এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cb | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১২:১০328891
  • এটাসেটামিক্স
    খায় চিকস আর ভিক্স
    ওবেলিক্স মারে সিক্স
    মেনহির দিয়ে
    পুরোযান্ত্রিক্স
    যেন সোনি সেট পিক্স
    কলরবিক্স মরে খালি
    হাতুড়ি খেয়ে!!!
  • পুপে | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১২:০২328889
  • রোমান শৌচালয় কি এমন আর!
    নায়ে চেপে হইতে কি হয় পারাপার?
    দেখলে পরে হাওড়া স্টেশনের টয়লেট
    হবেই হবেই হবেই হবে রোমানদের মুন্ডু হেঁট!!
  • cb | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৫৫328887
  • অ্যাসটেরিক্স আর ওবেলিক্স
    ছিল এক সাথে
    বুনো শূকরের রোস্ট
    খেত দিনে আর রাতে
    ভোরবেলা উঠে তারা
    যেত মাঠে ঘাটে
    রোমান শৌচালয় দেখে
    বুক যেন ফাটে
  • Lama | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৫৫328888
  • হুতো ঘুমিয়ে পড়েছে
  • T | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪৯328886
  • উরিঃ, পারি না। ইশ হুতোদা কই...

    পলাশী বিনাশ হ'লে ইংরেজ নেক্সট
    যুদ্ধু যুদ্ধু কালে কিছু থাকে ধ্রুব
    ইতিহাসে যা লেখেনি সিরিয়াস টেক্সট
    ক্রেনসন হামা দিত ভোরে পুবমুখো
  • Lama | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪৬328885
  • @ অভ্যু,

    রেল আছে জেল আছে
    আর আছে কতবেল
    পাশ আছে ফেল আছে
    আর আছে শূলশেল
    ঢোল আছে চোল আছে
    আর আছে সরখেল
    সবচেয়ে বড়া হ্যায়
    জাঁদরেল জাঁদরেল

    বইয়ের নাম কংকালের টঙ্কার?
  • lcm | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪৪328884
  • ঝুলায়ে চঞ্চুতে মীমাংসা সূত্র
    বড় আশা লয়ে এসেছিল সারস,
    শ্যালে আর শ্যামলালে হইয়া একত্র
    চুলকাইয়া চঞ্চল করিল তাহার মানস।
  • Tim | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪১328883
  • আহা.. কিন্তু হুতোদা এলোনা

    ভল্ল তীর আর তরবারি খানি
    সেনাপতি ক্রেনসন নিরালা তাঁবুতে
    পিসফুল লাঞ্চব্রেকে সারস সেনানী
    কান টেনে সরে যায় সিরাজের ভূতে
  • T | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২৯328882
  • মীমাংসা সূত্রের মতলব ধাঁধাঁ
    সারস সরস হবে সেও গতে বাঁধা
    তলোয়ারি কসরতে শূলে শ্যামলাল
    শেয়ালদেবতা বুঝি এসেনশিয়াল
  • Tim | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২৫328881
  • মরমী সারস শুনি শরমের তরে
    পিঠ্চাপড়ানি খায় বসের আছাড়
    ন্যাজে তার রকেটেরা খেলাধুলো করে
    নখকুনি সেরে ঠোঁটে তলোয়ারি ধার
  • lcm | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:১৭328879
  • দেখে সারসের তরে গুরুকবিয়াল-দের এত আদিখ্যেতা,
    ডানকুনি লোকালে বসে মতলব ভাঁজেন শেয়ালদেবতা।
  • T | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:১৭328880
  • চমতকার চমৎকার...হুতোদা এলেই হয়...

    পাঁয়তারা দেখালেও আসলে নভিস
    বস বলেছিল তারে আপিসে আসিস।
    নেইকাজ খই ভাজ মরমী সারস
    শ্যামলাল রুখেছিল বিবিধ আপস।
  • Tim | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:১৩328878
  • ল্যাদোষদার লাস পদ্যট শোনালে যেকোনো স্কুলের টিউশন ফি মকুব হয়ে যাবে ;-)
  • Tim | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:১২328877
  • সারস মুচ্ছো গ্যালো পুসির বানানে
    ক্যাননে কুসুমকলি শ্যামলাল জানে
    সোনিও রাখিতেছিলো শনির উপাস
    কুড়ি কুড়ি বহমান মলয়বাতাস
    আজ পাখি কাল বই ঝিনচাক মেলা
    ধুলো ওড়ে স্যান্ডাকে, সানগ্লাসে ড্যালা
  • de | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:১১328876
  • পদ্যের পাঁয়্তারা
    আপিসেতে ছেলেধরা
    কাজ হয়নিকো সারা
    বসে করে আসে তাড়া
  • de | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:০৯328875
  • শ্যামলালে শসা খায়
    লোক্যালের কামরায়
    পীরবাণী পীড়া দেয়
    বিনাকাজে দিন যায়
  • lcm | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:০৮328874
  • দু লাইনেই হতভম্ব ক্লাস-কনশাস শ্লীলতা
    উচ্ছন্নের লোকাল ট্রেনে শুধুই মেলে গোত্তা।
  • T | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:০৫328872
  • ডানকুনি লোকালের লাস্ট কামরায়
    চুলকুনি পদ্যতে হাত কামড়ায়
    সরস সারসটিকে গদ্যের তেলে
    ভেজে কারা খেয়েছিল জানে শ্যামলাল।
  • de | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:০৫328873
  • সারসে চেপেছে টি
    চারিপাশে ঢি ঢি
    পুলুশে বাজায় পিঁ
    টির টাকে ঢালো ঘি
  • lcm | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:০৪328871
  • ছাল চামড়া ছাড়িয়ে হকার মেলে ধরেন শসা
    সারস রূপী যাত্রী তখন জানালার ধারে বসা।
  • cb | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১১:০২328870
  • যখন ছোট ছিলাম, একবার একটি দু লাইন ছেড়েছিলাম, সামান্য অশ্লীল গোছের। সেটা এখানে মনে হয় না বলা যাবে।

    সেই দু লাইনে মিশে ছিল, কি চাস উচ্ছন্নে যা গোছের উন্নাসিকতা, ক্লাস কনশাসনেস, কনফিডেন্স, বিরক্তি এটসেটরা :)
  • lcm | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৫৮328869
  • জ্ঞানহীন সারসের ভারে পিষ্ট প্রতিভা ও চুলকুনি,
    দু পেন্সের দাদের মলম আনতে যেতে হবে ডানকুনি।
  • Bratin | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৫৫328868
  • খ্যাক খ্যাক!!
  • T | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৫২328867
  • সেকী! সারসের উপর আমি কেন চাপতে যাবো। আমি তো ব এর জবানিতে লিখলুম। আমি নয় ব চড়ে বসে ছিল।

    আচ্ছা রোসো--

    সারস মুচ্ছো গেল ওজনের ভার
    মানকচু বনে তথা নিভিল বিকেল
    প ফ ব ভ ইত্যাদি দুঃখিত গোঁপ
    জ্ঞানহীন সারসের দায়ভার কার।
  • Bratin | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৫০328866
  • হারাতে পারে সারস ফুল সেন্দ
    কিন্তু তাতে বাঁচবে কটা পেন্স?"
  • Bratin | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪৯328865
  • জ্জিও এল সি এম দা, টি আর অভ্যু।

    সঞ্জীব বাবু বলছেন " দু টি জিনিস কখনো চাপা থাকে নাঃ প্রতিভা এবং চুলকুনি। ঃ)
  • lcm | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৩৩328864
  • সারসটি এক পায়ে রাখিতেছিল ব্যালান্স
    পিঠের ওপর টি চাপিতে হারাইল ফুল সেন্স।
  • Abhyu | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৩১328863
  • জীবনে কবিতা একটাই ভালো কবিতা পড়েছিলাম
    রেল আছে জেল আছে
    আর আছে কতবেল
    পাশ আছে ফেল আছে
    আর আছে শূলশেল
    ঢোল আছে চোল আছে
    আর আছে সরখেল
    সবচেয়ে বড়া হ্যায়
    জাঁদরেল জাঁদরেল
  • T | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২৫328862
  • প্রাঙ্গনেতে ফুটিয়াছিল মানকচু ও ঢ্যাঁড়শ
    তদারকি করিতেছিলাম চড়িয়া একটি সারস।
  • lcm | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২২328861
  • যখন ছিলাম আমি প্রতিভার মধ্যগগনে
    তখন তুমি কি করছিলে নন্দন প্রাঙ্গনে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত