এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:১৬276869
  • শাড়ি বলতে মনে পড়ল, ব্যাঙদির কি খবর? দেখি না কদিন।
  • Abhyu | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:০৫276868
  • কল্লোলদা লিখেছেন "লোকে খেয়ে পড়ে শান্তিতে থাকে। চাহিদা কমিয়ে আনন্দে থাকে।"

    খেয়ে পড়ে শান্তিতে থাকাটা জরুরি। দেখুন ইন্দোদা কেমন শান্তিতে আছে। কিন্তু খেয়ে পরে শান্তিতে থাকাটা কঠিন। বরং শাড়ি পরতে চাওয়ার কারণে অনেক অশান্তি হয়। কারণ এক জীবনে যা পরা সম্ভব চাহিদাটা তার থেকে বেশি। চাহিদা কমাতে হবে, যেমন কল্লোলদা বলেছেন।
  • কেসি | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:২৯276867
  • নাহ! তোমাদের ম্যাচ নেই। আজ লিভারপুলের ম্যাচ আছে।
  • Arpan | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:০১276866
  • রোবু, আজ কি আমাদের এফে কাপ ম্যাচ আছে?
  • Blank | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:০৭276865
  • দীন কুশারি ছিল ভট্ট বামুন। বর্ধ্মানে গ্রামীন হওয়ার জন্য উপাধি হয় কুশারী। তার অষ্টম পুরুষ হলো জগন্নাথ কুশারী যে পিরেলী ঘরে বে করে বাঙাল সাজলো।
  • Blank | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:০৩276864
  • অম্নি পিরেলী নিয়ে টানাটানি। আরে কুশারী রা তো কুশ (বর্ধমান) জেলার লোক। খাঁটি ঘটি।
  • Arpan | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৩৫276863
  • ঢাকা-বিক্রমপুর ভুইল্যা গ্যালেন কত্তা!!
  • b | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২৯276862
  • পদ্মা বাউন্ডারী? তাইলে ফরিদপুর বরিশালের লোকরা কোথায় যায়, হ্যাঁ?
    দ্যাখেন, ব্রিটিশ রাজত্বে তিনটাই শহর আছিলো। এক লন্ডন, দুই কইলকাতা আর তিন বরিশাল টাউন। বাকিগুলা হাওড় বাওড় খাল গেরাম ইত্যাদি।
  • Arpan | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২২276861
  • তাও ভালো বলেনি প্রুফরিডার বাঙাল ছিল।
  • ন্যাড়া | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১২:১১276860
  • গুরুদেবের টাইপো। যশোর ঘটিস্তান তো বটেই। পদ্মা, পদ্মা - ওটা বাউন্ডারি।
  • Arpan | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১২:০৫276859
  • গুরুদেবরাও বাঙাল। পিরলির বামুন।

    এইবার ন্যাড়াদা বলবে যশোর ঘটিস্তান (পদ্মার এপারে)। কিন্তু যশোরের ঘটিরা যে নারকেল বলে দেখাই যাচ্ছে।
  • Tim | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪৬276858
  • হ্যাঁ তা বটে ঃ-)
  • lcm | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৮276857
  • নারকোল! সেটা আবার কি? কারো কোল?
  • তাতা | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৬276856
  • তা ন্যাড়া কিছু সেমসাইড করে নি। তুচ্ছার্থে বাঙাল বলতে হয়। লক্ষ্মণের শক্তিশেল পড়িস নি?

    সুগ্রীব। (ভয়ে ভয়ে) কেউ নেই ত? [ পদচারণা ]

    [ বিভীষণের প্রবেশ ]

    বিভীষণ। দেখ, হাঁটছে দেখ— বাঁদুরে বুদ্ধি কিনা!— দুৎ! যুদ্ধ করতে এসেছিস, ওমনি করে হাঁটলে লোকে বাঙাল বলবে যে!— এমনি করে হাঁট। [ নমুনা প্রদর্শন ]
  • গুরুদেব | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩১276855
  • আশ্রমের রূপ ও বিকাশ

    শিলাইদহে পদ্মাতীরে সাহিত্যচর্চা নিয়ে নিভৃতে বাস করতুম। একটা সৃষ্টির সংকল্প নিয়ে সেখান থেকে এলেম শান্তিনিকেতনের প্রান্তরে।

    তখন আশ্রমের পরিধি ছিল ছোটো। তার দক্ষিণ সীমানায় দীর্ঘ সার-বাঁধা শালগাছ। মাধবীলতা-বিতানে প্রবেশের দ্বার। পিছনে পুব দিকে আমবাগান, পশ্চিম দিকে কোথাও-বা তাল, কোথাও-বা জাম, কোথাও-বা ঝাউ, ইতস্তত গুটিকয়েক নারকেল।

    বোZলা?
  • Tim | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২৯276854
  • সেশে ন্যাড়াদাও সেমসাইড করলো?
  • ন্যাড়া | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২১276853
  • শালা বাঙালে ভরে গেল দেশটা। ওরে, নারকেল নয় রে - নারকোল, নারকোল।
  • Abhyu | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১১:১৩276852
  • যাক আজকের কথা ভেবেই সুদুরদর্শী কবি কবিতা লিখে গেছেন - এই কথা বলে যাবো আমি চলে (ঘুমোতে)

    অরবিন্দ, রবীন্দ্রের লহো নমস্কার।
    হে বন্ধু, হে দেশবন্ধু, স্বদেশ-আত্মার
    বাণীমূর্তি তুমি। তোমা লাগি নহে মান,
    নহে ধন, নহে সুখ, কোনো ক্ষুদ্র দান
    চাই নাই কোনো ক্ষুদ্র কৃপা; ভিক্ষা লাগি
    বাড়াও নি আতুর অঞ্জলি। আছ জাগি
    পরিপূণর্তার তরে সর্ববাধাহীন —
    যার লাগি নরদেব চিররাত্রিদিন
    তপোমগ্ন, যার লাগি কবি বজ্ররবে
    গেয়েছেন মহাগীত, মহাবীর সবে
    গিয়াছেন সংকটযাত্রায়, যার কাছে
    আরাম লজ্জিত শির নত করিয়াছে,
    মৃত্যু ভুলি য়াছে ভয় — সেই বিধাতার
    শ্রেষ্ঠ দান আপনার পূর্ণ অধিকার
    সত্যের গৌরবদৃপ্ত প্রদীপ্ত ভাষায়
    অখন্ড বিশ্বাসে। তোমার প্রাথর্না আজি
    বিধাতা কি শুনেছেন? তাই উঠে বাজি
    জয়শঙ্খ তাঁর? তোমার দক্ষিনকরে
    তাই কি দিলেন আজি কটোর আদরে
    দুঃখের দারুন দীপ, আলোক যাহার
    জ্বালিয়াছে বিদ্ধ করি দেশের আঁধার
    ধ্রুবতাকার মতো? জয় তব জয়!
    কে আজি ফেলিবে অশ্রু, কে করিবে ভয় —
    সত্যের করিবে খর্ব কোন্ কাপুরুষ
    নিজেরে করিতে রক্ষা! কোন্ অমানুষ
    তোমার বেদনা হতে না পাইবে বল!
    মোছ্ রে দুবল চক্ষু, মোছ্ অশ্রুজল।।
    দেবতার দীপ হস্তে যে আসিল ভবে
    সেই রুদ্রদূতে, বলো, কোন্ রাজা কবে
    পারে শাস্তি দতে! বন্ধনশৃঙ্খল তার
    চরণবন্দনা করি করে নমস্কার —
    কারাগার করে অভ্যথর্না। রুষ্ট রাহু
    বিধাতার সূর্য-পানে বাড়াইয়া বাহু
    আপনি বিলুপ্ত হয় মুহূর্তেক-পরে
    ছায়ার মতন! শাস্তি! শস্তি তারি তরে
    যে পারে না শাস্তিভয়ে হইতে বাহির
    লঙ্ঘিয়া নিজের গড়া মিথ্যার প্রাচীর —
    কপট বেষ্টন, যে নপুংস কোনদিন
    চাহিয়া ধর্মের পানে নির্ভীক স্বাধীন
    অন্যায়েরে বলে নি অন্যায়, আপনার
    মনুষ্যত্ব বিধিদত্ত নিত্য-অধিকার
    যে নির্লজ্জ ভয়ে লোভে করে অস্বীকার
    সভামাঝে, দুর্গতির করে অহংকার,
    দেশের দুর্দশা লয়ে যার ব্যবসায়,
    সেই ভীরু নতশির চিরশাস্তিভারে
    রাজকারা-বাহিরেতে নিত্যকারাগারে।।

    বধ্নন-পীড়ন-দুঃখ-অস্মান-মাঝে
    হেরিয়া তোমার মূর্তি কর্ণে মোর বাজে
    আত্মার বন্ধনহীন আনন্দের গান —
    মহাতীর্থযাত্রীর সংগীত, চিরপ্রাণ
    আশার উল্লাস, গম্ভীর নির্ভয় বাণী
    উদার মৃত্যুর। ভারতের বীণাপাণি,
    হে কবি, তোমার মুখে রাখি দৃষ্টি তাঁর
    তারে তারে দিয়েছেন বিপুল ঝংকার —
    নাহি তাহে দুঃখতান, নাহি ক্ষুদ্র লাজ,
    নাহি দৈন্য, নাহি ত্রাস। তাই শুনি আজ
    কোথা হতে ঝঞ্ঝা-সাথে সিন্ধুর গর্জন,
    অন্ধবেগে নির্ঝরের উন্মত্ত নর্তন
    পাষাণপিঞ্জর টুটি, বজ্রগর্জরব
    ভেরিমন্দ্রে মেঘপুঞ্জ জাগায় ভৈরব।
    এ উদাও সংগীতের তরঙ্গ-মাঝার,
    অরবিন্দ, রবীন্দ্রের লহো নমস্কার।।

    তার পরে তাঁরে নমি, যিনি ক্রীড়াচ্ছলে
    গড়েন নূতন সৃষ্টি প্রলয়-অনলে,
    মৃত্যু হতে দেন প্রাণ, বিপদের বুকে
    সম্পদেরে করেন লালন, হাসিমুখে
    ভক্তেরে পাঠায়ে দেন কন্টককান্তারে
    রিক্তহস্তে শত্রুমাঝে রাত্রি-অন্ধকারে;
    যিনি নানা কন্ঠে কন, নানা ইতিহাস,
    সকল মহৎ কর্মে, পরম প্রয়াসে,
    সকল চরম লাভে, ‘ দুঃখ কিছু নয় —
    ক্ষত মিথ্যা, ক্ষতি মিথ্যা, মিথ্যা সব ভয়।
    কোথা মিথ্যা রাজা, কোথা রাজদন্ড তার!
    কোথা মৃত্যু, অন্যায়ের কোথা অত্যাচার!
    ওরে ভীরু, ওরে মূঢ়, তোল তোলা শির,
    আমি আছি, তুমি আছ, সত্য আছে স্থির। '
  • Abhyu | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১১:০৮276851
  • হ্যাঁ কুল তো না, কিন্তু ঠিক ঐ রকম খেতে আর সাইজে আরেকটু বড়। কোরীয়ান ভাষায় কি সব ফলের নাম লেখা থাকে।
  • lcm | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৫৭276850
  • নারকেল কুল - বেবি ডাব-এর মতন দেখতে।
  • Abhyu | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৫৩276849
  • আমাদের গ্রামের সরস্বতীপুজোয় নারকেল কুল নিয়ে গিয়েছিলাম। বাচ্চাগুলো কি খুশিই হল!
  • lcm | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪৭276848
  • ওদিকে আর যাওয়া হয় নি। আজ্জো এপাড়ায় এলে তখন আবার দেখা যাবে।
  • Abhyu | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪৬276847
  • ল্যাদোশদা ভালো আছো? আর কি গুলাবজামুন কাটলেট খেলে?
  • Abhyu | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪৪276846
  • :)
  • lcm | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১০:২৩276845
  • আমি পায়েস খাই, এবং, বেসবল খেলি না। অন্য কেউ করতে পারেন, আমার কিছু আসে যায় না, আর আমি ফাল্তু পোশ্নো করবই বা কেনো।
  • !! | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ১০:০১276844
  • ধোর মশায়, হয় বোঝেন না নয় শুক্রবারেরে রাতে খিল্লি করছেন। মার্কস কি করেছেন তাতে আমার কি এসে গেলে। আমি যুক্তিবাদী বলেছি, মার্ক্সবাদী বলিনি। আমি তো আর সিপিএম করিনা যে মার্কসকে অনুসরণ করতে হবে। আমি যুক্তি মানি আর ঈশ্বরে বিশ্বাস করি না। অন্য কেউ করতে পারেন তাতে আমার কিছু এসে যায় না, কিন্তু আমি প্রশ্ন করবই।
  • !! | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৪৮276843
  • তিন খানা
  • Arpan | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৩৩276842
  • বলতে বলতে আউট।
  • Arpan | ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৩২276841
  • কিন্তু থার্ল্ড ওয়ার্ল্ডে এখন ব্যস্ত শনিবারের সকাল। একা সঙ্গেকারা বুক চিতিয়ে খেলে যাচ্ছে, সঙ্গে কেউ নাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত