Manali Moulik কে?
Manali Moulik কী? || ৩||[সত্যকাম একটি মেয়ের সঙ্গে কথা বলছে চাপাগলায়। আধো-অন্ধকার রাস্তা। একটি বাড়ির পাশে ওরা দাঁড়িয়ে। বাড়িটি গৌতমবাবুর। মেয়েটি চুমকি। তার পরিচয় তথাকথিত সমাজে 'বাজে মেয়ে'। গৌতমের বাড়ির আলো পড়েছে দুজনের উপর।] সত্যকাম: (চাপা গর্জন) : কেন এসেছিস? কতোবার বলতে হবে তোকে? চুমকি : এবার দাও না দাদা, আর এসবোনি। (কান্না) সত্যকাম : আবার ! কেন যাচ্ছিস না বল্ তো? বলেছি না আমাকে ডাকবি না ওই নামে? চুমকি : বেস্! চলে যাচ্চি। ঠিক বলেছিলো মাইরি সবনম, চুমকি, ভদ্দরলোক বনে গেচে তোর মায়ের পেটের ভাই ---যাসনে ওদের কাছে। আমিই বোকা মাইরি--- [প্রস্থান উদ্যত] সত্যকাম ... ...
"We are witnessing a war on women and girls, amidst a terrible wave of violence for the whole country" --- Abdirahman Ali (CARE Sudan Country) সুদান প্রজাতন্ত্র আফ্রিকার একটি যুদ্ধপীড়িত দেশ। বর্তমানে সুদানের যুদ্ধের সর্বাধিক প্রভাব পড়েছে তাদের নারী ও যুবতীদের উপর। এটি সম্মিলিত জাতিপুঞ্জের একটি উদ্বেগের কারণ। যুদ্ধ-পূর্বের অবস্থার তুলনায় যুদ্ধোত্তর কালে লিঙ্গভিত্তিক হিংসা (Gender Based Violence ) অধিক হয়েছে। এরমধ্যে প্রজনন স্বাস্থ্যের উন্নতি, নিরাপত্তাজনিত গাফিলতি, চিকিৎসা-ব্যবস্থার অবনমন পরিস্থিতিকে করে তুলেছে বীভৎস। ২০২৩ সালে এইদেশের প্রজনন স্বাস্থ্যের অবনতি চরমরূপ ধারণ করে। খাদ্যহীনতা ও তীব্র স্বাস্থ্য-সংকটের ফলে সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলির চাহিদা বাড়ছে। পূর্বকালীন পরিসংখ্যান অনুযায়ী প্রকল্পগুলির চাহিদা ৩ পয়েন্ট প্রতি বিলিয়ন ... ...
বর্ষা পড়েছে নুপুর আজ সারাটা দুপুর প্রেমের কবিতা আর কাব্যিক বাণীজীর্ণ পুঁটুলি হাতে পথবাসী প্রেমিক হাঁটে পথের সংসারে প্রেমিকা শোনে শিশুর গোঙানি ... ...
||২||[মুক্তবার্তা প্রেসের অফিস। গৌতম একমনে টেবিলে কাজ করছেন। একটু দূরের দুটি চেয়ারে বসে রয়েছে সত্যকাম ও চৈতালী ] চৈতালী : স্যার, মি. বসাক বলছিলেন যে এবারের শারদীয়া মুক্তবার্তায় নাকি একটা চমক থাকতে চলেছে। গৌতম : তাই নাকি? কই, জানি না এখনো পর্যন্ত। সত্যকাম : আমিও সেটাই ভাবছি। সাধারণত, আমাদের শারদীয়া সংখ্যায় একটা বড়ো প্রাপ্তি থাকে আপনার লেখা। এবার দেখা যাক, কী ব্যাপার! গৌতম : 'সম্পাদকের কথা ' তো প্রতি সংখ্যাতেই বাধ্যতামূলক। এতে আবার প্রাপ্তির কী হলো? সত্যকাম : স্যার, বসাকবাবু জানেন যে আজকাল কোনো পত্রিকা চালাতে গেলে ... ...
[কবি সোমনাথ সরকারের কবিতার এই নামটি যে কতোখানি প্রাসঙ্গিক, তা বলার অপেক্ষা রাখে না। তাই এই দীর্ঘ উপস্থাপনার জন্য শ্রদ্ধেয় কবির কবিতার নামটি গ্রহণ করেছি। এই ধৃষ্টতার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে রাখছি। কবিতার নামকে নাটকের নাম হিসাবে ব্যবহার করার উদাহরণ পূর্বেও আছে। যাইহোক,এটা সঠিক কোনো নাটক একেবারেই হয়নি। ব্যকরণ বা নাটক সাজানোর structure মানছে না এবং কিছুটা দীর্ঘ হয়েছে। নাটক ও কবিতা দুটিই হলো সাহিত্যের প্রাচীনতম ও কঠিনতম ধারা,তাই যোগ্যতাহীনের ত্রুটি মার্জনীয়। নাটকের ক্ষেত্রে সময়পর্বের বিভাজন যেভাবে বিভিন্ন দৃশ্য এবং অঙ্কে বিস্তৃত হয়,সেটা প্রায় সময়েই এখানে ঠিক নেই।পরপর ঘটনার ধারাবাহিকতা থেকেছে ও কয়েকটি দিনের পারস্পরিক বিন্যাস তুলে ধরা হয়েছে। তবু ... ...
Manali Moulik আঁতেল হতে পারলেননা। তাঁর পড়ার উপযুক্ত বইঃ ঘানায় যাওয়া মানা ... ...
মাথায় হয়তো খুব গুছিয়ে বলার মতো কিছু আসছে না। আসবেই বা কীকরে? যে মস্তিষ্কের স্তরে স্তরে স্বার্থের কাদা আর হরমোনের স্যাঁতস্যাঁতে আবহাওয়া, সে পরিবেশে কিছু আধাখ্যাঁচড়া অর্কিড জন্মায় মাত্র। সত্য-শিব-সুন্দরের নিটোল সুধাপূর্ণ ফল নয়। সে যাই হোক, আজকাল যে চরম অসুস্থতা ভোগ করছি, তার কারণটি হঠাৎ খুঁজে পেয়েছি। ভেবে পেতাম না যে কীসের এতো ক্লান্তি ভিতর থেকে? জলহীন,শুষ্ক ঠোঁট, নিঃশ্বাসে কষ্ট আর গলা থেকে মুখের ভিতর তিতকুটে স্বাদ? কেন? নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্মে যা যা সহবৎ শেখা উচিত, শিখেছি। অন্তত:, কোনোদিন কোনো বেচাল দেখেছে এটা আমার চিরশত্রুও বলবে না। মাধ্যমিক,উচ্চমাধ্যমিক উভয়েই ৯৫ শতাংশ নিয়ে স্কুলের সমাপ্তির পর সোজা যাদবপুর বিশ্ববিদ্যালয়। মনে হয়েছে, ... ...
পুরুলিয়ার শ্রান্ত বিকেল। দূরের টিলা কালো রঙের ঘোমটা টেনেছে এখনই। লালমাটি আর অস্তগামী দিবাকরের মধ্যে শেষবেলার খুনসুটি প্রায় শেষের পর্যায়ে। দৃঢ়চেতা একটা পলাশগাছের গায়ে হাত রেখে তুমি বিরক্তিসূচক শব্দে বললে, " ওহ!"নারীসুলভ লজ্জার পরোয়া না করে আনাড়ির মতো বলে বসলাম, "কী হলো? কাঁটা ফুটেছে?"--"কে জানে!" তোমার হাত নাড়ার ভঙ্গি বড্ড উদ্ধত। টিলার আড়ালে ক্লান্ত সূর্য বিশ্রাম খুঁজছে এখন। সেদিকে তাকিয়ে, পলাশগাছের গায়ে হেলান দিয়ে অন্যমনস্ক তুমি। যেন ওই টিলাগুলি মানবসভ্যতার ইতিহাসে পর্যায়কালের চিহ্ন। -- "কই দেখি।"--"না"তোমার করতল হাতে নিতে গিয়েও সাহস দেখাতে পারলাম না। বিকেলের রোদ পড়ে আসার মতোই কী একটা আড়ষ্টতা,...কী একটা..তুমি স্বাভাবিক গাম্ভীর্যে অবিচল।অবশেষে হাতে নিলাম তোমার করতল।তর্জনীতে ... ...
স্যান্ডেল সাহেব মেধাতন্ত্রকে ঝেড়ে নিন্দে করলেন। তা অবশ্যই শুধু হাতে নয়। যথেষ্ট পরিমাণ প্রমাণ সহকারে। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো নামী বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেতে হলে একটি যথেষ্ট কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। যেটি হলো Scholastic Admission Test (SAT) আর সেই স্যাটে কেউ স্যাটাস্যাট পাশ করে না। কারণ এখানে মেধা ও অ্যাকাডেমিক শিক্ষার মান কেবল নয় আরো অনেক দক্ষতা যাচাই করে নেওয়া হয়। সেখানে সন্তানরা যদি উত্তীর্ণ না হয়, সেই আশঙ্কায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যাকগ্রাউন্ড থেকে বিখ্যাত ব্যক্তিরা ঘুষদানের বিনিময়ে সন্তানদের আসন নিশ্চিত করতৃ চেয়েছেন। সক্রিয় হয়েছিলো একটি জালিয়াতি দল। এবিষয়ে যদি SAT scandal বা Blue varsity scandal বলে সার্চ করা হয় তবে বিষয়টি ... ...
কথায় কথায় শোনা যায়, "ওদের বাড়ির বাচ্চাটার মাথা নেই!"না না, চমকে উঠবেন না। ওই মানবসন্তানের ঘাড়ের উপর চাঁদপানা বদনটি ঠিকই বর্তমান রয়েছে, কিন্তু কথা হচ্ছে তার 'মেধা' নেই। এখন 'মেধা' বলতে ঠিক কী বোঝায় তা নিয়ে স্পষ্ট ধারণা গঠিত হওয়া যথেষ্ট জটিল ব্যাপার। অনেকক্ষেত্রে মেধা বলতে গতানুগতিক নম্বর তোলার প্রতিযোগিতা ও উচ্চাশাপূরণকেই বোঝানো হয়। কিছু জায়গায় আবার উপস্থিত বুদ্ধি ও তাৎক্ষণিক সমস্যা সমাধানের ক্ষমতাকে মেধার তকমা দেওয়া হয়। এপ্রসঙ্গে শিক্ষামনোবিজ্ঞানী থর্নডাইকের বুদ্ধির বহু উপাদান ও স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব স্মরণীয়। যেখানে জেনারেল এবং স্পেশাল বোধশক্তির পার্থক্যগত ধারণা, সহগতির সহগাঙ্ক (r) নিয়ে গভীর বিশ্লেষণ রয়েছে। তবে সাধারণ দক্ষতা ও মেধা বা প্রতিভা ... ...