এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • প্রবাসে ও বিদেশে বাঙলার মেধা পাচার পালা - দ্বিতীয় অঙ্ক

    pi
    নাটক | ১৩ অক্টোবর ২০১১ | ৩২১৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | ১৫ অক্টোবর ২০১১ ১১:২৬494881
  • আচ্ছা, আলোচোনাটা জানি কি নিয়ে হচ্ছিলো ?
  • pinaki | ১৫ অক্টোবর ২০১১ ১১:৩৬494882
  • মেধা এবং পাছা নিয়ে। অন্তত: আমি তো তাই জানতাম। মেধার পাছা নিয়ে কি না - তা অবশ্য জানিনা। উটি বিনয় কোঙার জানেন।
  • ridhhiman | ১৫ অক্টোবর ২০১১ ১১:৩৯494883
  • হ, এই যা:, আমি আপনার ওপর একবিন্দু রাগি নি তো ! এটাই বলেছি, আপনি মলয় এরাও খিস্তির ব্যাপারে 'অপরাধে সহযোগী' (পার্টনারস ইন ক্রাইম এর সঠিক বাংলা কি?), তাই শুধু আমকে বললেই হবে? এটাই কিচুজনকে বললাম | আপনি সু:গা: কে হা: বললেন না আইনাকে তাই নিয়ে আমি একটুও রাগী নি | বিশ্বাস করুন |
  • pi | ১৫ অক্টোবর ২০১১ ১১:৪৯494884
  • এই অলোচোনার ঠ্যালায় মামুর বর্ণনাবিভ্রমের লাইন বাই লাইন রিজয়েন্ডারটা আর আমার দেওয়া হলনা।

    যাগ্গে, আপাতত এটুকুই বলার, মামু তথ্যগুলো ঠিক ঠিকঠাক দ্যায় নাই।
  • bb | ১৫ অক্টোবর ২০১১ ১১:৫৩494885
  • রিমি, আমার মুলপ্রতিপাদ্য বিষয় NRI নন,তথাকথিত immigrants এর 'দিল কো খুশ রাখনেওয়ালি গালিবে খয়াল' জাতীয় যুক্তি।
    আপনি বলেছিলেন আপনার ভাল লাগে তাই আপনি থাকেন বিদেশে, ব্যস সেটাই যথেষ্ট নয় কি?
    বাবা মা কি সত্যি সত্যি আপনার পয়সা আশা করেন ? কিন্তু তাদের কাজে লাগতে পেরে আপনি সন্তুষ্ট এটাই আপনার নিজের প্রাপ্তি, এটাই কি যথেষ্ট নয়?
    আজ মায়ের জন্য আর্য ১৫০০০ মাইল দুর থেকে ছুটে এসেছেন, এটা কি তাদের প্রত্যাশার মান রাখতে তা নিজের মন থেকে। আমার ধারণা নিজের থেকে, এগুলিই স্বাভাবিক।
    যাই হোক আপনার অনেক পারিবারিক উদাহরণ ব্যবহার করলাম যা হয়ত অনুচিত, কিন্তু আপনারা শেয়ার করেছেন বলেই তার উল্লেখ করছি। অনধিকার প্রবেশ মনে হলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
    আমিও আমার বাবা-মায়ের কাছ থেকে ২০ বছর দূরে আছি। তাঁরা আমার উপর আর্থিক ও মানসিক কোন ভাবেই নির্ভরশীল নয়, তবু আমি মনে করি তাদের কাছে থাকতে পারলে ভাল হত, কিন্তু রুটির জন্য আর ভাল থাকার জন্য কোলকাতায় ফিরিনি।
    যাই হোক আমি কিন্তু দ্বি-নাগরিকতার উত্তরটা পেলাম না। দেশের আর্থিক অবস্থা উন্নত হওয়ার আগে কোন NRI কে দেখিনি এই নিয়ে উচ্চ-বাচ্চ করতে, কিন্তু ২০০০ সালের পর থেকেই তার কিন্তু স্বেচ্ছায় ত্যাগ করা নাগরিকত্ব ফিরে পেতে উদগ্রীব (উন্নততর দেশের নাগরিকত্বটি বজায় রেখেই কিন্তু)
  • maximin | ১৫ অক্টোবর ২০১১ ১২:১৬494886
  • রিমি

    জিমে যাওয়া, স্যালাড খাওয়া কিম্বা ঘুরে আসা ইত্যাদি কেন অ্যারোগ্যান্স সেইটা বুঝলাম না।

    না, এগুলো করা কেন অ্যারোগ্যান্স হবে? বিচারটা তো হচ্ছিল তুলনামূলক। কলকাতাতে কী নেই আর বিদেশে কি আছে। কলকাতার লোক এগুলো করেনা ভাবাটা অ্যারোগ্যান্স।

    হয়তো অ্যারোগ্যান্স নয়। হয়তো 'ডিফেন্স মেকানিজম।'
  • lcm | ১৫ অক্টোবর ২০১১ ১২:২২494887
  • আলোচনার বিষয়বস্তু বলছে বাংলা থেকে মেধা পাচার।
    কিন্তু পৃথিবীর কত কিছুই তো এদিক থেকে ওদিকে পাচার হচ্ছে। এই যেমন, ইন্ডিয়ার চিংড়ি আর গুয়াতেমালার মত্তমান কলা যাচ্ছে আমেরিকা.... অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু যাচ্ছে দিল্লী.... আমেরিকার চাকরি পাচার হচ্ছে ইন্ডিয়াতে.... ব্রেজিলের কফি পাচার হয় জাপানে...

    শুধু মেধার কথাই যদি হয়, সেও তো... গ্রামের স্কুল থেকে ছোট শহরে... সেখান থেকে বড় শহরে... রাজ্য থেকে রাজ্যে... দেশ থেকে দেশে।

    এ তো ভাল জিনিস। এ নিয়ে এত হাহুতাশ কেন করো বাপুসকল....
  • maximin | ১৫ অক্টোবর ২০১১ ১২:২৬494888
  • bb খুব সুন্দর গুছিয়ে বলেছেন। এবিষয়ে আমার যা বলার ছিল, সবই bb বলে দিয়েছেন।
  • maximin | ১৫ অক্টোবর ২০১১ ১২:৩৩494889
  • পাই -- শিক্ষা খাতে সরকারের যাবতীয় ব্যয়ই সাবসিডি।
  • maximin | ১৫ অক্টোবর ২০১১ ১২:৪৩494891
  • আমার বক্তব্য ছিল এর মধ্যে সবটা ছাত্রর কাজে লাগে না। মিছিল কেন, ক্লাসে না গিয়ে রাইটার্সে অথবা আলিমুদ্দিনে অথবা তৃণমূলের অফিসে যাওয়াটা সাবসিডির অপচয়।
  • maximin | ১৫ অক্টোবর ২০১১ ১২:৫৫494892
  • মানে টিচাররা যে allotted ক্লাস না নিয়ে অন্য কাজে অবসর বিনোদন করেন, সরকারি সাবসিডি আছে বলেই এতটা হয়।

    শিক্ষাখাতে ব্যয়গুলো কারা কারা করেন? কেন্দ্র ও রাজ্য সরকার, এবং কিছু বেসরকারি সংস্থা। বেসরকারি সংস্থার ব্যয় অবশ্যই সরকারি সাবসিডি নয়।
  • kd | ১৫ অক্টোবর ২০১১ ১৩:০০494893
  • বিবির পোস্টের একটি বিষয় ক্লিয়ার করতে চাই।

    PIO (বা OCI) দ্বিনাগরিত্ব নয়। ও'গুলো জাস্ট এক টাইপের ভিসা - লং টার্ম। আগে সবচেয়ে বেশী দিনের ভিসা ছিলো দশ বছরের কিন্তু একবারে ছ'মাসের বেশী থাকা যেতো না। এই নতুন OCI ভিসা লাইফটাইম আর PIO পনেরো না কুড়ি বছরের।

    এমনিতে আর তেমন কোনো সুবিধে নেই আমাদের মতো লোকেদের। সিকিমে যেতে এখনও আলাদা পার্মিট নিতে হয়, ইনভেস্টমেন্টের নিয়মকানুনও আগের মতোই, ইত্যাদি।

    আগে এ'গুলো থাকলে এ'গুলোই নিতুম - রিসেন্ট ইকমনিক কন্ডিশন কোনো কারণ নয়। সত্যি বলতে কি, এ'গুলোয় যদি বিন্দুমাত্র ভারতীয় নাগরিকত্বের ব্যাপার থাকতো, যতই সুবিধে থাক, আমি এই ভিসা নিতুম না।
  • kd | ১৫ অক্টোবর ২০১১ ১৩:০৬494894
  • ঋদ্ধিমানবাবু, কিছু মনে করবেন না। আমার বেশ বয়স হয়েছে, তাই বোধহয় একটু (মতান্তরে খুব) কন্সারভেটিভ। আপনি যেভাবে কম্ফর্টেব্‌ল মনে করেন, সেই ভাবেই লিখুন। আস্তে আস্তে আমার অব্যেস হয়ে যাবে।
  • lcm | ১৫ অক্টোবর ২০১১ ১৩:১৩494895
  • বিবি,
    আমি পিআইও করেছি ভিসার সুবিধের জন্য। বারবার যাতায়াত করলে সুবিধেজনক। পিআইও বোধহয় দশ না পোনেরো বছর অন্তর রিনিউ করাতে হয় (৩৫০ ডলার লাগে বোধহয়)। ভাবছি ওসিআই করে নেবো, পিআইও থেকে ওসিআই করতে ২৫ ডলার, আর ওসিআই-এর কোনো এক্সপায়ারি নেই।
    আমার কেসটা - শস্তায় আজীবন ভিসার জন্যে ওভারসিস সিটিজেনশিপ অফ্‌ ইন্ডিয়া (ওসিআই)। আর, যদি কোনোদিন একেবারে চলে যাই তখনও অসুবিধে নেই।
  • lcm | ১৫ অক্টোবর ২০১১ ১৩:১৪494896
  • ওহ্‌, কাবলিদা লিখে দিয়েছেন।
  • Paakhi | ১৫ অক্টোবর ২০১১ ১৯:৫৯494897
  • মেধারা আবার আসিবে ফিরে, কুড়ি কুড়ি বছরের পার।
    নিজেই দেখুন (লিন্‌ক সরাসরি না চল্লে copy-paste করুন):
    http://www.livemint.com/2011/10/13210324/Why-Kolkata-will-win-in-20-yea.html
  • Ishan | ১৫ অক্টোবর ২০১১ ২০:১৪494898
  • আ মোলো যা। এই গম্ভীর আলোচনার ফাঁকে পাই আবার আমাকে নিয়ে পড়ে কেন? না হয় কার্ডিগানের বদলে শাল ছিল আর কেলোর বদলে অসিতদা। সেসব তো মাইনর ডিটেল। আমি কি তা বলে অসইত্য কয়েছি? অ্যাঁ?
  • mita | ১৫ অক্টোবর ২০১১ ২০:৪১494899
  • রেগুলার টুরিস্ট ভিসা তে এই নিয়ম টা আছে যে ফেরার দু মাসের মধ্যে যদি দরকার পড়ে আবার যাওয়ার জন্য পার্মিশন লাগে। যাদের বাড়িতে মা-বাবার শরীর খারাপ, হঠাত করে দু মাসের মধ্যে যেতে হলে তাদের খুব মুস্কিল হয়। মানে বাড়ির লোককে ভালো দেখে এলেন, ফিরে মাস খানেকের মধ্যে আবার যেতে হল, তখন পার্মিশন নিতে ও তো সময় চলে যায়। জানি বলেই বলছি। PIO বা OCI থাকলে সেটা হয় না। আমি দেশে যখন কাজ করতে যাই, অনেকে বলেছিল করে নিয়ে যেতে, ল্যাদের চোটে করাই নি, আজ ও হল না :(
  • siki | ১৫ অক্টোবর ২০১১ ২০:৪৮494900
  • welcomeback, pranabda..

    (mobiletheke)
  • nyara | ১৫ অক্টোবর ২০১১ ২০:৫৬494902
  • বিবিবাবুর US Citizenship/OCI প্রশ্নটা ইন্টারেস্টিং। আমি সেই কেস। প্রথমে বলি যে কেন Citizenship নিয়েছি।

    মার্কিন সিটিজেন হলে এমন কিছু সুবিধে পাওয়া যায়, যেটা ভারতীয় পাসপোর্টে পাওয়া যায় না। যে দুটোর কথা আমি ভেবেছি -

    ১। সাড়ে বাষট্টিতে সোশাল সিকিউরিটির পয়সা পাওয়া। আমাদের কোম্পানি পেনশন দেবে না। সোশাল সিকিউরিটিই ভরসা। তদ্দিন টিঁকবে কিনা জানিনা যদিও। এখন আংকেল স্যাম যদিও পার্মানেন্ট রেসিডেন্টদেরও সোশাল সিকিউরিটি দেয়, আমার ভয় হল মার্কিন অর্থনীতি বেশি ধুঁকতে শুরু করলে সেটা কাট হতে পারে।

    ২। বহু দেশে ঢুকতে আলাদা করে ভিসা করতে হয়না। গেল বছর কাজের সূত্রে দক্ষিণ কোরিয়া যেতে হল। ভিসা লাগল না।

    এবার বলি তা'লে কেন OCI

    যদি বাইরে থাকি দেশে আসা-যাওয়া থাকবেই। বারবার ভিসা করার থেকে OCI থাকলে অনেক সুবিধে। তাছাড়া আমার কাজের প্রোফাইল যেরকম গ্লোবালাইজড হয়ে পড়েছে তাতে ভারতে কাজ করতে আলাদা ভিসা লাগবে না। ভারতে যদি থাকি, OCI থাকলে (as opposed to PIO), ছমাস অন্তর FRO-তে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয় না। কৃষিজমি কেনা ছাড়া আর কোনরকম নিষেধ নেই। যদিও সামান্য ক্রেডিট কার্ড করাতে গেলে কয়েক জায়গায় দেখেছি, ক্রেডিট কার্ড কোম্পানির পীড়াপীড়িতে ফর্ম ফিলাপ করতে গিয়ে তারা ইনসিস্ট করে যে Indian National লিখতে। আমি আইন মেনে যেই US national করি ক্রেডিট কার্ড কোম্পানি হাওয়া হয়ে যায়।
  • Ishan | ১৫ অক্টোবর ২০১১ ২০:৫৯494903
  • দেশের আর্থিক অবস্থার সঙ্গে পিআইওর কো-রিলেশন -- এইটা প্রথমবার শুনলাম। :)

    তবে সত্যিই বহুনাগরিকত্ব হলে তো ভালোই হত। আমি তো একসঙ্গে ভারত, বাংলাদেশ, ইইউ আর আমেরিকার নাগরিকত্ব চাই এই মুহূর্তে। আরও কিছু চাই কিনা পরে ভেবে বলব। :)
  • Paakhi | ১৫ অক্টোবর ২০১১ ২১:০১494904
  • শমীক, যাই নি কোথাও। নী পা হওয়া practice কচ্ছিলুম। :-)
  • Ishan | ১৫ অক্টোবর ২০১১ ২১:০৯494905
  • আর OCI যদ্দুর মনে পড়ছে বাজপেয়ী সরকারের কীর্তি। ১৯৯৮ বা ৯৯ সালে। তার আগে বস্তুটি ছিলনা।
  • dukhe | ১৫ অক্টোবর ২০১১ ২১:৩৫494906
  • কিন্তু ডাগদার গেল কই ? কলকাতার বেহাল স্বাস্থ্যব্যবস্থা দেখে বাংলার মেধা কি বাংলাদেশে পাকাপোক্ত পাচার হল ?
  • maximin | ১৫ অক্টোবর ২০১১ ২২:৩৩494907
  • এই যে hello খুব লেফট আউট ফীল করছি। ঠিক আছে রঞ্জনা আমি আর আসব না।
  • Abhyu | ১৫ অক্টোবর ২০১১ ২২:৫৪494908
  • কিঁউ? লেফ্‌ট আউট কিঁউ?
    একটা গল্প বলি। সারা সেমিস্টার পড়াশুনো না করে ম্যাথ-স্ট্যাট পরীক্ষার আগের দিন স্যারের কাছে গিয়ে বলে -
    - স্যার Bayes কি?
    - Bayes কি নয়, বলো Bayes কে?
    বলে অনেকক্ষণ ধরে বোর করলেন। তারপর
    - স্যার minimax কে?
  • maximin | ১৫ অক্টোবর ২০১১ ২৩:০০494909
  • EquallyignorantaboutBayes.
  • Abhyu | ১৫ অক্টোবর ২০১১ ২৩:০৭494910
  • আচ্ছা দুখেদা টীকা দেবে'খন।
  • dukhe | ১৫ অক্টোবর ২০১১ ২৩:১০494911
  • পাগল !
  • Abhyu | ১৫ অক্টোবর ২০১১ ২৩:১২494914
  • স্যারটি কে বুঝতে পারছো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন