এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৩২276990
  • হ্যাঁ, তাপ্পরে কোনদিন বলবে -আপনি আমাদের খোঁজ পেলেন কী করে? এটা যে থানা, আপনাকে কে বলল? আমরা যে পুলিশ, আপনি জানলেন কী করে? পুলিশ হলেই আপনাকে সাহায্য করব কেন?
  • anirban | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:২৯276989
  • পাই, তুই এই থানার এক্সপিরিয়েন্সটা একটা বুবুভা-তে লিখে দে। একটা থানার ইমেল আইডি গোপন কেন হবে? :D
  • a x | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০৩276988
  • সোসেন ঃ-) নাহ! তবে ইকুয়ালি ব্ল্যাশফেমস কাজ করেছি - পাস্তা সসে দিয়েছি। তাও সাদা সস।
  • lcm | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০১276987
  • বোঝো! থানার লোক অ্যাডভাইস দিচ্ছে কোন সোশ্যাল নেটওয়ার্ক মানুষের ব্যবহার করা বন্ধ করে দেওয়া উচিত।
  • সিকি | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪৩276985
  • কিকি মেসেজ পেয়েছি। আমি বোধ হয় পারব না। মামু একটু দেখো প্লিজ।
  • pi | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪৩276986
  • বলেছি, আপনি আমাকে এটা বন্ধ করার কথা কোথাকার কোন ধারায় বললেন ? আর যেখানে আপনার অভিযোগ নিয়ে অ্যাকশন নেবার কথা সেখানে তা না নিয়ে উল্টে আপনি আমাকে এই পরামর্শ দিচ্ছেন, এটা আইনি তো ?
  • kiki | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪০276983
  • সিকি কেও মেসেজ করে আসলাম। যদি সম্ভব হয় সে-র টই থেকে আমার লাষ্ট পোষ্ট টা প্লিজ ডিলিট করে দাও। কোনো রাগ করে নয়, খুব অস্বস্তি পাচ্ছি, তাই। প্লিজ মামু, যদি সম্ভব হয়।
  • I | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪০276984
  • কী বলেছিস সেটা জেনে রাখা ভালো। যদি কখনো দরকার পড়ে, সেই লাইনে খেলতে হবে। অবশ্য যদি খেলার যোগ্যতা থাকে।
  • pi | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৩৭276982
  • উফ্ফ, থানার কী সব চমৎকার অভিজ্ঞতা হচ্ছে। এক থানা থেকে অন্য থানার ইমেইল ফোন দিল তো সেই থাকা চেঁচাচ্ছে, আমাদের নং মেইল পেলেন কীকরে, কে দিলো। যিনি দিলেন, তার নং দিন ইঃ ইঃ। মেইল করে কোন লাভ নেই। তো, মেইল আইডি আছে কেন ? না, জানিনা কেন আছে। মেইল আইডি থাকলেও আপনার তা জানার কথা নয় ! ফিজিক্যালি না এসে কোন অভিযোগ করা যাবে না ! জিগালাম, আপনার নাম কী ? উত্তর এলো, নাম বলবো না। ফোন কাট।
    ফিজিক্যালি যেখানে গেলাম, সেখানে নাকি ওসি নাই। না ফেরা অব্দি নাকি কিছু করা যাবেনা। তাঁর জায়গাতে কে আছেন জিগাতে পাল্টা প্রশ্ন এল আমি এসব জিগেশ করার কে। তবে দেখলাম এরা শক্তের ভক্ত। পাল্টা গলা তুললে, তর্ক করলে কাজ হয়। নাকি ডেসিগনেশন, ইন্স্টিটিউশনের নাম বল্লে কাজ হয় কে জানে। যদি সেটাই হয় তো আরো দুর্ভাগ্যজনক ব্যাপার। শেষে সুড়্সুড় করে এফ আই আর লিখলি। ততক্ষণে ওসি ফিরে এসেছেন। কোন এক জায়গা থেকে এক বাহারি খাপ ওয়ালা তলোয়ার কিনে এনে তার প্রদর্শনী দিচ্ছিলেন। আমার কেস শুনে বললেন, আপনি ফেসবুক করছেন কেন? করবেন না। বন্ধ করে দিন।
    আমি কী বলেছি বলাই বাহুল্য। আর এসব না বলে চুপচাপ রিপোর্ট নিয়েওছেন। কিন্তু সত্যিই লোকজনকে যে কী ফেস করতে হয় তার কিছু নমুনা পেলাম।
  • I | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৩৬276981
  • অ মা। আমি আবার অভিমান কল্লাম কখন? না হে ডমডিডি, আমি অভিমানটভিমান কিস্যু করি নি।
  • শ্রী সদা | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২২:২৫276980
  • দ্যাখো কান্ড। এদিকে আমি জানতামই না ওয়ার্ল্ড কাপ চলছে আর আজকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। এক বন্ধুর বাড়ি গিয়ে দেখি লোকজন টিভি খুলে বসে আছে। তখন শুনলাম। এমনিতেই গত রাত থেকে হুস্কি টেনে আউট।
    সে যাগ্গে, একটা কীবোর্ড কিনবো বলে ফিনিক্স মলের ইয়ামাহায় গেছিলাম। যেই মডেলটা সিলেক্ট করলাম, সেটা পাওয়ার অন করে টুং টাং করছি, তারপর কোলকাতায় শেখার সময় একটা ক্রিসমাস ক্যারল শিখেছিলাম সেটা মনে করে করে বাজাচ্ছিলাম, এক ভদ্রমহিলা এসে জিগিয়ে গেলেন কোথায় থাকি, তাঁর ছানাকে শেখাবো কিনা ইঃ। ক্ষী মুশকিল !
  • Arpan | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২২:১১276979
  • বাব্বা, লোকে আজকাল কথায় কথায় ঠোঁট ফোলায়।

    হলধরবাউদের অভিমান পর্ব মিটে যাবার পরে পরেই ইন্দোডাক্তারের পোস্ট। ; -)
  • cm | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২২:০৭276978
  • জলপাইএর চাটনি।
  • b | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২২:০২276977
  • মিসবা ৮৪ বলে ৭৬ করেছে। ওয়ান ডে তে খারাপ কি?
  • sosen | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৫৭276976
  • অক্ষদা পায়েসে একটু দেবেন আর চাটনিতে। ফু ফু করে রেখে দেবেন্না য্যানো
  • sm | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৫৫276975
  • এই পাকিস্তান টিমে ব্যাটস ম্যান মাত্র দু খানা। আফ্রিদি আর সাহাজাদ। মিসবা তো রাহুল দ্রাভিদের দাদা। দায়িত্ব নিয়ে ম্যাচ হারায়।
    সাউথ আফ্রিকার সঙ্গে নেক্সট ম্যাচে বোঝা যাবে কত ধানে কত চাল।তবে আশ্বিনের বোলিং ভালো লাগলো।ফিল্ডিং তা ভালই হয়েছে।
  • sosen | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৫১276974
  • এতো কিছুর মধ্যে ইন্দোদার ঐ সাতটা কতর বর্ধমান লোকাল পোস্টটা পড়ে ব্যোমকে গিয়েছিলাম।যাক বাবাঐটা ইন্দোদাদা নয় তো?
  • dd | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৪৬276973
  • সে যাগ্গে। পাকিস্তান কে ক্ষিরম অক্লেশে হারিয়ে দিলো ইন্ডিয়া দেখলেন তো?

    সত্তি, লরেন বাবুর তুলোনা নেই।
  • Abhyu | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৪২276972
  • ইন্দো কিন্তু ইংরেজিতে লেখালেখি করে :)
  • I | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৪০276971
  • হ্যাঁ, এইটা খাঁটি ইন্দো। আগমার্কা। একদম ইংরেজি বলে না। জানেই না।
  • Arpan | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৪৯276970
  • এমনকী ওটা ক্যাপিটাল আই-ও না। পাতি বাংলা যতিচিহ্ন (দাঁড়ি)।
  • | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৩৯276969
  • ওরে ওটা ইন্ডো নয়।ইন্ডো অত ইংরিজি কয় না।
  • | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৩২276968
  • হ্যাঁ এইবারে সিবিকে লিখে দিই।

    সিবি,
    হিঞ্জেওয়াড়ির কাছে মানে আপনাকে খুঁজতে হবে পুণে-ওয়েস্ট এ। প্রথমে দেখুন আপনি কী কী চান ধারেকাছে, আর নিজস্ব যানবাহন আছে কিনা। যদি নিজস্ব যান থাকে, তাহলে মোটামুটি হিঞ্জেওয়াড়ি ফেজ-৩ বা মারুঞ্জী রোড এলাকায় অপেক্ষাকৃত কম ভাড়ায় বড় ফ্ল্যাট পাবেন। সেক্ষেত্রে উইকেন্ডে আপনাকে আউন্ধ বা অন্য কোথাও গিয়ে কিছু জিনিষপত্র নিয়ে আসতে হতে পারে। বেসিক জিনিষ চাল ডাল, তেল মশলা সবজী ইত্যাদি সে যেখানেই থাকুন না কেন তার কাছেই বা সামনেই পেয়ে যাবেন। তবে দাম অনেকক্ষেত্রেই একটু বেশী বা বেশ বেশী।

    এছাড়া স্কুল, সিনেমাহল ইত্যাদি চাইলে ওয়াকড়, পিম্পলে সওদাগর বা আরেকটু দূরে পিম্পড়ি-চিঞ্চওয়াড়ের দিকে দেখতে পারেন।

    যদি ফেজ-৩ এ অফিস হয়, তাহলে পিরঙ্গুট ও খারাপ অপশান নয়।

    এছাড়া পাষাণ-সুস রোড, বানের, বাওধান ইত্যাদি একটু পশ এরিয়া। এইসব জায়গায় ভাড়া বেশ বেশী।

    তো, এখানে ওয়ান বিএইচকে খুব একটা সস্তা নয়। ৫০০ - ৭০০ স্কোয়ার ফুটের ফ্ল্যাট আনফার্নিশড মোটামুটি ৭৫০০ থেকে ১০ কিম্বা ১২০০০ পর্যন্ত ভাড়া। নির্ভর করছে কোন সোসাইটি তার উপর। যেমন হিঞ্জেওয়াড়ি ফেজ ওয়ানের ব্লু রিজে ঐ ১০ থেকে ১২ হাজার পর্যন্ত। 1BHK ফার্নিশড নিয়ে আমার কোনও ধারণা নেই।

    এইবার মজা হল 2BHK ও আপনি মোটামুটি ১০ থেকে ১২০০০ এর মধ্যে পেয়ে ?যাবেন। সাইজ ঐ ৯০০ থেকে ১১০০ স্কোয়ার ফুট পর্যন্ত। পিম্পলে সওদাগর থেকে একটু এগিয়ে পিম্পলে গৌরভ বা পিম্পলে নিলাখ-এর দিকে অনেকসময় সাড়ে আট বা ৯০০০ এও পাওয়া যায় শুনেছি।

    ফার্নিশড হলে মোটামুটি ১৬ হাজার মত চায়। তবে ফেজ-৩ তে মেগাপোলিসের স্পার্কলেট বা সানওয়েতে ফার্নিশড 2BHK অনেকসময় সাড়ে ১৪ তেও পাওয়া যায়।

    ব্রোকারারের সাহায্যে ভাড়া নেওয়াটা এড়ানোর চেষ্টা করবেন, কারণ এরা আবার রিনিউয়ালের সময় এসে দেড় মাসের ভাড়া ব্রোকারেজ হিসেবে দাবী করে বসে। MAgicbricks. 99acres, Commonfloor এ pune-West দিয়ে অরিয়া স্পেসিফিক করে খুঁজলে প্রচুর বাড়ীওলা পেয়ে যাবেন। ব্রোকার এড়াতে পারলে অনেকেই খুব খুশী হয়। এছাড়াও কোম্পানি পোর্টালেও নিশ্চয় কিছু পাবেন।

    এখানে কিন্তু হাওয়া পশ্চিম দিক থেকে বয়। ফলে বাড়ীড় অন্তত একটা দিক দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম রাখলে প্রচুর হাওয়া পাবেন। এখানে ওয়্স্ট ফেসিং ফ্ল্যাটগুলো প্রিমিয়াম হয়।

    এখানে আরেকটা জিনিষ, ব্যালকনি অধিকাংশ কমপ্লেক্সেই অড-ইভন করে হয়। মানে ১ তলা, ৩ তলা, ৫, ৭, ৯, ১১, ১৩ তলার ব্যালকনি এক লাইনে। আর ২,৪,৬,৮,১০,১২,১৪ তলার ব্যালকনি তার থেকে একটু ডাইনে বা বাঁয়ে সরে একই লাইনে। ফলে ৮ তলার ব্যালকনি ছাদ হল ১০ তলায়, ফলে ব্যালকনিতে এবং তৎ সংলগ্ন ঘরে আলো হাওয়া অনেক বেশী খেলে।

    এই হল মোটামুটি ব্যপার। আর কিছু নির্দিষ্ট প্রশ্ন থাকলে লিখবেন।
  • a x | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২০:২৯276967
  • আর পিটির বুজি এবং অর্পণের হলধর দুইডাই ক্লিনিকাল লেভেলে চলে গেছে।

    এই বলে যাব আমি চলে। এখন হপ্তার রান্না করতে হবে। হুচির দ্বারা ইন্স্পায়ারিত হয়ে এক আঁটি ধনেপাতা এনেছি, যা রাঁধব তাতেই দিতে হবে!
  • a x | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২০:২৪276966
  • এই দেখো সেই আবার হনুর পোস্ট ইন্দো করছে, এমন করলে হনুর গুইলে যাবে না?
  • সে | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২০:১৩276965
  • শামিতাভ এ "উল্টোদিকের ছেলেটা", মানে ধনুশ কিন্তু প্রতিষ্ঠিত এবং শক্তিশালী অভিনেতা। "রঞ্জনা" দেখেই বোঝা গেছল কী লেভেলের অভিনেতা সে। ধনুশ আবার রজনীকান্তের জামাই ও।
  • quark | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৪৮276964
  • ঐ পটকা ফাটানো বিজ্ঞাপনটা অত্যন্ত নিম্নরুচির লেগেছে, এটা কয়েকদিন আগেই একজনকে বল্লাম।
  • Abhyu | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৩৭276963
  • সক্কাল সক্কাল (আমার) তোমরা ঝগড়া করছ। ওদিকে আমি আরেকটু পরেই অরল্যাণ্ডো যাবো। ব্যাঙাচি কাল খেলা দেখেছে?
  • | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৩১276962
  • ফর দ্যাট ম্যাটার, এটা নতুন কিছু নয়, ইজন্ট ইট? "বাইরের" সঙ্গে লড়ার মত কিছু না পেলে মানুষ, যে কিনা লড়াইপ্রবণ এবং আত্মঘাতী বাই ডিফল্ট, ছোট থেকে ছোটতর পরিসরে নিজের (জন্মের, জাতের, খাবারের - অল অফ ইট) উৎকৃষ্টতা প্রমাণ করতে গিয়ে, নিজেকে জাহির করতে গিয়ে সবরকমের ইশ্যু এসক্যালেট করবেই। এবার সেরকম কিছু হলে স্টেট মেশিনারি রয়েছে (দেশের আইনকানুন ফেইল করলে)। স্টেটও যদি এসক্যালেশন চায় তাহলে এগুলো হাইয়েস্ট লেভেল পর্যন্ত উঠে তারপর মারামারি কাটাকাটি হয়ে মে বি অ্যাট এন্ড অফ ইট অল ইক্যুইলিব্রিয়াম আনবে। আপনি যদি ওই পীক'টার হিন্ট দেন - আই (কাইন্ড অফ) এগ্রী (তবে ততদূর যাবে না)। তবে যদি যায়ও, তার ও পর আছে। লস্ট এভ্রিথিং'টার প্রেক্ষিত অন্য ছিল যা থেকে আমরা ডাইভার্জ করে গেছি। আর কনফ্লিক্ট অফ ইন্টারেস্টও থাকুক না। প্রডাক্টিভ সোসাইটি মাইনাস দি ফল আউট অফ কনফ্লিক্ট। তবে সে জিনিষ জিইয়ে রেখে ক্যামুফ্লেজেড হেট আর ওয়র ক্রাইম চালানো, সেইসব চালানেওয়ালাদের সেক্ট ইত্যাদি আইডিয়াগুলো উচ্ছন্নে যাক, এমনটাই চাইছি। একেবারে ওয়ান ক্রীড, ওয়ান ওয়র্লড - এরকমও কেউ চায় না কারণ কোনোদিনও হবার নয়। অর্গানাইজ্‌ড কেঅস কন্টেইন করে রাখার ইচ্ছে থাকলে সীন থেকে হয় সালফিউরিক অ্যাসিড হঠান, নইলে গ্লাস জার। আর তা না হলে গ্লাস জারে জল দিয়ে একটা গোল্ড ফিশ রাখুন :)

    বিএফএন।
  • h | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৩০276961
  • এটা অনেকটা কলি ঘোর কলি প্রলয় নেত্য না হলে সইত্য zউগ ফিরবে না র মত অবসারভেশন হল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত