এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৭ মে ২০১৭ ১৭:৩৪378690
  • মাঝে কেউই দেখতে পাচ্ছিলনা। এবার আবার দেখতে হবে তো !

    অভি, সত্যি। এতদিন সবাই নানা ইন্জিরি হিন্দি ডায়লেক্টের মধ্যে চনমনিয়ে বেন্চেবর্তে ছিলেন কিনা।
  • avi | ১৭ মে ২০১৭ ১৬:৫৫378689
  • ফেসবুকে যেসব মেয়েরা চ্যাট করতে আসেন, তাঁদের অনেকের প্রাথমিক প্রশ্নের একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে। সবচেয়ে বেশি এসেছে এই অর্ডারে। "U doctor? U married? U brahmin? Ur height? U single?" উত্তর না দিয়ে, স্মাইলি পাঠিয়ে কাটালেও পরপর প্রশ্নগুলো এসেই যায়, সেটা বেশ মজাদার। কাল এই প্রশ্নমালার মাঝে একজন জিজ্ঞেস করলেন, "U watched bahubali2?"
  • d | ১৭ মে ২০১৭ ১৬:৫৩378688
  • রঘোর পোস্টটা তো শুনলাম বন্দুক ওনলি করে দেওয়া হয়েছে। তুমি তৈ বন্দুক দেখেছিলাম মনে হয়, তাহলে দেখতে পাবে, মজা কন্টিন্যুড। রাতের দিকে ওনার মেজদা এসে ওনাকে ঝেড়ে দিয়ে গেছেন
  • avi | ১৭ মে ২০১৭ ১৬:২৮378687
  • এর মাঝে কে একজন লিখেছেন দেখলাম পুরুলিয়া, মালদা আর শান্তিপুরের বাংলা তো একেবারেই আলাদা, আঞ্চলিক পার্থক্যগুলো এতদ্বারা হত্যা করা হল ইত্যাদি ইত্যাদি।
  • pi | ১৭ মে ২০১৭ ১৬:০৩378686
  • রণজিৎ শূরের এই পোস্টের সাথে একমত। শুধু কোর্ট কেন, অন্যত্রও।

    'এইমাত্র আলিপুর পুলিশ কোট' থেকে এলাম। সাক্ষী, জেরা সবই হচ্ছে বাংলায়।কিন্তু সেগুলো লেখা হচ্ছে ইংরাজিতে। বেশির ভাগই দরিদ্র স্বল্পশিক্ষিত মানুষজন। কি বলছেন আর কি লেখা হচ্ছে - কতটা কি বুঝছেন কে জানে! হাত তোলা থাকতে হচ্ছে উকিলবাবুর কাছে। এখন তো বাংলা সফটওয়ার বহুল ব্যবহৃত। সহজেই টাইপ করা যায়। তাহলে কেন আদালতের কাজে বাংলা ব্যবহার করা হচ্ছে না? লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন তাতে।'
  • pi | ১৭ মে ২০১৭ ১৫:০৭378685
  • আই সি এস ই, সি বি এক ই বোর্ডেও বাধ্যতামূলক করবে শুনলাম। সেটা তো মনে হয় আরো কাজের হবে। কারণ সরকারি স্কুলে বোধ্হয় বাংলা না পড়ানোর কেস তত নেই, যত ঐগুলোতে আছে।

    আপিসের কাজকম্ম বাংলাতে হওয়া কি বাধ্যতামূলক ? একেকজন একেকরকম বলছে। এটা করা দরকার মনে হয়। কেন্দ্রীয় সরকারি আপিসে যেমন হিন্দি বাধ্যতামূলক করে রেখেছে, রাজ্য সরকারের আপিসে সেরকম কিছু আছে ? আর কেন্দ্রীয় সরকারের আপিসেও রাজ্যের ভাষা বাধ্যতামূলক করা উচিত, বা কোন এলাকায় যে ভাষা সংখ্যাগরিষ্ঠ।

    এর সাথে আরো একটা জিনিস অবশ্যই দরকার। বাংলা মাধ্যম, মানে মূলতঃ সরকারি স্কুলগুলোকে ঠিকঠাক করা, উচ্চশিক্ষায় বাংলায় জোর দেওয়া। স্নাতকোত্তরে কটা বিজ্ঞান প্রযুক্তির বিষয়ে বাংলায় পড়া যায় ? সেদিনই লোক্লজন বলছিল, বেশ কিছু গ্লোবাল সামিটের কথা। চিন জাপান, বা দঃ পূ এশিয়ার অনেক দেশের মানুষই নিজের ভাষায় বলেন, খুব তাড়াতাড়ি, সাথে সাথেই অনুবাদ হয়ে যায়। কোন অসুবিধে হয়না।

    এদিকে কাল সবচে বেশি খোরাক দিয়েছে রঘো র পোস্ট। উনি এর সাথে সিঙুর টাটা পবতে চাকরি, লুরুর সাথে তুলনা সব নিয়ে এসেছেন, এদিকে ক'দিন আগেই লুরুতে বাধ্যতামূলক হওয়ার খবরটা ঘুরছিল। লোকে এতই খোরাক নিয়েচে যে পোস্টটা বোধায় তারপর সরিয়েই নেওয়া হয়।

    আর যাঁরা মেপালি অলচিকি নিয়ে বলছেন, তাঁদের কাছে প্রশ্ন করেও সদুত্তর পাচ্ছিনা, ঐ জনজাতি অধ্যুষিত অঞ্চলে পড়ানো যাবেনা এমন কিছু নেই যখন সমস্যা কী ?
    আর আগে ইংরাজি পড়া নিয়ে সমস্যা হয়নি, হিন্দি আস নিয়ে হয়নি, বাংলা নিয়ে হল ? নেপালি, অলচিকি বন্ধ করে বাংলা এলে আপত্তি করব, কিন্রু সেরকম কিছু হয়েছে নাকি?
  • Arpan | ১৭ মে ২০১৭ ১৪:৪৬378684
  • সেকন্ড বা থার্ড ল্যাঙ্গুয়েজে কম নাম্বার পেয়ে কোথাও আটকায় না। রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হলে তো আরোই আটকায় না।
  • de | ১৭ মে ২০১৭ ১৪:১৬378683
  • দমদি - একদম চেনা এঁরা - কলকাতার যেকোন রিফিউজি কলোনীর খুবই পরিচিত চিত্র -
  • de | ১৭ মে ২০১৭ ১৪:১৪378682
  • সিমিলার সিচুয়েশনে এই তামিলই যদি ফ্রান্স কি জার্মানীতে ট্রান্সফার হয় - তখন কিন্তু সুড়সুড় করে লোক্যাল ল্যাঙ্গোয়েজ শিখে নেবে - অতো প্রবলেম হলে ট্রান্সফার আটকাবে বা একা আসবে!
  • spa | ১৭ মে ২০১৭ ১৪:১১378681
  • এখ্ন ধরুন কোন তামিল transfer এর কার নে Kolkata য় এল। ছেলে, মেয়ে class 9, 10 এ পড়ে। তাদের যদি Bengali পড় তেই হয়, তাহলে তো অনেক কম নম্বর পাবে, তখ্ন কি হবে?
  • Arpan | ১৭ মে ২০১৭ ১৪:০৫378680
  • এইবার দিদি যদি সত্যি পব-র সব বোর্ডের স্কুলে প্রথম/দ্বিতীয়/তৃতীয় যেভাবেই হোক না কেন বাংলাকে বাধ্যতামূলক করে দিতে পারেন, শুধু বিল পাশেই আটকে না থেকে, তালে একটা কাজের কাজ হবে। কিছু কিছু উবের লিবেরাল এতে করে কিছু জনজাতি ও প্রবাসী জনগোষ্ঠীর ভাষা স্বাধীনতা হরণ হচ্ছে বলে কাঁদুনি গাইবেন, তাদের ধরে একটাই কথা বলার যে আগে কেন্দ্রের চাপিয়ে দেওয়া হিন্দি-সন্ত্রাসের বিরুদ্ধে মিনমিন করে হলেও একটু বক্তব্য রাখুন।
  • Arpan | ১৭ মে ২০১৭ ১৩:৪৬378679
  • ওকে।

    তালে কর্ণাটক, মহা আর টিএন একই জায়গায়।
  • Arpan | ১৭ মে ২০১৭ ১৩:৪৫378678
  • হ্যাঁ, কর্ণাটকে কিন্তু এখনো বাধ্যতামূলক না। যদিও বিল পাশ হয়ে গেছে গত বছর। এনফোর্স কী করে হবে কারো কোন ধারণা নেই। ইন্ক্লুডিং মিডিয়া।

    ফেবুতে অনেকেই কর্ণাটকে সব বোর্ডে কানাড়া বাধ্যতামূলক লিখেছেন। সেটা আংশিক সত্য।
  • dc | ১৭ মে ২০১৭ ১১:৫৩378676
  • তামিল নাডুতে সিবিএসি স্কুলে তামিল কম্পালসারি না, যদিও এটা নিয়ে অনেক আলোচনা চলছে। তবে তামিল বোর্ডের স্কুলে তামিল কম্পালসারি।
  • de | ১৭ মে ২০১৭ ১১:০১378675
  • মুম্বইতেও মিউনিসিপ্যালিটির স্কুল আর রাজ্য সরকারী স্কুলে মারাঠী মাস্ট - বাকি সিবিএসই বা আইসিএসই তে নয় -
  • d | ১৭ মে ২০১৭ ১০:৫২378674
  • আমারও ভাল্লেগেছে খুব।
    পুনেতে তো সব স্কুলে মারাঠী মাস্ট, যা শুনি। কেন্দ্রীয় বিদ্যালয়গুলোতেও। মুম্বাইতে কী অবস্থা দে?
  • de | ১৭ মে ২০১৭ ১০:৪৪378673
  • বাংলা বাধ্যতামূলক-টা আমার বেশ লেগেচে - বাংলায় থাকলে বাংলা শিখতেই হবে - এই চাপটা থাকলে যদি ভাষাটা আরো কিছুদিন বাঁচে !
  • T | ১৭ মে ২০১৭ ০৯:১৬378672
  • অ্যানাইহিলিন পিস্তল আবিষ্কার না হলে রসাতলে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না।
  • T | ১৭ মে ২০১৭ ০৯:১৫378671
  • ছোটাইদি, তুমিই বলতেন :)
  • pi | ১৭ মে ২০১৭ ০৮:৩৭378670
  • সবচে মজা লেগেছে এক চাড্ডি তাত্ত্বিক ( যদিও মুখে বোধহয় বাংলা রাইখের ক্রুসেডার) কে এটা লিখতে দেখে,
    ''আচ্ছা, গাছপাঁঠা চাড্ডিরা কবে বুঝবে যে সব জিনিসের বিরোধিতা করতে নেই। কখনো কখনো সমর্থন করে একটু পিনিকের চাটনি লাগালে বেশি কাজ হয়। এই যে সব চাড্ডি 'বিদ্যালয়ে বাংলাশিক্ষা বাধ্যতামূলক'-এর বিরোধিতায় নেমেছে, তারা কী বুঝছে না এতে তারা হুজুগে বাঙালীর সমর্থন হারাচ্ছে। কিছু বলতো না। বা অভিনন্দন জানিয়ে পোস্ট দিত-'এতদিনে আমাদের করা জাতিসত্ত্বার লড়াই জিতলো। কে খ্যাতি কুড়োলো বড় কথা নয়, মানুষ জানে লড়াইটা আমরাই শুরু করেছিলাম।' ব্যাস, চুপচাপ থাকতো তারপর। বাঙালী তিনদিন পর ভুলে যেত।
    তা না করে হাম্বারবে নিজেদের গবেটত্ব প্রমাণে লেগেছে। নাঃ বেটা, তুমসে না হো পায়েগা।
    বাংলা উদ্যোগের বিরোধিতা করা মাকু ও সমতা পার্টিকে নিয়ে কিছুই বলতে চাই না। কারণ তিপান্ন জনের বাহান্ন দল কেবল কাগজেই বসবাস করে।'
  • pi | ১৭ মে ২০১৭ ০৮:১৮378669
  • অভি, সত্যি ! এনিয়েও এরকম বিরোধিতা দেখে হেজে গেলাম !

    শমীকদা লিখেছে দেখলাম, সব স্কুলে বাংলা বাধ্যতামূলক? মানে অবাঙালি অধ্যুষিত অঞ্চলগুলোতেও? জুট বা অন্যান্য মিলগুলোর, জায়গায় জায়গায় রেল কলোনিতে হিন্দিভাষী বা ওড়িয়াভাষী শ্রমিকসন্তানদেরও বাংলা শিখতেই হবে? বিস্তীর্ণ চা বাগান অঞ্চল যেখানে নেপালি অথবা সাদরি ভাষাই মানুষের ভাষা, সেখানেও? দার্জিলিং পাহাড়েও??!!
    কিমাশ্চর্যম!!!

    আমি বললাম, কেন, কেন, ওনাদের হিন্দি, নেপালি, সাদরি শেখার অধিকার তো কেড়ে নেওয়া হচ্ছেনা। সেগুলো প্রথম ভাষাই হোক। বরং অই অঞ্চলে বাংলা স্কুলেও নেপালি, সাদরি এসব বাধ্যতামূলক করার দাবি আসুক।

    জানিনা এতে কী অসুবিধা !
  • pi | ১৭ মে ২০১৭ ০৭:৪৯378668
  • এ কি ! ট্রাম্পকে নিয়ে এত্ত ঝড় উঠেছে, কেউ কিছু বলেনা কেন !
  • i | ১৭ মে ২০১৭ ০৪:২৯378667
  • টি কে টুক করে একটা কথা বলে যাই-বাঘার টইতে আপনার ( না কি তোমার বলতাম?) খুব পছন্দ হয়েছে-পরে, কখনও সময় পেলে দু একখান কথা বলব। এখন জাস্ট অ্যাকনলেজ করে গেলাম।
  • avi | ১৭ মে ২০১৭ ০২:২০378666
  • মমতার বাংলা আবশ্যিক নিয়ে ফেবুতে কত দেওয়ালে যে যুদ্ধ চলছে....
  • pi | ১৭ মে ২০১৭ ০০:৪৬378665
  • হ্যাঁ, আমিও দেখলাম, একটা দুটো লিংক কাজ করছেনা।

    অন্যভাবে, বুলবুলভাজাতে গিয়ে ধারাবাহিকে ক্লিক করলে সব কিছু পেয়ে যাবে।
    http://www.guruchandali.com/default/categories/dharabahik/
  • Du | ১৭ মে ২০১৭ ০০:৩০378664
  • আমি আবার পড়লাম সারদার বেগম।ঃ)
  • Du | ১৭ মে ২০১৭ ০০:২২378663
  • আছে তো দেখছি এক্টা 'আগের পর্বের পর লিংক কিন্তু সবগুলোতে আসে না
  • Du | ১৭ মে ২০১৭ ০০:১২378662
  • ধারাবাহিক গুলোর জন্য কি একটা পর্ব নুম্বের এর লিন্ক করা গেলে বেশ ভালো হত
  • dc | ১৬ মে ২০১৭ ২৩:০৯378661
  • কম্পুর সিকিওরিটি আপডেটেড রাখুন, তাহলেই আর অ্যাপডেটা নিয়ে ঘাঁটাঘাঁটি করতে হবেনা।

    রেগুলারলি উইন্ডোজ আপডেট করতে থাকুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত