এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪৭328709
  • এখন ত সব অনলাইন হয়ে গেছে, নইলে হয়ত তাই খেত
  • Bhagidaar | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪৭328710
  • অক্ষদা কই?
  • san | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪৬328708
  • ওমলেট ঠান্ডা করে খাবার চেয়ে খবরের কাগজ চিবিয়ে খাওয়া ঢের ভাল। টিও যেমন।
  • sosen | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪৫328707
  • বেসিকালি ভাবছিলুম কিন্ডল রেখে উঠে ঐ অম্লেট বানিয়ে ফিরিজে রাখি কাল টিপিনে ভাত দিয়ে খাবো। তা টিয়ের পোস্তো পড়ে আর ইচ্ছে করছেনি। ঘুনু যাই
  • Tim | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪২328705
  • টি ঃ-)))
  • san | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪২328706
  • ওহো, টিম ভাবছিলি আমরা জঙ্গলে গিয়ে চারটি মহীরূহ উপড়ে এনেছি :-D

    শুভেচ্ছা প্রদানকারীদের থ্যাংকুজ !
  • Tim | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪১328703
  • ঃ-))) ("তখনও তাদের বে হয়নি")
  • T | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪১328704
  • "অ্যা অনন্তবার ফিরে ফিরে আসুক" হ্যা হ্যা হ্যা হ্যা...
  • sinfaut | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪০328702
  • হ্যা হ্যা হ্যা। টি সত্যি চরম লেখে।
  • T | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৩৯328701
  • অমলেটজল...কবিতার শিরোনাম নয়। দস্তুরমতো রেসিপি।

    একটা ডিম নিন। তারপর ওকে অমলেট হিসেবে ভাজুন। বেশ হিংস্রভাবে ভাজবেন। তারপর একটা স্টিলের বড় কৌটোর মধ্যে রেখে নির্লিপ্ত হয়ে যান। তিনঘন্টা সবুর করুন যাতে ও একেবারে ঠান্ডা হয়ে যায়। এবং ওপরে কনডেনশেসনের ফলে হাল্কা জলের কুচি কুচি মতন। এর পরে ওর সমস্ত ওজর আপত্তি সমেত খেয়ে ফেলুন।

    খুবই বাজে খেতে, কিন্তু তাও লোকে খায়। আমিও খেলুম। নিজেকে ছাগল মনে হ'ল।
  • Tim | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৩৮328699
  • টবের গাছ তো সিসু
  • kiki | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৩৮328700
  • সব বাচ্চা গুলোই কি হু হা বড় হচ্ছে। দরিয়া নাকি বস্সন্ত এসে গেছে গাইছে, সিঁফো বললো সেদিন। এই সেদিন ভাটে সাহানা, স্যানিনি, সব কটাকে কি ছোট্ট দেখলাম কাব্লিদার বাড়ীতে। ছটফটিয়ে বেড়াচ্ছিলো। তখন ও তাদের কারোর বে হয়নি (সম্ভবতঃ)। সেখানে..............
    রেশমি বললো, সে নাকি এখন বাড়ীর সব থেকে ছোট হাইটের মানুষ, তা সে তো আমার মতন পাঁচ ফুটিয়া নয়, তাতেই। সাম্পান (তাই মনে হয় কবির ছেলের নাম, নাকি ভুল করছি)কি লম্বা হয়েছে। দু এর ছেলে তো ঋভুর চেয়েও লম্বা হয়ে গেছে মনে হয়। ভাবলেই কেমন মন খারাপ হয়ে যায়। কিভাবে বয়স বেড়ে যাচ্ছেরে। কেউ পারলে ধরে একটু থামিয়ে রাখো গো।

    না এবার সত্যি পালাই।
  • Tim | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৩৫328698
  • স্যানরে হ্যা ম্যা অ্যা। অ্যা অনন্তবার ফিরে ফিরে আসুক ঃ-)
  • san | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৩৪328697
  • মূর্খ টিম, গাছ টবে থাকে, হাতে নয়।
  • sosen | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৩৩328696
  • বলে কি রে, এই তো ডিসেম্বর গেলো, আবার ডিসেম্বর এসে গেলো নাকি?

    না না, যাতে চারটে গাছ থেকে পড়ে চারটে ঠ্যাংই সমহারে ভাঙ্গে। স্যানেরাই তো গাছে চড়ে গাছে জল দ্যায়?

    স্যান ও মিস্টার স্যানকে শুভেচ্ছা
  • kiki | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৩২328695
  • স্যানিনি,
    হ্যা ম্যা অ্যা.................... দারুণ কাটাও। আমিও কাজে যাই।

    এদিকে সোসেন আজ আমায় ফাইন করে নি।:D

    হ্যাঁ, তা ব্যাটা বেশ বড়ই হয়ে গেলো। তিমির সমান হয়ে গেছে, তেমনি বেশ চওড়া মতন ও। সেদিন আমাদের পাড়ার দুধওয়ালা বললেন, সেদিন তোমার ছেলে এসেছিলো, আমি চিনতেই পারিনি। আমায় বললো আমি চেঞ্জ হয়ে গেছি তাই তুমি বুঝতে পারছো না।:P

    আর ছোট ঋভু(ব্যাঙাচি) ও প্রায় ঋভুর সমান হয়ে গেলো বলে। সেদিন মনে হয় ফটুক দেখলুম ফেবু তে। ক বছর বাদেই................
  • Tim | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৩১328693
  • কুচ্ছো ইজ এ রিলেটিভ টার্ম। ওটা খালি রিলেটিভরাই করে ;-)
  • d | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৩১328694
  • সোসেন,

    বাংলাদেশের একটি মেয়ে। আমাদের মেয়ে আ সিসটারহুড গ্রুপে একটা ইনিশিয়েটিভ চলছে প্রথা ভাঙা বা বাধা পেরোনর গল্প। তাতেই ইনি শেয়ার করেছেন, সেখানে ওঁর বাবার নাম JMB র খুনী ইত্যাদিদের কথাও ছিল। সেখান থেকে গল্পগুলো নিয়ে যাঁরা নাম প্রকাশ করতে চান না, তাঁদের নামধাম সরিয়ে 'মেয়ে' পেজ থেকে পাবলিশ করা হচ্ছে পাবলিক পোস্টে।

    অসম্ভব সব গল্প ত্রো আসছেই সমানে। তার মধ্যেও এই গল্পটা আমাকে (এবং আরও অনেককে) জাস্ট থমকে দিয়েছিল। পরের পর যেভাবে হচ্ছে মেয়েটির সাথে .... এদিটুকু ভাল যে ওর বাবার খুনীদের প্রয় সকলেই ধরা পড়েছে।
  • | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৩০328692
  • ভাগীদার, সব্বাই মিলে তোমর কুচ্ছো কর্রছিলে। আমি একা লড়ে গেছি তোমার হয়ে। ঃ))
  • Tim | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২৮328691
  • চারটে গাছ? দুজন দুহাতে গাছ নিয়ে চিঃলিঃ সাজবি নাকি?
  • Tim | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২৭328690
  • রিটায়ার কই, তোমরা তো চাগ্রি রেখেঢেকে যেতে যাও বল্লে। অগত্যা আমাকেও চাগ্রি রাখতে হচ্চে
  • Bhagidaar | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২৫328689
  • অভ্যুর কি চশমা হারিয়েছে?
  • Abhyu | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২৪328688
  • হ্যাপি অ্যানিভার্সারি সোসেন-ভাগী। স্যালাড সুস্বাদু হোক।
  • san | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২২328687
  • প্রেম কাটা কি নেহাৎ ই জরুরি ? :-(

    ওদিকে আজকে আমাদের ম্যা অ্যা, সেই উপলক্ষে আমরা পরস্পরকে চারটি গাছ উপহার দিইছি :-) :-)
  • sosen | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:১৭328686
  • তা জিগাক। স্টাইল আপনা আপনা- ওতে মায়ের গাইড্যান্স চলবে না। কয়েকটা প্রেম কাটাও তো দরকার, নাকি?

    মোদ্দা কথা, রিভু আমাদের বড়ো হয়ে গেছে। বল্লে হবে না। পিছনেই ব্যাঙাচিও তুড়ুক লাফ দিচ্ছে।

    কই হে টিম, কবে রিটায়ার করে ঘুরতে যাবো?
  • kiki | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:১৩328685
  • সোসেন,
    এখন তো ছেড়েই দিইচি। স্পার্টানদের মতন। ভাই নিজে লড়ে নে, টাইপস। আর প্রেম টিকলে তো। প্রেম যদি হয় ও, তো প্রেমিকাকে বোর করে ছেড়ে দেবে তো, ঘন ঘন, আমায় ভালোবাসোগো? জিগিয়ে। :P
  • sosen | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:১২328683
  • দমুদি এই মেয়েটি কে?
  • kiki | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:১২328684
  • কুমু, সেটাই। কেউ একটু ভালো ব্যবহার করলে ও কি করবে ভেবে পায় না। সেদিন কেউ ওকে ফোন করেছে, স্কুল যায় নি, পড়া জানতে। এবার সেই নাম্বারটা ঋভুর আগের নাম্বার। এখন ওটা বাড়ীতে আমার পুরোনো ফোনে লাগানো(সিমটা)। ঐ ফোনে স্পিকারে রেখে শুনতে হয়। তো আমি শুনতে পাচ্ছি, ছেলেটা মোটামুটি যে টোনে কথা বলছে, আমার সাথে বললে আমি সাথে সাথে লাইন কেটে দিতাম। পরে বললাম, ওর সাহস হলো কি করে তোমার সাথে এভাবে কথা বলার? তোমাকে তো অর্ডার করছিলো, কেউ এভাবে কথা বললে, সঙ্গে সঙ্গে তাকে ঠিক করে কথা বলতে বলবে। কিন্তু ঐ যে কেউ ওকে এটুকু গুরুত্ব দিচ্ছে, কাজে বুঝতেই চাইলো না, বলছে তুমি বোঝোনি, ও আসলে খুব ভালো। এবার সেখানে ধাক্কা খেলেই গুটিয়ে যাবে। আমি কাল বসে বোঝালাম,দেখো, তুমি যেভাবে ভাবছো, আসলে সেভাবে কেউ ই কারোর বন্ধু হয় না(বাধ্য হয়েই, থিয়োরির থেকে প্র্যাকটিকাল ব্যাপার গুলো আলাদা এটা এই বাচ্চারা বুঝতেই চায় না) ওটা আমরা বাইরে থেকে দেখি। আসলে দেখবি কেউ লিড করছে, বাকি বেশিরাই আসলে দলে থাকার জন্য কম্প্রোমাইজ করছে কিছু। তুই এক কাজ কর, ভালো করে চুপ করে খেয়াল কর কে লিড করছে। এবার তাকে হালকা সাপোর্ট মেরে দে, হ্যাঁ একদম ঠিক বলেছিস বলে। তারপর দেখবি সে খেয়ে গেছে। এবার চুপ করে বসে থাক আর কোন এক্সপেক্টেশন রাখিস না কারোর থেকে। দেখবি খুব কঠিন নয়। বরং মজার খেলা। হতচ্ছাড়া ছেলে সে ভাবনাটা নিলো না। ঃ(

    টিম,
    আমি তোদের যৌথ টই টা পড়ছি। লেখা হয় নি ওখানে। দারুণ।
  • sosen | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:১০328682
  • ইলেভেনই তো? ঠিক বল্লাম?
    অতো ভালো বাজায়, খুব শিগ্গির ওর নিজের একটা দল হবে---যেখানে লোকে ওর ভাষায় কথা বলবে। মোটেই চিন্তা নেই
  • sosen | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:০৭328681
  • ধুস, রিভু তো বড়ো হয়ে গেছে। ইলেভেনে পড়ে, কদিন বাদে প্রেমে পড়বে, এখন এইসব চিন্তা কোরো না তো। ওকে ছেড়ে দাও। ওভারপ্রোটেক্টিভ হোয়ো না। ইন্ট্রোভার্ট লোকজনেরাও ঠিক নিজেদের নীশ খুঁজে নেয়। ও ও নেবে। বরম ওকে নিজের ধাক্কাগুলো নিজে খেতে দাও। একটু দূরে সরো। জায়গা দাও। অপরিমিত ভরসা সব সময় কাজে লাগে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত