এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ১২:০১329220
  • বটে!! ঃ))
  • kiki | ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৫১329219
  • থেঙ্কু। রাত্তির কেন, আরো দেরী হলেও ক্ষেতি নাই। বড় ভালো মানুষ গো। আপনার একটা পরকীয়া হোক।:P
  • kc | ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২৫329218
  • বম্ম, আত্তিরবেলা অবধি ওয়েট কত্তে পাল্লে পাঠিয়ে দিতি পারি।
  • S | ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৩০329217
  • আমি কাউবয়েজের ফ্যান। তবে ক্যাম নিউটন আমার খুব প্রিয় কোয়ার্টারব্যাক। অ্যারন রজার্স ছাড়া। আমি আবার ফুটবল খুব ভালো বাসি। বাস্কেটবলটা অতটাও বুঝিনা।
  • সেকেন্দার মিত্র | ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১৬329215
  • হুঁ, ওখেনে দেখতুম লোকজন বীয়ার, ট্যাকো আর পিজ্জা নিয়ে বসে পড়তো সুপারবোল দেখতে। খেলাটাও বুঝি না, কখনো ভালোও লাগেনি।

    ইদিকে আজ দেখলুম নারকেলবাগান মোড় থেকে তাঁর ডিজাইন করা অক্টোপাস (মতান্তরে দূর্গা) সরে আগের মোড়ে বসেছে। এবার নারকেলবাগানে কি তাঁর মূর্তিটা বসিয়েই ফেলবেন?
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ১০:০৯329214
  • আমেরিকান ফুটবল কেন জানি না পোষালো না। অথচ এদিকে রাগবি নিয়মিত দেখায়, বেশ আগ্রহ নিয়েই দেখি।
  • | ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ১০:০৩329213
  • ১১ তে জিতেছিলো।
    আমি কেন প্যাকার্স? ঘোতন প্যাকার্স তাই;)
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৫৯329212
  • প্যাকার্সরা আজকাল জিতছে টিতছে?

    যে ধুস্তুরীনগরে থাকতাম সেখানে লোকে প্যাকার্স আর ফাভ্রে বলতে পাগল ছিল।
  • | ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৪৬329211
  • আপনি কাকে সাপোর্ট কচ্চিলেন@ S?
  • S | ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৩৬329210
  • টূ মেনি স্টার্স। আমার প্রিয় ক্যাম নিউটন আজকে অনেকগুলো ফাম্বল করলো।
  • | ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৩৩329209
  • ও আর কি জিঘিন্যি অনুষ্ঠান হলো। বিয়ন্সেকে কালো খাতায় তুলে রাখলাম। কোল্ডপ্লে আমার বেশ প্রিয়, আজ ক্রিস মার্টিনকেও পোষাল নাঃ(
    বরং লেডিগাগাকে স্বাভাবিক চেহারা আর পোশাকে( লাল আইল্যাশ বাদ দিলে) ন্যাশনাল অ্যান্থেম গাইতে দেখে ভাল্লাগলো;)
  • | ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:২৭329208
  • কি একপেশে খেলা হলো! প্যান্থার্স কে দেখে খুব হতাশ হলাম।
    যাকগে,আমার পছন্দের দল জিতেছে- এতেই খুশি। একপেট নাচো গিলেছি,এখন শুয়ে পড়লেই হয়।

    আসছে বছর আবার হবে।প্যাকার্সরা উঠবে আশা করিঃ)
  • S | ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:০৯329207
  • ব্রোন্কস ডিফেন্স খুব ভালো খেললো।
  • A | ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৫:৫৯329204
  • মতি নন্দীর বইগুলো নরম কপি মিলবে?
  • hu | ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:০২329203
  • থ্যাঙ্কিউ সবাইকে। এদিকে আমি এখানে আসার আগেই অন্য এক জায়গায় পেয়েও গেলাম। তাও, সক্কলকে থ্যাঙ্কিউ।
  • T | ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৩২329202
  • সেই যে ছবিটা, বৌদ্ধ লামা নিজের গায়ে আগুন ধরিয়ে দিচ্ছেন। প্রসন্ন মুখ। সেইটা মনে পড়ে গেল।
  • T | ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৩১329201
  • চিতায় আগুন ধরানোর পর পুড়তে থাকা অবস্থায়, ডান হাত উপরে তুলে ধরেন, বরাভয় প্রদর্শনের মতো, মুখে হরিনাম।

    বাপ রে।
  • T | ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২৬329199
  • ১৮৮২ র ৭ই সেপ্টেম্বর অমৃতবাজার পত্রিকায় একটি সতীদাহের বিবরণ বেরিয়েছিল। শ্রীমৎ ব্রহ্মানন্দ গোস্বামীর স্ত্রী স্বামীর চিতায় প্রাণত্যাগ করেন, ১৮২২ তে। তার বিবরণ। বয়ান অনুযায়ী ওঁর স্ত্রী সজ্ঞানে চিতায় উঠে বসেন। প্রচলিত ধারণার উলটো পথে গিয়ে পরিবারের লোকজন এবং জ্ঞাতিগুষ্টি বারণ করে সহমরণে না যেতে। অ্যামনকি ভয়ও দেখায়। কিন্তু বাধা দেওয়ার পর উনি তাদেরকে প্রথমে নিজের আঙুল পুড়িয়ে দেখান যে, ওঁর কোনোপ্রকার ব্যাথা লাগছে না, তারপর গঙ্গাস্নান সেরে চিতায় উঠে পড়েন।

    পড়লে কী অস্বস্তিকর লাগে।
  • Blank | ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২৫329198
  • এদিকে থরের হ্যামার চুরি গেচে। সেই পরের অক্টোবারের আগে জানা যাবেনা কি কেস।
    ইতিমধ্যে ৯ ওয়ার্ল্ডে এই খবর চলে গেলে কি ঝামেলা হবে বুঝতেই পারছেন।
    কি টেনশান
  • pipi | ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২২329197
  • হুচে, বকুলকথা মেরে পাস হ্যায়। কিন্তু নতুন ঘরে এখনো নেট কানেকশান নেই তাই পাঠাতে পারছি না। দুটো দিন সবুর করলেই পাঠিয়ে দেব। তবে সোসেন বা দমদির কাছে আছে মনে হয়। ওদের একবার জিগিয়ে দেখ। ইমিডিয়েটলি পেয়ে যাবে তাহলে।
  • I | ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ০১:১১329196
  • সে কী?? অন্ধকারে যেতে দেবেন্না ! একদম না। অন্ধকার জমে ভুত হয়।
    তবে ভুতের তেল বেচার শখ থাকলে আলাদা কথা। সেক্ষেত্রে ঘানিগাছটি সাথে নিয়ে শুতে ভুলবেন না।
  • I | ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ০১:০৯329195
  • শোয়ার ঘরের কোণে ময়লা জমতে দেবেন না। চুলের নুটি ফেলবেন না। তাহলে কুনি-বুনিতে ধরে। তারা দুই বোন। খুব বাজে ধরনের বোন। খুব ডি লা গ্রান্ডি।একদম মেফিস্টোফিলিস।
  • T | ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ০১:০৭329194
  • শুনুন, ১৮৯৮ এ প্রকাশিত একটি পত্রিকায় হাহুতাশ,

    'ইউরোপীয় নাস্তিকতায় দেশ অন্ধকারে যাইতেছে, কেবল কুকর্ম্ম ও কুবাসনায় জীব ছারে খারে যাইতেছে। হে শ্রী গৌরাঙ্গ! এমন সময় যদি তুমি চক্ষু না মেলিবে, তবে আর কে কি করিবে?'
  • T | ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ০১:০৩329193
  • সম্ভব, খুবই সম্ভব। কারিয়া পিরেত তালগাছে উঠেছিল, চাদরে না ওঠার কি আছে।
  • পুপে | ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৫৩329192
  • আরো একটা টিপস আছে তিতাসদা। চাদর চাপা দিয়ে শুলে পায়ের দিকটা মুড়ে নেবে পায়ের তলা দিয়ে। নইলে ওই লুস এন্ডের তলা দিয়ে কি যে ঢুকে আসে ঠিক নেই! সেই গ্রাজ সিনেমায় দেখিয়েছিল না? হঠাত দেখে চাদরের নীচ দিক থেকে কে যেন ভেতর দিয়ে দিয়ে উঠে আসছে?
  • T | ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৫০329191
  • আয়নার ব্যাপারটা, হ্যাঁ, তাই বা বাকী থাকে কেন? সর্বদাই নজর করে যাচ্ছে যখন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত