এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হুগলি : বাংলার সেরা জেলা

    Samik
    অন্যান্য | ৩০ ডিসেম্বর ২০০৯ | ৩৬৬৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | ৩০ ডিসেম্বর ২০০৯ ১০:১৩439432
  • কলকাতা যদি "সুন্দরী' হতে পারে, তা হলে হুগলি জেলা সেরা জেলা হবে না কেন? কলকাতার লোকজন কলকাতার সুতো লিখে নস্টালজি করে সিকনি টেনে একাকার করছে। আমি তাই হুগলির নামে নস্টালজি করব। হুগলির নামে সেন্টু খাবো। হুগলি জিন্দাবাদ!!

    কোথায় গেল তীত্থকবি, সর্বাণী, ইশান, দময়ন্তী, হুমেরু, আরো কে-কে যেন; চালাও পানসি বেলঘরিয়া, ইয়ে, চন্নোন্নগর।
  • Ishan | ৩০ ডিসেম্বর ২০০৯ ১০:৩৪439543
  • বাংলার না। হুগলী পৃথিবীর শ্রেষ্ঠ জেলা। একদিকে পবিত্র হুগলী নদী। অন্যদিকে অনিল বসুর রাজত্ব। একদিকে ফরাসী কলচর(চন্দননগর), অন্যদিকে বেচারাম মান্নার এগ্রিকলচর(সিঙ্গুর)। সীমান্তগুলিও ঘ্যামচ্যাক। একপ্রান্তে বিদ্যেসাগর (বীরসিঙ্গি) তো অন্যদিকে বিবেকানন্দ (বেলুড়)। একদিকে ম্যাকেঞ্জি তো অন্যদিকে কিষেঞ্জি। এই সুবিস্তীর্ণ জনপদ, যাতে আছে শস্যশ্যামল বর্ধিষ্ণু সমুদ্রতীর (কোন্নগর) আর অন্যদিকে ঊষর মরুভূমি (বেলমুড়ি, যার নাম করলে খাওয়া জোটেনা)।

    সাধে কি আর এই জেলায় জন্মেছিলাম? এম্নি এম্নি?
  • pi | ৩০ ডিসেম্বর ২০০৯ ১০:৩৮439654
  • আরে, শমীক,আম্মো আছি।
    সসুর বাড়ি হুগলী জেলায় আর বাপের বাড়ি তো হুগলীর বনে ! তবে হলে হবে কি, পিন তো সেই কলকেতার। অতএব দুটো সুতোতেই চশমা ঝাপসা করবো। মানে, চশমা থাকলে করতাম আর কি।
  • Rajdeep | ৩০ ডিসেম্বর ২০০৯ ১০:৪২439788
  • হুগলি শ্রেষ্ঠ কিন্তু বর্ধমান হল গিয়ে সর্বশ্রেষ্ঠ, কৃষি-শিল্প ভিত্তি-ভবিষ্যত সবই আছে :)

    মানে গুরু আর মহাগুরুর যা পার্থক্য ..... এই আর কি
  • Samik | ৩০ ডিসেম্বর ২০০৯ ১০:৪২439765
  • বীরসিঙ্গির কথাই যদি তুল্লে তো বলি, বিদ্যেসাগরও হুগলি জেলার নোক ছিলেন। তিনি যখন জন্মান তখন বীরসিঙ্গি হুগলি জেলার অন্তর্গত ছিল। ওটা পরে মেদিনীপুরে যায়।
  • Arpan | ৩০ ডিসেম্বর ২০০৯ ১১:৩৫439799
  • এই ঘটিগুলান বাইরের জগত আর চিনল না।

    শোনেনে তবে। বাংলার সেরা জিলা হল ঢাকা জিলা।
  • SB | ৩০ ডিসেম্বর ২০০৯ ১১:৩৮439810
  • ক!

    আর তার পরপরেই আসে মইমনসিংহ!
  • Arpan | ৩০ ডিসেম্বর ২০০৯ ১১:৪০439832
  • হ!
  • Samik | ৩০ ডিসেম্বর ২০০৯ ১১:৪০439821
  • চলছে না, চলবে না। এই সুতোয় হুগলির বিরুদ্ধে তৃণমূলী অপপ্রচার আমরা বরদাস্ত করব না। এর'ম করলে আমি কলকাতার সুতোয় গিয়ে কলকাতার নামে উল্টোপাল্টা লিখে আসবো কিন্তু !!
  • kc | ৩০ ডিসেম্বর ২০০৯ ১১:৪০439433
  • হু:! হুগলি আবার জেলা হল কবে? ওটাতো কলকাতারই একটা পাড়া। অন্য রাজ্যে বা দেশে যাও বা ট্রেনে পুছো, বাড়ি কোথায় দাদা? বলবে "কলকাতা"। কলকাতার কোথায় ভাই? বলবে ব্যান্ডেলে।
    একই উত্তর দেবে বৈদ্যবাটীর অভিজিৎ, সিঙ্গুরের বাপ্পা, এরকম আরো অনেকে, হয়তো সব্বাই। :)))
    ডি:
  • Arpan | ৩০ ডিসেম্বর ২০০৯ ১১:৫১439444
  • না না, চুঁচুড়ার লোকে কায়দা করে বলত বলত চিন্সুড়া। আর দেশোয়ালি ভাইদের মধ্যে কথা বলতে গেলে চুঁচড়ো।

    তো, এক চিন্সুড়া পাব্লিক বাড়িতে চিঠি লিখে পাঠাল। বাড়ির কোন নম্বর টম্বর নেই। নেই রাস্তার নামও। বাড়ির নাম আর এলাকার নাম লিখলেই নাকি চিঠি পৌঁছে যায়। বেচারাকে কলকাতার পাব্লিকেরা মিলে একটু খোরাক করল এই নিয়ে।
  • dd | ৩০ ডিসেম্বর ২০০৯ ১১:৫৪439455
  • নিজে তো যাই নি। কিন্তু শুনিচি। পড়েছি ও। এই গু চতেই।

    কোন্নগরের ঝন্টুদার আসলি পটল ভাজার দোকান। সে নাকি দুনিয়ার সকল স্ট্রীট ফুডের মুখে ঝামা ঘষে দ্যায়।

    সন্ধ্যা হলে ডুমো ডুমো সরল গোলগাল পটলদের ছুরিতে নিপুন ভাবে আদ্দেক করে এটু নুনের ছিটে দিয়ে তেল ভত্তি লোহার কড়াই তে ছ্যাঁক ছ্যাঁক ছোঁক মুর্ছনায় আদ্দোপান্ত ডুবিয়ে, তুলে, ডুবিয়ে, তুলে, এম্নি করে একেবার সোনার বরনো রাণী গো,আহা ... করে তুলে এলুমিনিয়ামের প্লেটে সাজিয়ে দেবে। উফ। পিছনে সামুদ্রিক ব্যাঙের বৃন্দবাদন। বেলাভুমিতে আছরে পরছে অতল জলের আহ্বান। গুম গুম আর গ্যাং গ্যাং কলধ্বনি। দখিনা বাতাস। পুষ্পিত পটলের সৌরভ।

    খাবেন কি? চোখে জল এসে যাবে।
  • Arpan | ৩০ ডিসেম্বর ২০০৯ ১১:৫৭439466
  • হু, এই খেয়েই কে যেন লিখেছিলেন "জলধর পটল'।
  • Rajdeep | ৩০ ডিসেম্বর ২০০৯ ১২:০৪439477
  • ঝন্টুদার চপ ভাল কিন্তু এত আদিখ্যেতা করার মত নয়, আমার অন্তত: আউট অফ দ্য ওয়ার্ল্ড বলে কিছু মনে হয় নি

    তবে রিষড়ার ফেলু মোদকের গজা, সিঙ্গুরে আদর্শর দই, চন্নোনগরে পঞ্চাননের সন্দেশ, উত্তরপাড়ায় শীতলামাতার রাবড়ি - এসব দেবভোগ্য
  • Bratin | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৩:৩৩439488
  • হুগলী নিয়ে কোন কথা হবে না :-))
  • Rajdeep | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৩:৩৪439499
  • প্রচুর কথা হবে :))
  • Syed Nur Kamal | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:০৯439510
  • আরে বলে কি! এসব কথার কি গোড়া আছে না কি আগা!
    নিখিল বাংলার সেরা জিলা হল গিয়ে চট্টগ্রাম মানে চাটগাঁ। ভোলেন কেমনে সূর্য্য সেনের কথা? কর্ণফুলী কি মনে পড়েনা? নবীঞ্চন্দ্র সেন, ড: এনামুল হক আর ড: আব্দুল করিম সাহিত্য বিশারদ কি এমনিতেই জন্মালো এই চট্টগ্রামের মাটিতে?
  • Blank | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:২০439521
  • দক্ষিন ২৪ পরগনার কাছে সব ব্যটা হারে। আলেকজান্ডার যাদের ভয়ে আর এগোতে সাহস পায় নি তারা ছিলো এই দক্ষিনের, বুইলেন দাদারা?
  • Samik | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:২১439532
  • আবার চাটগাঁয় নিয়ে যায় !! অঅপ্‌!! চাটগাঁ নিয়ে চাটাচাতি করতে হলে চাটগাঁর জন্যে আলাদা সুতো খোলো গে।

    আর ইয়ে, অপ্পন, (পোবোওল সেন্টি খেয়ে) বলত নয়, চুঁচুড়াকে এখনো বলে আর লেখে চিনসুরা। ক্যানো, তোমরা কলকাতাকে ক্যালকাটা বলো না? আর ঐ যে রাজদীপ, বর্ধমানকে বার্ডোয়ান বলে না? আমরা সক্কলে পশ্চিমবঙ্গকে ওয়েস্ট বেঙ্গল বলি না? ভারতকে ইন্ডিয়া বলি না? বঙ্গোপসাগরকে বে অফ বেঙ্গল বলি না? চুঁচড়োকে চিন্‌সুরা বল্লেই খিল্লি? য়্যাঁ? এটা কি নাট্যশালা নাকি?

    চিন্সুরার বাড়ির কথা আলাদা করে বলতে পারব না। তবে নম্বরদার আর নম্বরছাড়া বাড়ি সর্বত্রই আছে। বাড়ি থাকলে নম্বর থাকতেই হবে, ওসব হল কলকাত্তাইয়া কলচর। তোমরা জন্ম থেকে দেখে অভ্যস্ত তাই নম্বরছাড়া বাড়ির ঠিকানা দেখলে তোমাদের খিল্লি পায়। আমার বাড়িরও কোনও নম্বর নেই। ইন্টারনেট যুগ আসার আগে পর্যন্ত কেয়ার অফ বাবার্নাম, পাড়ার নাম, পোস্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট আর পিন্নং লিখে দিলেই চিরকাল চিঠি গেছে। এখনো যায়। আবার আমার মামাবাড়ি চকবাজারে, আমার মায়ের হাফপ্যান্টুল পরার বয়েসে বানানো, সেই আমল থেকেই সেই বাড়িতে নম্বর আছে। আজও আছে। তো?

    (সেন্টিটা ঠিকঠাক হল তো?)
  • Samik | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:২৩439544
  • হ্যা:, আলেকজান্ডার দেখাচ্ছে। ঔরঙ্গজেবের তাড়া খেয়ে জব চার্নক এখানে এসে নুকিয়ে ছিল। এই পিপুলপাতির মোগলটুলিতে কি তার আশেপাশে ছিল তার হাইড আউট। শেষে টিকতে না পেরে ঐ সুতোনুটির চরে গিয়ে উঠল বলেই তো কলকাতা তৈরি হল! ঔরঙ্গজেব হুগলি এসে চান্নককে হুড়কো না দিলে কি আর কলকাতা কলকাতা হত? ঐ সুতোর নুটি বানিয়েই দিন কাটত।
  • Arijit | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:২৬439555
  • এইও আমার এলসিডি স্ক্রীন ভিজিয়ে দিলে কেন?
  • Samik | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:৩১439566
  • ক্যানো?? তুমি কি এলসিডি স্ক্রিন তাক করে ... ???
  • Arijit | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:৩৬439577
  • সেন্টি খেয়ে ভিজিয়ে দিলো আবার আমার ঘাড়ে চাপায়! পোস্কার তিনো...
  • Blank | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:৩৭439588
  • সেন্টি খেলে হিসু পায়?
  • rabaahuta | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:৪৫439599
  • ক্কী কান্ড। বিয়ারের মত একদম।
  • kc | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:৪৬439610
  • দেকেচ? আমার কতাটার কেউ উত্তর দিলোনিকো? ভেউ..... ভৌ ভৌ...
  • Samik | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৫:০২439621
  • বাকি পশ্চিমবঙ্গ সম্বন্ধে কলকাতারই ফান্ডা ঘাঁটা তো বাইরের লোকের ফান্ডা ঘাঁটা তো হবেই আরো। পবঙ্গে তো কলকাতা ভিন্ন আর কোনও শহর নাই। লোকে তাই বালুরঘাট থেকে বাইরে গেলেও ঐ কলকাতাই বলে। কোনওদিন শুনেছেন নয়ডার লোককে বাইরে গিয়ে লক্ষ্ণৌ লিখতে হচ্ছে? কিংবা ইন্দোরের লোককে ভোপাল লিখতে হচ্ছে? পুণার লোককে মুম্বই লিখতে হচ্ছে?

    পবঙ্গের ক্ষেত্রে এটা ঘটে। আমার এক বন্ধুকে দুর্গাপুর শুনে একটা লোক জিজ্ঞেস করেছিল, সেটা কি বাংলাদেশ বর্ডারের কাছে?
  • Suvajit | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৫:১০439632
  • এই হুগলি নিয়েই কবি নিঁকেছিলো না,
    বলব কি ভাই হুগলি গেলুম, বলছি তোমায় চুপি চুপি
    দেখতে পেলেম তিনটে শুয়োর মাথায় তাদের নেইকো টুপি।

    সেই ছোটোবেলা থেকে আমার হুগলি গিয়ে টুপিপরা শুয়োর দেখার ইচ্ছা।
  • Bratin | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৫:১৪439643
  • ভালো করে পড়ো!! 'মাথায় তাদের নেই কো টুপি' :-))
  • kallol | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৫:৩২439655
  • হুগলী আমার নানান কারনে প্রিয় -
    ফুটবলার সুরজিত সেনগুপ্ত আর সুধীর কর্মকার।
    উত্তরপাড়া বাজারের ইলিশ।
    জিটি রোডের ধারে ভদ্রকালীতে একটা নাম না জানা দোকানের গামা তালশাঁস সন্দেশ।
    আমার জানা নিখাদ ভদ্রলোকেদের একজন হুগলী শহরের সনৎ রায়চৌধুরী।
    প্রথম কোন ফিল্মের সাথে আমার জড়িয়ে থাকা - প্রথম আউটডোর - শ্রীরামপুরে। ফিল্ম - বাংলা ছাপা হরফ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন