এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফোটোগ্রাফি

    Arjit
    অন্যান্য | ১৫ মে ২০০৬ | ৪৪৫০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arjit | ১৫ মে ২০০৬ ১৬:২৯559776
  • ফিলিম, ডিজিট্যাল, এস এল আর, পয়েন্ট অ্যাণ্ড শুট - সব চলবে। টিপস - ট্রিকস - টিউটোরিয়াল...যার যত ফাণ্ডা সব উপচে পড়ুক।
  • b | ১৫ মে ২০০৬ ১৭:৫১559998
  • অরিজিৎ এইটা একেবারে যতন করে আর সোজা করে লিখবা। যাতে আমিও বুজি।

    আমি যখন পার্বো এসে কোচ্চেন করে যাবো, তুমি উত্তর দিবা।

    ১। SLR ক্যামেরায় আসে টা কি যে অত দাম?
  • Arjit | ১৫ মে ২০০৬ ১৮:২৮560109
  • দ্যাখো - এস এল আর আর পয়েন্ট অ্যাণ্ড শুটের মধ্যে বেসিক তফাৎ হল লেন্সে। এস এল আর - মানে সিঙ্গল লেন্স রিফ্র্যাকশন। অর্থাৎ, ছবির বিষয়বস্তু থেকে আলো লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরিত হয়ে একটা আয়নার মধ্যে পড়ছে - লেন্স যা দেখছে, এক্স্যাকটলি তাই তুমি দেখছো। পয়েন্ট অ্যাণ্ড শুটে তা নয়। সেখানে ভিউ-ফাইন্ডারে যা দেখছো সেটা আলাদা করে - তোমার ক্যামেরার লেন্স যা দেখছে সেটা নয় - কাজেই তুমি ছবি compose করতে চাইলে পারবে না - তোমাকে ১০০%-ই ক্যামেরার ওপর নির্ভর করতে হবে।

    সাধারণত: ট্যুরিস্ট হিসেবে আমরা যা ছবি তুলি, তার জন্যে পয়েন্ট অ্যাণ্ড শুট (ভালো) যথেষ্ট। কিন্তু যে মুহুর্তে তুমি আলো-আঁধারির খেলা আনতে চাও, জলপ্রপাতের মধ্যের জলবিন্দুকে পরিস্কার ধরতে চাও, সেই মুহুর্তে পয়েন্ট অ্যাণ্ড শুট বাতিল হয়ে যাবে। এস এল আর-এ লেন্স যা দেখছে সেটা দেখা ছাড়াও তুমি আরো অনেক বেশি কনট্রোল পাবে - অ্যাপারচার, শাটার স্পীড, এক্সপোজার, ফোকাসিং, মিটারিং - ইত্যাদি।
  • vikram | ১৫ মে ২০০৬ ১৮:৩১560220
  • ফটোগ্রাফার শুভময় মিত্রর ট্র্যাভেল ফোটোগ্রাফি গাইড বইটি সাজেস্ট কোরলাম। স্টানিং বই। মোটে একশ টাকা দাম। যারা পরিযায়ী যেখানে বিক্রি হয় সেখানেই পাবেন। বইমেলায় বেস্ট বই এর শিরোপা পেয়েছিলো।

    বিক্রম
  • Arjit | ১৫ মে ২০০৬ ১৮:৪৮560331
  • আই এস বি এন দাও - গুগুলে এই নামডা দিলে হালায় অন্য বই দেকায়।
  • vikram | ১৫ মে ২০০৬ ১৮:৫৩560406
  • দেখে কাল বলবো। এটা বাংলায় লেখা বই। গুগুলে নাই।

    বিক্রম
  • Arjit | ১৫ মে ২০০৬ ১৯:১০560417
  • আমার আছে The New Photographer's Handbook: A Complete Reference Manual of Photographic Techniques, Procedures and Equipment by John Hedgecoe, Ebury Press, ISBN: 0091753635

    দারুণ বই। কোডাকের একটা গাইডবুক ছিলো - পকেট রেফারেন্স - গুচ্ছ ডেটা ভর্তি - মানে কি রকম আলোতে কত অ্যাপারচার দেবে ইত্যাদিতে ভর্তি - সে শালা আউট অব প্রিন্ট হয়ে গেছে, পেলেও হয়তো আড়াইশো ডলারে পাবে (আমাজনের সাইটে)।
  • Bidisha Ghosh | ১৬ মে ২০০৬ ০২:৫৮560428
  • পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা হলো ফিকসড ফোকাল লেঙ্গথ। অর্থাৎ এ ধরনের ক্যামেরায় সাধারনত: চার মিটার দূরের জিনিস ভালো ফোকাসে থাকে বা সবচেয়ে স্পষ্ট হয়। তা ছাড়াও নিজে নড়াচড়া না করে লেন্সের কভারেজ (লেন্স দিয়ে যতটা জায়গা দেখা যায়) বদলানো যায় না এই ধরনের ক্যামেরাতে। এস এল আর ক্যামেরাতে এইসব জিনিসগুলো এত রিজিড নয়। তাছাড়া এস এল আর ক্যামেরাতে যে লেন্স ব্যবহার করা হয় তার কোয়ালিটি অনেক সুপিরিয়র। অর্থাৎ চার মিটার দূরের জিনিসের ছবি তোলার জন্য এস এল আর ক্যামেরার লেন্স অনেক স্পষ্ট আর কম ত্রুটিসম্পন্ন (কম ডিস্টর্শান সম্পন্ন)।

    ভালো ছবি তুলতে গেলে ভালো ছবি দেখা-টা সবচেয়ে জরুরি। ভালো ছবি দেখার একটা ভালো সাইট
  • b | ১৬ মে ২০০৬ ০৪:৩৭559777
  • ধন্যবাদ বিঈশা।
  • Arjit | ১৭ মে ২০০৬ ১৮:০২559788
  • আচ্ছা - কারো লেন্স নিয়ে আইডিয়া আছে? মানে ব্র্যাণ্ড নিয়ে। আমার ক্যাননের এস এল আর (ফিল্ম), আর একটা ২৮-৮০ আর একটা ৭০-৩০০ লেন্স (দুটোই ই এফ)। একটা ওয়াইড অ্যাঙ্গল কেনার ইচ্ছে আছে - এই ধরো ২০-২৮, না হলে ফিক্সড ২৪...ক্যাননের লেন্সের উদুম দাম। সিগমা বলে একটা বেশ কিছুটা কমে পাওয়া যায়, এবং সিগমার বক্তব্য অনুযায়ী সেগুলো ক্যানন-কমপ্যাটিবল। কেউ জানো কেমন? মানে নিজে ব্যবহার করেছো বা অন্য কেউ করেছে এরকম?
  • tania | ১৭ মে ২০০৬ ২১:৫৯559799
  • ক্যাননের ডিজিটাল রেবেল আমি ব্যবহার করি। wide angle lens যেটা আছে, সেটা সিগমার। Specification টা দিয়ে দিলাম, দেখ, কাজে লাগে কিনা:

    Sigma Zoom Super Wide Angle 10-20mm f/4-5.6 EX DC HSM Autofocus Lens for Canon Digital SLR Cameras

    ফিল্ম ক্যামেরা আমার ক্যানন নয়, মিনল্টা। এই লেন্সটা তার সঙ্গে চলে না। ক্যাননের ফিল্ম ক্যামেরার সঙ্গে চলা উচিত।
  • Arjit | ১৭ মে ২০০৬ ২২:০২559810
  • জিনিসটা কেমন? মানে কোয়ালিটির দিক থেকে?
  • Arjit | ১৮ মে ২০০৬ ১৫:৪৭559821
  • তানিয়া

    18-40 বা 10-20 এইগুলো তো এখন সব ডিজিট্যালের হিসেবে বলে। ফিল্ম ক্যামেরাতে এটা কত দাঁড়ায়? আমি জানি valueগুলো আলাদা হয়, কিন্তু কিভাবে মাপে? কোন রিলেশন আছে?
  • tania | ১৮ মে ২০০৬ ২৩:২৩559832
  • একটু ফান্ডা দিই তাহলে।

    এই লেন্সটা 10-20 হল ক্যাননের ডিজিটাল ক্যামেরার জন্য, with a 1.6x chip। এটা full frame digital বা 35 mm film ক্যামেরায় ব্যবহার করাই যায়, কারণ এই লেন্সে EF mount আছে। কিন্তু, full frame digital or 35mm এ লাগালে 10-20 range খুব ভাল ভাবে পাবে না। 10এ রেখে ফোকাস করতে গেলে দেখবে যে vignetting হচ্ছে, অর্থাৎ ছবির ধারগুলো কেমন যেন বেঁকে যাচ্ছে। এটা হয়, তার কারণ হল, লেন্সের diameter is only 77mm, 87 mm হলে হত না। (অবশ্য, তাহলে এটার দাম অনেক বেড়ে যেত।)

    কিন্তু, এত একই লেন্স যদি তুমি ফিল্ম ক্যামেরায় লাগিয়ে 12-20 rangeuse কর, তাহলে কোন অসুবিধা হবেনা। সুতরাং, 10-20টা 12-20 হয়ে যাবে।

    এটা যদি কোন প্রবলেম না মনে হয়, তাহলে কিনতে পার, বেশ ভাল লেন্স, আমি বেশ satisfied
  • Arjit | ০৭ জুন ২০০৬ ১৪:২৩559854
  • আহ - এইটা ভালো পেয়েছি - থ্যাঙ্কু:-)
  • dri | ০৭ জুন ২০০৬ ২৩:৩০559865
  • অরিজিত,

    তুমি ডিজিটালে সুইচ করতে চাও কিনা সেটা বুঝতে পারিনি। তবে ফিল্ম ক্যামেরা অলরেডি তোমার আছে তাই তো? আর তুমি ওয়াইড অ্যাংগ্‌ল চাও। তোমার বাজেট কত?

    ফিল্ম ক্যামেরাতেই থেকে যেতে চইলে একটা ফিক্‌ড ফোকাল লেন্স কনসিডার করতে পারো। EF 24 f 2.8। বেশ হাই কোয়ালিটি। আমি ব্যবহার করেছি। তবে ডিজিটালে চলে গেলে এটা আর তেমন ওয়াইড থাকবে না। ইউজ্‌ড কিনতে পারো। তাতে পয়সা কিছু বাঁচবে। ভালো না লাগলে পরে বেচে দিতে পারো। সাবধানে রাখলে লেন্স ভ্যালু হোল্ড করে।

    এই সাইটে অনেক লেন্সের ইউজার রিভিউ আছে, দেখতে পারো।
  • Arjit | ০৮ জুন ২০০৬ ০১:৩১559876
  • আমি ঠিক ডিজিট্যালের কোয়ালিটির ব্যাপারে কনভিন্সড নই, লং রানে খরচা বাঁচে যদিও...আপাতত ফিল্মেই থাকবো ঠিক করেছি। দেখি আরো একটু রিসার্চ করে।
  • Arjit | ১৫ নভেম্বর ২০০৬ ১৭:০৪559888
  • সামনে এনে দিলুম। এখানেই মিটারিং, এক্সপোজার এসবগুলো নিয়ে লেখো সবাই।
  • Arjit | ১৫ নভেম্বর ২০০৬ ১৭:১৯559899
  • কেউ ফিলটারে আগ্রহী হলে এই সাইটটা দেখতে পারেন - http://www.cokin.com - ককিন ফিলটারের একটা ক্যাটালগ আছে ব্রোশিওর সেকশনে। অবশ্য যাঁদের ডিজিট্যাল ক্যামেরা, তাঁদের অতটা কাজে নাও লাগতে পারে, কারণ ভালো ইমেজ এডিটরে অনেক কিছুই করা যায়। তবে ফিলটারের মজা আলাদা:-)
  • Arjit | ০৬ ডিসেম্বর ২০০৬ ১৫:২৪559910
  • এক্সপোজারের ব্যাপারে কিছু থাম্ব রুল আছে কিনা জানতে চাই। যেমন, ধরা যাক ফায়ারওয়ার্কস তোলার জন্যে। যতদূর জানি কোডাকের একটা বই ছিলো, তাতে মোটামুটি একতা চার্ট ছিলো - কি রকম আলোতে কতটা এক্সপোজার আর অ্যাপার্চার দিতে হবে - কিন্তু সে বই এখন আউট অব প্রিন্ট, আমাজনে কয়েক কপি পাওয়া যায় - মনে হয় শ দুই পাঊণ্ড দাম। আমার সমস্যা হল যেহেতু ফিল্ম ক্যামেরা ব্যবহার করি বেশি ট্রায়াল অ্যাণ্ড এররের সুযোগ নেই।

    আমি একটা শর্টকাট করি মাঝে মাঝে - এক্সপোজার সেট করে ডেপথ অব প্রিভিউ দিয়ে একবার দেখে নিই (আমার ক্যানন রেবেল ২০০০) - মোটামুটি ঠিক আসে, তবে একদম কম আলোতে ভালো আসে না।

    লাইট মিটার - কোনটা ভালো, এবং বাজেটের মধ্যে।
  • Stoic | ০৬ ডিসেম্বর ২০০৬ ১৬:৩৪559921
  • অরিজিত,

    দারুন থ্রেড শুরু করেছ। চালিয়ে যাও। আমার প্রশ্ন macro লেন্স নিয়ে। আপনারা কেউ ব্যবহার করেন কি? আমি manual SLR অর digital SLR দু রকম ক্যামেরা ই use করি। কেন জানিনা close up ছবি তুলতে (flower, insect, etc.) manual SLR টাই prefer করি।
  • tania | ১৫ ডিসেম্বর ২০০৬ ০০:০৭559932
  • লিখব বলেছিলাম, কিন্তু হয়েই উঠছিলনা। আজ একটু সময় পেয়েছি, দুলাইন লিখে যাই।

    exposureএর জন্য একটা বেসিক রুল অফ থাম্ব হচ্ছে F/16:1/125 অর্থাৎ perfect sunny day scenario তে যখন সূর্য্য subjectএর ওপর পড়ছে, তখন F/16 aperture1/125 sec shutter speed ব্যবহার করা যায়। এবার যেমন যেমন এই লাইট কন্ডিশন বদলে যাবে, তেমন তেমন shutter speed change kara হবে (aperture same রেখে)।

    তবে নাইট টাইম ফোটোগ্রাফির জন্য এই লজিক বিশেষ খাটেনা দেখেছি। আমি নিজে রাতের বেলা ছবি তোলার সময় aperture proirity mode এর পরিবর্তে shutter speed proirity modeএ তুললে পছন্দ করি। ফায়ারওয়ার্কসের ছবি আমি খুব বেশী তুলিনি। তবে ভেগাসে বেলাজিওর ফাউন্টেন বা স্ট্রিপের ছবি তুলেছি। আমি যেটা করি, সেটা হল আগে ডিসাইড করে নিই কতক্ষণ শাটার মারলে জলের বা ট্রাফিকের হেডলাইটের ইমেজটা একটা continuous flowএর মত দেখাবে। সেই মত এবার ক্যামেরার মিটারে দেখি কত aperture suggest করছে। এবার ম্যানুয়াল মোডে গিয়ে ব্র্যাকেটিং করি গোটা দুয়েক। ব্যাস।

    depth of field preview টা কাজে আসে aperture priority mode এ ছবি তুললে। shutter speed proirity modeএ আমি ট্রাই করে দেখিনি।
  • Blank | ২০ জুন ২০০৭ ০৮:৪২559943
  • একটা কোডাকের বই বলছিলে না। আজ একটা কোডাকের বই পেলুম। সেটা গুচ্ছ চার্ট আর টেবিলে ভর্তি। ডায়েরির মতন দেখতে।
    লেন্সের ফোকাল লেংথ এর চার্ট, ডেপথ অফ ফিল্ড এর চার্ট (নর্মাল টেলি সব), এক্সপোজার, ফ্যাল্‌শ, সব কিছুর চার্ট আর টেবিলে ভর্তি। গুচ্ছ খানিক কনভার্সান টেবিল আছে।
    মনে হচ্ছে এটা কাজে লেগে যাবে আমার। তবে এটা ডিজিটালের জন্য।
    kodak digtal photogyide
  • Arijit | ২০ জুন ২০০৭ ১৩:৪৮559954
  • এই বইটা পাওয়া যাচ্ছে? কত দাম বলোতো? আর ডিটেইলস দাও - মানে ISBN ইত্যাদি। পেলে কিনে নেবো, নইলে তোমাকেই বলবো হয়তো:-)
  • Blank | ২০ জুন ২০০৭ ১৮:৫৯559965
  • লেখা দাম ১৯, আর মেম্বারশিপ এ ৪ টাকা ছার দিয়েছে। তুমি ওখানে না পেলে আমি এখেন থেকে পাঠিয়ে দিচ্ছি :)।

    ISBN টা বাড়ি গিয়ে দিয়ে দেবো।
  • Blank | ২০ জুন ২০০৭ ১৯:২৭559987
  • হ্যা এটা।
    ভেতরে গুচ্ছ চার্ট, অনেক গুলো ডায়াল ও আছে। আমি পুরো ট্যান হয়ে গেচি অতো অঙ্ক দেখে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন