এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রহসন

    পিনাকী
    অন্যান্য | ০৯ এপ্রিল ২০১৮ | ২০৮৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ০৮ মে ২০১৮ ২৩:০৭374341
  • হিন্দুস্তান টাইমসের এই রিপোর্টটি নির্ভেজাল মিথ্যে এবং ঢপ। ফেক এবং আধকাঁচা। আপাতত বেশি কিছু বলার প্রয়োজন দেখছি না।
  • pi | ০৮ মে ২০১৮ ২৩:১৬374342
  • কিন্তু গুরুর ফেবু গ্রুপে সিপিএম এর প্রচুর লোকজন বিজেপি র সাথে যাওয়া সমর্থন করেছেন, উত্তাল তর্ক চলছে, নিজেই পড়ে নিতে পার।

    যাহোক, এটা মিথ্যে কীসের ভিত্তিতে বললে?
  • pi | ০৮ মে ২০১৮ ২৩:১৭374344
  • যারা এসব জাস্টিফাই করছে, বলছে এরকম জোট হয়েছে বেশ হয়েছে, ( নিচুতলায় আক্রমণের বিরুদ্ধে বাঁচতে প্রাণের দায়ে জোট হচ্ছে, সেটা দুর্ভাগ্যজনক, এই স্টেটমেন্ট যারা দিচ্ছে তাদের বলছিনা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা কম), তারা কীকরে মোদীর বিরুদ্ধেও সোচ্চার, এটা একসাথে বলে? আবার যারা বিজেপির সাথে জোট নিয়ে এত খোঁচা দিচ্ছে, সেই নিজেদের দলের নাকের ডগায় আর এস এস কে এত বাড়তে দিচ্ছে, জানিনা। এটুকু জানি, এসবেরই ভবিতব্য পবতে বিজেপি আসা। আর এই দুই দল থেকেই এরকম কিছু কিছু লোককে বোধহয় তখন বিজেপিতেই সুইচ করতে দেখব!
  • pi | ০৮ মে ২০১৮ ২৩:২০374345
  • আর এই যে তৃণমূল একদিকে উন্নয়নের কথা বলচ্গে, নিচুতলা নিয়ে এত কনফিডেন্ট বলছে, এত উন্নয়ন প্রকল্প হয়েছে বলে, কিছু প্রকল্প তো সত্য ভাল, ঠিকঠাক ইম্পলিমেন্ট হলে, তাহলে এরকম সন্ত্রাস চালাচ্ছে কেন এই দল? গণতন্ত্র ভাল চলছে, সব অপপ্রচার, এটা বলতে তো ঘোর সমর্থ্গকদের ও মুখে বাধবে।

    এই বিশ্লেষণটা পড়ছিলাম, অনেকটা ঠিক লাগল। https://www.nationalheraldindia.com/india/a-hunt-lies-and-violence-in-mamatas-bengal?utm_source=one-signal&utm_medium=push-notification
  • সিকি | ০৮ মে ২০১৮ ২৩:২১374346
  • গুরুর ফেবুগ্রুপে যাবার দরকার দেখি না, তবে হ্যাঁ, তার বাইরেও অনেক জায়গাতেই পড়েছি, এবং পড়ে দেখে নিয়েই বলছি, এটা ঢপ। নির্ভেজাল মিথ্যে।

    এদিক ওদিক আরও কিছু কাউন্টার ছড়াচ্ছে - নদীয়া জেল সেক্রেটারি সুমিত দে আর সীতারাম ইয়েচুরির স্টেটমেন্ট, সেগুলোও ফেবুতেই পাওয়া যাচ্ছে।

    এর পরে যে বা যারা ঢপটাকে ডিফেন্ড করছে, তারা তাদের নিজের প্রতিভায় করছে, সেখানে আমার কোনও বক্তব্য নেই। তবে খবরটা ঢপ, ঢপ এবং নাথিং বাট ঢপ।
  • | ০৮ মে ২০১৮ ২৩:২২374348
  • কিছু দেয়াল লিখনের ছবিও ঘুরাতে দেখেছি। পাই ওগুলো পেলে দিও তো।
    ফোটোশপড হলে তো ছবি দেখে বোঝা যাবে।

    এদিকে কে এক নদীয়া জেলার নেতাকে কোট করেছে আউটলুকে, সেই নেতাকেই কোট করে আবার ফেবুতে বলা হচ্ছে হিন্দুস্তান টাইমস নাকি হাগজ। এদিকে এই হাগজকে তো অন্য সময় দিব্বি রেফার করতে দেখি।
  • সিকি | ০৮ মে ২০১৮ ২৩:২২374347
  • জেলা* সেক্রেটারি। জেল নয়।
  • pi | ০৯ মে ২০১৮ ০০:৪৮374349
  • সিকি, পড়লেই দেখতে পেতে তোমার কত বন্ধু পরিচিতেরা ডিফেন্ড করছেন ঃ)

    তাঁরা পার্টির কর্মী ও পদাধিকারীও বটে।

    হুম, ছবিগুলোও দেওয়াই যায়।
  • Mukul koi | ০৯ মে ২০১৮ ০২:০৫374351
  • পন্চায়েত ইলেকশান টা মুকুল জিতিয়ে দেবে ভাব্লুম যে! সে কি ঘুমুচ্ছে?
  • T | ০৯ মে ২০১৮ ০২:৪২374352
  • নদীয়ায় ঐ সন্ত্রাস বিরোধী মিছিলে সমস্ত দলই হেঁটেছে। কংগ্রেস সিপিএম বিজেপি। এ আবার ডিফেন্ড করার কী আছে। হেঁটেছে, বেশ করেছে।
    আর পঞ্চায়তে গুচ্ছ লোকাল সমীকরণ কাজ করে। পার্টি ওয়াইজ হার্ডকোর সিপিয়েম বিজেপি এইসব চলার থেকেও কে কার কাকা জ্যাঠা এইসব। কে কার পুকুরে মাছ চাষ করে। তো, ঐ নিয়ে কী হাহাকার পড়ে গ্যালো বুঝি না।
    আর এই পঞ্চায়েত ইলেকশনে যত রাজ্যের হোল গোল চলছে। ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী যত দাঁড়িয়েছেন, বিরোধী এবং মিডিয়ার দাবী অনুযায়ী তাঁরা বিক্ষুব্ধ তৃণমূল। তৃণমূলের দাবী অনুযায়ী এরা সিপিয়েম।
    এক জায়গায় তো দেখলুম, প্রতীক হাইজ্যাক করে টিএমসিই দাঁড়িয়ে গেছে সিপিয়েম হয়ে। যদি জিতে যায় তো সুড়ুৎ করে দল বদলাবে।
  • Fëanor | ০৯ মে ২০১৮ ০৭:৫৬374353
  • ছবি বেরোলো প্রথম কোথায়? জাগো...

    তাও এমন সময়ে যখন মেরেধরে মনোনয়ন না দিতে দেওয়া বা কিডন্যাপ করে উইথড্র করানো নিয়ে সোরগোল...

    তার আর ফটোশপ ফরেন্সিক করে কী হবে? বিভিন্ন জায়গায় নিজেরাই সিপিএম বলে লোক দাঁড় করিয়েছে বলে খবর।

    সত্যি, লোকজনের কত্ত সময়।
  • PT | ০৯ মে ২০১৮ ০৮:১৯374354
  • @ইচ্ছাফুল
    এই ছড়াটা কেমন?
    প্রাণ বাঁচাতে সিপিএম/তিনোমুলের গুপ্তপ্রেম!!
    "কাস্তে-হাতুড়ি-তারায় ভরসা বিক্ষুব্ধ তৃণমূলের"
    http://www.anandabazar.com/district/howrah-hoogly/bengal-panchayat-elections-2018-independent-candidates-are-using-the-symbol-of-cpm-1.779847?ref=hm-topnav

    উন্নয়ন একটি এমনই বিপজ্জনক ইস্যু যে ওদিকে আবার ছ্ত্রধর মাহাতোর স্ত্রীকে মিছিলে হাঁটাচ্ছে তিনোরা। কে কোথায় বিক্কিরি হচ্ছে কিম্বা কে কাকে ব্ল্যাকমেল করছে সেটাও বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে।

    ভোটব্যবস্থাটাই যখন প্রায় পব থেকে উঠে যেতে বসেছে তখন পন্ডিত ও একদা বিপ্লবীরা কি সব অকিঞ্চিতকর বিষয় নিয়ে সময় নষ্ট করছে!!
  • j | ০৯ মে ২০১৮ ০৮:২৩374355
  • আর তর্কের খাতিরে যদি প্রাণের দায়ে, প্রার্থীকে মনোনয়নের সময় শাড়ি খুলে ফেলে মারা থেকে বাঁচাতে, ঘরে আগুন লাগিয়ে পোড়ার থেকে আটকাতে , শন্তিনিকেতনী কেষ্টার মশারি থেকে বাঁচতে নিজের পাড়ায় জীবন আর গণতন্ত্র খাতিরে বা অ্যাটলিষ্ট মনোনয়ন জমা দেবার অধিকার রাখতে যদি একসঙ্গে "কোথাও" হেঁটে থাকে বা কোনও দাবী জানাতে থাকে - বেশ করেছে, আরো করুক

    এই মুহুর্ত্তে রাজ্যের সবথেকে বড় শত্রু তিনোমুলি লুম্পেনরা আর তাদের মদতদাতা প্রশাসন, ৩৫% আসন বিনা ইয়েতে জিতে যাবার পরও বলতে হবে উন্নয়ন হয়েছে, গণতন্ত্র আছে !

    ফেবুগুরু তর্কটাতে মার্কামারা তিনোরা আর এক তাত্ত্বিকের অবস্থান টা দেখেও বেশ লাগল, সবকটার টোনই হচ্ছে বিরোধীদের চাবকে রাখো, রাস্তায় নেমে যারা বস্ত্রহরণ করছে একদম তাদেরি সহযোদ্ধা
  • j | ০৯ মে ২০১৮ ০৮:৫৭374357
  • একটা গোটা বীরভুম জেলা পরিষদ ভারতের ইতিহাসে এই প্রথম বিনা ভোটে জিতে গেল তিনোমুল। এসপি অফিস, ডিএম অফিসের সামনে স্রেফ ঘেরাও করে দিনের পর দিন, এরকম একটা গনতন্ত্রের ভাগাড়কে ঢাকা দিতে এইসব লিংগুলো ছাড়া কিই বা আছে
  • T | ০৯ মে ২০১৮ ০৯:০৬374359
  • হ্যাঁ, এখন মুলোদের নোংরামো ধামা চাপা দিতে এই সব লিংকই ভরসা। আর কী মুশকিল দেখুন হাইকোর্টে করা প্রথম দিককার মামলায় বিজেপির সাথে সিপিয়েম ও ছিল। জোট জোট...সিপিয়েম-বিজেপি...বিজেপিটি...কল্লোলদা...ছিছিক্কার। :))
  • Ekak | ০৯ মে ২০১৮ ০৯:০৮374360
  • পনেরো দিন আগে গুরুতে লিখেছিলুম। সিপিএম বিজেপি একজোট হয়েছে এই পারসেপশন থেকেই সিপিএম রা ক্যাল খাচ্ছে।

    এখন এই পারসেপশন হাইলি ভুলভাল হতে পারে। কিছু জায়গায় এমনিতেই আঁতাত থাকে সেটা কোনোদিন সার্বিক একজোট হয় নয়, গ্রামীণ রাজনীতি। তিতাস যেমন বললো। কিন্তু পার্সেপশনটা আছে। অনেকদিন ধরেই বাতাসে ভাসছে যে দলে দলে সিপিএম বিজেপি হয়ে গ্যালো গোওও !!! হারামিগিরি করে ছড়ানো ? হতেই পারে। হাইলি সম্ভব।
  • T | ০৯ মে ২০১৮ ০৯:১৪374362
  • আরে জয়নগর কুলতলি এইসব সাইডে গ্রামপঞ্চায়েতে সিপিয়েম-তৃণমূল বনাম এসিউসিয়াই চলছে। আবার নর্থবেঙ্গলের কিছু জায়গায়, মানে গ্রাম পঞ্চায়তে (নট পঞ্চায়েত সমিতি, বা জেলা পরিষদ) সিপিয়েম-তৃণমূল বনাম বিজেপি চলছে। তো, এই সব ধরলে বলতে হয় সবার সাথেই সবার জোট হয়েছে। :)
  • Ekak | ০৯ মে ২০১৮ ০৯:২১374363
  • এগুলো তো প্রতিবার হয়। নতুন কী। এবার ভোটের অনেক আগে থেকে সিপুএম -বিজেপি জোট হচ্ছে এই হাওয়া তুলে দেওয়া টা নতুন।
  • T | ০৯ মে ২০১৮ ০৯:২৬374365
  • আরে সেটাই তো। কালনায় বিজেপির এক জেলাপরিষদের (নট গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি, মানে সর্বোচ্চ লেভেলে আবার) প্রার্থী টিএমসির হয়ে প্রচার চালাচ্ছে। তাহলে বলতে হয় তৃণমূল-বিজেপি জোট হয়েছে :) ইলেকশনে জিতলেই সব টপাটপ যে যার মতন দল বদলে নেবে। এই তো ব্যাপার।
    তৃণমূল প্রচার করছে এইটা কারণ ওরা যা নোংরামো করেছে এইবার সেটাকে একটা জাস্টিফিকেশন দিতে হবে তো। শহুরে মিডীয়া এইসব নিয়ে যদি কিছুটা ব্যস্ত থাকে আর কী।
  • S | ০৯ মে ২০১৮ ০৯:২৯374366
  • pi | ০৯ মে ২০১৮ ০৯:৩৬374367
  • টি, আমার অন্তর ধামাচাপা দেবার কোন উদ্দেশ্যই নেই। যেখানে ত লেখার, তূণমূলের লোকজনকে যথেষ্টই লিখছি।

    কিন্তু তৃণমূলকে হঠানোর জন্য বিজেপি র হাত ধরতে হলে তাই ধরব, বিজেপি কে কেন আলাদা জুজু বলা হবে, বিজেপি আলাদা করে কেন খারাপ, হাত মেলানো যেতেই পারে জাতীয় কথা কোলকাতার পার্টিকর্মীদের কাছে শুনলে সে নিয়েও বলবই।

    তৃণমূলের অত্যাচারে বাধ্য হয়ে তৃণমূলস্তরে এসব হচ্ছে বললে বলতাম না।

    ওদিকে সন্ত্রাস নিয়ে বলতে এলে আগে যেসব তৃণমূলকে হম্বিতম্বি রেলা নিতে দেখতাম, তারা এখন হিসেব হি্চে, যতজন এই ভোট হিন্গ্সায় মারা গেছে, তাদী একজন বাদে সবাই তৃণমূল। আর এস এস কজনকে মেরেছে সে হিসেবও দিচ্ছে।

    তবে বান্গ্লায় আর এস এস ঢুকে খুনও করতে পারছে যখন, আর অন্যদের যা তুইমুই আর কাএযকলাপ দেখছি, সামনের বার বিজেপি আসা নিশ্চিত। যদিনা কর্ণাটক, রাজস্থান সব বদলে দেয়।
  • pi | ০৯ মে ২০১৮ ০৯:৩৭374368
  • আর শহুরে মিডিয়া কিন্তু তৃণমূলের সন্ত্রাস কিছু কম দেখাচ্ছে না, বা মূলত ওটাই দেখাচ্ছে।
  • Ekak | ০৯ মে ২০১৮ ০৯:৪০374369
  • হ্যা, কলকাতার পার্টিকর্মীর মুখে আমিও শুনেছি। অফলাইনে। ফেবুতে না। কর্মী মানে মেম্বার আবার। যুক্তি ওই তৃণমূলকে শিক্ষা দেওয়া। তবে গ্রামের ক্ষেত্রে শুনিনি বা জানিনা।
  • S | ০৯ মে ২০১৮ ০৯:৪২374370
  • মোদি এখন ২০১৯ নিয়ে ব্যস্ত। নইলে।
  • T | ০৯ মে ২০১৮ ০৯:৫০374375
  • আরে তুমি ধামাচাপা দিচ্ছ বলিনি। বলছি মুলোদের এইসব লিংকই ভরসা।

    এই যে সাতাশ হাজার ক্যান্ডীডেট দিয়েছে সিপিএম, বিজেপি একত্রিশ হাজার। সমঝোতা হলে ক্যানো এইটা হত। লোকাল লেভেলে যে আমার ঘর পোড়াচ্চে তার এগেন্সটে লোকজন একজোট হবেই। তারপর আরো ইকোয়েশন আছে, কোথাও টিকিট না পেয়ে
    বিক্ষুব্ধ টিএমসির লোকজনই সিপিয়েম বিজেপি হয়ে দাঁড়িয়েছে (কাকদ্বীপ)। ভোটে জিতে গেলে ওরাই মেন তৃণমূল হয়ে দল বদলে নেবে। এটা একেবারেই তৃণমূলস্তরের অত্যাচারে বাধ্য হয়ে এইসব হচ্ছে।

    এই যে বলছ উঁচুস্তরের পার্টিকর্মীরাই বলছে এমন এটাও ফ্যাক্ট। এই তো দুদিন আগে সিপিয়েমের মিছিলে হেঁটেছে, তাকে রিসেন্টলি দেখলাম মুকুলের পাশে। রাজপথে ভরি মেহফিলমেঁ। যে যেখানে যেভাবে পারছে স্কোর সেটল করার চেষ্টা করছে। পোস্ট দুহাজার এগারোর ডোল পলিটিক্সের এইটে অন্যতম অবদান যে নীতি বোধ একদমই চুলোয়ে পাঠানো গেছে। আগে যেটা অন্ততঃ এরিয়া কমিটি দিয়ে চাপা দেওয়া যেত।

    হ্যাঁ একমত যে কর্ণাটক ইলেকশনের উপর সিপিয়েমের ভবিষ্যত নির্ভর করছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন