এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমার মত আমি

    su
    অন্যান্য | ২৫ জানুয়ারি ২০১০ | ২০৯৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • su | ২৫ জানুয়ারি ২০১০ ১৪:২২435812
  • শুরুতে ই ধাক্কা,লেখা শুরু করার আগে ই কি সব শুরু হোলো! দাঁড়ি কমা ধরতে পারছি না। সময় লাগবে কি বোর্ড এর সাথে বোঝাপড়া করতে। যদি ও আমার বর গুরুচন্ডালির সব জানে (আমার ধারণা), কারণ,এই একটা কাজ ই ওকে দেখি মনযোগ দিয়ে করতে,কিন্তু আমি ওর সাহায্য নেবো না ঠিক করেছি। কারণ হল "হিংসা"! এতো দিন এর পরিচয় এ এই প্রথম আমি ওকে সন্দেহ করতে শুরু করেছি এই গুরুচন্ডলি"র জন্য!! আমার চাইতেও বেশি গুরুত্ব পাচ্ছে গুরুচন্ডালি!!রাত জেগে জেগে কাজ,ঘুমের মধ্যে নান পুং ও স্ত্রী নাম এর সাথে কথা ; লক্ষ লক্ষ মেইল আর কোটি কোটি মেইল এর লিংক;আমি ক্লান্ত!!! অনেক ঝগ্‌ড়া, মান-অভিমান হয়েছে ও হচ্ছে গুরুচণ্ডালি"র জন্য! অনেক দিন থেকে আমার ইচ্ছে গুরুচন্ডালি তে লেখা বা নিয়মিত পড়া, কিন্তু ঐ যে "হিংসা" বা হেরে যাবার ভয়! কিন্তু কিছুদিন আগে আমাকে ও এমন কিছু যায়গায় নিয়ে গেল আর এমন কয়েকজন মানুষের সাথে পরিচয় করিয়ে দিল যে আমি একটু পিছিয়ে এলাম ঝগড়া ভূমি থেকে, তবে হার মানবো না এই লক্ষ-কোটি মেইল এর কাছে! ঐ কিছুটা জায়গা দেবো ঠিক করেছি আমদের সংসারে। আশা করি আমার বর খুশি হবে। তবে কোনো সারপ্রাইজ বা গিফ্‌ট আমি আশা করবো না,তার কারণ হোলো আমি আর আশা ও করতে পারি না অতীতের নানা ঘটনার জন্য!!
    এই প্রসঙ্গে আমার কিছু অতীত আমি আজ "গুরু"'র কাছে বলছি:-
    আমাদের প্রথম বিবাহ বার্ষিকি ; সাধারণ্‌ত: শুনে থাকি বা সিনেমা টিভি সিরিয়েল এ ও দেখি যে বর তার স্ত্রী কে গিফ্‌ট দেয়,সারপ্রাইজ দেয় নানা ভাবে।আমি জানি যে আমার বর আমাকে বিয়ে করে নিজেকে যা সারপ্রাইজ দিয়েছে,আর কোনো সারপ্রাইজ ওর পক্ষে দেয়া সম্ভব নয়!! তো আমি ভাবলাম যে আমাদের বিয়ের আগের বা পরের জীবনযাত্রা'র সব কিছু ই তো আর পাঁচ জনের মত স্বাভাবিক নয়, ঠিক আছে,আমি ই ওকে সারপ্রাইজ দেবো (আরো!!!)। তো, যেমন ভাবা তেমন কাজ; বিয়ের পর নতুন পাড়া গল্ফ ক্লাব রোড, সব নাক ঊঁচু(যাদের নাক আমার ভাবনার সাথে মিলছে না তাদের জন্য "সরি"!) প্রতিবেশী, আর এর সাথে নানা রকম মন্তব্য কানে আসে আমার সংসারের কাজে সাহায্য করতে আশা "মিনু"র কাছে ..... ["বউদি পাড়ার সবাই বলে যে দাদা(আমার বর) নাকি ওর দিদি'র (আমি) সাথে কলকাতা থাকতে এসেছে পড়াশুনা করার জন্য!"] ....[ঐরকম অজস্র মন্তব্য আমার কাছে এখনো আসে ... যাই হোক :(] তো আমি ভাবলাম যে এই উপলক্ষ্যে পাড়ার সব্বাইকে ও সারপ্রাইজ দেয়া যাবে আর আমার বর কে ও ... পুরো পাড়া নিমন্ত্রণ করে ফেল্লাম ... বরের অফিস এর সব্বাই কে ... মানে ও যাদের সাথে মেশে (! )। আমাদের সব বন্ধুরা ... এক কথায় আমার বর ছাড়া আমার "পৃথিবী"র সব্বাই জানে ! .... সন্ধ্যে হলো.... সব্বাই এলো... বরের অফিস এর সব্বাই এলো.... রাত নয়টায় আমি দেখলাম যে আমার বর ছাড়া সব্বাই আছে...!! প্রতিবেশীদের সন্দেহ এখন সত্য হবার মুখে!!! আমি আমাদের বন্ধুদের অনুরোধ করলাম যে ওদের শুনিয়ে শুনিয়ে এমন গল্প কর যাতে ওরা আমাদের আসল সম্পর্ক টা বুঝতে পারে... বিয়ের ছবি ভাগে ভাগে নানা লোকের হাতে ছড়িয়ে দিলাম...ওদের ক্ষিদে পেয়েছে... কেক ছাড়া ই খেতে দিয়ে দিলাম... ওর অফিস এর কলিগ দের জিগ্যেস করলাম যে ও কোথায়!ওরা গম্ভীর হয়ে বল্লো যে আমাদের নিমন্ত্রণ ... তাই আমরা তাড়াতাড়ি চলে এসেছি...ক্ষিধে পেয়েছে...অনেক দূর যেতে হবে... এইসব কথার একটা ই মানে হয়... খেতে দিয়ে দাও!! আমি বোঝাবার চেষ্টা করলাম যে ও না এলে তো কেক দিতে পারবো না খেতে....ওরা কেক খাবে না বলে দিল!!! যাক.... এর মধ্যে মিনু"র ছাদ থেকে আবিষ্কারের স্বর এ প্রায় চিৎকার...."দাদা এসেছে!!!" আমি দৌড়ে গেলাম গেট খুলতে.... সারপ্রাইজ তো তখন রাগের তাপে উড়ে গেছে.... আমার সহজাত মুদ্রায় চীৎকার করে উঠলাম....এত্ত দেরী কেন!!এরপর যেটা হল... সেটা কার জন্য সারপ্রাইজ হল.... আজ ও বুঝলাম না.... আমার বরের হাতে এক তোড়া কাঁটা গাছ!!!! আর আমার জন্য উপযুক্ত গিফ্‌ট খুঁজতে খুঁজতে ই নাকি ওর দেরী হয়েছে!! এরপর যা যা হতে পারে একজন আদর্শ স্ত্রী বা বৌ বা মেয়ে বা মহিলা হিসাবে পরিস্থিতি সামলাবার জন্য.....আমি হাসিমুখে সব করলাম... মানে... আমার বরের শিল্পী মনের পরিচয়....uniquegiftetcetc....

    পোষালে জানাবেন ..... জীবনের সত্যি সত্যি ঘটনা... না পোষাবার chance যথেষ্ট!! সেক্ষেত্রে bore করার জন্য sorry!
  • rabaahuta | ২৫ জানুয়ারি ২০১০ ১৪:৪১435923
  • অবোধ বালিকা
    কবিতা পড়েনি
    খোঁজেনি শিল্পে আর্ট
    গেজেট কিনেছে
    প্রোডাক্ট বেচেছে
    স্টাডিয়েছে পাই চার্ট
    বিবাহ জীবনে
    কন্টক গাঢ়ি
    কমলের সম পদে
    আপিসে আবাসে
    আজীবন ভোগো-
    লেট আস নট পার্ট
  • pi | ২৫ জানুয়ারি ২০১০ ১৫:০৫436034
  • খাইসে !এই এখুনি একটা মেইল করতে যাচ্ছিলুম। বইমেলার ফ্লেক্স সংক্রান্ত। ক্ষান্ত দিলুম :(

    কিন্তু, অন সেকেন্ড থট, লক্ষ-কোটি মেইলের সমুদ্রে আর এক ফোঁটা মেল, শাকের আঁটির চেয়ে তো আর বেশি ওজন হবে না তার! করেই ফেলি, কি বলেন সু দেবী ? :)
    তবে, আপনার কাছে অবশ্য ই এ বাবদ ক্ষমা ভিক্ষা করে রাখলুম, অগ্রিম। :)
  • a | ২৫ জানুয়ারি ২০১০ ১৫:০৮436145
  • সু, চমৎকার। আরো হোক।

    গল্ফ ক্লাব? গুরুগ্রাম নাকি? :)
  • su | ২৫ জানুয়ারি ২০১০ ১৭:৪০436246
  • pi কে... আপনার মেইল এখন আমাদের সংসারের oxygen!! হা হা হা ... আপনি নিশ্চিন্তে supply দিন... আমার বরের শ্বাসকষ্ট আমি সহ্য করতে পারব না! :)
  • a | ২৫ জানুয়ারি ২০১০ ১৭:৪৯436257
  • ইনি ই কি তিনি যার ভান্ডারে অফুরন্ত গপ্পো? তাইলে আরো কটা হয়ে যাক, নাকি বলেন সবাই?
  • de | ২৫ জানুয়ারি ২০১০ ১৭:৫৩436268
  • আরে দারুণ তো! অবশ্যই পোষাচ্ছে! আরো হোক! এমন রাজ-যোটক আজকালকার দিনে পাওয়া দুষ্কর :) (হুতো আর সুতো! মানে বেশ মিলছে আর কি!)
  • Sayantan | ২৫ জানুয়ারি ২০১০ ১৮:৪৯436279
  • তারা ঢাকা মেঘ, মেঘে ঢাকা তারা
    গুরুর সুতোতে উঠে এলো তারা
    কি বা সু'র নাম কে বা সুর হারা
    রাত জেগে হুতো টুন এঁকে চলে
    ওদিকে সু, তার কোমল পাহারা
    ছোটি সি দুনিয়া জুড়িটিও প্যারা*
    পাই চার্টে, কভি ভিলুকাপ হার্টে
    ইতিউতি বর করে যারা তাড়া
    সেথা কবিবর যথা গোবেচারা
    তারা ঢাকা মেঘ, মেঘে ঢাকা তারা

    *পেয়ারা নয়। অনুচ্ছেদ ও নয়। প্যারা as in Pyara। উফ্‌ফ্‌!
  • a x | ২৫ জানুয়ারি ২০১০ ১৯:০১436290
  • সবই তো বুঝলাম, কিন্তু মেলের লিংকটা কিছুতেই বুঝলাম না। এ কোন ফিউচারিস্টিক মেল সার্ভার যেখানে অন্যের মেলের লিংক ভি দেওয়া যায়?
  • M | ২৫ জানুয়ারি ২০১০ ১৯:২৬435813
  • আমি ঐ কাঁটা গুচ্ছ আসার পরেরটা জানতে চাই--
  • su | ২৫ জানুয়ারি ২০১০ ১৯:৪৬435824
  • de... নাম টা আমার পছন্দ হয়েছে!
    আমি আমার বর এর কাছ থেকে পাওয়া দ্বিতীয় সারপ্রাইজ এর কথা share করছি...
    প্রথম বিবাহ বার্ষিকি'র পর gift নিয়ে প্রচুর হা হুতাশ শুনে শুনে আমার বর আমার প্রথম জন্মদিনে (বিয়ের পর) productive (আমার office language...আর sales এ থেকে আমি নাকি officelanguage কে ই বেশি ভালবাসি) কিছু দেবার প্ল্যান করেছিলো... আমাকে প্রচুর study করে ও বুঝতে পারলো যে আমার একটা ক্যারাম বোর্ড এর স্বপ্ন! আমার জন্মদিন এর ঠিক আগের রাত... এক ই ঘটনা... ও আর বাড়ি ফিরছে না,আমি আবার ভূতকে ভী-ষ-ণ (seriously) ভয় পাই তো.... তাই ওর আসতে দেরী হচ্ছে বলে বাড়ির main gate আটকে দোতলায় বসে আছি...ও এলে bell বাজালে তবে gate খুলবো... হঠাৎ দরজায় ধুমধাম শব্দ, আমি ভুতের ভয়ে ভয়ে কাঠ... কোনোমতে উপরের বারান্দা দিয়ে উঁকি দিয়ে দেখি যে আমার বর অন্ধকার রাস্তায় ক্যারাম বোর্ড নিয়ে অসহায় ভাবে দাঁড়িয়ে... ওর plan ছিল যে main gate তো খোলা ই থাকে...সিঁড়িকোঠায় ক্যারাম বোর্ড কে রাতের মত লুকিয়ে রাখবে.... আর সকালে উঠে ই আর এক বছর বেড়ে যাওয়া বৌ কে ক্যারাম বোর্ড gift করে চমকে দেবে! কে যে সারপ্রাইজ টা মাটি করলো.. ভুত না ওর ভুতুরে রাগ....
  • su | ২৫ জানুয়ারি ২০১০ ১৯:৫১435835
  • ধন্যবাদ sayantan... কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে যে আমি ও "গুরু" জালে জড়িয়ে যাচ্ছি!!
  • de | ২৫ জানুয়ারি ২০১০ ২১:১০435846
  • সুতো,
    কি ক্রিয়েটিভিটি :)! কিন্তু ভূতেরা কি মেন গেট দিয়ে আসে নাকি তোমার বাড়িতে, মানে ঐ হুতোর আগে-পিছে?
  • M | ২৫ জানুয়ারি ২০১০ ২১:২২435857
  • এইটে আমারো বলার ছিলো, একমাত্র আমাদের ভুতু ছাড়া বাকিরা তো জানলা, ফাঁক ফোকর, এমননি ইয়ে কি বলে দেওয়াল ভেদ করেও আসতে পারে বলেই জানতাম।

    যাক তালে আর কোনো চিন্তা রইলো না, দরজা বন্ধ রাখলেই চলবে।
  • su | ২৫ জানুয়ারি ২০১০ ২১:৫২435868
  • কি আর বলবো, এটা আমার ছোটোবেলার সমস্যা... এখনো আমাদের বাড়িতে সব ভেন্টিলেটর কাগজ দিয়ে বন্ধ... আমার যূক্তি হল যে চোর ডাকাত তো বড়ো বড়ো ছিদ্র যেমন জানালা,দরজা,ব্যালকনি... এসব দিয়ে ঢুকবে; ওদের manage করা সোজা...কিন্তু অশরীরি দের আসার জন্য তো ছোট্ট ছোট্ট ছিদ্র ই যথেষ্ট !! আর ঘরে আমি একা থাকলে স-ব দরজা জানালা ভুতের ভয় এ বন্ধ ই রাখি!
  • a x | ২৫ জানুয়ারি ২০১০ ২১:৫৭435879
  • দরজার খড়খড়ি? দরজা আর মেঝের ফাঁক? এগুলোর কি হবে? ওনারা তো শরীরটাকে নাকি মলেকিউলার লেভেলে নামিয়ে সুড়ুৎ করে ঢুকে যেতে পারেন, তবে?
  • su | ২৫ জানুয়ারি ২০১০ ২২:২৭435890
  • প্লিজ প্লিজ প্লিজ... আমি ভয় পাচ্ছি কিন্তু ভীষণ ভাবে
  • samran | ২৫ জানুয়ারি ২০১০ ২২:৩৯435901
  • আরেকজন "সু' নামে মাঝে মাঝে হানা দিতো, সেটা বন্ধ হবে এবার, নিজের পুরো নামে আসতে হবে:-)

    সু,
    সত্যি অপেক্ষা করছিলাম, কবে এখানে দেখতে পাব। একটা একটা করে বেরোক এবার ঝুলির গপ্পো:-)
  • dd | ২৫ জানুয়ারি ২০১০ ২২:৪৬435912
  • না না না,মোটে এয়ার্কি নয়।
    সব কলের মুখে ছিপি সাঁটতে হবে, গ্যাসের ওভেনের মুখে লাগাও সেলোটেপ। ড্রেনের মুখগুলি? আটকেছেন?

    আর কে না জানে,দজ্জার তালার ফুটো দে' অসম্ভব পেত্নী আসে, এ ছাড়াও ইলেকটিরিক সুইচ বোর্ডের থিরী পয়েন্ট ফাইভ পয়েন্ট প্লাগ থেকেও খুব বেমমোদত্তির উৎপাত, ভেবে দেখেছেন ?
  • su | ২৫ জানুয়ারি ২০১০ ২২:৪৭435924
  • আমি তোমার জন্য ভীষণ ভাবে wait করছিলাম :)
  • su | ২৫ জানুয়ারি ২০১০ ২২:৪৯435935
  • আগের comment টা samran কে... :)
  • de | ২৬ জানুয়ারি ২০১০ ০৭:০৬435946
  • ভয়ের প্রেসক্রিপশন সুতোকে :) বেশী করে ভালো আর মিষ্টি ভূতের গপ্পো পড়ো, ঐ লীলা মজুমদার, শীর্ষেন্দু মুখোপাধ্যায় ইত্যদী বেশী করে পড়ে পড়ে আর হস্টেলে একা থেকে থেকে আমার ভূতের ভয় গেছে :)
  • M | ২৬ জানুয়ারি ২০১০ ০৭:৩৬435957
  • হ্যাঁ আর ক্যাসপার কেও দ্যাখা যেতে পারে, কিন্তু আমার ভুতের ভয় পেতে তো ভালো লাগতো।

    এমন এক হতচ্ছাড়া কপালে জুটেছে যে সব ভয় ই বাপ বলে পালিয়ে গ্যাছে।
  • pi | ২৬ জানুয়ারি ২০১০ ০৭:৪৩435968
  • ডিডিদার লিস্টটা ফুল প্রুফ না। নাক কানের ফুটো গুলোর ও তো বন্দোবস্ত করতে হবে, নাকি?
  • M | ২৬ জানুয়ারি ২০১০ ০৭:৪৫435979
  • তবে তো আরো আছে।:P
  • samran | ২৬ জানুয়ারি ২০১০ ১০:০৮435990
  • বম্মা, :-)

    অত ভয় পাওয়ার কিছু নেই সুকন্যা, আমার দাদু বলতেন,(আমার ভুতের ভয় তাড়ানোর জন্যে) শহরের বাড়িতে নাকি ভুত আসে না। ওরা এই বিজলিবাতি, ইট-কাঠ-দালান এসবে ভয় পায়, আর চারদেওয়ালের ভেতর নাকি ওরা ঢোকেই না মানে যেখানে মানুষ থাকে আর কী/। অদের নাকি পছন্দ পোড়োবাড়ি বা আধখানা তৈরি হওয়া বাড়ি, যেখানে দরজা-জানালা নেই আর মানুষও নেই:-)

    (ইউনিকোডে লেখা প্‌র্‌যাকটিস করছি, কী আসে দেখা যাক)
  • Bratin | ২৬ জানুয়ারি ২০১০ ১০:৪৬436001
  • আপনি কি লন্ডনের সুচেতনা দি?
  • pi | ২৬ জানুয়ারি ২০১০ ১০:৫৪436012
  • বারে, পোড়োবাড়িতে কেন দরজা জানলা থাকবে না?

    আর মানুষজন না থাকা জায়গা পছন্দ করার ফাণ্ডার ও ব্যতিক্রম আছে।
    আমার আগের ল্যাবেই তো ভূত থাকতো। এই ল্যাবেও থাকে, তবে এটা এখনো সন্দেহ স্তরে। সেরকম হাতে নাতে ধরতে পাই নি।
    এবার বলো না য্যানো, ল্যাবে যারা থাকি, মানে এই আমরা, তারা মানুষজন নই।
  • pi | ২৬ জানুয়ারি ২০১০ ১১:০২436023
  • ব্রতীনদাকে দুয়ো।
    আমরা গপ্পের গুঁতোয় কেমন হুতোকে সুতোর সাথে জড়িয়ে ফেল্লুম, আর তুমি কিনা ভুনা খিচুড়ি, চিংড়ীর চপের সহখাইয়েকে চিনতে পারো না !
  • Samik | ২৬ জানুয়ারি ২০১০ ১১:১৪436035
  • না, ইনি লন্ডন সুচেতনা নন বোধ হয়। :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন