এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৮৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • s | ২৩ মে ২০১৬ ০৮:৪৯711481
  • *বছর।

    এই খবর দিয়েই শুরু হোক।
    জুহি চাওলা, পোসেনজিত, জয় মেহতা বুঝলাম। তা বলে গৌতম ঘোষ?
    আর ভ্যাটিকানে আমন্ত্রন ????
  • sm | ২৩ মে ২০১৬ ০৯:১৮712592
  • বহুদিনের পুরনো ট ই। গিনেস বুকে নাম ওঠানোর পরেই, দিগ্বিজয় যাত্রায় যাবে।
    এবার কষে, মা মাটি সরকারের ইকনমিক পলিসি নিয়ে কিছু নামান তো।
    সরকারী কমচারীদের ডি এ /বেতন বাড়বে,উত্সব হবে,চাল বিতরণ চলবে,এমাম ভাতা চলবে; এত সব ম্যানেজ হবে কিসে?শুনছি মোদী বেশ কিছু প্রকল্পে টাকা দেবে।দিদি নাকি রেভিন্যুও বাড়িয়েছে শুনলাম।সত্যি নাকি!
  • pi | ২৩ মে ২০১৬ ০৯:৩১713703
  • ক্লাবগুলোর অডিট হয় ?

    দু লাখ টাকা কীসে কীসে খরচ হয় তার কোন হিসেব, বা করতে হবে, তার কোন গাইডলাইন আছে ? আর টি আই করলে সেগুলো জানা যেতে পারে ? এই নিয়ে আগেও প্রশ্ন করেছিলাম। কোন উত্তর পাইনি।
  • d | ২৩ মে ২০১৬ ০৯:৩৫714814
  • ক্লাবগুলো সম্ভবতঃ আরটিআইয়ের আওতায় আসবে না। তবে সরকারী টাকা নিয়ে আরটিআইয়ের প্রশ্ন একটু বুদ্ধি করে করলে কিছু উত্তর পাওয়ার বা না পাওয়ার চান্স আছে।
  • sm | ২৩ মে ২০১৬ ০৯:৩৬715791
  • দু লক্ষ টাকার আবার অডিট!
  • pi | ২৩ মে ২০১৬ ০৯:৪১715902
  • সেকি, কেন ?
  • pi | ২৩ মে ২০১৬ ০৯:৪২716013
  • সরকারের প্রোজেক্ট এলে লাখ টাকারও অডিট করতে হয়।
  • sm | ২৩ মে ২০১৬ ০৯:৪৬716124
  • আপনি অডিট চাইলে, হামি দিয়ে দেবে; লেকিন অতটুকু রুপেয়ার কোনো অডিট হয়?
    অডিট- মতলব, কিছু পুরানা বিল টিল জমা করে, রিপোর্ট দাখিল কোরতে হোবে তো?
    ওটা এমন কিছু কঠিন কাম না আছে।
  • pi | ২৩ মে ২০১৬ ০৯:৫০710371
  • একটা ক্লাবের জন্য তো অনেক টাকাই।

    তবে এক জায়গায় দেখলাম, ক্লাবকে এলাকার শিশুদের ওয়েলফেয়ার প্রোগ্রামের জন্যও ব্যবহার করছে। এগুলো করা বাধ্যতামূলক কিনা জানিনা। হলে ভাল। এরকম কোন নির্দেশিকা আছে কি ?
  • dc | ২৩ মে ২০১৬ ১০:১৫710482
  • পাই ম্যাডাম আবার অডিট চাইছেন ঃ) একটা খবর দি (স্পেকুলেশান না, খবর) - বীরভূমে গত এক থেকে দেড় মাসের মধ্যে ৩২ টা ক্লাব গজিয়ে উঠেছে। ভোটের আগে তাদের প্রত্যেকের জন্য ২ লাখ টাকা করে ৬৪ লাখ টাকা দেওয়া হয়েছে। যে ব্যাংকের থেকে এই টাকা ডিসবার্স করা হয়েছে সেই ব্যাংকের ব্র্যাঞ্চ ম্যানেজার বিরাট টেনশানে আছেন যে ইনটার্নাল অডিটে আপত্তি উঠলে কিভাবে সামলাবেন (অবশ্য উনি এটাও জানেন যে আপত্তির চান্স খুব কম)।
  • ছাগল | ২৩ মে ২০১৬ ১০:৪৭710593
  • কেন গৌতম ঘোষ কি কারুর একার ? 'ম্যানিফেস্টো' তে বারণ আছে ? জেনে রাখো গৌতম ঘোষ দাদুর ওপর তথ্যচিত্র করেছিলেন, দিদির ওপর ও করেছেন। হু হু বাওয়া কবীর সুমন, গৌতম ঘোষ,শাওলি মিত্র ইত্যাদি প্রভৃতি আঁতেল বুদ্ধিজীবী ওদিকেও আছে, কিন্তু এদিকে কি দেবের মত পাগলু ডান্স করা পাবলিক আছে ?
  • S | ২৩ মে ২০১৬ ১০:৫৬710704
  • একজন সিএকে দিয়ে মনে হয় একটা রিটার্ণ ফাইল করা হয়। অন্তত দুগ্গাপুজাতে তাই হয়। তবে সরকারি কোনো অডিট হয়্না বলেই মনে হয়। র‌্যান্ডাম অডিট হওয়ার নিয়ম আছে মনে হয়।

    পাড়ায় বেশ কিছু বামেদের বাড়িতে ভাঙ্গচুর হয়েছে শুনলাম। একটি ছেলেকে বেশ করে পিটিয়েছে। আমাদের পাড়ায় এটা নতুন কালচার। কোন আঁতেল বুদ্ধিজীবী এই নিয়ে গান/তথ্যচিত্র বানাচ্ছে?
  • quark | ২৩ মে ২০১৬ ১১:৩৬710815
  • দুগ্গাপুজোর কিম্বা সারাবছরের ট্যাক্সরিটার্ন ফাইল করার সঙ্গে এই খয়রাতির কোন সম্পক্কো নাই। রেজিস্টার্ড ক্লাব (বা যে কোন সোসাইটির) ক্ষেত্রে ট্যাক্স রিটার্ন কত্তেই হয়। আর এখন ক্রীড়াক্ষেত্রে উন্নতির জন্য দেয় এই 'অনুদান' পেতে রেজিস্ট্রেশনের দরকারই হচ্ছে না। এমনকি রাতারাতি দরমা বেড়া দিয়ে ঘিরে ক্লাব তৈরি হচ্ছে বাংলার ক্রীড়াক্ষেত্রের উন্নতিতে নিজিদের উৎসর্গ করবে ব'লে।

    তবে যে কোন সরকারি অনুদানের জন্য গ্রাহকের একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট (ইংরেজি জানি না) জমা দেওয়ার কথা। এখন এ সবই তো কথার কথা।"মানুষ চেয়েছে" - তাই এসব আইন/কানুন নিয়ে আপাততঃ আর কেই বা মাথা ঘামাচ্ছে?
  • S | ২৩ মে ২০১৬ ১১:৫১710926
  • বোঝো। আমিও কেলাব বসাবো।
  • ranjan roy | ২৩ মে ২০১৬ ১৪:৫৮711037
  • নির্বাচন পরবর্তী হিংসা এখন অধিকাংশ রাজ্যেই হয় না, শুধু বঙ্গদেশে এটা বেশ বড় মাপে চলে। মূলতঃ শাসক দলের বিরুদ্ধেই অভিযোগ। জেলায় জেলায় প্রধান প্রতিপক্ষ সিপিএম এর অফিস ও নেতাকর্মীদের বাড়িতে হামলা( ভোটের ফলাফল যাই হোক) হচ্ছে।
    কাল বিজেপি নেত্রীর গাড়িতে হামলা হয়েছে।
    যথারীতি শাসক দল অস্বীকার করেছে। কিন্তু হামলা হচ্ছে এটা তো সত্যি! রাজনৈতিক বদলা ছাড়াও এটা আইন শৃংখলার প্রশ্নও। সরকার এবং হোম ডিপার্টমেন্ট কী করে এর দায় এড়াতে পারেন? পুলিশ কিছুই করছে না। তুলনায় শাসকদলের কর্মীদের ওপর হামলার ঘটনা নগণ্য!
    আর এগুলো এখন ইউপি বিহারেও হয় নাঅ। অন্য রাজ্যের কথা বাদই দিলাম।
    আবার কেরলে সিপিএম এর বিজয় মিছিল থেকে হামলায় এক বিজেপি কর্মী মারা গেছেন। এই হিংসা কি এড়ানো যায় না?
    তাহলে কি ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলেরই একই ভাষা? বিরোধী হলেই মার খেতে হবে?
  • dc | ২৩ মে ২০১৬ ১৬:১৮711259
  • এদিকে আম্মা পার হাউসহোল্ড একশো ইউনিট ফ্রি ঘোষনা করে দিল। জনতা কি খুশী, এমনকি অফিসে যে ব্যাটারা আন্না সাপোর্টার তারাও দেখলাম প্রশংসা করল।
  • ranjan roy | ২৩ মে ২০১৬ ১৬:২০711370
  • অবশ্যই হিংসা, যেটা বন্ধ হওয়া দরকার।
    এনডিটিভি লিং দেখলাম।
    কিন্তু অন্য চ্যানেলে বলছে যে বিজেপি কর্মী মারা গেছে তাই আজ দিল্লিতে সিপিএম এর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজেপি জঙ্গী প্রদর্শন করেছে।

    দাঁড়ান, আরেকটু দেখে নিই, তারপর বলছি।
  • cb | ২৩ মে ২০১৬ ১৬:৪৩711593
  • রাইট, বিজেপি কর্মীও মারা গেছেন। এটা ২০ তারিখ হল, কিন্তু কাগজে তো দেখলাম না। বড় কাগজে বেরোয় নি নাকি?

    আমার খুব আশ্চর্য লেগেছিল যে সদ্য জেতা পার্টির মিছিলে বোম ছুঁড়ে মেরে ফেলল, এই জন্যই চোখে পড়েছিল খবরটা। কেরলে কিন্তু এবার ভোটের আগে ভালই খুনটুন হয়েছে
  • Arpan | ২৩ মে ২০১৬ ১৬:৫১711704
  • কেরালায় ভালো কেলাকেলি হয় বলে মালয়ালি সহকর্মীরা বলে। তবে পুরোটাই লেফট আর আরএসেসের মধ্যে।
  • ranjan roy | ২৩ মে ২০১৬ ১৮:৪৭711815
  • কয়েক দশক আগেও তাই ছিল।
    কেরালা থেকে মুখ্যমন্ত্রী নয়নার এসেছিলেন বিলাসপুরে, সম্ভবতঃ এসএফ আইয়ের সম্মেলনে। ১৯৮১-৮২ হবে। আর এস এসের দল (তখনও বজরঙ্গ দল/শিবসেনাদের এদিকে রমরমা ছিল না)। ওঁকে ঠ্যাঙানোর জন্যে তৈরি হয়েছিল। পুলিস ও বাম সমর্থকদের জমায়েত সেই প্রচেষ্টা ব্যর্থ করে।
    আমার সহকর্মী আর এস এস নেতাকে বললাম-- কেন?
    -- ওই তো কেরালায় আমাদের খুন-খরাবা করাচ্ছে।
    -- বাজে কথা! পলিটিক্যালি ফাইট করবে, ক্যালাকেলি কেন?
    ও হতাশ হয়ে হাত ওল্টালো।
    তুমি শালা একটি গেঁড়ে নালায়েক।
  • cm | ২৩ মে ২০১৬ ২০:৪০711926
  • dcবাবু এখন তামিলনাড়ুতে ডিএ ক পার্সেন্ট দিচ্ছে?
  • dc | ২৩ মে ২০১৬ ২১:৩৬712037
  • এখন তো ১২৫% না? মানে সেন্ট্রাল রেট আর টিএন রেট সমান, যদ্দুর জানি। কেন?
  • cm | ২৩ মে ২০১৬ ২২:১৭712148
  • ঐ আপনি আম্মার ১০০ইউনিটের খবর দিলেন দেখে মনে হল ডিএর খবরটাও নেওয়া যাক।
  • S | ২৩ মে ২০১৬ ২৩:০৩712259
  • ভোটে জিতে কেলাকেলি করা মুর্খতার সমান। ভোটে জিতে যাওয়ার পরে ভালো সেজে ফেয়ার প্লের ট্রফিটাও ঘরে নিয়ে যাওয়া উচিত। এগুলো বেসিকালি কিছু লোকজনের হিংসা করবার মানসিকতা থেকে হয়। মনে হয়্না ওপরের নেতাদেরও তেমন হাত থাকে। কারো ওপরে পার্সোনাল ঝাল মেটাতে কিছু গুন্ডা এই সুজোগে হাতের সুখ করে নেয়। জানে পুলিশ কিছু করবেনা।

    অন্য প্রদেশেও ভোটের আগে, সময়ে, ও পরে থেকেছি। কিছুই বুঝিনি। বিশেষত শহরে। শান্ত পরিবেশ। মনেই হচ্ছেনা কিছু হচ্ছে। কিছু ফেস্টুন, পোস্টার। এক আধটা মিছিল (এটা এখন মনেও পড়ছেনা), মাইকে ঘোষনা। লোকে রোজকার কাজ করে এক সময়ে টুক করে ভোট দিয়ে আসে। কিন্তু কোলকাতায় ভোটের ৯০ দিন আগে থেকেই পুরো শহরে ভোট ভোট গন্ধ পাওয়া যায় আর সে রেশ চলে অনেকদিন ধরে।
  • সে | ২৪ মে ২০১৬ ০০:১৩712370
  • এখেনে একটু পরে দইভাত বা সিপাহী বিদ্রোহের আগুন জ্বলে উঠতে পারে। না ও পারে।
  • s | ২৪ মে ২০১৬ ০২:২২712481
  • এই যে সৌমেন মিত্রকে সরিয়ে দিয়ে আবার রাজীব কুমারকে পুলিশ কমিশনর করা হল, এটা নিয়ে পুলিশবাহিনী প্রতিবাদ করল না কেন?
    সবাই যদি একসুরে বলত সৌমেনকে সরালে আমরা ডিউটিতে যাব না তাহলে সরকার পিছু হঠতে বাধ্য হত। বিরোধীরাও সমর্থন করতে পারত।
    প্রথম রাতেই বেড়াল মারা দরকার ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন