এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৮ মে ২০১৭ ২০:৩৩378750
  • এগরোলটা অন্ততঃ খেতে দেওয়া উচিত ছিল। ভাল করলিনা।
  • T | ১৮ মে ২০১৭ ২০:১২378749
  • বিধুশেখরের এমন পাগলামির কারণ কি? আর পাঁচঘন্টা রয়েছে আমাদের টেকঅফ করতে। এদিকে বৃষ্টিতে ভিজে সর্দ্দি হলে রকেটের কন্ট্রোল সামলাবে কে? উশ্রীর তীরের কাছে এগরোলের দোকানের সামনে ব্যাটাকে কোনোরকমে ধরেছি। ফের কান মুলতেই বলে, ঙেঁয়াই ঙেঁয়াই। নিউটন দেখলাম শুনেই রেগেমেগে ছাতাখানা খুলল। আমি আর কি করি, অগত্যা বিধুশেখরের কাঁধের বোতামটা টিপতেই ও বিকল হয়ে হাত পা মুড়ে পড়ে গেল।
  • সিকি | ১৮ মে ২০১৭ ২০:০৫378748
  • বটের নাম বিধুশেখর? বটে?

    চালিয়ে যা!
  • T | ১৮ মে ২০১৭ ১৯:৫৯378747
  • হঠাৎ দেখি এক লাফে যন্ত্রপাতির বোর্ডটার কাছে উঠে গিয়ে হাতল ধরে এক টান। অমনি বাজারের ব্যাগ বেরিয়ে এলো। সেইটে নিয়ে দরজা দিয়ে দে ছুট। আমিও দৌড়েছি পিছু পিছু। বুঝতেই পারছি না হঠাৎ করে এমন মাথা খারাপ কেন হয়ে গেল। কাল রাতেও তো ঠিক ছিল। ভাবছি মঙ্গলগ্রহে যাত্রা করার আগে ওকে কলকব্জা খুলে অকেজোই করে রাখব। ওদিকে দেখি বিধুশেখর ঝং ঝং করে রাস্তা দিয়ে ছুটছে আর
    ল্যাগবেগে গলায় বলছে ঘঙিঘঙঘঙ, ঘঙিঘঙঘঙ।

    কি বলছে ও? দধিমঙ্গল না হরিকীর্তন নাকি পরিবর্জন। কে জানে? প্রহ্লাদ এই সময়ে কোথায় যে গেল?
  • pi | ১৮ মে ২০১৭ ১৯:৫৮378746
  • ভাল করে শুনেছিস ? আমার তো মনে হয়, আচ্ছে দিন, আচ্ছে দিন বলেছিল। আরেকবার শুনে দ্যাখ।
  • dc | ১৮ মে ২০১৭ ১৯:৫৩378745
  • তবে হ্যাঁ, এআই কন্ট্রোলড স্মার্ট হোম দশ বছরে হবে বলে মনে হয়না। ওটা প্রিমিটিভ লেভেলেই থেকে যাবে (মনে হয়)।
  • dc | ১৮ মে ২০১৭ ১৯:৫১378744
  • দশ বছর কি কম সময় বলে মনে হচ্ছে? হতে পারে। তবে অ্যামাজনের ড্রোন আর মেট্রোগুলোতে স্মার্ট গ্রিড দশ বছরে হয়ে যাবে বলে মনে হয়। চেন্নাই-ব্যাঙ্গালোরের সেন্সর এমবেডেড রাস্তা দশ না হলেও পনেরো বছরে হয়ে যেতেও পারে। ভার্চুয়াল ডায়গনসিসও তো দশ বছরে হয়ে যাবে বলেই মনে হয় (অলরেডি আমার শুগার বিষয়ক নানান ডেটা ডাক্তারের সাথে ইমেল-হোয়াটসয়াপে চালাচালি করি)।

    আর দশ বছর যদি বেশী মনে হয় তবে অনুরোধ করবো দশ বছর আগের সাথে এখনকার অবস্থার তফাত ভাবতে। দশ বছর আগে জোম্যাটো, অ্যামাজন, স্মার্টফোন ইত্যাদি কিছুই ছিলনা। আগামী দশ বছরেও সিগনিফিক্যান্ট পরিবর্তন হবে বলে মনে হয়।
  • T | ১৮ মে ২০১৭ ১৯:৪৬378743
  • তখন আমি রেগে মেগে ওর বানান ভুল ধরতে লাগলুম। দেখলাম নিউটনও রোঁয়া ফুলিয়ে দিব্যি খাড়া। বিধুশেখরের কানের চাবি ঘুরিয়ে বললুম বানান কর দেখি, 'প্রতিদ্বন্দ্বী'! ও তখন দুলে দুলে মাথা নেড়ে বলতে লাগল, ঘিঙিটিভ ঘিঙিটিভ। আর দেখি খ্যান খ্যান করে আওয়াজ হচ্ছে। বুঝলাম ও হাসছে আর বলছে, প্রিমিটিভ, প্রিমিটিভ!
  • হারু | ১৮ মে ২০১৭ ১৯:৪১378742
  • সবই ভাল ছিল, শুধু ঐ দশবছরের গল্পটুকু বাদ দিয়ে। ওটুকুর জন্য মিহি প্রচার বলে মনে হচ্ছে।
  • T | ১৮ মে ২০১৭ ১৯:৪০378741
  • অপলক চেয়ে আছি ওর দিকে। ওরও চোখের পাতা পড়ছে না। ওদিকে উশ্রী নদীতে বর্ষা নামল। বিধুশেখরের সেদিকে হুঁশ নেই। ইচ্ছে করে ওর গলায় নুন জল ঢেলে দিলুম। বিস্তর বিষম খেয়ে কাশতে কাশতে নাজেহাল হয়ে সে কোনমতে বলল, বিভং ভীবং বিভং।
  • pi | ১৮ মে ২০১৭ ১৯:৩২378740
  • বিধুশেখরকে নুন গরমজল দিয়ে গার্গল করা।
  • T | ১৮ মে ২০১৭ ১৯:৩১378739
  • বিধুশেখরের কান পেঁচাইলাম, চাবি টিপিলাম। বিধুশেখর বলিল, ঘঙো ঘাংঙ কুঁক্ক ঘঙা আগাঁকেকেই ককুং খঙা।
  • dc | ১৮ মে ২০১৭ ১৮:৫৮378738
  • আমি তো ডিজিটাল ইন্ডিয়া চাইছি আর চাইব, তবে এখনকার ডিজিটাল ইন্ডিয়া বড়ো প্রিমিটিভ স্টেজে আছে। যখন চেন্নাই থেকে ব্যাঙ্গালোর যাবো আর পুরো রাস্তা আমার গাড়ী রাস্তার এমবেডেড সেন্সরের থেকে ট্রাফিক ইনফো নিতে নিতে যাবে, যখন অ্যামাজনে অর্ডার দেবার দুতিন ঘন্টার মধ্যে একটা ড্রোন আমার অর্ডার ডেলিভারি করে দিয়ে যাবে, যখন আমার ছাতের ছোট্ট সোলার প্যানেলের বিদ্যুতে আলো-পাখা চলবে আর কিছু বিদ্যুত উদবৃত্ত হলে আমার বাড়ির স্মার্ট মিটারটা তামিল নাড়ুর স্মার্ট গ্রিডে বেচে আমাকে দুপয়সা দেবে, যখন আমার মাকে চেন্নাইতে থেকে কলকাতার হার্ট স্পেশালিস্টকে ভার্চুয়ালি দেখাতে পারব, আর যখন বাইরে ঘুরে আসার পর আমার বাড়িটা আমাকে বলবে ওয়েলকাম ব্যাক, তোমার জন্য শুগার ফ্রি দেওয়া এক কাপ চা বানিয়ে রেখেছি আর আমি বলবো নান্ধ্রি, তখন ভাববো যে, ঠিক আছে, মোটামুটি একটা ডিজিটাল ইন্ডিয়ায় আছি। তবে এসবের জন্য তো অন্তত বছর দশেক লাগবে মনে হচ্ছে।
  • pi | ১৮ মে ২০১৭ ১৭:৪২378737
  • কিন্তু এরকম ডিজিটাল ইন্ডিয়া কি আমরা চেয়েছিলাম ?
  • সিকি | ১৮ মে ২০১৭ ১৪:৪৮378736
  • আচ্ছা!! তাই পেটটা সকাল থেকে কেমং গুড়গুড় কচ্ছে।
  • dc | ১৮ মে ২০১৭ ১৪:৩৯378735
  • তাড়াতাড়ি এক মগ সাবান জল খেয়ে ফ্লাশ করে দিন! নাহলে পেটের ভেতরটা এনক্রিপ্ট করে দিয়ে পয়সা চাইবে, না দেওয়া অবধি কিছু খেতেও পাবেন না।
  • sinfaut | ১৮ মে ২০১৭ ১৪:০৭378734
  • ব্যস তোমার পেটে ম্যালওয়্যার চলে গিয়ে তোমার পৌষ্টিক তন্ত্রকে ক্লাউডে আপলোড করে ভাড়ায় খাটাবে। ইউ উইল ওয়ানা ক্রাই কিন্তু কুনো লাভ হবে না।
  • সিকি | ১৮ মে ২০১৭ ১৩:৪৮378733
  • সে কী? কালই তো জোম্যাটো থেকে বুক করে রাতে খে এলাম।
  • dc | ১৮ মে ২০১৭ ১২:৩৬378732
  • ওদিকে জোম্যাটো হ্যাক হয়ে গেল।
  • Arpan | ১৮ মে ২০১৭ ১২:০৭378731
  • ডিঃ পথ নেই এটা শর্ট টার্ম প্রেক্ষিতে বলা। লং টার্মে অন্য কোন ইকোসিস্টেম যদি উঠে আসে, যাতে কোন ভাষারই আধিপত্যবাদ থাকবে নাম সে তো ভালোই।
  • Arpan | ১৮ মে ২০১৭ ১২:০৫378730
  • * এনডোর্স
  • Arpan | ১৮ মে ২০১৭ ১২:০৪378729
  • ইংরেজি আধিপত্যের মাধ্যম, ঠিকই, কিন্তু হিন্দি আধিপত্যবাদের চরিত্র আরো বিপজ্জনক, সেক্ষেত্রে ফেডেরাল ব্যবস্থায় আরো চাট্টি রাজ্যের অধিবাসীদের সাথে ন্যাচারাল কমুনিকেটিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজিকে এনোডোর্স করা ছাড়া আর কোন পথ নেই। লোহা দিয়ে লোহা কাটা যায় ইঃ।

    বহির্জগতের প্রয়োজনীয়তা তো ছেড়েই দিলাম।

    (আপাতত লেখার সময় এইটুকুই - কাজেই তর্কে জড়ানোরও ইচ্ছে বা সময় নেই, আগাম ক্ষমাপ্রার্থনা)

    হানুদাকে শুধু বলার, এখনো চাকরিটা আছে, গেলে পুরো শান্তিকল্যাণ হবে)
  • dc | ১৮ মে ২০১৭ ০৯:৪৯378728
  • "আর একটা অসহায়তা যে বাম পার্টি উঠে গেছে"

    ভাগ্যিস পিটিদা ভাটিয়ালিতে আসেন না! :p
  • pi | ১৮ মে ২০১৭ ০৯:৪৩378726
  • এবং সবচেয়ে ভুলভাল সমাধান।
  • dc | ১৮ মে ২০১৭ ০৯:৪৩378727
  • ইংলিশ ইজ আ ভেরি ফান্নি ল্যাঙ্গুয়েজ।
  • T | ১৮ মে ২০১৭ ০৮:৫৩378725
  • অবশ্যই অপচয়। আটকানোর জন্য পদক্ষেপ বলতে তো প্রাথমিক স্তরে সর্বত্র ইংরেজী চালু করা। যে সলিউশন বার করতে সবচেয়ে কম পরিশ্রম করতে হয় তাই করা হয়েছে।
  • pi | ১৮ মে ২০১৭ ০৮:৪৪378724
  • ইংরেজি যে আধিপত্যের মাধ্যম, সেটা আরো ভুলে যাই। গর্গদের লেখাতেও সেটা পাইনা। হিন্দি আনলে যেখানে আপত্তি, সেখানে ইংরাজি এদ্দিন ধরে থাকা নিয়েও তো কথা ওঠা উচিত ছিল। মানে বাধ্যতামূলক ভাবে। ইংরিজি ভাল না জানলে কিছু করা যাবেনা, এই অবস্থা নিয়ে তো কই সেভাবে কিছু করা হয়নি। উল্টে সবাই ইংরাজির পিছনে দৌড়ানো ছাড়া। সে দৌড়ে যারা পিছিয়ে পড়ল, নিজেদের বিষয়ে অনেক ক্ষমতা থাকা সত্ত্বেও তারা অসুবিধেয় পড়ল। এরকম তো কম দেখলাম না। আমরা শহুরে মধ্যবিত্তরা ইংরাজি পড়ে, শিখে তাও যেভাবে ম্যানেজ করে নিতে পারি, গ্রামগন্জ, প্রত্যন্ত অঞ্চল থেকে আসা লোকজনের ক'জন পারেন ? অবশ্যই পারেন কেউ কেউ, কিন্তু না পারা লোকজনের সংখ্যা অনেক বেশি। এটা হিউম্যান রিসোর্সের একটা বিশাল অপচয় নয় ?
  • T | ১৮ মে ২০১৭ ০৮:৪১378723
  • বাংলাদেশের ব্লগগুলো ফলো করলে দেখবে যে ওদের বেশ অসন্তোষ আছে, হিন্দী সিরিয়াল দেখা ইত্যাদি নিয়ে। মৌলবাদীদের সব কিছুতেই আপত্তি আছে তাদের কথা বলছি না। কিন্তু ভারতীয় পণ্য এবং পাশাপাশি হিন্দী সংস্কৃতি ঢুকে পড়া নিয়ে লোকে বেশ খাপ্পা। তো এইবার এইলোকগুলো যদি ধীরে ধীরে এক্সট্রিম এন্ডের দিকে যায় তখন মুশকিল।
  • ঈশান | ১৮ মে ২০১৭ ০৮:২০378722
  • আর বাংলা প্রসঙ্গে। হিন্দি এবং ইংরিজিও, এরা যে একটা আধিপত্যের মাধ্যম, সেটা আমরা কেন ভুলে যাই কে জানে।
  • ঈশান | ১৮ মে ২০১৭ ০৮:১৯378721
  • আমার কোনো সাবাসিই নেই। প্রেম করলেই বিয়ে করতে হবে নাকি? সম্পর্ক ভাঙলে লোকের খুবই কষ্ট হয়, কিন্তু সম্পর্ক তো যাবজ্জীবন জেলখানা নয়, যে ভাঙা যাবেনা।

    অবশ্য আমারও খুবই সন্দেহ, যে পুরোটাই প্লট করে। সেক্ষেত্রে খুবই এন্টারটেনিং। :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত