ফুলডুংরি পাহাড়। যারা ঘাটশিলায় ভ্রমণ করতে আসেন তারা এই পাহাড়ের মাথায় চড়েন। পাহাড়ের মাথায় চড়ার জন্য নিচ থেকে একটি পাথুরে পথ ক্রমশ উপরে উঠে গেছে। নুড়ি পাথরের পথ। পথের দুই পাশে ঘন গভীর জঙ্গল। মূলত শাল অর্জুন শিশু প্রভৃতি গাছ দেখতে পাওয়া যায়। এগুলিই তো মালভূমি অঞ্চলের গাছ।পাহাড়টি ছোটো পাহাড়। যারা নির্জনতা ভালোবাসেন তাদের জন্য এই পাহাড় আদর্শ। বা যারা চুপচাপ থাকতে ... ...
জীবনে একবারই গেছিলাম ম্যাসাঞ্জোরে। ঐ একবার গিয়েই তাকে ভালোবেসে ফেলেছি। তবে আশা আছে আবার একবার যাবো। ম্যাসাঞ্জোরের পাহাড় ম্যাসাঞ্জোরের ড্যাম আর ময়ূরাক্ষী নদী ----- আহা, এক কথায় অসাধারণ! যারা খুব প্রকৃতি ভালোবাসেন তাদের কাছে ম্যাসাঞ্জোর একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভ্রমণ স্থান। এখানকার প্রকৃতি এত সুন্দর যে এখানে না এলে বোঝা যাবে না। ম্যাসাঞ্জোর ড্যামটা ঠিক যে জায়গায় অবস্থিত ... ...
কারণে-অকারণে তুমি আমারভালো-মন্দে তুমি আমারসময়-অসময়ে তুমি আমার বাস্তবে-রূপকথায় তুমি আমারসত্যয়-মিথ্যায় তুমি আমারকোকিল ডাকা বসন্তে তুমি আমার গ্ৰীষ্মে-শীতে তুমি আমারশাওন রাতে তুমি আমার এলোমেলো হওয়ার দিনে তুমি আমারশেষ অপরাহ্ণের আলোয় তুমি আমারভূমিকম্পে বিশ্ব কেঁপে গেলেও তুমি আমারসারাজীবন তুমি আমারসামনের জন্মেও তুমি আমার-শুধু আমার।--- অর্ঘ্যদীপ চক্রবর্তী২৩/২/২০২৪ ... ...
পশু পশুই থাকেমানুষই পশু হয়।মানুষ তো পৃথিবীর সবচেয়ে উন্নত প্রাণীতাই জন্যই কি উঁচু থেকে নিচে নেমে আসা হয়?মানুষের বুদ্ধির কাছেপশুর বুদ্ধি ধারেকাছেও ঘেঁষে না।তাই তো পশু বনেই থাকেমানুষ বনে না থেকেও পশু হয়ে যায়।--- অর্ঘ্যদীপ চক্রবর্তী ... ...
পাহাড়, তুমি দেখতে সুন্দর হলে কেন?পাহাড়, মেঘ তোমার কাছে ছুটে আসে কেন?পাহাড়, নদী কেন তোমার কাছ থেকে জন্মায়?পাহাড়, ঝর্ণা কেন তোমার কাছে থাকে অন্য কোথাও নয়?পাহাড়, তোমায় কে সৃষ্টি করলো?পাহাড়, তুমি পাথর না মাটি দিয়ে তৈরি?পাহাড়, তোমার মাথায় ভগবানের মন্দির কেন গড়ে ওঠে?পাহাড়, তুমি কেন চলাচল করতে পারো না?পাহাড়, তোমার বয়স কত তুমি জানো?পাহাড়, তোমার উচ্চতা কত তুমি জানো?পাহাড়, কোন কোন গাছ তোমার গায়ে জন্মায়?পাহাড়, এমন একটি পাখির নাম বলো যে তোমায় গান শোনায়?পাহাড়, তোমার নাম 'পাহাড়' কে দিল?পাহাড়, তুমি কি দাঁড়িয়ে থাকো না বসে থাকো?পাহাড়, মানুষ যে তোমার বুক চিরে টানেল করে রাস্তা বানায় বা রেলপথ বানায় তোমার কষ্ট ... ...
ইঁট কাঠ পাথরপাহাড় নদী সাগর...সবকিছুর মধ্যে ভগবান আছেন। ... ...
পাহাড় তুমি সুন্দর দেখতে বলেই কিঝর্ণা সুন্দর দেখতে?পাহাড় তুমি সুন্দর দেখতে বলেই কিনদী সুন্দর দেখতে?পাহাড় তুমি সুন্দর দেখতে বলেই কিমেঘেরা তোমার কপালে চুম্বন দেবার জন্য ছুটে আসে?পাহাড় তুমি সুন্দর দেখতে বলেই কিঅনেক দূর থেকে তোমায়কখনও হালকা নীল রঙেরকখনও ছাই রঙের দেখায়?পাহাড় তুমি সুন্দর দেখতে বলেই কিতোমার মাথায় ঈশ্বর বাস করেন?--- অর্ঘ্যদীপ চক্রবর্তী১২/১১/২০২৩ ... ...
আমার খুব ইচ্ছা পৃথিবীতে যেখানে যত পাহাড় আছে সবক'টা কিনে নেবো,এই জন্যই কারণ আমি খুব পাহাড় ভালোবাসি।আমি চাই শুধু আমি একাই পাহাড় ভালোবাসবো আর অন্য কেউ নয়।এ ব্যাপারে যদি সবাই আমায় হিংসুটে ভাবে তাতেও ক্ষতি নেই।পৃথিবীর সব পাহাড় কিনে নিলে সব পাহাড় আমার হয়ে যাবেতখন শুধু একা আমি ছাড়া আর কে ভালোবাসবে?কিন্তু পাহাড় বিক্রি করবে কে?এর উত্তর আমি আজও পেলাম না।যদি পেয়ে যেতাম এতদিনে আমার নাম গিনিস বুকে লেখা থাকতো!যা অসম্ভব তা সম্ভব করে দেখাতাম।যা অবাস্তব তা বাস্তব করে দেখাতাম।--- অর্ঘ্যদীপ চক্রবর্তী১৬/১২/২০২৩ ... ...
যদি আমি আকাশ হতামতাহলে আমি পৃথিবীকে ধরে রাখতাম।যদি আমি সূর্য হতামতাহলে আমি বিনা পৃথিবী অন্ধ হতো।যদি আমি বায়ু হতামতাহলে আমি বিনা পৃথিবীর কোনো প্রাণী বেঁচে থাকতো না।যদি আমি প্রলয় হতামতাহলে আমি আপন খেয়ালে পৃথিবীতে ধ্বংসলীলা চালাতাম।যদি আমি সাগর হতামতাহলে আমার জঠর মণিমুক্তায় পূর্ণ থাকতো।যদি আমি জল হতামতাহলে আমার কোনো নির্দিষ্ট আকার থাকতো না।যদি আমি সময় হতামতাহলে আমি কখনও থেমে থাকতাম না।যদি আমি মেঘ হতামতাহলে আমার দেশ বিদেশ ভ্রমণে কোনো টাকাপয়সা লাগতো না।যদি আমি যুদ্ধ হতামতাহলে আমার জন্য হয় জয় না হয় পরাজয় আসতো।যদি আমি ভগবান হতামতাহলে আমি অসীম ক্ষমতার অধিকারী হতাম।যদি আমি তুমি হতামতাহলে তুমি আমি হয়ে যেতে।যদি আমি সত্য ... ...
আমার মৃত্যুর পরেকালপুরুষকে আগের মতো ঠিকই দেখা যাবে,সপ্তর্ষিমন্ডল যেমন জ্বলে তেমনই জ্বলবে,আকাশগঙ্গার অস্তিত্বটা থেকে যাবে,সূর্য যে সময়ে ওঠার উঠবেযে সময়ে অস্ত যাওয়ার যাবে।আমার মৃত্যুর পরেআকাশের নীল রঙ একটুও কমবে না,কালবৈশাখী যে ঋতুতে আসে সেই ঋতুতেই আসবে,তুফানি ঝড়ে সমুদ্র উত্তাল হবে,মেঘেরা একে অপরের সাথে যেমন ধাক্কা খায় খাবে,খরা মাটিতেও ঠিকই বৃষ্টি ঝরবে।আমার মৃত্যুর পরেজবা ফুল যেমন শ্যামা মায়ের চরণে ঠাঁই পায় তেমনই পাবে,হরিনাম সংকীর্তনের আসর ঠিকই বসবে মন্দিরে মন্দিরে,মহাদেব যেমন অল্পতে সন্তুষ্ট থাকেন তেমনই থাকবেন,লোকের মুখে মুখে বেহুলা লখিন্দরের মাহাত্ম্য কথা ঠিকই ঘুরবে।আমার মৃত্যুর পরেনদীতে জোয়ার আগের মতো ঠিকই আসবে,ভাটায় মাঝি গানও ধরবে,নদীর দুই কূল ভাঙা গড়ার কাজে কেউ বাঁধা দেবে ... ...