এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিলো দ্য বেল্ট অথবা গুরুচরিত্র

    তাপস দাশ লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২১ মে ২০১৫ | ১২৫৭২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ন্যাড়া | ২২ মে ২০১৫ ০২:৪৭675364
  • "গদার" নিয়ে খিল্লি করায় সিঁফোর মানসিক স্থৈর্য্য যেরকম চলকে গেছে, তাই এ নিয়ে আর কিছু না লেখাই ভাল। তবে আমি ওই থ্রেডটা পড়ে দেখলাম - আমার যে চার-পাঁচটি পোস্ট আছে তাতে কোথাও গদারের নাম গন্ধ খুঁজে পেলাম না। তবে না লিখলেও নিশ্চয়ই ভেবেছিলাম, সিঁফো যখন বলছে। ("বোকা-বোকা" নিয়ে কোন কন্টেস্ট নেই।)

    শাক্যজিতের পজিশানগুলো কমপ্লিট ওপরচালাকি। "দেখ আমি কত জানি, তবু লোকে পাত্তা দিচ্ছেনা" বলে গাল ফোলানো। (নিজের বয়েসীদের সঙ্গে ডান্ডা-গুলি খেললেই তো হয়!) অনিন্দ্য সেনগুপ্তরও লেখাটি গিমিকি। "প্রিভিলেজড পজিশন" শব্দ-বন্ধটা আর চারবার ব্যবহার করলেও। যে কিসিমের আর্ট ক্রিটিসিজম হয়েছে, সেগুলোর মধ্যে কিস্যু নেই। সব ওপরচালাকি। যখন গভীরে যাওয়া যায়না, তখন ওসব সোশ্যাল কন্টেন্ট মারাতে হয়। বাংলায় আর্ট ক্রিটিসিজমটাই পুরো হাওয়ায় ভেসে আছে। যে কোন পারফর্মিং আর্ট। গান বলুন, কবিতা বলুন, ছবি বলুন। খ্যামতা থাকলে একটা সীন নিয়ে শট-বাই-শট ভাল মন্দ বোঝা দেখি! আমি এগ্রি না করতে পারি, আঁতলামি বলে কাটাব না। যখন দেখব মাল ঢুঁঢুঁ, খালি চাট্টি কীওয়ার্ড নিয়ে আর নেম ড্রপিং করে বোদ্ধা সাজছে, তখন "টুউউউকি, আঁতেল" বলতে ইতস্ততঃ কেন করতে হবে?

    শুধু খারাপ লাগছে সিঁফো মেন্টাল হয়ে গেল ভেবে।
  • mumu | ২২ মে ২০১৫ ০৩:৪৫675365
  • বলে দিচ্ছি

    ১ঃ কোনো বিষয় নিয়ে অলোচনা হোচ্চে, এবার অনেকে হয়্ত কমেন্ট করল কিন্তু কিছু কিছু বিশেষ লোকের কমেন্ট এর ই রিপ্লাই দেওয়া হবে,বাকিরা যারা অচেনা তাদের পাতি ইগ্নোর মারা হয়

    ২ঃ কোনো এক্জনের বিরুদ্ধে দলবাজি অনেকটা বুল্যিঙ্গ এর মত, তাতে সে কন্ফিডেন্স হারিয়ে ফেলে কিচু বলার বা কাউন্টার করার

    ৩ঃ দুনিয়ার রাজ্জ্যের যত পার্সোনাল অলোচনা। এই যেমন ইশ সেদিন ওমুক এই কোর্লো,ওমুকের সাথে দেখা হল, এতে যারা গুরুর বাইরের লোক তার পুরো হুব্বা।মানে তাদের বহিরাগত ফীলিঙ্গ করানো।এই ব্যাক্তিগত অলোচোনা তো ফেবু তেও হোতে পারে নাকি?

    ৪ঃ কেও এক্জন( গুরুর কোন চেনা নাম নয়) টই খুল্লো, সেই টই এ কেও লেখেনা, অনেক কস্টে ৫ টি কমেন্ত, আর গুরুর কোনো পরিচিত নাম লিখলো ( এক্কেরে বাজে মর্কা টই) হাজার হাজার কমেন্ট পরে গেলো
    ৫ঃ
    এরপর তো যাই বলব তাতেই বল্বেন লিন্ক দিন।
    মহা জ্বালা।
  • 4z | ২২ মে ২০১৫ ০৩:৫৯675366
  • mumu,

    আপনার প্রত্যেকটা পয়েন্টেরই কাউন্টার হয় কিন্তু এখন আর হ্যাজাতে ইচ্ছে করছে না। শুধু এটুকুই বলব এটাকে একটা চায়ের দোকানের ঠেক বা রকের আড্ডা হিসেবে দেখুন আর একটু ঠেলেঠুলে বসে পড়ুন দেখবেন ধারনাগুলো বদলে গেছে। এখানে মোটামুটি সবাই নতুন বা অপরিচিত হিসেবে শুরু করেছিল। আড্ডা মারতে মারতে পরিচিতি বেড়েছে আর ঠেকের পার্ট হয়ে গেছে।
  • mumu | ২২ মে ২০১৫ ০৪:০৪675367
  • বলছেন যখন।

    তবে কাউন্টার কর্বেন সময় পেলে, আমিও বুজতে চাই সমস্যাটা কোথায়
  • Abhyu | ২২ মে ২০১৫ ০৪:২৬675368
  • ১। কিছুটা ঠিক, কিন্তু ধরুন আমি চেনা লোকের সাথেই কমিউনিকেট করি। কিছু লোককে অ্যাভয়েড করি - জানি যে একে কিছু বললেই কামড়ে দেবে - ঠিক আছে, কাটান দি। কিছু লোককে নির্দ্বিধায় বলি ভাট বকছে - যেমন আকাদা, আমি সিওর যে সে কিছু মনে করবে না। এইটা তো অচেনা লোকের সাথে হওয়া মুশকিল। কিন্তু তার মানে তো এই নয় যে সবাইকে চিনে আমি গুরুতে আসছি। এই যে কুমুদি, আমার ১০০% অচেনা ছিলেন, ঐ যে চায়ের ঠেকের মতো, আস্তে আস্তে চেনা হয়েছেন। এখন নির্দ্বিধায় ওনার পা টানি। ভাগীদার, কোনো মতে জানাতে চায় না যে সে কি করে, কোথায় থাকে, তা সে ঠিকই আছে, পুরো অচেনা ছিল, আস্তে আস্তে চেনা হয়েছে, সাহস করে দুটো কথা বলি।

    ২। এটা ঠিক মনে হয় না। আর হলে সে তো আমার এগেনস্টেও হয় - নেহাত মজা করে ১ থেকে ২৫ নম্বর দিয়ে কটা টই তুলেছিলাম এক উইকেণ্ডে - মাইরি বলছি কোনো বদ উদ্দেশ্য ছিল না - তো সে লোকে কত কথাই না শোনালো। দু চারজন তো একেবারে মানে অনেক দেখেছি তোমার এই বাড়াবাড়ি - আর যেন্না দেখি - তো একে কি আমি বুলিঙ বলে নেব?

    ৩। এটা করার জন্যেই তো আসি ভাটে। বলল না, চায়ের ঠেক? আপত্তি কিসে? আমার তো ফেসবুক নেই, আমি কোথায় যাব? আর কেনই বা যাব?

    ৪। ঐ মোটামুটি ১এর মতোই। আরেকটা ব্যাপার - অনেক নতুন টইই খুব খাজা হয় - তা সবেতেই গিয়ে বলব - মশাই কিচ্ছু হয় নি? ভদ্রতা বলেও তো একটা জিনিস আছে?

    ৫। ঠিক বলেছেন, মহা জ্বালা। একদম লিং দেবেন না।
  • Atoz | ২২ মে ২০১৫ ০৪:৩৩675369
  • অভ্যু, ৫। ঃ-)
  • mumu | ২২ মে ২০১৫ ০৪:৪৩675370
  • ১ঃ চেনা লোকের সাথেই কথা বলি,তালে কিচু বলার নেই। কিন্তু যাদের এড়িয়ে চলা হয় তারা কি সবাই কামড়ে দেবো টাইপের?না মনে করেন যে এরা এলেবেলে এদের কে পাত্তা দেবার কোন দরকার নেই।একটা মিনিমাম স্ট্যন্ডার্ড তো আচে নকি?

    ২ঃ আপ্নার এগেনস্টেও হয় এটা বল্লেন। সবাই হয়্ত লড়াই করতে পরেনা,দেয়ালে পিঠ ঠেকে যায়।ভয় পায়।

    আরেকটা জিনিশ,অনেক কে দেখেচি এরকম মন্তব্য করতে " মশাই আগে বানান টা ঠিক করুন পরে কথা বলতে আসবেন ", এগুলো বহিরাগত দের কেই করা হয় চেনা লোক কে না।এটা দাদাগিরি নয়?
  • 4z | ২২ মে ২০১৫ ০৫:১১675371
  • বানান নিয়ে সবাইকেই বলা হয়। এটায় চেনা অচেনা বলে আলাদা কোনো কিছু নেই। আর সাধারনতঃ দু একজনই এটা বলে থাকে।
  • একক | ২২ মে ২০১৫ ০৫:২৬675372
  • এবার সেলফ ভিক্তিমায়সেসনের দিকে এগোচ্ছে। কেও বলতেই পারে বানান ঠিক করুন অমুক তমুক, সেটা কিভাবে নেব কতটা পাত্তা দেব আমার ব্যাপার। অন্যকে ছোটো, কম যোগ্যতাসম্পন্ন,শহুরে শোগুন, মফস্বলি ভুতুম, ন্যাংট পালংশাক ইত্যাদি যা খুশি চোখে দেখার রাইট একের আছে। পাল্টা দিন নইলে ইগনোর করে নিজের মত লিখুন, মিটে গ্যালো। এটা প্রাইমারি ইস্কুল নাকী যে দাদাগিরি বারণ সবাই মিস এর কথা শুনে চলবে? দাদাগিরি ফেবুতেও হয়। সর্বর্ত্র হয়। নতুন কী ?

    এই ইনফরমেশন বার্স্ট এর দুনিয়াতে কেও কাওকে সিরিয়াসলি পাত্তা দেবার জায়গায় নেই। অন্যত্র লাইক/ফ্ল্যাগ ইত্যাদি আছে বলে একধামা লাইক পেয়ে পাত্তা পাওয়ার ফলস ইম্প্রেশন গ্রো করে আমাদের। ওটা পাত্তা ফাত্তা কিস্যুনা। নিজের মত হইচই করে থাকুন :) আর "অন্যকে ছোটো চোখে দেখা" টা একটা রাইট। সেটার বিরুদ্ধে একশবার উল্টে গাল দেওয়া যায় কিন্তু কেও কাওকে ছোটোচোখে দেখবেনা এরকম সেন্ত্রিস্ট প্রবণতা মারাত্মক। ব্যক্তিগত মত।
  • 4z | ২২ মে ২০১৫ ০৫:৫৭675374
  • হ্যাঁ, একককে কেউ বানান নিয়ে বলে দেখুক তো!
  • aka | ২২ মে ২০১৫ ০৬:০৬675375
  • আব্বে আমি ভাট বকি না ভাট মারি। ঃ)
  • a x | ২২ মে ২০১৫ ০৬:১৬675376
  • আমি তো রেটে ইগ্নোর করি। ইচ্ছে হলে কথা বলি, ইচ্ছে হলে না। সেটা না করতে পারলে তো নেমন্ত বাড়িই যেতাম।
  • a x | ২২ মে ২০১৫ ০৬:১৭675377
  • আর তাপসকে বলি গুড জব, প্রেশার কুকারের সেফটি ভালভ দেখতে পাচ্ছি! ঃ-))
  • Abhyu | ২২ মে ২০১৫ ০৬:২০675378
  • ১। যাদের এড়িয়ে চলা হয় তারা হয় কামড়ে দেবো টাইপের নয়তো খুব বিরক্তিকর। এলেবেলে বলে পাত্তা দেবার কোন দরকার নেই - সেই হিসেবে নয়। নতুনদের সাথে আস্তে আস্তে পরিচয় হয়। ইচ্ছাকৃতভাবে যাদের এড়িয়ে চলি তারা পুরোনো লোক, নতুন না। সেটা তো আমার পোস্ট থেকে ক্লিয়ার হবে আশা করেছিলাম।
  • - | ২২ মে ২০১৫ ০৬:২৩675379
  • আরে, এককের বানান ভুল বুঝতে পারলে তো বলব! আস্ত লেখাটাই বুঝিনা, তার আবার এক একটা বানান! হুঁ! ঃ-)
  • - | ২২ মে ২০১৫ ০৬:৪৭675380
  • ৬টা২৩-এ লিখলুম ৫টা৫৭-র ফোজ্জিকে।
  • sosen | ২২ মে ২০১৫ ০৬:৫৯675381
  • ১।এই একটা কথা আমি সিকিকে বলব। "তুমি তো নতুন লোক," এইটা বলা জাস্ট ছাড়ো। ভালো মনে বলা হলেও। ওটা সত্যি হলেও বেজায় ইরিটেটিং শুনতে।
    ২। মুমু বেশ ক্লিয়ার করে প্রবলেমগুলো বলেছেন। কোনোটাই ১০০% উড়িয়ে দেওয়ার মত নয়। তবে ভার্চুয়াল ওয়ার্ল্ডেও এতো পকা থাকতে হলে কেস। প্লাস গুচ একটু শ্বশুরবাড়ি টাইপস, মানাতে টেইম লাগে, হঠাৎ দেখলেন ঝিঁকুটিডাঙ্গার সেজো পিসিশাশুড়ী এসে আপনার উপর বেজায় রেগে গেলেন, হাত পা ছড়িয়ে কাঁদতে বসলেন, টই ভাট চতুদ্দিকে জল থই থই। অথচ আপনি ভাবছেন আমি তো কিসুই বলি নাই! তখন এখানের লোকেরাই সহৃদয় বড়ো ভাশুরের মতো আপনাকে বলে দেবে, উনি বেড়াতে এলেই ঐ রকম একগঙ্গা কেঁদে যান। এইটা পুরোনো লোক না থাকলে আপনি বুঝতে পারবেন না।শুধু শুধু পাতার পর পাতা লিখে শক্তির অপচয় করবেন। তারপর মানে হ্যাঁ, আপনিও ঐ পুরোনো লোক হয়ে যাবেন।
    ৩। ট্রোলিং, ওরে বাবা। বেজায় হয়। এখান থেকে ফেবু, সেখান থেকে অন্যান্য ফোরাম অব্দি চলে যায় ট্রোলিংএর লেজ। ত হোক না। লাইকের দুনিয়া তো একটা রয়েছে। ঐখানে লাইক খাবেন, এখানে ইগনোর। কাটাকুটি।
    ৪। গুরু ভাটিয়ালি একটু সানন্দা টাইপস আছে, তাই এখনো ঢোকা যায়। ঐটা যেন অনুষ্টুপ না হয়, বাবারে। ঈশান হ্যাশট্যাগটা চালু করতে পারে, ভালো আইডিয়া।
    ৫। কে যে কি পড়ে বোঝা দায়-কমেন্ট দিয়ে মাপবেন না। আমি সেই কব্বে থেকে একোখানা গল্প লেখার চেষ্টা করছি, সেটাতে দমুদির একমাত্র কন্সট্যান্ট কমেন্ট আছে, কিন্তু অন্যেরাও পড়ে না বলেও মনে করিনা। না পড়লেই বা কি। আমার কাজ স্পেস ভর্তি করে আরাম পাওয়া আমি করবো। অন্যে লাইক না মারলে বয়ে গেলো
    ৬। পয়েন করে লিখিচি। ইগ্নোর কল্লে পস্তাবেন।
  • dc | ২২ মে ২০১৫ ০৭:০৯675382
  • sswarnenduর বক্তব্যের সাথে একেবারেই সহমত না। আমি মোটামুটি এক বছর এখানে নিয়মিত যাতায়াত করছি, এই সময়ের মধ্যে দল বেঁধে র‌্যাগিং কাউকেই করা হচ্ছে বলে দেখিনি। দুয়েকসময়ে একটুআধটু এর তার পেছনে লাগা হয়, সে তো হতেই পারে! আড্ডা মারার জায়গায় একটু লেগ পুলিং না হলে তো আড্ডা মারার মজাই নষ্ট হয়ে যায়!

    "কিন্তু দল বেঁধে অপ্রাসঙ্গিক বকে কিম্বা খিল্লি করে ইচ্ছাকৃতভাবে সাবোটাজ করা হয়েই থাকে" - এরকম খুব একটা চোখে পড়েনি, যদিও এরকম হলেই বা কি ক্ষতি কে জানে! সবাই মিলে আড্ডা মারার সময়ে যদি মনে হয় একটা আলোচনা সাবোটাজ করা যাক তো করা যেতেই পারে, তাতে কি হল? যেমন অনেকেই বলেছেন, রকে কিছুদিন ঘোরাঘুরি করুন, ঠেলেঠুলে একটা কোনায় বসে পড়ুন, আড্ডা মারুন। এটা এক্কেবারে আমার মনের মতো কথা।
  • dc | ২২ মে ২০১৫ ০৭:১৩675383
  • তবে আমার একটা সুবিধা যে আমার ফেবু নেই, তাই এখানে যা হয় আমি শুধু সেটুকুই দেখি। অন্যত্র কি হয় জানিনা, ইন্টারেস্টও নেই। আর mumu বা স্বর্ণেন্দুকে বলতে পারি, টেনশন নেহি লেনেকা। এক ঘন্টা আড্ডা মারুন, সব ভুলে গিয়ে নিশ্চিন্তে নিজের কাজ করুন, পরে এসে আবার কয়েকটা পোস্ট করে ফেলুন। এতো সিরিয়াস হওয়ার কিছু নেই, বিন্দাস থাকুন। এটা অবশ্য আমার জীবনদর্শন, অন্যদের সাথে নাও মিলতে পারে।
  • mumu | ২২ মে ২০১৫ ০৭:৩৮675385
  • সোসেন এর বক্তব্য বেশ ভালো লাগলো।

    নিস্চয় আরো আনবায়াসড ভাবে বোঝার চেস্টা করবো আর গুরুর মেজাজ কে ধরতে পারবো আশা করি।

    ডিসি কে বোলি, আপনি কি সত্যি দেখেন নি দল বেন্ধে খিল্লি ওড়াতে? জ্যোতিষ এর টই টা অরেকবার দেখবেন।গুরুর অনেকে তো প্রতিবাদ ও করেন সঙ্গে সঙ্গেই।আর এই কারনেই অনেক নতুন অলোচনা বন্ধ হয়ে যায়।

    যেমন ধরুন, নস্তিকতার টই।তো সবাই লিক্ছে আমি নস্তিক, ওমুক তোসুক মানিনা।পৈতে ছিন্ড়ে ফেল্লাম সিন্দুর মুচে ফেল্লাম। ভালো কথা।এবার ধোরুন কেও মানে, সে নিজের সপম্খে কিছু যুক্তি সাজাচ্চে, ব্যাস হয়ে গেলো।
    তাকে দুয়ো দেবে,কোথাই কোনদিন সে বোলেচিলো যে সে উপোশ কোরেনা তার লিন্ক দেবে। সে বেচরা ২ দিন লোড়বে নিয়ে পালাবে।এতে কি হলো? আমি মহান এবঙ্গ আধুনিক এই ইগো টা চরিতার্থ হল,কিন্তু অরেক্জন কি ভাবচে সেটা শোনা হলোনা।

    এমন ও দেখেচি, বলা হোয়েচে "দিদি আপনি ভ্রমন কাহিনি লিখবেন্না,ওটা আপ্নার দ্বারা হয়্না"

    এইগুলো একটু নজর কোরলে ভালো হয় এই আর কি।
  • mumu | ২২ মে ২০১৫ ০৭:৪০675386
  • ডিসি কে বলি, দাদা টেন্সন নি্চ্চি না পোতিবাদ কোচ্চি এট্টুস
  • T | ২২ মে ২০১৫ ০৭:৪৩675387
  • এতো মহা জ্বালা, তাপসবাউ বলছেন সবই পপিচু হচ্ছে, আর মুমু বলছেন 'আপনার দ্বারা ভ্রমণকাহিনী লেখা হয় না' ইত্যাদি গাল পাড়ছে। তো সত্যের পথ কোনটা?
  • Ekak | ২২ মে ২০১৫ ০৭:৫০675388
  • এটা আমিও বুঝছিনা। গাল দেওয়া না গেলে তো আরও বেশি পপিচু পয়দা হবে। পোতিবাদ টা একচুয়ালি কিসের ? লোকে লেখা কম পড়ে বা বেটার টু সে যার যেমন সাবজেক্ট পছন্দ সেরকম লেখা খুঁজে নেয়াটা গুরু সাইটে সমস্যা সেটা ঘটনা, ইন্টারফেসিং এতিতিউদের ব্যাপার। কিন্তু বাজে লাগলে মুখের ওপর বলা যাবেনা এ কেমন আবদার।
  • mumu | ২২ মে ২০১৫ ০৭:৫৩675389
  • গুরু ফটিয়ে দিয়েচো! বা কি মিত্তি হয়েচে!

    আর

    দিদি আপ্নি লিখবেন্না

    এর বাইরে সমালচনা হয়্না না?
  • Ashish | ২২ মে ২০১৫ ০৭:৫৬675390
  • এই টইটা দেখে আমার বর্ণভেদ নিয়ে করা একটা নাটকের কথা মনে পড়ল।

    নিম্নবর্ণের প্রেমিকের অভিযোগ সে নিচু জাত বলেই তার প্রেমিকার বাবা মা ভায়েরা বিয়েতে রাজী হচ্ছে না।

    বাবা-মা ভায়ের বক্তব্য - নিচু জাত ফাত বাজে কথা। ছেলে যেমনই হোক, তার বাবা মা অশিক্ষিত, চালচলন ঠিক ভদ্র সমাজের মত নয়, পাড়াটাও ভদ্রলোকের পাড়া নয়। সেখানে বিয়ে দিলে মেয়ে কষ্ট পাবে বলেই আপত্তি।

    বুঝ লোক যে জান সন্ধান।
  • dc | ২২ মে ২০১৫ ০৮:০৬675391
  • mumu র পোস্টগুলো মন দিয়ে পড়লাম। দল বেঁধে বা সাস্টেনড র‌্যাগিং সত্যি তেমন চোখে পড়েনি, তবে সে আমার দৃষ্টিভঙ্গির জন্যও হতে পারে। যেমন ধরুন নাস্তিকতার টইতে আমি লিখেছি আমি নাস্তিক, সেইজন্যই আমাকে হয়তো তেমন কিছু বলা হয়নি। কিন্তু ধরুন আমি যদি আস্তিক হতাম তো সেটাই লিখতাম, তাতে যদি সবাই মিলে আমার পেছনে পড়তো তো তাতে আমার কোন সমস্যা হতো না। সবাই মিলে আমাকে র‌্যাগ করলেও আমার যায় আসে না। অবশ্যই, আবার বলি, এটা আমার পার্সোনাল মত, সবাইকেই এরকম হতে হবে তা নয়। আর আপনার মতো আপনি প্রতিবাদ করে এক্শোবার ঠিক কাজ করছেন। তবে অন্য অনেক অনলাইন ব্লগের থেকে গুরুতে সাস্টেনেড র‌্যাগিং কম হয় বলেই আমার ধারনা। সেটা আমার ভুলও মনে হতে পারে।
  • একক | ২২ মে ২০১৫ ০৮:১৩675392
  • একশবার হয়। কিন্তু মাথায় রাখতে হবে নেট দুনিয়ার কন্টেন্ট যেভাবে বিহেভ করে আর অফলাইন আলোচনা যেভাবে হয় দুটোর সিংক প্যাটার্ন আলাদা। নিরানব্বই জন লোক জাস্ট "দারুন হয়েছে" বা "বাল " বলে কেটে পর্বে। একজন বিশদে লিখবে। এরকম দশজনের বিশদে লেখা তে আরও কয়েকজনের লাইক পর্বে বা ইমোশনাল কসেন্ট দেবে। এইরকম টি-এথ মোমেন্টে যে ইউসার এন্ট্রি নিচ্ছে সে বিশদ আলোচনায় ইন্তারেস্তেদ হলে লার্জার কন্টেন্ট উইথ ইমোশনাল চয়েস (ধরুন আপনি চান আর্ট হাউস ফিল্ম সাবজেক্ট / ইমোশনাল লেভেল সেরিব্রাল; আবার আমি চাই পব রাজনীতি সাবজেক্ট, ইমোশনাল কসেন্ট ফানি )গুলোকে হিট করবে, বা নিজেও ওসব না দেখে "দারুন" বলে কেটে পরতে পারে। এই প্রসেসে আমরা অন্য সব সোশাল নেটওয়ার্ক এ অভ্যস্ত বলে এখানেও সেইটা খুঁজছি। নেট এ কন্টেন্ট এর ওয়েতেজ দায়নামিকালি দিতার্মাইন হয় যেটা গুরু সাইটে হয়না। কোথায় কত পাতায় কোন গলিঘুঁজি তে কে একটা কাজের কথা বলেছিলো যেটা নিয়ে বিশদে তর্ক হতে পারত সেটা সেখানেই চাপা পরে থাকে। এইভাবেই নেট জগতে দিফেরেন্ট ইমোশনাল এন্ড কন্টেন্ট লেভেলে আলোচনার ক্লাস্টার ফর্ম করে। ধরেবেঁধে সো কল্ড সিরিয়াস আলোচনা এখানে হয়না।

    কিন্তু গুরু তা নয়।এখানকার ফরম্যাট টা পুরো আলাদা তো :(

    আপনি কি চান সবকিছু ইন্টারলিংক হয়ে একটা খুব ফোকাসড আলোচনার জায়গা গড়ে উঠুক। আই হ্যাভ নো প্রবলেম। কিন্তু সেক্ষেত্রে মনে রাখবেন আপনি পশুহত্যার toi তে পোতিবাদ জানালে আমি কিন্তু কোথায় কবে "মুরগি কেন বেড়াস চরে, আয়না আমার পেটে" লিখেছিলেন সেটাও মুহুর্তে এনে হাজির করতে পারি। দেয়ার আর প্রস এন্ড কনস।
  • Arpan | ২২ মে ২০১৫ ০৮:২১675393
  • আপতত কোন বক্তব্য নাই, কিন্তু এই ঝিঁকুটিডাঙ্গার সেজো পিসিশাশুড়ীটা কে? কৌতূহলে পেট ফেটে গেল!
  • সিকি | ২২ মে ২০১৫ ০৮:২২675394
  • প্রথমে তাপসকে -

    "গত এক মাসের নানান পোস্ট পড়লে, একটু বাইরে থেকে দেখার চোখ দিয়ে পড়লে, তুমিও দেখতে পাবে। আমার বিশ্বাস - পাবে। উদাহরণ দেয়াই যায়, তবে কী জান? একটা একটা উদাহরণ দিলে প্রত্যেকটার পক্ষে একটা বা দুটো বা দশটা যুক্তি আসবে। সাবজেবকতিভ যুক্তি হয়ত। সবটাই তো আমরা সাবজেকটিভিটি দিয়ে দেখি, দেখছি।"

    বিশ্বাসের সঙ্গে তর্ক চলে না তাপস। তবে বাইরে থেকে দেখার চোখ আলাদা করে কীভাবে পাবো, জানি না। আমি কখনও এখানে কাউকে দলবদ্ধভাবে আক্রমণ করার মত ইনস্ট্যান্স দেখি নি। এটা হতেই পারে, একজন একটা বক্তব্য রাখল, সেটার কাউন্টার একসাথে দশজন করল, এবং বক্তব্যটাই এমন যে প্রায় দশজনের কাউন্টারই একই লাইনে হল। হতেই পারে। কিন্তু এর মানে এই নয় যে দশজনে দল পাকিয়ে একজনকে দলবদ্ধ আক্রমণ করল। সাবজেকটিভ হোক বা না হোক, সেটা তোমার মনঃপূত হোক বা না হোক, এটাই আমার দেখা ফ্যাক্ট। এখন এর বিরুদ্ধে খুব স্ট্রং আর্গুমেন্ট না পেলে আমি মত বদলাতে পারছি না।

    নিজের নামে উদাহরণ না-ও দিতে পারো - অন্য নামে বা আমাকে মেলেও উদাহরণ দিতে পারো। বোঝবার চেষ্টা করব।

    আরেকটা কথা। পার্সপেকটিভে একটু সমস্যা আছে বলে আমার মনে হচ্ছে। তুমি বা এখানকার অনেকেই - আমাকে গুরুর "ভেতরের লোক" ভাবে। না, আমি গুরুর ভেতরের লোক নই। দীর্ঘদিন এখানে লেখালেখি করর ফলে অমি গুরুর কালচার সম্বন্ধে ওয়াকিবহাল। আমি এখানে কোনও পলিসি সেট করি না, লেখা পছন্দ বা ডিলিট করি না, গেটআপ পাল্টাই না, গুরু সংক্রান্ত কোনও ডিসিশন নিই না। এই বড় শতরঞ্চিতে তুমিও যেখানে, আমিও সেখানে। সুতরাং, ভেতরের থেকে দেখার চোখ বা বাইরে থেকে দেখার চোখের কনসেপ্টটা - একটু ভেগ লাগল।

    তুমি দীর্ঘদিন ধরে গুরু পড়ো জানা ছিল না, নীপা থাকলে কে-ই বা চেনে। হয় তো দেখবে আগেও অনেকে লিখেছে এখানে এই নিয়ে। "গুরুর লোক" বলে কিছু হয় না, ওটা সম্পূর্ণ একটা সাইবার মিথ। আমি যতটা "গুরুর লোক", তুমিও ততটা। আমার ভালোলাগে এখানকার আবহাওয়া তাই আসি, তোমার ভালো না লাগলে তুমি আসবে না (আমি বা তুমি প্লেসহোল্ডার, এখানে)। আবাহন নেই, বিসর্জনও নেই। আমার যেদিন ভালো লাগবে না, আমিও আসব না। এটা বোধ হয় সবার ক্ষেত্রেই প্রযোজ্য।
  • Bhagidaar | ২২ মে ২০১৫ ০৮:২৩675397
  • কে? কে? সে কে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন