এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sswarnendu | ১১ জুন ২০১৭ ১৪:৫৫379440
  • আমগাছে ভাল ছায়া হয়। আর কলমের না হলেও চাটনির জন্যে কাঁচা আম ঠিকই যোগান দেবে ঃ)
  • S | ১১ জুন ২০১৭ ১৩:১১379439
  • কেউ এদের একটু আলো দেখাও।
  • pi | ১১ জুন ২০১৭ ১২:৫৩379438
  • ফেবুতে পড়লাম।এক মেয়ের লেখা। আর কত্ত সমর্থন।

    'ইদানীং শোনা যায়, ছোট পোশাক পরাটাই নাকি আধুনিকতা,আজকের স্বাধীন মেয়েরা শাড়ি ছাড়াও অনেক কিছু পরবার সুযোগ পাচ্ছে।তবু তবু কেউ কেউ খুব ছোট স্কার্ট,যাকে মিনি বা মাইক্রোমিনি বলা যায় সেসব পরে আর বিকিনি টাইপের টপ পরে ধর্মতলা,এক্সাইড, ঢাকুরিয়া আরো অনেক কলকাতার অলিগলি ধরে গটগট করে কোথায় হারিয়ে যায়, দেখে মনে হয় ড্রেসটা পরে একমাত্র প্রাইভেট চারচাকা গাড়িতে চলা উচিত,এই কলচার কলকাতা ছাড়িয়ে আক্রমণ করছে আজ শহরতলিকেও।এখন এসব মেয়েরা রেপড হলে সমাজ দোষ চাপিয়ে দেয় ছেলেদের ?সমাজের আর সমাজের ওই মেয়েগুলোর অভিভাবকদের কি কোন দোষ নেই?সমান শাস্তি হওয়া উচিত!'
  • pi | ১১ জুন ২০১৭ ০৯:২৯379437
  • ঃ) এবার কোলকাতায় আমিও তেড়ে আম সাধনা করে এলাম। তার মধ্যে অনেকই আবার বাজার না, অনেকের গাছের আম ঃ)

    এদিকে আমার দুটো আম গাছ হয়েছে।কিন্তু কলমের তো না। লোকে বলছে রাখছ কেন। প্রাণে ধরে তুলতে পারব্না। একজন তো আবার কাঁঠালের সাথে গলা জড়াজড়ি করে বড় হচ্ছেন।!
  • ঋক | ১০ জুন ২০১৭ ১৯:৪৫379436
  • শীত যখন গরমকে চমকায়, মেরে পাস কড়াইশুঁটিরর কচুরি হ্যায়, পিকনিক হ্যায়, লেপের আরাম হ্যায়, মোয়া হ্যায় তেরে পাস কুমড়ো, ঢ্যাঁড়শ আর ঘাম ছোড়কে ক্যা হ্যায় রে পাগলা? তখন গরমকাল একটা উদাস হাসি দিয়ে বলে, দুপুরববেলার ঘুঘুর ডাক হ্যায়, রাতের দিকের বারান্দায় দাঁড়িয়ে এক ঝলক ঠান্ডা হাওয়া হ্যায় আর সর্বপরি আম হ্যায় রে পাগলা আম হ্যায়।
    তিনবছর জমিয়ে আম না খাওয়ার শোক এ বছর গরম কাটিয়েছে। হুলিয়ে আম হয়েছে আর আম সেবা করছি (সাধক তো তাই খাই না, সেবা করি মাত্র)। সকালে চিঁড়ে দই আম লিচু, দুপুরে শেষপাতে খান দুই আম, রাতেও শেষ পাতে সেম ব্যাপার। আলাবেজার নাই কোনো। আর আমাদের গাছে এবার তেরে আমও হয়েছে সাধুসেবার জন্য।
    আমার বাবা যেহেতু আমার থেকেও বেশী একবগগা হবে স্বভাবিক। প্রতি সপ্তায় গ্রামের বাড়ি যাচ্ছে, নিজের হাতে লাগানো গাছের আম নিয়ে আসার জন্য। আমি দু একবার বলার চেষ্টা করেছি, কি দরকার কুড়ি টাকা কেজি আম তো এবার। তাতে আমি কত অপদার্থ তাই কুঁড়েমি করে নিজের গাছের আমের স্বাদ কে বাজারের আমের স্বাদের সাথে তুলনা করি, তা জানিয়ে বড়বাবু। যেন বাজারে আম আসে মঙ্গল গ্রহ থেকে!!
    সাতসকালে উঠে তাই এট্টু চা পানি খেয়েই ব্যাগ ঝুলিয়ে বাজারে যেতে হলো। মাত্র দশটা বাজে এরমধ্যেই বাজারে আর মাছ নাই!! অদ্ভুত তো! এরপর খালি ব্যাগে ফিরে গেলে ভদ্রলোক বলবেন, আমি জানতাম। ও বাজার করে মাছ আনবে তাহলেই হয়েছে! প্রায়ই আনি সেসব পরিসংখ্যান তখন খালের জলে ভেসে যাবে।
    মরা মাছ নিয়ে যাওয়া যাবে না। আরে বাবা মাছ তো মেরেই খাওয়া হবে নাকি? ভাজলে কি সেটা জ্যান্ত থাকে? কে বলবে এসব হুহ। চিংড়ি গুলো লাল হয়ে গেছে, এ জিনিস পচা তা আমিই বলে দিতে পারি।
    উপায় কি? ওই খোকা ইলিশ আমি কিনবো না, এইত্তো পেয়েছি। কই মাছ মরেনি। আহা ভাগ্যিস! আর এই যে গুড়জাওলি মাছ। এ মাছ তো মরাই হয়। সবজি আর মাছ দুটো আলাদা হাতে থাকলে নিজের পিঠ নিজে চাপড়াবো কিভাবে, তাই এক হাতে নিয়ে (মনে করে ঘরে ঢোকার আগে আলাদা করে নিতে হবে), নিজের পিঠ চাপড়ে দিলাম। ওয়াহ পাগলা ওয়াহ।

    এখন চাট্টি ভাত, উচ্ছেভাতে ( -_-) চিচিঙ্গা পোস্ত, ডাল, তেলকই,, গুড়জাওলি, আমগুড় আর আম খেয়ে একটু যোগনিদ্রায় যাবো।
    ওম শান্তি ^_^
  • kiki | ১০ জুন ২০১৭ ১৫:১৩379435
  • লুরুর জনগন অ্যালায়েন্স ইউনি সম্পর্কে আলো দান করতে পারেন?
  • সিকি | ১০ জুন ২০১৭ ১০:১৯379434
  • টেস্ট কি স্পেস দিতে চাইছেন? ইনডেন্টের মত?
  • < >< > | ১০ জুন ২০১৭ ০২:৩১379432
  •  >< >< 
  • যত্ত হালা ব্রাউসার স্পেসিফিক | ১০ জুন ২০১৭ ০২:২৯379431
  • টেস্টিস
  • test | ১০ জুন ২০১৭ ০২:২৭379430
  • < >< >< > টেস্ট
    < >< >টেস্ট টেস্ট টেস্ট
    < >টেস্ট টেস্ট টেস্ট টেস্ট টেস্ট
  • test | ১০ জুন ২০১৭ ০২:২১379429
  •       টেস্ট
        টেস্ট টেস্ট টেস্ট
      টেস্ট টেস্ট টেস্ট টেস্ট টেস্ট
  • test | ১০ জুন ২০১৭ ০২:২০379428
  • { } { } { } টেস্ট
    { } { } টেস্ট টেস্ট টেস্ট
    { } টেস্ট টেস্ট টেস্ট টেস্ট টেস্ট
  • test | ১০ জুন ২০১৭ ০২:১৯379427
  • {&npsp} {&npsp} {&npsp} টেস্ট
    {&npsp} {&npsp} টেস্ট টেস্ট টেস্ট
    {&npsp} টেস্ট টেস্ট টেস্ট টেস্ট টেস্ট
  • h | ০৯ জুন ২০১৭ ২১:৫৪379426
  • *সিন ফিন
  • h | ০৯ জুন ২০১৭ ২১:৫৩379425
  • এরা বেসিকালি ওরেন্জ মুভ্মেন্ট এর লিগাসি। প্রোটেস্টান্ট গ্রুপ লয়াল টু কুইন। এরা আয়ার্ল্যান্ড এর পার্টিশনের অজুহাত, কারন এরা সেদেশের স্বাধ্হেনতা অন্দোলোনের বিপক্ষে ছিলো। Kঅনজার্ভেটিভ প্রোটেস্টান্ট। প্রেসবিটারিয়ান গ্রুপ। আঅইরিশ স্বাধ্হেনতা অন্দোলোনে বিতোর্কিতো ভুমিক।৭০স এ আইরিশ ট্রাবল্স এর সময়ে লয়স্লিস্ট আমির সঙ্গে জোগজোগ রাখার অভিজোগ। ঈউক্রেন ক্রিমিয়া কেস।
  • + | ০৯ জুন ২০১৭ ১৭:৩৯379424
  • একটা শর্ত কাল রাতে হালকা করে বলে রেখেছে রেজাল্টের মাঝে যে আয়ার্ল্যান্ড-নর্দার্ণ আয়ারল্যান্ডের মধ্যে ফ্রি মুভমেন্ট রাখতে হবে, কারন প্রচুর লোকে এদিক-ওদিক করে রোজ।

    এটা মানতে টোরিদের বাজে চাপ হবে।
  • sm | ০৯ জুন ২০১৭ ১৭:২৩379423
  • এই নর্দান আইয়ারল্যান্ড ডেমোক্র্যাটিক পার্টি টি কি বসতু?ওদের এজেন্ডা কি? ওঁরা টোরিদের ওপর কি কি শর্ত চাপাইতে পারে?
  • h | ০৯ জুন ২০১৭ ১৬:৩২379421
  • আর মিছে কোলাহল ডি ইউ পি মে কে বাচিয়ে দিলো, ব্রিটিশ সাম্রজ্যবাদ এর ছায়া সহ
  • রামরাহা | ০৯ জুন ২০১৭ ১৫:৪১379420
  • যা বুঝলাম জজসায়েবদেরও রিটায়ারমেন্ট প্ল্যান লাগে। কখন কী হয়ে যায়, তাই যতগুলো নৌকোয় পা দেওয়া যায়...
  • রামরাহা | ০৯ জুন ২০১৭ ১৫:৩৯379419
  • প্যান লিঙ্কের ব্যাপারে বলেছে এটা। যাদের আছে তাদের লিঙ্ক করতে হবে, যাদের নেই তাদের জন্যে ম্যান্ডেটরি করা যাবে না। এবার কনস্টিটিউশনাল বেঞ্চে যাচ্ছে এই ব্যাপারটা।
  • Rabaahuta | ০৯ জুন ২০১৭ ১৫:০৯379418
  • কি মুশকিল। তাহলে আমি কি আধারের দরখাস্ত করবো, নাকি না করলেও চলবে?
  • রামরাহা | ০৯ জুন ২০১৭ ১৪:৫২379417
  • কিন্তু যাদের আছে তাদের করতে হবে।
  • রামরাহা | ০৯ জুন ২০১৭ ১৪:৪৭379416
  • সুপ্রীম কোর্ট সম্ভবত জানিয়েছে আধার ম্যান্ডেটরি করা যাবে না।
  • শুভ্রনীল | ০৯ জুন ২০১৭ ১৩:২৬379415
  • আরেকটা trivia হল - 1983 এর পরে মানে post thatcher Tory রা এত ভোট পায়নি Scotland এ। কত বছর হল? ৩৪ বছর!
  • শুভ্রনীল | ০৯ জুন ২০১৭ ১৩:১৮379414
  • Scotland এ এদিকে অদ্ভুত result. Independence referendum case stronger হত যদি SNP আরো সিট পেত। majority of Scottish people are now for independence given the fact that Scotland voted decisively to remain in U.K. And so they should have voted for SNP because independence might ensure they directly inherit Uk seat in EU. এখন সব ঘেঁটে গেছে। আরেকটা কারণ হতে পারে rise of labour reducing snp vote share. ভোট ব্যাঙ্ক এদের একই - working class
  • h | ০৯ জুন ২০১৭ ১২:৩৫379412
  • *ধরেই নে
  • h | ০৯ জুন ২০১৭ ১২:৩৫379413
  • জেনেরালি যেগুলোর মধ্যে কিছু এক্টা হতে পারে, মে র বদলে অন্য একটা কেউ পি এম হলো, এবং তর পরে একটা পার্লামেন্টারি কমিটি করলো ব্রেক্সিট নেগোশিয়েশন এর জন্য। এটা তে হয়তো করবিন রাজি হয়ে যাবে।

    আর যেটা মজার হবে, প্রোগ্রেসিভ ইউ লেজিসলেশন যেগুলো, অন হিউম্যান রাইট্স, ফ্রি প্যাসেজ, আর এনভায়রনমেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল প্রোডাকশন এর যে বিচিত্র নিয়ম গুলো, তার মধ্যে এনভায়্রনমেন্ট এর রুলে গুলো হয়তো করবিন কোন ফর্মে রেখে দিতে চাইবে, ফ্রী প্যাসেজ আর হিউম্যান রাইট্স নিয়ে ডগ ফাইট হবে। ধরেই নে, কদিন পর থেকে শামি চক্রবর্তী আবার প্রবন্ধ লিখছেন, আর এগ্রিকালচার প্রোডাকশন নিয়ে করবিন অ্যালুফ থাকবে, ওটায় টোরি রা চাপে থাকবে, এই সব।

    এর মধ্যে সিরিয়ায় বড় যুদ্ধ লাগলে, করবিন আবার আউটসাইডার হবে। তবে ধ্রেই নেই, রবিন কুক যেমন বক্ত্রিতা দিয়েছিলেন যুদ্ধের বিরুদ্ধে টোনি ব্লেয়ার এর মিনিস্টার হওয়া সত্ত্বেও, এবার করবিন নিজেই সেরকম বক্তৃতা দেবে। যদি যুদ্ধে যেতে হবে বলে হঠত লাফায়।
  • h | ০৯ জুন ২০১৭ ১১:১৯379411
  • এখন তো যা অবস্থা থেরেসা মে ছাড়া সকলেই ভালো আছে, ভদ্রমহিলা ব্রেক্সিট নেগোশিয়েশনে ম্যান্ডেট বাড়াতে গিয়ে কমিয়ে ফেললেন। এবার আমার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে কয়েকটা জিনিশ। যদিও স্টেবিলিটি ইত্যাদি বলে যদ্দিন পারবেন প্রধানমন্ত্রী থাকবেন। কারণ লিব ডেম এর সঙ্গে লেবার প্যাক্ট করতে পারবে না, পারলেও যথেষ্ট হবে না। আরেকটি ইলেকশন ঝুলছে সামনে।

    -১৪% অপিনিয়ন পোল, আনইলেকটেবল ইত্যাদি গালাগাল, দুটো লিডারশিপ চ্যালেঞ্জ, থেকে, লেবার এর বড় সার্জ করবিন এর সঙ্গেই হল। এবং সেটা লিল্টল ব্রিটেন গোছের ক্যাম্পেন না করে। এবং অস্টারিটি র বিরুদ্ধে ডিরেক্ট ক্যাম্পেন করে। আরো স্টানিং হল, ব্রেক্সিট এ রিমেন এ ক্যাম্পেন করেছিলেন করবিন, যদিও ম্যান্ডেট কে মেনে নিয়েছিলেন। এবং আমার পার্সোনালি সবচেয়ে ভালো লেগেছে, এত গালাগাল জিরো মিডিয়া কভারেজ এর পরেও, সরাসরি অভিবাসন এর সমর্থক, সরাসরি যুদ্ধ বিরোধী মঞ্চ থেকে ওঠা (স্টপ দ্য ওয়ার গ্রুপের কো চেয়ার তার পরে চেয়ার) এবং সাম্রাজ্যবাদ সম্পর্কে কোনো ইলিউশন না রাখা একটা লোক, শুধু অস্টারিটি কে আক্রমণ করে একটা বড় সার্জ দিয়েছেন। এবং লেবার জেনেরাল মেম্বারশিপ এখন হিস্টরিকালি হায়েস্ট। যে বিসি গুলো নিউ লেবার, টোনি ব্লেয়ার কে ফেরানোর কথা ভাবছিল, তারা পার্টিতে কোনঠাসা হবে, শুয়োর গুলো। ওভার অল পোলিং পার্সেন্টেজ অনেক জায়্গাতেই বেড়েছে। যে খবর টা পাইনি, মিল ওয়াল জাতীয় জায়্গায় যেখানে রেসিজম এর বড় ঐতিহ্য আছে, সেখানে লেবার কাদের দাঁড় করিয়ে কারা জিতেছে। ইংলিশ ওয়ার্কিং ক্লাস এর একটা অংশ খুব ই গোলমেলে, লেবার সমর্থক হলেও। এদের কে হারানো চাট্টিখানি কথা না।

    --মাইকেল ফ্যারাজ ব্রেক্সিট এর পরে উঠে গেছে, কিন্তু ব্রেক্সিট ডেলিভার না হলে, আবার আসবে।

    ---স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি যারা লিব ডেম এবং লেবার দের উড়িয়ে দিয়ে, ৫৪ টা সিট পেয়েছিল, গত বার সেপারেশনে রেফারেন্ডাম এ যদিও হেরে গেছিল তবু স্ট্রং পার্টি, সরাসরি ঘোষণা করেছিল, তারা স্ক্যান্ডেনেভিয়ার মডেলে দেশ গড়তে চায়, তারা হেরে গেছে, সিম্পলি বিকজ ডিভৈউশনের পরের স্টেজ সেপারেশন সেটা ডেলিভার করতে পারে নি। এবং এবার প্র্যাকটিকালি লেবার এর সামনে বহুত কমে গেছে

    পাই - টোরি দের অন্ধকার এর কোন শেষ নেই। এই মৃত শুয়োর এবং ভ্লিংডন ক্লাব ইত্যাদি র ব্যাপারে সার্চ করলেই নিউজ পাবি। এছাড়া ও ওদের ফক্স হান্টিং গ্রুপ এবং ইয়ান ডানকান স্মিথ (প্রচন্ড বাকে লোক, সরাসরি শ্রমিক বিরোধী একটা লোক) এদের একটা গ্রুপ আচে, আর আছে মাইকেল হ্যাসেলটাইন, কেনেথ ক্লার্ক, মাইকেল পোর্টিলো দের লিবেরেল কনজারভেটিভ নিজস্ব গ্রুপ আছে।।।এর কনজারভেটিভ ন্যাশ্নাল কনফারেন্স গুলোয় এখনো প্রচুর ক্ষমতার খেলা খেলতে সক্ষম। তবে লিবেরেল দাদুরা কিন্তু অ্যান্তি রেসিস্ট, যেটা ফক্স হান্টার গ্রুপ দের সম্পর্কে বলা যায় না।

    আর একটা গ্রুপ আছে জরজ ওসবোর্ন বলে একটা লোকের, এখন ইভেনিং স্ট্যান্ডার্ড চালায়, এ হলো, ব্যাংকিং ইনডাস্ট্রির পেয়ারের লোক। এদের পাওয়ার প্রচন্ড বেশি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত