এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইংল্যান্ডের রানীর হীরক জয়ন্তী

    Su
    অন্যান্য | ০৩ জুন ২০১২ | ২০৩৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Su | ০৩ জুন ২০১২ ২১:৫৫549821
  • http://anandabazar.com/3edit2.html
    বিলেতের রানীর হীরকজয়ন্তী উপলক্ষ্যে লেখা সেমন্তী ঘোষের প্রবন্ধ নিয়ে কিছু বক্তব্য রয়েছে। মনার্কি নিয়ে লেখিকার যে কোন মতামত থাকতে পারে তাতে সেরকম কিছু বলার নেই কিন্তু হেলাফেলা করতে গিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলেছেন লেখিকা। লেখাতে তথ্যগত ভুল রয়েছে, ব্রিটেনে স্কুলের ত্রৈমাসিক ছুটি নেই ছয় সপ্তাহের লম্বা ছুটি শুরু হয় জুলাই এর শেষে জুনে নয়, অতয়েব এত ব্যাঙ্গ এত শ্লেষ এত সবজান্তা ভাব সবটাই নেহায়ত মাঠে মারা গেল। শুধু গুগল করে লিখতে গেলে এরকম ভুল হবেই।
    যেকোন গনতান্ত্রিক দেশেই রাষ্ট্রপ্রধানের ভূমিকা পোষাকীই হয় কিন্তু তা এক বিরল সম্মান। ঠিক যেমন ভারতবর্ষে রাষ্ট্রপতির ভূমিকা ঠিক তেমনই ইংল্যান্ডে রানীর ভূমিকা। তিনি রাষ্ট্রপ্রধান দেশের প্রতীক। আজও উইলিয়াম কেটের বিয়েতে সারা পৃথিবীর ফ্যাশন ইন্ড্রাস্ট্রি নড়েচড়ে বসে। সারা দুনিয়ার মিডিয়ার টি আর পি বাড়তে থাকে। আজো রানীর জুবিলীতে দিক দুনিয়া থেকে লক্ষ লক্ষ মানুষ আসতে থাকে শুধু টেমসের বুকে নৌবহর দেখবে বলে।
    আজ ও বাকিংহ্যাম প্যালেস দেখতে কাতারে কাতারে লোক আসে- যেখানে যেখানে রাজপরিবারের ভগ্নাবশেষ আছে তা পর্য্যটকদের গন্তব্য হয়ে দাঁড়ায়।
    সেমন্তী ঘোষের পুঁথিগত বিদ্যা নিয়ে আমার কোন সন্দেহ নেই কিন্তু এই লেখাটি শ্রাবণী বসু লিখলে তা অনেক বেশি বিশ্বাসযোগ্য এবং তথ্যগতভাবে সঠিক হত।
    সেমন্তী কে আরো একটি প্রশ্ন- ভারতবর্ষের ঠিক কত শতাংশ লোক রাষ্ট্রপতির নাম জানে?
    বায়াসড লেখা – সস্তা পপুলার লেখা সহজ কারন তার জন্যে গুগল আছে- কিন্তু সত্য কথা জানতে হলে আরেকটু বেশি কিছু দরকার ! নইলে কলোনিয়াল মেন্টালিটি প্রতিপদে নগ্নভাবে ধরা পড়ে। ইংরাজী ভাষা আর সাহিত্য নিয়ে পড়াশুনো করলেই ইংল্যান্ডবিদ হওয়া যায়না!
    রানী বেচারী যদি জানতেন যে পোস্ট কলোনিয়ল হিপোক্রিসিতে বাঙালিরা কোলকাতায় বসেই বাংলা লিখতে পড়তে ভুলে যায়!
    সবাই লিখুন মতামত জানান নিজেদের অভিজ্ঞতা পড়াশোনার লভ্যাংশ ভাগ করে নিন
  • নিশান | ০৩ জুন ২০১২ ২২:১৫549932
  • আনন্দবাজারের সবজান্তা ভাব চিরকালই ছিলো আছে থাকবে! পথিক গুহ র লেখা পড়েন না? এমন সব তথ্য পাবেন ভির্মি খেয়ে যাবেন! সবাই সব জানে!

    আর তার চেয়েও হাস্যকর গোটা দেশের কলোনিয়াল মেণ্টালিটি, তার extension সাদা চামড়া অতি প্রীতি বা অতি বিদ্বেষ :) এ বিষয়ে নতুন করে কিছু বলার নেই!
  • ব্ল্যাঙ্ক | ০৩ জুন ২০১২ ২২:৩৪550043
  • বেশ মজা লেগেছে। স্পেশালি এই লাইন টা,
    "একটি প্রসাধন-সামগ্রীর মতোই আবশ্যিক কিন্তু গুরুত্বহীন তাঁর অস্তিত্ব"। ব্রিটিশ গুল পুরো পাগল, এখনো রাজা রানী নিয়ে বসে আছে
  • riddhi | ০৩ জুন ২০১২ ২২:৫৩550154
  • উত্তাল গাধা আর নির্ল্জ্জ না হলে কেউ আজকের যুগে এরকম রাজা রাণি সেজে থাকতে পারে না।
  • riddhi | ০৩ জুন ২০১২ ২৩:০২550257
  • এই লেখাটা ক্লোনিয়াল মেন্টালিটি কেন লাগল বলুন তো?? চ হফ্তার ছুটি কে রৈমাসিক ছুটি বলছে বলে???
  • পাই | ০৩ জুন ২০১২ ২৩:২৮550268
  • রাজারানী নিয়ে উন্মাদনা কানাডায় নেই, কিন্তু ইংলণ্ডে তো বিস্তর রয়েছে! মানে সে অর্থে আর বেচারি হলেন কই !

    আর 'সাম্রাজ্য নেই, ক্ষমতাও নেই, নিতান্ত আলঙ্কারিক তাঁর ভূমিকা। আর সেখানেই তার গুরুত্ব।' এই সেখানেই তাঁর গুরুত্ব নিয়ে লেখিকা কী বলতে চেয়েছেন, তাও ঠিক বুঝলাম না।
  • ব্ল্যাঙ্ক | ০৩ জুন ২০১২ ২৩:৩১550279
  • আমাদের অশোক স্তম্ভের মতন আর কি
  • ব্ল্যাঙ্ক | ০৩ জুন ২০১২ ২৩:৪০550290
  • রিদ্ধিকে ক। রাণী মালটা সিওর নির্লজ্জ টাইপ কিছু। নইলে এখনো এমনি রাণী সেজে থাকে !! নিজেকে রাণী ভাবে !!!
  • পাই | ০৩ জুন ২০১২ ২৩:৫৩550301
  • রানী তো লোক্জনেও ভাবে ! মাতামাতি তো ওখানকার লোক আর মিডিয়াতে কিছু কম করছে না !
  • পাই | ০৩ জুন ২০১২ ২৩:৫৬549822
  • এখানকার রেডিওতেও কচরকচর করে চলেছে ! পুরো মোহ ব চলছে।
  • riddhi | ০৩ জুন ২০১২ ২৩:৫৮549833
  • সে তো বটেই। সব দেশের গাধারাই তো এসবে নাচবে। আর পাইয়ের কোট কর বাক্যটার কোন মানে নেই, কিন্তু ওটা লেখিকার লেখার পার্ট নয়।
  • পাই | ০৪ জুন ২০১২ ০০:০০549844
  • সেজন্যই তো অবাক হলাম। ওটা তো লেখার সার হিসেবে উপরে তোলা।
  • ব্ল্যাঙ্ক | ০৪ জুন ২০১২ ০০:০১549855
  • ভারতের রাষ্ট্রপতির যা রাজনৈতিক ক্ষমতা, ওদেশে রাণীর সে ক্ষমতাও কি আছে ?
  • Zzzz | ০৪ জুন ২০১২ ০০:১২549866
  • ধুর এখানেও এই নিয়ে হ্যাজানো চলছে। খবরের কাগজে পাতা ভর্তি ভুলভাল আর্টিকল, চ্যানেলগুলোতে ভ্যাজোর ভ্যাজোর।
  • aka | ০৪ জুন ২০১২ ০০:২৫549877
  • যারা করছেন তাদের ভাবতে দিলেই তো হয়। কৃষ্ণের রাসলীলা বা জগন্নাথের রথযাত্রার থেকে বেটার। অ্যাটলিস্ট একটা দুটো মানুষ আছে।
  • ব্ল্যাঙ্ক | ০৪ জুন ২০১২ ০০:৩৩549888
  • যা ত্তারা, এই তো আমাদের এইচ এসের সিলেবাসে ছিল বেনারস। ভারতীয় দের নিয়ে খিল্লি। আর এখন আমরা খিল্লি করলে দোষের হলো নাকি !!
  • aka | ০৪ জুন ২০১২ ০০:৩৬549910
  • খিল্লির কিছু নেই, সারা পৃথিবীতেই সমস্ত জাতিই এই আপাতদৃষ্টিতে অযৌক্তিক কিছু জিনিষপত্তর নিয়ে মাতামাতি করে।
  • প্পন | ০৪ জুন ২০১২ ০০:৩৮549933
  • কিন্তু তা নিয়ে খিল্লি করলে ক্ষতি কী? সৌরভ নিয়ে কম খিল্লি হয়?
  • ব্ল্যাঙ্ক | ০৪ জুন ২০১২ ০০:৩৮549921
  • ব্রিটিশ গুলোর হ্যাং ওভার কাটে নি এখনো।
  • ব্ল্যাঙ্ক | ০৪ জুন ২০১২ ০০:৩৯549944
  • কিন্তু খিল্লি করতে বাধা কোথায় ? এদের কে নিয়ে খিল্লি না করলে আর কাদের নিয়ে করবো???
  • aka | ০৪ জুন ২০১২ ০০:৪২549955
  • বোঝো!!! কোথায় সৌরভকে নিয়ে খিল্লি কোথায় ইংল্যণ্ডের রাণীকে নিয়ে খিল্লি। লোকে বলবে নিজের চরকায় তেল দিন। তখন?
  • S | ০৪ জুন ২০১২ ০০:৪৩549966
  • এই টইটার নাম দেখে ভেবেছিলাম যে হীরকের/লন্ডনের রানীর কথা - তারপরে বুঝলাম। ইংল্যান্ড না হয়ে বুঝলাম - কিন্তু অস্ট্রেলিয়া আর ক্যনাডার লোকেরা যে কি ভেবে এখনো কনস্টিটুশনাল মোনার্কি বানিয়ে রেখে দিয়েছে কে জানে? আবার রাজতন্ত্র ফিরে আসবে এই ভেবে? আর গনতন্ত্র - সেটা তো ক্রমেই সোনার পাথর বাটি বলে মনে হচ্ছে।
  • ব্ল্যাঙ্ক | ০৪ জুন ২০১২ ০০:৪৪549977
  • বলতে এলে আরো খিল্লি হবে।
  • প্পন | ০৪ জুন ২০১২ ০০:৫১549988
  • নিজের চর্কা ক্ষী হে! কমনওয়েলথের রানি না? হেঃ বললেই হল!
  • aka | ০৪ জুন ২০১২ ০০:৫৩549999
  • ওঃ এমনি এমনি হরলিক্স খাওয়ার মতন। চলুক চলুক।
  • ব্ল্যাঙ্ক | ০৪ জুন ২০১২ ০০:৫৭550010
  • তো আকাদা টই নিয়ে কি ভেবেছিল। মমতাই খসড়া মানলো না, তো রাণী মা মেনে নেবে !!
  • aka | ০৪ জুন ২০১২ ০১:০০550021
  • নাঃ সেই উচ্চাশা আর নাই, তাও বটে।
  • প্পন | ০৪ জুন ২০১২ ০১:০১550032
  • ইন্ডিয়ার ফল্টি ডেমোক্রেসি নিয়ে ব্রিটিশদের একটা চাপা অবজ্ঞা রয়েছে। ভাবখান এমন যে আগেই জানতুম তোমাদের দ্বারা এসব সামলাতে পারার কথা না। ম্যাকমেহন লাইনটা ঐভাবে টেনে দিয়ে কেন কেটে পড়ল সেইটা জিগ্যেস করলে অবশ্য চুপ হয়ে যেত।

    তো, তারা আমাদের ডেমোক্রেসি নিয়ে খিল্লি করলে তাদের রাজা-রানী পুজো নিয়ে খিল্লি করলে গায়ে লাগার তো কথা না!
  • S | ০৪ জুন ২০১২ ০১:০৫550044
  • প্পন, সেতো আরো আছে। সেদিন এক চিনা এক মার্কিনির সামনে বলে দিয়েছে যে তোমাদের দেশ একমাত্র যারা অন্যের উপরে অ্যাঃবোঃ ছুঁড়েছে - ব্যাস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন