এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৮৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১২ জুলাই ২০১৬ ১১:০২712605
  • ডিসি, ওখানে তো এক লাইন লেখা, সাইকেল দেওয়া হয়েছিল।

    এটা তো একটা প্রকল্পের অংশ হবে নিশ্চয়, সেটাই কী জানতে চাইছি। অরিজিতদার ডকুতেও পেলাম না।

    তবে এটার জন্য থ্যাংকু, বাকি প্রকল্পের জন্য পড়ে দেখছি।

    আর এটা আবারো বলব, এটাকে প্রচারে না আনা তাহলে বিশাল ভুল ছিল।
  • কৃতান্তকুমার মারণরত্ন | ১২ জুলাই ২০১৬ ১১:০৫712616
  • ছিলো তো। গোটা প্রচার হয়েছিলো নেগেটিভ দিক থেকে। পজিটিভ কী ছিলো আর কী করা হতে পারে - কোথাও কেউ বলেনি। অনেক পরে কিছু বানানো হল, টু লেট।
  • pi | ১২ জুলাই ২০১৬ ১১:০৭712627
  • অরিজিতদা তো মাইনরিটি ডেভেলপমেন্টের ডকু দিলে। মানে সবই মাইনরিটিদের জন্য স্কিম। কন্যাশ্রী আর সাইকেল তো তা নয়। বুঝতে কি কিছু ভুল করছি ?
  • কৃতান্তকুমার মারণরত্ন | ১২ জুলাই ২০১৬ ১১:১২712638
  • হাতের কাছে ওটা পেলাম, আরো খুঁজতে হবে। তবে বছরে বারোশো টাকা এর কথাটা আমি সিওর - সেরকম সুত্র থেকেই জানা। সাইকেলটা শুধু মাইনরিটি হতেও পারে।
  • pi | ১২ জুলাই ২০১৬ ১১:১৬712649
  • এই ডকুমেণ্টে মাইনরিটিদের জন্য সাইকেলও পেলাম না।

    মাইনরিটিদের এডুকেশন সংক্রান্ত এইগুলো পেলাম।

    There are boys‘ and girls’ host els for
    students of remote and isolated areas. There are some pro -people schemes like free distribution of books,
    payment of examination fee, post -matric maintenence allowance, hostel grant etc. There are merit scholarship
    schemes too for students of classes IX to XII. During the year 2006-07, the amounts expended for financial
    assistance to 2,19,599 SC and 20,632 ST post -matric students were Rs. 5634.59 lac and Rs. 610.08 lac
    respecitvely. Special training programmes have been launched to help them in preparing for competitive
    examinations. There are schemes to assist OBC students at matric and post -matric levels. There are special
    grants for students belonging to families engaged in the so-called ‘unclean’ trades as well.

    আর এটা,

    With a view to
    universalizing education through the language best known to the students belonging to a part of the minority
    segment, West Bengal Urdu Academy and West Bengal Hindi Academy were founded in 1978 and 1990
    respectively. In a recent government notification, it has been decided that the Santhali language would also be
    used as medium of instruction in schools. The Urdu Academy offers many a great amenity for furthering the
    department of language and literature studies including calligraphy (kitabat) among others. The Hindi
    Academy puts in its best effort for promoting Hindi language and literature in the state. In 1999-2000, a
    scholarship scheme was instituted for backing up insolvent but meritorious Muslim students. The project is
    being implemented by the WBMDC since 2004-05. This year a stipend worth Rs. 25.30 lac is being spent on
    providing 1,018 students with the recourse to studies. Besides, 74 students were recipients of scholarships
    under another scheme titled Haji Md. Mohsin Fixed Endowment Scheme.

    মাইনরিটি মেয়েদের জন্য হোস্টেল বাননোর কথাও পেলাম। এটা ভালো উদ্যোগ।
  • | ১২ জুলাই ২০১৬ ১১:৫৭712660
  • সাইকেল কেন "শুধু" মাইনরিটি?

    সেই ভোটের গল্প?
  • PT | ১২ জুলাই ২০১৬ ১২:১১712671
  • তোমার আগের উত্তরটাও দেখো ব্রতীনঃ

    "কিন্তু মাত্র একটা লি়ক?
    কান অন পিটি দা ঃ))"

    এটাও কি Incorrigible মানে Beyond reformation?
  • Hi , I had a corporate connec | ১২ জুলাই ২০১৬ ১২:১৬712682
  • মনে হচ্ছে পিটি দা ঃ)))))))))))))))))))))))))
  • | ১২ জুলাই ২০১৬ ১২:১৭712693
  • উফ্ফ, ওটা আমি।
  • pi | ১২ জুলাই ২০১৬ ১২:২৩712705
  • উফ্ফ ব্রতীন্দা ! আমি তো বললাম মাইনরিটি ডকুমেণ্টেও সাইকেল নেই !
  • কৃতান্তকুমার মারণরত্ন | ১২ জুলাই ২০১৬ ১২:৩৫712716
  • আরে দাঁড়াও, খুঁজতে হবে। তবে গুল দিচ্ছি না এটা বলতে পারি। কিছু কিছু জিনিস চালু হয়েছিলো সত্যিই।
  • pi | ১২ জুলাই ২০১৬ ১২:৪২712727
  • গুল দিচ্ছো বলিওনি। আমি সিরিয়াসলিই এটা নিয়ে ইন্টারেস্টেড।
  • কৃতান্তকুমার মারণরত্ন | ১২ জুলাই ২০১৬ ১৩:১৫712738
  • তোমায় বলিনি :-p
  • | ১২ জুলাই ২০১৬ ১৩:৩৪712749
  • কৃতান্ত কুমার দেয় না তো গুল,
    পাই ম্যাডামের উহা মনের ভুল! ঃ)
  • এই যে | ১২ জুলাই ২০১৬ ১৩:৪১712760
  • তবে প্রশাসনিক মহলের অনেকের মতে, তৃণমূলের এই জয়ে প্রাক্তন মুখ্যসচিব সঞ্জয় মিত্রেরও একটা ভূমিকা রয়েছে। কারণ, কন্যা‌শ্রী এবং সাইকেল বিলির মতো জনপ্রিয় দু’টি প্রকল্পের প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে প্রথম তুলে ধরেছিলেন তিনিই। বাম জমানায় স্বাস্থ্যসচিব থাকাকালীনও বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে একই প্রস্তাব তিনি রেখেছিলেন। কিন্তু সিপিএম তা গ্রহণ করেনি। অথচ মমতা প্রকল্প দু’টি লুফে নিয়ে প্রায় ১ কোটি উপভোক্তা তৈরি করেন।
    http://www.anandabazar.com/elections/west-bengal/state-election-news/11-ias-officer-also-deserves-the-credit-of-tmc-s-win-1.394822#
  • PT | ১২ জুলাই ২০১৬ ১৪:১২712771
  • "কিন্তু সেই সময়ে কি পিটিবাবুর ঘরের কাজের লোক ১৬ বছরের মেয়ের সাথে ছেলের বিয়ে ঠিক করেননি?"

    অবশ্যই করেছিল।
    কিন্তু সে সরকারের হায়া-লজ্জা ছিল বলে ভারত সেবাশ্রম সংঘের বা মাদার টেরিজার করণীয় কাজ "সরকারের কাজ" বলে চালায়নি। সে সময়ে আড়াই কোটির কাছাকাছি মানুষও খুবই অল্পদামে চাল পেত। কিন্তু "চাল দিয়েছি অতএব ভোট দাও"-এর মত নির্লজ্জ দাবী সেই সময়ের সরকারী দলও করেনি।

    আর চাল-সাইকেল ইত্যাদি দিয়ে যদি সত্যি কাজ হত তাহলে মেয়ে-পাচারে পব এখনো ভারতে শীর্ষস্থানে থাকত না। যে ঘতনা নিয়ে লজ্জা পাওয়া উচিৎ সেগুলো নিয়ে বক্রোক্তি শুনলে সত্যি করুণা হয়!!

    ঐ জন্যেই তো বোতিনের "সরকারের শ্রেষ্ঠ কাজের তালিকা" দেখে চমকে গিয়েছি।
  • | ১২ জুলাই ২০১৬ ১৪:১৪712782
  • তুমি TMC র একটা বাজে কাজের তালিক দাও না পিটি দা। ৫০ নাম্বারের প্রশ্ন। মন খুলে লেখো,। কোন তাড়াও নেই যে খাতা বেড়ে নেবে।
  • | ১২ জুলাই ২০১৬ ১৪:১৭712793
  • উফফ

    /কেড়ে
  • PT | ১২ জুলাই ২০১৬ ১৪:৩০712804
  • কোন কাজ করলে তবে না তার ভাল-মন্দ হয়!!
    কেন্দ্রের টাকা বা বাজার থেকে ধার করা টাকা নিজের নামে বিলিয়ে দেওয়া তো সরকারের কাজ নয়।
  • লিচ্চয় | ১২ জুলাই ২০১৬ ১৭:১২712816
  • সরকারের কাজ হল কেন্দ্রের টাকা ফেরত পাঠানো আর মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বনধ ডেকে সরকারি দপ্তর ও ট্রামবাসের চাবি পকেটে ঢুকিয়ে বিশ্রাম নেওয়া। এরা তো এখনো একটা মানবশৃঙ্খল অবধি করে উঠতে পারল না।
  • sch | ১২ জুলাই ২০১৬ ১৭:৫১712827
  • ২০০ ক্লাবের প্রতিটা ক্লাবে দুলাখ করে টাকা দু বারে দেওয়া কি ভালো কাজ? নাকি ভোটে ভালো কাজ করা সিনিয়ার আই পি এসদের ক্ষমতায় আসার সাথে সাথে বদলি করাটা ভালো কাজ। আর ফালতু মাটি উৎসব বাটি উৎসব করে পয়সা খরচ করে সরকারী কর্মচারীদের ডি এ বাকি রাখাটাও খুব ভালো কাজ?
  • pi | ১২ জুলাই ২০১৬ ১৮:৫২712838
  • 'ঘনিষ্ঠ মহলে মুখ্যমন্ত্রী গোড়াতেই যে ছয় অফিসারের কৃতিত্বের কথা বলেছেন তাঁরা হলেন, সস্তার চাল বিলির জন্য খাদ্যসচিব অনিল বর্মা, সাইকেল বিলির ব্যবস্থা করা এবং এসসি-এসটি শংসাপত্র বিলির জন্য অনগ্রসর শ্রেণি কল্যাণ উন্নয়ন সচিব সঞ্জয় থাড়ে, কন্যাশ্রী প্রকল্পের জন্য সমাজকল্যাণ সচিব রোশনি সেন, সংখ্যালঘু উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য দফতরের দুই প্রাক্তন সচিব খলিল আহমেদ ও পারভেজ বি সেলিম এবং রাস্তাঘাটের হাল ফেরানোর জন্য পূর্তসচিব ইন্দিবর পাণ্ডে। এ ছাড়াও তাঁর জয়ে শিক্ষাসচিব বিবেক কুমার, পর্যটনসচিব অজিত বর্ধন, ক্ষুদ্রশিল্প সচিব রাজীব সিংহ এবং কৃষি দফতরের হাল ফেরানোর জন্য বর্তমান স্বাস্থ্যসচিব আরএস শুক্লের বিশেষ অবদান রয়েছে বলে মুখ্যমন্ত্রী মনে করেন। তাঁর মতে এই দফতরগুলির মাধ্যমে যে কাজ হয়েছে মানুষ তা উপলব্ধি করেছে এবং ভোটে তার প্রতিফলন মিলেছে। একই সঙ্গে ঘনিষ্ঠ মহলে মমতা বলেছেন, ‘‘উন্নয়ন প্রকল্পগুলি সফল ভাবে পরিচালনার জন্য অর্থের প্রয়োজন ছিল। সেই কাজে অর্থসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর বিশেষ কৃতিত্ব রয়েছে।’’ প্রবল চাপ এবং কষ্টের মধ্যেও দ্বিবেদী টাকা জোগাড় করেছেন বলে মুখ্যমন্ত্রী মনে করেন। আর সবার উপরে মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় এবং স্বরাষ্ট্রসচিব মলয় দে তো রয়েইছেন। বিশেষ করে স্বাস্থ্যসচিব থাকাকালীন মলয়বাবুর অবদান স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী।

    তবে প্রশাসনিক মহলের অনেকের মতে, তৃণমূলের এই জয়ে প্রাক্তন মুখ্যসচিব সঞ্জয় মিত্রেরও একটা ভূমিকা রয়েছে। কারণ, কন্যা‌শ্রী এবং সাইকেল বিলির মতো জনপ্রিয় দু’টি প্রকল্পের প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে প্রথম তুলে ধরেছিলেন তিনিই। বাম জমানায় স্বাস্থ্যসচিব থাকাকালীনও বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে একই প্রস্তাব তিনি রেখেছিলেন। কিন্তু সিপিএম তা গ্রহণ করেনি। অথচ মমতা প্রকল্প দু’টি লুফে নিয়ে প্রায় ১ কোটি উপভোক্তা তৈরি করেন। নবান্নের অন্দরের খবর, সঞ্জয়বাবুকে এই প্রকল্পের খুঁটিনাটি তৈরিতে সাহায্য করেছিলেন বর্তমান মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়।

    মমতা অবশ্য প্রাক্তন মুখ্যসচিবের কোনও কৃতিত্বের কথা মানতে চাননি। তাঁর এক ঘনিষ্ঠ সহযোগী জানান, মুখ্যমন্ত্রী মনে করেন প্রাক্তন মুখ্যসচিব বরং তাঁর সমস্ত কাজে বাগড়া দিতে চাইতেন। দানধ্যানের প্রকল্পগুলি সবই মমতারই মস্তিষ্কপ্রসূত। সংশ্লিষ্ট দফতরের সচিবরা তা নিষ্ঠার সঙ্গে রূপায়ণ করেছেন। সমাজের একেবারে নিচুতলার মানুষদের কাছে প্রকল্পগুলির সুবিধা পৌঁছে দিয়েছেন এবং তা নিয়ে কোনও রকম দলবাজি করতে দেননি।'

    --

    এইটা পড়লাম। বাম সরকার প্রস্তাব গ্রহণ করেনি বলছে এখানে।
  • cm | ১২ জুলাই ২০১৬ ১৯:০১712849
  • কাজ হয়েছিলতো, রীতিমত ১২০০০০ চাকরি, তবে তাতে কত চুরি হচ্ছে থৈ না পেয়ে হাইকোর্ট সব ক্যানসেল করে দিয়েছে। আর বাকি কাজের হিসেব সিএজির হিসেব বের হলে বোঝা যাবে।
  • | ১২ জুলাই ২০১৬ ১৯:১৮712860
  • বাম দল লাস্ট কবে কাজ করেছিল ?

    (মানে মিটিং মিছিল বা বিপ্লব করা কে আমি "ঠিক" কাজের মধ্যে ধরছি না)
  • sch | ১২ জুলাই ২০১৬ ১৯:৪৮712871
  • negative comparison কেন? ধরা যাক বামফ্রন্ট বলে কেউ ছিল না - বা তারা কিচ্ছু করে নি। এবার বলুন এই সরকার ঠিক কি কি লং তার্ম ভালো সিদ্ধান্ত নিয়েছে যাতে বেইক ডেভেলপমেন্ট হয়। অই নিল সাদা রং করা, আলো লাগানো গুলো বেসিক ডেভেলপমেন্ট না কিন্তু। বা ইকো পার্কে ন্যাকা দেবাশিসের ছেলেখেলাগুলোও না
  • | ১২ জুলাই ২০১৬ ২০:২৩712882
  • বিধাননগরের ৪১ নং ওয়ার্ডের তিনু কাউন্সিলর #অনিন্দ্য_চট্টোপাধ্যায় তোলাবাজি ও হুমকির অভিযোগে গ্রেফতার, জামিন অযোগ্য ধারায় মামলা রুজু !!

    ( সংখ্যাটা ছিল ১২লক্ষ টাকার,দাবীটা ছিল সন্তোষকুমার লোধের কাছে !! এমনকি দ্বিতীয় ইনিংসে চুরির ধারা অব্যাহত রাখার উদ্দেশ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়ের কাছ থেকেও বাড়ি সম্প্রসারণের জন্য তোলা উঠানোর অভিযোগ )

    বেশ ভাল লাগছে অন্য দেশের প্রধানমন্ত্রী র দপ্তর থেকে একজন কাউন্সিলার এর বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য এক জন মুখ্যমন্ত্রী র কাছে অনুরোধ আসছে উফ যা তা ব্যাপার। এই না হলে এগিয়ে বাংলা :)
  • কৃতান্তকুমার মারণরত্ন | ১২ জুলাই ২০১৬ ২০:২৫712904
  • কাগজে খুঁজে মনে হয় না পাওয়া যাবে। আবাপ এর এই খবরটা আগেই দেখেছি। যাই হোক, খুঁজে দেখবো, না পেলে নেই ধরে নিলেই হবে।
  • | ১২ জুলাই ২০১৬ ২০:২৫712893
  • যাহ্‌ শালা।।। এত মালে মালে জামাইবাবু শালা।।।
    বিধাননগরে তোলাবাজির কেসে গ্রেফতার হওয়া তৃণমূলের কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায় নাকি চন্দননগরের মাল তাপস পালের শালা।।।

    #জামাইবাবুর্‌অসামশালা
  • কৃতান্তকুমার মারণরত্ন | ১২ জুলাই ২০১৬ ২০:৩১712915
  • http://wbsc.gov.in/aboutus.htm

    পয়েন্ট C - বালিকা সমৃদ্ধি যোজনা - ১৯৯৭ সালের স্কীম যদিও। টাকার পরিমাণ অনেক কম এখনকার তুলনায়। তবে এরকম খুঁজলে পেয়ে গেলেও যেতে পারি।
  • কৃতান্তকুমার মারণরত্ন | ১২ জুলাই ২০১৬ ২১:০২712927
  • sc/st স্কীমগুলোও দেখতে পাচ্ছি পুরনো সাইটে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন