এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:১২329460
  • অরণ্যদা, জাফর ইকবালের কল্পবিজ্ঞান গুলো কয়েকটার পরেই পুনরাবৃত্তি টাইপ হয়ে যায়, বিদেশি কাহিনির অনুকরণ বলে মনে হতে থাকে। ঃ-( কিন্তু এমনি কিশোরকাহিনী গুলো সেরকম না, ওগুলো অনেক জ্যান্ত, ধারালো, টনটন করে বেজে ওঠে। ঃ-)
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:১১329459
  • 'ছেলেদের মহাভারত' কেন হবে ওটা তো 'ছোটদের মহাভারত'। মেয়েকে কিনে দিলুম যে এই সেদিন।
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:০৯329456
  • লেখককে না বলাই ভালো এসব, উনি কি আর সবাইকে পড়তে বলেছেন? লোকে মাথায় তুল্লে তো লেখক লিখবেই
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:০৯329457
  • এটা ভালো বলেছে, সায়েন্টিফিক ঠিকুজি। :)
  • Atoz | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:০৯329458
  • অরণ্যদা, সেই জন্যেই আরো। ওরকম ভালো ভালো লেখাগুলোতে একদল সক্রিয় থাকছে, কাজ করছে, অন্যদল অনুপস্থিত। বোঝবার মতন বয়স হলে তখন এই অনুপস্থিত দল নিজেদের আউটসাইডার মনে করতে পারে তো!
    (যেমন একটি বাচ্চা মেয়ে তার মাকে বলেছিল, এটা তো "ছেলেদের মহাভারত", আমি এটা পড়বো না, আমাকে "মেয়েদের মহাভারত" এনে দাও। ঃ-) )
    হাজার হোক ভবিষ্যতের পৃথিবীটা তো শেয়ার করতে হবে দুই(বা ততোধিক)দলকেই।
  • aranya | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:০৭329455
  • খাজা হলেও, চেষ্টা তো করেছেন। যেমন স্বপন কুমার। ছোটদের জন্য আর লেখে কজন?
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:০৫329453
  • ষষ্ঠীবাবুকে একবার আমি বলে ফেলেছিলুম যে পান্ডব গোয়েন্দা অতি খাজা ব্যাপার। কি বিশ্রী সব গল্প। সেটা খুব অপ্রীতিকর পরিস্থিতি তৈরী হয়েছিল, কারণ আমি তখনো ওঁকে চিনতাম না।
  • aranys | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:০৫329454
  • ওনার কল্প বিজ্ঞান প্রায় সবই পড়েছি, নাম মনে পড়ে না

    'কপোট্রনিক সুখদুঃখ' ছাড়া আর একটা মনে পড়ছে, 'তোমাদের জন্য ভালবাসা'। টি, ট্রাই করতে পার
  • aranya | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:০২329452
  • জাফর ইকবাল মৌলবাদী-দের হিট লিস্টে আছেন :-(

    এবং উনি বাংলাদেশেই থাকবেন, দেশত্যাগ করবেন না। যদিও ইচ্ছে হলেই দেশ ছাড়তে পারেন, ১৮ বছর মত আম্র্রিগায় ছিলেন, বেল ল্যাবসে কাজ করতেন

    প্রণম্য মানুষ
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:০০329449
  • যখন বই এর আকাল ছিলো তখন ভালো লাগতো, অভাব বড়ো বালাই
  • hu | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:০০329450
  • আমার মনে হয় এখন ফেসবুক, হোয়াট্সয়াপ ইত্যাদির প্রাধান্যে শেয়ার করা এতই সোজা হয়ে গেছে যে সব রকম খবরই কল্পনাতীত দ্রুত গতিতে ছড়াচ্ছে। আর এই "সব খবরের" মধ্যে যেগুলোর প্রতি মানুষের বেশি দুর্বলতা সেগুলো বোধহয় আরো বেশি শেয়ার হয়। শ্রীলঙ্কায় খুঁজে পাওয়া হনুমানের গদাই হোক, কি গভীর রাতে মায়ের পাদপদ্ম হোক, কিংবা পাই যে লিংকটা দিল সেরকম কিছু। এই মডেলে কুসংস্কার স্প্রেড করা তো খুব সহজ। যে মাধ্যমে কুসংস্কারটি এসে পৌঁছলো সেটি আবার বিজ্ঞানের দান। অতএব দুই কূলই রইল আর কি। আমার বাবার এক বন্ধুর ছেলে সেই নব্বই দশকের মাঝামাঝি জ্যোতিষচর্চা শুরু করে। তার মা সবাইকে গর্ব করে বলত - বাবাইকে যা তা জ্যোতিষি ভেবো না, ওর কাজ সব কম্পিউটারে। সায়েন্টিফিক ঠিকুজি বানায়।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:০০329451
  • তাহলে ব্যাপারটা তো সেই 'প্রচলিত সব ক্ষেত্রের...' কেসে গিয়ে দাঁড়াল তো। প্রচলিত সব ক্ষেত্রে এই কাজগুলো পুরুষে করেছে, এইবার মহিলা চরিত্র করবে। একটা এক্সেপশন তৈরী করার জন্য তৈরী করা হ'ল। আমি তা বলছি না।
  • aranya | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৫৮329447
  • হুঁ হু, পান্ডব গোয়েন্দা ভাল লাগান এট্টুস টাফ আছে
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৫৮329448
  • সন্তু জোজোকেও আমার আচ্ছাসে ক্যালাতে ইচ্ছে করতো
  • aranya | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৫৭329446
  • নারী চরিত্র বা কিশোরী চরিত্র ফেলু দা-য় নেই, শীর্ষেন্দু-র অসাধারণ সব কিশোর উপন্যাস - গোঁসাইবাগানের ভুত, মনোজদের অদ্ভুত বাড়ি ইঃ-তে নেই, মতি নন্দীর স্ট্রাইকার ব স্টপারে নেই (আবার কোনি-তে আছে)।

    নারী চরিত্র থাকা না থাকার সাথে লেখার গুণমানের কোন সম্পর্ক নাই
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৫৬329444
  • হ্যা হ্যা
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৫৬329445
  • হ্যা হ্যা
  • Atoz | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৫৩329442
  • এক্কেবারে ঠিক বলেছ হু। ঃ-)
  • hu | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৫৩329443
  • ঐ পান্ডব গোয়েন্দার সব কটা ক্যারেক্টারকেই ঠাস ঠাস করে চড় মারতে সাধ হয়।
  • aranya | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৫২329441
  • মেয়ে চরিত্র, কিশোর উপন্যাসে -

    গোয়েন্দা গন্ডালু-র চরিত্র-রা, নাম মনে নাই
    বাচ্চু, বিচ্ছু - পান্ডব গোয়েন্দায়, যদিও বাবলু-ই দলপতি
    তিতির - বুগু-র ঋজু-দা কাহিনীতে
  • Atoz | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৫১329440
  • যেমন ধরুন "কন্ট্যাক্ট" উপন্যাসে প্রধান চরিত্রটি, ডক্টর এলিনর অ্যারোওয়ে। পরিষ্কার আগুনের তীরের মতন চরিত্র, লক্ষ্যের দিকে ছুটে চলেছে অবিচলিতভাবে বাধাবিঘ্ন ডিঙিয়ে। লোকে বলে কার্ল সাগান নিজের চিন্তাপদ্ধতিই তার মধ্যে রোপণ করেছেন, নিজের চরিত্রই আসলে ফুটিয়ে তুলেছেন ওর মধ্যে। কিন্তু এরিক অ্যারো ওয়ে নাম দেন নি, পুরুষ চরিত্র করেন নি, কেন? আখ্যানভাগ কিছু বদলাতো না তাতে। কিন্তু হয়তো উনি দেখাতে চেয়েছেন বিশুদ্ধ মনুষ্যত্ব ---তার সমস্ত সবলতা দুর্বলতা নিয়ে ফুটে উঠেছে এই নারী চরিত্রে, সে পূর্ণ মানুষ, নারী চরিত্র বলে ঐ শক্তি সে ধারণ করতে পারবে না সেত সত্যি নয়। প্রচলিত সব ক্ষেত্রে এই ধরণের চরিত্র পুরুষ হয়, তিনি এই ধারণা থেকে বের হতে চয়েছেন হয়তো। কিংবা হয়তো অন্য আরো কিছু---
  • aranya | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪৯329439
  • জাফর ইকবাল মারাত্মক ভাল - জোরাল রেকো দিলাম। ওনার সায়েন্স ফিকশন গুলো টু গুড, বাংলা ভাষায় এত ভাল কল্পবিজ্ঞান কমই লেখা হয়েছে।
    'কপোট্রনিক সুখ্দুঃখ' খুবই জনপ্রিয় হয়েছিল, অন্যগুলো ও
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪৮329438
  • পাইদি, এবেলা.ইন খুললেই দেখতে পাবে। থরে থরে নিজস্ব প্রতিবেদন রাখা আছে।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪৬329435
  • হুতোদা কে ক।

    নবারুণের চরিত্রদের মধ্যে মেয়ে ফ্যাতাড়ুদের উল্লেখযোগ্য অনুপস্থিতি নিয়ে সেই তর্কটার কথা মনে পড়ে গেল।
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪৬329436
  • চিন্তা পদ্ধতির সাটল তফাৎ থাকা উচিত, তবে কিনা সাহিত্য অত সাটল হলে আবার বিক্কিরিই হবেনা, এইরকম ভয়ও থাকতে পরে ঃ-)
  • pi | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪৬329437
  • টি, এরকম আরো কিচু স্যাম্পল চাই।
  • pi | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪৪329432
  • হুতো, ফেবু গ্রুপে সেটা নিয়েই কথা হচ্ছিল।
    সেই পুরানো ডিম মুর্গী আগে পরে প্যারাডক্স।
    এসব খবরের খাওয়ানো হচ্ছে বলে খাওয়ার অভ্যেস ও চাহিদা বাড়ছে, নাকি চাহিদা বাড়ছে বলে সাপ্লাই ?

    ওদিকে ঐ কাপালিকের কথায় বলি মনে হয় ভারতের অন্য নানা জায়গাতেই বেশ চলে। ক্রাইম ফাইলে এরকম বেশ কিছু কেস দেখেছিলাম। এটা শহরে হল, তাই আমাদের নজরে এল, শহরেও এসেছে মানে আগের থেকে বাড়ছে, নাকি মিডিয়ার নজরে বেশি আসছে, সেটা নিয়েও ক্লিয়ার নই। ওদিকে ঐ কাপালিকের কেসে প্রথমদিকে আরেকটা আংগেল শুনেছিলাম, পুত্রসন্তান কামনায় কন্যাসন্তানের বলি। সেই ট্রেণ্ডও বাড়ছে কিনা বুঝিনা। বাড়লেও, কেন বাড়ছে। এখন তো এই নিয়ে প্রচার খুব কম হয়না, কতটা কার্যকরী হয় জাইনা, কিন্তু কন্যাসন্তানের জন্য সরকারিভাবে নানা প্রকল্প আছে, মেয়েরা আগের থেকে বেশি পড়াশুনা শিখছে ( বাইরের কাজকর্ম আগের চেয়ে বেশি করছে কিনা জানিনা)। তো, সেক্ষেত্রে তো এই ভাবনাচিন্তার ধরণ আগের থেকে না কমুক, বাড়া অন্তত ঃ উচিত না !
    বেড়ে থাকলে সত্যি আশ্চর্যের।
    অবশ্য মেয়েদের রেশিও ও তো ভারতের কত জায়গায় কমছে। এগুলোর পিছনে কারণ কে জানে কী। পণপ্রথাও তো আগের থেকে কমা উচিত। কারণ বিরুদ্ধে প্রচার আছে ( যদিও ছোটোবেলায় এসব নিয়ে অনেক বেশি প্রচার দেখতাম, এখন দেখিনা), সেগুলো কাজের না হলেও, না কমুক, বাড়ার কারণ কী ?
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪৪329433
  • হুতোদা, সে আর বলতে। সময় করে সবই পড়ব।
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪৪329434
  • হ্যাঁ কবিদের ভাইগ্যাকাশে দূর্যোগের ইসে। দেখলেই লোকে টুইয়ে দ্যায়
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪৩329430
  • হুতোদাকে ক। আমিও যতটুকু পড়েছি জাফর ইকবাল খুবই ভালো লেগেছিলো।

    আচ্ছা কে যেন লাল সালু পড়ছিলো? রোবু কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত