এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ২৩ এপ্রিল ২০১৭ ২৩:১০377850
  • Traditional : 16%, liberal feminism: 67%, radical feminism: 70%, Marxist feminism:86%, cultural feminism:68% এই হোলো আমার রেজাল্ট!
  • একক | ২৩ এপ্রিল ২০১৭ ২১:৫২377849
  • চেষ্টাই করিনি। শভিনিষ্ট মানুষ খমোখা ফেমিনিস্ট সার্ভে দিয়ে কী প্রমান হবো ঃ/
  • dc | ২৩ এপ্রিল ২০১৭ ২১:৪৮377848
  • কি কঠিন কঠিন প্রশ্ন সব! তিন চারটের বেশী এগোতেই পারলাম না, দাঁত কনকন করে উঠলো।
  • একক | ২৩ এপ্রিল ২০১৭ ২০:৫৯377847
  • পাই ছুটির বন্দোবোস্তো কোর্লি ?মাস তিনেক ফুল রেস্ট নিলে ঠিক হয়ে যাবি, গান এর ব্যাপার আলাদা। কিন্তু কথা বল্তে সমোস্য হবে না।

    আমার মা ভুগেছেন অনেকদিন। এখন বিশ্রাম নেওআর আর থেরপি কোরে মাচ নর্মাল।
  • একক | ২৩ এপ্রিল ২০১৭ ২০:৫৫377846
  • আপ্নেরা কোত্ত ভাটিয়েচেন ক দিনে।

    আর হীরাভ তে জীববৈচিত্র বেড়েই চলেচে।
  • pi | ২৩ এপ্রিল ২০১৭ ২০:৫৪377845
  • এটা কী ফুল, দেখি কেউ বলতে পারে কিনা।

  • pi | ২৩ এপ্রিল ২০১৭ ২০:২৪377844
  • রেজাল্ট নিয়ে আমার আবার অনেক কোশ্চেন আছে।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ২৩ এপ্রিল ২০১৭ ২০:০৯377843
  • সবাই এত কোশ্চেন করে কেন? এই লম্বা লম্বা সার্ভে করতে হাঁপিয়ে যাই।
  • . | ২৩ এপ্রিল ২০১৭ ১৬:০১377841
  • কিন্তু K বাবু কিনলেন কোথায় আর কত টাকায়? অনলাইনে পাওয়া যাচ্ছে?
  • সিকি | ২৩ এপ্রিল ২০১৭ ১৫:০৪377840
  • সিংগল k আরো অনেক কিছুতে বিশেষজ্ঞ। লিস্টি কমপ্লিট হয় নি।

    আহা, আজ যদি বোতিন থাকতো ...
  • T | ২৩ এপ্রিল ২০১৭ ১৪:২৩377839
  • হে হে আমরা ইন্ট্রা হোস্টেল খেলতুম। তারপর কাউকে আচমকা ফ্র্যাগ করতে পারলেই তিনতলার বারান্দা থেকে একতলার উদ্দেশ্য...খি খি খি খি।
  • dc | ২৩ এপ্রিল ২০১৭ ১৪:২১377838
  • :d
  • T | ২৩ এপ্রিল ২০১৭ ১৪:১৯377837
  • দ্যাখেন, সিংগল k হচ্চেন একাধারে বন্দুকবাজ, মোবাইল ফ্রিক এবং দেখাই যাচ্ছে রিমোট সম্পর্কে উনি বিশেষজ্ঞ। এই ত্রিধারা সম্মিলনী দেখে আমার দ্য জ্যাকেলের ব্রুস উইলিসকে মনে পড়ে গেল।
  • dc | ২৩ এপ্রিল ২০১৭ ১৪:১৮377836
  • T, ল্যানে কোয়েক থ্রি এরিনা!! আহা সেসব কি দিন ছিল! ঃ)
  • প্রবঞ্চক পানকৌড়ি | ২৩ এপ্রিল ২০১৭ ১৪:১৩377835
  • বাপ্স, ক্ষী গ্যাজেট পাগল লোকজনরে ভাই!!! যা বল্ল তার ৫%-ও মাথায় ঢুকলো না!
  • T | ২৩ এপ্রিল ২০১৭ ১৩:৫৪377834
  • ডিসি কোয়েক প্রিয়? হাত মেলান ভাই।
  • dc | ২৩ এপ্রিল ২০১৭ ১২:০৮377833
  • k দা, আমি যখন ছাত্র ছিলাম তখন মাঝে মাঝে চাঁদনি যেতাম, ওখানে ফুটপাথে চাদর পেতে ঢালাও কম্পুটারের মাদারবোর্ড, ল্যান কার্ড, ভিডিও কার্ড, সাউন্ড কার্ড ইত্যাদি বিক্রি করতো। ল্যান কার্ড যদ্দুর মনে পড় একশো টাকায় পাঁচটা, র‌্যামও তাই, মাদারবোর্ড একেক পিস দু তিনশো টাকায় পাওয়া যেত। তো মোটামুটি দু হাজার টাকায় ধরুন পাঁচটা ল্যান কার্ড, তিনটে মাদারবোর্ড, তিন-চারটে ভিডিও কার্ড ইত্যাদি নিয়ে আসা যেত, এবার হয়তো তার মধ্যে তিনটে ল্যান আর একটা মাদারবোর্ড কাজ করলো না, কিন্তু বাকিগুলো দিয়ে একটা বা দেড়টা কম্পু বানিয়ে ফেলতাম। তারপর নেটে সার্চ করে সেগুলোর ড্রাইভার নামিয়ে ফেলতাম, ব্যাস পাঁচ হাজারে দেড়খানা কম্পু হয়ে যেত। সেই কম্পুতে কুয়েক খেলার মজাই আলাদা ছিল।
  • k | ২৩ এপ্রিল ২০১৭ ১১:২৯377832
  • নাঃ আর বকবক করব না, কফি হাউস হয়ে একটু কেলাবে যাই। হাত নিশপিশ কচ্ছে..
  • k | ২৩ এপ্রিল ২০১৭ ১১:২৩377831
  • http://www.amazon.in/Walnut-Innovations-Wireless-Control-Regulation/dp/B014AF07AI?_encoding=UTF8&colid=13I0LK8WVP0ZZ&coliid=I3V2W2N8PIFSM0&ref_=wl_it_dp_o_pC_nS_ttl

    এইটা হচ্ছে আমারটার আমাজনের ইকুইভ্যালেন্ট।

    টিপ ফিপ লাগে না ডিসিদা, যে কোন দিকে তাক করে টিপলেই কাজ করে। আমার আশি বছরের মা চোখ বুজে ব্যবহার করছেন।

    তবে এই জিনিসগুলো কিন্তু খুবই বাজে কোয়ালিটির হয়, তিনটে কিনলে তার মধ্যে একটা খারাপ বেরোবে, আর ভালটাও খারাপ হতে পারে যে কোন সময়। সস্তা চাইনিজ মাল তো! আগে অ্যাঙ্করের পাওয়া যেত তিন হাজার টাকা দাম ছিল। তখন দামের জন্য কিনিনি। এখন পস্তাই, এখন আর অ্যাঙ্করের কলকাতায় পাওয়া যায় না।
  • dc | ২৩ এপ্রিল ২০১৭ ১১:২২377830
  • হ্যাঁ আজকাল রিমোট কন্ট্রোলড আলোপাখার সুইচ তো পাওয়া যায়। আজকাল স্মার্ট হোম বানানোর জন্যও আলো পাওয়া যাচ্ছে, তবে তার দাম এখনও খুব বেশী। গুগল হোম বা ওরকম কোন অ্যাপ দিয়ে কন্ট্রোল করা যায়। দাম অনেকটা কমলে কেনার ইচ্ছে আছে।
  • dc | ২৩ এপ্রিল ২০১৭ ১১:২০377828
  • কিন্তু ওরকম অসাধারন টিপ কি আর সবার হয়? :d
  • k | ২৩ এপ্রিল ২০১৭ ১১:২০377829
  • রিমোট কন্ট্রোলড আলোপাখা জানেন না দমদি। সে ভারি সহজ ব্যাপার। ইলেকটিরির বাজারে কিনতে পাওয়া যায়। আমাজনেও যায়। কিনতে একটা বাক্সে একটা ইনফ্রারেড সেন্সর দেয় সুইচের মাপের সুইচের মত দেখতে এবং ফুটো টুটো করা। আর একটা এসির রিমোটের মত রিমোট দেয়।
    সুইচবোর্ডের সুইচটা খুলে আলো ও পাখার তার সেন্সরটাতে লাগিয়ে বসিয়ে দিতে হয়। এবার রিমোট টিপে আলো পাখা চালান অফ করুন ইচ্ছামত। বা পাখার স্পীড কমান বাড়ান। সব বিছানায় শুয়ে শুয়ে।
    বয়স্ক লোকের জন্য অপরিহার্য। ঐ যে বললাম সীজন চেঞ্জের সময়টায়। ওটা প্রাণ বাঁচাতে পারে।
  • | ২৩ এপ্রিল ২০১৭ ১১:১৮377827
  • কেলোদাদার মত
    মাইক
  • | ২৩ এপ্রিল ২০১৭ ১১:১৭377826
  • আর সইত্যের খাতিরে বলে যাই সোনু নিগমের সাম্প্রতিক কথাবার্তা পড়েই আমার কেলোদাদার কথা মনে হয়েছিল। সোনু নিগম সহ আমরা সাধারণ মানুষরা যদি কেলোদাদার বন্ব্দুক এক্ষপার্ট হতাম তবে নিঃশব্দে এইসব মইক তথা শব্দদানবদের বন্ধ করে দিতে পারতাম হায়!
  • | ২৩ এপ্রিল ২০১৭ ১১:১২377825
  • *কল্যানে
    **বোধহয়
  • | ২৩ এপ্রিল ২০১৭ ১১:১১377823
  • হ্যাঁঃ এসি কন্ট্রোলটা বিশাল কাজে দেয়! উফফ দুনিয়ার শীতকাতুরে লোক আমাদের আপিসে আর সেন্ট্রল এসির টেম্প ২৬ -২৭ এ উঠিয়ে রাখে :-( এরা কেন কচ্ছের রানে গিয়ে আপিস করে না জানিনা। যাই হোক এই শাওমির কল্যুআনে আমি টুকটুক করে আমার কাছের ডাক্টটার টেম্প ভদ্র সভ্য ১৮ থেকে ২০র মধ্যে নিয়ে রাখি।

    এইটা বোধিহয় এখানে আগেও লিখেছিলাম।

    কিন্তু রিমোট কন্ট্রোল আলোপাখাটা কী কেস কেলোদা?
  • dc | ২৩ এপ্রিল ২০১৭ ১১:১১377824
  • "কেনার সময়েই প্ল্যান কষেছিলাম যে কিনে কিছুদিন পর ভাল একটা রুচিশীল রম পরিয়ে নেব। কিন্তু গুগলের স্টক অ্যান্ড্রয়েড আমাকে সেই সুযোগ দেয়ই নি"

    এক্কেবারে আমার মনের কথা লিখেছেন :d আমি এমনিতে নতুন ফোন হাতে পেলেই রম পরানোর জন্য ছোঁকছোঁক করি, কিন্তু মোটো জির ফোনগুলো আর নেক্সাস আমাকে সেই সুযোগ দেয়নি।

    তার মানে মিউই ৮ সত্যি ইমপ্রুভ করেছে। আজ অবধি মিউইর অনেকগুলো ফোনে সায়ানোজেন বা রেজারেকশান রিমিক্স পরিয়ে দিয়েছি, কারন মিউইর পারফর্ম্যান্স বেশ বাজে ছিল (এটাও ঠিক, শাওমি ফোনে রুট আর আনরুটের ব্যবস্থাও খুব ভালো হয়)। মিউই ৮ টা ঘেঁটে দেখতে হবে।
  • k | ২৩ এপ্রিল ২০১৭ ১১:০১377822
  • ঐ স্টক অ্যানড্রয়েডটা, ডেডিকেটেড মেমরি স্লট আর ডুয়াল স্ট্যান্ডবাই ফোর্জি আমারও ইস্যু ছিল। কিন্তু জাওমির অ্যান্ড্রয়েডটা MIUI 8, যেটা নোট ফোরের সঙ্গে এসেছে সেটা খুবই ভাল। সেটা যে মনোযোগ দিয়ে নিষ্ঠাসহকারে বানানো তা প্রতি পদে বোঝা যায়। তাই কিনেই রুট করে নতুন রম পরিয়ে ফেলতে ইচ্ছা করল না। নয়ত তাই করতাম।
    আমার প্রথম স্মার্টফোন ছিল স্পাইস mi300। সেটা অ্যান্ড্রয়েড 1.6 (ডোনাট) দিয়ে এসেছিল। কিন্তু স্পাইসের কাস্টমাইজেশন পছন্দ না হওয়ায় আমি কেনার কয়েকদিন পরেই সায়নোজেন পরিয়ে ফেলি এবং বহু বছর সায়নোজেন দিয়ে ব্যবহার করি। স্পাইস নিজেদের ফোনে অ্যান্ড্রয়েড ২.১ অব্দি সাপোর্ট দিয়েছিল, কিন্তু আমি সায়নোজেনে ওটাকে ২.৬ পর্যন্ত টানতে পেরেছিলাম। এখনো ওটা গো প্রোর রিমোট হিসেবে ব্যবহার করি। ওটা ঠিক আছে কিন্তু সম্প্রতি তাইল্যান্ডে গিয়ে গো প্রো টা বিগড়েছে।
    বিশ্বাস করুন জাওমির নিজের অ্যান্ড্রয়েড ভাল না হলে এতক্ষনে অন্য কোন রম পরিয়ে ফেলতামই। কিন্তু ওটা এত ভাল যে তার দরকার বোধ করছিই না। ঠিক একই অবস্থা হয়েছিল মোটো জি তেও। কেনার সময়েই প্ল্যান কষেছিলাম যে কিনে কিছুদিন পর ভাল একটা রুচিশীল রম পরিয়ে নেব। কিন্তু গুগলের স্টক অ্যান্ড্রয়েড আমাকে সেই সুযোগ দেয়ই নি। নতুন অবস্থায় ছবির মত চলত, বন্ধ করার দরকারই পড়ত না। এই চার বছরের মধ্যে একটা বছর টানা আপটাইম দিয়েছিল। লিনাক্সওলা বন্ধু বান্ধবেরা দেখে ঠাট্টা করত। সেই স্ক্রীনের স্ক্রীনশট নিয়ে রাখা উচিত ছিল কিন্তু নেই নি। এখন বললে কেউ বিশ্বাস করে না যে মোবাইল ফোনের এক বছরের ওপর আপটাইম হতে পারে। সেই জিনিস কি নিজে থেকে ঘেঁটে দেওয়া উচিত? সুস্থ শরীরকে ব্যস্ত করে কি লাভ। তাই আর মোটোজি তে আজও অন্য কোন রম পরানো হয়ে ওঠে নি। এবারে তো ফোনটা ফ্রী হল, হাতে সময় পেলে ওটা নিয়ে নানারকম মজা করা যাবে। ওর বহুত ভাল ভাল থার্ড পার্টি রম আছে।

    আর একটা জিনিস না বললেই নয়, জাওমি বাছার আর একটা কারন হল ওর ইনফ্রারেড ব্লাস্টারটা। আমার টিভি কিম্বা এসি নেই বটে, কিন্তু আমার ডেস্কটপের মনিটরটাই হচ্ছে একটা বিশাল মাপের(43") স্যানিও টিভি, যাতে কেবিল কানেকশনটাই নেই শুধু। ওতে আমার ডেস্কটপ আর একটা ক্রোমকাস্ট লাগানো। কারন আমার জি আই এস চালিয়ে ম্যাপ দেখতে হয় বলে বড় মাপের হাই রেজলুশনের মনিটর দরকার হয়। প্রতিবার ডেস্কটপ চালাতে আমার রিমোট টিপতে হয়, ফোনটা দিয়ে চমতকার সেটুকু করা যাচ্ছে। এছাড়া এসি না থাকলেও আমার ঘরের আলো ও পাখার সুইচটা রিমোট কন্ট্রোলড, কয়েকবছর আগে এজরা স্ট্রীট থেকে ছশো টাকায় কিনেছিলাম মা র কথা ভেবে। বয়স্ক লোকের রাত্রে বিছানায় শুয়ে শুয়ে পাখার স্পীড কন্ট্রোল করাটা খুব দরকার। বিশেষ করে সিজন চেঞ্জের সময়টায়। আলো জালানোটাও বিছানা থেকেই দরকার, লোকে তার জন্য বেডসুইচ ব্যবহার করে, কিন্তু বেডসুইচ জবরজং ব্যাপার। তা সে রিমোট কন্ট্রোলড সুইচটা খুবই হিট। আমার দেখাদেখি পরে বহু লোক কিনেছে। মা আমার ফোনটা ব্যবহার করছেন না বটে, কিন্তু আমার আর আলোপাখার জন্য আলাদা রিমোট লাগছে না, ফোন টিপেই কাজ হাসিল করে ফেলছি। সুবিধাই সুবিধা। :)
  • dc | ২৩ এপ্রিল ২০১৭ ১০:২৮377821
  • সিংগল কে দার রিভিউ পড়তে ভাল্লাগলো। মোটো জি৫ না কিনে ভালোই করেছেন, ওটার স্পেক জি৪ এর সমান নাতো একটু কম। আর শাওমি এমনিতেও খুব ভালো ফোন। (আমার শাওমি সম্বন্ধে শুধু একটাই ইস্যু আছে, স্টক এক্সপি পাওয়া যায়না। কিন্তু শাওমির হার্ডওয়ার দুর্দান্ত ভালো)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত