এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১০৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ২৪ জুন ২০১৭ ০৯:২৯713295
  • " বিশ্বের মোট ৬৩টি দেশের সঙ্গে লড়াই করে ছিনিয়ে নিল আন্তর্জাতিক সম্মান ৷"-এই সময়
    "৬২টি দেশের ৫৫২টি মনোনয়ন জমা পড়েছিল। ‘কন্যাশ্রী’ সবাইকে পিছনে ফেলল।"-আবাপ

    s: আমারে কেউ এট্টু বুঝাইয়া দ্যান যে এই পুরস্কারটা ঠিক কত দেশের সঙ্গে প্রতিযোগীতায় লড়াই করে পাওয়া। এর পরের কম করে ৭ দিন পব-তে দিনের আলো দেখা যাবেনা কেননা শ্রেষ্ঠত্বের হাসিমুখের ফেস্টুনে ব্যানারে ঢেকে যাবে আকাশ। তাই সক্কাল বেলা শুধু নিজের জন্যেই লিটারেচার সার্ভে করলাম।

    2012 UNITED NATIONS PUBLIC SERVICE AWARDS
    এখানে শুধু asia and the Pacific-এর মধ্যে প্রথম পুরস্কার পেয়েছে ভারত ASIA AND THE PACIFIC Initiative: Aarogyam
    Institution: District Health Society
    `http://unpan1.un.org/intradoc/groups/public/documents/un-dpadm/unpan049297.pdf

    "2013 UNITED NATIONS PUBLIC SERVICE AWARDS"
    এখানে শুধু asia and the Pacific-এর মধ্যে প্রথম পুরস্কার পেয়েছে কেরালা ASIA AND THE PACIFIC
    2013 Category 1 Winner
    India
    Initiative: Mass Contact Programme (MCP)
    `http://workspace.unpan.org/sites/Internet/Documents/Fact%20Sheet%202013%20UNPSA%20Programme%20Handbook%20_1_.pdf

    "2015 United Nations Public Service Awards"
    এখানে শুধু asia and the Pacific-এর মধ্যে প্রথম পুরস্কার পেয়েছে ভারত ASIA AND THE PACIFIC
    1.First Place Winner; Nomination 3763; Sabar Shouchagar India
    http://workspace.unpan.org/sites/Internet/Documents/UNPSA%202015%20Winners%20List.docx.pdf

    এবারেও শুধু asia and the Pacific-এর মধ্যে প্রথম পুরস্কার পেয়েছে পবঃ
    2017 UNITED NATIONS PUBLIC SERVICE AWARDS
    Winners by category / standing / region
    1st Place Winner; Asia Pacific India; Government of West Bengal; Kanyashree Prakalpa
    http://workspace.unpan.org/sites/Internet/Documents/Winners%20by%20categories%202017%20UNPSA.docx.pdf
  • কল্লোল | ২৪ জুন ২০১৭ ০৯:৩৭713296
  • এস। ভারতে আর কারা কারা এই পুরষ্কার পেয়েছেন?
  • s | ২৪ জুন ২০১৭ ০৯:৪৬713297
  • পিটিদা তো এই পুরষ্কারের পিছনে উঠেপড়ে লেগেছেন দেখছি।
    কল্লোলদা, এ বছর একমাত্র পঃবঃই পেয়েছে।
    তবে বড়ো এস আর পিটিদার কথা অনুযায়ী প্রয় প্রতি বছরই ভারত থেকে কেউ না কেউ পাচ্ছে, আর হ্যাঁ এদের রিজিয়নওয়াইস ক্যাটাগরি বলে ভারত থেকে যারাই পাবে এশিয়া প্যাসিফিক রিজিয়নের গ্রুপেই পাবে।

    কথাটা হল, পেয়েছে তো কিছু একটা।
    বৃদ্ধ বাম সরকারের মত জুবুথুবু হয়ে তো বসে নেই।
  • PT | ২৪ জুন ২০১৭ ১০:০০713298
  • নাঃ উঠেপড়ে লাগিনি। শুধু ঢপের পাহাড় থেকে সত্যটা খুঁজার চেষ্টা করছি। সেটা গত প্রায় ৭/৮ বছর ধরেই করে চলেছি।
    কিন্তু অবস্থা কি এতটাই ডেস্পারেট যে "কথাটা হল, পেয়েছে তো কিছু একটা" বলে পিঠ চাপড়াতে হবে?
  • S | ২৪ জুন ২০১৭ ১০:১৮713299
  • এইখানে পেয়ে যাবেন কে কবে এই পুরস্কারটি পেয়েছেঃ

    https://publicadministration.un.org/en/UNPSA

    নীচে পাস্ট উইনার্সদের একটা ট্যাব আছে, সেটা ক্লিক করলে একটা লিস্ট পাবেন। প্রসঙ্গতঃ এই পুরস্কারটি দেওয়া শুরু হয়েছে ২০০৩ থেকে।
  • কল্লোল | ২৪ জুন ২০১৭ ১০:৩৫713300
  • বাঃ। পব এই প্রথমবার পেল। ভালো।
  • sm | ২৪ জুন ২০১৭ ১৫:৫২713301
  • কিন্তু এতো এবিপি র লিংক !
    এর রেফারেন্স তো আপনার বড়ো প্রিয়, লিঙ্কবাবু।
  • | ৩০ জুন ২০১৭ ০০:৩২713303
  • খবর তা সত্যি হলে সত্যিই ভাববার আছে । ।।।

    রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলের থেকে অনেক দামি মমতার কন্যাশ্রী পুরস্কার: অনুব্রত মণ্ডল http://bangla.vasundharatv.com/blog/2017/06/29/anubroto-contro/
  • Du | ৩০ জুন ২০১৭ ০৮:৫৩713305
  • মুখ্যমন্ত্রীর কড়া বার্তা শুনে বালি খাদান আর পুলিশের হাড় হিম হয়ে গেল।
  • PT | ৩০ জুন ২০১৭ ০৮:৫৪713306
  • পাহাড় তো হাসতে হাসতে মজন্তালী সরকার হওয়ার পথে। এবার কি জঙ্গলমহলের পালা?
    "শুক্রবার হুল দিবসে ‘চাক্কা জ্যাম’-এর ডাক দিয়েছে সাঁওতালদের সর্বভারতীয় সংগঠন ‘ভারত জাকাত মাঝি পারগানা মহল’।..........
    সংগঠনগুলির অভিযোগ, এক সময় জঙ্গলমহলে মাওবাদীদের হাতে খুন হন ১২৭ জন আদিবাসী। হুল উৎসবে সেই সব প্রাক্তন মাওবাদীদের দিয়েই শিলদার সাংস্কৃতিক অনুষ্ঠান করানোর তোড়জোড় হচ্ছে। এই জন্যই তা বয়কট করছেন আদিবাসীরা।"
    http://www.anandabazar.com/district/mednipore/indigenous-people-calls-for-road-blockade-1.635758?ref=mednipore-new-stry
  • amit | ৩০ জুন ২০১৭ ০৯:১৫713307
  • ছি, এ সব বলতে নেই, এ সবই মোদী আর কেন্দ্রের চক্রান্ত। কিউবা বা ভেনেজুয়েলার ও হতে পারে।
  • তমোঘ্ন | ৩০ জুন ২০১৭ ১৩:৩৫713308
  • 'নট ইন মাই নেম নামক প্রতিবাদ কর্মসূচীর প্রসঙ্গে একাধিক লেখা চোখে আসছে। আমার চোখে পড়া একাধিক লেখার ক্ষেত্রে দেখেছি, লেখাগুলির অভিমুখ 'সিনিসিজম'-এর বিরুদ্ধে। নট ইন মাই নেম কর্মসূচীর যারা সমালোচনা করছেন, তাঁদেরকে সিনিক তকমা দিয়ে। ঘটনাচক্রে এখনো অব্দি সিনিক দূরস্থান, নট ইন মাই নেমকে তীব্র রাজনৈতিক ক্রিটিক করে কোনো লেখা আমার চোখে আসেনি। কিন্তু ঠাকুর বলেছেন মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। সুতরাং ধরে নেওয়া যায় সিনিকরা আছেন, গাছের ডাল, পাতার ফাঁক, ইত্যাদি ইত্যাদি অবস্থানে।
    প্রথমেই স্বীকার করে নেওয়ার, নট ইন মাই নেম কর্মসূচীর রূপায়ণের মধ্যে একধরণের ইমিডিয়েসি আছে, যে রাজনৈতিক ইমিডিয়েসি সাধারণতঃ সংগঠিত বাম শক্তিগুলির নেওয়া কর্মসূচীর মধ্যে দেখা যায়না। ইমিডিয়েসির কিছু ভাল দিক থাকে, কিছু প্রভূত গোলমেলে দিক থাকে। নট ইন মাই নেম এর ব্যতিক্রম নয়। ব্যতিক্রম নয় বলেই, নট ইন মাই নেম-এর জমায়েতগুলির রাজনৈতিক চরিত্র নির্ভর করছে স্থানভেদে। কলকাতার ক্ষেত্রে তার চরিত্র একরকম, দিল্লীর ক্ষেত্রে হয়তো আলাদা। সুতরাং সমালোচনার তীব্রতারও ফারাক থাকা প্রয়োজন। একটি সমালোচনা যা তুলনামূলকভাবে সবক্ষেত্রেই রাখা যেতে পারে, তা হল এই কর্মসূচীর নামটি। অর্থাৎ 'নট ইন মাই নেম' বাক্যবন্ধটি। এর মধ্যে মধ্যবিত্ত, বিশেষতঃ উচ্চ মধ্যবিত্তের নিজেদের গা থেকে দায় ঝেড়ে ফেলার চেষ্টা আছে, নাকি রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে নিজের অবস্থান নথিভুক্ত করার চেষ্টা আছে, এই নিয়ে তর্ক রয়েছে কিছু। কিন্তু বাস্তব বিচারে, এই তর্কও থাকা উচিত না, কারণ এই প্রশ্নের উত্তরও মনোলিথিক নয়, প্রেক্ষিতনির্ভর। অর্থাৎ হিসেব খুব সহজ, যদি আপনি গোটা বছর ধরে রাষ্ট্রেরই পক্ষে থাকেন, এবং রাষ্ট্র নির্ধারিত স্থিতাবস্থার পক্ষে সওয়াল করেন বকলমে, তাহলে আপনি যখন নট ইন মাই নেম বলবেন, তখন আমি সন্দেহ করব, এবং একইসঙ্গে জানাব আপনার এই উদ্দেশ্য সৎ নয়। অন্যদিকে, আপনি যদি রাষ্ট্রের বিরুদ্ধেই আপনার অসন্তোষ জানাতে থাকেন সোচ্চারে অথবা ব্যক্তিগত যাপনের প্রতিটি ধাপে, সেক্ষেত্রে আপনার এই রেগে যাওয়া এবং নিজের নামকে রাষ্ট্রের আচরণের বিপরীতে নথিভুক্ত করার উদ্দেশ্য নিয়ে আমার কোনো সন্দেহ থাকবেনা। আর ঠিক এখান থেকেই, অর্থাৎ এই মাইক্রো থেকেই ম্যাক্রো জমায়েতগুলির চরিত্র বিশ্লেষণ সম্ভব।
    চোখ রাখুন কলকাতায়। এই জমায়েতে কারা ছিলেন, এবং সেখানে কাদের বক্তব্য রাখতে দেওয়া হয়েছে, কাদের দেওয়া হয়নি? এবং আরো ফান্ডামেন্টাল, এই জমায়েত থেকে কারা আলো খেয়েছেন, কারা কেন্দ্রে ছিলেন, কাদের নাম বারংবার ভেসে উঠেছে বিভিন্ন মাধ্যমে। লক্ষ্য রাখলেই বোঝা যাবে সমাজের এই অংশ, একেবারে নির্দিষ্টভাবে এই অংশই ২০০৬ থেকে ২০১১ সাল অব্দি বিভিন্ন ইস্যুতে রাস্তায় নেমেছেন - এবং পরবর্তীতে তাঁদের অবস্থান কি হয়েছে। লখ্য রাখুন, অপর্ণা সেন অথবা অঞ্জন দত্ত প্রমুখ কি রাজনৈতিক ভূমিকা পালন করেছেন এই সময়ে। প্রতিবাদ জমায়েত মাত্রেই রাষ্ট্রবিরোধী - এমনটা নয় - এবং রাষ্ট্র যে স্থিতাবস্থাসমূহের কথা বলে, ব্রাহ্মণ্যবাদী স্থিতাবস্থা, পুরুষতান্ত্রিক স্থিতাবস্থা, এঁরা প্রত্যেকে সেই সমস্ত স্থিতাবস্থাকে বজায় রাখার পক্ষে কাজ করে গেছেন - নিজেদের শিল্পে (যদি তাকে শিল্প বলা যায়), নিজেদের দৈনন্দিন যাপন ও আচরণে, নিজেদের 'চয়েস' -এ। লক্ষ্য রাখুন, এঁরা রাষ্ট্র বলতে বুঝেছেন সিপিআইএম অথবা তৃণমূল। এঁরা রাষ্ট্র বলতে উভয়ের তৈরী করা সন্ত্রাস ব্যবস্থাকে বোঝেননি। সুতরাং, আজ যখন ভাঙ্গর নিয়ে গলা ফাটায়ে সিপিআইএম, ঠিক যে যে কারণে তাদেরকে, এবং তাদের জমায়েতের সামগ্রিক রাজনৈতিক চরিত্রকে প্রশ্ন করা হবে, ব্যঙ্গ করা হবে, ঠিক সেরকমভাবেই, এই অপর্ণা সেন অথবা অঞ্জন দত্তকে যে সমস্ত জমায়েত আলো দ্যায়, সেই সমস্ত জমায়েতকেও প্রশ্ন করা হবে, ব্যঙ্গ করা হবে। জায়েজ আছে। শুধুমাত্র সিপিআইএম চৌত্রিশ বছর ধরে অপশাসন করেছে মর্মে গাল ফুলিয়ে, সিপিআইএম-কে খিস্তি করে আপনি প্রগতিশীল সাজবেন অথচ দেখবেন না, এই সিপিআইএম-কে চৌত্রিশ বছর ক্ষমতায় থাকতে এই প্রগতিশীলদের অধিকাংশ কিভাবে সাহায্য করেছেন, কিভাবে এই প্রগতিশীলরাই সিপিআইএম -এর বিরুদ্ধে রাস্তায় নেমে মমতাকে মাথায় তুলেছেন অথবা নিজেরাই একেকজন ক্ষমতাবান ও রাষ্ট্রীয় সংস্থার অংশ হয়ে জীবন কাটাচ্ছেন? সিপিআইএমকে খিস্তি করা যতখানি জায়েজ আছে, ততখানি জায়েজ আছে এই মোমবাতি বিদ্দ্বজ্জনদের খিস্তি করা। অন্ততঃ কলকাতার প্রেক্ষিতে।
    তাঁদের জন্যে এক দুটো কথা যাঁরা মনে করছেন এই সময় এমনই যেখানে সংঘবদ্ধ প্রতিবাদ প্রয়োজন। দরকারে জয়ললিতার আত্মাকে প্ল্যানচেট করে এনে, সীতারামের হাত ধরে, মমতার মানবাধিকারের কথা বলে, এমনকি দরকারে বুদ্ধদেব ভট্টাচার্য্যের সাথেও মিছিলে হেঁটে নেওয়া প্রয়োজন, এমনই এক আঁধার এসেছে যেন। ভুলে যাবেন না, বিপদের মুখে মাথা ঠান্ডা রাখার কথা এই সামন্ততান্ত্রিক সমাজে আপনার বাপ মা থেক শুরু করে সমতুল সামন্তপ্রভু অব্দি সকলে বলে গ্যাছেন। মাথা ঠান্ডা রাখুন। আর এস এস-এর উত্থান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বিজেপি-র উত্থান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই, সিপিআইএম-এর শাসনকালে কতগুলি সরস্বতী আবালনিকেতন বা সমনাম্নী কোনো বিদ্যায়তন খুলেছে আর এস এস, খোঁজ নিন। প্রশ্ন করুন, কিভাবে খুলেছে। কিভাবে দীর্ঘদিন ধরে, প্রশ্ন না করার রাজনীতিকে তোল্লাই দিয়ে দিয়ে, ক্ষমতাবানেরা ক্ষমতাহীনদেরকে হয় আরো বেশী করে ক্ষমতাহীন করেছে, অথবা তাদের কিয়দংশকে নিজেদের ক্ষমতার উচ্ছিষ্ট ছুঁড়ে দিয়েছে - অপর্ণারা কিভাবে সেই উচ্ছিষ্ট খেয়ে পরে বেঁচে আছেন এবং মনে করেছেন তাঁরা রাস্তায় নামলে উদবুদ্ধ হচ্ছে মানুষ, আজ্ঞে না। কোনো রাজনৈতিক মানুষ আর এই ভন্ড বুদ্ধিজীবিদের দেখে অনুপ্রাণিত হবেন না, ভাববেন না তাঁরা 'বৃহত্তর' প্রতিবাদের কমরেড। কারণ এঁদের চরিত্র কলকাতা তথা পশ্চিমবঙ্গের মানুষ দেখে নিয়েছে, ২০০৬ - ২০১১ ও তার পরবর্তী অধ্যায়ে। সুতরাং প্রশ্ন করুন, এই বিপদের সময়ে মাথা ঠান্ডা রেখে কমরেড বাছবেন আগে, নাকি চুড়ান্ত ধান্দাবাজ, যারা এই বিপদের কারণ, অর্থাৎ যারা এই ব্রাহ্মণ্যবাদী স্থিতাবস্থাকে বজায় রেখেছেন - যেমন সেন্টার অফ সোশ্যাল সায়েন্সের শিবাজী তথা বাবাজী তথা ব্যানার্জীরা, যেমন এই অঞ্জন দত্ত বা অপর্ণা সেনরা যাঁরা প্রভূত আলোকপ্রাপ্ত হয়েও টলিউডের পৌরুষ ও তার আগ্রাসন নিয়ে একটিও কথা কখনও খরচ করেনন না এবং প্রাক্তন অথবা সমগোত্রীয় ছবিকে বাকস্বাধীনতা চুদিয়ে মেনে নিয়ে রাষ্ট্রেরই স্থিতাবস্থার পক্ষে সায় দেন, যাঁরা চোখের সামনে ইতিহাসকে ভাংতে দিয়েছেন, ইতিহাসবিকৃতিকে মেনে নিয়েছেন স্রেফ বন্ধু চন্দ্রিল রবিবাসরীয়র পাতাগুলো দ্যাখে বলে, যাঁরা এভবাএই ধাপে ধাপে ইতিহাসবিকৃতির মাধ্যমে আর এস এস অথবা বিজেপি-কে দিনের পর দিন বাড়তে দিয়েছেন তিলে তিলে কোনো ধরণের 'সিভিল' অথবা সাংস্কৃতিক প্রতিরোধের রাস্তায় না গিয়ে, আপনি কি তাঁদেরই সাথে, তাঁদেরই সঙ্গে গলা মিলিয়ে বলবেন, নট ইন মাই নেম?
    সুতরাং সমস্যাটা নট ইন মাই নেম বাক্যবন্ধ নিয়ে নয়। যাঁরা বলছেন, তাঁরা রাষ্ট্রের অংশ নাকি রাষ্ট্রের বিপক্ষেই তাঁদের যাবতীয় বেঁচে থাকা, তাই নিয়ে। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, আপনি গরু দেখেও ডরাচ্ছেন, এমনই অন্ধকার সময়। কিন্তু বিশ্বাস করুন। গরু দেখে আপনি ভয় পাবেন, এটাই রাষ্ট্র চায়। সুতরাং ভয় না পেয়ে, কেটে খান, এবং কেটে খেতে যাহায্য করুন। এতেই বৃহত্তর জোট আপসে তৈরী হবে - ফ্যাসিবাদ বিরোধী মহাজোট যাকে বলে।'

    --
  • sm | ৩০ জুন ২০১৭ ১৩:৪৩713319
  • তোমার আর কিছু বলার বাকি থাকলে বোলো;বাবা তমোঘ্ন।
    এভাবে বার বার সেঁকে দিলে তো আমরা এমনিতেই ঝুর ঝুর করে পড়ে যাবো, বাবা।
  • | ৩০ জুন ২০১৭ ১৪:৫৪713320
  • উফ স্ক্রল করতে করতে ক্লান্ত বোধ করছি
  • ? | ০১ জুলাই ২০১৭ ০০:৩৪713321
  • হাতব্যথার কারণ একটাই হতে পারে। ইনি সেই 'তমোঘ্ন হালদার' নন, যাঁর লেখাটা মাননীয় 'ক' অন্য সুতোতে উদ্ধৃত করেছেন।
  • PT | ০৪ জুলাই ২০১৭ ০৯:১৩713322
  • তোলাবাজশ্রী প্রকল্পের জন্যে কোন পুরস্কার নেই?

    "পুলিশ জানায়, ৯০ নম্বর শরৎ বসু রোডে সুগতবাবুর পৈতৃক বাড়ির দোতলার বারান্দায় জাফরির মেরামতি চলছিল। তার জন্য ভারা বাঁধা হয়েছিল। এ দিন সকালে দু’টি মোটরবাইকে চেপে ছয় যুবক এসে হাজির হয়। নিজেদের তৃণমূলকর্মী পরিচয় দিয়ে তারা জানতে চায়, বাড়ি সারাইয়ের অনুমতি আছে কি না। তার পরে চলে যায় তারা। বেলা একটা নাগাদ ফিরে আসে ওই ছ’জন। কেন তাদের কাছ থেকে সিমেন্ট-বালি নেওয়া হয়নি, তা নিয়ে ৮৬ বছরের কৃষ্ণাদেবীকে তারা হুমকি দেয় বলে পুলিশের কাছে বসু বাড়ি থেকে অভিযোগ করা হয়েছে। কার অনুমতি নিয়ে বাড়ি মেরামতির কাজ হচ্ছে, তা কৃষ্ণাদেবীর কাছ থেকে জানতে চায় ওই যুবকেরা।

    পুলিশ জানায়, চেঁচামেচি শুনে সুগতবাবু দোতলা থেকে নেমে আসেন। সাংসদকেও রেয়াত করেনি অভিযুক্তেরা। সিমেন্ট, বালি তাদের কাছ থেকেই নিতে হবে বলে হুমকি দিয়ে যায় ওই যুবকেরা। শুধু তা-ই নয়, সাংসদ উত্তেজিত হয়ে পুলিশকে ফোন করতে গেলে ওই যুবকদের এক জন বলে, ‘‘ও সব পুলিশকে জানিয়ে কোনও লাভ হবে না।’’"
  • d | ০৪ জুলাই ২০১৭ ১০:১২713323
  • আগে একবার লিখেছিলাম কলেজে কলেজে ভর্তির জন্য তোলাবাজির কথা। আজ এটা দেখে ............

  • রামরাহা | ০৪ জুলাই ২০১৭ ১০:১৯713324
  • নতুন কিছু মেট্রো ইস্টিশন (প্রাক্তন রেলমন্ত্রীর লিগ্যাসি চলিতেছে)ঃ

    চিংড়িঘাটা - গৌরকিশোর ঘোষ
    বর্তমান অফিস (সিলভার স্প্রিং) - বেলেঘাটা (কেন, সে প্রশ্ন করবেন না)
    সায়েন্স সিটি - বরুণ সেনগুপ্ত
  • lcm | ০৪ জুলাই ২০১৭ ১০:২৪713325
  • বাজে অবস্থা..
  • সর্বহারা | ০৪ জুলাই ২০১৭ ১০:৩৫713327
  • নৈরাজ্য বোধহয় এসে গেল, স্ট্যালিন এবিষয়ে কি বলেন?
  • amit | ০৪ জুলাই ২০১৭ ১০:৩৬713328
  • এটা তো মনে হয় ট্রেইলার ছিল। তোলাবাজি নিয়ে তিনোদের মুষল পর্ব আসল নাটক কবে শুরু হয় দেখার অপেক্ষায় রইলুম। আশা করি যদু বংশের ইতিহাস 100-% পুনরাবৃত্তি হবে।
  • PT | ০৪ জুলাই ২০১৭ ১৮:৪২713329
  • "গত দু’দিন ধরে উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চল থেকে যে সাম্প্রদায়িক হিংসার খবর আসছে, তার প্রেক্ষিতেই এ দিন মুখ্যমন্ত্রীকে ফোন করেন রাজ্যপাল।"
    এটা আজকের আবাপর আপডেটঃ (শেষ আপডেটঃ ৪ জুলাই, ২০১৭, ১৭ঃ২৬ঃ৫১)

    কেউ কিছু জানেন এ ব্যাপারে?
  • s | ০৪ জুলাই ২০১৭ ২০:৫৮713331
  • আরেকটা ধুলাগড় হতে চলেছে। সমস্যা হলো, এক্ষেত্রে খবর চেপে দেওয়া হবে, প্রশাসন কি করলো, আদৌ কিছু করলো কিনা জানা যাবে না। আর অবশ্যই কোনো notinmyname আন্দোলন এসব ক্ষেত্রে দেখা যাবে না।
  • s | ০৪ জুলাই ২০১৭ ২২:২৩713332
  • এলাকার মাস্তানদের তো কিছুতেই থামাতে না পেরে কৃষ্ণা বসু বলেন, আপনারা জানেন, এটা সুভাষচন্দ্র বসুর বাড়ি?
    এলাকার ভাই রাজু  এরপরেই বাঙ্গালীর জীবনের অন্যতম সেরা রহস্য নিয়ে প্রশ্নটি করেই ফেলেন !!
    রাজু বলে, ঠিক আছে, তাহলে আপনি কথা বলতে এসেছেন কেন? সুভাষদাকেই ডেকে দিন !!!!

    ঃড
    http://bangla.vasundharatv.com/2017/07/04/state/call_subhas_da_the_state_of_syndicate_raj/
  • S | ০৪ জুলাই ২০১৭ ২৩:০৯713333
  • ধুর এইসব মস্তানেরা কখনো তিনোর হতেই পারেনা। তিনোতে তো কোনো মস্তান নেই। এরা নিচ্চয় ছিপিএমের লোক। থুড়ি, এরা সব বিজেপির লোক।
  • amit | ০৫ জুলাই ২০১৭ ০১:৪৭713334
  • ফেবু তে কিছু আপত্তিজনক পোস্টেড্ জন্য একটি সম্প্রদায়ের তান্ডবের বিরুদ্ধে আর একটা "নট ইন মাই নেম " হবে না ? নাকি ওসব নাটক বা মিছিল শুধু কিছু কিছু বিশেষ ঘটনার জন্যই সংরক্ষিত থাকে ?
  • T | ০৫ জুলাই ২০১৭ ০৪:৪০713335
  • শুরু হল। এই তুই ক্যানো সেইটার জন্য বললি না। ও মশাই আপনিই শুরু করুন না, না হলে আপনাদের আইটি সেলের জনতাকে বলুন, কি কিছু টাকাপয়সা দিয়ে জ্যায় সিরাম মিচিল বার করে দিন। কিংবা, 'ওসব নাটক বা মিছিল' দেখছেন যখন বিরোধীপক্ষের একচেটিয়া বদমাইশি, তখন আপনারা নতুন কিছু করতে পারেন। 'ঘুঁটেপাড়া মুর্দাবাদ' এর মতো। বা লেজ লাগিয়ে ঘুরলেন।

    সাধারণ মানুষ এই প্রতিবাদ মিছিল ছাড়া আর কি করতে পারে। সাম্প্রদায়িক হলে না হয় চাট্টি মানুষ খুন করে বলত, দ্যাক আমাদের জন্য সংরক্ষিত ঘটনার নমুনা দ্যাক।

    যে সোশ্যাল মিডিয়া থেকে এই 'ওসব নাটক বা মিছিল' এইসব শুনেছেন, সেখানেই দেখুন প্রতিবাদ শুরু হয়ে গেছে। আর বাল এই ঘটনার আগেই সম্প্রীতির জন্য অ্যাত অ্যাত মিছিল হয়েছে, হ্যাঁ ধূলাগড়ের জন্যও হয়েছে, সেসবের খবর তো রাখেন না! আপনাদের মতো 'সংরক্ষিত' লোকজন যখন 'আমাদের দিকে কটা হল' মার্কা বাল্বিচিগিরি করে বেড়ান সোশ্যাল মিডিয়ায় তখন অন্যরকম 'সংরক্ষিত' লোকজন রাস্তায় নেমে প্রতিবাদ জানান।
  • T | ০৫ জুলাই ২০১৭ ০৪:৪৯713336
  • তবে অনেক হয়েছে। অঙ্কুরে বিনাশ করতে চাইলে মমতা এইবার ধরে ধরে প্যাঁদাক। এইসব ফেসবুক হেটস্পিচ এইসবের উপযুক্ত দাওয়াই হচ্ছে ক্যাল। রাতদিন ফেক ছবি ফেক নিউজ এইসব নিয়ে ঢ্যামনাপনা চলছে। একদল উসকোবে, তার পালটা মব ভায়োলেন্স, তার পালটা লিঞ্চিং, তারপাল্টা জামাত ইত্যাদি চলবে আর সোশ্যাল মিডিয়ায় কিছু মিনসে মনসাগিরি করে বেড়াবে। আমাদের জন্যও তো ফুল ছুঁড়চেন না, অ্যাঁ। এইবার জুতোক ধরে ধরে। চাড্ডি ছাগু হিন্দুসংহতি জামাত অনেক হয়েছে। স্পেসিফিক খুঁজে খুঁজে বার করে পুলিশ তুলুক। জুজুতেই আদ্দেক মুতে ফেলবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন