এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নির্বাচন ২০১৬ - ফলাফল

    a
    অন্যান্য | ১৯ মে ২০১৬ | ২৫৪২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৯ মে ২০১৬ ১২:০৪705777
  • কেজরির দিকে তো এরা হাত বাড়িয়ে রেখেছেই। বামেরা বাইরে থেকে সাপোর্ট বা কঙ্গের সাথে থাকবে। মায়াকে প্রঃমঃ পদ দিতে হতে পারে। আম্মা হয়তো বিজেপির সাথে থাকতে পারে, অতেব উনি হয়তো বাদ।
  • নাঃ | ১৯ মে ২০১৬ ১২:০৫705780
  • শুধু ঐসব কারণে "রাগ" থাকলে এই তিনু সরকারের ওপরেও রাগ হবার যথেষ্ট কারণ ছিল। ফ্রিবি কজন পেয়েছে? সবাই তো পায় নি।
  • dc | ১৯ মে ২০১৬ ১২:০৫705779
  • নেক্সট লোকসভাতেও বিজেপি জিতবে, যদি না খুব বেশী কিছু ছড়ায়।
  • S | ১৯ মে ২০১৬ ১২:০৬705781
  • বিজেপির একটাই কাঁটা - উত্তর প্রদেশ। ওখানে ভালো রেজাল্ট না করলে অমিত শাউ বাদ। তাহলেই মোদির কব্জা কমবে। সেক্ষেত্রে বিজেপির একার জেতার চান্স কম।
  • Arpan | ১৯ মে ২০১৬ ১২:০৭705783
  • এখন যারা বারো থেকে সতেরো তারা ভোট দেবে পরের বার। তার পরে আরো। বাংলার মাটিতে লয়ালটি ফ্যাক্টরটা একটু বেশিই। এটা মার্কেটিংএর লোকজনকেও বলতে শুনেছি নতুন ব্র্যান্ড অ্যাক্সেপ্টেড হতে সময় নেয় কিন্তু একবার দাঁড়িয়ে গেলে সহজে ছাড়তে চায় না। তারও নানা সামাজিক কারণ আছে।

    তবে কং এবং সিপিয়েম পার্টি দুটো তদ্দিনে লড়ার জায়গায় থাকলে হয়।
  • d | ১৯ মে ২০১৬ ১২:০৭705782
  • একটা ভাল অংশ তো সিন্ডিকেট দিয়ে বেশ বসে বসে করেকম্মে খাচ্ছে।
  • dd | ১৯ মে ২০১৬ ১২:০৯705784
  • যাক। সব উত্তেজনা সেষ।

    এখোন সুধু রঞ্জনের চাবি খোলার বাকী
  • Arpan | ১৯ মে ২০১৬ ১২:১১705786
  • চাবি তো খুলে গেছে। এই টইয়ের শুরুতে দেখো।
  • kc | ১৯ মে ২০১৬ ১২:১১705785
  • গরীব মানুষকে দুটাকা কেজি চাল দেওয়াকে যতবার ফ্রিবি বলে হেয় করবে, ততবার এরকম টাইফুনের সামনে দাঁড়িয়ে উড়ে যেতে হবে। ওটা ফ্রিবি নয়, ওটা গরীবদের বেঁচে যাওয়ার উপায়।
  • Arpan | ১৯ মে ২০১৬ ১২:১৩705788
  • কেসিকে বড় হাতের ক দিলাম।
  • কল্লোল | ১৯ মে ২০১৬ ১২:১৮705790
  • কেসিকে ক্ক। কিন্তু যতদিন বিমান থাকবে ততোদিন বামেদের কোন আশা নেই।
  • cb | ১৯ মে ২০১৬ ১২:১৮705789
  • কেসি কেসি কেসি, ক ক ক

    এইটা কতবার বলার চেষ্টা করছি, উত্তরে লোকে এখনো চোদ্নামি করে #ভয়_বাংলা টাইপের ওভার দা টপ লেখা ছাড়ছে। মর শালা
  • Arpan | ১৯ মে ২০১৬ ১২:১৯705793
  • ফ্রিবির বাংলাও আছে।

    ভিক্ষা।

    এখানেই পড়েছি।
  • kroy | ১৯ মে ২০১৬ ১২:১৯705792
  • আজকের দিনে শহরের ছেলেমেয়েরা মল কালচারে অভ্যস্থ। মফস্বলের ছেলেমেয়েরাও সেই দিকেই যেতে চায়। বামপন্থী চিন্তাধারার কোন সিনই নেই এখানে। শহরের ছেলেরা তাকিয়ে আছে কি করে ব্যাঙ্গালোর, গুরুগ্রাম, পুনেতে যাওয়া যায়। গ্রামের গরিবেরাও তাই। বামপন্থার থেকে সোজা বোঝা যায় বাইরের শহরগুলোতে সিকিউরিটি গার্ড, রাজমিস্ত্রি ইত্যাদির কাজ পাওয়া। এই হয়েছিলো কেরালাতে। সবার উদ্দেশ্য ছিলো মিডল ইস্টে কাজ নিয়ে ভাগবার। কেরালাতে ইন্ডাস্ট্রি এলো কি এলোনা থোড়াই কেয়ার। পবতেও আজ তাই। চেষ্টা কর রাজ্য ছাড়ার। যারা আছে তারা জানে কাজ নেই, তার বদলে এনগেজড থাকার জন্যে ক্লাব আছে, পূজো আছে, নিজেকে ক্ষমতাহীন মনে করার কোন কারণ নেই যতক্ষণ দাদা দিদির হাত মাথার ওপরে আছে। বামপন্থার কোনই জায়গা নেই এখানে। বন্ধুরা যখন অন্য শহর থেকে আসে, ওরা সেখানে লাইফ কতো কুল তাই আলোচনা করে, রাজনীতি নয়। আজ জোট কি একবারও বলতে পেরেছে যে ওরা এলে লোকে কি পাবে যা এখন নেই? এখন তো অনেক নগদ পাওনা আছে, দুটাকার চাল, কন্যাশ্রী, ক্লাবের টাকা ইত্যাদি।।।। আজকের ভোটাররা ৭২-৭৭ দেখেনি, প্রথম দিকের বামফ্রন্ট দেখেনি, দেখেছে শুধু বামেদের শেষের পনের বছরের গুন্ডাবাজি, শুনেছে মজিদ মাস্টারের কথা, তপন সুকুর, সুশান্তের কথা। বামেদের কোন আদর্শের প্রতিফলন দেখেছে তার যে তাকে ফিরিয়ে আনার কথা ভাববে? কোন তরুণ বামপন্থী নেতা অছে যাকে তার রোল মডেল ভাবতে পারে? বিমান, সূর্যর সঙ্গে কি তারা কানেক্ট করতে পারছে? তারা মনে করে কংগ্রেস, বিজেপিও বামেদের থেকে ভালো। ভোট বাক্সে তারই প্রতিফলন। ভবিষ্যতেও বামেদের থেকে তাদের কিছুই পাওয়ার নেই। তাই বামের নিশ্চিহ্ন হওয়ার পথে। শুধু সময়ের অপেক্ষা।
  • দিদি কী কইছেন? | ১৯ মে ২০১৬ ১২:১৯705791
  • প্রেস কনফারেন্সটা কেউ ফলো করুন।
  • cm | ১৯ মে ২০১৬ ১২:২৮705794
  • অপ্রাসঙ্গিক হলে মুছে যাবে এতে অসুবিধের কি আছে। আজকাল আর রাস্তাঘাটে ডায়নোসর চোখে পড়ে কই?
  • Ekak | ১৯ মে ২০১৬ ১২:৩০705795
  • কেসি কে ক। দক্ষিনেও এটা ম্যাটার করে। আম্মা ইদলি নিয়ে যতই হাসাহাসি করা হোক, এই আক্কারার বাজারে সস্তার চারটে ইডলি মানে একবেলা পেট ভরানোর নিশ্চিন্তি।
  • pinaki | ১৯ মে ২০১৬ ১২:৩১705796
  • বাংলার জনগণ কি এইটা বলতে চাইল, যে যাদের রাজনৈতিক সারভাইভালের জন্য রাহুল গান্ধীর প্রোটেকশন আর অভীক সরকারের খড়কুটো লাগে, তারা এবার 'বাম' রাজনীতি ইত্যাদি না করে অন্য কিছু করার কথা ভাবুন?
  • Arpan | ১৯ মে ২০১৬ ১২:৩৪705797
  • মিত্তিরমশায়, আপনার হোয়াটস্যাপ গ্রুপ কী বলছে? ঃ)
  • PT | ১৯ মে ২০১৬ ১২:৩৫705799
  • "কোন তরুণ বামপন্থী নেতা অছে যাকে তার রোল মডেল ভাবতে পারে?"

    তিনোর কোন তরুণ নেতাকে তারা রোল মডেল ভাবছে?
  • lcm | ১৯ মে ২০১৬ ১২:৩৭705800
  • না না, বাড়ছে তো। এই নিয়ে আগে তক্কো হয়েছে।

    ২০১০-১১ সালে পশ্চিমবঙ্গের জিডিপি ছিল ৪,৬০,৯৫৯ কোটি, সেটা ২০১৪-১৫-তে বেড়ে হয়েছে ৮,০০,৮৬৮ কোটি।

    জিডিপি পার ক্যাপিটা ছিল ৪৭,৩৮৯ টাকা, যেটা বেড়ে হয়েছে ৭৮,৯০৩ টাকা।

    সব রসাতলে যাচ্ছে যে এক হাহুতাশ আছে না, সেটা পুরো ঠিক নয়। আগেও যায় নি, এখনও যাচ্ছে না। ইন ফ্যাক্ট, এখন বৃদ্ধির হার খারাপ না।

    https://en.wikipedia.org/wiki/List_of_Indian_states_by_GDP

    https://en.wikipedia.org/wiki/List_of_Indian_states_by_GDP_per_capita
  • pinaki | ১৯ মে ২০১৬ ১২:৩৯705801
  • আরে হোয়াট্স্যাপ গ্রুপে হেবি বাওয়াল চলছে। কট্টর সিপিএম রা ধরে গাল দিচ্ছে জনগণকে, জনগণ কত ফালতু, তাদের কাছে দুর্নীতি কোনো ইস্যুই না, ইত্যাদি ইত্যাদি। ওদিকে নন সিপিএমরা চিমটি কেটে যাচ্ছে। হেব্বি বাওয়াল। আমি তো ঘুম থেকে উঠে দেখি অলরেডি প্রায় ২০০ মেসেজ। কেউ কেউ আবার আলাদা করে আমাকে এসে বলছে - কিরে কিছু বল। আমি আজ খুব ব্যস্ত বলে কাটিয়ে দিয়েছি। এখনো লিখিনি কিছু। ঃ-)
  • cm | ১৯ মে ২০১৬ ১২:৪০705803
  • জিডিপির বৃদ্ধি পিকেটির আলোয় দেখলে কেমন দেখায়?
  • dc | ১৯ মে ২০১৬ ১২:৪০705802
  • কেসি বাবু ১০০% একমত। এটাই বলতে চেয়েছিলাম, সাধারন লোক নিজের স্বার্থ দেখে, তত্বকথা শোনেনা।

    আর আম্মা ইডলি কিন্তু ভালো খেতে, আমি অফিসে যাবার পথে আমাদের পাড়ার আম্মা ক্যান্টিন থেকে মাঝে মাঝেই খেয়ে চলে যাই।
  • sch | ১৯ মে ২০১৬ ১২:৪১705804
  • PT এবার আপনি একটু বলুন কেন লোকে লেফটদের লাথ মারলো। বাম নেতারা তো বলেইছেন নির্বাচন অবাধ হয়েছে। তাহলে এই অবস্থা কেন? হারতে তো পারেই -কিন্তু এটা প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া।
    ডি এম কে হেরেও ভালো লড়াই করেছে। কিন্তু এখানে একটা প্রাইম নিউজ পেপারকে পাশে পেয়েও এই হাল কেন।

    কেন জানেন? এই আপনার মতো লোকেদের জন্য - যারা প্রমাণ করার চেষ্টা করে গেছেন গত পাঁচ বছর ধরে যে মানুষ ভুল করেছে গ পাঁচ বছর ধরে। এই ফালতু বুকনিটা না দিলে লোকে ফিরে ভাবতো - সেটা ভাবে নি আরো খারাপ অবস্থায় পড়েও। বাণ্ডূবাজি না করে মানুষকে সম্মান করতে শিখুন আর মুখটা একটু বন্ধ রাখুন। না হলে আরো ২০ বছর এই ফল চলবে।
  • sm | ১৯ মে ২০১৬ ১২:৪২705805
  • মধ্যিখান থেকে অধীর মেসির মত গোল করে বেরিয়ে গেল।কংগ্রেস এর ভোট কাটতে দেয় নি।সি পি এম এর থেকে বেশি লড়াই এর, কেন্দ্র হাসিল করে নিয়েছে। বিরোধী দলের নেতার সম্মানও পাবে।
    এখন সি পু এম কে নিজের মতন লেজে খেলালেই হলো।
  • kc | ১৯ মে ২০১৬ ১২:৪৪705806
  • চান্দুবাউ, থমাস পিকেত্তির আলোয় দেখতে গেলে পুরো দেশের স্পেকট্রাম আনতে হবে। সেখানে কিন্তু বেএএশ অন্ধকার।
  • dc | ১৯ মে ২০১৬ ১২:৪৬705807
  • হুঁ এবারের ভোটের বিগ উইনার কিন্তু কং, ভোটের বা জোটের যাই বলুন।
  • lcm | ১৯ মে ২০১৬ ১২:৪৯705811
  • কেসি কইয়া দিসে।
    উন্নয়ন মাপো। আপাতত, জিডিপি দিয়াই মাপো। ইনকাম ইনইকুয়ালিটি দিয়া মাপতে গেলে তো গাঁ উজার হইব। শুধু সারা দ্যাশে না, সারা দুনিয়াতেই।
  • sm | ১৯ মে ২০১৬ ১২:৪৯705808
  • না, না মুখ বন্ধ করা কোনো কাজের কথা নয়। মুখ ও লেখা দুই ই চলুক।আগের বার থিওরি ছিল বামেদের হারের মেইন কারণ; ছাগল জনতা আর বুদ্ধিজীবিদের বদমায়েশি।
    এবার কি কারণ, সেটা কিন্তু জানার আগ্রহ থাকলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন