এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ০৩ মে ২০১৭ ১৭:৪১378240
  • সিকি।
    সে, আমার চেনাপরিচিতদের মধ্যে অনেকের আছে। ওটার কারণ ব্যাঙ্ক অনেক সময় নিয়ম না মেনে দিয়ে দেয়। কিন্তু, অফিসিয়ালি, স্টেট গভর্নমেন্টের পেনশন অ্যাকাউন্টে দেওয়ার কথা নয়। ট্রেজারী অফিসে খোঁজ নিলেই জানতে পারবে।

    অবশ্য নিয়মটাও হাতিঘোড়া মার্কা.. বুড়োদের/বুড়িদের এ টি এম কার্ড পরিবারের লোক জোর করে নিয়ে নেয়, তার ফলে তাদের হাত থেকে টাকা চলে যায়।
  • d | ০৩ মে ২০১৭ ১৭:৩৮378239
  • Arpan | ০৩ মে ২০১৭ ১৭:২০378238
  • হ্যাঁ, ইনি রান্না করে আমাদের খাইয়েছিলেন। তার সাথে নানা রকমের উৎকৃষ্ট ডেজার্ট।
  • san | ০৩ মে ২০১৭ ১৭:১৭378237
  • কুর্গে পান্দি কারি (পর্ক কারি) খেও অবশ্য অবশ্য।
  • de | ০৩ মে ২০১৭ ১৭:০৯378235
  • কূর্গ জাঙ্গল ক্যাম্প বুক্করলাম!
  • Arpan | ০৩ মে ২০১৭ ১৬:৫২378234
  • সিকির মেয়ে ডিপিএস নাকি? আমি এই বছর নানা কারণে বোর্ড চেঞ্জ করে মেয়েকে ডিপিএসে দিলাম।
  • সিকি | ০৩ মে ২০১৭ ১৬:৪৬378233
  • বাবার পেংশং অ্যাকাউন্ট এলাহাবাদ ব্যাঙ্কে। এটিএম কার্ড আছে।
  • dc | ০৩ মে ২০১৭ ১৫:২৭378232
  • এফডি আর পিপিএফ এর ইন্টারেস্ট যে কি হারে কমাচ্ছে! ঃ(
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০৩ মে ২০১৭ ১৫:১৫378231
  • এসবেরও অ্যাপোলজিস্টরা এই চত্ত্বরেই ঘুরে বেড়ায়।
  • b | ০৩ মে ২০১৭ ১৫:১১378230
  • একজন সেদিন বলছিলেন। এই গোমাতা ভজন আসলে অনেক ইস্যু থেকে চোখ সরিয়ে নেওয়া।

    ১। ভর্তুকি ছাড়া গ্যাসের দাম এক ধাক্কায় ২০০ টাকার ওপরে তুলে দেওয়া, ২০১৬ থেকে।

    ২। পিপি এফ, এফ ডি এসবে সুদের হার কমানো।

    ৩। আধারকে মানি বিলের আওতায় নিয়ে এসে জোর জবরদস্তি করে পাশ করানো, যাতে রাজ্যসভায় না যায়।

    ৪। আমাদের ওখানে স্টেট ব্যাংক লিখেছে, ৪০ হাজারের নিচে ট্র্যানজ্যাকশনে এ টি এম ম্যান্ডেটরি। ডিমনি ও কর্মী সংকোচনের ধাক্কা। ওদিকে পঃ বঙ্গ সরকারের একটি রুল আছে, পেনশন অ্যাকাউন্টে কোনো এ টি এম কার্ড দেওয়া চলবে না। তাহলে পেনশনভোগী বুড়ো/বুড়িরা রা কোথায় যাবে। অবশ্য শুধু স্টেট ব্যাঙ্ক-ই এটা লিখেছে।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০৩ মে ২০১৭ ১৫:০৯378229
  • আর ডিজিট্যাল ইন্ডিয়া একটি বৃহৎ অশ্বডিম্ব বিশেষ। ছেলের সিটিজেনশিপ নিয়ে দৌড়ঝাঁপে দিব্য টের পাচ্ছি।

    এর মধ্যে সব পিয়াইও কার্ডকে ওসিয়াই করতে হবে বলে ফরমান জারি হয়েছে। ডিজিট্যাল ইন্ডিয়ার থীম অনুযায়ী অনলাইন অ্যাপ্লি। কিন্তু...

    অজ্জিনাল ডকুমেন্ট দেখাতে হবে আর সেল্ফ অ্যাটেস্টেড কপি জমা দিতে হবে। কিন্তু ওই অনলাইন। মানে কী? ডকুমেন্ট জেরক্স করে তাতে সই করে তাকে স্ক্যান করে আপলোডাতে হবে। তারপর সেই আপলোডিত অ্যাপ্লির প্রিন্ট আউট নিয়ে এফ আর আর ও তে জমা দিতে হবে।

    ঘোড়াড্ডিম ছাড়া কী?
  • S | ০৩ মে ২০১৭ ১৪:৫৯378228
  • আরো আছে। খাদ্য।
  • সিকি | ০৩ মে ২০১৭ ১৪:৫৩378227
  • স্কুল কলেজ বা হাসপাতাল, রিসেশন ফ্রি বিজনেস। লোকে যাবেই এখানে। অতএব।
  • T | ০৩ মে ২০১৭ ১৪:৩৯378226
  • স্ট্রিং থিয়োরী পড়ে হবেটা কি। বড়বড় জিনিসের আবিষ্কার বড়দের জন্য, মানে বিদেশীদের জন্য। দেশীদের জন্য পথিক গুহ। সবাই প্রোগ্র্যামিং শিখে আইওটি বানিয়া হবে, নয়তো মাল অর্ডার করবে, নয়তো কলাপাতা চিবোবো আর নয়তো আমাজনে ধাঁ হয়ে ঘুরে বেড়াবে।
  • S | ০৩ মে ২০১৭ ১৪:৩৭378225
  • মানুষমারার অস্ত্র বিক্রেতাদের দারুন লাভজনক কোটি টাকার ব্যবসা বন্ধ করবার আর সেই টাকার সামান্যংশ শিক্ষার মতন একটা জিনিসে বরাদ্দ করবার আপনাদের এই প্রয়াসের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে গেলাম। আপনাদের এইসব চিন্তাভাবনার জন্যই কত নীরিহ মানুষকে মারা যায়্না, কত যুদ্ধ লাগতে লাগতেও লাগেনা। এইসব অনাচার বন্ধ হোক। বেচারা আর্মস টেডাররা। ওদের বিলাসবহুল প্যালেসগুলো ছাড়া আর কোথায় যে ওরা যায়। ওদের সঙ্গে কেউ নেই - শুধুমাত্র সবকটা সরকার আর বড় বড় কর্পোরেশন গুলো ছাড়া।
  • de | ০৩ মে ২০১৭ ১৪:৩০378224
  • কিসু কওয়া বারণ - তাই কতা কইতে পারি না -

    এবার বেসিক সায়্ন্সে ৩০% এর ওপর বাজেট কাট হয়েচে ডিএইর ইন্স্টি গুলোতে। ইভন টিআইএফারেরো। বলা হয়েচে, ওই ৩০% নিজেরা জোগাড় করতে - ক্ষী করে তা কেউ জানেনা! এখানে ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ প্রোজেক্ট জোগাড় করা খুবই মুশ্কিল, ইন্ডাস্ট্রিগুলোর সেই কালচারই নেই! হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নাল পাবলিকেশন কোন আউটপুটই নয় বলে জানানো হয়েচে! সোস্যাল ডেলিভারেবল চাই। এবার স্ট্রিং থিওরি বা অ্যাবস্ট্রাক্ট ম্যাথের সোস্যাল ডেলিভারেবল কি দেখাবে?
  • T | ০৩ মে ২০১৭ ১৪:২১378223
  • হ্যাঁ ডিস্ট্র্যাকশন তো বটেই। লোকে তো হচ্চেও। সাধে মার্কেটে ছাগল থিয়োরী রয়েচে :)
  • T | ০৩ মে ২০১৭ ১৪:২০378221
  • আমার পুরোনো ইন্সটির বিভিন্ন ডিপে বাজেট কাট হয়েছে কোথাও কোথাও সত্তর শতাংশের মতো। এইভাবে কি করে হবে। আইয়াইটিতে পড়ার খরচ এখনই নাকি বছরে দুলাখ। শুনলাম, এগজ্যাক্টলি জানি না। দিল্লী ইউনিভার্সিটি অলরেডী চয়েস বেসড ক্রেডিট সিস্টেম করে দিয়েছে, যা কিনা এই একছাঁচে সব ঢালবোর প্রস্তুতি।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০৩ মে ২০১৭ ১৪:২০378222
  • গোমাতা-গোমুত্র-গোরক্ষক ইত্যাদি সবই তো ডিসট্র‍্যাকশন। সীমান্তে জওয়ানও তাই। আর এইগুলোতে লোককে ব্যস্ত রাখার জন্যে আছে পোষা ট্রোল।
  • T | ০৩ মে ২০১৭ ১৪:১১378220
  • হ্যাঁ, শিক্ষাকে ট্রেডেবল কমোডিটি ঘোষণা করে দিয়েছে। মানে এইবার যদি সরকার কোনো সরকারী ইন্সটিট্যুটকে একশ টাকা অনুদান দেয়, সেটা হবে আনফেয়ার ট্রেড প্র্যাকটিস। সেজন্য সরকারী ইন্সটিট্যুটকে দিলে বেসরকারীকেও দিতে হবে। না হলে লেভেল প্লেয়িং ফিল্ড হবে না। ন্যাচারেলি সরকারের ঘরে অ্যাত পয়সা নেই। মানে আছে কিন্তু অস্ত্র কিনতে খরচ হচ্ছে। ফলে ভর্তুকিটাই বন্ধ করতে হবে। স্কলারশিপ বন্ধ হবে। যেমন নন-নেট ফেলোশিপ বন্ধ হয়ে গেছে।
    গ্যাটস রেজিমে বেসরকারী ইউনিগুলোর ফি স্ট্রাকচারের ভার কেউ রেগুলেট করতে পারবে না। কোন গ্রেডের ইউনিভার্সিটি ভারতে ব্যবসা করতে পারবে তার কোনো রেস্ট্রিকশন থাকবে না। আন্তর্জাতিক কমিটি থাকবে আগেই লিখেছি। এরা বিভিন্ন দেশের এইচারডি মিনিস্টারদের সাথে কথা বলবে ইয়ারলি বেসিসে কতটা কি ইমপ্লিমেন্ট হল তার জন্য। তো কি হবে বোঝাই যাচ্ছে। এমনিতেই ডেভেলপড নেশনগুলোতে বুড়ো লোকজন বেশী। স্কিল ক্রাঞ্চ আছে। দেশগুলোতে কাজ করার জন্য ইয়ং ছেলেপুলে দরকার। তো বিদেশী কর্পোরেটের কাজ করার জন্য ট্রেনিং গ্রাউন্ড হিসেবে ভারতকে ইউজ করা হবে। সিলেবাসে বদল আসবে সেইরকম ভাবেই। অলমোস্ট প্রিভিলেজড ক্লাসের জন্যই শিক্ষা। ট্রিকল ডাউন শিক্ষা টাইপ ব্যাপার।

    লক্ষ্য করুন সারাদেশের জন্য একটিই এঞ্জিনিয়ারিং বা মেডিক্যাল এন্ট্রান্স এগজ্যাম ইত্যাদি চলে এসেছে। ভারতের মতো অদ্ভূত রকম বৈপরীত্য ও বৈচিত্রে ভরা দেশের জন্য এই একরকম পরীক্ষার নিদানটা যাকে বলে মূর্খামি। উদ্দেশ্যটা হচ্ছে শহর নির্বিশেষে একটা মোনোলিথিক উচ্চমধ্যবিত্ত বা মধ্যবিত্ত ক্লাস তৈরী করা। পুরো একশো ত্রিশ কোটির কথা না ভাবলেও চলবে। জাস্ট পাঁচকোটি স্পেসিফিক বার করে আনতে পারলেই হল, এরা বিদেশী স্কিল ক্রাঞ্চ মিটিয়ে দেবে। এই মার্কেটটা আমেরিকার বিবিধ ইন্সটিট্যুট নিজেরা ভাগাভাগি করে নেবে। আইভিলিগ নেবে ব্যাঙ্গালোর দিল্লী ইত্যাদিকার এরিয়া। নর্থওয়েস্টার্ন ঢপলিং ইউনিভার্সিটি নেবে কলকাতার দায়িত্ত্ব, এইরকম। একটা করে এক্সট্রা ঘরে একটা প্রোজেক্টর এবং ইন্টারনেট কানেকশন। বিদেশ থেকে টিউটোরিয়াল চলবে। জয় মোদীর জয় বলে আবালরা মুচ্ছো যাবে। এইসব যখন চলবে তখন বাকি একশো পঁচিশ কোটি নিজেদের মধ্যে হোয়াটস্যাপ মেসেজ বিনিময়ের মাধ্যমে দাঙ্গা করে ক্ষান্ত দেবেন।

    একদিকে এইসব চলছে আর কিছু হাবা হামি সহি ক্যাপিটালিস্ট আছি বলে প্রজেক্ট নিয়ে নাপাচ্চে নয়তো গৌমূত্র গোমাতা ইত্যাদি করে বেড়াচ্ছে।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০৩ মে ২০১৭ ১৪:০৪378219
  • গাদা গাদা গ্রাম আছে যেখানে টাওয়ার চলে জেনারেটর দিয়ে। ডিজিট্যাল হবে না হাতি হবে। গরুর গাড়ির হেডলাইট।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০৩ মে ২০১৭ ১৩:৫৭378218
  • পিওর গ্রামে নেই। যেমন, তমলুকের আশেপাশে কিছুদিন ঘুরেছিলাম। নিমতোড়ি বাসস্ট্যান্ডের কাছে সাইবার ক্যাফে আছে, ভিতরদিকে চলে গেলেই আর কিছুই নেই।
  • pi | ০৩ মে ২০১৭ ১৩:৫৫378217
  • যেমন, একটি পোস্ট।

    বিয়ের আগের রাতে বেশীরভাগ পিপড়া ইউটিউবে ভিডিও দেখে শাড়ির কুঁচি ঠিক করা শেখে,
    .
    আর চিনিরা ইউটিউবে গিয়ে সার্চ দেয়- ' How to knot a tie'
    পিপড়া আমি তো ঠিকই টাই বাঁধতে পারবো, তুমি শাড়ির কুচি ঠিক করে দিতে পারবা তো?
  • dc | ০৩ মে ২০১৭ ১৩:৫৪378216
  • ২০০৭ সালের কথা ভাবুন। স্মার্টফোন একেবারেই শিশু অবস্থায়, স্টিভ জবস সবে আইফোন লঞ্চ করেছেন, অ্যাপ কাকে বলে লোকে প্রায় জানেইনা, কম্পিউটার বলতে প্রায় সবই ডেস্কটপ, অন্তত সাধারন লোকের কাছে। আজকের অ্যাপ বেসড পৃথিবীর থেকে একেবারেই আলাদা। তেমনই আজ থেকে দশ বছর পর আইওটি হয়ত সাধারন মানুষের জীবনেও একেবারেই কমন হয়ে যাবে, কিন্তু তার আগে পাওয়ার ইত্যাদির প্রব্লেমগুলো সলভ করতে হবে।
  • pi | ০৩ মে ২০১৭ ১৩:৫৩378215
  • কী কাণ্ড ! ফেবুতে আমাকে ক'দিন ধরে একটা গ্রুপ সাজেস্ট করে যাচ্ছিল, তার নাম চিনি বউ, পিঁপড়া বর। আজ সেটাতে ক্লিক করে দেখি তাজ্জব সব ব্যাপার্স্যাপার। বেশিরভাগ পোস্টেই মেয়েদের চিনি আর ছেলেদের পিঁপড়া বলে রেফার করা।
    বাংলাদেশে কি এইরকম কোন কথ্যকোড আছে নাকি !
  • pi | ০৩ মে ২০১৭ ১৩:৪৮378213
  • আর পানকৌড়ি বাবু, এস দা, মাইক এসে গেছে। আহুজারটা নিলাম। একটু ভল্যুম বাড়ালে চ্যাঁ চ্যাঁ করা বাদে দিব্ব।
    ওদিকে আমি একটা কলার মাইক নিয়েছিলাম, কিন্তু সেটা জুড়লেই চিিৎকার করছে। ভাবলাম সেটা ফেরত দিয়ে দি, কম্প্যাটিবল হচ্ছেনা, তো আমাজন খুলে দেখি, ওটা নাকি আমার কাছে ডেলিভারডই হয়নি, রাস্তায় আছে, এই শুক্রবার হবে ঃ)। যেটা দিয়ে গেছে তার কোম্পানিটাও মনে হচ্ছে আলাদা !
  • dc | ০৩ মে ২০১৭ ১৩:৪৮378214
  • ধুর আইওটি নিয়ে ৫৬" কি করছে তা নিয়ে আমার বয়েই গেল :d ইন জেনারাল আইওটি সেইভাবে প্রোগ্রেস করছেনা, যেভাবে এখন অ্যাপ ইকোসিস্টেম ম্যাচিওর হয়ে উঠেছে। নোডগুলোর পাওয়ার রিকোয়ারমেন্ট, প্রসেসিং কেপেবিলিটি, কুয়েরি হ্যান্ডলিং, সব ব্যাপারেই পিছিয়ে আছে। অন্তত বছর দশেক লাগবে আমরা এখন যেভাবে অ্যাপ ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠেছি সেই লেভেলে পৌঁছতে।
  • S | ০৩ মে ২০১৭ ১৩:৪৭378212
  • টিয়ের লেখাটা পড়ে খুব ভয় পেয়ে গেলাম। শিক্ষাকে রাইটসের বদলে প্রিভিলেজে পরিণত করতে পারলে, শিক্ষাকে কমোডিটিতে পরিনত করতে পারলেই কেল্লা ফতে।
  • pi | ০৩ মে ২০১৭ ১৩:৪১378211
  • পবর গ্রামের দিকে সাইবর ক্যাফে কেমন? এদিকে তো একটু সদর বাজার হলে একটা দুটো দেখি। গ্রামের লোকজন এই ডিজিটাল ইন্ডিয়ার দৌড়ে কতটা হাঁফাচ্ছেন, জানতে মুন্চায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত