এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভু ৭

    aka
    নাটক | ১৫ মার্চ ২০১০ | ২৬০০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ajaana | ২০ মার্চ ২০১০ ১৫:৩৩443697
  • মনীশ এটার বাংলা ভাষান্তরণ পাওয়া যাবে !!!
  • Manish | ২০ মার্চ ২০১০ ১৫:৫৬443698
  • কে আছো বরিশাল হও অগুয়ান
  • PT | ২০ মার্চ ২০১০ ২০:৫৬443699
  • বুদ্ধির বেশী ব্যবহার করলে বোধহয় এমন হয়:

    Railway ad shows Delhi in Pakistan, Kolkata in sea:
    http://in.news.yahoo.com/43/20100320/818/tnl-railway-ad-shows-delhi-in-pakistan-k.html


    গণিখান বামফ্রন্টকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন বলেছিলেন। ইনি ঝামেলা কমানোর জন্য কলকাতাকেই সাগরে বিসর্জন দেবেন বোধহয়।
  • aka | ২০ মার্চ ২০১০ ২১:১৯443700
  • আরে ওগুলো সিলি মিসটেকস। এদিকে যে লগ্নী আনতে বুদ্ধি করে বিলেত, আমেরিকা পাড়ি দিচ্ছে। সেবেলা?
  • santanu | ২০ মার্চ ২০১০ ২১:৪০443701
  • দেবেন ক্যানো, দিয়েছেন - আজকের টেলিগ্রাফে ৭ পাতায়।

    কিন্তু এই মহারাজা এক্ষপ্রেসের কি ভাড়া রে, ৮ দিনের জন্যে ৬৪০০ USD, একদিন বাইরে থেকে দেখে আসবো।
  • PT | ২১ মার্চ ২০১০ ১২:২৪443702
  • এর আগে একজন লগ্নী আনতে বিলেত-আমেরিক যাওয়ার জন্য কি গাল খেয়েছিলেন!! ""মৌ-দাদু"" বলে একটা নতুন শব্দও সৃষ্টি হয়েছিল বাংলা ভাষাতে। এখন দেখছি আবাপ থেকে পকাবু সবাই এই নব্য বিলেত যাত্রাকে দুহাত তুলে ""ধন্য ধন্য"" করছে! তবে বাংলা ভাষার কপাল ভাল হলে অদূর ভবিষ্যতে ""মৌ-দিদি"" বলে নতুন কোন শব্দের সৃষ্টি হলেও হতে পারে।
  • PT | ২১ মার্চ ২০১০ ১২:২৫443703
  • #আমেরিকা
  • Arpan | ২১ মার্চ ২০১০ ১২:৪৭443704
  • চিন্তা করবেন না। মৌ-দিদি নাম দেওয়াই যেতে পারে। অতি সুপ্রযোজ্য নাম।

    তো, মৌ-দাদু কত লগ্নি এনেছিলেন সেটার কোন স্ট্যাট আছে?
  • aka | ২১ মার্চ ২০১০ ১৯:১৪443705
  • আ: শুধু লগ্নী টানাটা দেখলে হবে? ইচ্ছুক আর অনিচ্ছুক চাষীদের ব্যপারটা দেখতে হবে না? সেখানেই তো বুদ্ধি লাগে।
  • PT | ২১ মার্চ ২০১০ ২১:১১443707
  • Maoists have threatened to extend indefinitely their bandh call in seven states if their arrested leader Azad from Maharashtra is not produced before the court on Monday, a top Maoist leader said.: http://www.zeenews.com/news612913.html

    কি আশ্চর্য! যারা রাষ্ট্রকেই মানে না, রাষ্ট্রের অধিবাসীদের ক্যাঙ্গারু কোর্টে বিচার করে মৃত্যুদন্ড দেয় তারাই সেই রাষ্ট্রের আদালতের কাছ থেকে নিজেদের লোকদের আইনানুগ বিচারের আশা করছে!! দম ফুরিয়ে আসছে মনে হচ্ছে.....
  • Samik | ২২ মার্চ ২০১০ ০৮:৫২443708
  • অ:, মৌ-দাদু লগ্নী আনার জন্য বিদেশে যেতেন? ক্ষী ক্ষান্ড!! আমি আবার কীসব উল্টোপাল্টা গুজব শুনতাম।
  • PT | ২২ মার্চ ২০১০ ০৯:২৪443709
  • আবাপ থেকে পকাবু সবাই এই গুজব ইন্ডাস্ট্রিটাকে গত দু-দশকের মত বেশ সাকসেসফুলি চালু রেখেছে। মৌ-দাদু তো সামান্য ব্যাপার। নন্দীগ্রামে বাচ্চাদের পা ছিঁড়ে পুঁতে দেওয়া বা কয়েকশ মায়ের স্তনবৃন্ত কেটে দেওয়া ইত্যাদি গপ্প গুজবকে প্রায় ক্লাসিক পর্যায়ে তুলে দিয়েছে!! সবচাইতে সমস্যা উচ্চশিক্ষিত মানুষদের নিয়ে। তারা পরের মুখে ঝাল খয়ে তাদের রাজনৈতিক অবস্থানের ভিত্তিতে সেগুলোকে দিব্য বিশ্বাসও করে নিচ্ছে।
  • Arpan | ২২ মার্চ ২০১০ ০৯:৩৬443710
  • ক্ষী ক্ষেলো! বিদেশ যেতেন লগ্নি টানার জন্য এইটাই তো গুজব! এখনো বেশ সাক্ষেসফুলি চালু।
  • aka | ২২ মার্চ ২০১০ ০৯:৩৮443711
  • গুড, একটা রিয়ালাইজেশন হল যে সবাই পার্টিজান। অসুবিধা কিছু নাই, বক্সের মধ্যে ঢুকে পড়লে আউট অফ বক্স চিন্তা করা যায় না - বাই ডেফিনেশন ট্রু।
  • kallol | ২২ মার্চ ২০১০ ০৯:৫০443712
  • মহাশ্বেতা গালিয়েছেন। জ্জিও। বোঝা যাচ্ছে মহাশ্বেতা, সুমন এদের ঘাড়ের ওপর মাথাটা স্বাধীন।
    http://www.anandabazar.com/22raj3.htm এটা আজকাল ছাপবে ১৪ পয়েন্ট বোল্ডে, প্রতিদিন/বর্তমান ছাপবেই না।
    স্থিকাবুরা কি বলেন??
  • Samik | ২২ মার্চ ২০১০ ১০:৩১443714
  • পিটি,

    গুরুচন্ডা৯তে একটা ওপেন অফার এখনো চালু আছে। ট্রাই করে দেখতে পারেন। নন্দীগ্রামের সময়ে ঐ তথাকথিত উচ্চশিক্ষিত মহলে চালু হয়ে যাওয়া ক্লাসিক গুজবগুলোকে গুজব বলে প্রমাণ করুন। পরের মুখের ঝাল খেয়ে নয়। তথ্যপ্রমাণসহ।
  • Samik | ২২ মার্চ ২০১০ ১০:৩৬443715
  • প্রসঙ্গত, কাল স্টার কিন্তুতে এই নিয়ে সুমনের ইন্টারভিউ দেখলাম। হয়তো পকাবু বলেই, নাকি কে জানে, কী বলে, মনে হল চেনা সুমনকে আবার চিনতে পারছি।
  • Arijit | ২২ মার্চ ২০১০ ১০:৪২443716
  • তথ্যপ্রমাণটা কি একতরফের দায়িত্ব? মানে সৌমিত্র বসুদের দরকার পড়ে না?
  • Samik | ২২ মার্চ ২০১০ ১১:০৫443719
  • তথ্যপ্রমাণ যেখানে ডেলিবারেটলি ইনটেনশনালি না-রাখার চেষ্টা করা হয়েছে সরকারি তরফে, তখন বিশ্বাসযোগ্যতার প্রশ্নে সৌমিত্র বসুও যেখানে জ্যোতি বসুও সেখানে। বেকার পরস্পরকে বছরের পর বছর ধরে খিস্তি করে গেলে তথ্যপ্রমাণ আকাশ থেকে গজাবে না।
  • Manish | ২২ মার্চ ২০১০ ১১:০৫443718
  • মমতা ব্যানার্জির তো একটা সুন্দর নামকরণ হয়ে গিয়েছে।
    শিলা দিদি।
    কিন্তু দিদি যে বলেছিলো লাখ লাখ চাকরী দেবে রেলে। প্রায় ৯ মাস কেটে গেছে কতজনকে চাকরী দিয়েছেন এরমধ্যে।আর মুসলমানদের জন্য চাকরীর সংরক্ষন ?
  • Rajdeep | ২২ মার্চ ২০১০ ১১:০৯443720
  • মানে ব্যাপারটা দাঁড়াল এইরকম; কেউ বলল ""কাকে কান নিয়ে গেছে "" ব্যাস তার আর কোন দায় নেই - অপরপক্ষকে প্রমাণ করতে হবে কাকে কান নিয়ে যায় নি !
  • PT | ২২ মার্চ ২০১০ ১১:১৮443723
  • @ Samik

    ১। ১৪-ই মার্চের রাত্রে কসু আধঘন্টার ওপরে একা কলকাতা টিভিতে এই বাচ্চা মেরে পুঁতে দেওয়ার মিথ্যা প্রচার চালিয়েছিলেন। নন্দীগ্রামের ঘটনার পরে তৃণমুলের নেতাদের আর আবাপ, বর্তমান, প্রতিদিন এবং স্টেট্‌সম্যানের সাংবাদিকদের জন্য নন্দীগ্রামের প্রায় সর্বত্র দ্বার অবারিত ছিল। তারা একজন মাকেও খুঁজে বার করতে পারেনি যার সন্তান কে খুঁজে পাওয়া যাচ্ছেনা। বেশ কিছুদিন পরে একটা আধপোড়া বস্তু নিয়ে দিদি-দাদারা প্রচূর হল্লা মাচানোর পরে দেখা যায় যে সেটা আসলে একটা পলিথিনের পাইপ।

    ২। একজন মাকেও খুঁজে বের করা যায়নি যার স্তনবৃন্ত কেটে দেওয়া হয়েছিল। যতদুর মনে পরছে, অপর্ণা সেন তৃণমুলের কোন মঞ্চ থেকেও এই ঘটনার উল্লেখ করেন। এই ঘটনার থেকে শিক্ষা নিয়ে বিরোধীরা (এবং তাদের ধামাধরা কাগজ ও বুদ্ধিজীবিরা) কর্তিত স্তনবৃন্তের বদলে ""ধর্ষণ""-কে আশ্রয় করেছে। কেননা ধর্ষণের ঘটনা প্রমাণ করা তুলনামুলক ভাবে কঠিন কাজ।

    ৩। শাঁওলি প্রতিদিনের একটি নিবন্ধে ""হাজার হাজার"" মৃতদেহ হলদি নদীতে ভাসিয়ে দেওয়ার সম্ভাবনার গপ্প ফেঁদেছিলেন।

    বিধিসম্মত সতর্কিকরণ: আমি নন্দীগ্রামের হত্যার ঘটানার তীব্র নিন্দা করছি।
  • Samik | ২২ মার্চ ২০১০ ১১:১৮443722
  • কাকে কান নিয়ে যায় নি কথাটা যে প্রথমে তুলল আজ, তাকেই জিগানো যাক তা হলে। :-) কাক আর কান নিয়ে কম তো হল না কয়েক বছর ধরে, কাক এবং কান দুই তরফই এক চুলও এগিয়েছে কি নিজেদের জায়গা ছেড়ে? কেন আর বেকার বেকার হৃদয় খুঁড়ে বেদানা ইত্যাদি? :-)
  • Blank | ২২ মার্চ ২০১০ ১১:২১443724
  • এর পর কোনদিন শুনবো যে কালো ভ্রমরের গপ্পগুলি কে ঢপের চপ বলার পর প্রমান দিতে হচ্ছে !!!!!!
  • Sibu | ২২ মার্চ ২০১০ ১১:২২443726
  • সুমন কি এমপি পদ থেকে রিজাইন করেছেন? আসলে আবাপ পড়ার সুযোগ হচ্ছে না। গুচ-ও ছাড়া-ছাড়া পড়া হয়। মিস করলাম কি খবরটা?
  • Arijit | ২২ মার্চ ২০১০ ১১:২২443725
  • না মানে তুমি বা তোমরা অনেকেই প্রশ্নটা শুধু এক পক্ষকেই করে থাকো কিনা - অথচ নিজেকে আনবায়াসড/স্বাধীনমাথাও বলে থাকো। তাই জিগ্গেস করা আর কি। প্রতিবারই এই একটা ব্যাপারে এই প্রশ্নটা আমি করি, উত্তরও সেই একই ভাসা ভাসা। কাজেই বুক বাজিয়ে স্পষ্ট কথাটা বলে দিলেই ভালো;-)
  • PT | ২২ মার্চ ২০১০ ১১:৩০443727
  • অনেকদিন আগে মার্গারেট থ্যাচার বুদ্ধিজীবিদের প্রসঙ্গে chattering class-শব্দটি ব্যবহার করেছিলেন। কসু আর মহশ্বেতা বোধহয় কাগজের শিরোনামে থাকার জন্য এই ক্লাসের সদস্য হয়েছেন। মমতা আর তার দলের স্বরূপ চিনতে এঁদের এত সময় লাগে যদি তাহলে এঁদের বিচারবোধ সম্পর্কে সন্দেহ হয়। প্রথম থেকেই তৃণমুলের সঙ্গে না গিয়েও তো সিপিএমের বিরূদ্ধের লড়াই চালিয়ে যেতে পারতেন!!
  • Rajdeep | ২২ মার্চ ২০১০ ১১:৩৫443730
  • না না উনি রিজাইন করেন নি - বহাল তবিয়তে এখনও ""মাননীয়"" সাংসদ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন