এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইফ চুমু কামস .........

    একক
    অন্যান্য | ০৬ নভেম্বর ২০১৪ | ২০৬৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ০৬ নভেম্বর ২০১৪ ১২:৩১653110
  • কলরবি দের বলেছিলুম সিসিটিভি আটকিও না, ক্যামেরার সামনে চুমু খাও দরকার হলে। আমার বাণী তাঁরা শুনতে পেয়েছেন এমন মোটেই না তবে বাজার তো নিজের প্রসারণশীল নিয়ম মেনেই চলে তাই হোকচুমু ও শুরু হলো। মজা পাচ্ছি | আর সেই সঙ্গে প্রকাশ্যে চুমুর পক্ষে ও বিপক্ষে থাকা ইগালিটেরিয়ান দের যুক্তি-তক্ক দেখেও মজা পাচ্ছি | যথারীতি আইডিয়ালিসম এর চোরাগলি তে হাঁটতে গিয়ে এবসলিউট মরালিটি আর এবসলিউট মেজরিটির চোরাবালি তে আটকেছে | ব্যাপারটা ওরকম সার্বিক সাদা-কালো না :) ওভাবে আসমুদ্রহিমাচল কোনো দাওয়াই এপ্লাই করাও যায়না যদি না মুক্ত ভাবে বাজারের বিকাশ ঘটে থাকে | আবার এটা ঠিক যবে বিপ্লব হবে তবে হবে তাও নয়। এটা একটা লাইফস্টাইলের গল্প যা চারপাশকে বদলে দিচ্ছে। হ্যা দিচ্ছে ; মানুষ কী চুমু খায়না ? এসব বলে লাভ নেই। রেকগ্নায়স দ্য ফোর্স।

    বাজারের বিকাশের সঙ্গে ফ্রিডম অফ এক্সপ্রেশন এর সম্পর্ক-মাল্তিকাল্চারালিস্ম এর প্রয়োজন এসব বুঝতে পারছেন না অনেকে | এটা কানেক্ট করতে না পারলে জাস্ট একটা আইডিয়ালিস্ট জায়গা থেকে ভাবলে অর্থনীতির সঙ্গে বিরোধ নেই এটা বোঝা সম্ভব না। সব মানুষ ভাত খেতে পাচ্ছেনা বলে আপনি আইসক্রিম খাওয়া ছার্ছেননা। কাজেই ভাট রাখুন।

    অনেকেই জিগ্যেস করছেন চুমু হলে সেক্স কেন নয় ? প্রকাশ্যে আর কী কী করতে চাও লিস্টি দাও !

    যে কোনো কাজ প্রকাশ্যে হতে পারে গিভেন মার্কেট সিচুএশন এ। যদিও যে কোনো আন্দোলন আইডিয়ালিস্ট, আমি ফ্রিডম অফ এক্সপ্রেশন কে সমর্থন করি কোনো আইডিয়ালিস্ট স্ট্যানড থেকে না। মার্কেট যত স্প্রেড করবে, হেভি অর্বানায়জেষণ হবে, মানুষকে তার সো কল্ড "বাড়ি" র বাইরে বেশি কাটাতে হবে | তারা অফিস স্পেস -রেস্তরান্ট-ক্লাব-রাস্তাঘাটে বেশি থাকবে। এটা যেকোনো গ্রাম আর মেট্রো পাশাপাশি ফেলে স্টাডি করলেই বোঝা যায় | সেই কমনস্পেসে বিভিন্ন বিশ্বাসের বিভিন্ন রুচির লোক থাকতেই পারে। কালচার আলাদা হবে, প্রাকটিস আলাদা হবে কিন্তু কেও কারো ফ্রিডম অফ এক্সপ্রেশনে হাত দেবেনা। মাল্টিকাল্চারালিস্ম, মাল্টিপল এক্প্রেষণ যার যা পছন্দ পরুক, চুমু খাক বা না খাক বাকিদের মাথা গলাবার বিষয় না | এটা এনসিওর করা মার্কেটের জন্যে দরকার। ভিক্টোরিয়ান রা মাথা নেড়ে বলবেন উঁহু হচ্ছেনা কমন স্পেস মানে কমন বিহেভিয়ার। সম্ভব না। অত ফাঁকা জায়গা নেই রে দাদা :))
    এক ছাদের তলায় হাজার মানুষ নিজের প্রয়োজনে বাঁচতে চায়। এদেরকে এগ্রেসিভ প্রিন্সিপল দিয়ে কেস বাই কেস কমন এগ্রিমেন্টে আনতে গেলে ওই ভারতীয় রাজনীতির মত অবস্থা হবে। অত রিলিজিয়াস-কালচারাল এসব সেন্টিমেন্টে আঘাতকে এপীস করে মার্কেট চালানো সম্ভব না। তাই ফ্রিডম অফ এক্সপ্রেশন | পাবলিক এরিয়া হোক আর যাই হোক আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন আপনাতে সীমাবদ্ধ। অন্য লোকের কালচার ঠিক করে দেওয়ায় নয়। এখন যেমন মার্কেট-লাইফস্টাইল প্যাটার্ন তার সঙ্গে তাল রেখে এই আন্দোলন গুলো হবেই। মার্কেটবিরোধী ফর্সেরা বাধা না দিলে দরকার ছিল না। আমি যদি দিনে ১৮ ঘন্টা সো কল্ড বাড়ির বাইরে কাটাই, যদি সমস্ত রিলেশন গুলো সেখানে গড়ে ওঠে তাহলে রাত্রে পার্টিং এর সময় কিস এন্ড হাগস ও থাকবে। প্রকাশ্যেই থাকবে। তাতে কোনদিন ওপেনলি সেক্স হলেও হবে | এটা হলে ওটা হবেনা কেন বোকাবোকা যারা এসব বলেন তারা ভাবতেই পারেনা যে মানুষ একদিন ভার্টিকাল আরবান ডিসাইনে টিউবের মত জায়গায় ঘুমুবে | বেশিরভাগ সময় সো কল্ড পাবলিক স্পেসেই মিট করবেবাকি দের সঙ্গে | বা প্রাইভেটে স্পেসে থাকলেও ভার্চুয়ালি পাবলিক। সেখানে অন্যকে পাবলিক স্পেসে প্রাইভেসি দেওয়াটাই প্রাইভেসি ফিসিকালি দেয়াল-পর্দা মানে প্রাইভেসি এমন না।

    মার্কেট স্পেস পাল্টাচ্ছে, আমাদের হ্যাবিট-অপশন-চয়েস ও বদলাবে। চুমু আন্দোলনের ফর্ম আমার দুর্বল লেগেছে, আরও বেশি করে মার্কেট কে ডিপেনডেনসি নোড দিয়ে জড়ানো উচিত। তবে শুরুয়াত হিসেবে সমর্থন রইলো। মার্কেট-পাগানিসম-হেডনিসম এই ত্রিশূল চাই।
  • π | ০৬ নভেম্বর ২০১৪ ১২:৩৬653221
  • এটাই ভাবছিলাম। এর মধ্যে মার্কেট কতক্ষণে এনে ফেলবি ঃ)
  • rivu | ০৬ নভেম্বর ২০১৪ ১২:৩৮653332
  • পাইকে সুপার লাইক, কোলন ডি। একক কেও।
  • একক | ০৬ নভেম্বর ২০১৪ ১৩:২৮653443
  • আমি তো মার্কেট এক্সপ্যানশন এর চোখ দিয়েই দেখব। এর সঙ্গে আইদিয়ালিস্ম জোড়া যেতেই পারে। অনেকদিন ধরেই বলে আসছি তান্ত্রিক পান্ক আর্ট, অঘোর এগুলো প্রোমোটেড হোক। নাগা লাইফস্টাইল প্রোমোটেড হোক মডার্ন ফর্মে। মার্কেটে পরুক। শেপে এসে যাবে। গান-বাজনা-গাঁজা-মিস্তিসিস্ম প্রোমোটেড হোক। আর চুমু আন্দোলন মানে দুজন চুমু খাচ্ছে আর তার ক্লোস ফ্রেম ছবি উঠছে এমন না বা অমুক সবাই দলে দলে চুমু খাবে শুনে পুলিশ আগেই এসে ভাগিয়ে দিলো বা পয়সাওয়ালা হলে প্রটেকশন এমন না।

    ফটোগ্রাফার রা এগিয়ে আসুন। পোলারয়েদ ক্যামেরা নিয়ে। ঝুপড়ি বস্তি হোক বা শপিং মল মানুষজন কে পাবলিক এফেকশনের ছবি তুলে দেবেন অফার করুন। অনুমতি থাকলে আপলোড করুন। তাঁরা ছবি পাবেন, আপনারা পাবেন কমরেড। ফেবু তে একটা ফটো দেখলুম দুজন চুমু খাচ্ছে আর পাবলিকের মধ্যে একেকজনের এক্সপ্রেশন জাস্ট দেখার মত :))) এগুলো ডকুমেন্ট হওয়া দরকার তো !! যাঁরা বেশি সনাতন ধর্ম মারাচ্ছেন তাঁদের বলুন নারী-পুরুষ উভয়েই তো রাধা। সবাই সখী। একটু জড়াবে একটু হামি খাবে এতে সখ্যচর্চার অপরাধ নেবার কিছু নেই :) ইন্ডিয়ান অরিজিনেই অনেক বাজার-বন্ধু এলিমেন্ট আছে। তুলে আনুন।
  • কল্লোল | ০৬ নভেম্বর ২০১৪ ১৪:২৫653554
  • চমৎকার স্লোগান - আমার শরীর আমার মন - দূর হটো রাজশাসন

    কিন্তু এতে বিরক্ত হাওয়া লোকজনের বিরক্তি বেশ কৌতুহলোদ্দীপক।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=14626&boxid=54742250
    তৃণ-অনুকুল ঠাকুর-নকশাল সবাই বিরক্ত। কিন্তু এদের মধ্যে সবচেয়ে গাঁঠ হলো নকশালটি।
  • pi | ০৬ নভেম্বর ২০১৪ ১৬:৫৬653665
  • হ্যাঁ, এই জন্যেই বলেছিলাম, প্রতিবাদটা গেরুয়া সন্ত্রাসের বিরুদ্ধে বললে কিছুই বলা হয়না, আপত্তিকারীদের মধ্যে সক্কল রং আছে।

    আজ ভাটে এনিয়ে প্রচুর তর্ক হয়ে গেছে, ভাটিয়া৯ র ২৬৪৫৭ পাতা থেকে দ্রষ্টব্য
  • dejavu | ০৬ নভেম্বর ২০১৪ ১৭:৪৮653776
  • শুধু চুমু কেন স্ট্রিপ ক্লাবেও কোনো আপত্তি নেই, যদি সেই ছেলে / মেয়েটি স্বেচ্ছায় স্ট্রিপার হয়ে থাকে।
  • dejavu | ০৬ নভেম্বর ২০১৪ ১৮:০৩653887
  • প্রাচীন ভারতেও ছিল রম্ভা উর্বশী অপ্সরা ;-) অপশনাল নুড বিচ হলেও আপত্তি নেই।
  • জটাশঙ্কর ওঝা | ০৬ নভেম্বর ২০১৪ ১৮:০৬653905
  • আমি শুধু জানতে চাই কিসে আপত্তি আছে।
  • - | ০৬ নভেম্বর ২০১৪ ১৮:২৭653111
  • পাব্লিক নুডিটিতেও আপত্তি নেই। আমস্টার্ডামে কাচের বাক্সের ভেতর লাইভ সেক্স দেখা যায়, ওমনি হলে তো এক্কেবারে আপত্তি নেই। পানু স্টারদের ডেকে এনে লাইভ সেক্স শো করলে কলরব করতে করতে দেখতে যাবো।
  • কল্লোল | ০৬ নভেম্বর ২০১৪ ১৮:৪৬653122
  • আপত্তি ব্যক্তিস্বধীনতায় রাষ্ট্রের / দলের / প্রতিষ্ঠানের নাকগলানোতে।
    এবার প্রশ্ন আসবে - "তাহলে কি কেউ কাউকে খুন করলেও কিছু করার নেই?" কিংবা "তবে - এলোমেলো করে দে মা / লুটেপুটে খাই"।
  • . | ০৬ নভেম্বর ২০১৪ ১৮:৫০653133
  • মজার ব্যাপার হল পাই বা কল্লোলের স্ট্যাণ্ড - ওনারা বটঠাকুর তাই ভুল বলতে বা করতে পারেন না। বাকি সবাই বোকা বা প্রাচীনপন্থী
  • pi | ০৬ নভেম্বর ২০১৪ ১৮:৫২653144
  • এরকম স্ট্যাণ্ডটা ঠিক কোথায় নিলাম, অন্যদের বোকা ই বা কোথায় বললাম, একটু দেখাবেন কি ? আশা করি পোস্ট উদ্ধৃত করেই দেখাতে পারবেন।
  • # | ০৬ নভেম্বর ২০১৪ ১৯:০৬653155
  • লিবারেল হলে আবার আপত্তি থাকবে কেন?

    আমার আপত্তিঃ আন্ডার এজ (ভারতে এখনো যা বিলো এইট্টিন, এইটা বিভিন্ন কেস বেসিসে ক্লাসিফাই করা উচিত বলে মনে হয়) ছেলেমেয়েদের সামনে যে কোনো দৃশ্য বা শ্রাব্য ন্যুডিটি সেক্সুয়ালিটি ও ভায়োলেন্স পোর্ট্রে করায়, যা, না-দেখা / না-শোনার অপশন তাদের বা না-দেখানো / না-শোনানোর অপশন তাদের অভিভাবকদের হাতে থাকছে না। সমস্ত মিডিয়ায় ও সামগ্রিক সামাজিক পাবলিক প্লেসে।

    এক্ষেত্রে কাল্ট ও বিশ্ববিখ্যাত বরেণ্য শিল্পীদের শিল্পকর্মকে ডিসকাউন্ট দিতে পারি।

    ডিঃ মতামত ব্যক্তিগত।

    অন্যের ঠোঁট ও জিভ চোষা-কে সেক্সুয়ালিটির অন্তর্ভুক্ত বলে মনে করছি, আজ, নভেম্বর ২০১৪ সালে, হাত ধরাকে নয়।

    পাবলিক প্লেসে চুমু খাওয়া বাড়তে থাকলে আজ থেকে দশ বছর পরে ভারতে একে সেক্সুয়ালিটির অংশ না ও মনে করতে পারি।

    যৌনাঙ্গ ও গৌণ যৌনাঙ্গের পোষাকবিহীন প্রদর্শন পাবলিক প্লেসে ন্যুডিটি ও শুধুমাত্র অন্তর্বাস পরিধানকে ন্যুডিটির অংশ বলে মনে করছি, আজ, নভেম্বর ২০১৪ সালে, যদিও শরীরের সমস্ত খাঁজ দেখানো পোষাককে নয়।

    পাবলিক প্লেসে টু-পীস / জাঙিয়া পরে ঘোরা বাড়তে থাকলে আজ থেকে দশ বছর পরে ভারতে একে ন্যুডিটির অংশ না ও মনে করতে পারি।
  • কল্লোল | ০৬ নভেম্বর ২০১৪ ১৯:৩৪653166
  • ফুটকি। যারা অন্যের মুখে কথা বসান, তারা আর যাই হোন, সুবিধের নন।
    আমি বহুবার লিখেছি অন্যের মতকে শ্রদ্ধা করতে শেখাটা জরুরী। আপনার সাথে একমত নই, কিন্তু তাই বলে আপনার মতটা "কোন মতই নয়" এটা ভাবি না। আর আমার মতটাই শেষ কথা এটাও ভাবি না।

    তাই পাইয়ের মতো আমারও প্রাশ্ন - "বাকি সবাই বোকা বা প্রাচীনপন্থী" এটা কোথায় বলেছি/লিখেছি - সেটা জানাবেন। নয়তো ক্ষমা চাইবেন।
  • pi | ০৬ নভেম্বর ২০১৪ ১৯:৩৮653177
  • ভাটে আজ sch এটা জানতে চেয়েছিলেন, ' এবার তাহলে কোনো দিদিমনি যদি বলেন আমার গরমকালে টু'পিস পরতে ইচ্ছে করে - তাকেও বাধা দেওয়া উচিত না। এখন সেই দিদিমনি যখন বাসে করে আসছেন - তখন যদি তার পাশের পুরুষ যাত্রী তাঁকে দেখে বাসের মধ্যে কামার্ত হয়ে মাস্টারবেট করে তাহলে সেটাতেও সমস্যা নেই তো? সেটা অখন অশ্লীলতা বা এক্সিবিশানিসমের আওতায় পরবে না তো?'

    তখন বলেছিলাম কেউ তো শাড়ি পরা চেহারা দেখেও কামার্ত হয়ে এসব করতে চাইতে পারেন, তাহলে কি বোরখা পরতে হবে ? মানে কেউ কামার্ত হয়ে কোন কিছু করে ফেলতে পারে এই যুক্তিতে আটাকাতে গেলে সেটা সত্যিই বোরখার দিকে নিয়ে যেতে পারে কিন্তু। এবং বোরখাতেও এই যাওয়ার শেষ নেই।
    আর একটু আগে পড়লাম, শুধু বোরখা নয়, এবার সুন্দর চোখ দেখে পুরুষের বিপথে চলার আশঙ্কায় চোখও ঢেকে রাখার নিদান হাঁকা হচ্ছে !
    'নতুন সৌদি আইনেদেশের কোনো মহিলার আকর্ষণীয় চোখ থাকলে এখন থেকে তাঁকে তা ঢেকে রাখতে হবে। অর্থাত্‍ আকর্ষণীয় চোখ থাকলেই সেই মহিলাদের পুরো মুখ সম্পূর্ণ ঢেকে রাখতে হবে। নতুন এই আইনের কারণ, মহিলাদের আকর্ষণীয় চোখ পুরুষদের বিপদে চালনা করছে, যার প্রভাব পড়ছে সমাজে।'

    http://zeenews.india.com/bengali/world/new-saudi-law-bans-tempting-eyes-of-women_122037.html
  • - | ০৬ নভেম্বর ২০১৪ ১৯:৩৯653188
  • হ্যাশের পোস্টের প্রথম প্যারাতে আমার আপত্তি আছে, তবে বাকি অংশের সাথে একমত। আমি আমার ইচ্ছে হলে পাব্লিক প্লেসে যেকোন জায়গায় আমার সঙ্গীকে চুমু খাব আর শরীরের সব জায়্গায় শরীর ঠেকাবো। সেখানে আবার কে আন্ডারএজ আছে কি নেই আর আমার কান্ড দেখার অপশন তার আছে কি নেই সেটা দেখার কোন দায় আমার নেই। আমার ইচ্ছে আমি করবো কার বাপের কি? আর মিডিয়াতে দেখানো না দেখানো মার্কেটের ব্যাপার। মার্কেট চাইলে সিনেমায় আর টিভিতে চুমু খাওয়া দেখাবে, না চাইলে দেখাবে না। আন্ডারএজ ছেলেপুলে চাইলে চোখ বুজে বসে থাকতে পারে।

    বাকি পোস্টে একমত। পাব্লিক প্লেসে মেয়েরা জি স্ট্রিং বা সি স্ট্রিং পরে ঘুরে বেড়ালে আমার কোন আপত্তি নেইকো। ছেলেরা শুধু জাঙ্গু পরলেও নেই।
  • PT | ০৬ নভেম্বর ২০১৪ ১৯:৫২653199
  • "আমি বহুবার লিখেছি অন্যের মতকে শ্রদ্ধা করতে শেখাটা জরুরী।"
    এমনকি হিটলারের মতকেও শ্রদ্ধা করতে শিখতে হবে। হবে?

    "এদের মধ্যে সবচেয়ে গাঁঠ হলো নকশালটি।"
    "তবে এতে নাক সিঁট্কনোর কিছু নেই, বাহবাও দিচ্ছি না"-এতে গাঁঠামোটা কি হল? মানে এক্ষেত্রে "অন্যের" মতকে শ্রদ্ধা করাটা জরুরী নয়। নয়?
  • dejavu | ০৬ নভেম্বর ২০১৪ ২১:২৩653222
  • " এবার তাহলে কোনো দিদিমনি যদি বলেন আমার গরমকালে টু'পিস পরতে ইচ্ছে করে - তাকেও বাধা দেওয়া উচিত না। এখন সেই দিদিমনি যখন বাসে করে আসছেন - তখন যদি তার পাশের পুরুষ যাত্রী তাঁকে দেখে বাসের মধ্যে কামার্ত হয়ে মাস্টারবেট করে তাহলে সেটাতেও সমস্যা নেই তো? সেটা অখন অশ্লীলতা বা এক্সিবিশানিসমের আওতায় পরবে না তো?'"
    বিদেশের অপশনাল ক্লদিং নুড বিচে দেখেছি জন্মদিনের পোশাকে সাহেব মেম কে বিন্দাস গল্প করতে করতে ঘুরে বেড়াতে, আবার আকাশ সমুদ্রের দিকে তাকিয়ে হস্তমৈথুন রত, সঙ্গম রত জনতাও দেখেছি। চাপ নেই ইচ্ছে করতেই পারে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট চার্জ ও করা যাবে না। সেটা এদেশে হলে চুমু সমর্থক লিবারাল রা কি বলবেন জানতে ইচ্ছে হয়।
    চুমু খাওয়ার সময় ওদের সুমনের গান মনে পড়ল আর অমিতাভ বচ্চনের চুম্মা চুম্মা দে দে মনে পড়ল না :-)
  • . | ০৬ নভেম্বর ২০১৪ ২১:২৩653210
  • অন্যের মতকে গাঁটামো বলা মানে তার মতের প্রতি শ্রদ্ধা জানান - কল্লোলের কাছ থেকে কত কি শিখছি..
  • dd | ০৬ নভেম্বর ২০১৪ ২১:২৯653233
  • খপোরের কাগোজে একজন পাবলিক ফিগার কি বল্লেন - তাকে ভাটের পাতায় গাঁটামো বলা ইজ নট ইকুয়াল টু এই ভাটের পাতায় নিত্যি পোস্টিং করে অন্যকে অসম্মান করা।

    এখানে তো দু জনের মত বিনিময় বা অ্যাট লিস্ট দু পক্ষের পোস্টিং হচ্ছে। এখানে "আপুনি এক গাঁট" বা "আপনেরা তো সটান রামছাগোল" এইসব না বল্লেই হোলো।
  • PT | ০৬ নভেম্বর ২০১৪ ২১:৪১653244
  • অ!
  • জটাশঙ্কর ওঝা | ০৬ নভেম্বর ২০১৪ ২২:০১653255
  • এখানে কেউ যদি খবরের কাগজের লেখার সাথে সহমত হয় ও তা ঘোষণা করে তাহলে কি গাঁটামো সংক্রান্ত মন্তব্য প্রত্যাহৃত হওয়া উচিত, ডিডিদা কি বলেন?
  • | ০৬ নভেম্বর ২০১৪ ২২:০৩653266
  • পাইয়ের 7:38 দেখে
    বাচ্চাদের দেখেও কেউ কেউ 'কামার্ত' হয়ে পড়ে। আশা করি এবারে আস্তে আস্তে 'বাচ্চা' নিয়ে পাবলিক প্লেসে বেরোনর ব্যপারেও চিন্তাভাবনা হবে।
  • rabaahuta | ০৬ নভেম্বর ২০১৪ ২২:২৬653277
  • সচলায়তনের সেই গল্পটা, আরে কি যেন।
  • সে | ০৬ নভেম্বর ২০১৪ ২২:২৯653288
  • চুম্বন

    অধরের কানে যেন অধরের ভাষা।
    দোঁহার হৃদয় যেন দোঁহে পান করে।
    গৃহ ছেড়ে নিরুদ্দেশ দুটি ভালোবাসা
    তীর্থযাত্রা করিয়াছে অধর সংগমে।
    দুইটি তরঙ্গ উঠি প্রেমের নিয়মে
    ভাঙিয়া মিলিয়া যায় দুইটি অধরে।
    ব্যাকুল বাসনা দুটি চাহে পরস্পরে,
    দেহের সীমায় আসি দুজনের দেখা।
    প্রেম লিখিতেছে গান কোমল আখরে
    অধরেতে থর থরে চুম্বনের লেখা।
    দুখানি অধর হতে কুসুমচয়ন,
    মালিকা গাঁথিবে বুঝি ফিরে গিয়ে ঘরে।
    দুটি অধরের এই মধুর মিলন
    দুইটি হাসির রাঙা বাসরশয়ন।

    রবীন্দ্রনাথ ঠাকুর
  • | ০৬ নভেম্বর ২০১৪ ২২:৩৪653299
  • মুখার সেই মাস্টারপিসটা তো?
  • rabaahuta | ০৬ নভেম্বর ২০১৪ ২২:৫২653310
  • হ্যাঁ হ্যাঁ ঠিক, ঐটাই
  • একক | ০৬ নভেম্বর ২০১৪ ২৩:৫১653333
  • কট্টর বামপন্থী দের এক্সিবিসনিস্ট মুভমেন্ট কে বিরোধিতা করার ঘটনা সৎ রাজনৈতিক আনুগত্য হিসেবেই দেখছি। এক্সিবিসনিস্ম-হেডনিসম-পাগান প্র্যাকটিস-ইনডিউসড মাল্টিকালচারালিস্ম এসব হচ্ছে সেন্ট্রাল প্ল্যানারদের নীতির একশো আশি ডিগ্রী বিপক্ষে। সুপারস্ট্রাকচারের ঘুণ। বিরোধিতা তো করবেন-ই। এদেশে খানিক বামপন্থা+ক্লোসেট হেগেলিয়ান ট্রেইট+ মানবতাবাদ মিলিয়ে একটা গোলা গোলা ব্যাপার জনমানসে বামপন্থা হিসেবে চালু। তাই হয়ত অনেকে ওনাদের বিরোধিতা দেখে আঁতকে উঠছেন। আমি পলিটিকালি অনেস্ট রাগ হিসেবেই নিচ্ছি। যতক্ষণ না কারো গায়ে হাত দিয়ে উত্পাত করছেন ততক্ষণ চাপ নেই। ওনারাও থাকুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন