এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০৩ মে ২০১৭ ০৪:০৯378150
  • আমিও ঝোল গরিমা দেবো।


    খাবি কি, ঝাঁঝেই ইত্যাদিঃ


    ulpas:
    <
  • S | ০৩ মে ২০১৭ ০২:০৩378149
  • বাপরে কি ঝগড়া। ভালৈ তো আলোচোনা হচ্ছিলো।

    আচ্ছা এই ক্যাপিটেশন ফির ব্যাপারটা কেউ একটু বুঝিয়ে দেবেন? মানে সরকারী ইস্কুল কলেজের ফির কথা বলা হচ্ছে কি? এখন সেগুলো কত হয়েছে? আমি তো প্রায় ফ্রিতেই পড়েছিলাম - কিন্তু সে প্রাগৈতিহাসিক যুগ।

    আর মেয়েদের সংরক্ষনের ব্যাপারটা একদমই মাথায় ছিলোনা। তবে দাবী সেই একই থেকে যায়। শিক্ষা-স্বাস্থ্য-সুরক্ষা।
  • sm | ০৩ মে ২০১৭ ০১:১৭378148
  • প্রথমত বলে দি,আপনি আমার সঙ্গে কনভারসেশন চালাতে আগ্রহী নন -এই পোস্টার পরে আমি লিখেছিলাম এমন কিছু পোস্ট পড়বে আশা করেছিলাম অতীত অভিজ্ঞতার দরুন।
    এবং লিখেছিলাম, আসুন। মানে নিশ্চয় বুঝতে অসুবিধা হয়নি। তো তারপরেও ভদ্র হন এবং তারপর আপনার সঙ্গে কথা বলবো এসব লিখলেন। কিন্তু আমিতো কথা বলতে আগ্রহী নই।কি মুশকিল।
  • pi | ০৩ মে ২০১৭ ০১:০৮378147
  • দেখুন, আপনার কাছে মূল্য নেই, এই কথার মূল্য আবার আমার কাছে নেই। আমি সত্যিই আপনাকে কন্ভিন্স করাতে উত`সাহীও নই, এটা আর কতবার বললে বুঝবেন জানিনা। আপনি আপনার মত, ধ্যানধারণা নিয়ে বিন্দাস থাকুন না। না তো আপনাকে কনভার্শনে উৎসাহী, না কনভার্শেশনে। এতে যেতে চাইছিনা, এটা স্পষ্ট করে বলার পরেও এই জোরজার করাই একটি নমুনা। কারুর ইচ্ছে অনিচ্ছেকে এটুকু রেসপেক্ট করতে না পারলে তো মুশকিল।
    বাকিগুলো নানাসময়ে দেখেছি, নানাজনের সাথে কনভার্সেশনেও। এগুলো নিয়েও কথা চালাতে ইন্টারেস্টেড নই।
  • sm | ০৩ মে ২০১৭ ০১:০০378146
  • দেখুন,এক্ষুনি দাগিয়ে দিলেন-ভদ্র হন। তা,কি অভদ্রতা করেছি বা লিখেছি যদি বুঝিয়ে বলেন। খুব আশা করবো অন্তত এই প্রশ্নের উত্তর টা দেবেন।
    খোলা পাতায় তর্ক হলে বিপক্ষ তার যুক্তি দেবেই। আপনার যত তথ্য ভান্ডার ই থাক না কেন?আমার কাছে আপনার তথ্য ভান্ডারের কুনো মূল্য নাই যতক্ষণ না প্রমান পাচ্ছি।
  • pi | ০৩ মে ২০১৭ ০০:৫৩378145
  • আর হ্যাঁ, আপ্নই যতই চাপাচাপি করুন না কেন, আপ্নার ভাট বকাকে আমি নিজের অভিজ্ঞতা, স্টাডি কি খবর, এসব কোনোকিছুর উপরেই রাখতে পারব না। আপনি ননস্টপ ভাট চালিয়ে যেতে পারেন।
  • pi | ০৩ মে ২০১৭ ০০:৫০378144
  • আপনি আগে একটু ভদ্র হোন। তারপর আপ্নার সাথে কথা বলব। আর যুক্তি দিতে শিখুন।
  • sm | ০৩ মে ২০১৭ ০০:৪৫378143
  • একটা কথা বলবো, আলোচনার প্রথমেই বলেছিলাম যুক্তি শুকিয়ে এলে -আগেই আলোচনা হয়ে গেছে বলে কোনো গুরুর পাতার লিংক দেবেন বা ফালতু তক্কো করার সময় নেই বলে কেটে পড়বেন।
    এনি ওয়েজ খোলা পাতায় যা খুশি তাই লিখলে সব্বাই মেনে নাও তো নিতে পারে।আমি ই সব জানি, আমার অভিজ্ঞতাই সব চাইতে বেশি -এমন তা নাও হতে পারে তো।
    আসুন।
  • pi | ০৩ মে ২০১৭ ০০:৪০378142
  • আমি কিন্তু আপনার সাথে কন্ভার্সেশনে আর যেতেই চাইছিলাম না। সেটা না বুঝলে কী করা বলুন তো ! এটা নানাভাবে বোঝাতে পারিনি বলে সোজাসুজিই বললাম।
  • sm | ০৩ মে ২০১৭ ০০:৩১378141
  • আপনি কিছুই বলেন নি। সব কথাই মনগড়া ও আপনার মুখে বসানো হচ্ছে। কি খুশি ?
    ওহ, হ্যা এতো বোঝানোর চেষ্টা করেন ক্যান? না বাঁকিয়ে না চুড়িয়ে, সিম্পল ভাবে লিখলেই হয়।
  • pi | ০৩ মে ২০১৭ ০০:২৩378140
  • না।

    আর বোঝানো সম্ভব নয়। আর নিজে নিজে প্লিজ এরকম ভুলভাল বুঝে আমাকে বোঝাতে বলবেন না। আর আমি যা যা বলিনি, সেগুলোও আমার মুখে বসাবেন না।
  • sm | ০৩ মে ২০১৭ ০০:০৯378139
  • কে কাকে বোঝা চাপাচ্ছে ?
    নিজেই লিখছেন, এদেশে টাকা যার মুলুক তার। টাকা দিয়ে সব কিছু কেনা যায়। তো, আপনার মত অনুযায়ী ই সংরক্ষণের চেয়ে টাকা বা আর্থিক অনুদান বাড়ানো টাই বেটার অপশন হওয়া উচিত।কি তাইতো?
  • pi | ০৩ মে ২০১৭ ০০:০২378138
  • আপনি প্লিজ আপনার বোঝাগুলো আপনার কাছে রাখুন, এই বোঝা আমার উপরে চাপাবেন না ঃ(
  • sm | ০৩ মে ২০১৭ ০০:০০378136
  • যাক এতক্ষনে গোলপোস্ট কিছুটা হলেও ঠিক জায়গায় আসতেছে।
    এখানে কাউকে বলতে শুনিনি, টাকা দিয়ে উচ্চ শিক্ষায় পড়ানো খুব ভালো কাজ বা এটাই নিয়ম হওয়া উচিত।
    দুই, এট্টু জানিয়ে রাখি সুপ্রিম কোর্ট ক্যাপিটেশন ফি নিষিদ্ধ করেছে।
    টাকা দিয়ে পড়ানো সমর্থন যোগ্য আর জাত পাত ভিত্তিক সংরক্ষণ অসমর্থন যোগ্য -এমন কথা কেউ বলে নি। সুতরাং এঁড়ে তর্ক কে করিতেছে?
    বৈষম্য -মানুষের মনে।বিদ্বেষ তার অন্তরের মাঝে লুকিয়ে আছে।কোটা কি করে তা, দূর করবে?
    যদি দলিত অধ্যুষিত এলাকায় বেশি স্কুল,হাসপাতাল এসব খোলা হয়।তবে খুব ভালো হবে। এতো আমার ই কথার পুনরা বৃত্তি দেখছি।এর মানেই তো আর্থিক বরাদ্দ বৃদ্ধি।
    তাহলে এতক্ষন ধরে চলতি কোটা সিস্টেম আরো বহু বছর রেখে দেওয়া উচিত এমন বক্তব্য রাখার মানে কি ?
    দুটো বক্তব্য আলাদা বা পরস্পর বিরোধী মনে হচ্ছে না কি ?
  • pi | ০২ মে ২০১৭ ২৩:৪১378135
  • S, এই ডেমোগ্রাফি অনুযায়ী করার কথাই বলেছিলাম, ওয়ান সাইজ সবেতে ফিট করানোর চেষ্টা না করিয়ে।
    উচ্চ্শিক্ষা বা চাকরির থেকেও অবশ্যই জরুরি মনে করি প্রাইমারি সেকেণ্ডারি শিক্ষায় অন্যরকম ভাবে কোটা আনার, মানে পিছিয়ে পড়া জনজাতি এলাকায় স্কুল কলেজ অনেক বেশি করে এনে। কিছু ক্ষেত্রে এস সি এস টি হলে স্কলারশিপ আছে, আর এগুলোর সুফল যে কতজন পান, এটা চোখের উপরে দেখা। সংরক্ষণের ঠিকঠাক প্রয়োগ না হওয়াতে এখনো বৈষম্যের ঘটনা রয়ে গেছে, কিন্তু এটাও ঘটনা, এর ফলে অনেক পিছিয়ে পড়া শ্রেণীই কিছুটা হলেও উপকৃত হয়েছেন। যেসব জায়গায় কর্মসূত্রে যেতে হয়, কাজলম্ম করতে হয়, প্রায় ৯০-১০০% ( উফ্ফ, এতক্ষণে এই ম্যাজিক সংখ্যাগুলো ব্যবহার করা গেল !) মানুষ এস সি এস টি, তাই, এটা থাকার ফলে কী হয়েছে না হয়েছে, নিজের চোখে দেখা অন্যদের এঁড়ে তর্কের চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

    আর যাদের এমনি সংরক্ষণ নিয়ে এত মাথা ব্যথা, তাদের কখনো কিন্তু ক্যাপিটেশন ফি দিয়ে পড়াশুনা নিয়ে এরকম হা হা করে ওঠার মত সমস্যা দেখিনা। অথচ ওটাও ইকনমিক সংর্ক্ষণই। বেসিক্যালি, সমাজের প্রতিটা স্টেপে, প্রায় প্রতিটা ক্ষেত্রেই তো টাকা যার মুলুক তার। টাকা থাকার সুবিধে পদে পদে। সেই সংরক্ষণগুলো নিয়েও দেখি কারো সমস্যা হয়না ! মানে, এসব এবলিশ করা নিয়ে কোন দাব্দাওয়া উঠতে দেখিনা।

    এদিকে মেয়ের বিয়েতে ব্যাণ্ড ডাকলে, কি উঁচুজাতের কুয়োর জল ব্যবহার করলে যেখানে জলের কুয়োতে কেরোসিন ঢালে কি পুড়িয়ে মারে, সেখানেও এমপাওয়ারমেন্টের প্রয়োজনীয়তা কী, বা জাতের ভিত্তিতে বৈষম্য এখনো কোথাও কোথাও ভালই আছে, এটা না বোঝা, নাঃ আর কী বা বলি। তবে, আমি এই জায়গাগুলো আলাদা করে আইডেন্টিফাই করে সেখানে অনেক জোর দিয়ে সংরক্ষণ ইম্প্লিমেন্ট করা প্রয়োজন মনে করি, যেখানে লোক সুফল পেয়ে গেছে, সেখানে আস্তে আস্তে সরিয়ে নিয়ে। আর এগুলো স্টাডি ভিত্তিক হওয়া প্রয়োজন মনে করি।
  • de | ০২ মে ২০১৭ ২৩:৩০378134
  • এই এয়ারফ্রায়ারটা আম্মো কিনবো কিনবো করে কিনে উঠতে পারিনি -
  • de | ০২ মে ২০১৭ ২৩:২৯378133
  • প্পন, হোমস্টের নাম দাও না!

    অরেঞ্জ কাউন্টিতে তিনদিন থাকতে লাখের ওপর খরচ দেখলাম- ও আমি যাচ্চি না! পহা কি গাছে ফলে?
  • pi | ০২ মে ২০১৭ ২৩:১২378132
  • এদিকে আমি এয়ারফ্রায়ারের ফ্যান হয়ে গেছি। নামমাত্র তেলে এমন মাংস বানানো গেলে কে আর তেলের ঝোলে সাঁতার কাটতে যাবে ! শুধু দই আর তন্দুরি মশলা মাখিয়ে ( সেও ঘরে ছিল না বলে নিজেই নানা কিছু মিশিয়ে বানিয়েছিলাম, থ্যাঙ্ক্স টু পানকৌড়িবাবুর নাটমেগ ইত্যাদির অভিধান), প্রায় বিনা তেলে ( কারণ তেল মাখাতে ভুলে গেছিলাম, পরে মনে পড়াতে মাঝপথে বের করে কিছুটা তেলের ছিটে দিয়ে দিয়েছিলাম), কিন্তু সে এমন রেশমী কাবাব হয়ে বেরোল। নিজেই হুব্বা হয়ে গেছি !
  • sm | ০২ মে ২০১৭ ২২:৩৪378131
  • S কে ক। কিন্তু জাত পাত ও গরিবী হাত ধরাধরি করে সর্বদা চলেনা। যারা শিল্পপতি তারা হয়তো অধিকাংশ বানিয়া শ্রেণীর।সুতরাং জাতের বা বর্ণের দিক থেকে উঁচুতে অবস্থান করে না।অনেকে ও বি সীর ক্যাটেগরি তে দিব্য ফিট করে যাবে।সুতরাং। এছাড়া ব্রাম্হন বড়ো শিল্পপতি কজন কে চেনেন বা জানেন?
    সবটাই মায়া!ভোট ব্যাংকের জন্যও গাজর।
    প্রধান মন্ত্রী ও তো খুব গরিব ঘর থেকেই উঠে এসেছেন।
  • S | ০২ মে ২০১৭ ২২:২২378130
  • আনফর্চুনেটলি বা বলা যেতে পারে বাই ডিজাইন, ইন্ডিয়াতে গরিবীর সাথে জাত-পাত আর ধর্মের একটা খুব প্রকৃষ্ট সম্পক্ক বা ভদ্দরলোকের কথায় কোরিলেশন আছে। আপনি যদি হিন্দুধর্মের মধ্যে নিচু সম্প্রদায়ের হন, তাহলে আপনার গরীব হওয়ার সম্ভাবনা বেশি। আপনি যদি মুসলমান হন, তাহলেও আপনার গরীব হওয়ার সম্ভাবনা বেশি। তাই জন্যই সংরক্ষন চাই।

    এখন মুশকিল হলো, কঙ্গ্রেস সংরক্ষনকে ব্যবহার করেছে ভোট বাগানোর জন্য। ইস্কুল কলেজে বুঝি, কিন্তু উচ্চশিক্ষায় সংরক্ষনের ফলে কটা গরীব ঘরের লোকের সাহায্য হয়েছে সেই নিয়ে ঘোর সন্দেহ আছে। তাছাড়াও ঠিক কতটা সংরক্ষন করা হবে সেই নিয়েও অনেক কোশ্নো আছে। সব জায়্গায়, সব রাজ্যে একই ধরনের সংরক্ষন চলেনা - কারণ সেখানে ডেমোগ্র্যাফি আলাদা। তারপরে আসে চাগ্রিতে কোটা। এসবের ফলে মেরিটোক্র্যাসির কি হয়েছে সেইটাও ভাবার আছে। আর এইসব নিয়ে খুব গভীরে চিন্তাভাবনা হয়েছে বলে মনে হয়না। অনেকটাই ধর তক্তা মারো পেরেক টাইপের সলিউশন হিসেবে সংরক্ষন করা হয়েছে। আর যখনই ভোটের দরকার হয়েছে তখনই কোটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তার ফলে কটা গরীব লোক তাদের দুর্দশার থেকে মুক্তি পেয়েছে, তা সন্দেহের। সেই নিয়ে কোনো স্টাডি হয়েছে কিনা - আর সেই স্টাডির ভিত্তিতে কোনো স্টেপ নেওয়া হয়েছে কিনা জানিনা। বোধয় কিছু কিছু হয়েছে। আমার মনে হয়না সেইটা যথেষ্ট। কারণ সুফল তেমন খুবেকটা হয়নি।

    বুনিয়াদি লেভেলে শিক্ষা-স্বাস্থ্য-সুরক্ষার কথা না ভেবে শুধু চাক্রিতে সংরক্ষন করলে তার যথেচ্ছ মিসিউজ হওয়ার কথা। হয়েছেও। তাই সরকারের বাজেটের সাথে সংরক্ষনকে জুড়ে দিলে ভালো হয়। যেসব এলাকায় মাইনরিটি বেশি বা দলিত বেশি, সেখানে সোশাল সেক্টরে বেশি ইনভেস্টমেন্ট হওয়ার দরকার।

    কিন্তু সে হবার নয়। আমাদের দেশের শিল্পপতিরা সরকারের সাহায্য ছাড়া গায়ের জামার বোতামটাও লাগাতে পারেনা। এতোটাই অকর্মণ্য। তাই তারা চায়, আর লবিও করে, যেখানে তাদের স্বার্থ সেখানে ইনভেস্টমেন্ট করানোর। নইলে আবার তেনাদের গোসা হয়। আর বাজেটও সেইভাবেই তৈরী হয়। আফটার অল উচ্চবর্ণীয় হিন্দু কোটিপতি শিল্পপতিরাই তো ইন্ডিয়ার প্রকৃত ভিক্টিম। বেচারা।
  • sm | ০২ মে ২০১৭ ২১:৫২378129
  • দেখা যাক পাই কি চেয়েছেন।
    মাঝে মধ্যেই আমরা পাই এর লিংক পাই, দলিত দের ওপর বৈষম্য নিয়ে।আজকেও লিংক দিলেন এবং চেতাবনি দিলেন-কোথায় গেলো সেই সব লোকজন যাঁরা এতদিন জাত পাত ভিত্তিক সংরক্ষণের বিরোধিতা করে এসেছেন?
    অর্থাৎ সংরক্ষণ ও বৈষম্য দুটোই বহাল তবিয়তে বর্তমান,কিন্তু যারা সংরক্ষণের বিপরীতে বক্তব্য রাখছে, তারা ভুল। দারুন যুক্তি! কেন ?
    না, ওনার মনগড়া বক্তব্য জাতপাত ভিত্তিক সংরক্ষণ না থাকলে নাকি সিচ্যুয়েশন আরো ভয়াবহ হতো!
    কে না জানে মনগড়া যুক্তি মেনে নিতেই হয়।
    ঠিক আছে,প্রশ্ন করা হলো ৯০ -১০০ শতাংশ কোটা হলে কি সিচ্যুয়েশন আরো ভালো হতো?
    কেন উত্তর দেব ? বক্তব্য আপনার তাই উত্তর দেবার দায় ও আপনার।
    চমৎকার!
  • Arpan | ০২ মে ২০১৭ ২১:১৪378128
  • আপনেরা মা ভগবতীকেও ছাড় দ্যান না, এত পাপ যাবে কোথায়?
  • aka | ০২ মে ২০১৭ ২১:১০378127
  • একেই বলে শ্রেণী বৈষম্য।
  • Arpan | ০২ মে ২০১৭ ২০:৫৬378126
  • এরে কয় রিয়ালিজম।
  • Arpan | ০২ মে ২০১৭ ২০:৪১378125
  • আমি গত দু দিনই খেয়েছি।
  • aka | ০২ মে ২০১৭ ২০:০৬378124
  • আমো কোনদিন দুকুরে এমনি করেই খাব। একেই বলে অপটিমিজম।
  • সিকি | ০২ মে ২০১৭ ১৮:৫৩378123
  • আজ দুকুরে পেটভর্তি করে মাটন কষা খেইচি।
  • Arpan | ০২ মে ২০১৭ ১৭:৫৬378121
  • অরেঞ্জ কাউন্টি? ভালোই। তবে বিশাল বড়োলোকেদের জন্য।

    আমি নিজেদের জন্য হোমস্টে প্রেফার করি।
  • Arpan | ০২ মে ২০১৭ ১৭:৫৬378122
  • অরেঞ্জ কাউন্টি? ভালোই। তবে বিশাল বড়োলোকেদের জন্য।

    আমি নিজেদের জন্য হোমস্টে প্রেফার করি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত