এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • গুপি গাইন বাঘা বাইন নিয়ে বাৎচিত

    Arnab913 লেখকের গ্রাহক হোন
    সিনেমা | ১৩ জুলাই ২০১৭ | ৬৪০৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arnab913 | ১৩ জুলাই ২০১৭ ১৭:২২367437
  • সম্প্রতি গুপি বাঘা সিরিজের তিনটি মুভিই রিভিশান দিলাম।
    দুটো জিনিস মনে বাজছে। প্রথম মুভিটি রিলিজ হয় ১৯৬৯ সালে। তখন আমাদের বাপ কাকারা মাধ্যমিক দিচ্ছেন (আমি এখন ২৫)। যেহেতু মুভিটার টার্গেট অডিয়েন্স শিশু, অভিভাবকদের কাছ থেকে কী রকম সাড়া পাওয়া গিয়েছিল? মানে বাচ্চাদের মুভি থিয়েটারে নিয়ে যাবার বিষয়টার চল ছিল কেমন?
    পরের কথাটি হল ভূতের নাচ নিয়ে। এটা নিয়ে বোধয় আগেও চর্চা হয়েছে.৮ মিনিট লম্বা ভূতের নাচ হিন্দুধর্মীয় বর্ণপ্রথা,সমাজের উঁচু-নীচু শ্রেণি অনেককিছু তুলে ধরে। একটা মুভি শিশুতোষ হলেও অ্যালেগোরিকালি মানিকবাবু এতে বহু মালসামাল ঢুলিয়ে দিয়েছেন। যতই হোক, ঐ ৮ মিনিট আমি এঞ্জয় করিনি। বাকিদের কী মতামত?
  • T | ১৩ জুলাই ২০১৭ ১৭:৩০367548
  • ঐ আটমিনিট এঞ্জয় না কত্তে পারলে এসব মুভি আর না দেখাই ভালো।
  • Arnab913 | ১৩ জুলাই ২০১৭ ১৭:৩৭367659
  • ওবাবা, তবে সমস্ত রস,শিল্প ওই আট মিনিটের মধ্যেই আছে দেখছি।আচ্ছা আর দেখবোনা।
  • de | ১৩ জুলাই ২০১৭ ১৭:৪৮367770
  • ওই নাচ আমার ছোটবেলা থেকে শুরু করে এখনো খুবই প্রিয় - কয়েকশো বার দেখেচি!
  • Arnab913 | ১৩ জুলাই ২০১৭ ১৭:৫৪367881
  • এখানেই কথা। চন্দ্রিলদার এক বক্তব্যেও দেখলাম শুরু থেকেই ওটা থাকা নিয়ে আলোচনা হয়েছে, অনেকের খুব ভালো লেগেছে, অনেকের নয়। আমিও কয়েকজনকে জিজ্ঞেস করে দুধরণের উত্তরই পেলাম, যাদের সকলই মুভিটা বেশ পছন্দ করে।
  • pi | ১৩ জুলাই ২০১৭ ১৭:৫৮367931
  • ছোটবেলাতেও ভাল লাগত। বড় হয়ে আরো ভাল লেগেছে।
    ছোটবেলায় মনে হয় ওভারল ইম্প্যাক্টের জন্য ভাল্লাগত।
  • রোবু | ১৩ জুলাই ২০১৭ ১৮:০১367942
  • দেখেবেন না কেন? অবশ্যই দেখবেন। বার বার দেখবেন। তবে প্রথম দুটো বাদ দিয়ে।
  • সিকি | ১৩ জুলাই ২০১৭ ১৮:২৩367953
  • নাচ - সত্যি বলতে কি, ছোটবেলায় একটু বোরিং লাগত, অপেক্ষা করতাম কতক্ষণে ভূতের রাজা আসবে। তবে ক্লাস স্ট্রাগলের গল্পটা পড়ে ফেলার আগেই নাচটা ভালোবেসে ফেলেছিলাম। তখনও ছোটই ছিলাম। তালটা আমাকে টানত। হয় তো তবলা শিখতাম বলে।
  • Arnab913 | ১৩ জুলাই ২০১৭ ১৮:৩২367964
  • এরকম একটা ফ্যান্টাসি মুভির মাঝেও ক্লাস স্ট্রাগলের মতো সেন্সিটিভ ব্যাপার পোরা যায় সেটাই অভাবনীয়। একজন ছোট যেমন এঞ্জয় করবে, বড়দের মাঝেও তাদের উপযোগি মালসামাল দিচ্ছেন।
    আর পুরো সিরিজটার মধ্যে অসাধারণ একটা পলিটিকাল কনোটেশন আছে। সম্প্রতি ব্যাপারটা ধরতে পারছি।
  • T | ১৩ জুলাই ২০১৭ ১৮:৫৪367438
  • 83 East orbit longitude, Beam elevation= 73.5, Azimuth= 158.5 (magnetic compass), Polarisation= -22.2
  • de | ১৪ জুলাই ২০১৭ ১০:৫১367449
  • গাঁট্টা - টি কে!
  • lcm | ১৪ জুলাই ২০১৭ ১১:০৩367460
  • গান, গান, উফ্‌, কিছু সঙ্গীতময় সিনেমা ...

    ভূতের রাজাঃ গুপী-বাঘা, গুপী-বাঘা,
    ভয় নেই, ভয় নেই
    কাছে আয়, কাছে আয়
    তোরা বড় ভালো ছেলে
    কাছে আয়!

    গুপীঃ আপনি আমাদের চেনেন?
    বাঘাঃ আপনি আমাদের নাম জানেন?

    ভূতের রাজাঃ নাম জানি, ধাম জানি, সব জানি-
    রাজা দিল দূর করে,
    ঠাঁই নেই, ঠাঁই নেই-
    কোথা যাবি, কিবা খাবি
    জানা নেই, জানা নেই, জানা নেই

    গুপীঃ সত্যি, রাজামশাই। আমাদের বড্ড দুঃখু
    বাঘাঃ হ্যাঁ! কী যে করব কিছু বুঝতে পারছিনা

    ভূতের রাজাঃ আমি আছি, আমি আছি ভূতো রাজা-
    খুশি হলে বর দিই,
    খুশি হলে বর দিই,
    তিন বর, তিন বর, তিন বর

    গুপী-বাঘাঃ তিন বর!

    ভূতের রাজাঃ শুধু তিন, শুধু তিন-
    ভেবে টেবে বল তোরা
    কোন্ বর কোন্ বর চাস বল্
    কোন্ বর চাস বল্ কোন্ বর

    গুপীঃ রাজামশাই-আমাদের যেন খাওয়া-পরার কোনো ভাবনা না থাকে-

    ভূতের রাজাঃ খাওয়া পরা বেশ বেশ
    খেতে চেয়ে হাত তালি,
    জামা চেয়ে হাত তালি,
    এর হাতে ওর হাতে মিলে তালি
    আর কোন্ বর চাস বল্

    বাঘাঃ আমাদের খুব দেশ বেড়াবার শখ রাজামশাই!
    গুপীঃ যদি একটু ঘুরে টুরে বেড়াতে পারতাম

    ভূতের রাজাঃ দেশ দেখা, দেশ দেখা বেশ বেশ বেশ বেশ - -
    জুতো জোড়া পায়ে পরে,
    কোথা যাবি নাম করে,
    এর হাতে ওর হাতে
    তালি দিবি, তালি দিবি, তালি দিবি

    গুপীঃ আর রাজামশাই, যদি আমরা গান বাজনা ক'রে লোককে একটু খুশি করতে পারতাম

    ভূতের রাজাঃ হবে হবে হবে হবে
    গান হবে, ঢোল হবে,
    সুর হবে, তাল হবে, লয় হবে
    লোকে শুনে ভ্যাবাচ্যাকা
    থির হয়ে থেমে যাবে
    থেমে যাবে থেমে যাবে থেমে যাবে
  • B | ১৪ জুলাই ২০১৭ ১৩:০৪367471
  • "নাচ - সত্যি বলতে কি, ছোটবেলায় একটু বোরিং লাগত, অপেক্ষা করতাম কতক্ষণে ভূতের রাজা আসবে। তবে ক্লাস স্ট্রাগলের গল্পটা পড়ে ফেলার আগেই নাচটা ভালোবেসে ফেলেছিলাম। তখনও ছোটই ছিলাম। তালটা আমাকে টানত। হয় তো তবলা শিখতাম বলে।"
    *************************************************
    "ক্লাস স্ট্রাগলের গল্পটা"....
    আদরনীয় শমীক ইয়ে সিকি যদি এ কথাটাকে একটু বিস্তৃত ভাবে বুঝিয়ে দ্যায় তো খুব উপকৃত হই।
  • সিকি | ১৪ জুলাই ২০১৭ ১৪:৪৮367482
  • বয়ে গেছে :) আমার আদর খাবার একেবারেই ইচ্ছে নেই।
  • অভিষেক | ১৪ জুলাই ২০১৭ ১৬:০১367493
  • গুগাবাবার একটা গান,এটা খালি গলায় মূল ছবিতে এডিট হয়। অনেক পরে শুনি। এডিট করে ভালোই হয়েছে বোধহয়।হাল্লার দূত আসার আগে শুণ্ডি সভায় এই গান।কেউ শুনেছেন আর?
    হাল্লা থেকে আসা সাংকেতিক চিঠিটা মনে আছে? যা দেখে হা হতোস্মি বলে রাজা মুচ্ছো যান। পরের বারে খেয়াল করবেন। তিন দিনে আত্মসমর্পণ না করলে যুদ্ধ হবে এই হুমকি কী অদ্ভুৎ বুদ্ধির সাথে ছবি দিয়ে বোঝানো হয়েছে বুঝবেন! এটা এক সন্দেশের সংখ্যায় বোঝানো হয়েছিলো বিশদে।
  • B | ১৪ জুলাই ২০১৭ ১৬:১৬367504
  • কিন্তু ৩০শে জুন মাঝরাত অবধি যে দেশের প্রধান মন্ত্রী সবাইকেই নামের আগে 'আদরনীয়' বলে আদর জানালেন। খুব কম লোকের নামের আগেই 'মাননীয়' ব্যবহার করলেন, তো কাকে মান বা সম্মান করলেন আর কাকে কাকেই বা আদর খাওয়ালেন কে জানে। }8>B

    যাই হোক, আদর না খেয়ে বা খাইয়ে 'ক্লাস স্ট্রাগ্‌ল্‌'-এর গল্পটা শোনালে উপকৃত হতাম, সমৃদ্ধ হতাম, হ্যাঁ, অবশ্যই 'গুগাবাবা'-র সাথে পলিটিকালি কানেক্ট করে।
  • sm | ১৪ জুলাই ২০১৭ ১৬:১৭367515
  • সন্দীপ কে জিগালে খপর দিয়ে দেবে।
    তবে মানিকদার প্রথম দুটো ছবি ই অনবদ্য। রূপকথার গল্পের মতোই প্রচুর কন্সপিরেসি আছে। ঘটনার ঘনঘটা আছে। ফ্যান্টাসি আছে। কিন্তু রক্তপাত নেই।
    গুগা বাবা র অর্ধেক টা জুড়ে যুদ্ধের প্রস্তুতি ও কন্সপিরেসি। কিন্তু আল্টিমেটলি কোনো যুদ্ধই নেই। রক্তপাত নাই। কিন্তু একটা যুদ্ধ জয়ের আনন্দ আছে।
    হীরক রাজার দেশেও রাজনীতির কুট কাচালি আছে কিন্তু কোনো রক্তপাত নেই।অত্যাচারী রাজা আছে,বাঘ আছে কিন্তু রোমান উপকথার মতো বাঘ দিয়ে মানুষ কে ছিঁড়ে খাওয়ার দৃশ্য নেই।
    আর নাচটা! ওটা বোঝার ক্ষমতা ওই ইস্ত্রি করা চেহারার চন্দ্রিলের নেই। তর্ক করলে মনে হয় প্রাণ ভয়ে শূকর ছানা চেঁচাচ্ছে। তাঁর সুযোগ্য ভাই এর অপছন্দ হবে -এতো জানা কথাই।
  • B | ১৪ জুলাই ২০১৭ ১৬:৩০367526
  • খাইসে, কাম সারসে..... সন্দীপ???!!!???
    ('চালিয়াত' গল্পে দাশুর সেই পেট চেপে শুয়ে পড়ে খ্যা খ্যা খ্যা খ্যা হাসিটার রূপক কোন স্মাইলি থাকলে বেশ দেওয়া যেত এখেনে)
  • কল্লোল | ১৪ জুলাই ২০১৭ ১৭:৩৬367537
  • ১৯৬৯এ আমি ক্লাস নইনের ছাত্র। তখন লোকে হামলে পরে দেখেছে। কলকাতার কোন বাচ্চারই বাকি নেই গুগাবাবা দেখতে।
    আমার বা আমার মতো কিছু পাব্লিকের সামান্য র‌্যালা ছিলো। আমরা এর বছর পাঁচেক আগেই গপ্পোটা সন্দেশে পড়েছিলাম। যারা পড়ে নি, শুধুই সিনেমাটা দেখেছে, তাদের নানাবিধ জ্ঞান দিতাম - গপ্পোটা মোটেও সত্যজিত রায়ের নয়, ওটা সত্যজিতের ঠাকুর্দা উপেন্দ্র কিশোরের। গপ্পোটায় হাই ফাইভের মতো হাতে হাতে তালি ছিলো না। একটা জাদু থলি ছিলো। এইসব আরকি।
    তখন অবশ্য আমরা ঐ বয়সে ক্লাস স্ট্রাগল-ফাগোল ক্গুবই ভালো বুঝতাম। ১৯৬৯ নকশাল আন্দোলনের তুঙ্গ। কাজেই আমাদের ওসব একটু সিমপ্লিফায়েড লেগেছিলো। আফটার অল গুগাবাবা সিরিজের গপ্পোগুলো তো এসেনশিয়ালি ক্লাস কোলাবরেশনের গপ্পো।
  • কল্লোল | ১৪ জুলাই ২০১৭ ১৭:৩৭367549
  • ক্গুবই=খুবই
  • de | ১৪ জুলাই ২০১৭ ১৭:৩৮367560
  • চন্দ্রিলবাবুর তক্কো আমি অত্যন্ত পছন্দ করি - অবশ্য না করলেও তাঁর নাম করে এখানে যা লেখা হলো সেটা খারাপ লাগলো -

    সন্দীপ রায়্মশায়ের জন্য অসম্ভব মায়া হয় - সত্যজিৎ রায়ের ছেলে হবার কারণে শুধু ওনাকে যা সহ্য করতে হয়েচে, সাধারণ মানুষ হলে এদ্দিনে ডিপ্রেশনে মারা যেতেন!
  • pi | ১৫ জুলাই ২০১৭ ০৯:৩১367571
  • কারুর চেহারা ইস্ত্রি করা না পাম্প দিয়ে ফোলানো, তাতে আপনার কী আর তার থেকেও বড় কথা তার সাথে তাঁর লেখার কী?
    তর্ক করতে গেলে বেসিক সভ্যতা ভব্যতাটুকু কি বারবারই বিসর্জন দিতে হয়?
  • sm | ১৫ জুলাই ২০১৭ ০৯:৫৭367582
  • আপনি যতোই ছোঁক ছোঁক করুন আপনার সঙ্গে তর্কে আগ্রহী নই।
  • pi | ১৫ জুলাই ২০১৭ ১০:২০367593
  • যাঁরা তর্ক করতে গিয়ে সভ্যতা ভব্যতার সীমা ছাড়ান, তাঁদের সাথে তর্ক দূরস্থান, কথা বলতেই আগ্রহী নই, অনেক আগে জানিয়ে দিয়েছি। তাই বলে ওপেন ফোতামে আবার সেই অসভ্যতা, অভব্যতা দেখলে, বাজে লাগলে সে যাকে নিয়েই হোক না কেন, বলবনা, এমন নয়।
    অন্যরাও জানিয়েছেন।
  • Arnab913 | ১৫ জুলাই ২০১৭ ১১:০৫367604
  • ধন্যবাদ কল্লোলদা, বিষয়টি জানানোর জন্য।

    চন্দ্রিল কিচ্ছু জানে না। সত্যিই। আর আপনি বা মেজরিটি যে জিনিসটাকে ভালো বলবেন, সেটাই পৃথিবীর শেষ কথা। ওর বিপরীত আর হতে পারেনা। যারা এর বিপরীত বলবে তারা অচ্ছুৎ, শিল্পদর্শনের অনুপযোগী। হীরক রাজা তোমায় সেলাম।
    চন্দ্রিল ওখানে এটার ভালো মন্দ লাগা নিয়ে কিছু বলেননি, জাস্ট ওটা নিয়ে আলোচনা হয়েছিল সেটা উল্লেখ করেছেন।
  • Arnab913 | ১৫ জুলাই ২০১৭ ১১:০৭367615
  • বেশি প্রতিভাবানের ঘরে জন্ম নিলেও সমস্যা :p, পিটি ফর সন্দীপ
  • :'"-( | ১৫ জুলাই ২০১৭ ১১:৪৮367626
  • কোটেশন মার্ক মিস করলেন এবার। "সন্দীপ"।
  • PT | ১৫ জুলাই ২০১৭ ১২:০৮367637
  • যাতে কোন গুজব না ছ্ড়ায়ঃ "পিটি" ইস নাইদার ফর অর এগেন্স্ট সন্দীপ!!
  • :'"-( | ১৫ জুলাই ২০১৭ ১২:৪৩367648
  • "নাইদার - নর" হয় তো!! "নাইদার - অর" ও হয় নাকি?
  • PT | ১৫ জুলাই ২০১৭ ১৮:৪৯367660
  • ধন্যবাদ! N-টি অNড় ছিল!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন