এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Pi | ২৮ মে ২০১৭ ১৪:১০379020
  • ইয়ারকাড বাতিল করে ইয়ালাগিরি চলে এলাম।রাস্তাটা দিব্বি লাগল।এখানকার পাহাড় আর আমাদের ত্রিপুরার পাহাড় কত্ত আলাদা। কিন্তু ভাল করে ভেবে দেখ্লাম, মূল তফাতটা মনে হয় হয়ে যায় ঝাঁটার জন্য।

    এখানে আজ ফেস্টিভ্যাল চলছে বলে এলাম। দিব্বি নাচ গান হয়েই চলছে। আর তার সাথে মেলা। ভিতরে সরকারি বাইরে একেবারে হট্টমেলা। কাঁঠাল আর টাটুর মেলা।
    তবে সরকারি মেলায় অশ'স আর মা বাচ্চাদের নিয়ে যাসব কাজ দেখ্লাম, খুবই ইম্প্রেসড। তামিলে অনেক লিফলেট বুকলেট নিয়ে এসেছি। তামিল জানা কাউকে চাই এবার।
  • lcm | ২৮ মে ২০১৭ ১০:৩০379019
  • আরে না, এসব কি শুধু দেখার জন্য, লোককে বলার জন্য - ঐ যে ঐখানে ঠাকুরকে বেঁধে রেখেছিল... কালিয়া ঐখানে চা খাচ্ছিল... এইসব...
  • Arpan | ২৮ মে ২০১৭ ০৯:১৬379018
  • রামগড় লুরু থেকে এক ঘন্টার রাস্তা।
  • Arpan | ২৮ মে ২০১৭ ০৯:১৫379017
  • মণ্ডলপত্তি আগের বার যাওয়া হয়নি, খুব ভোরে উঠে বেরোতে হয় বলে।

    রামগড়ে আছেটা কী? যা ছিল সব শোলেতে দেখা হয়ে গেছে। তার পর চাঁদিফাটা গরম। ট্রেকিং করতে চাইলে আলাদা কথা।
  • ঈশান | ২৮ মে ২০১৭ ০৯:০৮379016
  • আমি তাসের দেশ দেখলাম। ছোটো সিনেমা তাই রক্ষে। শোলে দেখলে ভালো হত কিনা ভাবছি।
  • lcm | ২৮ মে ২০১৭ ০৯:০১379015
  • খুব লম্বা সিনেমা, ঐ সময়ের মধ্যে ব্যাঙ্গালোর থেকে ঘুরে আসা যায় মনে হচ্ছে
  • dd | ২৮ মে ২০১৭ ০৮:৫৪379014
  • রামগড় লুরুর থেকে ঘন্টাখানেক লাগে। দেখার কিছু নেই তো। বরম শোলেই আরেকবার দেখে নিন। বেটার অপশন।
  • dd | ২৮ মে ২০১৭ ০৮:৫৩379013
  • মেসিকেরি থেকে এই ৩০ কিলোমিটার দূরে আছে মন্ডলপত্তি। একটা পাহাড় (৬৭৩ মিটার)। সেটায় প্রথম বার গেলাম। ওখানে জীপ করে ছাড়া যাওয়া যায় না। কেনোনা রাস্তা বলতে প্রায় কিছুই নেই। ভেঙে চুড়ে একবারে টুকরো টাকরা হয়ে আছে। কিন্তু খুবই সুন্দর যায়্গা। মানে একটা ভ্যালি। হাঁটাহাঁটি করার জন্য, সেলফি তোলার জন্য। আর কিছু নেই।

    আরেকটা কথা কুর্গে এখন ভয়ানক বিষ্টি পড়ছে। সেটা খ্যাল রাখবেন।
  • lcm | ২৮ মে ২০১৭ ০৮:৫০379012
  • আর, রামগড় (শোলে) কদ্দুর ?
  • dd | ২৮ মে ২০১৭ ০৮:৪৬379011
  • কুর্গে গেছিলাম গতো হপ্তাতেই।

    মেইন টাউন মেদিকেরিতে অজস্র হোম স্টে/হোটেল রয়েছে। ওটা একটু দেখে শুনে নেওয়াই ভালো। ছোট্টো শহরে খাবার যায়গা সব এক যায়গাতেই। ওখানেই বার বার যেতে হয়। নিজের গাড়ী না থাকলে অসুবিধে।

    আর কিছু হোম স্টে রয়েছে একেবারে কফি এস্টেটের মধ্যে বা জংগলের মধ্যে। আলো নিভলেই এলিয়ে পড়ে থাকা ছাড়া কিছু করার নেই। সেরম চাইলে যেতে পারেন। কবিতা টবিতা লিখবেন।ড্রিং করতেই হবে।

    ওরাই বাড়ীর রান্না খাওয়ায়। শুয়োর খাবেন অবিশ্যি।
  • dd | ২৮ মে ২০১৭ ০৮:৪০379010
  • লুরু তো এখন পুরো অবনীর বাড়ী হয়ে গ্যাছে। "বিষ্টি পড়ে এখানে বারোমাস".... হ্যান ত্যান। রোজ বিষ্টি। রোজ। আগামী কদিনেও পড়বে কয়েছে।

    বিষ্টি পড়লেই তৎক্ষনাত পাওয়ার কাট আর তার সাথে ট্রেফিক জ্যাম। নিত্তি।
  • dd | ২৮ মে ২০১৭ ০৮:৩৭379009
  • @ফাইদি।

    ইয়ারকাড তো? গেছি।

    তেমন জমাটি কিছু নয়। একটা ছোটো পাহাড় - টিলা বলাই ভালো। উপরে একটা ছোটো লেক আর তার চাদ্দিকে গায়ে গায়ে লাগা অজস্র জোটেল। খুব ঘিঞ্জি।

    ঐ একটু হাঁটাহাঁটি করা। বোট রাইড। এইসব। তবে লুরুর কাছে বলে উইকএন্ডে ভয়ানক ভীড় হয়। সে সময়টা এভয়েড করাই ভালো।
  • Arpan | ২৭ মে ২০১৭ ২০:২৬379007
  • এই মসের শুরুতেই ঘুরে এসেছি। দেখার কিছু নেই তেমন। উইকেন্ডে গিয়ে ল্যাদ খাবার জন্য আদর্শ জায়গা।

    আমরা লেক ফরেস্ট হোটেলে ছিলাম।
  • পাই | ২৭ মে ২০১৭ ১৮:৫২379006
  • কারুর ইয়ারকাড ঘোরা? কেমন?
  • পাই | ২৭ মে ২০১৭ ১৮:৫১379005
  • শুনেছি ফেক।মসজিদের দূরাত্ব ইঃ ম্যাচ করছেনা
  • . | ২৭ মে ২০১৭ ১৫:৩৬379004
  • কিছুদিন আগে প্পন একটি কুর্গি হোমস্টের খবর দিয়েছিল। লিংক টা পাওয়া যাবে?
  • b | ২৭ মে ২০১৭ ১২:৪২379003
  • না, ওটা তো দেখছি। কিন্তু মসজিদ থেকে বোমা ছোড়া হচ্ছে এরকম একটা লাইভ ভিডিও ফেবুতে দেখলাম।
  • pi | ২৭ মে ২০১৭ ১২:০৭379002
  • দীপক রায়ের পোস্ট।

    আমি জন্মসূত্রে যে এলাকার বাসিন্দা, সেই কালীরহাট এলাকার যুুধিষ্টির দেবনাথের একমাত্র ছেলে রূপক দেবনাথ গ্রুপ ডি পরীক্ষা দিতে গিয়ে গত শনিবার দূর্ঘটনার কবলে পড়ে। শক্তিনগর, কলকাতার হাসপাতাল ঘুরে গতকাল তার প্রয়ান ও দাহ হয়। এলাকার সব মানুষের কাছে যা বেদনাদায়ক ঘটনা। আমি সেই ছবি গতকালই ফেসবুকে প্রকাশ করেছিলাম।
    আজ কলকাতায় বিজেপি'র লালবাজার অভিযান ছিল। সেখানে নাকি একটি মসজিদের থেকে বোমা ছোড়া হয়। তাতে এক বিজেপি কর্মীর ঝলসানো দেহের ছবি দেওয়া হয়েছে বিজেপির বিভিন্ন ফেসবুক পেজ, হোসাটস আপ গ্রুপ ইত্যাদিতে। অসংখ্য মানুষের মাধ্যমে সেই ছবি পৌঁছে যাচ্ছে সর্বত্র।
    কিন্তু ছবিটা তো গতকাল প্রয়াত রূপক দেবনাথের। যার লালবাজার অভিযানের একদিন আগেই দেহ সৎকার হয়েছে। এমন জঘন্য কাজের তীব্র নিন্দা করছি একজন সাধারন নাগরিক হিসাবে। আশা করি অন্যরাও করবেন।
  • b | ২৭ মে ২০১৭ ১২:০২379001
  • আসলটা কোথায় আছে?
  • Pi | ২৭ মে ২০১৭ ১১:৫৫379000
  • ফেক।
  • b | ২৭ মে ২০১৭ ১১:৪৭378999
  • লালবাজার অভিযানের সময় মসজিদ থেকে বোমা/ঢিল পড়ছে এরকম একটা পোস্ট দেখলাম। ওটাও কি ফেক?
  • pi | ২৭ মে ২০১৭ ০৮:৪৪378998
  • থ্যাঙ্কু অরণ্যদা ঃ)
  • * | ২৭ মে ২০১৭ ০৫:৪৪378997
  • এই লাইনটা কোন কবিতার কেউ বলতে পারবেন, আর কবিতাটি জদি থাকে তাহলে একটু শেয়ার করবেন প্লীজ।

    " বাপের কাঁধে চেপে যাব কাল মিছিলে মা/ মা বললে না
     বাপের সাথে মাঠে যাব কাল মিছিলে মা /মা বললে না"
  • Du | ২৭ মে ২০১৭ ০৩:৪৮378996
  • বেটসি ডেভোস এর হাসিমুখটা এত অসহ্য যে ওর চেয়ে ট্রাম্পকে কম ভিলেন লাগে
  • Atoz | ২৭ মে ২০১৭ ০০:৩৬378995
  • বাহ বাহ দারুণ ব্যাপার। ঐ তেলোভেলোর মাঠে অবশ্যই একবার ওনার একটা সাক্ষাৎকার দেওয়া উচিত। ঃ-)
  • avi | ২৭ মে ২০১৭ ০০:২৮378994
  • ওঁর একটা সাক্ষাৎকারে পড়েছিলাম। তখনও উনি রাজনীতির ধারেকাছে আসেন নি।
  • Atoz | ২৬ মে ২০১৭ ২৩:৪৮378993
  • ক ক ক ক্কী কী??? মানে ঠাকুর রামকৃষ্ণের পরিবারের?
  • avi | ২৬ মে ২০১৭ ২৩:৪২378992
  • আরেকটা জিনিস। এই লকেট চট্টোপাধ্যায় তো গদাধর চট্টোপাধ্যায়ের পরিবারের সন্তান শুনেছি। এই পরিচয় রাজনৈতিকভাবে হাইলাইট হয় না কেন?
  • Atoz | ২৬ মে ২০১৭ ২৩:২১378991
  • সুচিত্রা ভট্টা র গল্প থেকে নাকি নেওয়া। সেই নিয়ে উত্তাল বিতর্ক দেখ্লাম, ক্রেডিট দেওয়া না দেওয়া নিয়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত