এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দুঃখবিলাসী ঘ্যানঘেনে বাঙালীঃ বর্তমান প্রজন্মের মহিলার সহিত বিমর্শ

    ranjan roy
    অন্যান্য | ১১ মে ২০১৩ | ৩১৬৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | ১১ মে ২০১৩ ০০:৪৩605795
  • আবার বিমর্শ!! কেলো তো।
  • a x | ১১ মে ২০১৩ ০২:০৩605906
  • আবার মহিলা!!
  • ranjan roy | ১১ মে ২০১৩ ০২:১৪606017
  • [ কাল সকালে মেয়েটি হাসিমুখে একবাক্স মিষ্টি নিয়ে ঢুকল, তারপরে আমার সঙ্গে ওর বাক্যালাপ খানিকক্ষণ চলার পরে মুখের স্বাদ এমন তেতো আর কষটে হয়ে গেল যে সকালটাই মাটি। কেন যে বাচ্চাদের সঙ্গে তর্কাতর্কি করতে গিয়েছিলাম!
    তো ভাবলাম মিষ্টির মত এই তেতো স্বাদটাও সবার সঙ্গে ভাগ করে নিই।]
    -- কী ব্যাপার! তোমার জন্মদিন নাকি?
    -- কী যে বলেন কাকু? আজ তো আপনাদের সুপারম্যানের জন্মদিন।
    -- আপনাদের? তোমাদের না?
    -- একদম না। উনি বুক অফ সংস এর জন্যে নোবেল পেয়েছিলেন। তাতে কি? নোবেল না পেলে কি লোকে জাতে ওঠে না? জেলমা লেগারলয়েফ পেয়েছেন। পাস্তেরনাক পেয়েছেন। কিন্তু তলস্তয় চেখভ পান নি। এর থেকে কি ধরতে হবে যে ওদের থেকে লেগারলয়েফের লেখার ধক বেশি?
    --তুমি বুক অফ সংস পড়েছ?
    -- পড়েছি, আদ্দেকটা। পোষায়নি। ওই সুফিয়ানা মিস্টিসিজমের এত হাইডোজ আমার হজম হয় না। আমার এমন কিছু আহামরি মনে হয় নি।
    --- গানগুলো শুনেছ?
    -- অ! ওই রবীন্দ্রসংগীত? কেমন একঘেয়ে। সবগুলোতেই যেন ব্যথা-বেদনা-কান্না কান্না ভাব।
    --উনি জীবনে অনেক দুঃখ পেয়েছেন।
    -- কে পায় নি কাকু? আপনি পাননি? আমি? আমার বাবা-মা? কিন্তু উনি কি আনন্দ পান নি কখনো? সে নিয়ে লেখাপত্তর কোথায়?
    --- আছে। অনেকগুলো প্রহসন, হাস্যকৌতুক-ব্যঙ্গকৌতুক--- তুমি হয়ত খবর রাখ না।
    --ওঃ, ওই ছেলেভুলোনো বালখিল্য স্কিট গুলো? খ্যাতির বিড়ম্বনা? লক্ষ্মীর পরীক্ষা? স্কুলে অভিনয় দেখেছিলাম। সাধারণ মাপের। ওনাকে নিয়ে বাঙালীদের হাইপ বড্ড বেশি।
    ( রাগের চোটে প্যান্টুল খুলে যাওয়ার উপক্রম। সেদিনের মেয়ে, এতবড় কথা!)

    -- তুমি হয়ত বোঝনি। আমারও তোমাদের ঝ্যামচিক ইংরেজি গানগুলো একঘেয়ে লাগে। আর গাওয়ার সময় মাইক বা গিটার হাতে গায়কদের লাফালাফি? গানের ভেতরে জান থাকলে ওইসব অঙ্গভঙ্গী করার দরকার হয় না।
    --রেগে যাচ্ছেন কেন কাকু? মেনে নিলাম যে আপনার জেনারেশনের আর অমার রুচি পছন্দ আলাদা। আমি মানতে পার্ফছি কিন্তু আপনি পারছেন না কেন?

    -- বেশ, ওঁর কবিতা-গান কিছুই ভালো লাগেনা তবু জন্মজয়ন্তীতে মিষ্টি নিয়ে এসেছ?
    --- না কাকু! আসলে আমি চাকরি পেয়েছি তো তাই। আগামী সপ্তাহে জয়েন করতে লুরু যাচ্ছি।
    --খুব ভাল খবর! তোমার বাবা -মা কত কষ্ট করে তোমাকে পড়িয়েছেন, ব্যাংক থেকে লোন নিয়েছেন। এবার তাহলে--।
    --- শুরু করলেন তো! কেন যে আপনারা একটা আনন্দের খবরেও নির্ভেজাল খুশি হতে পারেন না? কেন তাতে দুঃখ ও সহানুভূতির মিশেল দেয়া চাই? আপনারা বাঙালীরা পারেন ও। আপনাদের এই দুঃখবিলাসই আপনাদের পিছিয়ে রেখেছে।
    -- কী বলতে চাও?
    --আপনারা হাসতে আনন্দ করতে ভুলে গিয়েছেন। আপনাদের খালি মনে হয় এই শোষণ ও নিপীড়নের সমাজে হাসা যায় কি করে? শত শত গরীবের অভিশাপ লাগবে।এসব স্যুডো বামপন্থা। আরে নিপীড়ন শোষণ একদিনে শেষ হবে না। তাই আপনাদের গরীব ও নিপীড়িত জনতাকে ভাল করে হাসতে শেখান। লম্বা লড়াই লড়ার অক্সিজেন পাবে। রামগরুড়ের ছানা হয়ে লড়াই জেতা যায় না। কেকেআর টিমটাকে দেখুন। আমার কথা বুঝতে পারবেন।
    -- কী ফালতু দুঃখবিলাস - দুঃখবিলাস লাগিয়েছ? আজকাল বাঙালীদের নিয়ে ব্যঙ্গবিদ্রূপ করা একটা ফ্যাশন।কে বলল আমরা পিছিয়ে? মেধা ও মনন শক্তিতে বাঙালী এগিয়ে।
    একটু উদাহরণ দিই।
    ---আপনাকে বলতে হবে না। আমিই বলছিঃ
    ন্যাশনাল সং ও ন্যাশনাল অ্যানদেম বাঙালীই লিখেছে। দুটো দেশের জাতীয় সংগীত বাংলাভাষায়। আর তিনটে প্রধান রাজনৈতিক দল, যেমন কংগ্রেস, কমিউনিস্ট ও বিজেপি মানে ভুতপূর্ব জনসংঘ,--- এদের প্রতিষ্ঠাতারা সব বাঙালী। এই বলবেন তো?
    --হ্যাঁ, কেন? এগুলো কি মিথ্যে? হোয়াট বেঙ্গল থিংকস টুডে--।
    -- ব্যস্‌ কাকু, ব্যস্‌। জানতাম এটা আসছে।
    এগুলো মিথ্যে নয়, এগুলো অতীত। এসব এখন 'একদা ছিলেন' এর দলে। তিনটে রাজনৈতিক দলেরই মাথায় বসে হয় ইউপি, দিল্লি বা দক্ষিণের লোকজন। কোথায় বাঙালী? মাওবাদীদের মাথাতেও বাঙালী কোথায়? অথচ নক্শালবাড়ি নাকি বঙ্গে? সৌরভও আজকাল অতীত। বঙ্গের ফুটবলে সব বিদেশি বা ভিনরাজ্যের প্লেয়ার।
    -- সবটা সত্যি না। অমর্ত্য সেনের কথাই ধর।
    -- তা ডক্টর সেন থাকেন কোন দেশে? পড়ান কোথায়? বঙ্গে কতদিন কাটান ? কাকু গোখলে-টোখলে ভুলে যান। অতীতবিলাস আর দুঃখবিলাস একই বস্তু।
    -- ফের?
    --রাগ করবেন না। আপনাদের পরতে পরতে আছে দুঃখ কে গ্লোরিফাই করা। আপনাদের কোন দোষ নেই। গোটা দুনিয়া আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নেহরু-গান্ধী মিলে সুভাষ বোসের হাত থেকে দেশের রথের রশি কেড়ে নিলেন। কেন্দ্র আপনাদের নায্য প্রাপ্য দেয় না। আপনাদের কবি লেখেন --আমি রব বঞ্চিতের হতাশের দলে। আর এক কবি লেখেন-- হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান!
    ফলে আপনারা সিনিক, আপনাদের অবস্থা বদলানোর কোন চেষ্টা নেই। আপনাদের রোগীরা যায় চেন্নাই-লুরু। ছাত্ররা যায় লুরু-পুণে-দিল্লি। ন্যানো যায় গুজরাত। আর কী হলে হতে পারত, কী হয় নি সেই নিয়ে কাঁটাছেড়া করতে ব্যস্ত আপনারা যা হাতে আছে সেটার সদ্ব্যবহার করতে ভুলে যান।
    আমরা হিন্দি বলয়ে বলিঃ
    কল কো কৌন দেখে হ্যায়,
    আজ কা দিন খোয়ে কিঁউ?
    জিস ঘড়িয়োঁ মেঁ হঁস সকতে হ্যায়,
    উস্‌ ঘড়িয়োঁ মেঁ রোঁয়ে কিঁউ?

    ( কাল কী হবে ভেবে ভেবে বেলা যে গেল কেটে,
    হাসিখুশির দিনগুলো সব হারাই কেঁদে কেটে।)
    আরো একটু ভাবুন কাকু, কেন বলিউডে আপনাদের মেয়েরা সহজে নায়িকা হয়ে যা,। কিন্তু ছেলেরা নায়ক হতে পায় না?

    রাগে মুখে কথা ফোটে না। বলি-- এবার তুমি যাও। তোমাদের ভালো হোক
  • Zn | ১১ মে ২০১৩ ০৩:১৬606128
  • হিন্দি বলয় শুনলেই "দুধ পিলাউ" মনে পড়ে, খুবই খারাপ অভ্যাস হয়ে গেছে ঐ গল্পটা পড়ার পর থেকে। মেয়ে হয়েছে শুনে কটোরা ভরে দুধ নিয়ে এসে মেয়ের মায়ের সম্মতিতেই দুধে মুখ ডুবিয়ে মেরে ফেলা হলো সদ্যোজাতা কন্যাটিকে। এই নাকি কাস্টম! দুর্বৎসরে কন্যা জন্মালে সোজা দুধ পিলিয়ে ফেরৎ পাঠিয়ে দাও। ঃ-(
    এই গপ্পের পর থেকে হিন্দি বলয় শুনলেই কটোরা ভরা দুধ আর সদ্যোজাতা কন্যার মৃত মুখ মনে পড়ে। ঃ-((((
  • প্পন | ১১ মে ২০১৩ ১১:০২606231
  • ছেলেরা সত্যি নায়ক হতে পায় না।

    টাকমাথা, ভুঁড়িওলা, মধ্যবয়সী লোকেরা নায়ক হবেই বা কী করে? ;-)
  • rivu | ১১ মে ২০১৩ ১১:১২606242
  • যাহ বাবা ! হিন্দি ভাষী উত্তর ভারত আর মহারাষ্ট্র ছাড়া ভারতের আর কোন প্রদেশ থেকে হিন্দি সিনেমার নায়ক রা উঠে আসে? আমি তো উত্তর পূর্ব বা দক্ষিন ভারত (ইনক্লুডিং গুজরাট) এর একজন নায়কের নাম ও মনে করতে পারছিনা।
  • kumu | ১১ মে ২০১৩ ১১:২৯606253
  • আনন্দধারা বহিছে ভুবনে-
    আকাশভরা সূর্যতারা-
    জগতের আনন্দযজ্ঞে-
  • kumu | ১১ মে ২০১৩ ১১:৩৪606264
  • শূন্য জীবনে প্রেম ভরে নেয়ার কথা বার বার ঐ বৃদ্ধই বলে গেছেন,বলেছেন সদা থাকো অনন্দে।
  • sosen | ১১ মে ২০১৩ ১১:৩৮606275
  • এই পুঁচকে কন্যার কাছে রঞ্জনদার মুখে কথাই যোগায় না। বড় স্নেহ করেন, বোঝাই যায়! :)
  • কৃশানু | ১১ মে ২০১৩ ১২:০৫605796
  • হেহে। একদম ঠিক সোসেনদি :-)
  • Ekak | ১১ মে ২০১৩ ১২:১৬605807
  • স্নেহ নিয়ে একটা অশ্লীল গপ্প মনে পড়ল। মানে ঘটনা। বলব ? :P
  • Blank | ১১ মে ২০১৩ ১২:১৭605818
  • হে হে, একদম ঠিক। নইলে রঞ্জন দা বলতেই পারতো যে ঐ হেভি মেটাল, রক এই সবের গুচ্ছ গান আছে যাতে রাগ দুঃখু এই সব বেরিয়ে আসে, শুধু অন্য ফর্মে।
    কোন একটা ব্যান্ড নাকি স্টেজের মধ্যে গীটার ভেঙে ফেলে, মুরগী ছিঁড়ে ফেলে রাগে।
  • siki | ১১ মে ২০১৩ ১২:১৮605829
  • ক।

    চাপ নেবার কী আছে? দুচারজন বাঙালি যদি দাদুকে পছন্দ করতে না পারে, তাতে কীই বা এসে যায়? আমার সমুদ্র ভালোলাগে না বললেই কি সমুদ্রের বিশালতা কমে যায়?

    দাদু দাদুর জায়গায় ঠিক, রঞ্জনদা তার জায়গায় ঠিক, মেয়েটি মেয়েটির জায়গায়। ঈর্ষা নাহি করি কারে।
  • কৃশানু | ১১ মে ২০১৩ ১২:১৯605840
  • তাহলে মিনিময় কি করে হবা? ও সিকি?
  • Blank | ১১ মে ২০১৩ ১২:২১605851
  • কিন্তু একক দা কি বলবে বলচে যেন
  • কৃশানু | ১১ মে ২০১৩ ১২:২৬605862
  • ওটা বরং ভাটে লিখুক। নইলে অশ্লীলতার দায়ে রঞ্জনদার এই বিমর্শও ব্যর্থ হবে :-)
  • siki | ১১ মে ২০১৩ ১২:২৮605873
  • দাদুকে নিয়ে মিনিময়ে এখন আর এন্থু পাই না। অনেক পুরনো টপিক হয়ে গেছে। বরং কোথাও তেমন মিনিময় দেখলে একটু ধুনো জ্বালিয়ে দিয়ে আসতে ইচ্ছে হয়। যেমন কিউ এর থ্রেড। মস্তি ভরপুর।
  • sda | ১১ মে ২০১৩ ১২:৩১605884
  • ক্লাসিক হার্ড রক, মেটাল তো রঞ্জনদা দের জেনারেশন এর ই জিনিস। আমাদের জেনারেশনের হ'ল গিয়ে জাস্টিন বেইবার আর অ্যাডেলে, মানে টাইমলাইন ধরে দেখতে গেলে।
  • কৃশানু | ১১ মে ২০১৩ ১২:৩২605895
  • আরে ধুনো দেবার কথাই তো বলছি। তুমি তো জল ঢেলে দিচ্ছ।
    ধুর কিউ এর থ্রেডে লিখে এলাম। তারপর আর কেউ কিছু লিখলোই না। আমার কমেন লাস জ্বলজ্বল করছে। ভাবলাম পরের দিন হেব্বি ঝগড়া হবে, কোথায় কি। সব মিয়িয়ে গেল।
  • কৃশানু | ১১ মে ২০১৩ ১২:৩৫605907
  • অ্যাডেলে আবার কে রে? বিবার অবধি জানি। তর জেনারেশন হতে পারে, আমাদের মোটেই না। আমাদের ছিল ব্যাক স্ট্রিট বয়েজ। সেই মিলেনিয়াম বলে একটা ক্যাসেট নিয়ে কি উত্তেজনা!! আর জেনিফার লোপেজ। আর ব্রিটনি। আর কেউ থাকলে জানি না।
  • adele | ১১ মে ২০১৩ ১২:৩৯605918
  • এই হচ্ছে Adele (http://en.wikipedia.org/wiki/Adele)। শুনে দেখতে পারেন। ভালো গলা।
  • siki | ১১ মে ২০১৩ ১২:৪২605929
  • লোপেজ আর ভূতনি স্পিয়ারকে চিনি। বাকিদের নাম আজই পোত্থোম শুনলাম।

    আমি বুড়ো হয়ে যাচ্ছি। কেউ আমায় ধর।
  • কৃশানু | ১১ মে ২০১৩ ১২:৪৫605951
  • এই এডেলে তো মনে হচ্ছে ভালো গায়িকা। মানে বিবার গোছের নয়।
  • Blank | ১১ মে ২০১৩ ১২:৪৫605940
  • আমি তো আমাদের জেনেরেশানের কথা বলচি। সদা তো অন্তত ৩।৪ জেনেরশান পরের
  • Blank | ১১ মে ২০১৩ ১২:৪৯605973
  • বিবর বলতে খালি সমরেশ বসুর গপ্প চিনতুম
  • kumu | ১১ মে ২০১৩ ১২:৪৯605962
  • সিকি ঠিক
    ।তবে ডাটায় কমতি থাকলে একটু বলতে ইচ্ছে হয়।আর কের।
  • কৃশানু | ১১ মে ২০১৩ ১৩:০১605984
  • আমি খালি বিবার এর ছবি দেখেছি। হি ইজ সাবজেক্ট টু সো মেনি ইন্টারনেট জোকস।
  • sosen | ১১ মে ২০১৩ ১৩:০৫605995
  • আমায় প্রায়-ই অ্যাডেলে শুনতে হয়। কিন্তু ভালো গলা।
  • Bhagidaar | ১১ মে ২০১৩ ১৩:৩০606006
  • Adele শোনা হয়নি এখনো? হায় হায়!
  • এংরিক ঈগলশ্বাস | ১১ মে ২০১৩ ১৩:৪৪606018
  • আমার কথা কেউ কয় নাঃ(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন