এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • potke | ২৪ ডিসেম্বর ২০১৫ ১৩:৫০323640
  • http://rapido.bike/

    #সান্দা,সদা,প্পন,একক,ফ্রগ ইটিসি--দেখেছো এটা?
  • cb | ২৪ ডিসেম্বর ২০১৫ ১৩:৪৪323639
  • ও মাই গড, কি হরিবল ব্যাপার

    এইটাই অ্যাশিওর করতে পারি মহিলাটি আমার চেনা কেউ নন :-)
  • Ekak | ২৪ ডিসেম্বর ২০১৫ ১৩:২৯323638
  • সদা এসব ঠ্যাং টানায় রাগ করেনা :)
  • T | ২৪ ডিসেম্বর ২০১৫ ১৩:১৫323637
  • সদা, স্কচের সাথে চাট্টি ডায়োড ট্রায়োডও মেরে দিস...মাথার ভেতর লাল নীল আলো জ্বলবে। মেরি ক্রিসমাস।
  • শ্রী সদা | ২৪ ডিসেম্বর ২০১৫ ১৩:০৬323636
  • টারান্টিনোর হেটফুল এইট কেউ দেখলেন নাকি ? ভালো ফিডব্যাক পেলে উইকেন্ডে দেখতে যাব।
  • Blank | ২৪ ডিসেম্বর ২০১৫ ১৩:০২323635
  • এই বাচ্ছা গুলো ই বড় হয়ে সব দিক থেকে ভিতু তৈরী হয়।
  • | ২৪ ডিসেম্বর ২০১৫ ১৩:০১323633
  • একক, সদা কে এই রকম বললো বলে আশা করি সদা রেগে যায় নি ঃ)
  • শ্রী সদা | ২৪ ডিসেম্বর ২০১৫ ১৩:০১323634
  • ব্ল্যাংকিদা ঃ)
    ডায়োড ট্রায়োড থেকে এখন বহুদুরে। পুরানো সেই দিনের কথা ইঃ।
  • Blank | ২৪ ডিসেম্বর ২০১৫ ১২:৫৮323632
  • সদা এটা তোর আপিসের সাথে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে না? নাকি আপিসে তোকে কী বোর্ড বাজাতে হয় না? ঐ ডায়োড ট্রায়োড জুড়তে হয়?
  • শ্রী সদা | ২৪ ডিসেম্বর ২০১৫ ১২:৫৫323630
  • কী ভয়াবহ। পুরো সাইকো পেশেন্ট তো।
  • গর্বিত বাঙ্গালী | ২৪ ডিসেম্বর ২০১৫ ১২:৫৫323631
  • যারা বাঙ্গালীদের ব্যবসাকে দুচ্ছাই করেন তাদের জন্য। মাননীয়া মুখ্যমন্ত্রীর প্রেরণায় কি না হতে পারে এই বাংলায়। আমরা সারা ভারতকে দেখিয়ে দিতে পারি স্টার্ট আপ কি হতে পারে। নীচের লিঙ্কটা দেখুন। এরকম আরও নানা ব্যবসা আসছে এই বাংলায়। সরকার ও এগিয়ে এসেছে।

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=20091&boxid=145141938
  • | ২৪ ডিসেম্বর ২০১৫ ১২:৪৮323629
  • ওহ আমার পরশুদিন বাড়ীর লিফটে এরকম একটা অভিজ্ঞতা হল। একটি বাচ্চামত বাঙালি মা তার খোকাকে নিয়ে উঠবে লিফটে। এবার বাচ্চাটার সম্ভবত নীচের কম্পাউন্ড ছেড়ে উপরে ফ্ল্যাটএ যাবার খুব একটা ইচ্ছে নেই। প্র্যামের মধ্যেই যতটা সম্ভব বিদ্রোহীভাবে হাত পা ছুঁড়ছে, লিফটে ঢোকার পর চীৎকারও শুরু করল। আমি কিছু একটা বলতে যাচ্ছি, এর মধ্যেই দেখি মাটি খোকাটিকে বলছে
    "দ্যাখো এই পিসীটা কিন্তু আসলে রাক্ষুসি, তুমি চীৎকার করলেই এক্ষুণি ধরে তোমার মাথা কড়মড় করে চিবিয়ে খেয়ে ফেলবে। দেখেছ পিঠে কত্বড় বস্তা, ওতে তোমার মত দুষ্টু বচ্চাদের হাড়গোড় ভরা আছে' বাচ্চাটা পুরো আতঙ্কে কাঠ হয়ে কপ্করে কান্না গিলে আমার দিকে তাকাতে লাগল। আর আমি মানে যাকে বলে বাচ্চাটার চেয়েও বেশী অবাক হয়েছিলাম বোধহয়। যাই হোক বাচ্চাটার দিকে তাকিয়ে একটু হাসলাম। ও বেচআরী ভয়ে মুখটা নীচু করে ফেলল।

    এর মধ্যে আমার টেন্থ ফ্লোর এসে গেছে। আমি না নেমে দরজায় আমার ব্যাকপ্যাক নামিয়ে চেন খুলে বাচ্চাটাকে বললাম "এইদ্যাখো এটা ল্যাপটপ, এই দ্যাখো কাগজপত্র আর চশমা। হাড়গোড় কিচ্ছু নেই। মানুষ কখনও মানুষ খায় না। কেউ কিছু বললে সব সময় নিজে দেখে নেবে সে সত্যি বলছে কিনা, অন্যের কথায় একদম বিশ্বাস করবে না'। ওদিকে মা'টির মুখ তো দেখার মত, সে "এহে আপনি বাঙালি! দেখুন না এত বদ ছেলে ...' আমি ওসব কানে না নিয়ে শুধু বললাম নিজের বাচ্চাকে নিজে ম্যানেজ করতে না পারলে অন্য অপিরিচিত লোক সম্পর্কে আপনি এইসব বলেন বাচ্চাকে! ছিহ্‌ আপনি তো খুব খারাপ মানুষ। বাচ্চাকে সামলাতে না পারলে ডাক্তারের পরামর্শ নিন'
    বলে তারপর নেমে গেছি।
  • cb | ২৪ ডিসেম্বর ২০১৫ ১২:৩৪323628
  • পরের সপ্তাহে সিক লিভ একটি ইয়ং গান নেবে, তাই আসতে হবে। তবে আর ১ টা মারবই। ল্যাপ্স হোক ১ টা
  • শ্রী সদা | ২৪ ডিসেম্বর ২০১৫ ১২:৩০323627
  • কেন, পরের সপ্তাহটা তো বাকী ঃ)
  • cb | ২৪ ডিসেম্বর ২০১৫ ১২:১০323626
  • তালেগোলে ৩ টে সিক লিভ বাকি রয়ে গ্যাছে দেখছি।

    সবকটা আর হল না :(
  • Ekak | ২৪ ডিসেম্বর ২০১৫ ১২:০৯323625
  • এই দেখেছ যা বলিনি সেটা বলছে :))) কি বদ জনতা !
  • | ২৪ ডিসেম্বর ২০১৫ ১২:০৭323624
  • না সদা, একক বলছে আগে বাজলে পরে স্কচের অফার টা নাও থাকতে পারে ঃ)
  • শ্রী সদা | ২৪ ডিসেম্বর ২০১৫ ১২:০৪323623
  • না না ঐ জিনিস বাড়িতে ট্রাই করে দেখেছি, মাল খেয়ে কোডিং বা কীবোর্ড কোনোটাই করতে পারিনা। সব ঘেঁটে যায়। ভুলভাল নোট বাজালে পাব্লিক প্রচুর খিস্তোবে।
  • Ekak | ২৪ ডিসেম্বর ২০১৫ ১২:০১323622
  • বাজানোর আগে স্কচ টা মেরে দিস :P
  • শ্রী সদা | ২৪ ডিসেম্বর ২০১৫ ১২:০০323621
  • কালকে এক বন্ধুর বাড়ি পার্টিতে কীবোর্ড বাজানোর ডাক পেয়েছি। টাকাপয়সা দেবে না তবে স্কচ খাওয়াবে বলেছে :P
  • Ekak | ২৪ ডিসেম্বর ২০১৫ ১১:৫৬323620
  • এরকম একটা হীনি আলোচনা একবার বালি হল্ট যাওয়ার ট্রেনে শুনেছিলুম, চারটে কুড়ি র লোকালে।

    প্রথম তরুণী : এই তোর্ টা সফট না রে ?

    দ্বি ত : না তো। আমার হার্ড।

    প্র ত : আমার টা সফট হি হি

    দ্বি ত : জানিস তো অর্পিতার না সেফি সফট !
  • | ২৪ ডিসেম্বর ২০১৫ ১১:৫৩323619
  • ঃ))
  • Ekak | ২৪ ডিসেম্বর ২০১৫ ১১:৫২323618
  • আমি হলে পেছন ফিরে বলতুম ম্যাডাম ইফ ইউ ডোন্ট মাইন্ড থায়রয়েদ চেক্করান :)
  • শ্রী সদা | ২৪ ডিসেম্বর ২০১৫ ১১:৪৯323617
  • #হিনীঅ্যালার্ট

    সকালে বাসে আসছি। পেছনের সিটে একটা বাচ্চামতো বাঙালী কাপল বসে, কন্টিনুয়াস তারস্বরে বকবক করে যাচ্ছে। আমার ইচ্ছে না থাকলেও শুনতে হচ্ছে। একটা অংশ খুব ইন্টারেস্টিং লাগলো -

    ছে - তোমার গোঁফ হয়েছে দেখছি।
    মে - (একটু অপমানিত হয়ে) হ্যাঁ অনেকদিন থ্রেডিং করানো হয়নি।
    ছে - থ্রেডিং করাও ?
    মে - হুম, মাসে দুবার।
    ছে - আচ্ছা ...
    মে - অ্যাকচুয়ালি না, আমি একটু বেশী হেয়ারি। আবার যেখানে দরকার সেখানে হয়না।
    (সেকেন্ড দশেকের হিনী, দুদিকেই)
    মে - মানে, আই মিন, ধরো মাথার চুলটা তো আর একটু ঘন হতে পারতো...
    ছে - বটেই তো, হ্যাঁ ঠিকই বলেছো।
  • | ২৪ ডিসেম্বর ২০১৫ ১১:৪২323616
  • শুক্র বার ছুটি থাকলেই বেস্পতি বার লোকজন অসুস্থ হয়ে যায়। ভেরি ব্যাড ঃ)
  • | ২৪ ডিসেম্বর ২০১৫ ১০:৪৪323615
  • cb | ২৪ ডিসেম্বর ২০১৫ ১০:৩৩323613
  • আজ সিক লিভ :)

    কি কি করা যায় প্ল্যান করছি, ভুতের সিনেমা দেখি একা একা বাড়িতে?
  • Abhyu | ২৪ ডিসেম্বর ২০১৫ ০৯:৫০323611
  • উড়ের দোকানে নিজের জল আর হ্যাণ্ড স্যানিটেইজার নিয়ে যাবেন। আর খুব দেরি করবেন না। দেড়টা দুটো থেকে ওরা খাবার মুছতে আরম্ভ করে মেনু থেকে। আর তিন চারজন একসঙ্গে না গেলে অপরিচিত লোকের সাথে টেবিল শেয়ার করতে হবে। টেবিল পছন্দ না হলে হাসি হাসি মুখে দাঁড়িয়ে থাকবেন আর বলবেন এই সামনের টেবিলটা খালি হলেই বসব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত