এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৩৩১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • amit | ২৭ এপ্রিল ২০১৭ ১৭:২৮712528
  • সত্যি, কেও কেও কত কষ্ট সহ্য করে সর্বত্র ব্যাখ্যা খুঁজে বেড়ান। এই গরু খোঁজাকেই এই জন্য গবেষণা বলে। এই আত্মত্যাগ, এই সহমর্মিতা, ওফফ, জাস্ট চোখে জল এসে গেলো।
  • sm | ২৭ এপ্রিল ২০১৭ ১৭:৪৭712529
  • বামেদের ভোট বিজেপি’তে যাচ্ছে,
    রাজ্য কমিটির বৈঠকে কবুল সূর্যের
    http://bartamanpatrika.com/detailNews.php?cID=13&nID=53076&P=1
    ইটা কিন্তু ভিউস নয় নিউজ! এক জগাই এর পরেও তর্ক চালিয়ে যাবে।
  • T | ২৭ এপ্রিল ২০১৭ ১৮:১৫712530
  • আহা বালাই ষাট। অ্যাতো গোলমালের কি আছে। মমতা প্রজেক্ট দিলেই ওঁর কাছে ত্রিশুল বনাম হজ টাওয়ার ইস্যু খানি ছোটো সে তরী হয়ে ভেসে যাবে। এইবার প্রজেক্ট দিচ্চে কি দিচ্চে না এইটের জন্য ঐ যে ওঁকে ধরুন, উনি বত্তমান সহযোগে ভালো করে বুঝিয়ে দেবেন।
  • PT | ২৭ এপ্রিল ২০১৭ ১৮:৪৫712531
  • সিপিএমের নেতাদের কোন কোন কথা মানা হবে আর কোনগুলো মানা হবেনা তার একটা তালিকা দিলে তক্কাতে সুবিধে হয়। যেমন এইটাঃ
    "There is a tacit understanding between the BJP and the Trinamool Congress which helped the latter. It is a danger we have to cope with in coming days," said Mishra. "
    এটাও তাহলে এক মাধাই মেনে নিচ্ছে এমনটাই ধরে নেব?
  • sm | ২৭ এপ্রিল ২০১৭ ১৮:৫৭712532
  • যদি বিরোধী পক্ষের নেতা হয় ;তাঁর কথা মানা হবে না।কারণ তিনি হয়তো ভালো ভাবে বুঝতে পারেন নি।
    তুমি আজকের খেলার মেসি!চালিয়ে যাও উস্তাদ।
  • cm | ২৭ এপ্রিল ২০১৭ ২০:২০712533
  • কল্লোলদার পোস্ট খুব ভাল হচ্ছে। আমি টইএর স্বার্থে কল্লোলদাকে পোস্ট জারি রাখতে অনুরোধ করছি।
  • }8>)) | ২৭ এপ্রিল ২০১৭ ২২:৩৫712534
  • "কখনো পিঙ্গল, কখন সবুজ
    কখন বুঝি আর কখন অবুঝ.....
    ..........."
    সত্যিই দুরন্ত ঘুর্ণিপাক।
  • Di | ২৮ এপ্রিল ২০১৭ ০৬:০৯712535
  • কিন্তু SC এইটা বললেন না যে আপনি কি আগে বাম সমর্থক ছিলেন বা অন্ততঃ বিজেপিকে রুখ্তে বামেদের ইউপিএ কে সমর্থন করা নিয়ে নিন্দে বা খিল্লি করেননি? পোস্ট বাবরি মমতার বিজেপি এক্সপেরিমেন্টের মাধ্যমে বিজেপিকে অন্য রাজনৈতিক দলের মত মান্যতা দানের বিরুদ্ধে ছিলেন? এই টা জানা না থাকলে কিছু মনে করবেন না, এই মুহূর্তে বিজেপি রুখতে পশ্চিমবঙ্গে বামেদের তিনোর সাথে জোট করার আহ্বানে যতই আবেগ থাকুক খুব একটা বিশ্বাস করার ভিত্তি পাচ্ছি না।
  • PT | ২৮ এপ্রিল ২০১৭ ০৮:৩৯712536

  • অতএব ফুল-মিষ্টি পাঠানোর কারণটি পরিষ্কার। অর্থাৎ কিনা আসল কায়দাটিই হচ্ছে "বিজেপি থাক/মোদী যাক"। আর পন্ডিতেরা বামেদের সেই "যে জন আছে মাঝখানে"-র সঙ্গে সাম্প্রদায়ীকতার বিরুদ্ধে লড়ার জন্যে জোট বাঁধতে বলছে!!
    ওঃ!! বালখিল্যতার বদলে আরো জোরালো শব্দের সন্ধান করতে হবে......
  • amit | ২৮ এপ্রিল ২০১৭ ০৮:৫৩712538
  • কিন্তু বহু স্বঘোষিত বুজিদের মমতা সরকার কে চোখের মনির মতো রক্ষা করতে চাওয়া এর কারণ আরো খুঁজতে হবে, এতো সহজে বেরোবে না। জানতে হবে কেন এই সরকারকে বাঁচানো এতটাই দরকার যে তার জন্য দুনিয়ার বাম/ অতিবাম/ নকশাল/ তিনশাল এক হোক বলে ডাক এসেছে। আগে হলে নাহয় রেল কমিটি এর চেয়ার বাঁধা ছিল পুরস্কার হিসেবে, এখন তো এমন ভাঁড়ে মা ভবানী দশা যে ঘটি ডোবে না।
  • sm | ২৮ এপ্রিল ২০১৭ ০৮:৫৭712539
  • আপনি বললেও বিজেপি থাকবে না বললেও থাকবে।সিপিম/মমতা যে যাই বলুক বিজেপি নির্বাচনে জিতে এসেছে-সুতরাং সরকারে থাকবে। অবশ্যই চয়েস হিসাবে মোদির চেয়ে রাজনাথ বা অমিত শার চেয়ে জোশি বেটার লাগতেই পারে কারোর। ঠিক যেমন জ্যোতি বসুর চাইতে বিনয় চৌধুরী আর বুদ্ধদেব এর সোমনাথ বাবু বেটার মুখ্য মন্ত্রী হতে পারতো।কিন্তু তা তো হয়নি।
    রাজনীতিতে কূটনীতি/লবি গিরি চলবেই।
    ইদিকে বাম ভোট যে সব রামে চলে যাচ্ছে; সে দিকে খেয়াল আছে? সূর্য্য বাবুও তাই বলেছেন বোধ হয়।
    পার্টি মেম্বার হু হু করে কমছে। যারা আছে তারাও বিজেপি তে ঢোকার জন্য চেষ্টা করছে।
    মমতার ফুল মিষ্টির দিকে খেয়াল না রাখলেও চোলবেক।
  • sm | ২৮ এপ্রিল ২০১৭ ০৯:৩৫712540
  • কিন্তু অমিত, আপনি পব তে কাকে সরকার হিসাবে দেখতে চান? সিপিএম তথা বামেদের? তারা অলরেডি ব্যর্থ। ভনিতা সর্বস্ব। চেষ্টা করলেও ভোট জিতে ক্ষমতায় আসতে পারবেনা।
    দ্বিতীয় অপশন বি যে পি। যদি ভোট জিতে ক্ষমতায় আসে- আসবে। কোনো অসুবিধা নাই। বিরাট কিছু গেলো গেলো করার ও প্রয়োজন দেখিনা। কারণ ভারতের বহু রাজ্যেই তারা বহু বছর ধরে ক্ষমতায় আছে।
    তিন নম্বর বিকল্প তৃণমূল যার নেতৃত্বে মমতা। মোটামুটি ভালোই চলছে। রাজনৈতিক খুন খারাবি কমেছে, মাওবাদী অত্যাচার কমেছে, রাস্তা ঘাটের উন্নতি হয়েছে। হাসপাতাল গুলোতে উন্নতি চোখে পড়ার মতন।
    এখন যে যার পছন্দ মতো ভোট দেবে।
  • amit | ২৮ এপ্রিল ২০১৭ ০৯:৪৭712541
  • কোশ্নো তা আমাকে কেন করলেন বুঝলুম না। আমার তো কোনো অপসন নিয়েই আপত্তি নেই, যে যার মতো ভোট দিক। আপত্তি এই মমতা সরকারকে বাঁচানোর তাগিদে সব বাম/ অতিবাম এক হোক এই দ্বিচারিতার বিরুদ্ধে। আপনি বরং দ্বিতীয় অপশন নিয়ে যারা আতংকিত, তাদেরকে জিগান।
  • s | ২৮ এপ্রিল ২০১৭ ১১:৩৩712542
  • ন্যাড়া (আমাদের ন্যাড়াদা না) আবার বেলতলাতে
  • প্রবঞ্চক পানকৌড়ি | ২৮ এপ্রিল ২০১৭ ১১:৩৯712543
  • ভিডিওটা দেখলে বিশ্বাস করতে কষ্ট হয়। কী অম্লানবদনে দেখে দেখে পরীক্ষা দিতে হবে বলে দাবী করছে!
  • }8>X | ২৮ এপ্রিল ২০১৭ ১১:৪৩712544
  • }8>X | ২৮ এপ্রিল ২০১৭ ১১:৫৪712545
  • ".....
    আমি হব' না সতী,
    না হব' অসতী,
    তবু আমি পতি ছাড়ব' না......"

    --এম্‌ ক্লাসিকো !
  • kolorobi byagrababu | ২৮ এপ্রিল ২০১৭ ১৪:৩৪712546
  • তেঁতুল শফি আমি তারেই বলি,
    হুজুর যাকে বলে দেশের লোক।
    দেখেছিলেম শাপলাতলার মাঠে
    বুড়ো বীরের জিহাদ করার শখ।

    হাতে-পায়ে জোর ছিল না মোটে,
    ক্ষমতা নেই নিজের পায়ে হাঁটে।
    বুড়ো? তা সে যতই বুড়ো হোক,
    দেখেছি তার কল্লা কাটার শখ।
  • de | ২৮ এপ্রিল ২০১৭ ১৪:৪২712547
  • পব তে সব পরীক্ষে ওপেন বুক হোক - এমন কোচ্চেন হবে যে শুধু বই খুল্লেই হবে না - তাহলেই এরা জব্দ হবে। লজ্জা শরমেরও বালাই নেই - আবার টিভি ক্যামেরার সামনে দেখে দেখে লিখতে দেওয়ার দাবী!
  • dc | ৩০ এপ্রিল ২০১৭ ০৭:৪৫712550
  • ওপেন বুক পরীক্ষা সবচাইতে কঠিন। আমার মাঝে মাঝে মনে হয় দেশশুদ্ধু সব এক্সাম ওপেন বুক করে দেওয়া হোক, তারপর দেখা যাবে কে কত টুকতে পারে :d
  • pi | ৩০ এপ্রিল ২০১৭ ০৮:৫০712551
  • আরো কঠিন হল টেক হোম।
    ওপেন বুক পরীক্ষা যেকোন দিন ক্লোজড বুকের চেয়ে অনেক কঠিন। প্রশ্ন বানানো, উত্তর দেওয়া, আর এর জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা, সব। এখনকার পড়ানোর সিস্টেমে ওপেন বুক হলে লটকে লট ফেল করবে।
  • dc | ৩০ এপ্রিল ২০১৭ ০৯:১৪712552
  • হুঁ ওপেন বুক এক্সাম পরীক্ষক আর ছাত্র, সবার জন্য সমান কঠিন।
  • cm | ৩০ এপ্রিল ২০১৭ ০৯:৩৮712553
  • এই টই এ হয়ত অপ্রাসঙ্গিক তবু কথা হচ্ছে যখন প্রশ্নটা করি। পরীক্ষা জিনিসটা কেন নেওয়া দরকার আর কেন হয় সে বিষয়ে যদি মতামত দেন।
  • dc | ৩০ এপ্রিল ২০১৭ ১০:২১712554
  • আমার এ ব্যাপারে কোন মতামত নেই, অন্যরা বলুক।
  • sm | ৩০ এপ্রিল ২০১৭ ১০:৩২712555
  • একজন ছাত্র দেখলাম রাজস্থানে জয়েন্ট পরীক্ষায় ৩৬০ টোটাল নম্বরের মধ্যে ৩৬০ পেয়েছে।জালি নয়। অল থ্রুআউট ব্রিলিয়ান্ট রেসাল্ট। পরীক্ষা না হলে জানা যেতো?
    পৃথিবীর কোনো দেশ আছে -যেখানে পরীক্ষা সিস্টেম টাই নেই।
    তবে ইভাল্যুয়েশন সারা বছর ধরে হওয়া উচিত।
  • S | ৩০ এপ্রিল ২০১৭ ১০:৩৫712556
  • আমার পার্সোনালি সবথেকে কঠিন লাগে ওপেন বুক। কারণ টাইম লিমিটেড। অথচ সিলেবাস আনলিমিটেড।
    টেক হোমও কঠিন। কিন্তু আমার খুব প্রিয়। অনেক কিছু এক্সপ্লোর করা যায়। ফলে অনেক কিছুই শেখা যায়।
  • dc | ৩০ এপ্রিল ২০১৭ ১১:৩৫712557
  • ওপেন বুকে কিন্তু সিলেবাস আনলিমিটেড না। নির্দিষ্ট সিলেবাস, ক্লাসের জন্য নির্দিষ্ট টেক্সটবুকও থাকে (ছাত্র-ছাত্রীরা নিজেরা গিয়ে লাইব্রেরিতে ওই সিলেবাসের মধ্যে যেকোন অন্য বইও খুঁজে বার করতে পারে)। কিন্তু ওই সিলেবাসের মধ্যেই প্রশ্ন এমনভাবে সেট করা হবে যে ভেবে উত্তর দিতে হবে, সরাসরি উত্তর কোন বইতে পাওয়া যাবেনা। অবশ্য অনেক সময়ে ওপেন বুক এক্সামে প্রশ্নপত্র এমনভাবে করা হয় যাতে যেকোন পড়ুয়া ছাত্র মোটামুটি ৪০-৫০% উত্তর দিতে পারবে, একটু ভালো ছাত্র হলে ৮০% অবধি, আর বাকি ২০% উত্তর দিতে হলে সাবজেক্ট সম্বন্ধে খুব ভালো আইডিয়া থাকতে হবে।
  • de | ৩০ এপ্রিল ২০১৭ ১৩:৪৪712558
  • চেন্নাই আই আই টিতে অনেকগুলো ডিসিপ্লিনে ওপেন বুক হয় - ছাত্ররা বিভীষিকা বলে থাকে সেগুলোকে। সমস্ত পরীক্ষা ওপেন বুক করে দিলে সত্যিই টোকাটুকির ঝামেলা একেবারেই মিটিয়ে ফেলা সম্ভব। তার সঙ্গে এই কোচিং ক্লাস মাফিয়া গুলোরও বারোটা বাজবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন