এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SS | ১৩ মে ২০১২ ২২:০১3630
  • না, সকালে খুঁজে পাচ্ছিলাম না। এখন অনেকেই আপলোড করেছে।
  • Blank | ১৩ মে ২০১২ ২১:৫৯3629
  • এপিসোডের লিংক তো ইউটিউবে মেলে
  • SS | ১৩ মে ২০১২ ২১:৫২3628
  • কেউ তেলগু বুঝলে, সত্যমেব জয়তের ১৩ই মে র পুরো এপিসোড এখানে,

    দেখতে আরম্ভ করে মুর্গী হলাম :D
  • Tim | ১৩ মে ২০১২ ২১:৪৫3627
  • মৈত্রেয়কে কনগ্র্যাটস আর অনেক আদর। গেইল আর সেহওয়াগের ব্যাটিং দেখতে ব্যাপ্পক লাগছে।
  • প্পন | ১৩ মে ২০১২ ২১:৩৬3626
  • মৈত্রেয়র লেখাটা সুপারলাইক করে গেলাম। আর অনেক আদর দিলাম।

    ক্রিস গেইল আমারো প্রিয় তিন ক্রিকেটারের একজন।
  • সায়ন | ১৩ মে ২০১২ ২০:৫৫3625
  • ভুলভাল টাইপো, সেকন্ড লাইনে ওটা change না, chance হবে।
  • ব্ল্যাঙ্ক | ১৩ মে ২০১২ ২০:৫২3624
  • কনগ্রা মৈত্রেয়
  • মৈত্রেয় | ১৩ মে ২০১২ ২০:৩০3623
  • "My favourite sportsperson
    ----------------------------------

    Our classteacher asked us to write an essay on "My favourite sportsperson" and I was very happy to get a change to write on my favourite topic. My favourite sportsperson is like my god. Whenever he is on the field with his cricket bat, I focus only on his batting and forget everything else.

    The moment my favourite sportsperson steps into the ground, he takes the spectators into a magic spell by hitting magnificent sixes and fours. He is the most powerful batsman of his time. Whenever he hits a ball well it either touches the roof of the stadium or goes out of the stadium. This left handed batsman but right handed bowler started playing international cricket in 1999 when he was only 19 years old. He was the first batsman to score centuries in all types of international cricket - test matches, one day matches and T-20 matches. He is one of the four batsmen in the world to have scored two triple centuries in test matches. This tall and strong cricketer was very poor when he was young but now he is one of the highest-paid cricketers. He is an opening batsman for all the teams he plays for.

    He is not an Indian though he plays for Royal Challengers Bangalore in Indian Premier League and is a member of the West Indies cricket team. Now can you guess who he is? He is none other than my favourite sportsperson - Chris Gayle. I watched one of his hard-hitting finest innings in Chinnaswamy Stadium and my dream came true to see him playing from a very close distance."
  • kk | ১৩ মে ২০১২ ২০:২০3622
  • মৈত্রেয়কে অনেক অভিনন্দন। খুব ভালো লাগছে খবরটা শুনে।

    সুমন-রেশমীকে বিলম্বিত শুভেচ্ছা।

    কুমুদি, এখন শরীর ঠিকঠাক তো?
  • পাই | ১৩ মে ২০১২ ১৯:৪৫3621
  • ঋভুর লেখাটা পড়তে পারলে ভাল লাগত।
  • SS | ১৩ মে ২০১২ ১৯:৪৩3620
  • হ্যাঁ, ব্যাঙাচি মনে হয় এখন রূপকথার জগতে আছে।
  • সায়ন | ১৩ মে ২০১২ ১৯:৩৫3619
  • মৈত্রেয় আজ সন্ধ্যেয় ক্রিস গেইলের সঙ্গে দেখা করার ইনভাইটেশন পেয়েছে, হোটেল আইটিসি গার্ডেনিয়ায়।
    ওয়ে টু গো, মৈত্রেয়! ঃ-)
  • SS | ১৩ মে ২০১২ ১৯:৩০3618
  • কারেনীয়বা = করে নেওয়া?

    যদি তাই হয়ে থাকে তাহলে প্রি-পেইড নন-কন্ট্র্যাক্ট প্ল্যান নেওয়া যেতে পারে।
  • পাই | ১৩ মে ২০১২ ১৯:১৯3617
  • ঘুমচোখে দুদির পোস্ট ডিকোড করতে পারছিনা ঠিকঠাক। তবে এখন তো প্রিপেড চালু হয়ে গেছে। মাস খানেকের জন্য নিয়ে নেওয়া যায়।
  • সায়ন | ১৩ মে ২০১২ ১২:২১3616
  • কী করা যায়?
  • Du | ১৩ মে ২০১২ ১২:১৯3615
  • মাস খানেকের জন্য ওদেশ গেলে মোবাইল কি কারেনীয়বা যায়?
  • kumu | ১৩ মে ২০১২ ০৯:০৯3614
  • ল্যাজ মেলাও চিন্টুবাবু,আমিও এখন প্ল্যান্টে যাচ্চি।
    ডিডিদা কই?একবার এসে দেখে যাক।
  • kiki | ১৩ মে ২০১২ ০৮:১০3613
  • ব্যাঙাচিকে কনগ্রা আর অনেক আদর।
  • SS | ১৩ মে ২০১২ ০৬:১৭3612
  • ইমেল দিয়েছিনু তো, ঠিক এক বছর এক মাস আগে! আরেকবার ভেজে দিলাম।
    কাজের গুঁতোয় আমারও প্রাণ ওষ্ঠাগত....
  • ananyo | ১৩ মে ২০১২ ০৫:৪৮3611
  • সত্যমেব জয়তে !!!!!!!
    আমির খানকে নিয়ে হেব্বি নাচোন-কোদোন,মাঝে রিলায়েন্স আম্বানির SOCIAL REFORM.দেশের লোকজন খুঊব খুশি.মুক্তিদাতা কলির কেষ্টা,ঘোড়ায় চেপে করবেন শেষটা...সারোগেট মায়ের কথা ভুলেই গেছি মাদার-দিনে,আমিরি চাল বাবু- একি শাহরূকের তোতলামি! কি..কি..কি..কিরণ থেকে সোজ্জা ''বদলুঙ্গা তেরে লিয়ে''.
    মাইনিং হ্যাপিনেস C/O ধিরূভাই আম্বানি এন্ড ছেলেপুলে..
    মহামুম্বাই সেজ থেকে অবুঝমাড়,ওড়িশা,ছত্তিশগড়ে আদিবাসীদের বাওয়ালি সামলে কোবরা,কালাকুত্তা লেলিয়ে ঊন্নয়নের জয়ঢাক বাজানো কার জন্য? আরে কন্যাভ্রূণ হত্যা আটকাতে INVESTMENT কে করবে? 121 CRORE এর বাড়ি ভাই, MAINTENANCE আছে.
    খতম্ করার আগে, ডিয়ার মেশোমশাই...খতম্ করার আগে..
    ''রোব্বার বোকাবাক্স বোকা থাকেনা'',আনন্দবাজারে আনন্দ
    নর্দমায় শুক্র-সাঁতার,গুরুর গায়ে গন্ধ....সত্যমেব জয়তে
  • achintyarup | ১৩ মে ২০১২ ০৫:১৬3610
  • এদিকে রোব্বারে আপিস। ডিডির কাছ থে ঘ্যানপদ্যটা শেখার একটা চেষ্টা দিতে হবে।
  • achintyarup | ১৩ মে ২০১২ ০৫:১৩3609
  • SS-এর ইমেল ঠিকানাটা একবার দিও তো। আমারটা অচিন্ত্যরূপ অ্যাট গিমেল।

    ওফ্‌, এতদিনে ভাটলগ কিলিয়ার হল। সারা রাত জেগে, মাত্তর দু বোতল বীয়ার সঙ্গে নিয়ে... এত চাপ আর নেওয়া যায় না।
  • TT | ১৩ মে ২০১২ ০৩:৪২3608
  • তবে কবিতাটা হয়েছে ভালো
  • TT | ১৩ মে ২০১২ ০৩:৪০3607
  • আরে কোনো প্লান ছিল না কিন্তু কাল দেখি আমেরিকান দোকানে গোট মীট বেচছে - ল্যাম্ব না - আর 4.99 পাউন্ড - অগত্যা বাধ্য হয়ে
  • SS | ১৩ মে ২০১২ ০২:৩২3606
  • হুঁ হুঁ বাওয়া!

    কিন্তু এটা কেমন হল?
    আমার জুটছে না খাবার
    আর তুমি,
    রাঁধছো পাঁঠা আবার!

    এইটা অরিজিনাল -- কবি এ-সেস
  • TT | ১৩ মে ২০১২ ০২:১৩3605
  • SS টা অন্তর্যামী নাকি ?
  • kc | ১৩ মে ২০১২ ০১:৩৬3604
  • সকল মায়েদের মাদার্স ডে র শুভেচ্ছা।
  • SS | ১৩ মে ২০১২ ০১:২৫3603
  • TT র জন্য কবি পোঁ-পো'র তরফ থেকে একখান পদ্য,
    পোথোমার্ধে পোবোল বিস্টি
    ধৈজ্জো ধরে বোসুন
    পান্তাভাতে না পোসালে
    পাঁঠার মাংস কোসুন।

    আর রাঁধলে একটু এদিকপানে পাঠিও, ছুটির দিনে পান্তা খেতে আমার একেবারে ভালোলাগেনা।
  • TT | ১৩ মে ২০১২ ০১:০৩3602
  • এখানেও সকাল থেকে আকাশের মুখ ভার আর আমারও পোচ্চুর কাজ - ভাল্লানে ছাই
  • SS | ১২ মে ২০১২ ২৩:৪৯3601
  • উইকেন্ডে বড্ড কাজ থাকে মাঝেমাঝে। এদিকে আকাশেরও কেমন মুখ ভার আজ। পোথোমার্ধে পোবোল বিস্টি, দ্বিতীয়ার্ধেও তাই হবে মনে হচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত