এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কাজু | ১১ মে ২০১২ ১২:২৮3300
  • ১২ঃ২৪

    সে তো একশোবার। বাংলা তো সেই কারণেই সর্বংসহা ভাষা। কাউকেই ফেলে দেয়নি। কোথাও না কোথাও ঠিক ঠাঁই করে দিয়েছে বিজাতীয় শব্দেরও। মন্দ কথাকেও। তাতে অবশ্য লাবণ্য বিশেষ বাড়েনি তার। 'গোদা বাংলা'-র ভাঁড়ার পূর্ণ হয়েছে।
  • প্পন | ১১ মে ২০১২ ১২:২৭3299
  • আমি তো "বাহ্যি গেছিলাম" এমনও বলতে শুনেছি। হ্যাঁ, তারা রামকিষ্টোর সময়ের নয়। ;-)
  • কাজু | ১১ মে ২০১২ ১২:২৫3297
  • তবে সাংকেতিক ভাবে বোঝাতে গিয়ে এমন কিছু নিরীহ শব্দকে কাজে লাগানো হয়, তাতে অন্য জায়গায় খুব সাধারণ ভেজু কথাতেও ঐ হিরণ্ময় নীরবতা টাইপ ব্যাপার হয়ে যায় !
  • kc | ১১ মে ২০১২ ১২:২৫3298
  • কলকাতার কিছু লোককে ''আমার খুব জোরে বড় বাইরে পেয়েছে" এরকম বলতে শুনেছি।
  • প্পন | ১১ মে ২০১২ ১২:২৪3296
  • কিন্তু এইভাবেই তো ভাষা পাল্টায় ও বেঁচে থাকে। নইলে সংস্কৃতের মত দশা হয়।
  • ঝিকি | ১১ মে ২০১২ ১২:২৩3294
  • আমাদের স্কুলে বলতে হত 'বড় বাইরে'☺
  • kc | ১১ মে ২০১২ ১২:২৩3295
  • প্পনের 12:18 PM এর পোস্টের একটা লাগসই জবাব খুঁজে পাচ্ছিনা। পেলেই দিয়ে দোব।
  • ঝিকি | ১১ মে ২০১২ ১২:২২3292
  • বড়রা কি সত্যিই এই নিয়ে বাইরে বিশেষ আলোচনা করে? আমাদের বাড়ীতে নিজেদের মধ্যে পুপু, টয়লেট দুটো-ই চলে।
  • কাজু | ১১ মে ২০১২ ১২:২২3293
  • মন্দ মানে অননুমোদিত নয় কো। যেটা ভুল অ্যাপ্লাই করা হয়, সেটাই অননুমোদিত, কারণ তাতে কোনো শব্দের আসল মানের সাথে ক্ল্যাশ হয়।

    বীভৎস চেহারা - ভয়াবহ কুৎসিত কিছু
    বীভৎস পরীক্ষা দিলাম - অতিশয় খাসা বোঝাচ্ছে।

    একই শব্দের দুই বিপরীত মেরুর প্রয়োগ হয়ে গেল।
  • lcm | ১১ মে ২০১২ ১২:২১3291
  • সাংকেতিক - নাম্বার টু
  • lcm | ১১ মে ২০১২ ১২:২০3289
  • পায়খানা
  • প্পন | ১১ মে ২০১২ ১২:২০3290
  • আমার খুব জোরে ওয়াসরুম পেয়েছিল বলে নাকি!

    নাকি শিক্ষিত লোকে এই নিয়ে আলোচনা করেই না। ;-)
  • ঝিকি | ১১ মে ২০১২ ১২:১৯3288
  • পটি তো বাচ্চারা বলে (আমার ছেলে যদিও 'পুপু' বলে), বুড়ো ধেড়েরা তো ওয়াসরুমে যাচ্ছি বলে থাকে!
  • প্পন | ১১ মে ২০১২ ১২:১৮3287
  • জানতাম কেসি উচ্চশিক্ষিত।
  • প্পন | ১১ মে ২০১২ ১২:১৭3286
  • * মন্দ শব্দের ব্যবহার তা বোঝায় না
  • প্পন | ১১ মে ২০১২ ১২:১৬3285
  • দিলাম।
  • প্পন | ১১ মে ২০১২ ১২:১৫3284
  • গালাগাল তো সাধু ভাষতেও দেওয়া যায়। অথবা তেমন কিছু না বলেও সূক্ষ্মভাবে গালাগাল করা যায়। কিন্তু তার অভিঘাত কম হবে। সেইজন্য লোকে তাতে অন্য শব্দ, আনপ্রেডিক্টিবেলিটি এইসব মেশায়।

    স্ল্যাং মানেই গালাগাল নয়। এখন মন্দ মানে যদি বলো অননুমোদিত তো সেটা ঠিক আছে। কিন্তু মন্দ শব্দের ব্যবহার তো বোঝায় না।
  • সায়ন | ১১ মে ২০১২ ১২:১৪3283
  • শোরের পর পটি আসবে - এ তো জানাই ছিল।

    সিকি, এখন জিমেইল দেখার উপায় নেই, প্পন্দা যদি পেয়ে থাকো আমারে আপিস আইডিতে ওটা ফরোয়ার্ড করে দাও।
  • Tim | ১১ মে ২০১২ ১২:১৩3282
  • পটিয়সী মানেটা তাইলে কি দাঁড়ায়? পটি অসি?
  • kc | ১১ মে ২০১২ ১২:১২3281
  • পটিটা তো আমার বলতে খুব ভালোই লাগে। আমি পটিই বলে থাকি। একদম গন্ধ নেই শব্দটায়। জোর করে নিজেকে মাটির কাছাকাছি দেখাতে না হলে পটি বলাই ভাল। ঃ-)
  • সায়ন | ১১ মে ২০১২ ১২:১০3279
  • "দিস টাউন, ইজ় এ লোনলি টাউন
    নট দি ওনলি টাউন লাইক দিস টাউন
    দিস টাউন, ইজ় এ মেক-ইউ টাউন
    অর এ ব্রেক-ইউ-টাউন অ্যান্ড ব্রিং-ইউ-ডাউন টাউন"
  • কাজু | ১১ মে ২০১২ ১২:১০3280
  • এই যে প্রবীরবাবু এত সব হলে হুলুস্থুল মাতলেন বা-শ্রা তে, ওগুলো খুবই চলতি। হরবখত লোকজন বলে যাচ্ছে টুকটাক। ফলে ওটা চলতি। কিন্তু আদতে গালাগাল। গালাগাল চলতির মধ্যে, কিন্তু চলতি মানেই গালাগাল নয়।

    অননুমোদিত থাকে প্রথমে ঠিক, কিন্তু ভুল প্রয়োগ তো কখনো অনুমোদন পাবে না।

    যেমন অনেকেই অবশ্যই বোঝাতে মুড়িমিছরির মত বলে বসে obviously। আসলে তো মানে হল স্পষ্টতই। স্পষ্টতই যে সর্বদা অবশ্যই হবে, এমন কোনো কথা নেই।

    যেমন,
    কাল যাবি তো রে?
    obviously !

    ডাহা ভুল।
  • প্পন | ১১ মে ২০১২ ১২:০৯3278
  • শিক্ষিত লোককে দিয়ে মাপতে গেলে চাপ আছে। পায়খানা বলা যাবে না, হ্যাগস বলা যাবে না, বলতে হবে পটি।
  • প্পন | ১১ মে ২০১২ ১২:০৭3277
  • তার কারণ তারা ওটা শুনে অভ্যস্ত নয়। বা মনে করছে স্ল্যাং বললে সেখানে প্রতিষ্ঠান খচে যাবে। এই আর কী।
  • কাজু | ১১ মে ২০১২ ১২:০৫3276
  • সেই তো। চলতি কথার মধ্যেও তো কিছু কিছু মন্দ কথা থাকেই। মানে অনেক সময় কোনো কথা শিক্ষিত লোক শুনলে বলবে, একি আমরা তো এমন বলি না। সুতরাং উহা মন্দ কথা। চলতি = ভালো মন্দ মিশিয়ে। কিন্তু অনেকেই বলে, ডোন্ট ইউজ স্ল্যাং। তাকে কি বলছে, চলতি কথা বোলো না। বলছে মন্দ কথা বোলো না। ওখানেই সঙ্কুচিত হয়ে গেল মানেটা।
  • প্পন | ১১ মে ২০১২ ১২:০৩3275
  • স্ল্যাং শুরুতে অননুমোদিতই থাকে।
  • কাজু | ১১ মে ২০১২ ১২:০১3274
  • হুম, যেখানে বড় রেঞ্জ থেকে সঙ্কুচিত হয়ে বিশেষ কোনো অর্থ হয়ে গেছে, সেটা হল যোগরূঢ়। মানে বাংলা কথা ক্ষারক থেকে ক্ষার হয়ে গেছে।

    আর যেখানে, একেবারেই বদলে গেছে, সেটা হল রূঢ়ি শব্দ। যেমন সন্দেশ, আগে ছিল খবর। পরে বদলে মিষ্টি হয়ে গেল।

    আঅর বীভৎস ভালো এগুলো তো ঠিক অনুমোদিত নয়। ছেলেছোকরারা ভুল বলে বলে চালু করে দেছে।
  • প্পন | ১১ মে ২০১২ ১১:৫৯3273
  • ও, বুঝেছি।

    কিন্তু মন্দ কথা কেন হবে? স্ল্যাং হল চলতি কথা।
  • প্পন | ১১ মে ২০১২ ১১:৫৭3271
  • ওকে। কিন্তু স্ল্যাং শুধু তা কেন? শব্দের মানে ও ব্যবহার পুরো পাল্টে যায় এরকম শব্দও তো রয়েছে।

    বীভৎস ভালো। এইখানে বীভৎস শব্দের তো প্রথামাফিক অর্থে ভুল প্রয়োগ হয়েছে।
  • কাজু | ১১ মে ২০১২ ১১:৫৭3272
  • তেমনি স্ল্যাং অর্থে চলতি কথা, শ্লীল অশ্লীল নির্বিশেষে। কিন্তু আমজনতা উহাকে মন্দ কথা বলিয়াই বুঝে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত