এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্রণব রায় চৌধুরী | ০৭ জুন ২০১৩ ২৩:১৪615038
  • IP Address : 69.93.194.122 (*) Date:07 Jun 2013 -- 08:47 PM

    আমাদের দেশে সাংবিধানিক গণতন্ত্র অনুযায়ী নির্বাচনের মাধ্যমে শাসক ঠিক করা হয়। কেন্দ্র স্তরে এমপি, রাজ্য স্তরে এমএলএ। এমপি দের গরিষ্ঠেরা মিলে কেন্দ্রে শাসক ও গরিষ্ঠ এমএলএ রা মিলে রাজ্য শাসন। এই শাসক গোষ্ঠী নিযুক্ত করা হয় ৫ বছরের জন্য যদি না আগেই অন্য কোন কারণে তার পতন হয়। তাই সাধারনতঃ প্রতি ৫ বছর অন্তর কেন্দ্র ও রাজ্য স্তরে ভোট হয়। প্রার্থীদের মধ্যে কাকে আমার নিজের প্রতিনিধি হিসাবে পছন্দ সেটা গোপনে বলাকেই ভোটদান বলে। এই প্রক্রিয়া সম্বন্ধে কিছু আলোচনা হোক না।
  • aka | ০৭ জুন ২০১৩ ২৩:২৭615049
  • ভোট দেবার জন্য কি কি চিন্তা করতে হয় খবরা খবর রাখতে হয় বললেন না?
  • প্রণব রায় চৌধুরী | ০৭ জুন ২০১৩ ২৩:৩৭615060
  • @একেএ

    [ভোট দেবার জন্য কি কি চিন্তা করতে হয় খবরা খবর রাখতে হয় বললেন না?]

    হয় করতে হয় নয় করতে হয় না। ভোট আপনিও দেন, আমিও দিতে পারি, সাধারণতঃ দেই না। আপনি চিন্তা করে যদি না দেন, খবরাখবর ছাড়াই দিতে পারেন, তবে আর আমার থেকে জেনে লাভ কি হবে।
  • rivu | ০৭ জুন ২০১৩ ২৩:৪১615071
  • তাহলে আর তক্ক আলোচনা করেই বা কি হবে? জ্ঞানার্জনের জন্যেই তো তক্ক, আলোচনা। কি কি খবরাখবর রাখতে হয় জানতে পারলে ওই গুলো জেনেই ভোট দেব।
  • aka | ০৭ জুন ২০১৩ ২৩:৪৭615082
  • না আমার মনে হয় যারা ভোট দেয় তারা চিন্তা ভাবনা করেই দেয়। আপনার মনে হয় না দেয় না। কেন আপনার অমন মনে হয় জানতে চাইছি। যদি কংক্রিট উত্তর না থাকে সেটাও বলুন, খামোকা টাইপ করতে ভালো লাগে না।
  • সমাজতান্ত্রিক | ০৭ জুন ২০১৩ ২৩:৫৮615093
  • না। আমার মনে হয় যারা ভোট দেয় তাদের বেশির ভাগ চিন্তা ভাবনা না করেই দেয়। আপনার মনে হয় তা নয়, যারা ভোট দেয় তারা চিন্তা ভাবনা করেই দেয়। কেন আপনার অমন মনে হয় জানতে চাইছি। যদি কংক্রিট উত্তর না থাকে সেটাও বলুন, খামোকা টাইপ করতে ভালো লাগে না।
  • aka | ০৮ জুন ২০১৩ ০০:০০615099
  • এটা কি পিএ প্রণব বাবু? না প্রণববাবু নিজে?
  • প্রণব রায় চৌধুরী | ০৮ জুন ২০১৩ ০০:০৭615100
  • কি আশ্চর্য্য, জ্ঞানার্জন শুধু এক তরফা হবে কেন ? ভোট তো আপনারাও দেন। বরঞ্চ আমি অনেক সময়েই দেই না। তা আপনারাই তো বলতে পারেন - চিন্তা ভাবনা করার দরকার আছে কিনা, খবরাখবর রাখার দরকার কিনা ইত্যাদি।

    আলোচনা হতে গেলে তো শুধু এক দিকে জল বইলেই হবে না। সবার জল সব দিকে না বইলে সবার মাথায় জ্ঞান ঢুকবে কি করে !
  • aka | ০৮ জুন ২০১৩ ০০:১১615101
  • আরে জ্ঞানার্জন পরে হবে। আপনি একটা অ্যাজাম্পশন করেছেন সেটা এক্সপ্লেইনও করবেন না?
  • Zn | ০৮ জুন ২০১৩ ০০:১৩615039
  • প্রণব, শকিং টই থেকে পালাবেন্না! সেখানে অনেক প্রশ্ন আপনার জন্যে অপেক্ষা করছে। ঃ-)
  • aka | ০৮ জুন ২০১৩ ০০:১৫615040
  • আর এই টইতেও নিজের অ্যাজাম্পশনটাকে এক্সপ্লেইন করে যাবেন। নইলে ধরে নেব ভাট বকছিলেন।
  • প্পন | ০৮ জুন ২০১৩ ০০:২১615041
  • য়ামরা, য়ামাদের - এসব ভূভর পর থেকেই খুব চলছে।
  • সমাজতান্ত্রিক | ০৮ জুন ২০১৩ ০৭:২০615042
  • @aka,
    আপনার ও একটা অ্যাজাম্পশন আছে। আপনার মনে হয় যারা ভোট দেয় তারা সকলেই চিন্তা ভাবনা করেই দেয়। এই টইতেও নিজের অ্যাজাম্পশনটাকে এক্সপ্লেইন করে যাবেন। নইলে ধরে নেব ভাট বকছিলেন।
  • aka | ০৮ জুন ২০১৩ ০৮:২৬615043
  • বেশ তো করব আগে যে অ্যাজিউম করেছেন তাঁর এক্সপ্লেইন করার দায়িত্ব তো। করুন। নাকি সমাজতান্ত্রিক করে দেবেন? সময় দিচ্ছি ভেবে নিন।
  • সমাজতান্ত্রিক | ০৮ জুন ২০১৩ ১০:৩২615044
  • আগে পরের প্রশ্ন আসছে কেন? আপনার কিছু বলার থাকলে বলুন। অন্যে কি বললে কি বলব এসব একটা আপার হ্যান্ড নেওয়ার অভিপ্রায় থেকে আসে। সেটা থাকলে আর কথা না বাড়ানোই ভালো। প্রথম পোস্টের পরে প্রশ্নটা খুবই দৃষ্টিকটু। নিজেকে উচ্চাসনে বসিয়ে অন্যকে খিল্লি করার মানসিকতার প্রতিফলন, খুব একটা কাঙ্ক্ষিত নয় সুস্থ আলোচনার পক্ষে। অসুস্থ ভাটের পক্ষে অবশ্য সেটাই আদর্শ, যেমন এখন চলছে। তো, আমাকে সবসময়েই পাশে পাবেন, যেভাবে চাইবেন।
  • প্রণব রায় চৌধুরী | ০৮ জুন ২০১৩ ১১:০২615045
  • @একেএ

    [আরে জ্ঞানার্জন পরে হবে। আপনি একটা অ্যাজাম্পশন করেছেন সেটা এক্সপ্লেইনও করবেন না?]

    আমি কোন অ্যাজাম্পশন করিনি তাই ব্যাখ্যা করার দরকার মনে করি না। যদি ভোট দিতে চিন্তার দরকার না হোত, খবরাখবর রাখার দরকার না হোত তবে আর ব্যাক্তিগত ভাবে লাইনে দাঁড়িয়ে গোপনে ভোট দেবার কি দরকার। বোতাম টিপে বাড়ী বসে বা অন্য কেউ দিয়ে দিতে পারত। আমি তো প্রশনটাই অযৌক্তিক মনে করি।
  • প্রণব রায় চৌধুরী | ০৮ জুন ২০১৩ ১৩:২৩615046
  • @দস্তা

    [প্রণব, শকিং টই থেকে পালাবেন্না! সেখানে অনেক প্রশ্ন আপনার জন্যে অপেক্ষা করছে। ঃ-)]

    পালাইনি। আর পালাবার দরকার কি, না এলেই তো হল। বোধহয় প্রশ্নগুলো ঠিক মত ছিল না তাই উত্তর পাননি। দেখুন ওখানে গিয়ে একবার।
  • T | ০৮ জুন ২০১৩ ১৩:২৬615047
  • @প্ররাচৌ,

    এই টই আপনি শুরু করেছেন অন্য একটি টইয়ে অন্য একজনের একটি বক্তব্য কপিপেস্ট করে। তো, সেই অন্য টইটিতে আপনার মন্তব্য ছিল গরিষ্টভাগ মানুষ ভাবনা চিন্তা না করেই ভোট দেয়। এটি আপনার মতামত। এরপর আকাদা জিগিয়েছে ভোট দিতে গেলে কি কি চিন্তাভাবনা করা প্রয়োজন? এই প্রশ্ন উঠে আসবেই কেন না আপনার মতামতের নিশ্চয়ই কিছু ভিত্তি রয়েছে। হয়তো আপনি মনে করেন ভোট দেওয়ার সময় এই এই বিষয়গুলো মাথায় রেখে ভোট দেওয়া উচিত। সেগুলো কি কি সেটাই জিজ্ঞাস্য এখানে।

    এবার লক্ষ্য করুন, ভোট দেওয়ার সময় কি কি চিন্তা ভাবনা করতে হয় এটার লজিক্যাল উল্টো হিসেবে "আপনি চিন্তা করে যদি না দেন, খবরাখবর ছাড়াই দিতে পারেন, তবে আর আমার থেকে জেনে লাভ কি হবে। " --এই কথাটা বলা যায় না। কি কি চিন্তা করতে হবে, এর উত্তরে আপনি ধরে নিলেন তারমানে লোকটা আদৌ চিন্তা করতে চাইছে না। এটি আপনার অ্যাজাম্পশন হয়ে গেল। কাউন্টেবলি ইনফাইনাইট চিন্তাভাবনার মধ্যে কোনগুলো ভোটের সময় প্রয়োজনীয় সেগুলোই জানতে চাওয়া হচ্ছে, এবং সেগুলো কি কি? (খুব ওপর ওপর, যেমন যে সমাজের ভালো করবে তাকে ভোট দাও এই সব নয়, আরো ডিটেইলড) আপনি কি পারবেন সেগুলো এক দুই তিন চার করে লিস্ট করতে? শেষ প্রশ্নের হ্যাঁ বা না এ জবাব দিন।

    ভোট দেওয়া একটা ডিসিশন প্রবলেম। সার্চ প্রবলেম নয়। আপনি তামাম গোষ্টীর মধ্যে খুঁজতে বেরোন না যে কে সবচেয়ে উপযুক্ত। আপনার কাছে চয়েস এটাই যে, আপনি কি অমুক ক্যান্ডিডেটকে ভোট দেবেন? এর উত্তর হয় কেবলমাত্র হ্যাঁ বা না। আপনি চিন্তা করেই ভোট দিন বা কিচ্ছু না ভেবে কয়েন টস করে ভোট দিন, উত্তরটা স্রেফ হ্যাঁ বা না এর মধ্যে থেকে যাবে। কিন্তু এই হ্যাঁ বা না সংক্রান্ত দুতরফেই যুক্তি প্রচুর থাকে।

    ধরুণ, একদল চাষাভুষো মানুষ যারা কি না শুনলো যে অমুক পার্টি আসলে তাদের কাছ থেকে জমি কেড়ে নেওয়া হবে না, এবং তাদের কাছে জমি ধরে রাখা অনেক গুরুত্বপূর্ণ, তাই তারা সেই পার্টিকে ভোট দিল। তখন ভারী বিদগ্ধ চিন্তাশীল কেউ এসে বললো, যে জমি দিলে হয়তো ওখানে বড় কারখানা হতো, প্রচুর লোকে কাজ পেত, জায়গাটা ধীরে ধীরে উন্নত হত, ফলে অন্য পার্টিকে ভোট দিয়ে তোমরা ভুল করেছ। এবার আপনি এই সবই জানলা দিয়ে দেখছিলেন, যুক্তি শুনে দীর্ঘশ্বাস ফেলে বললেন, ইসস, যদি চিন্তা করে ভোট দিত, বা যদি চিন্তা করার শক্তি পেত, বা যদি ভাল করে খেতে পরতে পেয়ে তজ্জনিত কারণে চিন্তা করতে পেত, তাহলে এমন হতো না, ইত্যাদি ইত্যাদি। তো আপনি এইসব যখন ভাবছেন তখন দেখলেন কিছুদিন পর আরেকদল এসে বলল, না, হে চাষাগণ, তোমাদের সিদ্ধান্তই ঠিক ছিল। উন্নয়নের একমাত্রিক মডেল ছেড়ে আমরা ভিন্নভাবে বিষয়কে দেখে অন্য মডেল খুঁজে পেয়েছি। এবং তা তোমাদের কারণেই, এরপর পরিবর্তন অন্যভাবে সাধিত হবে। দেখেশুনে আপনি ফোঁৎ করে দীর্ঘশ্বাস ছেড়ে ভাবলেন, তাই তো, ওরা ঠিক করেছিল তা হলে। তো, দেখুন চাষারা খুব সামান্য কিছু চিন্তা করে ভোট দিয়েছে, এবং তাকে এক্সপ্লেন করার জন্য দুদিকের যুক্তিই থাকছে। তাহলে এই অবস্থায় চাষাদের চয়েস সুচিন্তিত কি না এই প্রশ্নই ওঠে না।

    যেহেতু ফান্ডামেন্টাল বহু কিছু বিষয়ের মীমাংসা হয়নি এখনো, (বোধহয় কখনো হবেও না) তাই এইভাবে কি কি চিন্তা করিতে হইবে এরকম বলা যায় না। খুব ওপর ওপর, ঐ সমাজের মঙ্গলহেতু করিতে হইবে ঐ সব বলা যায়, কিন্তু সে তো মশাই যে কেউ বলতে পারে।

    এইভাবে বহু মানুষের তাৎক্ষণিক বা সুদূরপ্রসারী চিন্তাভাবনা প্রসুত একটা ডিসিশনের (হ্যাঁ বা না) এফেক্টের উপর আস্থা রাখতেই হবে (যদি গণতন্ত্রকে মেনে নেন, তাহলে অবশ্যই)। সেই সিদ্ধান্ত ঠিক না ভুল এবিচার বর্তমান সময়ে বসে করা যায় না, একমাত্র ঐতিহাসিক ভাবে সামান্য কিছু ভেরিয়েবলের উপর ভিত্তি করে কিছু ক্ষেত্রে বিচার হয়তো সম্ভব।

    আপনি যেহেতু প্রতি টইতে একজন অ্যাসিস্টেন্ট পাচ্ছেন, তাই আমি আকাদাকে একটু অ্যাসিস্ট করে গেলাম।
  • প্রণব রায় চৌধুরী | ০৮ জুন ২০১৩ ১৫:৫৫615048
  • @টি

    [ভোট দেওয়া একটা ডিসিশন প্রবলেম। সার্চ প্রবলেম নয়। আপনি তামাম গোষ্টীর মধ্যে খুঁজতে বেরোন না যে কে সবচেয়ে উপযুক্ত। আপনার কাছে চয়েস এটাই যে, আপনি কি অমুক ক্যান্ডিডেটকে ভোট দেবেন? এর উত্তর হয় কেবলমাত্র হ্যাঁ বা না। আপনি চিন্তা করেই ভোট দিন বা কিচ্ছু না ভেবে কয়েন টস করে ভোট দিন, উত্তরটা স্রেফ হ্যাঁ বা না এর মধ্যে থেকে যাবে। কিন্তু এই হ্যাঁ বা না সংক্রান্ত দুতরফেই যুক্তি প্রচুর থাকে।]

    আপনার ওপরের চিন্তা ও সিদ্ধান্ত নিয়ে সুখে থাকুন ও এই ভাবে ভোট দিয়ে যান। অনেক কিছু বলার ইচ্ছে ছিল এই টইতে। সব লোপ পেয়ে গেল।

    আপনি হয়ত বুঝবেন না কিন্তু এখানে অনেকেই বুঝবেন ও বলবেন আপনি যা বললেন তা পুরো ভুল।

    ভাল থাকুন।

    হ্যাঁ আর একটা কথা। এই টইটা আমি অন্যের থেকে ধার নিয়ে লিখিনি। আমিই লিখেছিলাম যেটা আপনি ভাবছেন অন্য কেউ ওই শকিং টইটায় লিখেছিল। তবে নতুনতো তাই নতুন টই না খুলে ওই টইতেই আলাদা পোস্ট হিসাবে লেখা হয়েছিল ( যেহেতু আমি তখন ওই টইতে ছিলাম )। তখন আমি ব্যাপারটা বুঝে এই টইটাতে ওই কথাগুলো কপি/পেস্ট করেছি।
  • T | ০৮ জুন ২০১৩ ১৬:১৯615050
  • @প্ররাচৌ,
    হ্যাঁ সেই, আমি ভুল আপনি ঠিক এটা বলার বাইরে কিছু যুক্তি নেই তো। কাটিয়ে দিন, আপনার মুরোদে কুলোবে না।
  • dukhe | ০৮ জুন ২০১৩ ১৭:২২615051
  • ভোটের চেয়ে লটারি অনেক ভালো প্রসেস। কুইক, সস্তা এবং নিরাপদ। ল্যান। যাঁরা চাইছিলেন, তাঁদের জন্য অল্টারনেটিভ দিয়ে গেলাম।
  • aka | ০৮ জুন ২০১৩ ২০:১৭615052
  • পর্বতের মূষিকপ্রসব হইল। ঃ(
  • প্রণব রায় চৌধুরী | ০৯ জুন ২০১৩ ০০:২৫615053
  • না কেউ কোন ইতিবাচক আলোচনা করেনি। আমি যে আলোচনা করার উদ্দেশ্যে টই টা খুলেছিলাম সেটার গৌরচন্দ্রিকাটা করে রাখি।

    মোটামুটিভাবে যা হয়ে থাকে সে হিসাবে ধরা যাক একটা আসন্ন নির্বাচনে কোন ভোটদান কেন্দ্রে ১২/১৩ জন প্রার্থী দাঁড়াল। তার মধ্যে ৩/৪ জন জনপ্রিয় ও খ্যাত রাজনৈতিক দলের। ২/৩ জন অল্প খ্যাত রাজনৈতিক দলের ও বাকী প্রার্থী নির্দল। নানা রাস্তার ধারের মিটিং্যে ও পোস্টারে - আর হয়ত ব্যাক্তিগত পরিচিতেতে - ভোটারেরা ৩/৪ জনের নাম, তাদের কর্মক্ষমতা ও কেন তাদের জয়ী করা উচিৎ জানবে। অল্প কিছু পোস্টারে ও বাড়িবাড়ি প্রচারের মাধ্যমে আর ৩/৪ জনের কিছু পরিচিতি ও কর্মক্ষমতা জানবে। ভোটের দিন লাইনে দাঁড়িয়ে বাকী প্রার্থীর নাম জানতে পারে। তা কোন একজন বা কিছু ভোটারের কোন প্রার্থীকেই - যাদের মধ্যে ৩/৪ জনের মোটামুটি অথ্য জানে, ৩/৪ জনের কিছু তথ্য জানে আর বাকীদের নাম ছাড়া কিছুই জানে না - পছন্দ হল না তার প্রতিনিধি করার জন্যে। যেহেতু প্রার্থী মনোনয়নে তার বা তাদের - মানে ভোটারদের - কোন হাত নেই তাই এ রকম হতেই পারে।
    নিয়ম অনুযায়ী ভোট দিতে এলে কাউকে না কাউকে ভোট দিতেই হবে। তা ওপরের অবস্থায় ওই ভোটার বা ভোটারদের কি কর্তব্য। মানে তারা কি ভোট না দিয়ে ফিরে যাবে বা পছন্দ না হলেও কোন একজনকে ভোট দেবে বা ভোটকেন্দ্রে - সবার সামনে লিখে জানাবে তার কোন প্রার্থীই পছন্দ নয় - অবশ্য এটা ভোট বলে গ্রাহ্য হবে না কেননা গোপন মত প্রকাশ নয় ও তার এই অভিমত ওখানে উপস্থিত সবাই জানবে যা তার কাছে অস্বস্তিজনক - বা ভোট দিতেই আসবে না।
  • Zn | ০৯ জুন ২০১৩ ০০:৩৮615054
  • প্রণব, মুরাদে কুলালে তো উত্তর দেবেন! শকিং টইয়ে জিঙ্কের বক্তব্য যুক্তিতে পূর্ণ ছিল, আপনি উত্তর দিতে পারবেন না জেনে আটভাট বকে পালালেন। সেটা বুঝলেন?
    সব জায়্গায় আটভাট বকা যায় না, সেটা আগে বুঝতে চেষ্টা করুন।
    আর, কথাটা রোজকার(প্রতিদিনকার) নয়, কথাটা রোজগার(উপার্জন)। একটু বানান টানান গুলো ঝালিয়ে নেবেন, কেমন?
  • b | ০৯ জুন ২০১৩ ০১:১৯615055
  • একটু বিলো দ্য বেল্ট হয়ে গেলো। অন্য টইয়ের ঝগড়াগুলো সেখানেই করলে হয় না?
  • aka | ০৯ জুন ২০১৩ ০১:২০615056
  • স্টেপ জাম্প হয়ে গেল তো। আগে বলুন যে দেশের অধিকাংশ অমানুষ ভোট দেবার জন্য যা যা খবর রাখা দরকার সেইসব খবর রাখে না কেন?
  • Zn | ০৯ জুন ২০১৩ ০১:২৬615057
  • বি,
    যা খুশি আটভাট যে বলে, তার সঙ্গে আবার এত নিয়ম কীসের? মানুষকে তো বাঁদরের পর্যায়ে নামিয়েছে অদ্ভুত সব অযুক্তি দিয়ে, এখন আবার এত বিলো বেল্ট অ্যাবাভ বেল্ট কীসের? "শঠে শাঠ্যং সমাচরেৎ।"
  • lcm | ০৯ জুন ২০১৩ ০১:২৮615058
  • যদি এই থ্রেডের আলোচনার বিষয়বস্তু হয় যে ভোটের সময় ভারতীয় ভোটদাতারা ভেবেচিন্তে ভোট দেন কি না।

    একেবারে ভেবে দেয় না, তা নয় - যেখানে অপশন আছে।

    এখন, এই ভাবনা চিন্তার ধরন নান রকমের হতে পারে।

    যেমন, ধরুন, কোথায় কোনো প্রার্থী ভোটের আগে ভোটদাতাকে দু কিলো চাল দিলো, ভোটদাতা চাল পেয়ে ভোট দিল। যে চাল দেয় নি তাকে ভোট দিল না। একটা লজিক কিন্তু আছে।

    বা, ধরুন কারো ফ্যামিলিতে সব্বাই একটা পার্টিকে ভোট দিয়ে আসছে, তাই তিনিও দেন। এটাও একটা লজিক।

    বা, ধরুন, কেউ ভাবলো, যে গতবার ওকে দিয়েছি এবার অন্য কাউকে সুযোগ দেবো - সেটাও একটা যুক্তি।

    কেউ, নিউজ ফলো করে, প্রচুর ইকনমিক অ্যানালিসিস করে ভোটের সিদ্ধান্ত নিতে পারে। কেউ প্রার্থীর প্রোফাইল দেখে ভোট দিতে পারে।

    এত কিছু না জেনেও, বেশীর মানুষ ভোট দেয় - পার্টি দেখে, বা, র‌্যাডার লিডার দেখে। জয়ললিতা দেখে, সোনিয়া দেখে, জ্যোতি বসু দেখে, ইন্দিরা গান্ধী দেখে।

    র‌্যান্ডমলি গিয়ে ছাপ্পা দিয়ে আসে, তেমন জনগণ যে নেই তা নয়।
  • aka | ০৯ জুন ২০১৩ ০১:৩১615059
  • প্রশ্নটা করেই বুঝলাম এর উত্তর হবে

    করে না জানি, কেন সেই জ্ঞানের জন্যই তো আলোচনা করছি।

    প্রশ্নটা রিফ্রেম করি।

    আগে বলুন কেন মনে করেন দেশের অধিকংশ মানুষ কেন ভোট দেবার জন্য যা যা চিন্তা ভাবনা করা দরকার সেই চিন্তা ভাবনা করতে পারে না এটা কেন মনে করেন।
  • rivu | ০৯ জুন ২০১৩ ০৩:০২615061
  • প্রণব বাবুর গৌরচন্দ্রিকা পড়লুম। কিন্তু সেটা কেন ডিসিসন প্রবলেম নয় (যেমন টি বলেছেন), সেটা বুঝলাম না। অবশ্যি উনি আর এই টই এ লিখবেন কিনা জানিনা।

    জিঙ্ক, বানানের ব্যাপারটা ভালো লাগেনি। বাংলা স্ক্রিপ্টে লিখতে গন্ডগোল হয়, নয়তো "রোজগার" এর বানান কেউ ভুল করেনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন