এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪৪328680
  • কিকিদি খারাপ লাগলো পড়ে
  • kumu | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪৩328679
  • কিকি ছেড়োনা।বাড়িতে ওর সঙ্গে খুব কথা বলো।নানা পরিস্থিতিতে তুমি ছোটবেলায় কী করতে সেইগুলো বলো।আর বলো বন্ধু ঠিক পেয়ে যাবে।এইটা খুব জরুরী কারণ এই রকম মনের অবস্থায় কেউ ওর বন্ধু হলে বা ভান করলে তার জন্য ও জীবন দিয়ে দেবে এবং লেখাপড়ার ক্ষতি হবে।
  • kiki | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪১328678
  • না, ইয়ে, আমার জন্য খারাপ লাগতে হবে না। আমি আবার বেশিক্ষন খারাপ লাগা টাগা নিয়ে থাকতে পারিনা। ঋভুর উল্টো নেচার। ঃD
  • kiki | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৩৯328677
  • আর দু তিনবার সাইকোলজিস্ট দের কাছে গিয়ে, তাদেরকেও আমার খুব সুবিধের লাগে নি। কেমন যেন পড়াশুনাটা করে, যে কিছু অল্প ছক শিখেছে, তার মধ্যে সবাইকে ফেলে দেখতে চায়। মাথা ঘামাতে খুব একটা চায় না। হেল্পের থেকে জ্বালায় বেশি। ঋভু তো বেজায় খেপে যায়। ওকে প্রত্যেকবার(যখন ছোট ছিলো) ডঃ রা বলতো এক থেকে একশো গোনো যখন বন্ধুরা জ্বালাবে বা এমন কিছু, আর ও বলতো তাতে ওর রাগ আরো বেড়ে যায় কারণ ও জানে দোষটা ওর নয়, কম্প্রোমাইজ কেন ও করবে। একটা ছোট ছেলের পক্ষে ভাবনাটা তো ভুল ও নয়। ও যা শিখেছে তাতে ও জানে ও ভুল নয়, আর দেখছে ওকেই ভুল প্রমান করা হচ্ছে, কাজেই রাগটা আরো বেড়ে যাচ্ছে। এবার রাগটা জায়গামতন ঝেড়ে দিয়েও আসতে পারে না।

    এবার বাইরের জগৎ টা পাল্টানো যাবে না। দিনে দিনে আরো জটিল পাব্লিক আর তাদের বদামো সামলাতে শিখতে হয়, সেখানে যদি আশা করে সব কিছু সব জায়গায় নিয়ম মাফিক চলবে, তো বিরাট কেলো।ঃ(
  • san | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৩৫328676
  • হ্যাঁ, ঋভুর অনেক গল্প পড়েছি তো এখানে, খুব নরম মনের ছানাটা ! কষ্ট হল -
  • Abhyu | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৩৪328675
  • সত্যি বলতে কি তোমার জন্যেই খারাপ লাগল কিকি দিদি
  • kiki | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৩৩328674
  • স্যান,
    ঃ)

    অভ্যু,
    কিচ্ছু তো সত্যি বলার নেই। আর ছোট ও তো নয় যে গিয়ে দেখবো ব্যাপারটা কি, এখন ওকে নিজেকে যুঝতে ছেড়ে দিতেই হবে। লড়াই ওর নিজের। কিন্তু মা হয়ে সেটা চেয়ে চেয়ে দেখাটা খুব ভয়াবহ।
  • Abhyu | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৩১328673
  • কিন্তু কিকির লেখাটা পড়ে জেনুইন খারাপ লাগল। কি বলব বলো?
  • san | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৩০328672
  • আরে কিকি অনেকদিন পর তোমায় দেখে ভাল লাগছে।
  • kiki | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২৭328671
  • দ এর লিঙ্কঃ
    লেখাটা খুব ঠিক ভাবে পরিবেশন নয়, কিন্তু ঘটনাটা খুব অপরিচিত ও নয়। কি ভয়াবহ। ঃ(

    সেন্সিটিভ বাচ্চাদের জন্য, বিশেষ করে ইন্ট্রোভার্ট হলে, মনে হয় বেঁচে থাকাটা খুব ভালো অপশন নয়। হাড়ে হাড়ে টের পাচ্ছি। বাবা মাদের পক্ষে ও তো সারাক্ষন কারোর মন সামলে রাখার দায়িত্ব নেওয়াটা খুব সহজ কাজ হয় না।

    খুব সামান্য উদাহরণ, আমরা বন্ধুদের সাথে কত মজা করে ফেলি না বুঝেই, নিষ্ঠুর ভাবে। তাদের উপর দিয়ে কি যায় ভাবি ও না।

    ছেলেটাকে ভেবেছিলাম আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, অথচ বন্ধুদের হাত থেকে বাঁচতেই শিখছে না। সেদিন এসে বললো, জানো, *** রা স্কুলের বাইরে মশলা মুড়ি খাচ্ছে, আমায় বললো খাবি? আমি একটু যেই খেলাম, আমার কাছ থেকে দশ টাকা চাইলো। আমি দিয়ে দিলাম, এত অপমান লাগলো। কাল এসে বলছে, আমার ক্লাসে একটাও বন্ধু নেই, কিভাবে বন্ধু করতে হয়, শিখিয়ে দেবে? আর আবার ডিপ্রেসনে চলে যাচ্ছে। আরো বেশি গান, ল্যাপীতে ডুবে যাচ্ছে। এখন এটা আমার সাথে হলে পাত্তাই দিতাম না। প্রথমতঃ খেতাম ই না, আর খেলেও পয়সা দিতাম না, ফোট বলে চলে আসতাম। কাজেই উল্টো হয়ে যেত। কিন্তু ছেলেটা সেটা বোঝেইনি। একটু বন্ধু হতে চাইছে বলে এগিয়েছিলো, আরো ঘা খেয়ে ফিরে এলো।
  • T | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৩৯328669
  • :)
  • b | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৩৪328668
  • টি, শুনুন, ওটা অমিও করেছিলাম। প্রথমবার প্লেনে চড়ার সময়। তখন আগে রি কনফার্ম করতে হত আর পছন্দসই সিট জানাতে হত। আমি ভেবেচিন্তে বলেছিলুম, তা এমার্জেন্সি দরজার কাছাকাছি দেবেন। প্রায় বাথরুমের মধ্যে বসতে হয়েছিলো।

    যাক। সিটবেল্ট হাতে নিয়ে তো স্মার্ট ভাবে ক্যাবলা হয়ে বসে আছি, খায় না হাগে কিছুতেই বুঝতে পারছি না। আমার পাশে স্যুটেড বুটেড এক দাদু, ঝাঁ করে দেখলেই বোঝা যায়, ইনি প্রচুর দেশ ঘুরেছেন। আমি ভাবলাম, যাক, আড়চোখে ওনার দিকে তাকিয়ে দেখে নেবো উনি কি করেন, সেই মতো করবো। সেই মতো করতে গিয়ে দেখি, উনিও বেল্ট হাতে নিয়ে আড়চোখে আমার দিকে তাকিয়ে আছেন, আমি কি করি সেটা দেখার জন্যে।

    ওনারও ফার্স্ট টাইম।
  • গড়ভুতুয়া | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৩১328667
  • সে আমি এমন একজনকে চিনি যে পাটনা যাওয়ার সময় প্লেনের দরজায় এয়ার হোস্টেসকে জিগ্গেস করেছিলো যে প্লেনটা পাটনা যাবে কিনা।
  • Bratin | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৩০328666
  • বাহ, টি খবর টা শুনে খুব ভালো লাগলো। ট্যাক্সি চালক কে কুর্নিশ।
  • kumu | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:১২328665
  • এজেড একবার মেল দেখো,
  • T | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:০৩328664
  • হ্যাঁ পড়া যাচ্ছে।
  • T | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:০১328663
  • তবে মাক্কালী সে প্লেনের সিট সিলেকশনের সময় জিজ্ঞাসা করেছিল যে কোথায় বসলে ক্রাশ অ্যাকসিডেন্ট ইত্যাদি হলে বাঁচার সম্ভবনা সবচেয়ে বেশী। হু হু হু হু।
  • | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:০০328662
  • দ্যাখেন তো এইটে পড়তে পারেন কিনা? পাবলিক পোস্ট, কাজেই পারা উচিৎ। নাহলে কপি করে দেব।

    https://www.facebook.com/meyenetwork/posts/770270373077698?fref=nf
  • T | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৫৮328661
  • হ্যাঁ, সে ফিরে পেয়ে খুবই খুশি। আরেকটা ট্রান্সেন্ডের ড্রাইভ কিনে, আগের ড্রাইভের ব্যাকাপ নিতে শুরু করেছে। বলল, সমস্ত জায়গায় এবার ব্যাকাপ রেখে দেবে। কলকাতায়, সিঙ্গাপুরে, ব্যাঙ্গালোরে। :)
  • sosen | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৫১328660
  • যাক সাট্টি পাওয়া খুবি ঝামেলা। ট্যাক্সিচালকেরা এসব ব্যাপারে ভীষণ ভালো
  • ইমেল | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৩৯328659
  • গড়ভূতুয়া সিকি নয়। তবে সিকির ইমেল siki.guru জিমেল। পেলে মোগাম্বো, মানে সিকি খুশিই হবে।
  • sinfaut | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৩৮328658
  • যাক বাঁচা গেল।
  • Abhyu | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৩৫328657
  • না বাপু, শুনে ভালো লাগল। চাড্ডি হোক যা হোক, বেচারা খুব হয়রান হয়েছে।
  • T | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৩৩328656
  • :)

    শুনুন, স্বাস্থ্যচাড্ডি তার ট্যাক্সিতে খোয়া যাওয়া ল্যাপটপ ও সার্টিফিকেট সব ফেরত পেয়েছেন। সেই ট্যাক্সিচালক ভদ্রলোক নিজেই এয়ারপোর্ট থানায় যোগাযোগ করে ব্যাগ ফেরানোর বন্দোবস্ত করেছিলেন। খুব জোর বেঁচেছে।
  • T | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৩০328655
  • সিকি ইমেইল ভেজো। শেয়ার করে দেতা হুঁ।

    শীর্ষেন্দুর এই গড়ভুতুয়াটা উত্তাল ব্যাপার।
  • hu | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:২৯328653
  • টিমদা ও গৃহিনী তিতাসবাবুকে ধন্যাবাদ জানাচ্ছেন ঃ-)
  • Tim | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:২৯328654
  • পেয়েছি, আবারো থ্যাংকু
  • গড়ভুতুয়া | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:২৩328651
  • প্যাসিফিক আম্মো চাই।
  • গড়ভুতুয়া | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:২৩328652
  • প্যাসিফিক আম্মো চাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত