এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভোটযুদ্ধ ২০১৭

    pi
    অন্যান্য | ০৯ মার্চ ২০১৭ | ১৮৭৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৯ মার্চ ২০১৭ ২০:০১365231
  • এক্সিট পোল প্রতিবারই নানা খেল দেখায়, প্রতিবারই আমরা এক্সিট পোলের তুলোধোনাও করি। তবু এটা দেখার, এটার রেজাল্ট জানার উত্তেজনা কিছু নেই, বললে ডাহা মিথ্যে বলা হবে।
    অতএব এইনিয়ে চর্চাও করি, একে গালমন্দও নাহয় করি।
    আসলে উত্তেজনা পোহাতে ভালবাসি। পরশুর ডি ডে তে লেখালেখি হবেই। এখন, এই এক্সিট পোলের রেজাল্ট পর্ব থেকেই সংগীত শুরু করে দেওয়া যাক।
  • dc | ০৯ মার্চ ২০১৭ ২০:০৩365342
  • হ্যাঁ, এবার পোল খোলার সময় হয়েছে।
  • dc | ০৯ মার্চ ২০১৭ ২০:২২365564
  • এক্সিট পোলগুলোর ফল দেখে একটা ব্যাপারে খারাপ লাগছে, যদিও এর আগে বিহার আর দিল্লীতে একদম ভুলভাল প্রেডিকশান করেছিল। তবে এবার যদি ঠিক হয় তাহলে বিজেপি ইউপি,মনিপুর আর গোয়ায় ভালো ফল করবে। অথচ আমি ভেবেছিলাম ডিমনির ফলে এবারের ইলেকশানে বিজেপি ধুয়ে যাবে। ডিমনির বিরুদ্ধে দেশে কোন প্রতিবাদ হয়নি, কারন সাধারন লোক ঠিক করেছে তাদের শোধ ব্যালটে তুলবে। এরপরেও যদি দেখা যায় বিজেপি ভালোই ফল করলো, তাহলে মানতেই হবে দেশের লোকের একটা বড়ো অংশ ডিমনিকে ভালোই সাপোর্ট করেছে।
  • Ishan | ০৯ মার্চ ২০১৭ ২০:২৫365675
  • আমার এখনও আন্দাজ বিজেপি উত্তর প্রদেশে হারবে।

    দেখা যাক।
  • b | ০৯ মার্চ ২০১৭ ২০:২৮365704
  • কিম্বা ডিমনি তাদের চিন্তা ভাবনায় কোনো এফেক্ট ফেলে নি।
    বিজেপি-র সুইপের কথাটা আমি আরেক ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকেও শুনেছি।
  • dc | ০৯ মার্চ ২০১৭ ২০:৩১365715
  • দেখা যাক। প্রণয় রায় যেদিন বল্লেন বিজেপি ইউপি জিতবে সেদিন থেকেই আশায় আছি। তবে এখন আবার অখিলেশ বলছে বহিনজির সাথে গাটবন্ধন করতে পারে। তার মানে অবস্থা ভালো না।
  • dc | ০৯ মার্চ ২০১৭ ২০:৩২365726
  • "ডিমনি তাদের চিন্তা ভাবনায় কোনো এফেক্ট ফেলে নি"

    এটাই তো সবচে অবাক কান্ড!
  • সিকি | ০৯ মার্চ ২০১৭ ২০:৩৩365737
  • প্রণয় রায় এবারেও বিহার টাইপের প্রেডিকশন করলে ওর নাম দেবো গোলদার।
  • dc | ০৯ মার্চ ২০১৭ ২০:৩৪365232
  • সরি, মণিপুর না, উত্তরাখন্ড হবে।
  • Ekak | ০৯ মার্চ ২০১৭ ২১:২১365243
  • বিজেপি ডিমনি কোরেছে। উল্টোদিকের লোকেরা জেতার জোন্যে কী কোরেছে ? এই বিরধী পোক্খো খারাপ বোলে আমার পোক্খে ভোট ওটোমেটিক চলে আসবে এটা খুব সিপিএম সুলোভ চিন্তা।

    ভোটের ফল নিয়ে কোনো প্রেডিকশোন নেই।বরওঙ্গ বিজেপির প্রতিদ্বন্দি রা জেতার জোন্যে কী কোরেছে তাই নিয়ে আলোচোনা শুনতে উতসাহী।
  • Robu | ০৯ মার্চ ২০১৭ ২১:৪৫365254
  • মানে ইউপিতে অখিলেশ কি করেছে এটা সত্যিই জন নেই? এটা তিনোসুলভ হয়ে গ্যাল।
  • dc | ০৯ মার্চ ২০১৭ ২১:৪৯365265
  • বিজেপির সবচেয়ে বড়ো সুবিধে হলো ন্যাশনাল লেভেলে বিরোধীশূণ্য। কং লিডারলেস, বামেরা সাফ হয়ে গেছে, আপ এখনো ন্যাশনাল লেভেলে যায়নি।
  • Ekak | ০৯ মার্চ ২০১৭ ২১:৫৯365276
  • কিছু জানা আছে। ফ্রি তে ল্যাপটপ বিলি, আনইম্পল্পয়মেন্ট এলাওয়েন্স ঘোষণা, এমেয়েদের জন্যে ভাতা এইসব।

    ইউপির রোড কন্ডিশন কী ? ক্রাইম রেট কতটা পাল্টেছে ? ক্রাইম -কাস্টডি ডেথ - ছোটোখাটো রায়োট লেগে থাকা এসব ইউপি তে আগেও ছিল, এখনো আছে। কিছু কমেছে কি অখিলেশের সময়ে ?

    আর লখনৌতে কিছু মেজর প্রজেক্ট হয়েছেঃ শুনেছি ওখানে আমার আত্মীয়বাড়ি সেই সূত্রে। গোটা ইউপিতে রোড্স্ -এডমিনিস্ট্রেশন -ক্রাইম রেট এসব কী পাল্টেছে বা ভবিষ্যতে অখিলেশের কী প্ল্যান প্রোগ্রাম জানিনা।
  • Ekak | ০৯ মার্চ ২০১৭ ২২:০০365287
  • ইউপি শাসন করা খুবই কঠিন, তুমুল নোটোরিয়াস জায়গা। সে নিয়ে সন্দেহ নেই।
  • Arpan | ০৯ মার্চ ২০১৭ ২২:২১365298
  • টাইমস নাও ছাড়া আর কারো এক্সিট পোলের প্রতি আমার বিশেষ আস্থা নেই। দেখা যাক ১১ তারিখ কী হয়।

    হাং অ্যাসেম্বলি হলে বহেনজির মজা হি মজা।
  • সিকি | ০৯ মার্চ ২০১৭ ২৩:০২365309
  • ইউপির রোড কন্ডিশন কী? বলে কী রে? ঝপাঝপ গামাগামা এক্সপ্রেসওয়ে নামছে! সদ্য আগ্রা থেকে লক্ষ্ণৌ একটা এক্সপ্রেসওয়ে নামল। প্ল্যান না পাল্টালে এই ফেব্রুয়ারিতেই ঐ রাস্তা দিয়ে শিলিগুড়ি যাচ্ছিলাম। ইউপিতে রাস্তাঘাটের অভাবনীয় উন্নতি হয়েছে।

    ক্রাইম রেট - মায়াবতী জমানার তুলনায় অনেক অনেক কম। আর সবচেয়ে বড় কথা, মুলায়মের শাসনের থেকে অনেক বেটার শাসন দিয়েছে অখিলেশ। বাবার লিগ্যাসি সপা অখিলেশের হাতে পড়ে ভোল পাল্টাচ্ছে। এইবারে অখিলেশ জিততে পারলে সপা-র খোলনলচে বদলে যাবে - মুলায়মকে ধাপার মাঠে ডাম্প করে আসবে।
  • dc | ০৯ মার্চ ২০১৭ ২৩:১০365320
  • আমার তো প্রথম থেকেই মনে হচ্ছে ইউপিতে অখিলেশ জিতবে। দেখা যাক কি হয়।
  • Ekak | ০৯ মার্চ ২০১৭ ২৩:২২365331
  • আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে টা জানি। ওভারঅল রোড কন্ডিশন কী। দুচারটে হাইওয়ে তো পব তেও হচ্ছে, দক্ষিনেও, তাতে বাইরে থেকে দেখতে ঝকঝকে লাগে। ওভারঅল রাজ্যের রোডস এন্ড ট্রাফিক উন্নত হয়না। অফিস টাইমে কেমন রাস্তা ? জানা নেই আমার। জানতে চাই কারণ ওটাই মানুষের ওপর প্রভাব ফ্যালে, উইকেন্ড লং ড্রাইভ এর রাস্তা না।
  • Ekak | ০৯ মার্চ ২০১৭ ২৩:২৯365354
  • আর হ্যা, ৪৫ লক্ষ পরিবার কে মাসে পাঁচশো টাকা করে দেওয়া হয়েছে সরকারি স্কীমে। এখন এই বাজারে মাত্র পাঁচশো টাকা করে পরিবার পিছু এটা কতটা ভোট টানবে সিওর নোই।

    কিসে কিসে ভোট টানতে পারে বোঝার চেষ্টা করছি। বিজেপির খারাপ দিক বাইরে রেখে।
  • Ekak | ০৯ মার্চ ২০১৭ ২৩:৩২365365
  • লখনৌ মেট্রো কি কমপ্লিট হয়ে গ্যাছে ? মেট্রো একটা ভালো পয়েন্ট মধ্যবিত্ত জনসমর্থন টানার।
  • সিকি | ০৯ মার্চ ২০১৭ ২৩:৩৬365376
  • না। কাজ চলছে লক্ষ্ণৌ মেট্রোর।

    নয়ডা গাজিয়াবাদে অ্যাজ ইউজুয়াল জ্যামজট বেশি। কিন্তু নতুন এক্সপ্রেসওয়ে তৈরি চলছে - হুহা কাজ হচ্ছে আমার বাড়ির ঠিক পেছনবাগে। দিল্লি মীরাট এক্সপ্রেসওয়ে। সামনের বছর শেষ হবর কথা, হলে অনেক ট্রাফিক সমস্যা মিটে যাবার কথা। অলরেডি নয়ডায় আলাদা মেট্রো হচ্ছে, গুচ্ছখানেক ফ্লাইওভার আন্ডারপাস হচ্ছে, এফওবি হচ্ছে। হয়েই চলেছে।
  • S | ১০ মার্চ ২০১৭ ০০:০১365387
  • নেতাজি মানে গুন্ডাগার্দী, আর বহেনজি মানে কোরাপশান - এই ছিলো ইউপির অপশান। এইবারে অখিলেশ এর বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই ইউপিতে। সঙ্গে কঙ্গ নিয়েছে বটে - তবে তেমন খুব লাভ হবে বলে মনে হয়্না। আগের লোকসভা ইলেক্শনে মোদি ৪২% ভোট পেয়েছিলো। অনেকটা কুশন আছে।

    একজিট পোল এইবারেও ভুল করবে। বিজেপি ইউপিতে যা দেখাচ্ছে তার থেকে অনেক বেশি সীট পাবে।
  • sm | ১০ মার্চ ২০১৭ ০০:৪০365398
  • আমার তো মনে হয় বিজেপি র সঙ্গে জোটের ১৫ -২০ টা সিটের পার্থক্য থাকবে। মায়াবতী উপ মুখ্যমন্ত্রী হবে।
    মুলায়েম পুত্র ভালোই কাজ করেছে কিন্তু জাতপাত এর উর্ধে ইউপি কোনদিন ই উঠতে পারেনি।
    সুতরাং এবারেও সেই জাতপাতের ই খেলা।
  • Ekak | ১০ মার্চ ২০১৭ ০০:৫২365409
  • অখিলেশ নাকি পুলিশ এব্দ এডমিনিস্ট্রেশন এ পালে পালে নিজের কাস্টের লোক ঢুকিয়েছেন, সিকি কিছু বলতে পারবে ?
  • pi | ১০ মার্চ ২০১৭ ০৮:১৭365420
  • কিন্তু ডিমইটাইজেশনের এফেক্ট কী দিয়ে বোঝা যাবে ? লোকসভায় বিজেপি যা পেয়েছিল, তার সাথে তুলনা করতে হবে তো। যে পোলগুলো দুই জোট প্রায় সমান সমান দেখাচ্ছে, বিজেপি সামান্য বেশি, সেগুলোর মত কিছু হওয়া মানে তো বিজেপির ভোট অনেক কমার সম্ভাবনা।
  • S | ১০ মার্চ ২০১৭ ০৮:২৪365431
  • পান্জাবে অকালি আসছে না সেইটা পোস্কার, তবে এতো কম সীট পাবে বলে মনে হচ্ছে না। আপ এলে আপের বেসটা ভালো হবে, একটা প্রপার স্টেট পাবে এই প্রথম। ফলে আশে পাসের স্টেটগুলোতে প্রভাব বাড়াতে পারবে।


    উত্তরাখন্ডে সমীক্ষা অদ্ভুত রেজাল্ট দিয়েছে। কঙ্গের সংখ্যা ১২ থেকে ৩৫ অবধি রেন্জ আছে। টোটাল সীট ৭০ টি। অতেব কঙ্গ হারছে ধরা যেতেই পারে।


    গোয়াতে আপ খাতা খুলতে পারে। বিজেপির জেতার সম্ভাবনা প্রবল।


    মনীপুরে কিছু ঠিক নাই। দুটো সমীক্ষা দুরকম দিয়েছে। অতেব একজন ভুল করবেই।
  • dc | ১০ মার্চ ২০১৭ ০৮:২৮365442
  • আমি ভেবেছিলাম ডিমনির ফলে বিজেপি সবকটা রাজ্যেই খুব ক্ষতিগ্রস্ত হবে, মানে তৃতীয় বা চতুর্থ স্থানে চলে যাবে। অবশ্য সেরকম হতেও পারে, সত্যি সেরকম হলো কিনা কাল দেখা যাবে।
  • dd | ১০ মার্চ ২০১৭ ০৮:৩৫365454
  • সে ভোটের ফলাফল যাইই হোক না কেনো একটা সুফল হচ্ছে যে গত ছ মাস ধরে যতোবার ক্রস বর্ডার টেরোরিসমের ঘটনা ঘটেছে অমনি -" আরে এতো সব সাজানো ঘটনা"। আর সমস্বরে, "আর হবে নাই বা কেনো? সামনেই ত্তো ইলেকশন" এই টা র থেকে রেহাই পাওয়া যাবে।
    না, টেরোরিজমের থেকে রেহাই না, এই ঢাক পেটানোর থেকে। উফ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন