এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধাঁধা - ২

    Arpan
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১০ | ৪০৮৩০ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১০ ১৩:২৪437993
  • ব্রতীনের অরিজিনাল পোস্টটা আবার পেস্টিয়ে দেই এইখানে।
  • Bratin | ০৭ জানুয়ারি ২০১০ ১৩:২৫438104
  • ১। এক জন লোক খবরের কাগজে ad দেয়। তার ফলে সে আর আর আরেক জন লোক বছর এ দুবার কিছু কিনতে যায়। এ ছাড়া ও তাদের মধ্যে আর কোন সম্পর্ক নেই। কি ভাবে?

    ২। একটা ঘোড়া সারদিন ধরে হাঁটছে। তার ২ টো পা ২৩ মাইল হেঁটেছে। বাকি ২ টো পা মাত্র ২২ মাইল। কিভাবে?

    ৩। ইংল্যান্ডে ধনী লোকে রা আগে পাত্রে চা ঢালে পরে দুধ। আর গরীব রা আগে দুধ পরে চা। কেন?

    ৪। একটি লোক তার বাড়ি র চারিদিকে বেড়া তে সবুজ রং করেছে। ২ সপ্তাহ পরে এসে দেখে বেড়া বিলকুল নীল। মাঝে কেউ কিন্তু বেড়া ছোঁয় নি। কিভাবে এ টা হল?
  • de | ০৭ জানুয়ারি ২০১০ ১৩:৪৩438215
  • থ্যাঙ্কু, অর্পণ,
    ৪) chemical change?
  • Bratin | ০৭ জানুয়ারি ২০১০ ১৩:৪৬438326
  • @de, কাছাকাছি। কিন্তু একদম ঠিক নয়।
  • de | ০৭ জানুয়ারি ২০১০ ১৩:৪৯438437
  • ৩) গরীবের কাছে চায়ের চেয়ে দুধ বেশী important?
  • Samik | ০৭ জানুয়ারি ২০১০ ১৩:৫০438548
  • মোটামুটি হলুদ আর নীলে সবুজ হয়। লোকটা সবুজ রংটা বানিয়েছিল দুটো আলাদা রংয়ের মিশ্রণে। হলুদ আর নীল। সামহাউ হলুদ রংটা উদ্বায়ী ছিল। ওটা উবে গেছে, বেড়ার রং তাই নীল হয়ে গেছে।

    কাছাকাছি গেলাম কি?
  • Bratin | ০৭ জানুয়ারি ২০১০ ১৩:৫১438758
  • গ্রেট শমীক। প্রায় ঠিক।
  • Bratin | ০৭ জানুয়ারি ২০১০ ১৩:৫১438659
  • না।
  • dipu | ০৭ জানুয়ারি ২০১০ ১৩:৫৪438769
  • ৫) তিনটে ছাগল একসারিতে পাহাড়ে উঠছিল (কোনো বৃত্তাকার ফৃত্তাকারের ব্যাপার নেই)। প্রথম ছাগলটাকে জিজ্ঞেস করায় জানালো তার পিছনে দুটো ছাগল আছে। দ্বিতীয় ছাগলটাকে একই প্রশ্ন জিজ্ঞেস করা হল, উত্তরও এক - তারও পিছনে নাকি দুটো ছাগল আছে। এ কী করে সম্ভব?
  • Samik | ০৭ জানুয়ারি ২০১০ ১৩:৫৬437994
  • এবার বের করতে হবে ঐ উদ্বায়ী হলুদ রংটা কী।

    কেমিক্যাল রং নিয়ে ফান্ডা গুল। ভেজিটেবিল রং নিয়েও সেমি-গুল। হলুদ হয় হলুদ ইয়ানি কি টার্মেরিক থেকে, নীল বোধ হয় ইন্ডিগো ছাড়া আর কিছু থেকে হয় না। নীল তো শতাব্দীর পর শতাব্দী নীলই থেকে যায়, জোধপুরে গিয়ে দেখে এসেছি। হলুদের ব্যাপারটা জানি না। আর যাই হোক, সেটা উদ্বায়ী নয়।
  • Samik | ০৭ জানুয়ারি ২০১০ ১৩:৫৭438005
  • ১। একজন লোক মনে হচ্ছে রদ্দি খবরের কাগজ ক্রেতা। মানে কাবাড়িওয়ালা। বছরে দুবার কাগজ কিনতে আসে।
  • Samik | ০৭ জানুয়ারি ২০১০ ১৩:৫৮438016
  • @দীপু,

    দ্বিতীয় ছাগলটা গুল দিচ্ছে।

    সোর্স : উত্তম দাস।
  • de | ০৭ জানুয়ারি ২০১০ ১৩:৫৯438038
  • ও আচ্ছা!

    কিন্তু এটাতেও সন্দ, ঘোড়ার ঠ্যাংয়ে ফাঁকের মতো --- রং মানে বেশীর ভাগ সময়েই তো colloidal suspension, বেছে বেছে একটা টাইপ কি করে উদ্বায়ী হলো?
  • Bratin | ০৭ জানুয়ারি ২০১০ ১৩:৫৯438027
  • নীল রং টা ওয়েল বেসড। হলুদ রং টা ওয়াটার বেসড। বৃষ্টি র জলে হলুদ রং ধুয়ে গিয়ে এখন বেড়ার রং নীল।
  • Bratin | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:০০438049
  • না। তার আরেকটা লোক চাই শপিং এ যাবার জন্যে।
  • Manish | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:০২438093
  • @ dipu
    দ্বিতীয় ছাগলটা গুল মেরেছে অথবা কোনোদিন স্কুলে যায়নি বলে গুনতে জানে না।
  • Samik | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:০২438082
  • ৪এর ফান্ডাটা ঠিক খাপ খেলো না। অয়েল বেস্‌ড নীল আর ওয়াটার বেস্‌ড হলুদ কী করে মিলে সবুজ হয়? তেলে জলে তো মিশ খায় না বাপু!
  • de | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:০২438071
  • @ব্রতীন, এবার ঠিক আছে,
    @ দীপু, ওরা ছাগল বলে?

    নাহলে শমীক ঠিক আছে!
  • dipu | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:০২438060
  • কেমন একটা সুররিয়ালিস্টিক ধাঁধা দিলুম, তারও কে কপিরাইট নিয়ে রেখেছে :-(
  • Samik | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:০৩438105
  • দীপু, আমি যখন উত্তম দাসের জোকসের ক্যাসেট শুনতাম, তখন তুই বোধ হয় জন্মাস নি।
  • de | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:০৫438116
  • ৩) দুধ উপচে না পরে যায়?

    @ শমীক,
    খবরের কাগজে ad দিয়ে পুরানো খবরের কাগজ বিক্কিরি হয় নাকি?
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:০৬438127
  • ৩। এইটা সলুশন নয়। একটা অ্যাটেম্পট।

    বড়লোকের দুধ ফুল ক্রীম। গরীবের ডাবল টোনড। যদিও এর থেকে কী সিদ্ধান্তে পৌঁছনো যায় এখনো ভেবে উঠতে পারিনি।

    কিন্তু এইভাবে কি হবে? ব্রতীন?
  • Samik | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:১০438138
  • দে,

    না। অ্যাড দিয়ে কেন পুরনো কাগজ বেচবে। যে অ্যাড দেয়, সে তো কাগজের একটা কপি রাখে। এইভাবে কপি জমতে জমতে ছমাসে তা রদ্দি হিসেবে বিক্রিযোগ্য বান্ডিলে পৌঁছয়। তখন রদ্দিওয়লা কিনতে আসে সেই বান্ডিল। ধাঁধাতেই তো লেখা ছিল, সে আর আরেকটা লোক বছরে দুবার কিছু কিনতে যায়। এ ছাড়া তাদের মধ্যে আর কোনও সম্পর্ক নেই। তো, রদ্দিওয়ালার সাথে অ্যাড দেনেওয়ালার কোনও সম্পর্কই নেই, ঐ বছরে দুবার এর কছ থেকে পুরনো কাগজ কেনা ছাড়া।
  • Bratin | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:১২438149
  • শমীক ওরা এই ভাবে ই উত্তর টা দিয়েছে। তেলে জলে মিশ খাইয়ে। :-))

    অর্পন hints

    ১। চা, দুধ আগে দেবার জন্যে স্বাদের কোন তারতম্য হবে না

    ২। চা বা দুধ কোন টা কম খরচ বা বেশী খরচ র ব্যাপার নেই।
  • de | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:১৩438160
  • @শমীক
    সেক্ষেত্রে লোকটার অয়াড এজেন্সি আছে, মানে বছরে অনেকগুলো করে ad দেয়, কিন্তু আমার যে পড়ে মনে হলো, একবারই ad দেয়?
  • Bratin | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:১৪438182
  • hints, খবরের কাগজে কত অদ্ভুত ad তো দেওয়া হয়।
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:১৪438171
  • ৫। দ্বিতীয় ছাগলটার পেছনে দুটো ছাগল আছে তো। এক যেটা পাহাড়ে উঠছে, আর, দুই যে উত্তরটা শুনে বিশ্বাস করছে।
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:১৫438193
  • এই রদ্দিওলা কি দিল্লির জার্গন?

    কোন সম্পর্ক নেই মানে তো কোন সম্পর্ক নেই। একে অন্যকে নাও চিনতে পারে। তাই না?
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:১৬438204
  • ৪। তালে কাপের ব্যপার? আগে গরম চা ঢাললে গরীবের চায়ের কাপ ফেটে যায়?
  • Samik | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:১৭438216
  • দিল্লিতে, মানে হিন্দি বেল্টে মেনলি চলে কাবাড়িওয়ালা। রদ্দিওয়ালাও চলে কোথাও কোথাও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন