এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা

    SC
    অন্যান্য | ২৯ মে ২০১০ | ১৬৭০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SC | ২৯ মে ২০১০ ০৯:০৯457927
  • এ নিয়ে এখনো সেভাবে কোনো আলোচনা দেখলাম না।
    তাই নিজেয় শুরু করলাম।
    মিডিয়ার একটা বিরাট বড় অংশ, এবং বহু মানুষ ধরেই নিয়েছেন মাওবাদীরা জড়িত।
    সমস্যা হচ্ছে প্রমাণের অভাব।

    বলা হচ্ছে নাকি ওখানে পি সি এ পি এ র কিছু পোস্টার পাওয়া গেছে। কিন্তু নিজের গাফিলতি ঢাকা দিতে চাইলে রেল দপ্তরের পক্ষে কয়েকটা পোস্টার ফেলে রেখে যাওয়াটা খুব একটা কষ্টকর নয় বলেই মনে হয়।
    পি সি এ পি এর নেতারাও দায় স্বীকার করেননি।

    দ্বীতিয়ত, পি সি এ পি এ যে মাওবাদী সংগঠন, সেটাও একটা লিপ অফ ফেথ।

    মাওবাদীরা জড়িত কিনা বলা শক্ত। মাওবাদীদের খুনোখুনির খুব সাম্প্রতিক ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, সেখানে টার্গেট বেশীরভাগ সময়েই পুলিশকর্মী, কিংবা পুলিশের চর। যেখানে পুলিশবাহিনী অনুপস্থিত, সেখানে মাওবাদীরা খামোকা কেন এতবড় দুর্ঘটনা ঘটাবে মাথায় ঢুকলো না। তাছাড়াও, মাওবাদীরা নাশকতার দায় স্বীকার করে নেয়, সাধারণ মানুষ মারা গেলেও, এটাও আমরা দেখেছি দান্তেওয়াড়াতে। কিন্তু এক্ষেত্রে মাওবাদীরা কোনোরকম দায় স্বীকার করেনি।

    হাওয়ায় এটাও ভেসে বেড়াচ্ছে যে সি পি এমের চক্রান্ত। এত বড় কন্সপিরেসি থিওরি বিশ্বাস করার কোনো কারণ দেখি না এই মুহূর্তে।

    রেল ট্‌র্‌যাক ওড়ানোয় মাওবাদীদের পুরোনো ইতিহাস মাথায় রেখে সবচেয়ে বিশ্বাসযোগ্য থিওরি মনে হচ্ছে এইটাই যে মাওবাদীরাই হয়ত ফিসপ্লেট খুলেছিলো, কিন্তু বুঝতে পারেনি যে সেটার জন্য আত বড় দুর্ঘটনা ঘটে যাবে, আর নাহলে মাওবাদীদের উপরতলা আর নীচুতলার কোনো সমন্বয়ের অভাব ঘটেছে এক্ষেত্রে।
  • SC | ২৯ মে ২০১০ ০৯:১২458029
  • এদিকে ইউনিকোডে বদলাতে ভুলে গিয়ে বিশাল ছড়িয়েছি টপিক খুলতে গিয়ে। :(
    সৈকতদা একটু পারলে ডিলিট করে দেবেন,হিজিবিজি নাম নিয়ে যে বিষয়টা খোলা হয়েছে।

    আর দৃশ্যদূষণের জন্য আগাম মাপ চেয়ে রাখলাম গুরুর পাঠকদের কাছে। :(
  • Ishan | ২৯ মে ২০১০ ১০:২১458040
  • মাওবাদীরা এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। সিপিএম কে দায়ী করেছে ঘটনাটির জন্য।

    ওদিকে গোটা রাজ্যই এবার জঙ্গলমহল হতে চ্যানেলে চ্যানেলে উইচ হান্টিং চলছে। বিশদ বিবরণ পরে দিচ্ছি।
  • . | ২৯ মে ২০১০ ১০:৪২458051
  • সেটাই স্বাভাবিকতম ব্যাখ্যা। অনেকদিন ধরেই মাওবাদীরা রেল লাইন ওড়াচ্ছে। এবারও উড়িয়েছে। কিন্তু উল্টোদিক থেকে মালগাড়ি এসে দুর্ঘটনাকে এইরকম আকার দেবে সেটা ভাবে নি। অন্যান্য সময় ঢাক পিটিয়ে দায় স্বীকার করা হয়, কিন্তু এক্ষেত্রে দায় স্বীকার করা রাজনৈতিকভাবে সুইসাইডাল। তাই করে নি। লালগড়ের ওই এলাকায় গত একমাসে অন্তত: দশ জন সিপিএম কর্মীকে খুন করা হয়েছে। যেখানে সিপিএম এই এলাকা ছেড়ে পালাতে পারলে বাঁচে, তারা এত পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়ে ফেলল- ভাবতে উঁচুদরের কল্পনা লাগে।

    অথবা লাগে আত্ম-সংরক্ষণের ইনস্টিংক্ট, বা গোয়েব্‌লসের রাইখস্ট্যাগ মডেল। নিজে বেকায়দায় পড়লে ব্যাপারটা শত্রুর নামে চালাও। শত্রু না থাকলে যাঁরা মারা গেছে তাঁদের ঘাড়েই দোষ চাপাও, যেমন দিল্লি স্টেশন কান্ডে। এই গুজব রটানোর কাজটা এইজন্য নয় তো, যেটা আজকের টাইম্‌স অফ ইন্ডিয়াতে আছে?

    But there is another view. Was it sabotage or is there a simpler answer? Was the derailment a result of lack of supervision and maintenance of the railway tracks in this Maoist belt? Whatever officials say, gangmen in the Kharagpur-Tata section do not rule out the possibility. They admit that maintenance has suffered due to Maoist disturbance. A section believes that it was not a blast, as railway officials claim. They say that metal fatigue in “juggle fish plates” might have caused the rails to snap. The removed pandrol clips facilitated the crash.
  • SC | ২৯ মে ২০১০ ১১:১৭458062
  • আগুন নিয়ে খেলা করলে না চাইলেও এরকম ঘটে যায়। এসব বিপজ্জনক কাজ করার বিপদটা এইখানেই।
    কিন্তু মিডিয়াকেও অনেক প্রশ্নের জবাব দিতে হবে।
    আই বি এন খুললাম, নক্সাল টেরর বলে বড় বড় অক্ষরে হেডলাইন, ফেসবুক থেকে আরম্ভ করে নিউজ চ্যানেলের সাইট, গল্পটা সেই একই। নক্সালরা নিরীহ মানুষ মারছে ইত্যাদি। কিন্তু মাওবাদীরা ঠান্ডা মাথায় ভেবেচিন্তে মানুষগুলোকে মেরেছেন, এমন প্রমাণ অতি বড় সিপিএম, বা অতিবড় তৃণমূল, কারুর কাছেই আছে কি?
    তাহলে কিসের ভিত্তিতে চলছে এই প্রপাগান্ডা? দান্তেওয়াড়ায় বাসে সাধারণ মানুষ খুন করাকে তীব্র ভাষায় ধিক্কার জানানো উচিৎ। কিন্তু এক্ষেত্রে কোনোদিকে আঙ্গুল তোলার আগে একবার তদন্ত করার ন্যুনতম প্রয়োজন বোধ করছে না মিডিয়া?
    মিডিয়ার মরালিটি নিয়েই প্রশ্ন উঠছে এবারে।
  • a x | ২৯ মে ২০১০ ১১:৩৩458073
  • লালগড় ছেড়ে সিপিএমের পালানোর নমুনা -

    গতমাসে প:মেদিনীপুরের ডিস্ট্রিক্ট সেক্রেটারি দীপক সরকার বলেছে লালগড়কে ওরা কেশপুর বানাবে। নন্দীগ্রামের সময়ও এই কেশপুর থ্রেটটা শোনা যাচ্ছিল।

    পুলিশ ও সিপিএম ক্যাম্প একসাথে বহুজায়গায়। এই প্রতিটি ক্যাম্পে প্রচুর অস্ত্র মজুত করা।
    এনায়েৎপুরে মানিদাহা গ্রাম পঞ্চায়েত, কংসাবতী গ্রাম পঞ্চায়েত, শালবনীতে তুষার ভবন, কাশীঝোরা গ্রাম পঞ্চায়েৎ, গোয়ালতোর জোনাল পার্টি অফিস - এই প্রতিটি পাকা বাড়িতে হার্মাদ-ক্যাম্প। প্রতিটি হেভিলি আর্মড।

    কাশীঝোরার ক্যাম্প চালায় অনুজ পান্ডের ভাই শ্যাম পান্ডে।
  • SB | ২৯ মে ২০১০ ১১:৩৮457706
  • একজন রিজয়ানুরের জন্যে কত মোমবাতি পুড়লো, এখন সব বিদ্বজনেরা কি পিকনিক করছেন?

    হারামির হাতবাক্স একেকটা!
  • Ishan | ২৯ মে ২০১০ ১১:৩৯457717
  • মাওবাদীরা আজ পর্যন্ত সমস্ত "ম্যাসাকার'এর দায় স্বীকার করেছে। ঐ দান্তেওয়াড়ার ঘটনারও। এটাও ট্র্যাক রেকর্ড কিন্তু।

    অসিত মাহাতোর বক্তব্যের পর কাল অনেকক্ষণ স্টার আনন্দ দেখলাম। নির্বেদ রায় বললেন, এটা ওরাই ঘটিয়েছে। অসিত মাহাতো জানেন না। অভিরূপ সরকার বললেন এসব সন্ত্রাসবাদ। আদিবাসীরা মোটেও মাওবাদী না (যেন আদিবাসীরা মাওবাদী কিনা এ নিয়ে কথা হচ্ছে)। মানব মুখার্জি এবং অরিন্দম শীল বললেন (কে কোনটা বললেন স্লাইট গুলিয়ে ফেলেছি, তাই একসঙ্গে বলছি) দেশ এখন দুদিকে ভাগ হয়ে গেছে, এক যারা গণতন্ত্র চায় আর যারা চায়না। এখন সমস্ত গণতান্ত্রিক শক্তিকে একজোট হতে হবে। যারা পিসিপিএ কে সমর্থন করবে তারা দেশের শত্রু।

    ওদিকে সেই একই চ্যানেলে দেখানো হচ্ছে পুলিশ এবং বড়োকর্তারা বারবার বলছেন নাশকতার কোনো প্রমাণ নেই। কেউ সেটায় কান দেবার প্রয়োজন মনে করছেন না। চ্যানেলে দেখছি সর্বদাই হেডলাইন, "মাওবাদী নাশকতা'। কিসের ভিত্তিতে জানা নেই। আল্টিমেটলি নাশকতা থাকতেও পারে, কিন্তু কেউই সেটা না জেনে বলে চলেছে।

    সব মিলিয়ে, বিশেষ করে "দেশের শত্রু' শুনে আমার চিন-ভারত যুদ্ধের সময়ের কথা মনে হচ্ছে।
  • Ishan | ২৯ মে ২০১০ ১১:৪০457728
  • এসবি যে টোনে লিখছেন, এই টোনটা নেতারা চ্যানেলে চ্যানেলে ছড়াচ্ছেন। :)
  • . | ২৯ মে ২০১০ ১১:৪৩457739
  • করেছে কারণ প্রত্যেক ম্যাসাকারে কোনো না কোনোভাবে পুলিশ/এসপিও/রাজনৈতিক কর্মীকে মারা হয়েছে। এই প্রথম যেখানে সম্পূর্ণ নিরীহ মানুষ মারা গেলেন। আদৌ মারা যেতেন না যদি না উল্টোদিক থেকে মালগাড়িটা আসত। এটা ছকে ছিল না।
  • Ishan | ২৯ মে ২০১০ ১১:৪৯457761
  • ঠিক কথা নয়। এই কদিন আগে বিহারে একটা গ্রামে ম্যাসাকার হল। নিরীহ গ্রামবাসী (কতজন মনে নেই) মারা গেল। মাওবাদীরা দায় স্বীকার করেছিল। দু:খপ্রকাশও করেছিল মনে হয়।

    সেসব করে আল্টিমেটলি কাজটা জাস্টিফায়েড হলনা। দু:খপ্রকাশ করে পাপ মুছে গেল এমনও না। কিন্তু দায় স্বীকার করেছিল এটা ঘটনা।

    আমি মাওবাদী রাজনীতির ১০০% শতাংশ বিরোধী। আগেও লিখেছি। মাওবাদী রাজত্বে থাকার চেয়ে আমি সিপিএম রাজত্বে থাক প্রেফার করব। কিন্তু যেটা ঘটনা সেটা তো বলতে হবে, নাকি?
  • a x | ২৯ মে ২০১০ ১১:৫১457772
  • অন্যদিকের খবর গুলো একঘেয়ে হবার সুযোগ যদি একটু পেত!
  • a x | ২৯ মে ২০১০ ১১:৫৬457783
  • আবার এদিকে শিশির অধিকারী নাকি ক্লেইম করেছেন পার্লামেন্টের ভোটের পর ওনাদের ২২৫ জন কর্মী খুন করেছে সিপিএম। এদের বেশির ভাগ বাঁকুড়া, পুরুলিয়া ও বর্ধমানের।
  • . | ২৯ মে ২০১০ ১১:৫৮457794
  • করেছিল। কিন্তু দান্তেওয়াড়ার পর যে দু:খপ্রকাশ করেছিল সেটা অন্যান্যবারের থেকে আলাদা। খানিকটা কাঁধ ঝাঁকানোর মত- বারণ করেছিলাম কিন্তু শোনে নি। দু:খজনক বাট কান'ট হেল্প ইট! এই টোনটা নতুন টোন। কাজেই সবসময় মাওবাদীরা একই ট্যাকটিক্সে চলবে তার কোনো মানে নেই। তখনই দায়স্বীকার করবে যখন সেটা রাজনৈতিকভাবে লাভজনক।

    "But front ranking PCPA leaders — who had held up the Bhubaneswar-Delhi Rajdhani Express at Banstala in West Midnapore for several hours last October — switched off their mobile phones today as the day progressed and the Jnaneswari death toll rose.

    Although The Telegraph contacted a middle-rung leader of the Maoists’ Bengal, Jharkhand and Orissa regional committee this afternoon, he was evasive in his answers.

    “Attacks on railway properties had always been part of our movement…. But causing such large-scale civilian casualty was not our plan,” said the leader, adding that goods trains were the rebels’ main targets.

    According to him, the plan might have been to cause “minor” damage to a goods train by removing the Pandrol clips, which hold the railway tracks to the sleepers.

    “We had expected Mamata to pressure the Centre in withdrawing the joint forces from the Jungle Mahal area. But she did nothing… She took our help in Nandigram, but she didn’t help us and so we wanted to cause minor damage to the railways by targeting a goods train,” said the Maoist leader."

    http://www.telegraphindia.com/1100529/jsp/nation/story_12500432.jsp
  • . | ২৯ মে ২০১০ ১২:০১457805
  • ভারতের মেইনস্ট্রিম মিডিয়া সিপিএম কিনে রেখেছে তো এবং তারা সবাই তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করে তৃনমূল কর্মীরা মারা গেলে ছাপে না- কি আর করা যাবে!
  • Ishan | ২৯ মে ২০১০ ১২:০৩457817
  • মাওবাদীরা ট্যাকটিক্স বদলাতেই পারে। নাও বদলাতে পারে। স্পেকুলেশনের উপর কি আর তক্কো হয়? বড়োজোর বাজি ধরা যেতে পারে।

    আমি ট্যাকটিক্স বদলায়নির পক্ষে ২:১ এ বাজি ধরলাম। আপনার দান? :)
  • Ishan | ২৯ মে ২০১০ ১২:০৮457828
  • বেসিকালি আমি যা দেখছি, তাতে চিদাম্বরম গ্রিনহান্টের পক্ষে একটি সর্বসম্মতির পক্ষে এগোচ্ছেন। সিপিএম সেখানে চিদাম্বরমের সঙ্গে একমত হয়ে যাবে। এই ঘটনাটাকে তার একটা ঘুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে।

    ভিতরেও কিছু ডিল হয়ে থাকতে পারে। সে আর কে জানতে গেছে।

    তবে এই উইচ হান্টিং জিনিসটা ভালো না। মাওবাদীরা ছোটো স্কেলে করছে, সেটাও ভালো না। চিদাম্বরম বড়ো স্কেলে করতে চাইলে সেটাও ভালো না। এই রেল দুর্ঘটনা দুর্ঘটনাই হোক আর নাশকতা, মাওবাদীরাই ঘটাক আর না-ই ঘটাক, এই উইচ হান্টিং এর বিরুদ্ধে কাইন্ডলি সতর্ক থাকবেন।
  • a x | ২৯ মে ২০১০ ১২:১০457850
  • ঈশান, উইচ হান্টিংএর ব্যপারে কি দেখলে টিভিতে, যা পরে বলবে বললে?
  • a x | ২৯ মে ২০১০ ১২:১০457839
  • ছাপবেনা কেন, যুধিষ্ঠির দলুইএর নাম তো নিজেই দেখেছিলাম। তো মেমরি সবারই সিলেক্টিভ, হয়ে থাকে।

    তবে এ ক্রিকেট ম্যাচে আমি নেই।

    বিমান বসুর ইচ্ছাপূরণে দুইদিনের মধ্যেই যেন তদন্তের রেসাল্ট পৌঁছে যায়, সঙ্গে তাপসী মালিকের তদন্তের রিপোর্টটাও।
  • SC | ২৯ মে ২০১০ ১২:১৩457861
  • মাওবাদী নেতা যেটা বলছেন বলে টেলিগ্রাফ দাবী করছে, তাতে কিন্তু মেইনস্ট্রীম মিডিয়া বা সিপিএম যা বলছে, সেটা প্রমাণ হয় না, বরং উল্টোটাই।
    মাওবাদীরা ইচ্ছে করে তাহলে লোকগুলোকে মারেনি,এটাই নেতার বক্তব্য।

    মাওবাদীরা পলিটিকাল সুইসাইড বলে দায় স্বীকার করেননি, হতেই পারে, বিশেষ করে তারা যখন ঘটনাটা ঘটাতে চায়নি।

    কিন্তু মাওবাদীরা না জেনে নাট বল্টু খুলেছে বলে দুর্ঘটনা ঘটেছে, আর মাওবাদীরা জেনেশুনে সবাইকে খুন করছে, এই দুটো বক্তব্যের মধ্যে, যারে কয়, হেল এন্ড হেভেন ডিফারেন্স। এবং কোনো প্রমাণ ছাড়াই দ্বিতীয় বক্তব্যটার দিকে ইঙ্গিত করাটাই শয়তানি।
  • Ishan | ২৯ মে ২০১০ ১২:২৫457872
  • অনেক ক্ষণ স্টার আনন্দ হল। এবার একটু চব্বিশ ঘন্টা। দেখতে দেখতেই লিখছি।

    চব্বিশ ঘন্টার খবরে সংবাদপাঠিকা শুরুতে বল্লেন কোনো প্রমাণ না পাওয়া গেলেও অভিযোগের তীর প্রাথমিকভাবে মাওবাদীদের দিকেই যায়। তারপর একটু ট্রেনের ছবি দেখালেন। তারপর বললেন, কিভাবে মাওবাদীরা ঘটাল এই দুর্ঘটনা? ওরা দুটি দলে ভাগ হয়ে কাজ করেছিল। একতি দল প্রথমে লাইনম্যানকে গান পয়েন্টে রেখে ফিশপ্লেট খুলে দেয়। আরেকটি দল অন্য লাইনম্যানকে গান পয়েন্টে রেখে মালগাড়িটিকে আসতে বাধ্য করে লাইনে। ফলে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। ফলে বোঝাই যাচ্ছে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এই নাশকতা ঘটানো হয়েছে।

    শর্টে বল্লাম। অনেক কথা বাদ দিলাম। কিন্তু মোটামুটি এইটাই বলল। মাক্কালী। :)
  • Ishan | ২৯ মে ২০১০ ১২:২৯457883
  • অক্ষ,

    যারা পিসিপিএর পক্ষে বলবে, সামরিক অভিযানের বিরুদ্ধে বলবে, তারা স্‌সব্বাই দেশের শত্রু। এখানে রাজনীতিকে সরিয়ে রেখে সব্বার এগিয়ে আসা উচিত। এখন দোষারোপের সময় নয়। ঐক্যের সময়। টিভিতে সমস্ত পক্ষই এই ব্যাপারটায় একমত হয়েছেন। এবং হয়ে যাচ্ছেন।

    না হয়ে বোধ হয় উপায়ও নেই। :)
  • Ishan | ২৯ মে ২০১০ ১২:৫৫457894
  • এই তো মাওবাদীদের বিবৃতি আবাপতে ছেপেছে।

    ----------------------------------------
    জ্ঞানেশ্বরী এক্সেপ্রস দুর্ঘটনার দায় নিল না মাওবাদীরা। কেন এই দুর্ঘটনা ঘটল তা নিএয় রেল কতOর্পক্ষকে তদন্ত করে দেখতে বলেছে তারা।

    সিপিআই (মাওবাদী) পিশ্চমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে শুক্রবার রাতে এক বিবৃতিতে বলা হেয়ছে, “আমরা এ কাজ করিনি। আমরা লাইনে কোনও বিএস্ফারণ ঘটাইনি। এই ভাবে রেলে নাশকতা করে সাধারণ মানুষকে মারা আমাদের নীতি নয়। আমরা কিছু করলে সুনির্দিষ্ট কারণেই তা করি। তার দায়ও স্বীকার করি। প্রেয়াজনে ভুলও স্বীকার করি। কিন্তু যে কাজ আমরা করিনি, তার দায় আমাদের উপরে চাপানো হচ্ছে।” মাওবাদী নেতা আকাশের পক্ষ থেকে এই বিবৃOতি দেওয়া হেয়ছে।

    সিপিএম তাদের নামে মিথ্যা নাশকতার অভিযোগ আনছে জানিএয় মাওবাদীরা বলেছে, “পুরভোটে সিপিএম ভরাডুবির আশঙ্কা করছে। তাই পুরভোটের আগে সিপিএম এক ঢিলে দুই পাখি মারার কৌশল নিএয়ছে। এই এট্রন দুর্ঘটনার ফলে একদিকে মাওবাদীদের আতঙ্কবাদী বলে তকমা দিএয় সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। অন্যদিকে, রেলমন্ত্রী হিসাবে মমতা বেন্দ্যাপাধ্যাএয়র যোগ্যতা নেই— তা প্রমাণ করতে চাইছে।” সিপিএম এই ঘটনা ঘটিএয়ছে, এমন কথা মাওবাদীরা সরাসরি বলেনি। কিন্তু তাদের পক্ষ থেকে বলা হেয়ছে, “আগামী দিনেও মমতা এবং মাওবাদীদের বদনাম করতে এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতে পারে।” মাওবাদীদের রাজ্য কমিটি এই ঘটনার তীব্র নিন্দা করছে, তা জানিএয় বলা হেয়ছে, “এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি। সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

    অবশ্য জনগণের কমিটির পক্ষ থেকেও অভিযোগ করা হেয়ছে, সিপিএম এ কাজ করেছে। এ প্রসঙ্গে মাওবাদীদের পক্ষ থেকে বলা হয়, “এক কী বলেছে, তার দায় আমাদের নয়। সিপিএম করেছে, এ কথা আমরা বলছি না। রেল তদন্ত করুক। দুর্ঘটনার পরে আমাদের সদস্যরা ঘটনাস্থলে তদন্ত করে দেখেছে। রেল লাইনের দুটি পাতের সংযোগস্থল বিচ্ছিন্ন হওয়ায় এ ঘটনা ঘটেছে। এক মিটারের মত লাইন ছিল না। সাইড-ক্লিপ খোলা ছিল। ফলে এট্রন লাইনচ্যুত হেয়ছে। কেন লাইনের সংযোগ স্থলে সাইড-ক্লিপ খোলা ছিল, তা নিএয়ও রেল তদন্ত করুক। কিন্তু ঘটনাস্থলে কোনও বিএস্ফারণ ঘটেনি। বিএস্ফারণ ঘটলে রেল লাইনের উপর থেকে পাথর উএড় যেত। তা হয়নি।”

    এরলে কোনও দুর্ঘটনা ঘটলেই তা তাদের নামে চাপিএয় দেওয়া হয় জানিএয় মাওবাদীদের অভিযোগ, “তিন দিন আগে বিহারের নওগাছিয়া এস্টশনের কাছে নদিইল্ল-গুয়াহাটি রাজধানী এক্সেপ্রসের ১১টি বগি লাইনচ্যুত হেয়ছিল। যদিও বড় দুর্ঘটনা ঘটেনি। কিন্তু সেই ঘটনার দায়ও প্রথমে মাওবাদীদের উপরেই চাপানো হেয়ছিল। পরে দেখা গেল এটা রেলের গাফিলতিতেই হেয়ছে।” সাধারণ মানুষের উপর মাওবাদীরা নাশকতামূলক আক্রমণ করে না বলে দাবি করলেও কেন দেন্তওয়াড়ায় যাত্রীবাহী বাস বিএস্ফারণ ঘটিএয় উইড়েয় দেওয়া হল? জবাবে মাওবাদীদের পক্ষ থেকে বলা হয়, “ঐ বাসে এস্পশাল পুলিশ অফিসার (এসপিও) এবং সিআরপিএফ ছিল। আমরা ছত্তীসগেঢ় বার বার সাধারণ মানুষকে সতর্ক করে দিএয় বলেছিলাম, আপনারা পুলিশ বা সিআরপিএফের সঙ্গে এক বাসে কোথাও যাবেন না। কিন্তু রাজ্য সরকার মানুষকে বাধ্য করছে, পুলিশের সঙ্গে এক বাসে যাওয়ার জন্য। ফলে ঐ ঘটনায় পুলিশের সঙ্গে সাধারণ মানুষেরও মৃত্যু হেয়ছে।” দেন্তওয়াড়ার দায় নিএয় এ দিন মাওবাদীদের পক্ষ থেকে বলা হয়, “সরডিহার ঘটনা আমরা ঘটাইনি বলেই তার দায়ও আমরা নেব না।”
    -------------------------------------------------
  • k | ২৯ মে ২০১০ ১২:৫৬457905
  • আবাপর যে সেকেন্ড লিংটা দিয়েছিলাম সেটা কি তবে গুল্প মনে কোরে কোন আলোচনাই করা হোল না?
  • Ishan | ২৯ মে ২০১০ ১৩:০১457916
  • সরি লিংকটায় ক্লিকাইনি। :)
  • k | ২৯ মে ২০১০ ১৩:০৯457928
  • সরি, প্রথম লিংটা। এখানে মালগাড়ির চালকের বক্তব্য জানানো হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন