এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিপুএম একেবারেই ভাগ পায়নি কো ?

    একক
    অন্যান্য | ১২ ডিসেম্বর ২০১৪ | ১৩৬৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ১২ ডিসেম্বর ২০১৪ ০৫:০৭655880
  • গৌতম বাবু কে বোকা বা মিথ্যেবাদী বলার একটু চাপ আছে। পুলিশের মতই রাজনৈতিক নেতারাও খোচোর নেটওয়ার্ক মেইনটেইন করেন। সেই সূত্রেই গৌতম বাবু কিছু সত্য-মিথ্যে মেশা তথ্য পেয়েছিলেন কিন্তু একটাও সেই মুহুর্তে প্রমান করতে না পেরে পাগল ওবা মিথ্যেবাদী হয়ে যান। রাজনৈতিক ফায়দা তোলা রাজনীতির অংশ, ব্যক্তিগত হলেও। কাজেই ওটা বিচার্য না।

    বিচার্য এই যে কেন প্রমান করতে পারেন নি ? সিপিআইএম এর ভেতর থেকে চাপ ছিলো ? সারদার ভাগ ওরা একেবারে পায় নি তা হয় কীকরে ? না পেলেও খবর তো ছিলই। সেটা ইস্যু হতে দেয় নি কেন ? বড় কেও ভাগ পেয়েছিল ? চিটফান্ডের বাজারে এসব চাপা থাকেনা। অন্তত নেতা লেভেলে।
  • একক | ১২ ডিসেম্বর ২০১৪ ০৫:১০655991
  • প্রসঙ্গত এটা বুজিবিলাসী থ্রেডে এসসি র কথার সুত্রে আসা চিন্তাভাবনা। আলাদা করেই লিকলুম।
  • adhuli | ১২ ডিসেম্বর ২০১৪ ০৯:১১656102
  • হয়ত ভাগ পেয়েছিল, সেই জন্যই তো তদন্ত করা দরকার। কিন্তু সিপিআইএম তো অত বেশি আপত্তি করছে না, আমাদের প্রানের দিদি তো সব জায়গা তে গলাবাজি করে বেড়াচ্ছেন আর চক্রাত্ন-এর গন্ধ পাচ্ছেন। সেই জন্য সন্দেহ হয় যে ভাগের বেশি টাই তিনো-দের পকেটে গেছে। তো তদন্ত হোক না, সিপিআইএম কিছু চুনোপুটি থাকলেও ধরা পড়বে। ভাজপা তো দুজনকেই শেষ করতে চায়, সিপিআইএম-কে বাঁচিয়ে অমিত শাহ-এর লাভ কি-?

    তার ওপর সিপিআইএম-এর কেও অত ভালো ছবি আকতে পারত না যে কোটি তাকায় বিক্কিরি হবে। দিদি এখন আর ছবি আকছেন না, এটাই বড় কষ্ট। শিল্প জগত যে কি হারালো, কে তার হিসেব রাখে, যে রাখতে পারত, সেই দাড়িদাদু শুভা তো এখন মগডালে চড়ে বসে আছে।
  • . | ১২ ডিসেম্বর ২০১৪ ০৯:৪৪656213
  • আধুলি কে ক। ভাগ হয়ত বামেরাও পেয়েছিল, কিন্তু সেটার জন্য তদন্ত করে শাস্তি দিলেই হয়। সিপিএমের আমলে দূর্ণীতি হয়নি এমন তো নয়।
  • dc | ১২ ডিসেম্বর ২০১৪ ১২:৫৪656324
  • adhuli কে সমর্থন। ভাগ দুজনেই পেয়েছিল, কেউ কম কেউ বেশী। আর গৌদে প্রমান দেব বলেও কেন প্রমান দেননি, সেটা মনে হয় ওনার হাতে পাকা প্রমান তেমন ছিলনা যা কিনা আদালতে পেশ করা যায়। এই যেমন কেজরিওয়াল, গাদকারির বিরুদ্ধে অভিযোগ এনে নিজেই ফেঁসে গেল কারন আদালতে পেশ করার মতো পাকা প্রমান নেই। গৌদে অভিযোগটা তুলে এনেছিলেন যাতে লোকে অন্তত জানতে পারে যে ঘোটালা হচ্ছে, ভেবেছিলেন যে অন্তত রাজনৈতিক দিক থেকে যদি ফায়দা হয়।

    তবে ঘোটালা যে হচ্ছে সে খবর কিন্তু হাওয়ায় ছিল। ২০১০-১১ তে যখনি কলকাতায় গেছি বন্ধুরা তখনি বলেছে বেশ কিছু টিভি চ্যানেল, কাগজ কিভাবে চলছে। আর তারপরেও গিয়ে শুনেছি কিভাবে চিটফান্ডের রমরমা বাড়ছে। যেমন আবাপর জমির খবরও অনেক আগেই সাধারন লোক জেনে গেছিল। এসব খবর চাপা থাকেনা।
  • pcm | ১২ ডিসেম্বর ২০১৪ ১২:৫৯656387
  • "ভাগ দুজনেই পেয়েছিল, কেউ কম কেউ বেশী।" বাঃ বেশ বেশ। সকালে টই দেখেই হাত নিশপিশ করছিল লিখি। তা কত কম বা বেশি এনিয়ে কোন ধারণা আছে? নইলে একথার কোন মানে হচ্ছেনা যে। একটু তুলনামূলক ধারণা চাইছি। বামফ্রন্টের কাউকে সিবিআই/ইডি এসব দিয়ে ঝামেলায় ফেলা যাবে?
  • dc | ১২ ডিসেম্বর ২০১৪ ১৩:১০656398
  • এই যাঃ ঃ-) দেখুন, যে দল একটা সরকার চালাচ্ছে সেই দল এরকম মেজর লেভেলের একটা স্ক্যামের ভাগ পাবেনা, এই যদি আপনার বিশ্বাস হয় তো আমার কোনো বক্তব্য নেই। চিটফান্ড বামফ্রন্টের আমল থেকেই বাড়তে শুরু করেছিল, তাই সেই সময় থেকেই ভাগাভাগিও শুরু হয়েছে। যেমন বামফ্রন্টের আমলের আরেকটা ব্যবসা, প্রোমোটারি। আর পরিবর্তনের পরে দুটো ব্যবসাই হুহু করে বেড়েছে। কাজেই ভাগের অংকও বেড়েছে। যেগুলো লিখলাম তার যদি কোন প্রমান চান, তো আমার কাছে কোন প্রমান নেই। কোন আমলে কে কতো রেশিও তে পেয়েছে তারও সঠিক কোন তথ্য নেই। এক আমলে কম, আরেক আমলে বেশী, এটুকুই বলতে পারি।
  • quark | ১২ ডিসেম্বর ২০১৪ ১৩:২০656409
  • তার সাথে এটাও সত্যি যে সিপিএম (হ্যাঁ দল হিসেবে) তদন্ত/সিবিআই/ইডি ইত্যাদি প্রভৃতির বিরুদ্ধে গলা ফাটিয়ে রাস্তায় নামে নি বলেই জানি।
  • de | ১২ ডিসেম্বর ২০১৪ ১৩:২৩656420
  • বামেদের টাকা খাবারও পোক্ত নেটওয়ার্ক ছিলো - প্রমাণ করা খুবই মুশকিল হবে- কারণ সবাই, এমনকি বিরোধী পক্ষও টাকার ভাগ পেতো। তিনোদের সবকিছুই ছন্নছাড়া - তাপ্পর ৩৪ বচ্ছর ভুখা থেকে থেকে হাভাতেপনা করে সব ছড়িয়ে ফেলেচে। আর বছর দশেক ক্ষমতায় থাকলে এদেরও ভালো নেটওয়ার্ক তৈরী হয়ে যাবে। ঃ)
  • de | ১২ ডিসেম্বর ২০১৪ ১৩:২৫655881
  • গ্রামেগঞ্জের দিকে ছোট ব্যবসায়ী ইঃ দের খুবই অসুবিধে এখন - কারণ তিনোদের এক পক্ষকে টাকা দেবার পরও আরো আরো নানা পক্ষ এসে টাকার দাবী করে।
  • pcm | ১২ ডিসেম্বর ২০১৪ ১৩:৫৩655892
  • আমার বক্তব্য খুব সোজা, চারিদিকে যা শুনি বামেদের প্যান্টুল খুলে দেওয়া (ভাষার জন্য দুঃখিত) খুব সহজ হওয়ার কথা। তা সেটা কেউ করছেনা কেন? তবে কি বেশিটাই গুজব?
  • dc | ১২ ডিসেম্বর ২০১৪ ১৩:৫৫655903
  • deর দুটো পোস্টের সাথেই পুরো একমত। আরেকটা কথা আমার মনে হয়, বামেরা বরাবরই করাপশন বা টাকা খাওয়ার ব্যাপারে অন্যদের তুলনায় কিছুটা কম। ন্যাশনাল লেভেলেও, রাজ্য লেভেলেও। মানে বিজেপি কর্নাটকে বা আম্মা/আন্না তামিল নাড়ুতে বা মুলায়ম/মায়াব্তী ইউপিতে বা কংগ্রেস মহারাষ্ট্র/হরিয়ানায় যে লেভেলে ঘোটালা করেছে, সিপিয়েম সেই লেভেলে যায়নি। কেন যায়নি বলতে পারবনা, আমার এই পার্সেপশনটা সঠিক কিনা তাও জানিনা। তবে যদ্দুর মনে হয় পবতে সিপিয়েম বিজেপি/আম্মা/মুলায়ম লেভেলে যায়নি। গেলে সেটাও চাপা থাকতনা। সিপিয়েম প্রোমোটারি, তোলাবাজি ইত্যাদি মাঝামাঝি লেভেলেই সন্তুষ্ট থেকেছে। তবে পরিবর্তনের পরে অন্য পার্টি ওই গৌরবোজ্জ্বল লিস্টে নাম লিখিয়েছে বলেই মনে হয়। চিটফান্ড স্ক্যাম নিঃসন্দেহে লালুর ফডার স্ক্যাম বা ইয়েদ্দির মাইনিং স্ক্যামের সাথে একাসনে বসতে পারে।
  • pcm | ১২ ডিসেম্বর ২০১৪ ১৪:২৫655914
  • আমার মনে হয় এভাবেও ভাবতে পারেন। ঐ প্রোমোটারি, তোলাবাজি এসব তুলে দেওয়া স্বপ্নে সম্ভব, বাস্তবে রাতারাতি সম্ভব কিনা সন্দেহ আছে। বিশেষ করে আমার মতন উঁচুদরের সমাজবিপ্লবীরা যখন গুরুর পাতায় বাইট দিয়েই শেষ। তবে (সিপিএম নয়) বামফ্রন্ট তাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিল।
  • dc | ১২ ডিসেম্বর ২০১৪ ১৪:৪৪655925
  • প্রোমোটারি, তোলাবাজি এসব বাস্তবে তুলে দেওয়া সম্ভব, এরকম বলেছি নাকি? এসব তো সারা পৃথিবীতেই হয়, কোনো পার্টিই বন্ধ করতে পারবেনা। আমি আমার অবসার্ভেশন লিখেছি শুধু। তবে বামফ্রন্ট কতোটা "নিয়ন্ত্রনে" রাখত আর কতোটা ক্ষীর খেতো সেই নিয়ে সন্দেহ আছে :p তবে যাই হোক, বামফ্রন্ট হাজার কোটি টাকার লেভেলে পৌঁছায় নি বলেই মনে হয়।
  • pcm | ১২ ডিসেম্বর ২০১৪ ১৪:৫৫655936
  • বামফ্রন্টের থেকে ভালোভাবে কেউ নিয়ন্ত্রণে রেখেছে এমন কথাও মনে হয় বলেননি। তাহলে বলা যায় ভারতীয় পরিপ্রেক্ষিতে বামফ্রন্টই সবচেয়ে ভালো কি বলেন?
  • de | ১২ ডিসেম্বর ২০১৪ ১৫:০০655947
  • ভারতীয় নয় বাঙালী, ত্রিপুরী আর কেরলী প্রেক্ষিতে -- সারা ভারতে বাম্ফ্রন্ট আর এলো কই!
  • sm | ১২ ডিসেম্বর ২০১৪ ১৫:১২655958
  • বামফ্রন্টের থেকে ভালোভাবে কেউ নিয়ন্ত্রণে রেখেছে এমন কথাও মনে হয় বলেননি। তাহলে বলা যায় ভারতীয় পরিপ্রেক্ষিতে বামফ্রন্টই সবচেয়ে ভালো কি বলেন?
    ----
    একদম সঠিক কথা। আপনার কথার ওজন ও গুরুত্ব দুটি আছে। বামেরা সারা ভারতে ক্ষমতায় এলে দারুন ব্যাপার হবে।
    কিন্তু ছাগল জনগণ গুলো এতোদিন খালি কংগ্রেস আর বি জে পি কে ভোট দিয়ে জয়ী করলো।
    সারা ভারতে ক্ষমতায় আসতে গেলে কি কি করণীয় ঝটপট লিখে ফ্যালেন তো দেখি।
  • একক | ১২ ডিসেম্বর ২০১৪ ১৬:০২655969
  • ভিখিরি রা অনেস্ট হয় টাইপের যুক্তি খাড়া করা হচ্ছে। পশ্চিমবঙ্গে হেভি ইদাস্ত্রী কোথায় যে নেতা লেভেল অবধি টাকার ভাগ পৌছবে ?
    এদিকে পাড়াতে দুলরী স্টোনচিপস পড়লে অবধি খবর হয়ে যায়। লোকাল গুন্ডা থেকে এমেলে অবধি যেতে সব ভাগের টাকা ফুরিয়ে যেত বলে উপরের লোকগুলো নাকী সৎ। এইসব বুঝেই ওরা বড় করে খেলতে গেসলো যাতে রিটায়ারমেন্ট বেনিফিট টা উঠে আসে। মমতা একদম ঝোপ বুঝে মেরেছে। কিন্তু সেই সময় সারদা ইস্যু তে সিপিআইএম এর চুপ থাকা যথেষ্ট সন্দেহজনক। একটা ইন্টারনেট সুলভ যুক্তি অনেকে দেন যে সারদার ঝামেলা অনেক পরে ধরা পড়েছে। এর চে আই ওয়াশ কিছু হয়না। এইধরবের কীভাবে অপারেট হয় দেখেছি বলেই বলছি। প্রত্যন্ত গ্রামে যেখানে শিক্ষা পৌছায় নি সেখানেও পঞ্চায়েত লেভেল থেকে হুমকি আসে :ভালই তো কালেকশন হচ্ছে একটু আমাদের দেখবেন। ওই শুরু হয় টাকা ছড়ানো। সিপিআইএম দুদুভাতু এটা পিওর ঢপ বাজি। ভোটের মার্কেটে ওদের ফাঁসিয়ে লাভ নেই সে আলাদা ইকুএশোন। কিন্তু চোরের দল কে "হাজার হোক সৎ " মার্কা ট্যাগ দিলে জাস্ট গা পিত্তি জ্বলে যায়। চোখ ফুটে থেকে দেখছি হাত পেতেই আছে |
  • একক | ১২ ডিসেম্বর ২০১৪ ১৬:০৪655980
  • বেসিকালি দলটা ছিঁচকে চোর। বড় ডাকাতির প্ল্যান করতে গিয়ে প্রথমেই কেস খেয়ে গেছে।
  • pcm | ১২ ডিসেম্বর ২০১৪ ১৬:১২655992
  • "বেসিকালি দলটা ছিঁচকে চোর। বড় ডাকাতির প্ল্যান করতে গিয়ে প্রথমেই কেস খেয়ে গেছে। "
    এমন হাসির কথা বহুকাল শুনিনি। সিপিএমের ডাকাতির প্ল্যানে তিনোরা ধরা পড়ছে। এতো, সব কন্স্পিরেসি থিওরির ওপর দিয়ে যায়। তা, তাই যদি হবে, সব কটা বজ্জাত কে ধরুননা, কে আটকাচ্ছে? তবে এই বাজারে বুঝলেন কিনা, যদ্দিন তা না হচ্ছে, এসব কথা অনেকেই প্রলাপ বলবে। নাকি বিলাপ বললে ভালো হত!
  • de | ১২ ডিসেম্বর ২০১৪ ১৬:১৩656003
  • একক বোধহয় তিনোদের ছিঁচকে বল্লো -
  • pcm | ১২ ডিসেম্বর ২০১৪ ১৬:১৮656014
  • "লোকাল গুন্ডা থেকে এমেলে অবধি যেতে সব ভাগের টাকা ফুরিয়ে যেত বলে উপরের লোকগুলো নাকী সৎ। এইসব বুঝেই ওরা বড় করে খেলতে গেসলো যাতে রিটায়ারমেন্ট বেনিফিট টা উঠে আসে। "

    এটা পড়ে ঠিক তেমন মনে হচ্ছেনা।
  • sswarnendu | ১২ ডিসেম্বর ২০১৪ ১৬:২২656025
  • আর একটা ডিফারেন্স আছে বোধহয়, মানে জাস্ট মনে হওয়া আর কি... সিপিয়েম টাকা খেত কায়দা করে... আমার অভিজ্ঞতায় কখনো দেখিনি সিপিয়েম এর কেউ বলছে এই টাকা আমার বাড়িতে পৌঁছে দেবেন জাতীয় কথা... সর্বদাই পার্টি ফান্ডে দেবেন, আপনার নিচের তলার ঘরটা তো পড়েই আছে, পার্টির ছেলেরা একটা ক্লাব করবে এইভাবে ... যে দিচ্ছে সে জানল টাকা গেল পার্টির পকেটে ... বুঝতে পারে না যে ঐ টাকা আসলে কার বা কার কার ভোগে গেল... তাই প্রমাণ করার ও কিছু থাকে না...
  • quark | ১২ ডিসেম্বর ২০১৪ ১৬:২৭656036
  • "লোকাল গুন্ডা থেকে এমেলে অবধি যেতে সব ভাগের টাকা ফুরিয়ে যেত" - আর ওপরের লোকেরা সব জেনেও বসে বসে আঙুল চুষত।
  • sswarnendu | ১২ ডিসেম্বর ২০১৪ ১৬:২৮656047
  • বেসিকালি দলটা ছিঁচকে চোর। বড় ডাকাতির প্ল্যান করতে গিয়ে প্রথমেই কেস খেয়ে গেছে।

    cpm কেও বলে থাকতে পারেন একক... সিঙ্গুরের টাটার কেসটা বড় ডাকাতির প্ল্যান হতে পারে না নাকি?
  • quark | ১২ ডিসেম্বর ২০১৪ ১৬:২৯656058
  • মাইরি! সিপিএমের যে এত বুদ্ধি, এটা সিপিএম নিজে জানত কিনা সন্দেহ!
  • একক | ১২ ডিসেম্বর ২০১৪ ১৬:৩১656080
  • সিপিআইএম ছিঁচকে বলেছি। তিনো রা আরও বড় চোর। তাতে সিপিআইএম এর ছিঁচকে হওয়া আটকায় না। একদম নীচের লেভেল থেকে টাকা খাওয়া শুরু হত। একটা প্ল্যান পাস করানো থেকে সরকারী টেনডার। শেষ দিকে গোছাতে শুরু করে। সরাসরি ঘুষ না নিয়ে বেনামী কোম্পানি খুলে লোয়ার বিড করা শুরু হয়। এগুলো যাঁরা জানেন না বা জেনেও সততার সার্টিফিকেট দেন তাঁদের প্রতি করুনা হয়। তিনো রা ওদেরই তৈরী করা করাপসন ইনফ্রাস্ট্রাকচার এর ওপর এন্হ্যাস করেছে। আর তাই ধাক্কা খাওয়া সিপিআইএম আজকে শহীদ সম্মান চাইছে। লিমিটলেস নষ্টামি আর কাকে বলে :)
    "ধরিয়ে দেওয়া " দিয়ে কী প্রমান হয় ? টুম্পাই কে যে ডক এরিয়ার কেস টা দিয়েছে ফ্রেন্চ কোম্পানি কে হাটাবার জন্যে ওই একই রুলে মোদীর ও ধরা পরা উচিত। ওরাও একই জিনিস করেছে গুজরাটে। এখন রাজনৈতিক ইকুএশোন আলাদা তাই পরছেনা। সিপিআইএম ও পলিটিকাল ইলুএশোনের জোরে বেঁচে যাচ্ছে কারণ ওদের ধরে মমতার হাত শক্ত করে এই মুহুর্তে লাভ নেই। এটাই গণতন্ত্রের খেলা। ক্ষমতাবান চোর অন্য চোরকে ধরিয়ে দেয় ক্ষমতা কাজে লাগিয়ে। ঘুরে ঘুরে চলতে থাকে। তাইবলে চোরদের চোর বলবনা ? আমি কী পার্টিজান নাকী ?!
  • cb | ১২ ডিসেম্বর ২০১৪ ১৬:৩১656069
  • উচাটন মদন বাবুর বাণে :P
  • sswarnendu | ১২ ডিসেম্বর ২০১৪ ১৬:৩২656091
  • "লোকাল গুন্ডা থেকে এমেলে অবধি যেতে সব ভাগের টাকা ফুরিয়ে যেত"
    এটা সিপিয়েমের ক্ষেত্রে নেহাত ভুল কথা... পুরো সেন্ট্রালাইযড কালেকশন ব্যবস্থা ... বরং তিনোদেরই এইটা হয়... তাই এক দাদাকে টাকা দিয়েও দেখলেন আর এক দাদা হাজির... সিপিয়েম সব দাদার হিসেব একসাথে জুড়েই দাম হাঁকত।
  • sswarnendu | ১২ ডিসেম্বর ২০১৪ ১৬:৩৩656103
  • "আর তাই ধাক্কা খাওয়া সিপিআইএম আজকে শহীদ সম্মান চাইছে। লিমিটলেস নষ্টামি আর কাকে বলে :) "
    এইটায় এক্কেবারে সহমত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন