এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১৯ মে ২০১৭ ২২:৩৫378780
  • বিধুশেখরের দাঁত ব্যথা কচ্চে। কিন্তু যেটা জানাচ্চে সেটা হল, একক যেরম চাইছে সেইটে করে দেওয়া যায় ইউডাব্লুবি পজিশনিং ইউজ করে। আর চারমাসের মধ্যে এটা কত্তেও হবে নইলে ল্যাব থেকে ঘাড় ধরে বার করে দেবে। ভিশন বেসড প্রিসাইজ ল্যান্ডিং চাইলে এমনিই করে দেওয়া যায়, কিন্তু রাত্তিরবেলা মুশকিল।
  • dc | ১৯ মে ২০১৭ ২২:৩১378779
  • বেশ তাহলে আগাম শুভেচ্ছা রইল ঃ)
  • Ekak | ১৯ মে ২০১৭ ২২:১৭378778
  • জেটা ওরা কো্র্ছেনা সেটাই তো চাইছি। রেজিস্টর্ড সিগ্ন্যনলের ইন্টেন্সিটি রীড কোরে কোরে হাই প্রিসিশন ল্যান্ডিঙ্গ। ওনেকদিন ধরে মাথায় অাচে। দ্রোনাচার্জো ছাড়া তো হবে না। এটা আমদের দেশের বাজার এ রেডি বিস্নেস কেস।
  • dc | ১৯ মে ২০১৭ ২২:১১378777
  • এটা তো ভালো আইডিয়া। কিন্তু ড্রোন মানে তো ফ্লায়িং ড্রোন, সরাসরি দোতলার বারান্দায় ড্রপ করতে পারবে না?

    এখানে ড্রোন ডেলিভারি নিয়ে আলোচনা আছে

    https://www.theguardian.com/technology/2016/jul/29/are-drone-deliveries-a-realistic-prospect

    এখানে অবশ্য বলছে যারা ফ্ল্যাটে থাকে তাদেরকে এভাবে সার্ভিস দেওয়া যাবেনা। দেখা যাক, কেউ না কেউ তো ইমপ্লিমেন্ট করবেই, সেটা অ্যামাজনও হতে পারে আবার কোন স্টার্টাপও হতে পারে।
  • Ekak | ১৯ মে ২০১৭ ২২:০৫378776
  • লোজিস্টিকস এ ঢুকতে বিশাল পয়সা লাগে।বড় বড় হস্তী রা পয়সা ছোড়িয়ে বসে আচে। বরঙ্গ দ্রোনাচার্জো এক্টা ড্রোন লন্চিঙ্গ প্যাড বানিয়ে দিক। ভোবিষ্যোতে গোলি ঘুন্জি র মোধ্যে হাই প্রিসিশন এ ড্রোন লন্চ করাতে সবার বাড়ির বারান্দায় বা টেরাসে ওরোকোম প্যাড রাখার দর্কার হোবে। সিগ্ন্যাল রীড করে প্রিসাইস ল্যান্ডিঙ্গ। টেন সেন্টিমিটরের চেয়ে বেশি এদিক ওদিক জেনো না হয়।

    এটা বেচ্তে পর্লেই ওনেক। লজিস্টিক্স এর ব্যব্সা বড় লোকেরা কোরুক ঃ)
  • pi | ১৯ মে ২০১৭ ২২:০২378775
  • আহা। এটা হলে খুবই ভাল হয়। ড্রোণাচার্য্য, বিধুশেখর সুস্থ হলে এটা একটু দেখবেন।
  • ঈশান | ১৯ মে ২০১৭ ২১:৩১378774
  • আপাতত লুরুতেই হোক। পরে দেশব্যাপী নেটওয়ার্ক হলে গুরুর বই ডেলিভারিও দ্রোণ দিয়েই হবে নাহয়।
  • ঈশান | ১৯ মে ২০১৭ ২১:২১378773
  • একক আর টি একটা জয়েন্ট ভেঞ্চার করুক। দ্রোণাচার্য টি দ্রোণ বানাবে, আর একক সফটওয়্যার বানিয়ে দ্রোণ দিয়ে বাড়ি বাড়ি অটোমেটেড গ্রসারি ডেলিভারি দেবে।
    ডিঃ দোতলা ব্বাড়ির একতলায় কেউ ভাড়া থাকলে দ্রোণ কীকরে ঢুকবে সে আমি জানিনা।
  • dc | ১৯ মে ২০১৭ ২০:৪৪378772
  • লক্ষ্মীসোনা কিন্তু ভারি ভালো নাম।
  • pi | ১৯ মে ২০১৭ ২০:৪২378771
  • আমিও কদিন আগেই জানলাম।

    এই সুহাসিনী নীপবীথি মণিমালা সুবর্ণলতা নামগুলো আবার চালু হয়ে ফিরে এলে বেশ হয়। কুমুদিনীকে ভুল্লাম কীকরে !
    তবে জগজ্জননী, মানদা, ক্ষেমদা, মানকুমারী, সতীরাণীদের ফিরতে হবে না। লক্ষ্মীসোনাও না। এহ। ঠাকুমার নামটা কদ্দিন বাদে মনে পথলে, কী খেপাতাম এই নাম নিয়ে আর বলতাম কী বাঁচান বেঁচেছি এই নাম আমার রাখোনি। (আরেকবার বেঁচে গেছিলাম, বরের নাম বলরাম না হওয়ায় )।
    ঠাকুমাকেও কতদিন বাদে মনে পড়ল !
  • dc | ১৯ মে ২০১৭ ২০:২৭378770
  • রোবুবাবু, আইটি ইন্ডাস্ট্রি নিয়ে বন্ধুদের সাথে অনেক আলোচনা হয়। যারা সরাসরি আইটিতে আছে, যারা সাপোর্টে আছে, যারা যুক্ত না সবার সাথেই।
  • dc | ১৯ মে ২০১৭ ২০:২৪378768
  • কিন্তু সে যাই হোক, ডিজিটাল ইন্ডিয়ার সুদিন হলো না দুর্দিন হলো তাতে কার কি, কারন টেকনোলজিকাল প্রোগ্রেস হতেই থাকবে, এই ঢপের সরকার কিছু করুক আর না করুক। গুগলের স্মার্ট কারও একদিন পপুলার হবে আর অ্যামাজনের বট ডেলিভারিও একদিন শুরু হবে। স্মার্ট গ্রিডও মনে হয় আরও বেশী বেশী জায়গায় ইমপ্লিমেন্ট হবে।

    আপাতত নানান সিবিআই ছাপা নিয়ে আর ডেট পলিসি নিয়ে বিনোদ দুয়ার এপিসোডটা খুব বেশী ভাল্লাগলো। এমনিতেই বিনোদ দুয়ার প্রতিটা এপিসোড দেখি, কিন্তু এটা রিয়েলি অ্যাপ্রোপ্রিয়েট।

    https://thewire.in/137349/jan-gan-man-ki-baat-raids-opposition-smes-episode-54/
  • dc | ১৯ মে ২০১৭ ২০:১০378767
  • ঈশান সে আর বলতে! :d
  • | ১৯ মে ২০১৭ ২০:০৭378766
  • কোনোদিনই ওর নাম সুহাসিনী ছিল না :-))
  • ঈশান | ১৯ মে ২০১৭ ১৯:৫৭378765
  • এছাড়াও আজ জানলাম সুহাসিনীর নাম সুহাসিনী না। :-)
  • ঈশান | ১৯ মে ২০১৭ ১৯:৫২378764
  • এ বাবা। ডিসি অনলাইনের বদলে দোকানে গিয়ে বাজার করেন? ডিজিটাল ইন্ডিয়ার তো খুব দুর্দিন। :-)
  • dc | ১৯ মে ২০১৭ ০৯:২২378762
  • না, এখনও তো প্যান্ট্রি থেকে কিছু অর্ডার করিনি। বিগবাস্কেট থেকেও অনেকদিন হলো কিছু অর্ডার করিনি, আমাদের বাড়ির কাছে একটা সব্জির রিটেল স্টোর আছে ওখান থেকেই বাজার করি।
  • | ১৯ মে ২০১৭ ০৮:৫১378761
  • ডিসি
    আমাজনের প্যান্ট্রিবক্স ইউজ করেছেন নাকি? বিগবাস্কেট জাতীয়দের থেকে বেটার কিছু?
  • dc | ১৯ মে ২০১৭ ০৮:১০378760
  • আরে বাঃ, কাল ডিজিটাল ইন্ডিয়ার কথা হচ্ছিল আর আজ সকালে দেখি এয়ারটেল ইমেল পাঠিয়েছে, বাড়ির ব্রডব্যান্ড কানেকশানে মান্থলি ৪০ জিবি ডেটা এক্সট্রা দেবে! জিও এয়ারটেল! কম্পিটিশানের সুফল :d
  • Du | ১৯ মে ২০১৭ ০৫:২১378759
  • টিশম্কু !! ঃ))
  • aranya | ১৯ মে ২০১৭ ০২:১১378758
  • টি-এর বিধুশেখর পর্ব দিব্য হচ্চে :-)
    ছেলেটার লেখার হাত বড় ভাল
  • aranya | ১৯ মে ২০১৭ ০২:১০378757
  • বড় ক্লান্তি আর বিষন্নতায় ছেয়ে ছিল আজকের দিন। প্রশমা-র পোস্ট-টা সব ক্লান্তি ধুয়ে দিল, থ্যাংকস s
  • s | ১৮ মে ২০১৭ ২২:২০378756
  • ভালো লাগলো।
    ----------------
    আমার প্রিয় দেশবাসী।।।
    আমি প্রশমা শাসমল, আপনারা পশ্চিমবঙ্গের হাওড়া জেলার ধূলাগড় এর নাম অনেক শুনেছেন।।। আমি সেই জেলারই উদয়নারায়নপুর ব্লকের একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে।।।। বাবা মা ও ছোটো ভাই কে নিয়ে আমাদের পরিবার। এতটুকু পড়ার পর আপনারা নিশ্চয় বিরক্ত হয়ে ভাবছেন এইসব অপ্রয়োজনীয় কথা বলার জন্য এত ঘটা করে দেশবাসীকে চিঠি লেখার কী প্রয়োজন।।। এরকম সাধারণ মেয়ে কয়েক কোটি এদেশে আছে।।।। একদম ঠিক ভেবেছেন, আমি খুব সাধারণ মেয়ে আর তাই নিজের কিছু অনুভুতি, ভালো লাগা, ভাবনা, জিজ্ঞাসা,কৌতূহল আপনাদের সবার সাথে ভাগ করে নিতে চাঁই।।। আপনাদের কিছুটা মুল্যবান সময় আমাকে দেবেন এই আশা রাখি।।।
    আমি প্রাইমারী স্কুলের গণ্ডী পেরিয়ে এলাকার আর পাঁচটা সাধারণ ছাত্রীর মতন পঞ্চম শ্রেনীতে ভর্তি হয়েছিলাম স্থানীয় গড়ভবানীপুর উষারানী করাতি বালিকা বিদ্যালয়ে।।। ছোটবেলা থেকেই পড়াশুনো আমার ভীষন প্রিয়,দিনের অনেকটা সময় আমি কাটিয়ে দিতাম বই খাতা নিয়েই।।। বাবা মাও আমাকে উৎসাহ দিতেন।।।। স্কুলের রোজকার পড়াশোনর বাইরে বাবাকে ব্যাস্ত করতাম নানা জাগতিক বিষয়ে প্রশ্ন করে।।।।ক্লাস ফাইভের ফাইনাল পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করার পর একদিন বাবা হঠাৎ অফিস থেকে বাড়ি ফিরে আমায় বললেন।।।" মা তুই খলতপুর মাদ্রাসায় ভর্তি হবি।।।? শুনেছি ওখানে খুব ভালো পড়াশুনো হয়, তুই এত ভালো রেজাল্ট করেছিস।।।ওখানে মাস্টার মশাইরা খুব যত্ন নিয়ে পড়ায়, আমি শুনেছি"।।। প্রথমে আমি একটু অরাজি ছিলাম কারন পুরোনো স্কুলের বন্ধুদের ছেড়ে যেতে হবে, তারপর আমি একজন হিন্দু ঘরের মেয়ে।।। মাদ্রাসার সম্পূর্ণ অজানা অচেনা পরিবেশ,মাদ্রাসা মানেই একটা অজানা আশঙ্কা।।। আমি কী মানিয়ে নিতে পারবো।।। কিন্তু, সব আশঙ্কা ছাপিয়ে খলতপুর মাদ্রাসায় ভালো পড়াশুনো হয়, মাস্টার মশাইরা খুব যত্ন নিয়ে পড়ায়।।। বাবার এইসব কথাগুলি আমায় বেশি আকৃষ্ট করেছিলো।।। ভর্তি হয়ে গেলাম খলতপুর মাদ্রাসায়।।।।
    খুব অল্প দিনেই অনেক নতুন বন্ধু পেয়ে গেলাম।।।আনোয়ারা, ফতেমা, শামিমা, রেশমা, পূর্নিমা।।।। খলতপুর মাদ্রাসা আমার কাছে মন্দির হয়ে উঠলো।।। নুরুল স্যার,আরিফুল স্যার, কলিম স্যারেদের সস্নেহ প্রশ্রয়ে আমরা মাদ্রাসা দাপিয়ে বেড়াতাম, খেলা ধুলো সহ সবেতেই আমরা মেয়েরা এগিয়ে থাকতাম।।। তবে মন দিয়ে পড়াশুনোটাও করতাম।।।। এক মুহুর্তের জন্য কখনো মনে হয় নিই আমি কোনো অপরিচিত পরিবেশে পড়াশুনো করছি।।। আমি যেমন স্বছন্দে ঈদের দিন আনোয়ারা, ফতেমা, শামিমার বাড়িতে ওদের সাথে উৎসবে মিশে যাই তেমন ভাবে ওরাও সরস্বতী পূজোর দিন আমাদের বাড়িতে সারাদিন আমার সাথে মিলে পূজোয় আনন্দ করে প্রতি বছর।।। সামান্যতম সময়ের জন্য কোনোদিন মনে হয় নিই ওরা মুসলিম আমি হিন্দু। মাদ্রাসায় আমার পড়াশুনো, ভালো রেজাল্ট আর স্যারেদের আমার প্রতি যত্ন নেওয়া দেখে বাবা -মা আমার ছোটো ভাই কেও আমার মাদ্রাসায় ভর্তি করে দেন তিন বছর আগে।।।।।
    এবছর আমি হাই মাদ্রাসার দশম শ্রেনীর মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় ৭২৯ নম্বর পেয়ে রাজ্যের মেয়েদের মধ্যে তৃতীয় ও রাজ্যের মদহ্যে অষ্টম স্থান পেয়েছি। বাবা মা, স্যারেরা সবাই খুব খুশী।।। আজকে আমার মাদ্রাসার সব ছাত্র ছাত্রী ও স্যারেরা মিলে আমায় সংবর্ধনা দিলো।।। আমি এই মাদ্রাসার ছাত্রী হিসেবে নিজেকে গর্বিত মনে করি। শুধু আমি নই, এবছর হাই মাদ্রাসায় মোট ৫২,১১৫ জন ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছিলো পশ্চিম বঙ্গে এবং তার মধ্যে ২,২৮৭ জন হিন্দু ছাত্র ছাত্রী।
    চারিদিকে অসহিষ্ণুতার বিষাক্ত ছোবল, আমি শুনতে পাই হিন্দু মুসলিম দাঙ্গা, অশান্তি।।।কত কিছু।।। কিন্তু বিশ্বাস করুণ, কখনো একটি হিন্দু মেয়ে হিসেবে মাদ্রাসার ছাত্রী হয়ে নিজেকে বিপন্ন মনে হয় নিই।।।। কখনো আমার কোনো বন্ধুর চোখে আমি এক মুহুর্তের জন্য আমার প্রতি অবিশ্বাস দেখি নিই।।। বিশ্বাস করুণ, পাশের এলাকা ধুলাগর নিয়ে কত কথা শুনেছি, কিন্তু সেই মুহূর্তেও আমি আনোয়ারার বাড়িতে বসে একসাথে পড়াশুনো করেছি।।। পড়ার শেষে আনোয়ারার বাবা রহিম কাকু আমাকে বাড়ি পৌছে দিয়েছে।।। বাবা মা নিশ্চিন্তে আমার অপেক্ষায় থাকতেন।।। আমি আমার মতন করে এই পরিবেশে নিজেকে প্রতিনিয়ত সমৃদ্ধ করেছি।।। হ্যা, এই বাংলার মাটিতেই এটা সম্ভব হয়েছে।।। আমি কৃতজ্ঞ এই বাংলার পবিত্র মাটির প্রতি।।।। আজ আমার এই সাফল্য তাই আমি এই বাংলার অখ্যাত খলতপুর গ্রামের হাই মাদ্রাসা কেই উৎসর্গ করতে চাঁই।।। ও আর একটি কথা জানাতে ভুলে গেছি।।। আমি এই মাদ্রাসাতেই একাদশ শ্রেনীতে পড়াশুনো করবো।।।। আপনাদের সবার আশির্বাদ চাঁই।।।। সবাই খুব ভালো থাকবেন।।
    ইতি বাংলার এক সাধারণ মেয়ে,
    প্রশমা শাসমল।
  • avi | ১৮ মে ২০১৭ ২১:৩১378755
  • সহকর্মীরা বসে রাজনৈতিক আড্ডার সময় স্বতঃস্ফূর্তভাবে মোদী সরকার ও আরএসএস প্রোপাগান্ডাকে নিয়মিত ধুয়ে দিচ্ছে, আজকের ভারতবর্ষে এরকম পরিমণ্ডলে কাজ করা সতত সুখের। চুপটি করে শুনে যাই, আর মন মেজাজ বেশ শরিফ হয়ে যায়।
  • dc | ১৮ মে ২০১৭ ২১:২৮378754
  • আচ্ছা কেউ কি ওটিজি টু ল্যান অ্যাডাপ্টার ব্যবহার করেছেন, যেটা দিয়ে মোবাইল ফোন সরাসরি ল্যানের সাথে কানেক্ট করা যায় (ওটিজি বা ইউএসবি সি)? এটা কি সেটাপ করতে হয় নাকি প্লাগ অ্যান্ড প্লে?
  • avi | ১৮ মে ২০১৭ ২১:২৬378753
  • বিধুশেখরটা বেশ হচ্ছে। ট্রিবিউটের কি ভিড়, যেন সৃজিত মুখুজ্যের ফিলিম। :))
  • T | ১৮ মে ২০১৭ ২০:৪১378752
  • তখন ওকে দেখে অ্যাত হাসি পেল! ইচ্ছে হল বলি, তালপাতার সেপাই আমার, তুমি একটি সং। কিন্তু দেরী হয়ে যাচ্ছে। ভাবতেই দেখি ওমা, প্রহ্লাদ এসে পড়েছে। দুজনে মিলে বিধুশেখরকে ধরাধরি করে কাঁধে তুললুম। এখন আমি তো খুব মাথার দিকটা ধরিচি, প্রহ্লাদ আর নিউটন পায়ের দিক। একটু পরেই দেখি, কী কান্ড! বিধুশেখর দিক বদল করেচে।
  • dc | ১৮ মে ২০১৭ ২০:৩৭378751
  • কিন্তু কি গরম পড়েছে রে বাবা! রসম খেয়েও কুলাচ্ছে না ঃ(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত