এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rabaahuta | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪৩329431
  • তবে কিনা যেসব লেখকেরা সোশাল কন্টেন্টে উদাহরণযোগ্য সাহিত্য রচনা করেননি তাঁদের গাল পাড়তে আমার কুন্ঠা হয়। কোন বেচারা ভালোমানুষের পো কবি যদি শুধু প্রেমের কবিতাই লেখে, তাতে তো বিপ্লবের কবিতা লিখছোনা কেন বলে তার ধুর্ধুরি নাড়িয়ে দিতে পারিনা। এইরকম আরকি।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪২329429
  • গতবছর শা আ মেলা তে ঝিনুক কে দেখিনি মনে হচ্ছে। তবে ঝিনুককে যদি ঝিকু দিয়ে রিপ্লেস করে দেওয়া যায়, গল্প কিছু পালটায় না। মিতিনমাসীও তাই। আমি বলতে চাইছি মেয়ে হিসেবে কিছু আলাদা ব্যাপার দেখিনি। চিন্তা পদ্ধতি, মনস্তত্ত্ব বা অন্য কিছুতে। এখন মেয়েরা অন্যভাবে চিন্তা করে তাই বা বলি কি করে। অ্যাত জটিল ব্যাপার। একটি মহিলা চরিত্র স্রেফ আনতে হবে বলে এনে দেওয়াই যায়। লিখতে তো অসুবিধে নেই, জাস্ট মেসোর বদলে মাসী করে দিতে হবে জায়গায় জায়গায়। কিন্তু ফান্ডামেন্টাল চেঞ্জগুলো কোনো পুরুষ সাহিত্যিক লিখতে পারবে? মেয়েদের থট প্রসেস আর ছেলেদের থট প্রসেস কি আলাদা? এরকম ব্যাপার কিছু আছে?
  • rabaahuta | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪০329428
  • তবে কিনা T, মো জাফর ইকবালের কিশোর সাহিত্য পড়তে হলে সোশাল কন্টেন্ট নির্বিচারে বিজ্ঞানী অনীক লুম্বা, টুকি এবং ঝা'র দুঃসাহসিক অভিযান, বিজ্ঞানী সফদর আলির মহা মহা আবিষ্কার এই বই গুলিও পড়ে নেওয়া যেতে পারে। (নামগুলি ঠিক ঠিকঠাক লিখিনি বোধয়, তবে নামাতে গেলে চিনে নিতে পারবে)
  • Atoz | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৩৯329427
  • জাফর ইকবালের লেখা মেয়েচরিত্রগুলো একেবারে পরিষ্কার আগুনের মতন, অন্যসব বাংলা মেয়ে চরিত্রদের (শক্ত বা নরম, দুর্বল বা সবল, ঘরে থাকা বা বাইরে বেরোনো) থেকে ফান্ডামেন্টালি আলাদা। চিন্তাভাবনার ধরণই অন্যরকম।
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৩৮329426
  • সব চরিত্রই সবল হলে ক্যামন যেন একঘেয়ে হয়ে যাবেনা?
  • pi | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৩৬329425
  • সুচিত্রা ভটচাজের অনেক লেখা অনেক কারণেই তেমন পোষায় নি, কিন্তু মেয়েদের চরিত্র তো তেমন দুর্বল লাগেনি। বাণী বসুর বেশ কিছু লেখাতেও না। আশাপূর্ণা দেবী ?
    এমনকি যে সমরেশ মজুমদারের সাতকাহন, গর্ভধারিণী, কালবেলা এককালে যেমন ভাল লেগেছিল আর আজকাল ততটাই কেমন যেন, সে যেমন যাইই লাগুক না ক্যানো, মহিলা চরিত্র প্যানপ্যানে দুর্বল অন্ততঃ মনে হয়নি। অ্যাকচুয়ালি আরো অনেকের লেখাই মনে আসছে।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৩৫329424
  • হ্যাঁ, সেরিনা ডাউনলোড করলাম। ধন্যবাদ আতোজ।
  • rabaahuta | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৩৩329421
  • ইনফ্যাক্ট এইসব ছাপা হওয়াটা যতটা আশ্চর্যজনক, এই লাইক শেয়ারের বন্যা তার থেকে কম নয়।
    অবশ্য কাপালিকের কথায় লোক্জন বাচ্চা ধরে বলি দিয়ে দেয়, এতো খবরের কাগজে ছাপা বেদবাক্য।
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৩৩329422
  • মানে দীপকাকুর অ্যাসিস্ট্যান্ট যে।
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৩৩329423
  • মিতিনমাসি হাল আমলের। তবে পোষায় না। ওর থেকে ঝিনুকের চরিত্রটা ভালো।
  • Atoz | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৩২329420
  • T এর জন্য
    ১। স্কুলের নাম পথচারী
    ২। সায়রা সায়েন্টিস্ট
    ৩। নীতু ও তার বন্ধুরা
    ৪। রূপ রূপালী
    ৫। বকুলাপ্পু
    ৬। জলমানব
    ৭। সেরিনা
    ইত্যাদি ইত্যাদি আরো অনেক আছে।
    নেটে পুরো লিস্ট পাবে।
  • pi | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৩১329419
  • আবাপ, এই সময়, এদের অনলাইন ভার্শনে নানা ধরণের একেবারে শস্তা চটকদার টাইপের খবরাখবর পরিবেশন অনেক দিন ধরেই দেখতাম। বিশেষ করে এই সময়ের পেজের আপডেট ফেবুতে এত আসে। বহু খবরই মোটামুটি ঐ সেনসেশানাল খবর সবর টাইপ। আনন্দলোক গোত্রের বলা চলে। সেগুলো খুবই শেয়ার হয়, লাইক পড়ে, বলাই বাহুল্য।
    কিন্তু তাও, এটায় ধাক্কা খেলুম। এটাও এই সময়ের পেজ থেকে শেয়ার করা হয়েছে এবং হাজার প্লাস লাইক, বহুল শেয়ার ইঃ।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৩০329418
  • অর্পণদা হ্যাঁ, কলাবতী মাথায় ছিল। আরেকজন আছে অবশ্য, মিতিনমাসী :) তবে পোষাত না।

    হুতোদা, ধন্যবাদ। ডাউনলোড করলাম, সময় করে পড়ব।

    পাইদির এরকম কটা নিজস্ব প্রতিবেদন চাই? :)
  • rabaahuta | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২৮329417
  • জাফর ইকবালের সবুজ ভেলভেট- এখানে অবশ্য সফল মেয়েটি প্রোটাগনিস্ট নয় ঠিক। তারপর সায়রা সায়েন্টিস্ট।

    জফর ইকবালের মেয়েরা বাংলাসাহিত্যে খুবই আলাদা। এরকম আরো অনেক হলে ভালো হতো।
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২৫329415
  • @টিঃ কলাবতী

    (কিন্তু আর কোন চরিত্র মাথায় এলো না)
  • pi | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২৫329416
  • বাংলা কাগজে এরকম 'খবর' আরো এসেছে ? এটা আমার কাছে তাহলে একটা খবর।
    এসব বিজ্ঞাপনে ছেয়ে গেছে, কিন্তু তাই বলে এটা কাগজের নিজস্ব প্রতিবেদন ?
    গল্প কি সেরকম লেখায় এসব এলেও বলার কিছু ছিল না, কিন্তু এই ফর্মে খবর !!
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২৪329413
  • হেঃ হেঃ, পাইদি তাহলে এবেলার সাইটে ঢুকলে চমকে চমকে উঠবে খবরের ধরণ দেখে।
  • rabaahuta | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২৪329414
  • বকুলাপ্পু (Tকে)
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২২329412
  • মুহম্মদ জাফর ইকবালের লেখা পড়িনি। কিছু গল্প যেখানে শক্তিশালী মেয়ে চরিত্র রয়েছে, মানে অ্যাডভেঞ্চার করছে এইরকম, নাম বললে একটু পড়তাম।
  • I | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২১329411
  • না, ২৮-৩১। আমি খুব শ্রদ্ধাশীলের মত ৩১ অবধিই ছিলাম। পয়লা ফেব সক্কাল সক্কাল বাড়ি ফিরেছি। কিন্তু ??, নাম না বল্লে খেলবো না।
  • rabaahuta | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:১৮329410
  • এইরকম খরের তো এখন খুবই রমরমা। আগে দেখতাম হিন্দী টিভি চ্যানেলে এইসব ঢপের খবর খুব হতো, মনে হছে একবার দেখাচ্ছিল পাতালের সুড়ঙ্গ পাওয়া গেছে ইত্যাদি, ছবি টবি সহ, তারপর পাতাল কি, শাস্ত্রে কি বলেছে প্রলয় কবে হবে এইসব। আজকাল বাংলা কাগজে দেখি, টিভিতেও দেখায় কিনা কে জানে।
  • Atoz | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:১০329409
  • সত্যিকথা কইতে গেলে কইতে হয় কলকাতিয়া বাংলা সাহিত্যের বড়ঘর এখনো পড়ে আছে পঞ্চাশ কি ষাটের দশকে। হ্যাঁ, মোবাইল, খোলামেলা পেরেমপীরিত, পরকীয়া ইত্যাদি ঢুকেছে বটে, কিন্তু মূল আইডিয়া সেই শীর্ষেন্দুগন্ধী টাইপই রয়ে গ্যাছে, পুরুষ সুপারম্যান, মেয়েরা তাদের বাধ্য কৃতার্থম্মন্ন্যা ক্রীতদাসী। তাই তাদের পরম প্রার্থিত দশা। সফল মেয়েরা এঁটো, অস্পৃশ্যা, তাদের শেষ দশা বাসবদত্তা। এই আইডিয়ার চক্কর থেকে বেরোতে পারে নি।
  • শ্রী সদা | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০৫329408
  • পালস ক্যান্ডি খেলাম। আমাদের আপিসের পাশে একটা চা-বিড়ির দোকানে পাওয়া যাচ্ছে। অনবদ্য জিনিস।
    আগামীকাল থেকে দশ টাকার পালস কিনে নিয়ে যাব আপিসে ঢোকার সময়।
  • pi | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০৪329406
  • আপা তো শীর্ষেন্দুরই চরিত্র ছিল। আপার বয়সে তাকে ভাললেগেছিল, এখন পার্থিব পড়লে কেমন লাগবে জানিনা।
  • সে | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০৩329405
  • নেই তো। দুঃখজনক।
  • Atoz | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০২329404
  • এপারে একেবারে ধূ ধূ।
    তবে ওপারে মুহম্মদ জাফর ইকবাল অনেক চমৎকার চমৎকার মেয়েচরিত্র কিশোরকাহিনিতে এনে এনে খানিকটা পুষিয়ে দিচ্ছেন আজকাল। তারা বিস্তর অ্যাডভেঞ্চার করে, ফুটবল খেলে, নানারকম আবিষ্কার টাবিষ্কার করে, সাঁ সাঁ করে সাঁতার কেটে চলে যায়, আরো অনেক ভালো ভালো ব্যাপার করে। ঃ-)
  • T | ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৫৮329403
  • বাংলা ভাষার কিশোরকাহিনীতে বুদ্ধিমতী শক্তিশালী মেয়ে চরিত্র সেভাবে আর কই।
  • Atoz | ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৪০329402
  • আর এই বহুবিবাহ! তেনার গপ্পে প্রায় প্রতিটা পুরুষ চায় তার দুই তিনটে বৌ থাকুক।
    হয়তো মনে মনে তিনিই জপছেন, "আমি মুখুজ্জেদের পো/ আমার চারটি ভার্য্যা হবে গো/ পেত্থমটি আমার কাত্যয়াণী/ বেরাম্ভনী বেরাম্ভনী/ পরেরটি রাণী চৌধুরানী/ ক্ষত্রিয়ানী ক্ষত্রিয়ানী/ তারপরে আমার বৈশাখিনী/ বৈশ্যঘরের মহাধনী/ তার পরেরটি চন্ডালিনী/ আমার তিন্তিড়িনী তিন্তিড়িনী"
    ঃ-) ঃ-) ঃ-)
  • Atoz | ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৩৩329401
  • শীর্ষেন্দুর গন্ধ পেলেই আজকাল অ্যালার্জী হয়। ওনার এক ছোটো গপ্পো সংকলন পড়ছিলাম, তাতে রন্ধ্রে রন্ধ্রে ফুটে বেরোচ্ছে পুরুষরা সব সুপারম্যান, কী মাথা সব! শূন্য থেকে শুরু করে বিশাল ধনী টনী হয়ে একাকার। আর মহিলারা থাকবে রান্নাঘরে আর আঁতুড়ে, হবে একনিষ্ঠ পতিব্রতা টাইপ। তারা কাজেকর্মে আবার কেউ যদি কোনো উন্নতি করে টরে ফ্যালে, তাহলে নাকি তারা সব এঁটো হয়ে যায়! অর্থাৎ কিনা তাদের পেশাগত কোনো যোগ্যতাই নেই, অন্যায় ভাবে ইয়ে টিয়ে করে নাকি তেনারা উন্নতি ঘটান। আর শেষ সীনে বাসবদত্তা কেস হয়। পরম ক্ষমাশীল পুরুষটি এসে পতিত বাসবদত্তাকে রক্ষা টক্ষা করে বলেন, আজি রজনীতে হয়েছে সময় এসেছি বাসবদত্তা"
    ভেবে দেখলাম এমনকি কিশোর কাহিনিগুলোতে পর্যন্ত কোনো বুদ্ধিমতী শক্তিশালী মেয়েচরিত্র নেই, যে রহস্য সমাধান করে, অনুসন্ধিৎসুদের নিয়ে দল গঠন করে, নানা অ্যাডভেঞ্চার করে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত