এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৩১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৫ এপ্রিল ২০১৭ ২২:৫৯712395
  • নবান্নের ফিশফ্রাই ভুলে যাবেন না!
  • dc | ২৫ এপ্রিল ২০১৭ ২৩:৩৮712396
  • আর তারও আগে লন্ডনের স্কচ হুস্কি।
  • কল্লোল | ২৬ এপ্রিল ২০১৭ ০৭:১৩712397
  • পিটি উবাচ "ট্রটস্কি, নেতাজীদের টানা-হ্যাঁচড়া করে সুমনবাদী তিনোপন্থীরা এখন কি আলোচনাটা অন্যদিকে ঘোরাতে চাইছে? "
    অ্যারেই কয় চোরের মায়ের বড় গলা। পিটি, তুমিই তো নেতাজী তুল্লে ভাই। আমি তার সাথে জরুরী অবস্থা আর শিখ দাঙ্গা আর ট্রটস্কি জুড়েছি ভাইটি। তুমি তুল্লে "আলোচনা", আমি তুল্লে "অন্যদিকে ঘোরানো"!! কেঁও কেঁও!!!
    জরুরী অবস্থা, শিখ দাঙ্গা এগুলোও তামাদি হয়ে গেছে!! অবশ্য তোমার কাছে তো কাঁথির ভোটও তামাদি। তাতে কারা যেন কাকে ভোট দিলে? বামেরা বিজেপিকে নাকি বিজেপিকে বামেরা!!! সেসব সহজ কোস্নগুলোত উত্তর জানা গেলো? কোস্ন কি খুবই কঠিন হইয়াছে?
    অমিত শাহ নকশালবাড়িতে ডালভাত খেয়েছে। তাতো খাবেই। তোমরা গোটা পবকেই খাইয়ে দিলে তিনোকে - সে বেলা???
  • PT | ২৬ এপ্রিল ২০১৭ ০৭:২৪712398
  • "পিটি, তুমিই তো নেতাজী তুল্লে ভাই।"
    কল্লোলদা সব সময়েই ইতিহাসের বিকৃতি করে। নতুন কিছু নয়। নেতাজীর কথা আমি তুলিনি। কেউ এক্জন ফের তোজোর কুকুর নিয়ে হাজির হয়েছিল তার উত্তর দিয়েছি মাত্র।

    "তোমরা গোটা পবকেই খাইয়ে দিলে তিনোকে"
    সকালে আয়্নায় মুখ দেখেছ? "যে আসে আসুক সিপিএম যাক" কার স্লোগান? পুঁজিপতিদের আটকানোর জন্যে এইরকম একটা তত্বের প্রচার তো তুমিই করেছিলে রাজনাথের হাত ধরে। এখন পুঁজিপতির ঠাকুরদা হাজির হয়েছে তাদের হিস্যা বুঝে নিতে।
  • কল্লোল | ২৬ এপ্রিল ২০১৭ ০৮:১৯712399
  • আমি তোমার পোস্ট - নেতাজিকে তোজোর কুকুর বলার পরও কেন ফব বামেদের সাথে - এই প্রসঙ্গেই লিখেছিলাম কে যে কার সাথে জোট বাঁধে সে এক ধাঁধা। তাতেই আরএসপি আর কং এর সাথে জোটের প্রসঙ্গ এসেছিলো। আমি কি দোষ করেছিলাম ভাইটি? জোট নিয়ে পিকচার অভি বাকি হ্যায়। দেখতে যাও।
    হ্যাঁ, কাঁথির কোশ্নগুলো ভুলো না।
    আমরা তো বলেইছিলাম যে আসে আসুক, সিপিএম যাক। কিন্তু সিপিএম এইভাবে মুছে যাবার বাস্তব পরিস্থিতি তো সিপিএম শেষ ১০ বছরেই তৈরী করেছিলো, তাই বল্লুম - "তোমরা গোটা পবকেই খাইয়ে দিলে তিনোকে" - ভুল বল্লুম ভাইটি?? তোমরাই তো তিনোর নক্ষীপ্যাঁচা, তাই না?
    এবার বামভোট ঝেঁটিয়ে বিজেপিতে পাঠিয়ে আবারও বিজেপির নক্ষীপ্যাঁচা হয়ে উঠছো।
  • PT | ২৬ এপ্রিল ২০১৭ ০৮:৪২712400
  • কল্লোলদার বিপ্লবী বন্ধুরা পুঁজিপতিদের হটিয়ে এবার হিন্দুত্বরাজ পত্তনের পথেঃ
    বিধাননগর রোড স্টেশনের আন্ডারপাসের উপর রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের উদ্যোগে হালে বসেছে হনুমানের মূর্তি৷ আবার শহরের উল্টো প্রান্তে দক্ষিণ কলকাতার গল্ফ গার্ডেনে প্রায় ৯, ৭০০ বর্গমিটারের একটি ঝিলের পাশে একেবারে সরকারি টাকায় তৈরি হচ্ছে একটি শিবমন্দির৷ এমনকী, সেই মন্দিরের শিবলিঙ্গ এবং যে ত্রিশূল প্রতিষ্ঠা করা হবে, তার খরচও মেটানো হবে সরকারি কোষাগার থেকেই৷
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=31328&boxid=151210542

    "হনুমানজয়ন্তী পালন আগেই হয়েছে। এ বার মহাযজ্ঞ!
    এপ্রিলের ২৯ তারিখে ৫১ সতীপীঠের অন্যতম কঙ্কালিতলায় ‘মহাযজ্ঞ’ করার সিদ্ধান্ত নিল বীরভূম জেলা তৃণমূল।
    তাতে আসবেন কামাক্ষা, কামরূপের ১১ জন পুরোহিত। পুড়বে ৫১ কেজি কাঠ। কয়েক হাজার মানুষ পাত পেড়ে খাবেন। মঙ্গলবার জেলা তৃণমূলের এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অনুব্রত মণ্ডল।"
    http://www.anandabazar.com/district/purolia-birvhum-bankura/we-don-t-need-to-learn-hinduism-from-any-other-parties-anubrata-mondal-1.603279?ref=hm-new-stry#

    বামেদের শেষ দশ বছরে এর চাইতেও খারাপ কিছু হয়নি। আর সিঙ্গুর-নন্দীগ্রামের কথা যদি বল কল্লোলদা, তাহলে তক্ক করাই যায় যে সেই সময়ে শিল্পায়নের শুরু হলে আজকে শ্রমিকদের হয়্ত এই হাল হত নাঃ
  • dc | ২৬ এপ্রিল ২০১৭ ০৮:৪৫712401
  • বাম সমর্থকরা কেন বিজেপির লক্ষীপ্যাঁচা হয়ে উঠল এ নিয়ে আলোচনা হওয়া উচিত। বামেরা যদি বিজেপিকে ভোট দিতেই থাকে তাহলে কিন্তু পবতে বিজেপিকে আটকানো যাবেনা।
  • T | ২৬ এপ্রিল ২০১৭ ০৮:৪৬712402
  • লেজ বড়ো, তাতে কি
    আকাশ তো বড়
    যে আসে আসুক আজ
    অজানার আহ্বানে
    প্যাঁচা সেজে ফরোয়ার্ডে নামো
    লেজ বড়ো, তাতে কি
    খেলাতো ঘোরাব।

    বাম ফ্রন্ট সব বাধা
    সাফ করে দিই মোরা
    পাঁচিলে ভ্রুকুটি করে
    প্যাঁকাটি আঙুলে তুলি ঘিইই
    সুদূরের মুলোপাখা নাচে থরো থরো
    হে মন নুকুটে সব
    মুলোদের আহ্বানে
    প্যাঁচা সেজে ফরোয়ার্ডে নামো
    বুড়ো লেজ, তাতে কি
    খেলাতো ঘোরাব।
  • s | ২৬ এপ্রিল ২০১৭ ০৮:৪৭712403
  • এক রামনবমীতেই পুরো সরকারের ফোকাস নাড়িয়ে দিয়েছে।
  • s | ২৬ এপ্রিল ২০১৭ ০৮:৫৪712405
  • তিনোমুলও আতঙ্কিত। আর কিছু না হোক, তিনোদের কম্ফোর্ট জোনটা অন্তত নাড়িয়ে দেওয়া গেছে এটাই অনেক।
  • T | ২৬ এপ্রিল ২০১৭ ০৯:০১712406
  • ধুস নারদ কেসে কেউ জেলে যাবে বলে মনে হয় না। প্রমাণ করা খুব কঠিন। নেতা গুলো যা ঘুঘু ওরা এসবে থোড়ি ঘাবড়াবে। মিডিয়া এখন বিজেপি হাওয়া তুলতে ব্যস্ত, যেকারণে এইসব নিউজ।
  • Du | ২৬ এপ্রিল ২০১৭ ০৯:১৭712407
  • বালি খাদানের ডায়াগ্নসিসটা এক্দম ঠিক।
  • d | ২৬ এপ্রিল ২০১৭ ১০:১৪712408
  • কল্লোল | ২৬ এপ্রিল ২০১৭ ১০:১৫712409
  • পিটি উবাচ - "কল্লোলদার বিপ্লবী বন্ধুরা পুঁজিপতিদের হটিয়ে এবার হিন্দুত্বরাজ পত্তনের পথেঃ"
    বোঝো। সিপিএম আবার আমার বন্ধু কবে হলো???
    ভোট দিয়ে হিন্দুরাজ কায়েম করছে কারা?
    আগে যারা ছিলো কাস্তে হাতুড়ি তারা।
    এই তো গল্প। এর মধ্যে আমার বন্ধু আবার কে?
  • sm | ২৬ এপ্রিল ২০১৭ ১০:৩৭712410
  • সরকারি টাকায় শিব মন্দির গড়লে অসুবিধে কোথায়?হজের যাত্রী নিবাসেও আপত্তি নাই।
    মেজরিটি জনতার আপত্তি না থাকলেই হলো। জনতার চাহিদার মধ্যে এগুলো ও থাকে। কিছু বেঢপ পার্টি অফিস না বানালেই হলো।
  • j | ২৬ এপ্রিল ২০১৭ ১১:১০712411
  • T :-))
  • PM | ২৬ এপ্রিল ২০১৭ ১১:১২712412
  • "সুমনবাদী তিনোপন্থী" এটা হেব্বি লাগলো--কল্লোলদার জন্য খাপে খাপ ঃ)
  • PT | ২৬ এপ্রিল ২০১৭ ১১:৫২712413
  • কল্লোলদা তথ্য বিকৃতি নাহলে সিলেকটিভ এম্নেশিয়ায় মাস্টার হয়ে উঠেছে। সিঙ্গুর-নন্দীগ্রামে কারখানা পত্তন আটকাতে কারা পথে নেমেছিল সেসব ঘেঁটে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।
  • PM | ২৬ এপ্রিল ২০১৭ ১২:০১712414
  • অ্যামনেসিয়া করতে চাইলেই হবে !! কাল্লোলদার ঘোষিত অবস্থান ছিলো পঃবঃ এ ইন্ডাস্ট্রির দরকার নেই যেহেতু জমির সমস্যা--- শিল্প কর্নাটক, ছত্তিসগর, ঝাড়খন্ডে হোক। যাদের শিল্পে কাজ করার ইচ্ছা তারা অন্য রাজ্যে গিয়ে কাজ করুক--- পঃবঃ কৃষি নিয়েই থাকবে ---- মাইরি বলছি --কোনো রাচীবাসীর উক্তি নয়---- কল্লোলদা ছাপার অক্ষরে দিনের পর দিন এটা বলে গেছেন গুরুতে--- পুরোনো টই খুল্লেই পাওয়া যাবে ঃ) ঃ)
  • sm | ২৬ এপ্রিল ২০১৭ ১৩:০১712416
  • বামেরা শিল্প করে উল্টে দিয়েছিলো তো! শিল্পপতিদের জলের দামে হাজার হাজার একর কৃষি জমি ও শহরের মধ্যে জমি ভেট দেওয়াই ই নীতি ছিল।পেছনে কে কি খাচ্ছিলো ভগা জানে। কোর্ট তো কান মুলে দিয়েছে। তাও এই করতেচেয়েছিলুম, ওই করতে চেয়েছিলুম-এমন নভিস কথা বার্তার কোনো মানে আছে?এখন তো খালি অস্তিত্ব সংকট।
    এতো বছরের সম্পত্তি রক্ষা করতেই সময় শেষ।
  • কল্লোল | ২৬ এপ্রিল ২০১৭ ১৩:১৭712417
  • আহা কি মুস্কিল, তাইতো তাইতো!! আমি আবার সেসব অস্বীকার কল্লাম কোথায়? চেয়েছি যে আসে আসুক, সিপিএম যাক। চেয়েছি পবতে এতো উর্বর জমি, সেখানে শিল্প নয় কৃষি হোক। আবারও লিখলাম। এর মধ্যে অ্যামনেসিয়া এলো কোদ্দিয়ে?
    বলছি, বামেদের কিত্তি কলাপের জন্যই তিনোরা পব দখল কত্তে পাল্লে। তকুন তো ক্ষমতায় কং বা বিজেপি ছেলো না। তাহলে তিনোদের নক্ষীপ্যাঁচা কে? বামেরা আবার কে?
    এখন কাঁথিতে বামেরা নিজেদের ভোট না দিয়ে বিজেপিকে দিচ্ছে - পবতে বিজেপির নক্ষীপ্যাঁচা কারা? গতকাল যারা ছিলো কাস্তে হাতুড়ি তারা। এইত্তো গপ্পো। এর মধ্যে অ্যামনেসিয়া এলো কোদ্দিয়ে?
  • SC | ২৬ এপ্রিল ২০১৭ ১৩:২৫712418
  • বছর দুয়েক আগে, মোদী যখন ভারতজয়ের পথে, পি টি দা জিজ্ঞেস করেছিলেন, "অমিত শাহ, সে আবার কে? সে কি আরাবুলের থেকে বড় গুন্ডা?"
    আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। :)
    এবারে জয় শ্রী রাম বলাটা ভালো করে প্র্যাক্টিস করুন, নইলে আবার ইতিহাস হয়ে যেতে পারেন।
    ভূমিসংস্কারের দল, কত লোকের কত স্যাক্রিফাইস, আজ একটা বেনিয়ার কাছে ডিসকাউন্ট এ বেচে দিতে হচ্ছে, যেটুকু সংগঠন আছে।
  • sm | ২৬ এপ্রিল ২০১৭ ১৩:৩২712419
  • S C র লাস্ট দুটো বাক্য বাঁধিয়ে রাখার মতন। নাজুক!
  • T | ২৬ এপ্রিল ২০১৭ ১৩:৩৩712420
  • উফফ পারি না তো। কাব্য শুনুন, কার উদ্দেশ্য লেখা সে আশা করি বলে দিতে হবে না :) এই গানটার মতো করে সুর মিলিয়ে হেঁইয়ো,


    আজ লাল রঙ বড় ফ্যাকাশে
    গেরুয়া রঙের আভাসে
    আপাতত আঁটি চুষেই দিচ্ছি ক্ষান্ত
    দশক পরেই বেরোবে বই
    আমি দপ্তরে দাগবই
    লোকে জানবে কামান সাচ্চা লালই মানত।

    যে আসে আসুক এ লাল যাক
    যে ভাসে ভাসুক এ লাল যাক
    আমি লিখব অপেড কমরেড গালে মাছি
    আমার ইগো হইবে বুম
    আমি আসলি লাল বেলুন
    লোকে যতই ভাবুক কার কাছা ধরিয়াছি।

    যখন দরোজায় ফেরুপাল
    চেঁচাই ওদের ঠেকাক লাল
    যে আসে আসুক লেমার করোলারিও তো নিত্য
    আসলে কেষ্টা বেটাই চোর
    নয়তো নির্বোধ অতি ঘোর
    এ তো শিপিয়েম নয় এ যে পুরাতন ভৃত্য।

    চোখের মণির মতোই রক্ষা
    মুলোরা নিওকমিউনি বক্কা
    এহেন তক্কো আমার এমনই লোকে জানত
    এদিকে সিঁদুরে দেখছি মেঘ
    হাওয়া মোরগ মাপছে বেগ
    ভাবছি লালগুলো যদি শুধু লালটাই চিনত।

    এখন গেরুয়া মিশছে বাতাসে
    লাল রঙ বড় ফ্যাকাশে
    ঘরের কর্ত্রী রুক্ষ মূর্তি মুশকিল
    মনে মারাঠা ডিচের খোঁজ
    না পেয়ে খিস্তি মারছি রোজ
    আমার শূন্য খাতায় একাকী আমার পেনসিল।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ২৬ এপ্রিল ২০১৭ ১৩:৪৩712421
  • বুড়োটাকে ভুলে গেলে হবে?

    "এ কেবল দিনেরাত্রে
    জল ঢেলে ফুটা পাত্রে..."
  • j | ২৬ এপ্রিল ২০১৭ ১৩:৪৬712422
  • SC বেশ ফানি আর তিনোদের বিপদ দেখলেই এগিয়ে আসেন ;-) যাই হোক এই "বেচে" দেওয়ার ডিলটা কি ডেলো পাহাড়ে না নাগপুরে না আলিমুদ্দিনে ? কোথায় হল?

    বেশ কদিন ধরেই বলছেন দেখছি বারবার "বেচে দিল", "বেচে দিল", যেন আপনার সাক্ষাতে বিমান বোস লোকাল, জোনাল, ডিস্ট্রিক্ট নেতাকর্মীদের ধরে রেট কনট্র্যাক্ট করে কোটেশন জমা করে এসেছেন ! মাইরি .... অন্ধ তিনোপ্রেমে এ তো হীরকরাণিসুলভ রবি ঠাকুরের গান্ধীকে ৪২ এ ফলের রস খাওয়ানো

    বেশ খাসা হচ্ছে মশায়, চালিয়ে যান
  • PT | ২৬ এপ্রিল ২০১৭ ১৩:৫১712423
  • " পি টি দা জিজ্ঞেস করেছিলেন, "অমিত শাহ, সে আবার কে? সে কি আরাবুলের থেকে বড় গুন্ডা?"

    প্রশ্নটা এখনো ভ্যালিড। আরাবুল, অক্সিজেন কেষ্টো ইত্যাদির বিকৃত রাজনীতির পথ ধরেই অমিত শাহর উত্থান। সরকারি পয়সায় হনুমানের মূর্তি ও শিবমন্দির স্থাপন, ৫১ কিলো কাঠ পুড়িয়ে যজ্ঞ ইত্যাদি করে তো তিনোরা অমিত শাহের ইচ্ছাপূরণ করেই চলেছে। soft সাম্প্রদায়িকতা ব্যবহার করে কংগ্রেস বিজেপিকে ঠেকাতে পারেনি। তিনোরা কি করে পারবে?
    কিন্তু এত বছর ধরে এত অক্লান্ত গালাগালের পরেও সেই বামেদের কাছে কিসের প্রত্যাশা? তাহলে তো "জনগণ" বাতিল করে দিয়েছে। তো পন্ডিতদের এত হাহুতাশ কি কারণে?

    কল্লোলদার মত সুমনবাদী তিনোপন্থীদের জন্যেঃ
    "যে আসে আসুক এ লাল যাক/যে ভাসে ভাসুক এ লাল যাক......
    যখন দরোজায় ফেরুপাল/চেঁচাই ওদের ঠেকাক লাল"
  • sm | ২৬ এপ্রিল ২০১৭ ১৩:৫৮712424
  • বামেদের জন্য কেউ হা হুতাশ করছে না।তারা যা গুছাবার গুছিয়ে নিয়েছে।খালি প্রতিদিন নিয়ম করে নাকি কান্না আর বিলাপটা অসহ্য।
  • কল্লোল | ২৬ এপ্রিল ২০১৭ ১৪:১৫712425
  • বোঝো অবস্থা। লোকসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলো আরাবুলের জন্য?? নইলে এমন অবিস্মরণীয় উক্তি - "প্রশ্নটা এখনো ভ্যালিড। আরাবুল, অক্সিজেন কেষ্টো ইত্যাদির বিকৃত রাজনীতির পথ ধরেই অমিত শাহর উত্থান।"
    হইত্য ছেলুকাছ!!
    আর কাঁথিতে বাম ভোট বামে না গিয়ে যে বিজেপিতে ঢলে পড়লো সেটা কাদের দৌলতে? কি বিসিত্র অ্যাই দ্যাশ..............

    আমি বরাবরই বলেছি সিপিএম ঠিকঠাক বিরোধী দলের ভূমিকা পালন করুক। সেটা না করে ক্যাবলা হয়ে থাকলে তো বিজেপি আসবেই। তার জন্য অন্য কাউকে দোষরোপ কল্লে দিবানিদ্রাটি ভালো হবে, তবে দিবানিদ্রা ভঙ্গে হুড়োও জুটবে।
    যখন নারদ নিয়ে মিছিল করেছে বামেরা, সাবাশী দিয়েছি। তবে আবার পুণর্ক্যাবলা ভবঃ।
    বামেরা বিজেপি ঠেকাবে এমন আশা কল্লে হয়তো কাজে দেবে। বিজেপির পব নেতারা হাসতে হাসতে পাগল হয়ে যাবে। পাগলেরা তো ভোটে দাঁড়াতে পারে না। ব্যস কেল্লা ফতেহ।
    তবে কি! পিকচর অভি বাকি হ্যায়। কোথাকার জল কোথায় গড়ায় কে জানে?
  • PT | ২৬ এপ্রিল ২০১৭ ১৪:২২712427
  • তোমার তথ্য বিকৃতে আমি ক্লান্ত কল্লোলদা। তুমি এক্কেবারে আলফাল বকে চলেছ.....

    "সেটা না করে ক্যাবলা হয়ে থাকলে তো বিজেপি আসবেই"
    এই বাক্যটি রাজনৈতিক ভন্ডামির নামান্তর। তিনোদের প্রশ্রয়ে বিজেপিরা বেড়েছে এই সত্যটাকে ঢাকাচাপা দেওয়ার চেষ্টা করে কোন লাভ নেই।

    আর হুড়ো জুটবে তাদেরই যারা পব-তে থাকে। হাজার কিলোমিটার দূরে বসে খামাখা বাক্যবাগীশপনা করে কোন লাভ নেই। খর্গপুরে কি করে দিলীপ ঘোষকে জেতানোর ব্যবস্থা করা হয়েছিল সেটা ব্যঙ্গালোরের পন্ডিত বুঝবে কি করে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন