এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ০৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৩৪329130
  • যাদবপুর ইলেক্ট্রিক্যালে প্রফেসর ঘোষালের সামনে কেউ যদি রঙচঙে পিপিটিতে ভুলভাল বকত, তো উনি খেপে উঠে বলতেন, 'চালাকি পেয়েছ! লজেন্সের ঠোঙায় মুড়ি বিক্কি‌রি করা হচ্ছে!'

    এই কল্পবিশ্ব ওয়েবসাইটটা দেখে সেরকমই মনে হ'ল। অত্যন্ত ক্লিশে লেখাপত্তর। একজন দেখলাম শঙ্কুর নকল নামানোর অক্ষম প্রচেষ্টা চালিয়েছেন। এঁরই কি পূজাবার্ষিকী আনন্দমেলায় কোনো বার লেখাপত্তর বেরিয়েছিল? বাকি গল্পগুলোও খাজা। আতোজের অনুবাদও খুব কিছু পছন্দ হয় নি। আসিমভের গল্পের সাথে শেষের সামান্য অমিলটুকু ছাড়াই বলছি।

    তবে আশা করা যেতেই পারে, পরবর্ত্তী কালে কিছু ভালো লেখা পত্তর পাওয়া যাবে।
  • ranjan roy | ০৭ ফেব্রুয়ারি ২০১৬ ০২:২৯329129
  • আচ্ছা, বাংলালাইভে সম্ভবতঃ ২০০৯-১০ এ আমার একটা গল্প "সরমা ও সারমেয়" গল্প প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। ওটার কোন কপি এখন আমার কাছে নেই।কোন ভাবে কি ওটা উদ্ধার করা যাতে পারে? এনি আইডিয়া?
  • Du | ০৭ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৫৯329128
  • কালকে এন পি আর এ রন পল বার্নি সম্পর্কে যা বললেন তাতে ইন্টারভিউয়ার জিজ্ঞেস করছেন - Do I hear an endorsement for Sanders - রন - (হেসে) No you do not . ঃ) কিন্তু বক্তব্যটা এইরকম ছিল যে দুজন যারা বিশ্বাস করে কিছু করতে চায় কিন্তু না পেরে মাঝামাঝি আসে (যেমন রন আর বার্নি) সেটা অনেক ভালো দ্যান যারা পুরোটাই ফেক করে
  • pi | ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৫৩329127
  • দমদি, থ্যাংকু।
  • Div0 | ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৭329126
  • সেকেন্দার মিত্র | ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫১329125
  • যাক, একটা অন্ততঃ জিতেছে।
  • Arpan | ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪৬329124
  • ফ্লিপকার্টের ফ্ল্যাশ সেলে কেউ কেনাকাটা করেছে?
  • শ্রী সদা | ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৩০329123
  • ম্যাজিক মোমেন্টস এর লেমনগ্রাস-জিঞ্জার ফ্লেভারটা ক্ষী বানিয়েছে, আহা।
  • ? | ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ২২:২২329122
  • কল্পবিশ্ব ওয়েব সাইটটা ভাল করেছে না?
    http://www.kalpabiswa.com/
  • sosen | ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৩৮329121
  • গুরুর মোবাইল ভার্সন এ এরকম হুমদো ছবি আসছে কেনো?
  • গড়ভুতুয়া | ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ২০:১১329120
  • লেস্টারের শেষ খেলা স্ট্যামফোর্ড ব্রীজে। ট্রফি নিয়ে "টিংকারম্যান" আব্রামোভিচকে জবাব দেবে?
  • Arpan | ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৪২329119
  • রূপকথা হার মেনে যায়।

    লিস্টারকে আগাম অভিনন্দন।
  • sswarnendu | ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:২০329118
  • দাবায় আমিও হাত তুলে গেলাম
    chess.com এ খেলি... গুরুর নিকই আইডি
    হাঁক পাড়লেই খেলতে রাজী
  • সে | ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:২২329117
  • আসাঞ্জকে ওরা শেষ করে ফেলবে।
  • ?? | ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৩৯329116
  • নীরেন্দ্রনাথ চক্রবর্তী যে 'গঙ্গোত্রী-যমুনোত্রী' গেসিল সেইটা কতসালের আনন্দমেলা পূজোসংখ্যা?
  • sinfaut | ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:২৭329115
  • ঐ ভ্যাঁপো টা হায়দ্রাবাদেও এসে বাজাত উইথ গরু। সকালবেলা মনে হতো হাড়ে কেউ শুকনো লংকা লাগিয়ে দিল।
  • pi | ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৫৫329113
  • আনন্দবাজারের পুস্তক পরিচয় এর নেট এডিশন নেই ? ওতে জয়াদির বই নিয়ে বেরিয়েছে।
  • শ্রী সদা | ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:০৮329112
  • ছুটির দিন সকালে একটু দেরী অব্দি ঘুমোনোর জো নেই। একটা পাগলা** টাইপের লোক একটা গোরু আর একটা শিঙে নিয়ে সকাল সকাল রাস্তায় বেরোয়, শিঙে বাজিয়ে গোমাতার নামে ভিক্ষে করে। সে যে কী ঝাঁটজ্বালানে আওয়াজ কী বলবো। ঘুমোয় কার সাধ্য।
    তবে আজকে দুপুরে বন্ধুবান্ধব জুটিয়ে মৎস্য উৎসব হচ্ছে। "ভরপেট" বলে একটা বাঙালী রেস্টুরেন্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে, ইলিশ, ট্যাংরা, আড়, চিংড়ির মালাইকারি, লইট্যা মাছ, কুচো মাছের ঝাল ই ঃ লুরুর হিসেবে বেশ ঠিকঠাক দাম।
    লাইফ ইজ গুড।
  • Abhyu | ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২৮329111
  • cb | ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২০329110
  • আমি তো কোথায় পড়লাম কামদুনিতে গত আড়াই বছর ধরে বামেরা প্রদীপ জ্বালিয়ে আসছে প্রতি সপ্তাহে। রমলা চক্রবর্তী বোধহয়। নিচের খবরটা দেখে করুণা হল, কার প্রতি সেটা এখনো পর্যন্ত ঠিক বুঝতে পারছি না
  • Arpan | ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:০৩329109
  • হ্যা হ্যা হ্যা

  • cb | ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৩৯329108
  • নকুড়বাবু বনের মধ্যে এল ডোরাডো আর অ্যানকোন্ডা দেখাবেন, উটি হল নকুড়বাবু ও এল ডোরাডো।

    ব্যোমযাত্রীর ডায়েরী প্রথম শন্কু কিন্তু গল্পের মুড পুরো আলাদা। এখানে শন্কু পুরো কমিক ফিগার, পরের গুলিতে ডেড সিরিয়াস।

    কাকাবাবুর প্রথম গল্প ভয়ন্কর সুন্দর। এখানেও কাকাবাবু আর সন্তুর সম্পর্ক একেবারে অন্যরকম। অনেক ফর্মাল। পরের দিকে গল্পগুলিতে অনেক ফ্রেন্ডলি। তাও পাহাড়চুড়ায় আতন্ক আর সবুজ দ্বীপের রাজাতেও কিছুটা ফর্মালিটি দেখা যায়
  • Abhyu | ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৩৮329107
  • ব্রতীন্দার ক্যালকুলাস করার ফলঃ

    কেয়া বৌদি - উঃ কি মশা!
    ব্রতীন্দা - ddt অফ মশা বার করো।
  • san | ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৩৬329106
  • চাঁপাফুলটা ভেজে খাওয়ার জন্যে আর কাঁঠালিকলা ফুলদানিতে সাজানোর জন্যে। ঠিকঠাক মেনশন করে দেওয়া দরকার।
  • Abhyu | ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:২৮329104
  • কুমুদি ওটা চাঁপা ফুল আর কাঁঠালি কলা বলতে চেয়েছিল বোধ হয়।
  • T | ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:২৮329105
  • না, বেড়াতে যাওয়া হবে না। কিছু কাজকর্ম সেরে রাখতে হবে।
  • Abhyu | ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:২৭329103
  • আজ তমোঘ্নর একটা আপডেট পেলাম। ওর হেড ডিপকে অন্য যে ফ্যাকাল্টি মেল করেছিলেন তাঁকে উনি বলেছেন - অ্যাঁ এটা তো জানতাম না। দাঁড়ান দেখছি। তারপরে বলেছেন যে হ্যাঁ ডিপার্টমেণ্টের সেক্রেটারিকে পুলিশ (বা হাসপাতাল) জানিয়েছিল কিন্তু হেড স্যার তখনো পর্যন্ত জানতেন না। জেনে যাকে বলে যৎপরোনাস্তি বিরক্ত হয়েছেন! তবে তমোঘ্ন নাকি উনিভার্সিটির ফেনোমেনন হয়ে গেছে তার পর থেকে :)
  • Abhyu | ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:২৬329102
  • ব্রেকফাস্টে জিলিপি খাওয়া খুবই স্বাস্থ্যকর।
    লাঞ্চে একটু কচি পাঁঠার ঝোল।
    আর ডিনারে সাত্ত্বিক আহার - লুচি আর পায়েস।

    ব্রতীনদা এই রুটিনটা মেনে চলার চেষ্টা করো।
  • kumu | ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:২০329101
  • লেপ?কলকাতায়?আর হয় কাঁঠালী কলা নয় চাঁপা।দুটো একসঙ্গে কীভাবে হয়?
    চার্দিন ছুটিতে বেড়িয়ে আসুন।ঘরে বসে কী করবেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত