এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এফ ডি আই বিল: ইনফর্মড্‌ ডিবেটের অপেক্ষায়

    ranjan roy
    অন্যান্য | ২৪ নভেম্বর ২০১১ | ৪২৪৬০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | ২৪ নভেম্বর ২০১১ ২৩:৩৩500302
  • আজ ক্যাবিনেট প্রবল বিরোধিতার মধ্যে সংখ্যার জোরে এফ ডি আই বিল পাশ করিয়েছে। ফলে রিটেল চেইনে সিঙ্গল ব্র্যান্ডের ক্ষেত্রে ১০০%, মাল্টিপলে ৫১%। কিছু রাইডার-- দশ মিলিয়ন জনসংখ্যার নীচের শহরে খোলা যাবে না। মিনিমাম বিনিয়োগ ১০০ মিলিয়ন, তাই বেশ কিছু ফিন্যান্স ক্যাপিটাল আসবে। ফলে ভারতের অন্তত: ৩৭টি শহরে ওয়ালমার্ট/টেস্কো এদের ব্র্যান্ডেড দোকান খুলবে।
    আমার নিবেদন-- এখানে এলসিএম, ম্যাক্সিমিন, আকা, দ্রি, শিবু এঁরা অনেকে আছেন যাঁরা ইকনমিক্সে থিওরি এবং ব্যবহারিক দিকে দখল রাখেন। তাছড়া এইসব রিটেল চেনের দেশে থেকে এদের সম্বন্ধে হাতেকলমে অভিজ্ঞতা আছে।

    আমি এনাদের ইনফর্মড ডিবেটের মাধ্যমে জানতে বুঝতে চাই। এর ফলে কতটুকু লাভ হবে ইকনমির? কতটুকু ক্ষতি হবে ছোট দোকানদারের? যেভাবে অ্যানসিলিয়ারি গড়ে ওঠে, তেঅমনি ভাবে এদের আগমনে কি স্থানীয় উৎপাদকেরা ভাল দাম পাবেন? ক্রেতাদের লাভ-ক্ষতি কতখানি? ওয়ালমার্টের/টেস্কোর অভিজ্ঞতা কেমন? চাইনীজ সরকারের ডেটা কি সত্যিই খুব অবিশ্বসনীয়?
    আগে এই নিয়ে শ্যামল, অরিজিত, বৈজয়ন্ত অনেক লিখতেন।
    আজকাল তাঁরা বিশেষ আসেন না।
    কিন্তু যাঁরা আচ্ছেন তাঁদের কাছেও আশা অনেক।
  • a | ২৫ নভেম্বর ২০১১ ০০:৩০500413
  • এইটা আমারো জানার ইচ্ছে। রনজনদাকে ধন্যযোগ এই টইটা খোলার জন্যে
  • maximin | ২৫ নভেম্বর ২০১১ ০০:৫৬500524
  • আমি জানিনা।
  • maximin | ২৫ নভেম্বর ২০১১ ০১:০৩500635
  • বিলটা পাস না হলে খুশি হতাম।
  • ranjan roy | ২৫ নভেম্বর ২০১১ ০১:০৭500746
  • শিবু? দ্রি? এলসিএম? পাইদিদি?
  • ranjan roy | ২৫ নভেম্বর ২০১১ ০১:০৮500857
  • অভ্যু? পিনাকী? বিক্রম? আকা? রিমি? দু? টিম? সায়ন? লামা?
  • PM | ২৫ নভেম্বর ২০১১ ০২:৫৯500876
  • রনজনদা আমার অতি সামন্য জ্ঞ্যান থেকে কিছু বলতে চাই। কিছুদিন যাবত আমি এক বহুজাতিক retail সংস্থায় supply chain এ পরমর্শদাতার কাজ করছি। এর আগে আমি মুলত: manufacturing supply chain-এ কাজ করেছি। তফাত-টা খুব বুঝছি। এদের value chain টাকে এখন চোখের সামনে দেখছি।

    আনব্র্যন্ডেড মালের ক্ষেত্রে যে দামে মাল তৈরী হয় আর যে দামে বিক্রি হয়- শুনলে হার্ট ফেল করবেন।

    ভারতেও মাল চাষীর কাছ থেকে যখন নানা হাত ঘুরে যখন বাজারে পৌছয় তখন ৩-৬ গুন দাম বেড়ে যায়। এই পুরো টাকাটা এখন যায় আনওর্গানাইজ সেক্টর-এ। আমাদের দেশ-এর আর বিদেশের বড় সংস্থাগুলোর চোখ এখন ঐ দিকে।

    আমাদের দেশে traditional commodity goods (Textile, cement etc) এর মার্জিন থাকে ১০-১৫ %। সেখানে এক্ষেত্রে ৩০-৫০% এর মধ্যে থাকবে। কিছু কিছু সেগমেন্ট এর ক্ষেত্রে আমি অপরেটিং প্রফিট ৮০%-ও দেখেছি। বুঝতেই পারছেন এটা কতোটা লোভনীয়।

    এর কিছুটা ওরা খরচ করে customer comfort বাড়াতে আর কিছুটা promotion/discount-এ। রিটেল-ইন্ডাস্ট্রি-তে promotion/discount একটা আজব জিনিষ। পরে সুযোগ হলে কোনোদিন আলচনা করা যাবে।

    এক্ষেত্রে পাড়ার মুদিখানার দোকানের বড় রিটেল চেন এর সাথে প্রতিযোগীতায় পারা খুব মুশকিল কারন মুদির দোকান পুরো supply chain টার ছোট্টো একটা পার্ট মাত্র আর চেনটাকে ক®¾ট্রাল করার কোনো ক্ষমতাই তাদের নেই। অপরপক্ষে বড় রিটেলার-রা পুরো supply chain টাকেই নিজেদের মুঠোর মধ্যে রাখে।

    এ বেপারে পরে আরো আলোচনা করার ইচ্ছ রইল।
  • a | ২৫ নভেম্বর ২০১১ ০৬:৩৯500887
  • পিএম, আরো লিখুন প্লিজ

    আরেকটা প্রশ্ন, ছোট মুদিখানা বন্ধ হয়ে গেলে সেক্টরটার ইকো সিস্টেমের কতটা ক্ষতি হবে? এন্ড কনসুমার কি কিছুটা হলেও লাভবান হবে না?
  • bb | ২৫ নভেম্বর ২০১১ ১১:৪৪500898
  • আমি যতদুর জানি এক মালিকানাধীন কোম্পানীর বিভিন্ন ফর্ম্যাটের দোকানে একই জিনিষ ভিন্ন ভিন্ন দামে বিক্রি হয়, কারণ positioning টা আলাদা। তাই সাধারণত ক্রেতা প্রথমত: উপকৃত হলেও দীর্ঘমেয়াদে এতে বাজারের রাশ চলে যায় কিছু মুষ্টিমেয় লোকের হাতে। এর ফলে imperfect competition হয় এবং তথাকথিত বাজারী অর্থনীতির সুফল আর ক্রেতা পান না। এরফলে অবশ্যি ছোট ছোট তথাকথিত mom&pop দোকানীরা ভীষন ক্ষতিগ্রস্ত হন।
    অবশ্য এটাও ঠিক Tesco, Walmart/ASDA এদের positioning এবং perception টা মুলত: "আম" আদমীর জন্য দোকান বলে।
  • Bratin | ২৫ নভেম্বর ২০১১ ১৫:০০500303
  • তথ্যসূত্র: ET

    ১। 51% FDI allowed in multi brand retail
    2.
    100% FDI permitted in single brand retail

    Conditions:
    1.
    Mimimu investment of $100 million, 50% in back end
    2.
    Back end can not include investment in land & rentals & front end users
    3. At least 30% sourcing from small scale industries
    4.Stores can only be in cities with population at least one million population: India has 42 such cities.
    5. Govt has the first right of procurement of farm produce


    Pros:

    1. For consumer : better choice & cheaper option

    2. For farmers & suppliers, better prices and large orders

    3. For Indian reatilers, opportunity to have foreign investment

    4. For economy, fresh investments,jobs & lower retailer prices

    Cons:

    1. Intermediaries will be hit as supply chains will become leaner

    2. Local kiranas will have to modernise to stay relevant
  • Bratin | ২৫ নভেম্বর ২০১১ ১৫:০১500314
  • PM দা এর সুবিধে অসুবিধে নিয়ে জানার ইচ্ছা আছে। সময় মতোন লিখো।
  • maximin | ২৫ নভেম্বর ২০১১ ১৬:০৪500325
  • ব্রতীন, এগেইনস্টের দুটো পয়েন্ট নেগেটিভ কেন? ইন্টারমিডিয়ারি রা দাম বাড়াবে এটা কি কাম্য নাকি?
  • maximin | ২৫ নভেম্বর ২০১১ ১৬:০৭500336
  • মডার্নাইজ করতে হবে এটাও তো ভালোর মধ্যেই পড়বে।
  • Bratin | ২৫ নভেম্বর ২০১১ ১৬:৩১500347
  • মিনি দি, যেমন লেখা ছিল আমি তুলে দিয়েছি আলোচনার সুবিধের জন্যে।

    আমার মনে হয় মাঝখানে কিছু লোক করে খাচ্ছিল তাদের চাপ হয়ে যেতে পারে সেটাই বলেছে মনে হচ্ছে।
  • DB | ২৫ নভেম্বর ২০১১ ১৮:১৯500358
  • ঘরের একটা কোনায় বসলাম - ব্যপারটা সম্পর্কে আরো বিস্তরিত আলোচনা পড়ার আশায়।
  • maximin | ২৫ নভেম্বর ২০১১ ২০:৫১500380
  • দেখলাম আগের টই।
  • Shubha | ২৫ নভেম্বর ২০১১ ২১:২৩500391
  • choto chasia er theke konobhabe upokrito hobe ki? PM da ektu bolben?
  • santanu | ২৫ নভেম্বর ২০১১ ২১:২৮500402
  • আমি এখন শারজা তে থাকি আর এখানে মোড়ে মোড়ে লুলু, আল মদিনা ইত্যাদি হাইপার / সুপার মার্কেট। তারা হৈ হৈ করে ডিসকাউন্ট দেয় (এখুনি ৩ টে ১।২ কেজির মুর্গি ২৫ দিরহামে কিনে আনলাম অফারে)। কিন্তু এদের এত রমরমা সত্বেও এখানে একটা ছেড়ে একটা বাড়ির তলায় কিরানা দোকান আর তারা ও সান্‌ঘাতিক চলে। (কেউ দয়া করে জানতে চাইবেন না, কিরানা দোকান যে ভালো চলে তা আমি কি করে বুঝতে পারলাম)

    তবে এদেশের অদ্ভুত ইকোনমির সাথে তো আর দেশের তুলনা চলে না।

    তবে কলকাতায় মেট্রো খোলার সময় এমন একটা হৈচৈ হয়েছিল,কিন্তু আশপাশের কোন ছোটো দোকান কে উঠে যেতে দেখিনি।
  • ranjan roy | ২৫ নভেম্বর ২০১১ ২৩:২৯500414
  • আমি একটু নাক গলাই।
    প্রথমে বলি যে আমার স্পষ্ট বামপন্থী বায়াস আছে। ফলে আমার গাট্‌ ফিলিং ছিল খানিকটা ম্যাক্সিমিনের মত -- বিল পাশ না হলেই ভাল ছিল।
    এখন আমি প্রেজুডিস সরিয়ে আলোচনার চেষ্টা করছি। দু'ভাগে।
    ১)অর্থনীতি আর ২) রাজনীতি।
    অর্থনীতি বলতে খুব সরল মডেল ধরে রিটেল চেইনের অপারেশন, পপুলেশনের কোন কোন অংশ লাভবান হবে, কারা ফুটবে- এগুলো নন-নর্ম্যাটিভ ভাবে দেখা। এর ফলশ্রুতি,
    দীর্ঘকালীন ডায়নামিক্স বোঝার চেষ্টা করা।
    তারপর রাজনীতি। অর্থাৎ আমি কোন গ্রুপের সঙ্গে থাকবো। কি ভাবে থাকবো।

    রিটেল চেইনের অর্থনীতি:
    ----------------------
    এতে কি বিক্কিরি হবে? গোদা বাংলায় গেরস্তের রোজকার ঘরকন্নায় যা লাগে সব। জামাকাপড়, চালডাল, শাকসব্জি, মাছমাংস, ইলেকট্রনিক আইটেমস।্‌
    মাল আসবে কোত্থেকে? অল্প কিছু লাক্সারি ব্র্যান্ড আইটেমস্‌ বাইরে থেকে আসতে পারে। কিন্তু বেশির ভাগই লোক্যাল প্রোডিউসারদের থেকে কেনা হবে। ৩০ প্রতিশত তো স্মল ইন্ডাস্ট্রি থেকে।
    ফল? ছোট চাষীরা ভাল দাম পাবে। ছোট ম্যানুফ্যাকচারার্সরা ক্যাপটিভ মার্কেট পাবে।
    কিনবে কে? শহুরে মিডল্‌ ক্লাস।
    এক মিলিয়ন জনসংখ্যার চেয়ে ছোট শহরে খুলতে পারবে না। গোটা দেশে প্রায় চল্লিশেক খুলবে। অধিকাংশ রাজ্যে দুটো বা তিনটে ইউনিট খুলবে, কোন কোন রাজ্যে একটার বেশি হবে না।
    গাঁয়ের লোক ? সম্পন্ন লোকেরা মাঝে মধ্যে শহরে বেড়াতে গিয়ে পূজোর ব্যাপার করার মত কিছু শখ করে কিনবে, নিয়মিত কেনা দূরত্বের জন্যে সময় ও যাতায়াত খরচ বেশি হবে বলে নিয়মিত কিনবে না।
    কারা ঝাড় খাবে? প্রথম প্রথম আউটলেটের কাছের পাড়ার ছোট ও মধ্যম দোকানদার। কিছুদিন পর তারা ওয়ালমার্ট ইত্যাদির ব্র্যানডেড মাল ব্র্যান্ডেড প্যাকেটে কিনে নিজের দোকানে স্টক করবে, পাড়ার কাস্টমারদের ঘর-পহুঁচ সেবা দেবে।
    ছোট শহর ও গাঁয়ের দোকানদার দের বিশেষ ফারাক হবে না।

    তাহলে দেখছি প্রাইমারি প্রোডিউসার( শহুরে ও চাষী সবাই) ভাল দাম পাবে, এফেক্টিভ ডিমান্ড বাড়বে। শহুরে মিডল ক্লাস
    ক্রেতা ভাল মাল পকেটের মাফিক দামে পাবে। এমনকি
    খুচরো দোকানদারের হাত ধরে কিছুটা গ্রামের গ্রাহকদের কাছেও পৌঁছুতে পারে। সম্পন্ন গ্রাহকদের চয়েস বাড়বে।
    বাজারে ভাল ইনভেস্টমেন্ট বাড়বে। এক মিলিয়ন বোধহয় মিনিমাম বিনিয়োগ।
    বাজারে এই চেইন চালু রাখতে কিছু লোকের এমপ্লয়মেন্ট বাড়বে।
    ক্ষতিগ্রস্ত হবে শুধু গোটা কয়েক শহরের সামান্য কিছু মিডলম্যান ও ট্রেডর। সেই তুলনায় ফয়দা পাবে অধিকাংশ গ্রাহক ও প্রাইমারি প্রোডিউসার।
    মানি সাপ্লাই বাড়লে ইনফ্লেশন বাড়ার কথা। কিন্তু বাজারে বাড়তি কমোডিটি সাপ্লাই সেটাকে অনেকখানি কম্পেন্সেট করতে পারে। তবে গ্রামের দিকে শুধু মানি সাপ্লাই বাড়বে, কাঁচামাল অনেকখানি শহরে যাবে। ফলে গ্রামে ওয়েজ গুডস্‌ এর দাম বাড়বে। ম্যাক্রো লেভেলে ট্রেড সাইকল্‌ এর গতি বাড়বে। এমপ্লয়মেন্ট
    বাড়বে বলে মনে হয়।
    এতসব কথা বলার ভিত্তি কি?
    ভিত্তি হল রায়পুরে গোটা পাঁচেক পেল্লায় মল খুলেছে, বছর দুই ধরে সেখানে নিয়মিত যাওয়া, খুঁটিয়ে দেখা এবং পাড়ার ডেইলি নীডস্‌ ও কিরানা দোকানের বেচাকেনা ব্যাংকারের চোখ দিয়ে দেখা। ফার্স্ট ডিগ্রি অ্যাপ্রক্সিমেশন হিসেবে ওয়ালমার্টের জায়গায় মলের একস্পিরিয়েন্স, রিলায়েন্সের ""ইজি ডে'' নামে অমনি চেইনের
    অনুভব যাতে কিরানা, শাকসব্জি, জামাকাপড়, ইলেক্ট্রনিক্স আইটেম একসঙ্গে পাওয়া যায়।
    আর হল ব্যাংকিং সেক্টরে বিদেশি ফরেন ব্যাংক বা প্রাইভেট ব্যাংক বা কম্প্যুটারাইজেশন এর জুজুর ভয়, চাকরি যাওয়ার ভয়, রিক্রুটমেন্ট কমে যাওয়ার ভয় আর বাস্তবিকতা কাছ থেকে দেখা।
    এবার অন্যেরা আমার একদেশদর্শিতা দেখিয়ে দিন।
    এই ছবিটি ( যা শান্তনুর অভিজ্ঞতার সঙ্গে খানিকটা মেলে) যদি মোটামুটি ঠিক হয়, তাহলে জনগণের কথা বলা বাম
    রাজনীতিবিদদের কাদের পাশে দাঁড়ানো উচিৎ? প্রাথমিক উৎপাদকদের পক্ষে? না ট্রেডারদের পক্ষে?
    এইটুকু একান্ত আমার কথা, ভুল হতেই পারে। দেখিয়ে দিলে ভাল লাগবে।
  • ppn | ২৫ নভেম্বর ২০১১ ২৩:৩৯500425
  • আর লং রানে মনোপলি/অলিগোপলির গল্প আসবে না? ওয়ালমার্ট আর টেস্কোর সামনে কেউ যে টিঁকতে পারে না।
  • siki | ২৫ নভেম্বর ২০১১ ২৩:৪৫500436
  • ইয়ে, রিলায়েন্সের ইজি ডে নয়। ইজি ডে ভারতী রিটেইলের। মানে এয়ারটেলওয়ালা ভারতী। রিলায়েন্সের রিলায়েন্স মার্ট, রিলায়েন্স ফ্রেশ, ইত্যাদি।
  • maximin | ২৬ নভেম্বর ২০১১ ০০:০৬500447
  • পরিষ্কার লিখেছেন রঞ্জন। যেটা ক্লিয়ার হল না --'মানি সাপ্লাই বাড়লে ইনফ্লেশন বাড়ার কথা।' মানি সাপ্লাই বাড়বে কেন?
  • ranjan roy | ২৬ নভেম্বর ২০১১ ০০:২৩500458
  • সিকি,
    সরি, ইজি ডে এয়ার টেল মানে ভারতীর।
    অপ্পন,
    ওয়ালমার্টেরা তো অলিগোপলি বটেই। এখনই। শর্ট রানেই।
    কিন্তু কোন ময়দানে? ভারতে মত ইকনমিতে এদের টারগেট
    গ্রুপ আলাদা।
    যেমন আইসিআইসি আই, এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাংক-- যারা মাস ব্যাংকিং এর জায়গায় ক্লাস ব্যাংকিং করে তাদের ক্লায়েন্ট গ্রুপ আলাদা; আর এসবিআইয়ের ছোট শহর, গ্রামীণ শাখার বিপ্রতীপে ওদেরই এমনকি বড় শহরের কমার্শিয়াল শাখা, ম্যাকিন্সে শাখার ক্লায়েন্ট
    গ্রুপ আলাদা।
    দেখা যাচ্ছে এই ডেভলপিং ইকনমিতে সবারই আলাদা ক্লায়েন্ট গ্রুপ আছে। নিশে ব্যাংকিং হচ্ছে। টুয়েন্টি -টুয়েন্টি
    টয়োটা, ভক্সওয়াগেন, মার্সিডিজ ইত্যাদি আসায় বিড়লার হিন্দমোটরের অ্যামবাসাডর, ফিয়েটের মান্ধাতার আমলের প্রিমিয়ার পদ্মিনী, এন ই ভোগে গেছে। টেকনোলজির পরিবর্তনে রাজদুত মোটরসাইকেল ভোগে গেছে, বাজাজ স্কুটার, লুনা মোপেড ভোগে গেছে। কিন্তু গ্রাহক আর অটোমোবাইল ইন্ডাস্ট্রির লাভ হয়েছে। বিড়লারা বহুযুগ ধরে মনোপলি চালাচ্ছিল। কোন নতুন ডিজাইন, রিসার্চ কিচ্ছু করছিল না।
    ব্যাংকে এটিএম, স্মার্ট কার্ড, কোর ব্যাংকিং হওয়ায় অ্যাভারেজ ব্যাংকিং পরিষেবা উন্নত এবং কাস্টমার ফ্রেন্ডলি হয়েছে।
    কোন সরকারি বা সোশ্যাল ব্যাংক বন্ধ হয় নি।
  • maximin | ২৬ নভেম্বর ২০১১ ০০:২৯500480
  • আরেকটা কথা, ক্ষতিগ্রস্ত হবে শুধু গোটা কয়েক শহরের সামান্য কিছু মিডলম্যান ও ট্রেডর। এরা কি সংখ্যায় গোটা কয়েক?

    একটা সোর্স (ঠিক বলছে না ভুল বলছে জানিনা) এইরকম বলছে -- 'HithertoIndia’sfoodsupplieshavebeencontrolledbytensofmillionsofmiddlemen, apowerfulpoliticalconstituencythatstandsbetweenfarmersandconsumers.'
  • ppn | ২৬ নভেম্বর ২০১১ ০০:২৯500469
  • এগ্রিড।
  • ranjan roy | ২৬ নভেম্বর ২০১১ ০০:৩৩500491
  • ম্যাক্সিমিন,
    আমার অনুমান ভারতে গোটা চল্লিশেক শহরে এত অল্প সময়ে রইরই করে এত বড় ইনভেস্টমেন্ট আসলে আর ব্র্যান্ডেড গুডস্‌ এর ক্রেজ হলে আর্বান ইকনমিতে একটু মানি সাপ্লাই বাড়বে। ভুল মনে হলে বলবেন।
    অপ্পন,
    বলতে চেয়েছিলাম ২০-২০ র প্লেয়ার আলাদা। টেস্টের প্লেয়ার আলাদা। যেমন অশ্বিন এর সুপার পারফর্ম্যান্স টেস্টে হরভজনের ভাত মেরে দিতে পারে, কিন্তু রণজির খেলার জোরে ওর ২০-২০ খেলায় চান্স পাওয়া আটকাবে না, তেমনি ওয়ালমর্টেরা যাদের গলা টিপে বাজার থেকে বের করবে তারা আদৌ আমাদের ছোট শহরের বা গাঁয়ে-গঞ্জের দোকানদার নয়। এই প্রচারের বাস্তব ভিত্তি আমি অন্তত: দেখতে পাচ্ছিনা। যদিও একবছর আগে আপ্তবাক্যের মত বিশ্বাস করতাম।
    কোলকাতায় সবাই কি আর উডল্যান্ডে যায়? পাড়ার এমডি'র আলাদা ক্লায়েন্ট গ্রুপ। দেবী শেঠির নার্সিংহোম খুললেই কি পাড়ার গুলো বন্ধ হয়ে যায়। বরং লুরু যাওয়া একটু কমতে পারে।
  • ppn | ২৬ নভেম্বর ২০১১ ০০:৩৫500502
  • লুরুতে পাড়ার মুদির দোকান হইহই করে চলে। চার বছরে আমি এতটুকুও ভাঁটা পড়তে দেখিনি।
  • maximin | ২৬ নভেম্বর ২০১১ ০০:৪৮500513
  • লোকের হাতে কাঁচা টাকা আসবে এটাই কি বলতে চেয়েছেন? মানে আয়?
  • maximin | ২৬ নভেম্বর ২০১১ ০১:৪৭500525
  • আয় বাড়লে যেটা বাড়ে তা হল ডিমান্ড ফর মানি। সাপ্লাই অফ মানি রিজার্ভ ব্যাঙ্কের দ্বারা নিয়ন্ত্রিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন