এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১০৪৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • amit | ০৫ জুলাই ২০১৭ ০৫:৩০713338
  • T, তাহলে আপনার মতে "এইসব ফেসবুক হেটস্পিচ এইসবের উপযুক্ত দাওয়াই হচ্ছে ক্যাল। " ?? তাই তো ? আপনারই নিজের বক্তব্য, আমার কাওকে কেলানো নিয়ে কোনো বক্তব্য নেই। ওসব সমর্থন ও করি না।
    তাহলে, আপনার যুক্তি অনুসারেই, এই গুরুর পাতায় শাক্যজিৎ বলে একজন রামকৃষ্ণ, নিবেদিতা ইত্যাদিদের নিয়ে বেশ কিছু হেট স্পিচ দিয়েছিলেন এবং সেই স্পিচ এর অধিকার নিয়ে আরো বেশ কয়েকজন হোমড়াচোমড়া ফেবুতে গলাবাজি করেছিলেন, তাদের কেও আপনার নিজের দাওয়াই অনুসারে কেলানো হলে আপনার কোনো আপত্তি নেই তো ?
  • T | ০৫ জুলাই ২০১৭ ০৫:৫৬713339
  • সোজা কথা বুঝতে এত অসুবিদে ক্যানো। বক্তব্য তো মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। তো উনি কি নিজে 'ক্যাল' দিতে যাবেন। লেঃ। তাই বলচি বলে মনে হচ্চে! নাকি একদল মরাল পুলিশ থাকুক সেটা বলচি! বলচি মব ভায়োলেন্সে উশকানি দেওয়া হলে আগে পুলিশ তুলুক। মারমুখী জনতাকে লাঠির দুঘা দিক। ওইটেই ক্যাল। তারপর দেখা যাবে। এইটে করলেই চমকপ্রদ ফল দেখা যাবে।

    আর ভাই শাক্য কোথায় আবার হেট স্পিচ দিচ্ছিল যে হে জনতা অমুক ধর্ম খ্রাপ মারো এবং মেরে ফ্যালো। কোনটা 'হেট স্পিচ' এর পর্যায়ে যায় সে বিষয়ে জ্ঞানার্জনের জন্য ফেবুতে চোখ রাকুন।

    বাই দ্য ওয়ে লিঞ্চিং নিয়ে প্রোটেস্টের সময় আপনি কোথায় ছিলেন যে নট ইন মাই নেম সংক্রান্ত কৈফিয়ত দাবী কচ্চেন! :)
  • amit | ০৫ জুলাই ২০১৭ ০৬:০৮713340
  • ও আচ্ছা, তাহলে ২৪ পরগনার যে ফেবু পোস্ট নিয়ে উস্কানিটা ছিল, সেটা কি কাওকে মেরে ফেলার উস্কানি ছিল ? ফেবুতে তো অন্য রকম দেখলুম, যে নবীকে নিয়ে কিছু বাজে মন্তব্য করা হয়েছে। সেটাতে সংখ্যালঘু ভাইয়েরা অন্যন্ত্য অপমানিত বোধ করেছেন এবং ভাংচুর চালিয়েছেন।

    তো জ্ঞানার্জন এর কোথায় যখন বললেন, তখন ২৪ পরগনার সৌভিক আর গুরুর শাক্যজিৎ দুটো পোস্ট পাশা পাশি রাখা যাক না, দেখে নাহয় সবাই মতামত দেবেন ক্ষণ, কোনটা হেট স্পিচ এর পর্যায়ে ফেলা যায় বা ঠিক কি কি এলিমেন্ট থাকলে সেটাকে হেট স্পিচ বলা যায় ?
  • T | ০৫ জুলাই ২০১৭ ০৬:১৮713341
  • হে হে হে, একে ঝুড়িকোদাল নিয়ে বোঝাতে হবে। যারাই অপমানিত বোধ করে 'ভাংচুর' করার অসহায়তা বোধ কচ্চে তাদের পুলিশি দাওয়াইটাই যথেষ্ট। নয়তো এসেনশিয়াল। বোঝা গ্যালো? নবীর ছবি নিয়ে মন্তব্য তো শিশু। রীতিমত মেরে ফেলার ডাক দেওয়া হয় সেখবর রাখেন?

    হেট স্পিচের মেজারমেন্ট নিয়ে আপনি খই ভাজতে থাকুন। প্রশাসন জানে কোনটা কি। এইবার অ্যাক্ট করার সময় এসেচে।
  • রামরাহা | ০৫ জুলাই ২০১৭ ০৬:২৯713342
  • অত কথার কিছু নেই।

    ভাবাবেগ খুব বেড়ে গিয়ে থাকলেও চেপে রাখুন, যেখানে সেখানে ছড়াবেন না। কোথাও কোনোরকম উস্কানি টাইপের কিছু দেখলে স্ক্রিনশট নিয়ে পুলিশের কাছে দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। গুরুতেও।
  • রামরাহা | ০৫ জুলাই ২০১৭ ০৬:৩১713343
  • হ্যাঁ, ইনক্লুডিং ওপরের কয়েকটা ভাবাবেগতাড়িত পোস্ট।
  • T | ০৫ জুলাই ২০১৭ ০৬:৩২713344
  • গাদা গুচ্ছের আসলি অথবা ফেক প্রোফাইল থেকে গুয়াতেমালার ভিডিওকে অ্যাই দেকুন, মেরে ফেলচে বলে ফেসবুক হোয়াটস্যাপ ছড়ানো হচ্চে। পুলিশ আগে এগুলোকে তুলুক। তারপর রাঘববোয়ালদের ধরা হবে।
  • PT | ০৫ জুলাই ২০১৭ ০৭:৩৪713345
  • "`বলচি মব ভায়োলেন্সে উশকানি দেওয়া হলে আগে পুলিশ তুলুক।"
    এ বাবা!! এসব উসকানি না দেওয়া হলে ভোটের পোলারাইজেশন হবে কি করে? আর পুলিশ ধরলে তো আবার আইনের শাসনের ব্যব্স্থা হল। তাহলে তোলাবাজেরা কৃষ্ণা বোসের বাড়িতে গিয়ে "তাহলে সুভাষদাকেই ডাকুন, আপনি কেন কথা বলছেন" জাতীয় শতাব্দীর চরমতম হাস্যরসাত্মক কথাটি বলবেই বা কি করে?
  • amit | ০৫ জুলাই ২০১৭ ০৭:৫০713346
  • হ্যা, তা আর বলতে। প্রশাসন যে কি রকম এক্ট করছে সেতো বারবার দেখাই যাচ্ছে। কিছু দিন আগেই বরকতী ওপেনলি পাকিস্তান বানানোর ডাক দিচ্ছিলেন, তখন প্রশাসন তো ফেন্সিডিল মেরে ঘুমোচ্ছিলো, আর নট ইন মাই নেম এর তখন তো জন্ম অবধি হয়নি।

    মমতা এতো বছর ধরে যা যা সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে ভোট কেনার জন্য, সব কিছু বুমেরাং হয়ে ফেরত আসবে। এতো সবে শেষের শুরু।
  • PT | ০৫ জুলাই ২০১৭ ০৮:০১713347
  • কিন্তু এই বাক্যটা কেমন অন্যরকম গন্ধ ছাড়ছে!!!

    "যারা গোলমাল করছেন তাদের বলছি, আপনাদের অনেক প্রোটেকশন দেওয়া হয়েছে৷ কিন্ত্ত আপনাদের জন্য আমাকে বারবার অপমানিত, অসম্মানিত হতে হচ্ছে ৷"
  • T | ০৫ জুলাই ২০১৭ ০৮:১৫713349
  • হ্যা, 'নট ইন মাই নেম' কে ডিলেজিটিমাইজ করা ভক্‌ত পাবলিকরা যে এইসব ঘটনায় খুশিতে নালেঝোলে হচ্চে এবং শেষের শুরু গুনছে সে তো বারবার দেখাই যাচ্ছে। তবে শেষের শুরু অন্যরাও গুনতে পারে এই আর কি।
  • amit | ০৫ জুলাই ২০১৭ ০৮:৫৮713350
  • মাঝে মাঝে মমতার মুখ থেকে সত্যি কথা বেরিয়ে পড়ছে আর কি। কত দিন আর টোপ দেখিয়ে চালাবেন।

    এসব গোনা গুনতিতে কোনো আগ্রহ নেই। তবে যারা হেট্ স্পিচ এর ক্রিটেরিয়া নিয়ে গোলাবাকি করছেন, তাদের কে দুটো লেখা পাশা পাশি রাখতে অনুরোধ করা হয়েছিল, সেটা নিয়ে কোনো উচ্চবাচ্চ তো আর শোনা গেলোনা। আমরাও নাহয় একটু জ্ঞান লাভ করতুম ঠিক কি কি থাকলে সেগুলোকে হেট্ স্পিচ বলা যায় আর বাড়ি গাড়ি জ্বালানোর পারমিশন পাওয়া যায়।
  • amit | ০৫ জুলাই ২০১৭ ০৯:০১713351
  • আর মারমূখী জনতাকে পুলিশ ক্যাল দেবে ? তাও একটা বিশেষ সম্প্রদায়ের ? এটা ভালো জোক ছিল। কারা কারা গন্ডগোল করলে পুলিশ কি কি করতে পারে সেটা বহুবার দেখা গেছে।
  • d | ০৫ জুলাই ২০১৭ ১০:০৫713352
  • শাক্যজিতের চোখ খুবলে, নখ উপড়ে চুল ছিঁড়ে পিটিয়ে মেরে ফেলতে না পেরে আফশোসে ঠোঁট চাটছে লোকজন!
    বাঃ বাঃ

    এগুলো দেখলে বেশ বোঝা যায় কী করে কোথা থেকে জুনেইদের চারপাশে খুনীরা জড়ো হয়, কোথা থেকে যোগাড় হয় ছুরি ইত্যাদি। সাপ্লাই দেবার লোকজন এরকমই ঠোঁট চেটে বসে থাকা জনতা।
  • T | ০৫ জুলাই ২০১৭ ১০:০৬713353
  • বলেই তো দেওয়া হয়েছে যে খাপ পঞ্চায়েত মার্কা সলিউশন দেওয়া হবে না। প্রশাসন ন্যাকা নয় এবং তারা জানে ঠিক কোনটা হেট স্পিচ। কোন স্পিচের পেছনে ম্যালিশিয়াস ইন্টেনশন আছে যেটা এনিমিটি পয়দা করছে সে বোঝার মতো বুদ্ধি তারা ধরে। তারপরেও আইন আদালত আছে। কিন্তু দাবী এটাই যে, কবে সবার জ্ঞানচক্ষু উন্মিলিত হবে সেই ভরসায় বসে থাগলে হবে না। এইবার একটু প্রোঅ্যাক্টিভ হয়ে ধরে ধরে অ্যারেস্ট করা শুরু করুক। হেঁট স্পিঁচ কাঁকে বলেঁ মার্কা গুরুর কিছু গোলগাল সরল ও অবোধীয় দাবী বা ব্যাখ্যা অনুযায়ী তো আর তারা কাজ করবে না।

    এ বাদে জ্ঞান লাভের জন্য ফেসবুক ঘাঁটার নির্দেশও দেওয়া হয়েছ। তার পরও আইকিউ তে না পোষালে স্ব স্ব রাস্তা খুঁজুন। এইসব নিয়ে 'উচ্চবাচ্য' তো অনেক শোনা যাচ্ছে, কিন্তু লিঞ্চ মবের বিরোধীতার সময় কোথায় ছিলেন এই পালটা প্রশ্নের উত্তরে ন্যাকা ভাবটা অনেক বেশী ধরা পড়ছে, নয় কি!

    শাক্যর পোস্ট জনিত এনিমিটি এবং হেট্রেড যা পয়দা হয়েচে তাতো দেখলুম শাক্যর বিরুদ্ধেই। সে আবার লোক ক্ষেপালো কোথায় আর কাকেই বা বলল বিবেকানন্দ প্রেমীদের খাল খিঁচে নিন। কোনো আইডিয়া আছে কি পরিমাণ বিষোদাগার চালাচ্চে আইটি সেল?

    নিরস্ত্র জনতাকে যদি পুলিশ ক্যাল দিতে পারে তবে মারমুখী জনতাকে দেওয়াই উচিত। একটা সতের বছরের ছেলে কি পোস্টালো তা নিয়ে যদি ধর্ম লুটে যায় তো পুলিশকে একটু কড়া দাওয়াই দিতেই হবে। চেতাবনিটা হচ্ছে যে দিতে শুরু হলে সবার আগে আইটি সেল না লুটে যায়। সংখ্যাধিক্য কিনা। এখনও এবং তখনও 'আমরাও জ্ঞান লাভ করতুম' এই বলে কেঁদে কেটে বহুবচন মার্কা ছদ্ম সহযোদ্ধা খোঁজার চেষ্টায় লাভ হবে না।

    এ বাদে ঐ 'পুলিশ কিছুই করবে না, আমাদের ভরসা হিন্দু সংহতি' এই লাইনে খেলতে চাইলে বিভিন্ন হিন্দুমহাসভা মার্কা ওয়েবসাইট রয়েছে। বিবিধ গাড়লদের মিলনমেলা। প্রচুর ঘোঁত ঘোঁত আওয়াজ। এত উৎসাহ যখন, তখন নিদান দেওয়া হল।
  • রামরাহা | ০৫ জুলাই ২০১৭ ১০:১৪713354
  • কথা বাড়িয়ে লাভ আছে? ভাবাবেগ হড়হড়িয়ে বেরোলে কী করা দরকার সেটা তো আগেই লিখলাম - সে যারই বেরুক না কেন, লুঙ্গির তলা দিয়ে বা হাফপ্যান্টের ফাঁক দিয়ে।
  • T | ০৫ জুলাই ২০১৭ ১০:২৩713355
  • না না সে তো বটেই। ভাবাবেগ গাত্রোত্থান করলেই জাস্ট কোনো কথা নয় উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার।

    শাঁক্য ক্যাঁনোঁ অঁমঁনঁ লিখেঁছেঁ, ভাঁবাঁবেঁগ পাঁচ্চেঁ এইসব প্রচুর নানান বাতেলা, এদিকে সেই যুধিষ্টির ধম্মপুত্তুর গণই শাক্যর বাপ মা ভাই বোন এমনকি পাইদি নিয়েও নোংরামি করে ফাটিয়ে দিল। সেসব জায়েজ কেননা ভাঁবাঁবেঁগেঁ লেঁগেঁছেঁ কিনা। তো মহাপুরুষদেরই যুক্তি অনুযায়ী শোধবোধ বাপের পোঁদ হল তো। আবার ক্যানো শাক্যর পোস্ট নিয়ে অসহায় আর্তনাদ। ইচ্ছেপূরণ হয় নি, অ্যাঁ! সিন্দুকটা খুব সুন্দর! অ্যাঁ!

    শালা ডিজিএম বলিতে ইচ্ছে করে।
  • s | ০৫ জুলাই ২০১৭ ১০:৪৫713356
  • T এর সংগে একমত। ক্যাল দেওয়া উচিৎ। দু বা যে কোন পক্ষকেই। সেটা হয় নি। কালও হয় নি। পুলিশ প্রথমে অ্যাকশন নেয়নি। তাতে ঝামেলা শতগুনে বেড়েছে। পরে হাতের বাইরে চলে যাওয়ায় অ্যাকশন নিয়েছে। যার ফলে ভাষ্কর ও আর একজন আহত।
    গোমাংসের নামে লিঞ্চিংএর বিরুদ্ধে যেরকম প্রতিবাদ হয়েছে, মিছিল হয়েছে, বিজেপি আর আরেসেসকে গালি দেওয়া হয়েছে, ঠিক সে ভবেই এক্ষেত্রেও একই রকম প্রতিবাদ, মিছিল আর সরাসরি জামাতি আর তিনোদের গালি দিতে হবে। আর কোন ঢাকগুরগুর করার জায়গা নেই। এই মৌলবাদীদের একাংশ যে তিনোদের ছায়ায় বেড়ে উঠছে, সেটাকে স্বীকার করা আর কনডেম করার সময় এসেছে।
    যারা প্রশ্ন করছে তাদের চাড্ডি গালি দিয়ে এ সমস্যার সমাধান হবে না।
  • রামরাহা | ০৫ জুলাই ২০১৭ ১০:৫৭713357
  • সেটাই হচ্ছে, অন্ততঃ যাদের চিনি/জানি - সেন্সিবল লোকজন - তারা তাই করছে।

    আপাতত, এইটা দিলাম -

    https://www.facebook.com/267726660373584/videos/267728670373383/
  • সিকি | ০৫ জুলাই ২০১৭ ১১:১০713358
  • হচ্ছে, এবং এই বাবদ প্রতিবাদ, মিছিল বা জমায়েত দিল্লিতে হলে সেখানে আমি যাবো। শত কাজের চাপ থাকলেও যাবো। এটা এখানেই জানিয়ে রাখলাম।

    দীর্ঘদিন ধরে এলাকাগুলোকে কম্যুনাল হটবেড বানিয়ে রাখা হয়েছে, পরিকল্পিত ভাবে একটা পোস্ট ছড়িয়ে আগুনটা কারা ধরিয়েছে সেটা বুঝতে খুব বেশি মেধা খরচা করতে হয় না। সবকিছু অত সরলরৈখিকভাবে ভাবার অভ্যেসটা মনে হয় এইবার ত্যাগ করা উচিত। সবারই। এই ঘটনায় কোন সম্প্রদায়কে আদতে ভিলেন বানানো হল এবং কোন সম্প্রদায় আসলে অ্যাডভান্টেজ পেল, কাদের পায়ের নিচে জমি শক্ত হল একটা সতেরো বছরের ছেলের স্যাক্রিফাইজ ঘটিয়ে, এগুলো একটু চোখকান খোলা রাখলেই বোঝা যায়।

    ছেলেটি এখন জেলে পচবে। কয়েক মাস, কয়েক বছরও হতে পারে। যারা বাড় খাইয়ে ওর ব্রেনওয়াশ করিয়ে এই পোস্ট করিয়েছিল, তারা ওকে ছাড়াবার জন্য ফিরেও আসবে না।
  • রামরাহা | ০৫ জুলাই ২০১৭ ১১:১৯713360
  • কয়েকটা পোস্ট শেয়ার করে যাই -

    "লোকজন দাঙ্গা বন্ধ করতে আবেদন করছেন। সাধু উদ্যোগ। আপনাদের উদ্দেশ্যের প্রতি সম্পূর্ন সম্মান জানিয়ে কয়েকটা কথা বলতে চাই।
    এক, ফেসবুকে আবেদন করে দাঙ্গা লাগানো বা থামানো কোনোটাই যায় না। সংগঠিত দাঙ্গা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রনোদিত, সেটা আপনি আমি সবাই জানি।

    দুই, দাঙ্গা থামানোর একটাই উপায়, প্রশাসনিক পথ। জ্যোতি বসুর ভাষায় "দাঙ্গা করতে এলে মাথা ভেঙে দেওয়া" (রূপকার্থে)। আমাদের কাজ হতে পারে প্রশাসনকে সেটা করতে বাধ্য করা। ফেসবুক সেইখানে হাতিয়ার হতে পারে।

    তিন, ঘরে আগুন লাগলে কুয়ো খুঁড়ে লাভ নেই। এদের আটকাতে হলে বারোমাস নিরলস চেষ্টা করে যেতে হবে। প্রতিটা সাম্প্রদায়িক হোয়াটস্যাপ মেসেজের বিরোধিতা করুন, সে যত প্রিয়জনই পাঠাক না কেন। হতাশ হলে চলবে না।

    চার, কল আ স্পেড আ স্পেড। ব্যালান্সিক অ্যাক্ট করে লাভ নেই। একটা রাজনৈতিক দল যখন যে রাজ্যে ঢুকতে চাইছে সেখানেই দাঙ্গা লাগছে, তা সে গুজরাট হোক, ইউ পি, আসাম, ওড়িশা কি পশ্চিমবঙ্গ। এতটা সমাপতন হতে পারে না। এদের যে কোনো মূল্যে আটকাতে হবে। নয়তো, দেশটা ছারখার হয়ে যাবে। আর সে আগুনে আপনার আই টি অফিস, আমার রিসার্চ ল্যাব কিছুই বাঁচবে না। তাই অরাজনৈতিক ভাব ছাড়ুন। এই আপৎকাল রাজনৈতিক নিস্পৃহতার সময় নয়।
    যদি মনে করেন, ওদের সমর্থন করেন তো করুন। কিন্তু যদি না করেন, তাহলে দয়া করে মুখ খুলুন।

    পাঁচ, মুসলিম সাম্প্রদায়িকতাকে বাঁচিয়ে হিন্দু সাম্প্রদায়িকতা আটকানো যাবে না। ভাইসি ভার্সাও সত্যি।

    ছয়, গোদা সাম্প্রদায়িকতা সবাই দেখতে পায়, সূক্ষ্য সাম্প্রদায়িকতার বিরোধিতা করুন। সর্বতোভাবে।

    আর যা করবেন, যতটা করবেন, এখনই করুন। এরপর বড় দেরী হয়ে যাবে।"

    -- অভিজিৎ মজুমদার

    "ধর্ম জিনিসটা যখন এতই ঠুনকো যে কারুর ফেসবুক পোস্ট, কারুর সাহিত্য, বা কারুর আঁকা ছবিতে বারবার বিপন্ন হয়, তখন মালটা এতদিন ধরে টিঁকে গেল কি করে সেটাই ভাবি।"

    -- দেবরায়া মুখোপাধ্যায়

    "If your religious sentiment is hurt because of a facebook post or a poem or a painting and you resort to thuggery, then you and your religion are more harm than good for the society. #NotInMyName
  • কল্লোল | ০৫ জুলাই ২০১৭ ১১:২৭713361
  • সিকি। তোর পোস্টটা খুব ভালো লাগলও। তোর অনুমতি না নিয়েই ফেবুতে পোস্ট করলাম।
  • রোবু | ০৫ জুলাই ২০১৭ ১১:৩৫713362
  • আজ বুধবার বিকেল পাঁচটায় বারাসাত স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে মিছিল আছে।
    ছোটএস আর অমিতবাবুর সঙ্গে আলাপ হয়ে যাবে, আজকেই।

    আর তও অমিতবাবুকে একটু জানানোর ছিল, যে ফেবু পোস্ট থেকে ঘটনার সূত্রপাত সেটাকে কেউ হেটস্পীচ বলছে না এখানে। সেই পোস্টে কাউকে মেরে ফেলা কেটে ফেলার কথা নেই। বাকি কথা বিকেল পাঁচটায় সাক্ষাতে হবে।
  • PT | ০৫ জুলাই ২০১৭ ১১:৪৮713363
  • চাচাকে হারানোর জন্যে উঠে-পড়ে লেগে যখন কংগ্রেসের ভোট কেটে দিলীপ ঘোষকে জেতানো হয়েছিল, তখন সেই ন্যক্কারজনক রাজনৈতিক পদক্ষেপের নিন্দে কে কে করেছিল তাদের হাত গুলো দেখতে চাই।
  • robu | ০৫ জুলাই ২০১৭ ১২:০০713364
  • করিনি। হাত কাটবেন?
  • s | ০৫ জুলাই ২০১৭ ১২:১৬713365
  • যা বুঝলাম রাজ্যপাল মব্যাকে ফোন করার পরেই খিস্তি খেয়েই হোক, পুলিশ প্রশাসনকে মাঠে নামানো হয়।
    এদিকে বিজেপীর গান্ডুগুলো ও পুলিশ পেটানো তথা আগুন জালানোর সংগে যুক্ত।
    দু পক্ষকেই ধরে ক্যালানো হোক। একদম যাকে বলে দৃষ্টান্তমূলকভাবে।
  • s | ০৫ জুলাই ২০১৭ ১২:১৭713366
  • PT | ০৫ জুলাই ২০১৭ ১২:৩০713367
  • যারা দিলীপ ঘোষের উত্থানের বিরোধীতা করেনি তারা প্রত্যক্ষ বা পরোক্ষে এখনকার এই অবস্থার জন্যে দায় স্বীকার করুক। সম্ভব্তঃ এই শ্রেণীর পন্ডিতেরাই বুদ্ধবাবুর "দাঙ্গা করতে এলে মাথা ভেঙ্গে দেব"-র শুধু "মাথা ভেঙ্গে দেব"-র অগণতান্ত্রিকতা নিয়ে বিস্তর নালে-ঝোলে হয়েছিল।
    হায়নাদের লালন পালন করে বাড়তে দিলে তারা হায়্নাই থাকে। সেসব না বুঝে রাজনীতি করলে এই অবস্থাই হয়।
  • রামরাহা | ০৫ জুলাই ২০১৭ ১২:৪২713368
  • এটা অনেকের জন্যেই প্রযোজ্য। রেখে দিন, কাজে লাগবে।

  • PT | ০৫ জুলাই ২০১৭ ১২:৫০713369
  • এর চাইতেও কাব্যিকভাবে বলা হয়েছেঃ "আমি তো আর রোলের দোকান খুলিনি!!"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন