এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১১২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | ২০ জুন ২০১৭ ১৬:১৫713228
  • গণভোট নেওয়া হোক। যে অংশটি আলাদা হাতে চাইছে, সেখানেই তো গণভোট হবে। স্কটল্যান্ডের বেলায় তো তাই হয়েছিল। পুরো ব্রিটেনা তো ভোট হয়নি। এমন নয় এসএম সেটা জানেন না।
    এ নিয়ে অনেক কথা হয়ে গেছে। আর কথা বলবো না।
  • PT | ২০ জুন ২০১৭ ১৬:৫৩713229
  • স্কটল্যান্ড আর গোর্খাল্যান্ডের ইতিহাসের মধ্যে বিস্তর ফারাক। কাজেই স্কট্ল্যান্ড দেখিয়ে গোর্খাল্যান্ডের গনভোটকে জস্টিফাই করার বিস্তর সমস্যা আছে।

    "Scotland's ultimate victory in the Wars of Independence....confirmed Scotland as a fully independent and sovereign kingdom. When David II died without issue, his nephew Robert II .....would rule Scotland uncontested for the next three centuries.

    এবারে উল্টা!! এক্কেবারেই উল্টা....
    "James VI, Stuart king of Scotland, also inherited the throne of England in 1603, and the Stuart kings and queens ruled both independent kingdoms until the Act of Union in 1707 merged the two kingdoms into a new state, the Kingdom of Great Britain."

    তরপরেই না কলাটা মুলোটা জুটতে শুরু করল স্কটল্যান্ডের কপালে!!
    Scotland's transformation into a rich leader of modern industry came suddenly and unexpectedly in the next 150 years, following its union with England in 1707 and its integration with the advanced English and imperial economies

    অবিশ্যি যখন আর সাম্রাজ্য নেই-কলাটা মুলোটাও নেই। তবে আর কিসের জন্যেই বা ইংল্যান্ডের সঙ্গে ঝুলে থাকা?
  • sm | ২০ জুন ২০১৭ ১৭:৫২713230
  • স্কটল্যান্ডে গণভোট হয়েছে মানে সারা দুনিয়া কে সেটি ফলো করতে হবে এমন তো নয়। স্কটল্যান্ডের পিএম নিকোলা অবসরগণভোট চাইছেন। কেন?বছর ঘোরেনি রেফারেন্ডামে হার হয়েছে।
    এর মানে স্বার্থান্বেষী লোকজন এখনো খেপিয়ে
    চলেছে। দার্জিলিং এ গণভোট হলেও একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে পারে।
    এরপর ওয়েলস, নর্দান আইআর ল্যান্ড গণভোট চাইতে পারে ও নিজেদের অনুকূলে ফল না হলে পুনরায় গণভোট চসিতে পারে। নেভার এন্ডিং। তো বাকি ব্রিটেনবাসী কি মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবে?ট্যাক্স পেয়ারের মানি যাবে না?
    কতদিন আত্মনিয়ন্ত্রণের ললিপপ চুষবে?
  • sm | ২০ জুন ২০১৭ ২০:০৪713231
  • একটি অংশে মেজরিটি যা চাইবে সেরকম করতে হবে?ধরাযাক পব এর কয়েকটি জেলাতে সংখ্যা লঘু রাই সংখ্যা গরিষ্ঠ।তা, সেই সেই জেলা গুলোকে আলাদা রাজ্যের দাবি জানালে মেনে নিতে হবে ?
  • aranya | ২০ জুন ২০১৭ ২১:১০713232
  • মেজরিটি যা চাইবে তাই হওয়া উচিত, এ ছাড়া বেটার কোন অপশন আছে কি? অনেক ক্ষেত্রে অবশ্য জোর করে ডেমোগ্রাফি পাল্টানোর চেষ্টা হয় যেমন তিব্বতে চীনা দের সেটল করা, পার্বত্য চট্টগ্রামে সমতলের বাঙালীদের বা প্যালেস্তাইনে ইজরায়েলি সেটলমেন্ট - রাষ্ট্রের মদতে, এগুলো অন্যায়।
    কাশ্মীরী পন্ডিত-দের তাড়ানো-ও অন্যায়, তবে তারা বিতাড়িত না হলেও কাশ্মীর মুসলিম মেজরিটিই থাকত।
  • সর্বহারা | ২০ জুন ২০১৭ ২১:৪২713233
  • স্টালিন গণভোট নিতে বলছেন বুঝি? দুনিয়ার মজদুর এক হও।
  • SS | ২০ জুন ২০১৭ ২১:৪৫713234
  • না, মেজরিটি যা চায় তাই সব সময় হলে অনেক সমস্যা। দার্জিলিং, কাশ্মির ইত্যাদি নিয়ে বলছিনা কারণ সব সময়েই কোনো সমস্যা তার কনটেক্সট সহ বিচার করা উচিৎ। কিন্তু মেজরিটি যা চায় তাই হলে অনেক প্রোগ্রেসিভ রুল সম্ভব হত না। যেরকম প্রাক সিভিল রাইট যুগে আমেরিকার সাউথে মেজরিটি চাইত সেগ্রিগেশন বজায় থাকুক। সুপ্রীম কোর্ট হস্তক্ষেপ না করলে কতদিন সেগ্রিগেশন থাকত কে জানে। আজ যদি ভারতে মেজরিটি চায় ভারত হিন্দু রাষ্ট্র হোক সেটা কি সমর্থনযোগ্য? গণতন্ত্রে মেজরিটি দ্বারা নির্বাচিত সরকারের সাথে দরকার ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, যারা দেখবে সরকারের যে আইন প্রণয়ন করছে তা সংবিধান সম্মত কিনা। এই চেকস অ্যান্ড ব্যালন্সেস না থাকলে সেই সরকারের অটোক্রেটিক হতে সময় লাগে না।
  • sm | ২০ জুন ২০১৭ ২৩:২৯713235
  • SS পুরো মুখের কথা কয়েছেন। ভারত হিন্দু রাষ্ট্র হবে বললেই বিদ্বজনের মাথা চুলকোতে থাকে। কিন্তু মেজরিটি হিসাবে এই দাবি করাই যায় ও হিন্দুদের আত্মনিয়ন্ত্রণের সুযোগ ও মেলে। কিন্তু তাতে করে তো দেশের হিত হয় না।
  • aranya | ২১ জুন ২০১৭ ০২:৪০713236
  • SS ঠিক লিখেছেন। আমি দার্জিলিং বা কাশ্মীর-এর কনট্ক্স্টেই বলছিলাম। গণভোট ছাড়া আর কি ই বা করা যেতে পারে..

    কাশ্মীর এখন আরও ঘাঁটা কেস - পাকিস্তান আর চীন মিত্র দেশ নয় বলে, অমিত যেমন লিখেছেন।
    পুরো দেশের নিরাপত্তার প্রেক্ষিতে কাশ্মীর ভারতেই থাকা উচিত, এটাও শক্তিশালী যুক্তি
  • S | ২১ জুন ২০১৭ ০৩:০১713238
  • ভারতের হিন্দু রাষ্ট্র হওয়া আর গোর্খাল্যন্ডের দাবীর মধ্যে পার্থক্য আছে।

    প্রথমটা করতে গেলে সংবিধান পরিবর্তন করতে হবে। পরেরটার ক্ষেত্রে লাগেনা, বিগত কয়েক দশকে অনেক নতুন রাজ্য তৈরী হয়েছে।
  • aranya | ২১ জুন ২০১৭ ০৩:০৪713239
  • সেটাই। নতুন রাজ্য তৈরী হওয়ার অনেক উদাহরণ রয়েছে।
  • কল্লোল | ২১ জুন ২০১৭ ০৫:৪১713240
  • এখানে এসএস আর এসেম, হয় ইচ্ছাকৃতভাবে জাতি ও ধর্মকে এক করে দেখছেন, অথবা জাতিও ধর্মের তফাৎ বোঝেন না। দু ক্ষেত্রেই এবিষয়ে এদের সাথে বিনিময় অনাবশ্যক।
  • S | ২১ জুন ২০১৭ ০৬:১৮713241
  • কল্লোলদা, দেশ তো তৈরীই হয়েছিলো ধর্মের নামে ভাগ করে। অতেব বিষ একদম বীজে পোঁতা আছে।
  • কল্লোল | ২১ জুন ২০১৭ ০৮:১৮713242
  • তা হবে। যে যার বিষ/অমৃত নিয়ে থাকুন। আমার ওসব ঘাঁটাঘাঁটি পোষায় না।
  • sm | ২১ জুন ২০১৭ ০৮:৪২713243
  • আমার মনে হয় অনেকের ই চিন্তাধারা সরলরৈখিক।এখানে দুটো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। দেশ ভাগ ও রাজ্য ভাগ।রাজ্যভাগের কথায় প্রথমে আসি। কিভাবে রাজ্য ভাগ হয় বা হয়েছে? জাতিগত,ভাষাগত, অঞ্চলগত না কম্বিনেশন অফ এবাভ।ধর্মটা বাদ দিলাম।কারণ সংবিধান স্বীকৃত নয়।
    ধরাযাক জাতিগত বিভাজন। যেমন পশ্চিমবঙ্গ।এটা কি বাঙালিদের জন্য ভাগ হয়েছে? তাহলে প্রথমে জানতে হবে- বাঙালি কারা?যারা বাংলা ভাষায় কথা বলে তাঁরা না পশ্চিম বঙ্গে থাকে তাঁরা(বাংলাদেশ কে আলোচনায় ধরছিনা)? কলকাতায় অনেক ভিন্ন প্রদেশ এর লোকজন থাকে। বাংলায় কথাবার্তাও বলতে পারে। হয়তো ৩০০ বছরের ওপরে আছে। কিন্তু নিজেদের পরিচয় দেবার সময় বলে থাকেন আমি মাড়োয়ারি,আমি গুজরাটি ইত্যাদি।সুতরাং ভাষাগত ও জাতিগত বিভাজন হলেও নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখতে সব্বাই চায়। তাহলে গোর্খা দের পব তে থাকতে আপত্তি কেন?
    কেন তাদের আত্মনিয়ন্ত্রনে অসুবিধে হচ্ছে?
    চলে যাই অন্যান্য রাজ্যে। যেমন ইউপি ও এমপি। এখানে মুখ্য ভাষা হিন্দি। তাহলে ইউপি ও এমপি দুটো আলাদা রাজ্য হলো কেন?নিশ্চয় ভাষাগত কারণে হয়নি বা জাতিগত কারণেও নয়।
    এখানে মূল কারণ ঐতিহাসিক ও প্রশাসনিক। অর্থাৎ বৃহৎ হিন্দিবেল্ট কে প্রশাসনের সুবিধার জন্য কয়েকটি রাজ্যে ভাগ করা হয়েছে আর ঐতিহাসিক কারণ- ঐসব অঞ্চলে আলাদা রাজারা শাসন করতেন।
    গত ২ দশকে দেখা গেলো ইউপি ও এমপি এরাও দুভাগ হয়ে গেছে। উত্তরাঞ্চল ও ছত্তিসগড় আলাদা রাজ্য।
    মূলকারন কি? ছত্তিসগড়ের লোকেরা নাকি ছত্তীসগড়িয় ভাষায় কথা বলে ;যদিও অফিসিয়াল ভাষা হিন্দি ই।
    মূলকারন কিন্তু নেগলিজেন্স। অর্থাৎ ওই দুই রাজ্যের সরকারের আমলে এই দুই নতুন রাজ্যের অধিবাসীরা অনুন্নতি ও নেগলিজেন্স এর শিকার ছিলেন।
    দার্জিলিং এ গোর্খাদের দাবিও অনেকটা সে রকম অনুন্নতি। যদিও রাজ্য বাজেট বরাদ্দ সেরকম কথা বলে না। বা, অনুদানও কম মেলেনি।স্বায়ত্ত শাসন ও ছিল।কিন্তু ওই যে ললিপপ -আত্মনিয়ন্ত্রণ-এর বিরোধিতা কে করবে?
    এরপর আসি মেজরিটি। মেজরিটি হলেই কি যা খুশি দাবি করা যায়? এ প্রসঙ্গে কাশ্মীর এর কথা এসেছিলো।এই অঞ্চলে মেজরিটির কথা শুনলে আলাদা দেশ হওয়া সময়ের অপেক্ষা।পন্ডিতরা স্বদেশে থেকেও এথনিক ক্লিনসিং এর স্বীকার।ধর্ম নিশ্চয় তার রোল প্লে করেছে। অর্থাৎ ভারত বর্ষ নামক দেশটিতে আর যাইহোক ধর্ম পুরোপুরি বাদ দেওয়া বেশ চাপের।
    রাজ্য ভাগের ক্ষেত্রেও এখন ভাষা ও জাতিগত দাবির সঙ্গে সঙ্গে নেগলিজেন্স,অনুন্নতি, ইতিহাস এগুলো জোরালো ভাবে চলে আসছে। ভবিষ্যতে আরো অনেক রকমের দাবি দাওয়া আসবে।
  • lcm | ২১ জুন ২০১৭ ০৯:২৪713244
  • ভাগ করে দিলেই হয়। পশ্চিমবঙ্গে বিভিন্ন ভাষাভাষী জনসংখ্যা - ধরো,
    অলচিকি (সাঁওতালি) - ২২.৮ লাখ
    নেপালি - ৮ লাখ
    উর্দু - ৮ লাখ
    পাঞ্জাবি (গুরমুখি) - ৪ লাখ
    ওড়িয়া - ১ লাখ
    এর সঙ্গে বাংলা আর হিন্দি তো আছেই।
    তাহলে কটা হল - সাত টা, মানে ধরো সাত টুকরো।
  • S | ২১ জুন ২০১৭ ০৯:২৫713245
  • আসল যে জিনিসটি বাদ দিলেন সেটি হলো কেন্দ্রে থাকা সরকার (বা পার্টির) সদিচ্ছা। আসলে রাজনৈতীক ফায়দা। স্বাধীনতার পরে বেশিরভাগ ক্ষেত্রেই (সব হয়তো নয়) রাজ্য ভাগ হয়েছে রাজনৈতীক কারণে। কারণ ভারতে পার্লামেন্ট নতুন রাজ্য তৈরী করে, সেখানে রাজ্যের (বা তার অ্যাসেম্বলির) ভুমিকা একেবারেই আলংকারিক (মানে তাদের মতের কোনো দাম নেই)।

    Article 2: Admission or establishment of new States.

    Parliament may by law admit into the Union, or establish, new States on such terms and conditions as it thinks fit.

    Article 3 এ লেখা আছে সেটা "পার্লামেন্ট" কিভাবে করবে। সেখানেও তো দেখছি রাজ্যের কোনো হাত নাই।

    কাশ্মীরের কেস আলাদা, সেখানে অন্য দেশের সঙ্গে সংঘাতের ব্যাপার আছে। তাছাড়া কাশ্মীর আলাদা দেশ হতে চায়, আলাদা রাজ্য নয়।
  • de | ২১ জুন ২০১৭ ১২:৫১713246
  • ভাগ করে কি নাম দেবা হবে?

    পাঞ্জাব (পব), উড়িষ্যা (পব) ইঃ ? তাহলে পাঞ্জাবে আর উড়িষ্যায় যেসব বাঙালীরা আছে তাদেরও ভাগ করে পব(পাঞ্জাব), পব(উড়িষ্যা) এসবও হবে! সব স্টেটের মধ্যেই প্রতেকটা স্টেটের সাবসেট থাক! ঃ))
  • PT | ২১ জুন ২০১৭ ১৩:৫৯713247
  • এর চাইতে কর্কট রাশি-ধনু লগ্ন, কর্কট রাশি-কর্কট লগ্ন ইত্যাদির ব্যভার করে আলাদা আলাদা রাজ্য করে দেওয়া ভাল........
  • T | ২১ জুন ২০১৭ ১৯:৩৪713249
  • ইয়েস ইয়েস, ইউনাইটেড স্টেটস অব বেঙ্গল। কে রাজী হাত্তুলুন...
  • কল্লোল | ২১ জুন ২০১৭ ২১:২৬713250
  • আমি তো আছি। রাষ্ট্র যতো ছোট ও কমজোরী হয় ততোই ভালো।
  • s | ২১ জুন ২০১৭ ২৩:২১713251
  • মানে আর একটা বাংলাদেশ।
  • Atoz | ২১ জুন ২০১৭ ২৩:৪০713252
  • আরে নৈরাষ্ট্র গেল কই? এত রাষ্ট্র রাষ্ট্র কেন? ঃ-)
  • Atoz | ২২ জুন ২০১৭ ০৬:১০713254
  • বাঃ বাঃ বাঃ। নৈরাষ্ট্র মানে ছোট ছোট রাষ্ট্র?
    কী কিউট!!!!
    তাহলে তো এসেই গেল সেই কী যেন বলে স্বর্ণযুগ?
    ঃ-)
  • amit | ২২ জুন ২০১৭ ০৬:২০713255
  • নাগা দের মিছিল বন্ধ করা সত্যি ভালো খবর।
    এক সাথে আশা করবো মহরম এর অস্ত্র মিছিল নিয়েও প্রশাসন একই রকম কড়া মনোভাব দেখাবে এবং বন্ধ করবে। প্রথার নাম করে বহু বছর ধরে চলে আসা অসভ্যতা কোনো ধর্মের জন্যই বরদাস্ত করা উচিত নয়। সেখানে যেন আবার সংখ্যালঘু দের অধিকার ইত্যাদি না আসে।
  • কল্লোল | ২২ জুন ২০১৭ ০৭:৫৭713256
  • আতোজ। আপনার মুখে গুলাবটি কাবাব।
  • কল্লোল | ২২ জুন ২০১৭ ০৭:৫৯713257
  • মহরমে পারবে না। ভোটে হেরে যাবে।
  • সর্বহারা | ২২ জুন ২০১৭ ০৯:২৫713258
  • ছোট ছোট রাষ্ট্র যেন কচি কচি পাঁঠা মারো আর খাও। স্টালিন দিয়ে চমকানো হলনা? দুনিয়ার মজদুর এক হও।
  • SC | ২২ জুন ২০১৭ ০৯:৪৪713261
  • আমার কিন্তু একটা জিনিস দেখে বড় ভালো লাগছে। পিটিদা আর এস এম, কিরকম এক সুরে অখণ্ড বাংলার হয়ে লড়ে যাচ্ছে। এই তো চাই! মিলে সুর মেরে তুমহারা, সিপিএম তৃণমূল, যখন মধ্যবিত্ত বাঙালির শ্রেণীস্বার্থে লড়াই।
    কেউ বলছেন ভারত কে চৌকো চৌকো করে কেটে রাজ্য বানাও, কেউ আবার বলছে রাশি লগ্ন দেখে রাজ্য বানালেই হয়।
    তবে পিটি দা পুরোনো বামপন্থী মানুষ, এস এ ডাঙ্গে, মহারাষ্ট্র মুভমেন্ট এসব কমুনিস্ট পার্টির ইতিহাস ওনাকে নিশ্চয় স্বরণ করিয়ে দেওয়ার দরকার নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন