এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১১৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ২২ জুন ২০১৭ ০৯:৪৯713262
  • :-)
  • PT | ২২ জুন ২০১৭ ১০:১৪713263
  • "পিটি দা পুরোনো বামপন্থী মানুষ"

    দেগে দেওয়ার জন্যে ধন্যবাদ। পিটিদা কোনকালেই রাজনীতি করেনি। কিন্তু সরাসরি বামপন্থী রাজনীতি করেছে ও এখন মার্কসবাদকে পরিত্যাগ করেছে এমন একজন আরো "পুরোনো বামপন্থী" এই ফোরামে গোর্খাল্যান্ডের পক্ষে সওয়াল করে যাচ্ছে। একই বক্তব্য তিনোপন্থীদের অবস্থান সম্পর্কেও। সমস্যা হচ্ছে তাদের নেতা ক্ষমতারোহনের পরে অত্যুৎসাহের সঙ্গে চুক্তিতে "গোর্খাল্যান্ড" শব্দটি ঢুকিয়ে (ও গোর্খাল্যান্ডকে পরোক্ষে স্বীকৃতি দিয়ে) নিজের পায়ে নিজেই কুড়ুল মেরে রেখেছে। অর্থাৎ কিনা কোন ব্যক্তি গোর্খাল্যান্ড প্রসঙ্গে কি অবস্থান নিচ্ছে তার সঙ্গে ডান-বাম রাজনীতির কতটা সম্পর্ক আছে তা নিয়ে আমার বিস্তর সন্দেহ আছে। গুরুঙ্গের যদি মুখ্যমন্ত্রী হওয়ার সাধ জেগে থাকে তো তাকে পব-র মুখ্যমন্ত্রী করে দেওয়া হোক।

    তবে কিনা গোর্খল্যান্ডের সৃষ্টির সমর্থন বা বিরোধীতার ক্ষেত্রে ২০১৭ সালে বসে ১৯৪৭-এর অক্ষন্ড ভারত প্রসঙ্গে নেওয়া অবস্থান প্রযোজ্য কিনা তা নিয়ে আলাদা টই খোলা যায়।

    তেলেঙ্গনা সৃষ্টির পরে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সর্বাধিক আলোচিত কার্যক্রমঃ
    "Telangana chief minister K Chandrasekhar Rao (KCR) is set to present gold ornaments worth Rs 5.5 crore, drawn from public exchequer, to the famed Tirumala temple of lord Venkateshwara as a thanksgiving gesture for the formation of the state."
    মুখ্যমন্ত্রী না হলে এত টাকা আসত কোথা থেকে?
    "`it was a collective decision of the cabinet, keeping in view the aspirations of the people of Telangana in achieving the separate state."

    "aspirations of the people"? ছাগল তো শুধু পব-তেই জন্মায় না। তারা আমেরিকা থেকে গোর্খাল্যান্ড সর্বত্রই বিদ্যমান।
  • sm | ২২ জুন ২০১৭ ১৭:২৭713264
  • ঘোলা জলে মাছ ধরতে পবন চামলিং নেমে পড়েছে
    বিদ্দজনেরা তো আছেই।দেখা যাক আর কে কে নামে?
  • কল্লোল | ২২ জুন ২০১৭ ১৭:৩০713265
  • শেষ লাইনে আত্মোপোলব্ব্ধিটি কৌতুহলোদ্দীপক।
  • sm | ২২ জুন ২০১৭ ১৭:৫৮713266
  • https://en.wikipedia.org/wiki/Proposed_states_and_territories_of_India
    ওপরের লিংক টি ভালো করে পড়বেন; তারপর নিজের আত্মোপলব্ধির কথা জানাবেন।
    এগুলো সবকটার ই -জাতিগত, ভাষাগত, নৃতাত্বিক,ভূতাত্বিক, ঐতিহাসিক ব্যাখ্যা ও কারণ আছে। আপনি ঠিক কি চান? পরিষ্কার করে লিখুন।
  • কল্লোল | ২২ জুন ২০১৭ ১৮:৫১713267
  • পড়লাম। আমার তো মনে হয় বেশ ভালো ব্যাপার। এরকম ভাগ হলে তো ভালোই। এরপর হয়তো আরও ভাগের দাবী আসতে পারে জাতিগত, ভাষাগত, নৃতাত্বিক,ভূতাত্বিক, ঐতিহাসিক কারনে। তার যদি যুক্তি থাকে তো আরও ভাগ হোক।
    ভারতীয় উপমহাদেশ তো এরকমই।
  • কল্লোল | ২২ জুন ২০১৭ ১৮:৫৪713268
  • আর একটা কথা। এরকমটা শুধু ভারতীয় উপমহাদেশেই নয়, সর রাষ্ট্রেই ঘটুক। ধীরে ধীরে রাষ্ট্র যাক, রাষ্ট্রের জায়গায় সমাজ আসুক, ছোট ছোট স্বয়ংসম্পূর্ণ সমাজ।
  • sm | ২২ জুন ২০১৭ ১৯:০৩713269
  • তেলের শিশি ভাঙলে পরে খুকুর ওপর রাগ করো
    তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো।
  • sm | ২২ জুন ২০১৭ ১৯:০৬713270
  • ছোট ছোট পাড়ার মতো দেশ হয়ে যাক সব,তবে না মজা@
    পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেবো
    বলছে পাড়ার দাদারা;
  • T | ২২ জুন ২০১৭ ১৯:১৭713272
  • হল তো, কল্লোলদা :)
  • SS | ২২ জুন ২০১৭ ২১:৫৪713273
  • ছোট ছোট রাষ্ট্র মানে কি স্মল গভর্নমেন্ট? এই স্মল গভর্ণমেন্ট প্রোপোনেন্টদের যদি জিজ্ঞেস করা যায় ট্যাক্স দেবেন না ভাল কথা, কিন্তু বাড়িতে আগুন লাগলে কি নিজেই হোস নিয়ে নেমে পড়বেন? তাহলেই তারা মাথা চুলকাতে থাকেন।
    আবার এই ছোট ছোট রাষ্ট্রে ভূমিকম্প, খরা,বন্যা ইতাদির মত ম্যাসিভ ন্যাচারাল ডিজাস্টার হলে বড় বড় ত্রাণ কোথা থেকে পাওয়া যাবে? মানে দেখা গেল বাড়িতে ছোট ছোট দেওয়াল তুলতেই পয়সা শেষ। ছাদ বানানোর টাকা নেই।
  • কল্লোল | ২২ জুন ২০১৭ ২২:৪৯713274
  • এসএম। কেন আজকাল বিদেশে গেলে কি ঠ্যাং খোঁড়া করে দ্যায় নাকি?
    এসএস। ছোট ছোট রাষ্ট্রের এলাকা ছোট ছোট হয়, তাই "ম্যাসিভ ডিজাস্টার"। যেমন উত্তরাখন্ডে বা গুজরাটে বন্যা বা ভুমিকম্প হলো। তাতে একাধিক রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। আজও বিদেশ থেকে সাহায্য আসে সেদিনও আসবে।
    বাংলাদেশ, বা জ
    মালদ্বীপ, গায়না কি বার্বাডোজে প্রাকৃতিক দুর্যোগ হয়তো। তাতে কি রাষ্ট্রগুলো উঠে গেছে?
    পাশের বাড়িতে আগুন লাগলে আপনি কি হাত গুটিয়ে বসে থাকেন নাকি?
    রাষ্ট্র যতো ছোট হয় ততো ভালো। ততো রাষ্ট্রের খবরদারী কমবে। সমাজ শক্তিশালী হবে।
  • SS | ২২ জুন ২০১৭ ২৩:০১713275
  • ধরা যাক উত্তরাখন্ড একটি রাষ্ট্র। তাতে ম্যাসিভ ভূমিকম্প হল, তাহলে একধিক রাষ্ট্র কিভাবে ক্ষতিগ্রস্ত হবে বুঝ্লাম না। উত্তরাখন্ডের প্রতিবেশি রাষ্ট্র হবে হিমাচল, উত্তরপ্রদেশ, দিল্লি। তাদের পাঠানো ত্রাণে কাজ হয়ে যাবে?
    আর বিদেশ মানে কি বড় বড় রাষ্ট্র থাকবে? তারা ছোট হবে না? মানে বাংলাদেশ মানে ধরা যাক চট্টগ্রাম রাষ্ট্রে সাইক্লোন হয়েছে। ত্রাণ পাঠাবে কে? মেঘালয় নাকি ওয়েলস বা অ্যারিজোনা?
    এটা নিয়ে একটা গেম বানিয়ে বাচ্চাদের ভাল জিওগ্রাফি শেখানো যাবে মনে হয়।
  • Atoz | ২২ জুন ২০১৭ ২৩:১৭713276
  • কী কিউট কী কিউট!
    কল্লোলদা, ও গুলবাটি আপনারাই খান, গুল মারতে সুবিধে হবে। ঃ-)
    আমি বোষ্টম মানুষ, আলোচাল খাই আর হরিন্নাম করি। ঃ-)
  • S | ২২ জুন ২০১৭ ২৩:৩০713277
  • ছোটো রাষ্ট্র, স্মল গভর্নমেন্ট, আর ছোট ছোট পাড়ার মতো দেশ এগুলো সব আলাদা আলাদা কনসেপ্ট।

    প্রথমতঃ কেউ আলাদা দেশ চায়্না। তারও কারণ আছে। নিরাপত্তা। যত বেশি দেশ হবে, তত কনফ্লিক্ট বাড়বে। আরো আছে, যেমন অর্থ্নীতি ইত্যাদি। কিন্তু ছোটো ছোটো অ্যাডমিনিস্ট্রেশন তৈরী করা উচিত। অন্তত দুটো কারণ। এক, ডেমোক্র্যাসি। আমাদের দেশেও রাজ্যের হাতে বেশি পাওয়ার দেওয়ার কথা বহুদিন থেকে চালু আছে। দুই, যত লোকাল লেভেলে গভর্নমেন্ট থাকবে, গভ্র্নেন্স তত বেটার হবে - অন্তত থিয়োরিটিকালি। যে কারণে পন্চায়েত শাসন এসেছে।

    আর স্মল গভর্নমেন্ট মানে হলো সরকারের সীমিত কাজ কম্ম। যেমন ভারতে একসময় সরকার সব কোম্পানির মালিক ছিলো। কোনো দরকার আছে কি? সরকারের কাজের মধ্যে বিনোদোন বা লোহা তৈরীর কাজ না থাকলে বেশি জরুরি কাজ গুলো বেটার করতে পারবে।

    আম্রিগায় অবশ্যি রিপাব্লিকানরা স্মল গভর্নমেন্টের পারভার্টেড মিনিঙ্গ করেছে।
  • sm | ২২ জুন ২০১৭ ২৩:৩৮713278
  • কল্লোল বাবু আপনার বক্তব্য কিছুটা হলেও বুঝতে পারছি।
    আপনি একটা বিবর্তন দেখতে চান। ছোট রাষ্ট্র, কমজোরি রাষ্ট্র,ছোট ছোট সমাজ ও আল্টিমেটলি নৈরাজ্য।
    দুটি প্রশ্ন থেকেই যায়। এরকম বিবর্তন কি সম্ভব?
    দুই,এতে কি চতুর্বর্গ লাভ হবে?
    আপনাকে যে লিংক টা দিলাম তাতে আসাম কে তিনটে রাজ্যে ভাগ করার দাবি আসছে। এর মধ্যে একটি বড়ো ল্যান্ড। তা,বড়োল্যান্ড এর নতুন শাসকরা নিশ্চয় খুব গান্ধী বাদী নন।তো, কেন্দ্রের পক্ষে এমন রাজ্য কন্ট্রোল করতে অসুবিধে হবে না?
    দেশে যদি একশো টা নতুন রাজ্য হয়, তাহলে কি ফ্রি মুভমেন্ট কমতে পারে?অর্থাৎ নতুন নতুন এন্ট্রি ট্যাক্স বসতে পারে।
    এই ক্ষুদ্র রাজ্য গুলির মধ্যে কেউ কেউ দেশ ছেড়ে চলে যেতে চাইবে।সেটা কি দেশের সিকিউরিটির পক্ষে ভালো হবে?
    যেমন অতীতে খালিস্থানের দাবি মেনে নিলে কি দেশের সুরক্ষা কমজোরি হয়ে যেতোনা?
    এরপর আসি ছোট রাষ্ট্রের কোথায়। অর্থাৎ আপনি ছোট কমজোরি রাষ্ট্রের অস্তিত্ব স্বীকার করছেন।এরাও কিন্তু রাষ্ট্র ;সেটা মনে রাখবেন। রাষ্ট্রের সমস্ত বদগুণ এদের মধ্যে বর্তমান থাকবে। হয়তো একটু বেশি মাত্রাতেই থাকবে। এটা মধ্য প্রাচ্য ও আফ্রিকার কিছু ছোট দেশ যেমন ব্রুকিনা ফাসো,এরিটিয়া এইরকম অসংখ্য দেশের অভ্যন্তরীণ চিত্র পর্যবেক্ষণ করলেই দেখতে পাবেন।এদের রাষ্ট্র প্রবল বদমাশ, ভয়ঙ্কর স্বৈরাচারী এবং গৃহ বিবাদ দুর্ধষ্য রকম বেশি। পুরো দেশের জনতা দিনকে দিন হাওয়া যাচ্ছে।এদের কিন্তু প্রতিবেশী দেশেরা বিশেষ সাহায্য করেনা।
    এরপরে আসি নৈরাজ্য। অর্থাৎ রাষ্ট্রের বদলে ছোট ছোট সমাজ। তো তাদের মধ্যে ও এমন ক্রসফাইটিং থাকবেনা এই গুরুবানী তো কেউ দিতে পারবে বলে মনে হয়না।
    তো এসব হাবি জাবি আকাশ কুসুম কল্পনার কি মানে?
  • PT | ২৩ জুন ২০১৭ ০০:৫৫713279
  • এম্নিতেই পচ্চিম্বঙ্গ আর পুব্ববঙ্গ আলদা করতে গিয়ে কত পরিবারের বসারঘর আর রান্নাঘরের মাঝখান্দিয়ে কাঁটা তারের বেড়া চলে গেল। এর পর আরো ছোট রাষ্ট্র হলে মানষের হাগু আর হিসি করার জায়গার মাঝখান্দিয়ে কাঁটাতার বসাতে হবে গো!!

    ইউরোপের টুকরো-টুকরো দেশ নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন হয়েছে গো কল্লোলদা! তারপরে সেঙ্গেনের সৃষ্টি হয়েছে যাতে "free movement of people and goods across national borders" হতে পারে।
    On 14 June 1985, France, Germany and three of the Benelux nations completed the Schengen Agreement. Border controls on people and goods between these nations were gradually relaxed.
    On 19 June 1990, the initial five nations were joined by Spain, Portugal, Italy, Greece, Austria and five Nordic Passport Union countries: Denmark, Finland, Iceland, Norway and Sweden.
    On 21 December 2007, the Schengen border-free zone was enlarged to include Estonia, the Czech Republic, Hungary, Latvia, Lithuania, Malta, Poland, Slovakia and Slovenia.
    ছোট রাষ্ট্র হয়ে এর বাঁচার উপায় তখনি হচ্ছে যখন তারা একটা বিরাট ছাতার তলায় আসছে। ছাগলদের হাতে মিত্তি-মিত্তি-ছোত্ত-ছোত্ত রাষ্ট্রের ললিপপ ধরিয়ে দিয়ে আসলে এ এক অন্য মডেলের সুপার রাষ্ট্রের জন্ম হচ্ছে না তো?
  • SC | ২৩ জুন ২০১৭ ০৯:৪৫713280
  • সক্রিয় রাজনীতি করতে হবে এমন জরুরি নয়, এই যে এখানে লিখছেন, এও তো এক ধরণের রাজনীতি।
    সেটা প্রসঙ্গ নয়, বহুদিন থেকে বামফ্রন্ট এর সমর্থন করছেন যখন, কমিউনিস্ট পার্টির ইতিহাস আপনার অজানা নয়। ইউরোপ টিউরোপ এতো কিছু প্রসঙ্গে বলছেন, আপনি কমরেড ডাঙ্গের প্রসঙ্গে বলবেন তাই আশা রেখেছিলাম।
  • PT | ২৩ জুন ২০১৭ ১০:০২713281
  • বামফ্রন্টও তো তো বহুদিন ধরেই গোর্খাল্যান্ড চাইছে না। সেইকারণেই বোধহয় তারা ঘিসিং-এর সঙ্গে চুক্তিতে "গোর্খা হিল কাউন্সিল" শব্দ প্রয়োগ করেছিল। কিন্তু ঐ যে লিখেছিঃ "২০১৭ সালে বসে ১৯৪৭-এর অক্ষন্ড ভারত প্রসঙ্গে নেওয়া অবস্থান প্রযোজ্য কিনা......."
    অর্থাৎ কিনা এক সময়ে পেট খারাপ হলে গাঁদাল পাতার রস খাওয়ানো হত। কিন্তু যখন নরফ্লক্স-টিজেড আবিষ্কার হল তখনো গাঁদাল পাতা খাইয়ে যেতে হবে বলাটা খুব একটা বুদ্ধির পরিচায়ক নয়।
  • SC | ২৩ জুন ২০১৭ ১০:২৩713283
  • বোঝো কান্ড! তো মার্ক্সবাদ কি চিকিৎসাবিজ্ঞান নাকি?
    এইরকম ভাবে ভাবলে সেই ১৮১৮ সালের কার্ল মার্কস কে ছেড়ে 2017 তে নতুন কোনো রাজনৈতিক চিন্তাধারার কথা ভাবতে থাকুন।
    ধীরে ধীরে পোমোও হয়ে যেতে পারেন।

    আলোচনার মাধ্যমে দল অবস্থান বদল করতেই পারে।
    কিন্তু কমরেড ডাঙ্গের অবস্থান অস্বীকার করে কি তাহলে কোনো মন্তব্য দল করলো? চোখে পড়েনি।
  • সর্বহারা | ২৩ জুন ২০১৭ ১১:১২713284
  • উইকি (https://en.wikipedia.org/wiki/Shripad_Amrit_Dange#Dange_letters) বলছে,

    After India's Independence, a series of events like Sino-Soviet split, Sino-Indian war, and the revelation that while in jail, Dange had written letters to the British Government, offering them cooperation, led to a split in the Communist Party of India, in 1964. The breakaway Communist Party of India (Marxist) (CPI(M)) emerged stronger both in terms of membership and their performance in the Indian Elections. Dange, who remained the Chairman of the CPI till 1978, was removed in that year because the majority of party workers were against Dange's political line of supporting Indian National Congress, and Indira Gandhi, the then Congress Prime Minister. He was expelled from the CPI in 1981.
  • S | ২৩ জুন ২০১৭ ১১:৩৫713285
  • গণতন্ত্র তো আরো পুরোনো। ছেড়ে দেবো বলছেন।
  • সর্বহারা | ২৩ জুন ২০১৭ ১২:৩৮713286
  • https://en.wikipedia.org/wiki/Communist_Party_of_India_(Marxist)#Political_ideology_and_stances

    In 1962 Ajoy Ghosh, the general secretary of the CPI, died. After his death, S.A. Dange was installed as the party chairman (a new position) and E.M.S. Namboodiripad as general secretary. This was an attempt to achieve a compromise. Dange represented the rightist faction of the party and E.M.S. the leftist faction.

    At a CPI National Council meeting held on 11 April 1964, 32 Council members walked out in protest, accusing Dange and his followers of "anti-unity and anti-Communist policies"
  • PT | ২৩ জুন ২০১৭ ১৬:৩৫713287
  • SC কি বলতে চাইছেন যে যাহা ১৯৪৭-এর আগে সিপিআই ছিল তাহা বার্দুয়েক ভাঙ্গার পরে এবং এই ২০১৭-তে সেই সিপিআই-কেই সিপিএম নামে রিপ্রেসেন্ট করছে? এই এক সমিস্যে হয়েছে সিপিএমকে নিয়ে। একদল বলছে সিপিএমকেই ভারতের সকল কমুনিস্ট আন্দোলনের দোষ-গুণ সব কিছুর দায়িত্ব নিতে হবে আর অন্যদল বলছে ছোঃ এটা কোন কমুনিস্ট পার্টিইই নয়!
    মহা মুশকিল হল দেখছি..........
  • sm | ২৩ জুন ২০১৭ ১৬:৪১713288
  • মুশকিলের ব্যাপারী নেই। সিপিএম যত খুশি আন্দোলন করুক খসলেই নির্বাচণে দাঁড়িয়ে লোক না হাসালেই চলবে।
  • sm | ২৩ জুন ২০১৭ ১৬:৪৩713289
  • #ব্যাপার ই
    #খালি
  • SS | ২৩ জুন ২০১৭ ২২:১০713290
  • S,
    স্মল গভর্নমেন্টের কনসেপ্ট আমি জানি। কিন্তু এই 'ছোট ছোট রাষ্ট্র' ব্যাপারটা ঠিক বুঝতে পারছিলাম না। এখনো বুঝিনি।
    আর ট্যক্সের ব্যাপারটা আমেরিকার রেসপেক্টে বললাম। এখানে তো টিপার্টির লোকজন হ্যান্ড্স অফ মাই মেডিকেয়ার প্ল্যাকার্ড নিয়ে বিগ গভর্ণমেন্টের প্রতিবাদ করে!
  • s | ২৪ জুন ২০১৭ ০৬:৩২713291
  • এই যে পিটিদা। আপনি কণ্যাশ্রীকে ঢপশ্রী বলে আসছেন, অথচ মুখ্যমন্ত্রী হেগ থেকে পুরষ্কার নিয়ে এলেন।
  • S | ২৪ জুন ২০১৭ ০৭:১৯713292
  • বিগত কয়েক বছরে প্রতিবারই ভারতের কোনো না কোনো রাজ্য/ ডিপার্টমেন্ট এই পুরষ্কারটি পেয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন