এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ০১ মে ২০১৭ ২১:৪৭378060
  • বান্ধবগড়ে ভূত আছে নাকি? আমি তো ভানগড় জানতাম।
  • Atoz | ০১ মে ২০১৭ ২১:২৬378059
  • ফিরছে না, সেই ইনফো আসছে নাকি ভূত দেখা যাচ্ছে, সেই ইনফো আসছে?
  • lcm | ০১ মে ২০১৭ ২১:২৫378057
  • ১৯৯০ সালে হাতির পিঠে চেপে বাঘ দেখেছিলাম কানহা রিজার্ভ ফরেস্টে - জীবনে ঐ একবারই, খোলা জঙ্গলে বাঘ।
    খানিকটা এই ছবির মতন, তবে বাঘটা এমন হাঁটাচলা করছিল না, একটা বুনো শুয়োর মেরে অর্ধেক খেয়ে জিরোচ্ছিল, বাকি খাবার পাহাড়া দিচ্ছিল। দেড় দিনের জঙ্গল ভ্রমণ, সেই সবারই। - -
  • T | ০১ মে ২০১৭ ২১:২৫378058
  • ধ্যেত। কেউ যে ফিরছে না, সেই ইনফো তো আসছে।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০১ মে ২০১৭ ২১:২০378056
  • আর ধুঁয়াধারে কেবল কার, বিরাট বড় ফ্লাডলাইট এইসব দিয়ে আর কিছু বাকি রাখেনি।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০১ মে ২০১৭ ২১:১৮378055
  • ভীমবেঠকাও ভাল্লাগেনি। মেন কারণ অবশ্য তেনার সাথে ঝগড়া করে মেজাজ খিঁচড়ে ছিলো। আর মনে হয়েছিলো ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে, চড়া রোদ, কোনো দেখাশোনা নেই।

    মান্ডু বেশ ভালো লেগেছিলো, নিরিবিলি, পরিষ্কার।
  • pi | ০১ মে ২০১৭ ২১:০৬378054
  • এই ভূতের জায়গাটা কী কেস ?
  • Atoz | ০১ মে ২০১৭ ২১:০১378053
  • কেউই না ফিরলে ঐ ভূতের ইনফো কীকরে এলো? তবে হতেই পারে যে কপি ফেরে, ওরিজিনাল ফেরে না।
  • Pi | ০১ মে ২০১৭ ২০:৫৬378052
  • আচ্ছা।লাগে কতক্ষণ ?
  • T | ০১ মে ২০১৭ ২০:৫২378051
  • সম্ভবই না। কেউ ফেরে না। ভূত ক্রমশঃ অ্যাকিউমুলেট হয়।
  • Atoz | ০১ মে ২০১৭ ২০:৪৮378050
  • ফিরে এসে ভূতবান্ধব লিখবে বলে লোকে যায়। ঃ-)
  • T | ০১ মে ২০১৭ ২০:৪৭378049
  • বান্ধবগড় মানে তো ঐ ভূতের জায়গাটা, কী আশ্চর্য ওখানে বেড়াতে যাওয়ার কি আছে!
  • avi | ০১ মে ২০১৭ ২০:৩৮378048
  • শক্তিপুঞ্জ চেপে এলে সেরা সময় কিন্তু শেষ ফেব্রুয়ারি। একটা পুরো দিন ধরে দেখবেন পলাশের পাহাড় কেমন লালে লাল। জব্বলপুরে কিস্যু দেখার নেই। ভেরাঘাটের ওপরে এখন কেবল কার যায়, তার থেকে চারপাশ দেখতে ভালোই, কিন্তু ধুঁয়াধার বলে যা ২০০৩এ পুলক জাগিয়েছিল, তার আর কিছু নেই। তবে হ্যাঁ, কানহা, বান্ধবগড়, পেঞ্চ সব এক সে বঢ়কর এক। সময় নিয়ে, ধীরেসুস্থে, একবারে একটা করে ঘুরতে হয়। পচমড়ি আহামরি কিছু না। সাঁচী ভোজপুর ভীমবেঠকা অনবদ্য।
  • b | ০১ মে ২০১৭ ১৫:৪৯378047
  • জবলপুর থেকে হাওড়া আসার জন্যে শক্তিপুঞ্জ এক্সপ্রেস ধরুন। রাত ১১ঃ৩০ এ ছাড়বে। পরের দিন সিঙ্গরৌলি, চোপান, রেণুকূট, শোন নগর, ডাল্টনগঞ্জ, মহুয়ামিলন, লাতেহার।

    স্লিপার ক্লাসে টিকিট কাটবেন। আর, পারলে, বর্ষাকালে।
  • a | ০১ মে ২০১৭ ১৩:৩০378045
  • আপ্পনাডা কি ইয়েরকাদ গেলে?
  • | ০১ মে ২০১৭ ১২:৫৮378044
  • আমরা বাঙালীরাই বলি জব্বলপুর।স্থানীয়রা তো বলেন জবলপুর।
    রামায়ণের জাবালি মুনির সাথে অনেকে লিঙ্ক করলেও আদতে জবলের শাব্দিক রুট সম্ভবত পাথর।যা দিয়ে ঘেরা এই শহর।
    চকচকে টুরিজম বাদ দিলে মধ্যপ্রদেশ খুব ইন্টারেস্টিং জায়গা। প্রস্তর যুগের বহু স্মারক আজও ছড়িয়ে। এমনকি অভ্যেসও।
    ভীমবেটকা বা অষ্টকোণা ছাদবিহীন ৬৪ যোগিনী মন্দিরই ( আর এক পিস আছে ভুবনেশ্বরের কাছে হিরাপুরে)বলুন, খাজুরাহো গ্রামের আশ্চর্য কাজ কিম্বা ভূপালের নিকটে ভোজপুরের অস্বাভাবিক মুগ্ধতা দেওয়া অসম্পূর্ণ শিব মন্দিরের আজও টিকে থাকা কনশট্রাকশনাল ম্যাপ,প্ল্যান,র‍্যাম্প এবং স্থাপত্যের ড্রয়িং- আমার কিন্তু মধ্যপ্রদেশের এই দিকগুলো দিব্যি লেগেছে।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০১ মে ২০১৭ ১২:৩৯378043
  • নাটমেগ - জায়ফল
    মেস - জয়িত্রী
    অ্যানিসিড - মৌরি
  • pi | ০১ মে ২০১৭ ১২:৩৭378042
  • নাটমেগ, মেস জায়ফল জয়িত্রী তো ? আর আনিসিড ?
  • pi | ০১ মে ২০১৭ ১২:৩৬378041
  • জঙ্গলে কোথয় কোথায় গেলেন, একটু বিস্তারিত লিখুন না।

    মুম্বই যাওয়া আসার রাস্তায় ট্রেন থেকে মধ্যপ্রদেশ ছিল আমার সবচে টানের জায়গা। দিন হোক কি রাত, পাগলের মত ভাল লাগত ঐ ল্যান্ডস্কেপ। ইস্ট কোস্ট কি ফলকনামা এক্সপ্রেসে চিল্কা, তারপর ঐ ভাইজাগের আগে পরে অন্ধ্রর সেই জায়গাগুলো ( এখন কি তেলেঙ্গানায় ?), পুরো দিল হ্যায় ছোটাসার স্ক্রিন থেকে উঠে আসা, আর কোন্কন রেলওয়েতে মুম্বই থেকে গোয়া, এই তিনটে জার্নির জন্য এখনো মন কেমন করে।

    বাহুবলীর ঐ শূকরশিকারের জায়গাটা কোথায় কেউ জানে ? ময়ূরপঙ্খীর নদী সমুদ্র পাহাড় তো বোধ্হয় স্টুডিও ?
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০১ মে ২০১৭ ১২:৩৪378040
  • হ্যাঁ, জঙ্গলে যারা যায়, তারা খুব প্রশংসা করে। আমার তেমন ইন্টারেস্ট নাই বলে সেরকম ইচ্ছেও করে না।
  • boka | ০১ মে ২০১৭ ১২:২৮378039
  • name: প্রবঞ্চক পানকৌড়ি mail: country:

    IP Address : 192.66.112.163 (*) Date:01 May 2017 -- 11:23 AM

    গোটা মধ্যপ্রদেশই হাইপ (জঙ্গল, খাজুরাহো যাইনি, কাজেই কিছু বলতে পারছি না)। ভেড়াঘাট, উজ্জয়িনী ভূপাল, পাঁচমারি - সব হাইপ। সাঁচী সো সো, মান্ডু ভালো।
    -------------------------------------------------------------------------------------------------------------
    কিন্তু জঙ্গল বড়ো সুন্দর। আমরা সদ্য ঘুরে এলাম, খুব অর্গানাইজড। একটু পয়সা খরচ হয়তো বেশি, কিন্তু যারা জঙ্গলে যাই, তারা ওটা করেই ফেলে।

    জঙ্গলে যাই বলতে অন্য ৩টে শহরের সাথে একবেলা জঙ্গলে একটা সাফারি করলাম সেরকম নয়। যদি ২ রাত্তির জঙ্গলে থাকি, তো অন্তত ৩টে সাফারি করবো টাইপ।

    এখন জঙ্গলে যাবার শ্রেষ্ঠ সময় (গরমকাল)।
  • সিকি | ০১ মে ২০১৭ ১১:৪২378038
  • ও হ্যাঁ, তাও তো বটে। তাইলে এ বছর সিকিমটা সেরে নিই, নাকি?
  • pi | ০১ মে ২০১৭ ১১:৩৭378037
  • আচ্ছা।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০১ মে ২০১৭ ১১:৩২378036
  • এবছর তো কথা ছিলো না! ২০১৮ এর মাধ্যমিকের পর কথা ছিলো তো। @সিকি।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০১ মে ২০১৭ ১১:২৩378035
  • গোটা মধ্যপ্রদেশই হাইপ (জঙ্গল, খাজুরাহো যাইনি, কাজেই কিছু বলতে পারছি না)। ভেড়াঘাট, উজ্জয়িনী ভূপাল, পাঁচমারি - সব হাইপ। সাঁচী সো সো, মান্ডু ভালো।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০১ মে ২০১৭ ১১:১৭378034
  • জব্বলপুর শহরে বিশেষ ঘুরিনি, ভেড়াঘাট থেকে ফেরার সময় একটা পাহাড়ের ওপর পুরনো মন্দির ছাড়া। ভেড়াঘাট বেশ দূরেই। এমনিতে শহরটা ঘিঞ্জিমতন। লোকে ভেড়াঘাটের জন্যেই যায়।
  • pi | ০১ মে ২০১৭ ১১:১৪378033
  • শহরটা কেমন ?
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০১ মে ২০১৭ ১১:১২378032
  • জব্বলপুর ধুঁয়াধার একটি উৎকৃষ্ট হাইপবিশেষ। নর্মদার ওপরে বাঁধ দেওয়ার ফলে ধুঁয়াধারের ধুঁয়া শেষ হয়ে গেছে, বর্ষায় কাদাগোলা জল, আর কালো হয়ে যাওয়া মার্বেল রক।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০১ মে ২০১৭ ১১:০৮378031
  • পাকদন্ডী বোলে তো জুলুক ঘুরে আসুন। জুলুক থেকে থাম্বি ভিউ পয়েন্ট, ভোর সাড়ে চারটের সময় সরু রাস্তায় তিন কিমির মধ্যে চৌঁত্রিশটা হেয়ারপিন বেন্ড।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত