এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ২৬৬৩৪২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | ৩০ ডিসেম্বর ২০১১ ১১:৪০487805
  • চীন জাপান নিজেদের কারেন্সিতে বাণিজ্য করার সিদ্ধান্ত নিল। http://presstv.com/detail/218084.html
  • dri | ৩০ ডিসেম্বর ২০১১ ১২:৪০487827
  • রাশিয়ার স্পেসক্রাফ্‌ট ফোবোস-গ্রান্ট খুব মিস্টিরিয়াস ভাবে লঞ্চিংএর পরই ফেল করল। রাশিয়ার এক এক্স-মিলিটারী জেনারাল বললেন, এর পেছনে আমেরিকান হার্পের অবদান থাকতে পারে।

    To Lt. Gen. Nikolay Rodionov, a retired commander of Russia's ballistic missile early warning system, U.S. technology could have caused the rocket malfunction. In a November 24 interview with the Russian news agency Interfax, Rodionov said 'powerful American radars' in Alaska 'could have influenced the control systems of our interplanetary rover.

    http://www.scientificamerican.com/article.cfm?id=haarp-russian-phobos-probe

    হার্পের প্রোগ্রাম ম্যানেজার অবশ্য এই কথা ক্যাটেগরিকালি ডিনাই করেছেন। http://www.scientificamerican.com/article.cfm?id=haarp-russian-phobos-probe&page=2

    এদিকে ইউ এস মিলিটারী জানিয়েছে যে the spacecraft would enter the atmosphere at 2.22 a.m. Moscow time (22.27 GMT) and fall somewhere between 30.7 Degrees North and 62.3 Degrees East in southwestern Afghanistan near the city of Mirabad.


    http://en.ria.ru/russia/20111226/170500780.html

    আশ্চর্য্য ব্যাপার হল, স্পেসক্রাফ্‌ট পাঠালো রাশিয়া, আর সেটা কোথায় পড়বে বলে দিল আম্রিকান মিলিটারী। মিরাবাদ মোটামুটি ইরান আফঘানিস্তান বর্ডার।
  • PM | ২৮ জানুয়ারি ২০১২ ১৫:০৭487893
  • ভ্যাক্সিনেসনের পেছনে চক্রান্ত/অভিসন্ধি নিয়ে এই টই বা অন্য কোনো টই এ আলোচনা হয়েছিলো। বহু লোক মান্তে অস্বীকার করেছিলেন সেই সময়। হাতে যথেষ্ট তথ্য (লিন্‌ক) না থাকায় সাবস্ট্যনসিয়েট করা যায় নি তখন।

    এখন এটা জলের মোতো পরিস্কার-

    Afridi ran a vaccination program for the CIA to collect DNA and verify bin Laden's presence in the compound. He has since been charged by Pakistan with treason. Panetta said he is "very concerned" for the doctor.

    http://timesofindia.indiatimes.com/world/us/Pakistani-doctor-gave-key-information-for-Osama-bin-Laden-raid-US/articleshow/11662011.cms

    এই পথে কোনো মারত্মক অসুখ-এর ভাইরাস নিয়ে গরীব দেশগুলোর মানুষ-এর ওপোর টেস্ট করা কি খুব অসম্ভব?
  • PM | ২৮ জানুয়ারি ২০১২ ১৫:২১487905
  • ভ্যাক্সিনেসনের পেছনে চক্রান্ত/অভিসন্ধি নিয়ে এই টই বা অন্য কোনো টই এ আলোচনা হয়েছিলো। বহু লোক মান্তে অস্বীকার করেছিলেন সেই সময়। হাতে যথেষ্ট তথ্য (লিন্‌ক) না থাকায় সাবস্ট্যনসিয়েট করা যায় নি তখন।

    এখন এটা জলের মোতো পরিস্কার-

    Afridi ran a vaccination program for the CIA to collect DNA and verify bin Laden's presence in the compound. He has since been charged by Pakistan with treason. Panetta said he is "very concerned" for the doctor.

    http://timesofindia.indiatimes.com/world/us/Pakistani-doctor-gave-key-information-for-Osama-bin-Laden-raid-US/articleshow/11662011.cms

    এই পথে কোনো মারত্মক অসুখ-এর ভাইরাস নিয়ে গরীব দেশগুলোর মানুষ-এর ওপোর টেস্ট করা কি খুব অসম্ভব?
  • PM | ২৮ জানুয়ারি ২০১২ ১৫:৩০487916
  • ওবামা কে প্রকশ্যে খুনের হুমকি দিলো মার্কিন জিউ দের পত্রিকা-

    Andrew Adler, owner and publisher of the Atlanta Jewish Times, wrote a January 13 column about the threat of Iran to Israel. He posed three options for the Jewish state to counter the Iranian regime.

    One of them called for a "hit on a president in order to preserve Israel's existence."

    "Give the go-ahead for U.S. based Mossad agents to take out a president deemed unfriendly to Israel in order for the current vice president to take his place and forcefully dictate that the United States' policy includes its helping the Jewish state obliterate its enemies."



    ভাবা যায় ? অথচ এটা নিয়ে সেরকম হইচই হোলো না।
    এই লেখটা যদি কোনো মুসলিম লিখতো তুলকালম হয়ে যেতো। ভোট বড়ো বালাই .. ওদেশেও !!!

    লেখক অবশ্য কাল পদত্যাগ করেছে-

    http://atlantajewishtimes.com/blog/2012/01/27/ashamed-and-regretful-an-apology/
  • kb | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৬487927
  • http://www.hindustantimes.com/India-news/Bangalore/Air-Marshal-rejects-US-report-on-India-China-limited-war/Article1-806300.aspx
  • গান্ধী | ২১ জুন ২০১২ ২১:০৯487960
  • দ্রি দা

    তুলে দিলাম
  • dri | ২১ জুন ২০১২ ২২:৫৪487971
  • শুভ সামার সলস্টাইস!
  • dri | ২১ জুন ২০১২ ২৩:২৫487993
  • গুজব উড়ছে মুডি নাকি এবার ইংল্যান্ডের ব্যাঙ্কগুলোকে ডাউনগ্রেড করবে।

    তবে কি কাকতালীয়ভাবে আর বি এস এবং ন্যাটওয়েস্টের নেটওয়ার্ক ডাউন হল, এবং প্রচুর ভোগান্তিও হল কাস্টমারদের? http://www.theinquirer.net/inquirer/news/2186178/rbs-natwest-hit-major-systems-failure
  • lcm | ২১ জুন ২০১২ ২৩:২৮488004
  • গ্রীস ইকনমি নিয়ে এক পিস জোক -
    The Greek economy is so bad, the currency is no longer the euro. It's the gyro.
  • dri | ২১ জুন ২০১২ ২৩:৪৫488016
  • জর্জ সোরোস রিসেন্টলি বলেছেন, এখন ইওরোপের মাই বাপ জার্মানী। গৌরী সেন উইথ ইনফিনিট পকেট। কিন্তু তিন মাস বাদে যখন জার্মান ইকনমি ফল্টার করবে, তখন কে কাকে বেলাউট করবে?

    বেলাউট তো কোন সলিউশান নয়। জাস্ট কিকিং দা ক্যান ডাউন দা রোড। গলা পর্য্যন্ত ঋণে ডুবে থাকা দেশ আরো ঋণ নিয়ে কিভাবে নিস্তার্র পাবে সেটা একেবাতেই ক্লিয়ার নয়।
  • dri | ২১ জুন ২০১২ ২৩:৪৯488027
  • অন্যদিকে ঠিক লিবিয়ার স্টাইলে সিরিয়াকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা জারি আছে, অপোজিশানকে অস্ত্রশস্ত্র দিয়ে। আর মিডিয়ায় অজস্র গুল মেরে। দোহার হলিউডসম স্টুডিওতে ত্রিপোলি, দামাস্কাসের সেট আছে।

    কিন্তু এবার ইউ এনে বেটো খেয়ে গিয়ে ঝামেলায় পড়ে গেছে ওয়েস্ট। বম্বিং টা না হলে আসাদকে হঠিয়ে দেওয়া মুস্কিল।
  • pi | ২২ জুন ২০১২ ০০:১৩488038
  • দ্রি, এটা দেখেছেন ?
    ইন্টারেস্টিং।
    ওপরের চারটে ট্যাবে আলাদা করে ক্লিল করে দেখতে পারেন।
    http://www.bbc.co.uk/news/business-13366011
  • dri | ২২ জুন ২০১২ ০১:০৯488049
  • হ্যাঁ এই ডেটাগুলো খাপছাড়াভাবে রিপোর্ট হত অনেকদিন থেকেই, অল্টারনেট মিডিয়াতে। এখন মেইনস্ট্রীম মিডিয়া সুন্দর করে সাজিয়ে পরিবেশন করেছে।
  • S | ২২ জুন ২০১২ ০২:২৭488060
  • এখন কোনো দেশ, ব্যান্ক ইত্যাদিরা আর ডাউনগ্রেডকে খুবেকটা আমল দিচ্ছে না - হাতে হরিকেন হাল - টিকে থাকাটাই মূল কথা। নতুন ইকনমিক ইন্জিন না হলে এই সব ইকনমির হাল ক্রমশ খারাপ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তবে তা সত্ত্বেও সব দেশগুলো ক্রমশ আরো লোন নিয়ে চলেছে নিস্চিন্তে, ট্যাক্স বাড়াচ্ছে না, খরচ কমাচ্ছে না - নিশ্চই কিছু প্ল্যান আছে - সেটা যে কি সেটাই হোলো দেখার / ভাবার। ইতিহাসে এরকম অবস্থায় আগে কি হয়েছে?
  • PM | ২২ জুন ২০১২ ০৯:২১488071
  • সকাল সকাল দ্রি-কে আবার লিখতে দেখে মন ভালো হয়ে গেলো। ওয়েলকাম দ্রি। গুরু কেমন একমাত্রিক হয়ে যাচ্ছিল
  • dri | ২২ জুন ২০১২ ২২:১৯488082
  • এস এই প্রশ্নটা খুব ভালো তুলেছেন। ইতিহাসে কি কখনো এরকম হয়েছে?

    এটা ভালো করে জানা নেই। কিছুদিন আগে রোমিলা থাপারের বইটা পড়ছিলাম। মৌর্য্য সাম্রাজ্য ভেঙ্গে পড়ার কারণ নিয়ে ইতিহাসবিদদের মতৈক্য নেই। একটা সম্ভাব্য কারণ উনি বলছেন কারেন্সি ডিবেসমেন্ট। ঐ পিরিয়ডের এমন কারেন্সি পাওয়া গেছে যাতে সোনার পরিমান কম। যে কোন সাম্রাজ্যই যখন গ্রোথ ফেজে থাকে, তখন আরো আরো মানুষকে নিজের ফোল্ডে আনতে যায়, খুশী রাখতে চায়, নতুন নতুন যুদ্ধ চালায়, এবং এর ফলে কারেন্সি এক্সপ্যানশান হয়। ফাইনালি কারেন্সির ডিবেসমেন্টই সাম্রাজ্যের ডিসিন্টিগ্রেশানের কারণ হয়ে দাঁড়ায়। রোমান এম্পায়ার সম্বন্ধেও একই ধরণের কথা শুনেছি। আর্লি রোমান পিরিয়ডে সোনার কয়েন ছিল কারেন্সি। সোনার পরিমান ধীরে ধীরে কমতে থাকে। নীরোর সময়ে কয়েনে সীসার পরিমান দেখে তাদের মার্সিনারী 'বার্বারিয়ান'রা নাকি হেসেছিল, এবং তাদের ডার্টি জব করতে অস্বীকার করেছিল।

    আজকের দিনেও আমরা দেখছি এই ডেট বিল্ডাপের নামে অবিশ্বাস্য রকমের কারেন্সি ডিভ্যালুয়েশান। এই যে হুট বলতেই হান্ড্রেডস অফ বিলিয়ান্স অফ ডলার, এগুলো আসছে কোথা থেকে? সবাই শুনি গরীব। কারো টাকা নেই। সবাই লোন চায়। প্রশ্ন হল, লোন দেয় কে? তাদের এত টাকা এল কোথা থেকে? এই মানি ক্রিয়েশানের মধ্যে নানারকম সিক্রেট্স আছে। এগুলো ঠিক পরিষ্কার করে অ্যাকাডেমিক চর্চায় আলোচনা করা হতে দেখিনা।
  • dri | ২২ জুন ২০১২ ২২:২৭488093
  • আর যারা এত লোন নিচ্ছে, তারা ইভেঞ্চুয়ালি ট্যাক্স বাড়াতে বাধ্য হবে। হয় ট্যাক্স বাড়াবে, নয় ইনফ্লেশান হবে, নয় ডিফল্ট। এছাড়া তো পথ নেই।

    ইওরোপ তো ট্যাক্স বাড়ানো, খরচ কমানোর দিকেই হাঁটছে মনে হচ্ছে। অস্টারিটি মানেই তাই। এই যেমন গ্রীসে এখন সরকারী হেল্‌থকেয়ারের সাথে যুক্ত অনেকেরই মাইনে বন্ধ হয়ে গেছে। http://www.naturalnews.com/036257_Greece_economic_collapse_hospitals.html। আবার আমেরিকা মনে হয় ইনফ্লেশানের পথে হাঁটছে।

    ধীরে ধীরে পিকচারটা ক্লিয়ার হবে।
  • Sibu | ২২ জুন ২০১২ ২২:২৮488104
  • কোশ্নো।

    ১। ইনভেস্ট করার/ধার নেবার/স্টক কেনার টাকার দেখছি অভাব নেই। কর্পোরেট ক্যাশ পজিশনও ভাল অনেক কর্পোরেশনেরই।
    ২। ইনফ্লেশন লো।

    এ দুটোকে একত্রে কারেন্সি ডিবেসমেন্টের তত্ত্বে কি করে ধরা যায়?
  • S | ২২ জুন ২০১২ ২২:৩০488115
  • দুখান কতা আছে।

    এই মূহুর্তে সারা পৃথীবির হাল বেশ ইয়ে - ইয়োরোপের বেশ কতগুলো দেশ দেনায় জর্জরিত, আমেরিকার গ্রোথ থমকে গেছে, ভারত-চীনের গ্রোথও কমছে, তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে বসে আছে, ফাইনান্সিয়াল সেক্টর অগোছালো। এর আগেও এইসব নামজাদা দেশ গুলো ডিফল্ট করেছে - উইকি চেক করলেই পাওয়া যাবে।

    কিন্তু তার থেকেও বড় কথা। দ্রি আপনিই লিখুন না ট্রেজারি কি? কারা ঔন করে? ট্রেজারির কাজ কি? কে টাকা ছাপায়?
  • dri | ২২ জুন ২০১২ ২২:৩৫488127
  • মুডি মোট ১৫টা ব্যাঙ্ককে ডাউঙ্গ্রেড করল। তার মধ্যে বৃটিশ ব্যাঙ্ক চারটে, বার্কলেজ, আর বি এস, এইচ এস বি সি এবং লয়েড্স। আমেরিকার ব্যাঙ্ক অফ আমেরিকা, সিটিগ্রুপ, গোল্ডম্যান স্যাক্স, জে পি মরগ্যান, মরগ্যান স্ট্যানলি। http://www.bbc.co.uk/news/world-18542691
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন